Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প478 Mins Read0
    ⤶ ⤷

    ঈর্ষা

    আচমকা খাটের পাশের টিপয়টায় রাখা মোবাইলটা বেজে উঠতেই মনীষা প্রায় হিস্টিরিয়া রুগির মতো ধরফড়িয়ে উঠে ফোনটা ছোঁ মেরে তুলে নিল, এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে রিসিভ করে আড়চোখে পাশে অনেক কষ্টে ঘুমপাড়ানো মেয়ের দিকে তাকিয়ে চাপাস্বরে বলল, ”একটু ধর ছোট।”

    ডাইনিং-এ এসে স্বাভাবিক গলায় মনীষা বলল, ”হ্যাঁ বল। আরে রিম্পিকে সবে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, এখন যদি আবার উঠে পড়ে, তাহলেই আমার সব কাজের দফারফা!”

    ওপাশ থেকে মালবিকা বলল, ”বুঝেছি। আমি একবার ভাবলাম যে জামাইবাবুর ফোনে করি তারপর ভাবলাম জামাইবাবু যদি বাজারে যান? তাই তোকেই করলাম।” একমুহূর্তের জন্য দম নিয়ে আবার বলল, ”আর এদিকে এখানে যা নাটক হচ্ছে শুধু কাজ কেন, ঘুম খিদে সবকিছুরই এবার দফারফা হবে ছোড়দি!”

    মনীষা প্রদীপের দিকে তাকাল। রোববারের দুপুর। খাওয়াদাওয়া সেরে প্রদীপ একরাশ খবরের কাগজ নিয়ে ডাইনিং-এর মাঝখানে উবু হয়ে বসেছে। এই গরমেও কাগজগুলো উড়ে যাবে বলে ফ্যান চালায়নি। এই এক স্বভাব মানুষটার, ছুটির দিন অন্তত দশখানা কাগজ আগাগোড়া খুঁটিয়ে না পড়লে প্রদীপের তৃপ্তি হয় না। মনীষার গা জ্বলে যায়। এই তো একটা ছুটির দিন, একটু গল্প করতেও তো ইচ্ছে করে? কিংবা একসাথে একটা সিনেমা দেখা বা টুকটাক ঘুরতে যাওয়া?

    নিজের মনে গজগজ করতে করতে খটাস করে ফ্যানের সুইচটা অন করে সোফায় এসে জাঁকিয়ে বসল মনীষা, ”কেন রে, আবার কি নাটক শুরু হল?”

    কাগজগুলো এই হঠাৎ হাওয়ায় হু হু করে উড়তে শুরু করে দিল ঘরময়। প্রদীপ আহত চোখে একবার তাকাতেই মনীষা চোখ দিয়ে প্রায় ভস্ম করার মতো ভঙ্গি করল। ওদিকে মালবিকা কাঁদোকাঁদো হয়ে বলে চলেছে, ”শোন, আমি আজ গেছিলাম। একে মান্তাসা আর হাতপদ্মতে হচ্ছে না, এবার বলছে প্রি-ওয়েডিং করবে। ডাক্তারের নাকি খুব ইচ্ছে। তুই ভাব একবার ছোড়দি! লোকে তো এবার আমাদের দিকে আঙুল তুলে প্যাঁক দেবে রে! রাস্তায় বেরনোই তো দুষ্কর হয়ে উঠবে দেখছি! তুই তো তবু দূরে থাকিস বেঁচে গেছিস, আমি কি করব বল তো? এক পাড়ায় বিয়ে হয়ে আরেক জ্বালা দেখছি!”

    একদিকে প্রদীপের খচরমচর করে কাগজগুলো জোগাড় করার শব্দ, তার সাথে ফ্যানের আওয়াজে মনীষা ভালোমতো শুনতে পাচ্ছিল না, তার ওপর মালবিকার এই নাকি সুরে প্যানপ্যানানিতে বিরক্ত হয়ে ও একটা মৃদু ধমক দিল, ”আআআহ ছোট! ঠিক করে বলবি কি হয়েছে? প্রি-ওয়েডিংটা আবার কি জিনিস?”

    মালবিকা ছোড়দির এই অবিশ্বাস্য অজ্ঞতায় কিছুটা ক্ষুণ্ণ হয়ে বলল, ”তুইও না ছোড়দি, সত্যি! প্রি-ওয়েডিং জানিস না? আজকাল খুব উঠেছে। বিয়ের আগে কোনো সুন্দর জায়গায় গিয়ে বেশ রোম্যান্টিক পোজে ফোটো তোলাটাকেই বলে প্রি-ওয়েডিং। আজকাল খুব উঠেছে। আরে দেখলি না বকুপিসির ছেলের বিয়ের অ্যালবামে?”

    মনীষা বলল, ”ওহ, সেই মাঝগঙ্গায় নৌকার ওপর, ভিক্টোরিয়ার সামনে তোলা সিনেমার পোজে ছবিগুলো?”

    মালবিকা বলল, ”ইয়েস। ওটাকেই বলে প্রি-ওয়েডিং। আর দিদি সেটাও করবে বলছে।”

    মনীষার চোখ প্রায় ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হল, ”কিই-ই! দিদি ওইসব ফোটো তুলবে? মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল রে? তু-তুই ঠিক জানিস? এবার তো যেতেই লজ্জা করছে রে! না না, এ কিছুতেই হতে পারে না! এত বাড়াবাড়ি আমি কিছুতেই বরদাস্ত করব না।”

    আরও প্রায় আধ ঘণ্টা বাদে মনীষা যখন ফোনটা রাখল, প্রদীপ তখন একমনে রবিবাসরীয় পড়ছে। একবার আলগা চোখাচোখি হতে প্রদীপ মৃদু গলা ঝেড়ে বলল, ”ইয়ে, বলছিলাম, দিদির যখন একবার শখ হয়েছে, তাঁর যা ইচ্ছে তাঁকে করতে দাও না। আফটার অল, তোমাদের জন্যই তো উনি জীবনের এতগুলো বছর এত কষ্ট করেছেন, তোমাদের মানুষ করেছেন, ভালো বিয়ে দিয়েছেন, আর তারপরে যদি……।”

    মনীষা কর্কশ সরে গলা ঝামটাল, ”চুপ করো, বাজে বোকো না তো! ভালো বিয়ে দিয়েছেন, ইইইহ! কি ভালো বিয়ে আমার হয়েছে রে! বিয়ের আগে কত বড় কথা শুনলাম, অমুক জায়গায় জমি, তমুক জায়গায় পুকুর, সরকারি চাকরি, হুহ! নামেই তালপুকুর, এদিকে ঘটি তো দূর, একটা চামচও ডোবে না। তোমার ওই প্রাইমারি স্কুলের যা মাইনে, সেটা সবাই জানে। বিয়ে হয়ে ইস্তক দিঘা পুরী ছাড়া কোথাও গেলাম না, সারাদিন বাড়িতে খেটে মরছি। মেয়েটাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারব কিনা তাও জানি না। ভালো বিয়ে দিয়েছে!”

    প্রদীপ মনীষার এই ভেঙিয়ে ভেঙিয়ে বিদ্রূপ করাতে চুপ করে গেল। মনীষা আজকাল খোঁটা দিয়ে ছাড়া কথা বলতে পারে না। প্রদীপ চাইলেই বলতে পারে, তোমার নিজের কি যোগ্যতা যে এর থেকেও ভালো বর পাবে? ওই তো দুবারে ঘষটে ঘষটে মাধ্যমিকটা উৎরেছ! কিন্তু প্রদীপ কিছু বলল না। কথায় কথা বাড়ে, তিক্ততাও। আর তাছাড়া ইদানীং মনীষা আর ছোটবোন মালবিকার মেজাজ আরো তুঙ্গে। ও চোখ নামিয়ে খবরের কাগজের দিকে তাকাল। মনীষার যে কেন এত রাগ হচ্ছে ও কিছুতেই বুঝতে পারছে না। অথচ এই মনীষাই ওকে বিয়ের পরে পরে গল্প করেছে, ওদের তিন বোনের বাবা-মা যখন একটা বাস অ্যাকসিডেন্টে মারা যায়, তখন বড়দিদি মানসীরই বয়স ষোলো, ওরা দুজন একদমই ছোট। সেই অবস্থা থেকে টিউশনি করে, সকালবেলা সবার রান্না করে স্কুলে পাঠিয়ে কিভাবে ওদের দুজনকে বড় করেছে মানসী। এই মনীষাই আগে বলতো, ”দিদি আমাদের মা-বাবা দুটোই প্রদীপ।” কিভাবে সরকারি অনুদানে নার্সিং পড়ার সময় হস্টেলে দেওয়া ডিম, পাউরুটি লুকিয়ে রেখে দিত দিদি, বাড়ি নিয়ে আসত ছোট দুটো বোনের জন্য, সেই গল্প করতে করতে মনীষার চোখের পাতা অনেকবার ভিজেছে। সেই মনীষাই এত পালটে গেল কি করে!

    প্রদীপের মনে পড়ল, দিদি বিয়ের কথা বলতে এসে প্রদীপের বাবাকে বিনীতভাবে বলেছিলেন, ”আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আমার দুই বোনের গায়ে কোনো আঁচড় লাগতে দিইনি জেঠু। আমার মেজবোন মনি মানে মনীষার পড়াশুনোয় অতটা মাথা নেই, কিন্তু ওর মন খুব ভালো। আমি তো সারাদিন বাড়ি থাকি না, ওই সব সামলায়। ওর মতো লক্ষ্মী মেয়ে হয়না জেঠু।”

    মনীষার গজগজানিতে প্রদীপ চমকে তাকাল। মনীষা নিজের মনে বকে চলেছে, ”হু! এই পঁয়ত্রিশ বছর বয়সে এসে ওনার ইচ্ছে হয়েছে কনে সাজবেন। ন্যাকামি দেখে আর বাঁচি না! ভালো কথায় বোঝাতে গেলাম দিদি এই বয়সে আর বিয়ে কোরো না, অনেক সমস্যা হবে, তো আমার কথা সহ্য হবে কেন। আবার বলে কিনা, আমি তো তোদের দুজনের সব দায়িত্ব পালন করেছি বল। তোরা সুখী হয়েছিস, নিজেদের মতো সংসার করছিস, আমার আজকাল খুব একা লাগে। আর প্রবলেম হলে হবে, সত্যেনের তো কোনো অসুবিধা নেই। ও বলেছে বিয়ের পর আমরা ওর লন্ডনের বাড়িতে চলে যাব। আর হ্যাঁ, এমনি রেজিস্ট্রি করে বিয়ে করলেও হতো, কিন্তু তুই আমার বোন, তোর কাছে বলতে লজ্জা নেই, ছোট থেকে একবার বেনারসি পরে সেজেগুজে বিয়ে করার খুব শখ রে আমার! ভগবান যখন এতদিন পরে সত্যেনকে পাইয়েই দিলেন, তাই ভাবলাম…! এএএহ! খুব শখ! প্রেম একেবারে উথলে উথলে পড়ছে এই বুড়ো বয়সে!”

    প্রদীপ না বলে থাকতে পারল না, ”একজন মানুষ, যিনি তোমাদের জন্য তাঁর জীবনের অর্ধেকটা উৎসর্গ করলেন, এত স্নেহে ভালোবাসায় বড় করলেন, তিনি নিজে একটু সুখী হতে চান বলে তোমাদের এই রাগ? এই যে বলতে দিদি আমাদের মা, সব উবে গেল? ছি! তোমরা কি মানুষ?”

    মনীষা আর পাশের ঘরে ঘুমনো রিম্পির তোয়াক্কা করলো না, বাজখাঁই স্বরে বলল, ”এই তুমি থামবে? না জেনে শুনে আজেবাজে বকবে না একদম। দিদি বিয়ে করবে তা নিয়ে আমার মতো না থাকলেও আমি মেনে নিয়েছিলাম, যাকগে দিদি যদি নিজে সুখী হয় হোক। হ্যাঁ আমার আর ছোটোর যেটা খটকা লেগেছিল, যে এতবড় নামকরা ডাক্তার, দেখতেও এত সুন্দর, সে হঠাৎ করে এত ভালো ভালো মেয়ে থাকতে দিদিকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠবে কেন, এর পেছনে কোনো বদ মতলব নেই তো? যাকগে সেও না হয় মেনে নিলাম। কিন্তু দিদি কিরকম নির্লজ্জের মতো আমাকে আর ছোটকে ফোন করে বলছে যে মায়ের সব গয়নাই তো তোদের দুজনকে দিয়েছি শুধু মান্তাসা আর হাতপদ্মটা আমায় দিস! এ কি বেহায়াপনা! পঁয়ত্রিশ বছরের বুড়ো কনে, কোথায় চুপি চুপি কালীঘাটে গিয়ে বা রেজিস্ট্রি করে বিয়ে সারবে, তা নয়, লোক হাসিয়ে মান্তাসা হাতপদ্ম পরে বিয়ে করবে? বেহায়াপনার একটা সীমা আছে!”

    প্রদীপ মনে মনে হাসল। মনীষা আর মালবিকার রাগটা কোন জায়গায় ও খুব ভালো করেই এখন বুঝতে পারছে। নিম্নমধ্যবিত্ত পরিবার, ওদের দুমবোনেরও বিয়ে হয়েছে অতিসাধারণ বাড়িতে। ও নিজে একজন প্রাইমারি স্কুলের মাস্টার আর মালবিকার বরের ছোট স্টেশনারি দোকান। সেখানে বলা নেই কওয়া নেই, দুম করে এই বয়সে দিদির জন্য এত ভালো একজন পাত্র ঠিক হলে সেটা হজম করাটা সত্যিই কঠিন। দিদি হোক বা যেই হোক, হিংসা সব দিকেই সমান। ড. সত্যেন গাঙ্গুলিকে প্রদীপ চেনে। অতবড় ডাক্তার হলেও খুব ভালো মানুষ, বহুদিন বিদেশে ছিলেন, গত এক বছর ধরে দিদি আর উনি একই হসপিটালে আছেন, সেই সূত্রে আলাপ। রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, এতদিন স্বেচ্ছায় বিয়ে করেননি, চ্যারিটি, হোম, এসব নিয়েই থাকতেন। দিদিকে ওঁর পছন্দ হয়েছে। হতেই পারে। দিদিও একজন ভালো মনের মানুষ। কিন্তু যাদের তিনি মানুষ করলেন, তারা ভালো মনের কি? এতদিন হয়ে গেল সংসার করছে মনীষার সাথে, মনীষার বদমেজাজ, পরশ্রীকাতরতা আর ঈর্ষা ছাড়া কিসের নমুনা পেয়েছে প্রদীপ?

    প্রদীপ একটু কাশল, ”তোমাদের রাগটা কোন জায়গায়? দিদির এত ভালো বিয়ে হচ্ছে বলে, নাকি তোমাদের গয়না চেয়েছেন বলে?” উত্তরের অপেক্ষা না করেই প্রদীপ বলল, ”আর একটা কথা, সব গয়না তো চানওনি। তোমাদের মায়ের সব গয়নাই যে তোমাদের দুই বোনকে দিদি দিয়েছেন শুধু তাই নয়, নিজেও বিয়ের জোগাড়ের পাশাপাশি গয়না গড়িয়ে দিয়েছেন তোমাদের। সেসব তো কিছু চাননি উনি! চেয়েছেন কি? শুধু তোমার মান্তাসা আর মালবিকার হাতপদ্মটাই চেয়েছেন ওই দুটো ওনার নাম করে তোমাদের মা বানিয়েছিলেন বলে। খুব অন্যায় করেছেন?”

    মনীষা চেঁচাল, ”এই বয়সে এমন ধিঙ্গিপনা দেখে লোকে তো আমাদের গায়ে থুতু দেবে, আমরা কি করব তখন? উনি তো বিশাল ফ্ল্যাটে বরের সঙ্গে থাকবেন, লোকজনের সঙ্গে সদ্ভাব তো আমাদেরকেই রেখে চলতে হবে? আর হিংসে? এতবড় কথা বলতে পারলে তুমি? দিয়ে আসিনি আমি মান্তাসাটা? বাকিগুলো নিজেই বলল ইমিটেশন পরবে, বললে ওইগুলোও মুখে ছুড়ে দিয়ে আসতাম!”

    প্রদীপ মাথা নীচু করে ওর বহুদিনের অভ্যেসমতো দরকারি খবরগুলো কাঁচি দিয়ে কাটছিল, কি একটা উত্তর দিতে মুখ তুলে তাকিয়ে ও বরফ হয়ে গেল। মনীষা বসে আছে সোফায়, দরজার দিকে উল্টো মুখ করে। ওর ঠিক পেছনে, দিদি! হাতে একটা ব্যাগ, কখন এসেছেন?

    ওর মুখ সাদা হয়ে গেল, মনীষাকে ও থামাতে গেল, কিন্তু মনীষা ওকে পাত্তাই দিল না, ”হু! এত শখ যখন করুক না বিয়ে। কার মনে কি আছে কে জানে? দেখবে হয়তো বিয়ের পর গিয়ে লন্ডনের বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে, আর ওখানে বউ-বাচ্চা সব রয়েছে। তখন বুঝবে ঠ্যালা! বুড়ো বয়সে কচি সাজার শখ বেরিয়ে যাবে! সেদিন ঝুমু পর্যন্ত ফোন করে জিগ্যেস করছিল, হ্যাঁ রে মানসীদি নাকি পার্লারে গিয়েছিল ব্রাইডাল প্যাকেজ বুক করতে? আমি লজ্জায় মুখ লুকোবো কোথায় তাই ভাবছিলাম। বুড়োবয়সে ভীমরতি!…” বলতে বলতে প্রদীপের হতভম্ব মুখটা দেখে মনীষা থমকে ওর চাউনি বরাবর পেছনে তাকাল। মনীষা চমকে উঠে উঠে দাঁড়াল, ”দি-দিদি! তুই! কখন এসেছিস? আসলে আমি…!”

    মানসী বাঁ হাতটা সামান্য তুলে চুপ করতে বললেন। চোখদুটো অস্বাভাবিক লাল হয়ে জলে টলমল করছে, যেকোনো মুহূর্তে বৃষ্টি হয়ে নামবে। অস্ফুটে বললেন, ”রিম্পির জন্য একটা ফ্রক এনেছিলাম!”

    প্রায় দিন পনেরো বাদে ড. সত্যেন গাঙ্গুলি আর তাঁর রেজিস্ট্রি করে বিয়ে করা স্ত্রী মানসী যখন দমদম এয়ারপোর্টের লাউঞ্জে ঢুকছিলেন, প্রদীপের হাতে মানসী একটা ছোট বাক্স দিলেন। বললেন, ”ভালো থেকো প্রদীপ। রিম্পিকে ভালো মানুষ করো।”

    সেদিনের পর বিয়েটা আনুষ্ঠানিকভাবে আর হয়নি। ক্যাটারারের লোক, ডেকোরেটররা একটু ঝামেলা করার চেষ্টা করছিল, ড. গাঙ্গুলি তাদের টাকাপয়সা মিটিয়ে দিয়েছিলেন। প্রদীপ তারপর বার দুয়েক বোঝাতে গিয়েছিল দিদিকে। মানসী কোনো কথা বলেননি।

    এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাসে উঠে প্রদীপ বাক্সটা খুলল, পুরনো দিনের একটা মান্তাসা, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। ভাল থাকিস বোন।

    **********

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }