Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়

    দেবারতি মুখোপাধ্যায় এক পাতা গল্প478 Mins Read0
    ⤶ ⤷

    মনি

    উত্তরার প্লেন যখন দমদমের মাটি ছুঁল তখন রাত প্রায় সাড়ে আটটা। আঠেরো ঘণ্টার সুদীর্ঘ প্লেন জার্নির শেষে উত্তরা তখন ক্লান্তির চূড়ান্ত সীমায়। এদিকে বেশ বৃষ্টি হয়েছে, তবু উত্তরার জন্য এয়ারপোর্টের বাইরে অন্তত কয়েকশো মানুষের ভিড়। উত্তরার বন্ধুবান্ধব থেকে শুরু করে রাজ্য সরকারের তরফে উচ্চপদস্থ অফিসিয়াল, প্রোফেসররা তো আছেনইনি, অনেক অপরিচিত মানুষও আছেন যাঁরা এই বৃষ্টি মাথায় করে ছুটে এসেছেন কলকাতাকে রাতারাতি বিশ্বের কাছে গর্বিত করে তোলা বাংলার মেয়ে উত্তরাকে শুভেচ্ছা জানাতে। তাঁরা উত্তরাকে ব্যক্তিগতভাবে নাই বা চিনলেন, গত দিনদশেক ধরে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রতিটা কাগজের ফ্রন্ট পেজে উত্তরার উত্তরণ পড়ে পড়ে তাঁরা এই ক-দিনে উত্তরাকে ঘরের মেয়ে বানিয়ে ফেলেছেন।

    কাস্টমসের ঝামেলা মিটিয়ে বাইরে বেরোতেই অসংখ্য ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে থাকা মানুষদের দেখতে পেল ও। উৎসুক চোখে ও বিশেষ একজনকে খুঁজছিল কিন্তু ভালো করে খোঁজার আগেই একজন হোমরাচোমরা সরকারি অফিসার এগিয়ে এলেন, ”ম্যাডাম, আমি এডুকেশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত সান্যাল। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাকে অসংখ্য অভিনন্দন। মাননীয়া মুখ্যমন্ত্রী আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আপনি দয়া করে আমাদের সঙ্গে এখন নবান্নে চলুন।”

    উত্তরা বলল, ”অনেক ধন্যবাদ। কিন্তু আমি তো এখন ভীষণ টায়ার্ড। কাল সকালে যদি……………।”

    —”কাল ভোরের ফ্লাইটে চিফ মিনিস্টার দিল্লি চলে যাচ্ছেন ম্যাডাম, ফিরবেন চারদিন বাদে। তাই উনি আজই আপনার জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেছেন। প্রেস কনফারেন্সও থাকবে। আপনাকে রাতে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়া হবে।”

    উত্তরা কিছুটা ইতস্তত করে সরকারি কনভয়ের দিকে এগোল। আলগোছে আরেকবার তাকাল জনতার ভিড়ের দিকে। মনি কিন্তু শেষ কথা হবার সময়ও আসবে বলেছিল এয়ারপোর্টে! কিন্তু ও দেখতে পাচ্ছে না! হতাশ চোখে ও মুখ ফেরাতেই পাঁচ-ছ’টা সংবাদ মাধ্যমের মাইক আর ক্যামেরার চোখ ওর দিকে প্রায় ঝাঁপিয়ে পড়ল। একটা মেয়ে তো প্রায় ওর মুখের সামনে এসে ওকে ক্যামেরায় রেখে বলতে শুরু করল, ”নমস্কার, এতক্ষণ অপেক্ষার শেষে আপনারা অবশেষে যাকে দেখতে পাচ্ছেন তিনিই উত্তরা, যার জন্য গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আপনাদের সুবিধার্থে গোটা ঘটনাটা সংক্ষেপে আরেকবার জানিয়ে রাখি, উত্তরা প্রথম ভারতীয় মহিলা যিনি ফিল্ডস মেডেল পেলেন। আপনারা সকলেই জানেন বিশ্বের সর্বোচ্চ পুরস্কার হল নোবেল প্রাইজ যা সাহিত্য, শান্তি, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি এরকম কিছু বিভাগে আউটস্ট্যান্ডিং কাজ করলে দেওয়া হয়। কিন্তু গণিত বিভাগ অর্থাৎ ম্যাথসে কিন্তু কোনো নোবেল প্রাইজ নেই। তাই অঙ্কের নোবেল প্রাইজ যে অ্যাওয়ার্ডকে বলা হয় তা হল ‘ফিল্ডস মেডেল’। এটা বিশ্বের সবচেয়ে বড় অঙ্কের অ্যাওয়ার্ড, কিন্তু একদিক থেকে দেখতে গেলে নোবেলের থেকেও এটা কঠিন, কারণ চল্লিশ বছরের নীচে বয়স থাকতে হয় এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আর চারবছর অন্তর দেওয়া হয়। এখনো পর্যন্ত মাত্র একজন ভারতীয় এই ফিল্ডস মেডেল পেয়েছেন। আর প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই বছরের ফিল্ডস মেডেল পেয়েছেন আমাদের ঘরের মেয়ে মাত্র তেত্রিশ বছরের উত্তরা। আর আমাদের পক্ষে সবথেকে গর্বের কথা উত্তরা অনেক সুযোগ পেলেও বিদেশে পড়াশুনো করতে যাননি, দেশেই গবেষণা করে ছিনিয়ে এনেছেন প্রায় আট লক্ষ টাকা মূল্যের প্রেস্টিজিয়াস এই প্রাইজ।” এতক্ষণ একনাগাড়ে বলার পর একটু দম নিয়ে মেয়েটা উত্তরার দিকে ঘুরল, সঙ্গে সঙ্গে ক্যামেরাও, ”বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ম্যাডাম। কেমন লাগছে আপনার?”

    উত্তরা দূরে তাকিয়ে দেখল, মি. সান্যাল লাল বাতি গাড়ির সামনে দাঁড়িয়ে ওর দিকে ইশারা করছেন পাঁচ মিনিটের বেশি যেন না লাগে, ওদিকে নবান্নে তোড়জোড় শুরু হয়ে গেছে। ও ক্লান্ত হেসে বলল, ”ধন্যবাদ। খুবই ভালো লাগছে।”

    মেয়েটা মনে হয় বেশ পড়াশুনো করে এসেছে অংক নিয়ে, সেই একইরকম কৃত্রিম হাসি ঠোঁটে ধরে রেখে বলল, ”আচ্ছা বেশিরভাগ মানুষই তো অঙ্ককে বেশ ভয়ই পান, সেখানে অঙ্কের নোবেল প্রাইজ! তাও এত অল্প বয়সে! এই অসম্ভব কিভাবে সাধন হল যদি একটু বলেন। আপনার পড়াশুনো তো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউট থেকে?”

    উত্তরা জবাব দিল, ”হ্যাঁ।”

    মেয়েটা ঝড়ের গতিতে বলে যেতে লাগল, ”আচ্ছা, আমাদের এখানকার বেশিরভাগ মেধাবী ছেলেমেয়েই যেখানে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ নিয়ে বাইরে চলে যান, সেখানে আপনি অনেক ভালো ভালো সুযোগ পেয়েও বাইরে না গিয়ে দেশে থেকে গবেষণা করলেন কেন?”

    উত্তরা বলল, ”কারণ আমার মনে হয়েছিল দেশ আমাকে এতদিন ধরে অনেক কিছু দিয়েছে, এবার আমার দেশকে কিছু দেওয়া উচিত, সেই কারণে……।”

    মেয়েটা কথার মাঝেই প্রশ্ন ছুড়ে দিল, ”আপনার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান কার? আপনার ফ্যামিলি সম্পর্কে যদি কিছু বলেন।”

    উত্তরা ঠোঁট কামড়াল, ”আমি ছোটবেলাতেই বাবামা-কে হারিয়েছি। ইনফ্যাক্ট আমার বাবামা-কে তাও আমি জানি না। আমার শুধু সাফল্য নয়, আমার এই পৃথিবীতে এতগুলো দিন কাটানো, ছোট থেকে পড়াশুনো এমনকি আমার বেঁচে থাকা সবকিছুর জন্যই আমি আমার মনির কাছে ঋণী। মনিই আমাকে বাঁচতে শিখিয়েছে।”

    মেয়েটা বুলেটের গতিতে প্রশ্ন করল, ”আচ্ছা মনি কে হয় আপনার? উনি কি আজ এখানে এসেছেন?”

    উত্তরার জবাব দেওয়ার আগেই মি. সান্যাল এগিয়ে এলেন, ”যথেষ্ট হয়েছে। এখন ওঁকে প্লিজ ছাড়ুন, অনারেবল সিএম ওঁর জন্য ওয়েট করছেন।”

    মেয়েটা ব্যস্তসমস্ত হয়ে আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই উত্তরাকে গার্ড করে ঝড়ের গতিতে নিয়ে এসে মি. সান্যাল গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলতে শুরু করার পর উত্তরার দিকে তাকিয়ে হাসলেন, ”সত্যি ম্যাডাম, সারা দেশ আপনার জন্য গর্বিত। জানেন খুব শীগগিরই প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করবেন? আমিও অঙ্কের ছাত্র ছিলাম, স্কটিশচার্চ। তারপর এখন অ্যাডমিনিস্ট্রেশন সামলাতে সামলাতে তো মনে হয় যোগবিয়োগও ভুলে গেছি।”

    উত্তরা অস্বস্তিতে একটু হাসল। জার্মানিতে ও প্রাইজটা আনতে গিয়ে এই ক-দিন ধরে মনি ফোনে অবশ্য বলেছে ওকে নিয়ে দেশে কি নাচানাচি চলছে, তবে সেটা এই লেভেলে ও বুঝতে পারেনি। ফলের আশা করে তো কখনো কিছু করেনি ও জীবনে। বস্তির ঘুপচি ঘরে, হাইড্রেনের পচা নর্দমার পাশে একচিলতে মাথা গোঁজার আস্তানায় ব্যাটারির আলোয় পড়েছে ও, সাময়িক স্কলারশিপ, ক-দিনের সরকারি অনুদান বাদ দিলে ওর পুরো জোয়ালটাই নীরবে টেনেছে মনি। ওকে কোনোদিনও কিছু বুঝতেই দেয়নি। তারপর আই এস আইতে চান্স পাওয়ার পর ওর মোটা স্টাইপেন্ডে অবস্থার কিছু উন্নতি হয়। আইএসআই থেকেই বি ম্যাথ, এম ম্যাথ করে পিএইচডি, তারপর ওখানেই রিসার্চ করছিল ও। বছরখানেক আগে নাম্বার থিয়োরির ওপর রিসার্চ পেপারটা একটা আন্তর্জাতিক জার্নালে পাঠাবার পর যে বিশ্বের অঙ্কমহলে এতো হইহই পড়ে যাবে সেটা ও বুঝতে পারেনি।

    মি. সান্যালের কথায় ওর হুঁশ ফিরল, ”আচ্ছা, মনি বলে যার কথা বলছিলেন উনি কি এয়ারপোর্টে ছিলেন?”

    উত্তরা বলল, ”না, মনি আসেনি।” দমদমে নামার পর থেকেই মনির ফোন বন্ধ পাচ্ছে ও, এতবার করে বলা সত্ত্বেও মনি ওকে আনতে এল না! পাছে উত্তরাকে লোকে কিছু বলে, হাসাহাসি করে তাই মনি আসেনি ও জানে। কিন্তু ফোনটা বন্ধ কেন!

    মি. সান্যাল বললেন, ”আপনি যদি কিছু মনে না করেন, আমরা যাওয়ার পথে ওঁকে তুলে নিতে পারি। যিনি আপনার জন্য এত কিছু করেছেন, তাঁকে রাজ্যসরকারের তরফে আপনাকে দেওয়া এতবড় সংবর্ধনাতে নিয়ে যাবেন না? সমস্ত বড় বড় মিডিয়ার রিপোর্টাররা থাকবেন।”

    উত্তরা মি. সান্যালের দিকে তাকাল। সরকারি আমলা বলতেই যেরকম ইমেজ ভেসে ওঠে, ইনি তেমন একদমই নন। বেশ বুদ্ধিদীপ্ত আন্তরিক ভাব আছে। কিন্তু সত্যিটা যদি উত্তরা বলে, তখন কি প্রতিক্রিয়া হবে এঁর? ও আমতা আমতা করে বলল, ”না আসলে মনির পক্ষে আসাটা…।”

    মি. সান্যাল সোৎসাহে বললেন, ”উনি কি খুব বয়স্ক? অসুস্থ বুঝি?”

    উত্তরা মাথা নাড়ল, ”না, তা নয়।”

    —”তবে? চলুন ওনাকে নিয়েই যাই, যার আপনার সাফল্যের পেছনে এতবড় অবদান, তাঁকে সারা দেশের চেনা উচিত।”

    হঠাৎ উত্তরার ফোন বেজে উঠল, কানে লাগাতেই ও শুনতে পেল সহেলীমনির উচ্ছ্বসিত গলা, ”কিরে কোথায় তুই! এই তো টিভিতে দ্যাখাচ্ছিল এখন কোথায় গেলি? শীগগিরই আয়, তোর মনির আর তোর সইছে না। আমরা এখানে আজ খুব হুল্লোড় করব।”

    উত্তরা ফোনের ও-পাশ থেকে মিঠুমনি, ববিমনি সবার কলরব শুনতে পেল, ও শান্ত স্বরে বলল, ”শোন, তোমরা সবাই রেডি হয়ে থাকো। তোমাদের সবাইকে নিয়ে আমি এক জায়গায় যাব।” ফোনটা কেটে দিয়ে ও বলল, ”আচ্ছা মি. সান্যাল, আপনাদের কনভয়ে সাত-আটজনের জায়গা হবে তো?

    মি. সান্যাল একটু অবাক হয়ে বললেন, ”হ্যাঁ তা তো হবেই কিন্তু আপনি যে বললেন…!”

    উত্তরা বলল, ”আপনি বেলঘরিয়া স্টেশনের পাশের ঝুপড়িগুলোর দিকে যেতে বলুন।”

    মিনিট পনেরো পরে বেলঘরিয়া স্টেশন লাগোয়া ঝুপড়িগুলোর সামনে যখন উত্তরাদের কনভয়টা পৌঁছল, তখন প্রচুর মানুষজন ফুল, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। উত্তরা গাড়ি থেকে নামতেই সামনে দাঁড়িয়ে থাকা মনি এসে উত্তরাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল, পাশে তখন ববিমনি আর মিঠুমনি আবির মাখাচ্ছে এঁর ওর গালে, মুখে ঢুকিয়ে দিচ্ছে মিষ্টি। ফিল্ডস মেডেল কি, সেটা কতটা বড় প্রাইজ, সেটা বোঝার ক্ষমতা ওদের নেই, তবু যে যাকে পারছে জড়িয়ে ধরছে, মনে হচ্ছে ফিল্ডস মেডেল উত্তরা নয়, ওরাই পেয়েছে।

    পাশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা মি. সান্যালের দিকে তাকিয়ে উত্তরা হাসল, ”কি? অবাক লাগছে তো? আপনাদের কাছে তো হিজড়েরা শুধু জোরজুলুম করে টাকা চাওয়ার মানুষ, তাই না? প্রায়ই খবরের কাগজে পড়েন এদের জোর করে টাকা আদায়ের কথা। কিন্তু আমার কাছে এরাই আমার বাবা-মা জানেন! এই যে দেখছেন একে, ইনিই আমার মনি। আমার তখন একসপ্তাও বয়স নয়, ডাস্টবিন থেকে মনি আমাকে না তুললে কুকুর বিড়াল খুবলেই খেয়ে নিত হয়তো! সেই থেকে আমাকে মানুষ করা, বড় করা, সব কিছু করেছে মনি। আমাকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছে এই ববিমনি, মিঠুমনিরা। আমাকে খাইয়েছে, আমাকে জড়িয়ে ধরে তাদের দুঃখে কেঁদেছে, আমার পরীক্ষার ফিস জোগাড় করতে সবাই উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি করেছে। তাই আমার এই সাফল্যের সংবর্ধনা যদি নিতেই যেতে হয়, এরা সবাই আমার সাথে সেই সংবর্ধনার সমান অংশীদার মি. সান্যাল!”

    প্রায় এক ঘণ্টা বাদে নবান্নের প্রেস কনফারেন্সে রিপোর্টাররা তো বটেই, অঙ্কের বিভিন্ন দিকপাল পণ্ডিত থেকে শুরু করে মন্ত্রীপারিষদরাও বেশ অবাক হয়ে উত্তরার সঙ্গের মানুষগুলোর দিকে তাকিয়ে ছিলেন। মনি তো এই লজ্জাতেই আসতে চাইছিল না, সারাটা রাস্তা উত্তরার কানে মুখ রেখে বলছিল, ”এত আনন্দের দিনে এসব কেন করছিস তুই! সবাই তোকে দেখে হাসবে!”

    উত্তরা শোনেনি। শক্ত হাতে ধরে রেখেছে মনির হাত। মুখ্যমন্ত্রী নিজে প্রথমে কিছু বললেন, তারপর উত্তরাকে বললেন কিছু বলার জন্য। উত্তরা উঠে দাঁড়িয়ে মনির হাতটাকে জড়িয়ে ধরে মাইকের সামনে এসে বলল, ”সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি আমার ফিল্ডস মেডেল পাওয়ার আনন্দের থেকেও এখন আপনাদের কৌতূহল বড় হয়ে উঠেছে যে এই মানুষগুলো আমাদের এই ভদ্রসমাজে কেন! যতই আইন পাশ হোক, আজও এরা সমাজে ব্রাত্য! অথচ এঁর পেছনে এদের কোনো হাতই নেই, জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার জন্য এরা একঘরে। এদের মধ্যে প্রতিভা, মেধা থাকলেও তাঁরা সেটা কাজে লাগাবার সুযোগ পান না, সমাজের সংস্কার এদের দূরে ঠেলে দেয়। কিন্তু আমি এই মনির জন্যই আমি আজ পৃথিবীর আলো দেখতে পাচ্ছি। মনি শুধু আমার বাবামা-ই নয়, মনি আমার সব। মনিই আমাকে পড়তে শিখিয়েছে, বড় হতে শিখিয়েছে।” বলতে বলতে ও কেঁদে ফেলল।

    এক বর্ষীয়ান সাংবাদিক উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ”ম্যাডাম, এই বৃহন্নলারা আপনাকে মানুষ করেছে বলতে চাইছেন?”

    উত্তরা চোখ মুছে একটা নিশ্বাস ফেলল, তারপর বলল, ”মহাভারত পড়েছেন? মহাভারতে অর্জুন একবছর বৃহন্নলা সেজেছিলেন আর বিরাট রাজার মেয়ে উত্তরা ছিল তাঁর কন্যাসমা ছাত্রী! আমার নামও উত্তরা। আমার মনি বই পড়তে খুব ভালোবাসে, সেই থেকে আমার নাম রেখেছিল উত্তরা। তাই আপনারা এদের বৃহন্নলা বলুন কি হিজড়ে বলুন তাতে আমার কিছু যায় আসে না, আমার কাছে এরা আমার জন্মদাতা। জানেন, এখানে আসতে মনি চায়নি, আমি অপদস্থ হতে পারি ভেবে, কাঁদতে কাঁদতে বলছিল, ”আমাদের কেন কোনো নির্দিষ্ট লিঙ্গ নেই বলত! কোথাও যেতে পারি না, সব জায়গায় বিদ্রূপের শিকার হতে হয়?” কথাটা বলে পাশে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকা কান্নায় আবেগে ভেসে যাওয়া মনিকে জড়িয়ে ধরে উত্তরা বলল, ”আমি বললাম, ঈশ্বরও তো উভলিঙ্গ! তাতে কি আমাদের তাঁকে পুজো করতে কোনো অসুবিধা হয়?”

    আরেকজন সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিলেন, ”আচ্ছা, ফিল্ডস মেডেলের প্রাইজ মানি প্রায় আট লাখ টাকা, তা দিয়ে আপনি কি করবেন কিছু ভেবেছেন?”

    উত্তরা বলল, ”আমি এই টাকাটা দিয়ে আমার মনির মতো মানুষদের মুখে হাসি ফোটাতে চাই। যাতে আর কোনো মনির কাছে বেঁচে থাকাটা আপনাদের অনুগ্রহ না হয়ে ওঠে।”

    মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবার হাততালিতে তখন ভেসে যাচ্ছে গোটা হলঘর। মনি, মিঠু, ববি ওরাও ভাসছে অবশ্য, আনন্দের চোখের জলে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবারতি মুখোপাধ্যায়

    দাশগুপ্ত ট্রাভেলস – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    দিওতিমা – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ৭ শিহরণ – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    ঈশ্বর যখন বন্দি – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    দেবারতি মুখোপাধ্যায়

    নরক সংকেত – দেবারতি মুখোপাধ্যায়

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }