Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পুর্ব্ববঙ্গ গীতিকা (চতুর্থ খণ্ড, দ্বিতীয় সংখ্যা) – দীনেশচন্দ্র সেন সম্পাদিত

    দীনেশচন্দ্র সেন এক পাতা গল্প385 Mins Read0
    ⤶ ⤷

    মহীপালের গান – অজ্ঞাত লেখক

    মহীপাল

    কিছুদিন পূর্ব্বে মনসুরউদ্দীন নামে আমার এক ছাত্র বাঙ্গালার এম. এর ফিফ্‌থ ইয়ার ক্লাসে পড়িবার সময় আমায় জানান যে তিনি মহীপাল সম্বন্ধে একটি ছোট পালা সংগ্রহ করিয়াছেন। এই সংবাদে আমি খুব উৎসাহ বোধ করিয়াছিলাম। যতদূর মনে পড়িতেছে সে ১৯২৮ সনের কথা।

    পালাটি হাতে পাইয়া কিন্তু আমার উৎসাহ কতকটা শিথিল হইল। পালাটি মাত্র ২৬ ছত্রের। বহুদিন ধরিয়া মহীপালের পালাটি আমি সংগ্রহ করিবার জন্য চেষ্টিত ছিলাম। তেওতা রাজপরিবারের ৺প্রাণশঙ্কর রায়ের নিকট শুনিয়াছিলাম যে রঙ্গপুরস্থ তাঁহাদের বিস্তীর্ণ জমিদারীর কোথাও কোথাও গায়কেরা সম্পূর্ণ মহীপালের গানটি গাহিতে পারে এবং তিনি নিজেই এ গান শুনিয়াছেন। পালাটি নাকি এত দীর্ঘ যে আগাগােড়া শেষ করিতে গায়কদের তিন রাত্রি লাগে। প্রাণশঙ্করবাবু আমাকে অবিলম্বে সমস্ত পালাটি সংগ্রহ করিয়া দিবেন বলিয়া প্রতিশ্রুত হন, কিন্তু দুর্ভাগ্যবশতঃ ইহার অল্প কয়েকদিন পরেই তিনি মারা যান।

    ইহার পর আমি আমার আত্মীয় অধ্যাপক শ্রীমান্ প্রিয়রঞ্জন সেনের নিকট পত্র লিখিয়াছিলাম। তিনি তখন রঙ্গপুরের কারমাইকেল কলেজে অধ্যাপনা করিতেন। তিনি কিছুদিন ইহা সংগ্রহের চেষ্টা করিয়া আমায় জানান যে, কোন কোন গায়ক এখনও এ পালা গাহিয়া থাকে এ খবর পাইলেও তিনি তাহাদের সঠিক সন্ধান পান নাই। সেখানকার একটি বারবনিতার সমস্ত গানটি নাকি কণ্ঠস্থ ছিল। কিন্তু অধ্যাপক মহাশয় তাহার সহায়তা গ্রহণ করিতে রাজী হন নাই। তাহার পর ১৯২১ সালে আমার বন্ধু মিঃ ডোনাল্ড ফ্রেজার রঙ্গপুরের ম্যাজিষ্ট্রেট হইয়া আসেন। আমি তাঁহার কাছেও এই পালা-সংগ্রহের জন্য অনুরোধ করিয়া চিঠি লিখি। তাঁহারও যে এই পালা-উদ্ধারের আন্তরিক চেষ্টা ছিল নিম্নলিখিত (অনূদিত) পত্রাংশ হইতেই তাহা বোঝা যাইবে। ৩০শে অক্টোবর ১৯২১, সালের একটি চিঠিতে তিনি লেখেন—“মহীপালের গান সম্বন্ধে আমি একজন গাড়োয়ানকে জিজ্ঞাসা করিয়াছিলাম। সে এ গান শুনিয়াছে বটে। কিন্তু নিজে গানটি সে জানে না বলে। ফরিদপুরের কোটালিপাড়ার একজন বৃদ্ধ পুরোহিতকেও আমি এ পালা সম্বন্ধে কিছু জানেন কি না জিজ্ঞাসা করি। তিনি বলেন যে তাঁহার দেশে অনেক পুরাতন পালাগান তিনি শুনিয়া থাকেন কিন্তু তিনি এখানকার গ্রাম্য ভাষা ভাল বুঝিতে পারেন না। তাঁহার বিশ্বাস মহীপালের গান ঢাকা ও ফরিদপুর অঞ্চলেও সম্ভবতঃ এখনও গীত হইয়া থাকে। যাহা হউক এ পালার আমি যথাসাধ্য সন্ধান করিব এবং সন্ধান পাইলে কাহাকেও দিয়া তাহা লিখাইবার ব্যবস্থা করিব। শিক্ষিত ভদ্রলোকেরা এই সকল প্রাচীন গানের উপর নিজের রং ফলাইতে গিয়া ইহাদের মৌলিকত্ব যে নষ্ট করেন সে সম্বন্ধে আপনার সহিত আমি একমত।”

    এই সময়ে রঙ্গপুরে স্বদেশী আন্দোলন শুরু হয় এবং মিঃ ফ্রেজার সম্পূর্ণভাবে সেই ব্যাপার লইয়া ব্যস্ত হইয়া পড়েন। এ গোলযোগ শান্ত হইলে কতকটা অবসর পাইবার পূর্বেই মিঃ ফ্রেজার অন্যত্র বদলী হন। ১৯২৮ সালে আমি আমাদের পালা-সংগ্রাহক মৌলভি জসীমুদ্দিনকে রঙ্গপুরে এ পালাগানটি বিশেষ করিয়া সন্ধান করিবার জন্য পাঠাইয়াছিলাম। তিনিও শেষ পর্যন্ত শূন্য হস্তে প্রত্যাবর্ত্তন করেন। পালাটি যে এখনও আছে এ খবর অনেক লোকের নিকট পাইলেও আসল পালা-গায়কের দেখা তিনি পান নাই। ইহার পর আমি আমার বন্ধু রঙ্গপুরের এক জমিদারের ম্যানেজার শ্রীযুক্ত পূর্ণচন্দ্র সেনের শরণ লই। তিনি ময়নামতীর গানের কিয়দংশ পাঠাইয়া পরে মহীপালের পালা পাঠাইবেন বলিয়া আশ্বাস দেন। কিন্তু সে আশ্বাস তিনি পূর্ণ করিতে পারেন নাই।

    বারবার এই পালা সংগ্রহে ব্যর্থ হইবার পর মনসুরউদ্দীন যখন আমাকে জানান যে পালবংশের দশম শতাব্দীর সুবিখ্যাত মহীপাল সম্বন্ধে তিনি একটি পালা পাইয়াছেন তখন আমার পক্ষে উৎসাহিত হওয়া স্বাভাবিক। আমাদের দেশের এক জাতীয় উৎকৃষ্ট চাউল এখনও ‘মহীপাল’ নামের স্মৃতি বহন করিতেছে। তাঁহার আদেশে খাত রঙ্গপুরের বিশাল মহীপাল-দীঘিকা এখনও বর্ত্তমান। এত বড় দীঘি সমস্ত বাঙ্গালা দেশে আর একটি আছে কিনা সন্দেহ। দীঘির চারিপাড় পদব্রজে প্রদক্ষিণ করিতেই এক ঘণ্টার বেশী সময় লাগে।

    মহীপালের গানগুলি রচিত হইবার বহু শতাব্দী পরেও বিশেষ জনপ্রিয় ছিল। বৃন্দাবন দাস ১৫৭২ খৃষ্টাব্দে রচিত চৈতন্য-ভাগবতে ইহার উল্লেখ করিয়াছেন। ‘ধান ভাঙ্গতে মহীপালের গীত’ এই প্রবাদটির ভিতরও এই গানটির প্রতি সাধারণের অনুরাগের আভাস পাওয়া যাইতেছে।

    মহীপাল নামে পালবংশে আরও একজন রাজা ১০৭০ খৃষ্টাব্দে রাজত্ব করেন। তিন দ্বিতীয় মহীপাল। তাঁহার অত্যাচার-অনাচারেই পালবংশের পতন হয় এবং ভীম নামে একজন কৈবর্ত্ত কিছু দিনের জন্য পালরাজাদের সিংহাসনচ্যুত করিয়া বাঙ্গালীর সর্ব্বেসর্ব্বা হ’ন। পালরাজাদেরই কয়েকটি তাম্রশাসনে এই দ্বিতীয় মহীপালের উৎপীড়ন-কাহিনী ক্ষোদিত আছে। আমাদের ছোট পালাটির গায়ক কি এই দ্বিতীয় মহীপাল? কিন্তু এই পালাতে মহীপাল দীঘিটি যাঁহার দ্বারা খাত হইয়াছে বলিয়া উল্লিখিত তিনি প্রথম মহীপাল (১০২৬ খৃষ্টাব্দ)।

    বড়লোকদের জীবনেও কখন কখন নৈতিক দৌর্ব্বল্য ও অন্যায়ের পরিচয় পাওয়া যায়। ইতিহাস সাধারণতঃ সেগুলি সম্বন্ধে নীরব থাকিয়া তাঁহাদের কীর্ত্তিগুলিকেই বড় করিয়া দেখে। শুধু দেশের কিংবদন্তী ও পালাগানগুলিতেই সেগুলি কখনও একটু অতিরঞ্জিতভাবে, কখনও বা যথাযথ-ভাবে বর্ণিত হইয়া থাকে। এই পালাটির বর্ণনা একেবারে অবিশ্বাস না করিলে বলিতে হইবে প্রথম মহীপালের জীবনের ইতিহাস-পরিত্যক্ত কোন অংশ। ইহাতে স্থান পাইয়াছে।

    মহীপাল নামের সহিত সংশ্লিষ্ট আরও একটি পালা আমরা পাইয়াছি। কিন্তু সে পালার বিষয় তাঁহার পুত্ত্রের প্রেমকাহিনী। তাঁহার পুত্ত্রের নাম পর্যন্ত তাহাতে দেওয়া নাই। মহীপালের পুত্ত্র বলিয়া উল্লেখ আছে মাত্র। মৌলভী জসীমুদিন কর্ত্তৃক সংগৃহীত এ পালাটির কাব্য-হিসাবে কোন মূল্য নাই।

    মহীপালের পালাটি যে এখনও লুপ্ত হয় নাই, তাহার বিশ্বাসজনক প্রমাণের কথা আগেই কিছু বলিয়াছি। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের লেকচারার এবং সংস্কৃত বোর্ডের প্রেসিডেণ্ট পণ্ডিত কোকিলেশ্বর শাস্ত্রী, এম. এ. আমায় বলেন যে ছেলেবেলা তাঁহাদের রঙ্গপুরস্থ কাকিনা গ্রামে একজন বৃদ্ধ গায়কের নিকট এই পালাটি তিনি অনেকবার শুনিয়াছেন, যে হেতু তাঁহার পিতৃদেব মহীপালের গানের বিশেষ অনুরাগী ছিলেন এবং প্রায়ই নিজ বাড়ীতে উহা গাওয়াইতেন। দুঃখের বিষয় সে পালাগায়কের এখন মৃত্যু হঈয়াছে এবং শাস্ত্রী মহাশয় দেশ ছাড়িয়া দূরে বাস করার দরুন এইটুকু সংবাদ দেওয়া ছাড়া আমার আর কোন সাহায্য করিতে পারেন নাই।

    ভারতের একজন সুবিখ্যাত রাজা সম্বন্ধে এই পালাটি লোকমুখে কিংবদন্তীর সহিত জড়াইয়া যে আকারই ধারণ করুক না কেন, ইতিহাসের চর্চ্চা যাঁহারা করেন। তাঁহাদের কাছে তাহার মূল্য অনেক। সাধারণ লোকেরও এ পালা সম্বন্ধে আগ্রহ থাকা স্বাভাবিক।

    কিন্তু পালাটির এই সামান্য কয়টি লাইন পাইয়া অবশ্য সে বিপুল কৌতুহল তৃপ্ত হইবার নহে। বহু তাম্রশাসনে কীর্ত্তিত রাজা মহীপালের জীবনের বিশেষ কিছুই আমরা জানিতে পারি নাই। তাঁহার জীবনের যে ঘটনার উল্লেখ ইহাতে আছে, সত্য হইলে তাহা তাঁহার কলঙ্ক বলিয়াই গণ্য হইবে। বৃন্দাবন দাস ষোড়শ শতাব্দীতে যে পালার কথা বলিয়াছিলেন সে পালা ইহা নহে। সে পালার সামান্য একটু অংশ হইতে পারে। পালাটি একটি বড় ঐতিহাসিক যুগের আভাস দিতেছে, এজন্য ২৬ পঙ্‌ক্তির ক্ষুদ্র একটি পালা সম্বন্ধে এতগুলি কথা লিখিলাম। আমার বিশ্বাস পালাটি এখনও উত্তরবঙ্গে আছে। আমার শরীরের বর্ত্তমান অবস্থা খারাপ না হইলে আমি নিজে গিয়া পালাটি উদ্ধার করিয়া আনিতেও পারিতাম। কিন্তু সে উপায় যখন নাই তখন আমায় অপরের ভরসাতেই ইহার জন্য অপেক্ষা করিতে হইবে। দুঃখের কথা এই যে পালাগানগুলি অতি দ্রুতভাবে এদেশ হইতে লোপ পাইতেছে। এখনও যদি লুপ্ত না হইয়া থাকে, আর কয়েক বৎসরের মধ্যেই সমস্ত মহীপালের গানটি লুপ্ত হইতে পারে।

    এই ২৬ লাইনের পালাটিতে মহীপালের চরিত্রের যে দিক্‌টি উদঘাটিত হইয়াছে, পালাগানের স্বাভাবিক অত্যুক্তির কথা স্মরণ করিয়াও বোধ হয় সে দিক্‌টির কথা একেবারে অবিশ্বাস করা যায় না। বড়লোকের জীবনে এমন ছোটখাট দুর্ব্বলতা থাকা অস্বাভাবিক নহে। সাধারণ লোকে সুবিধা পাইলে এই দুর্ব্বলতাগুলিকে আলোকে আনিয়া নাড়াচাড়া করিতে ভালবাসে।

    এই ক্ষুদ্র পালাটির ছন্দে পয়ারেরই এক ভাঙ্গা বিকৃত রূপ দেখা যাইতেছে। ইহার অনেক জায়গায় মিল নাই। পালাটির কয়েকটি অপ্রচলিত প্রাচীন শব্দ দেখিয়া বোঝা যায় পালাটি বহুদিনের, তবে মুসলমানী আমলে ইহা যে কতকটা রূপান্তরিত হইয়াছে ‘বাপজান’ ‘গোলাম’ ‘নফর’ ‘বাঁদী’ প্রভৃতি শব্দ তাহার সাক্ষ্য দিতেছে।

    ছোট হইলেও পালাটির ভিতর লৌকিক কাহিনী ও পালাগানের অকৃত্রিম সুরটি বর্ত্তমান। যে ধূয়ার দ্বারা গ্রাম্য গানগুলি এমন করুণ ও মধুর হইয়া উঠে এই ২৬ লাইনের ভিতর আট বার সেইরূপ ধূয়া পাওয়া যায়।

    প্রথম ছত্রের ‘বাসর’ কথাটি এবং পিতামাতার আদেশের বিরুদ্ধে নায়িকার স্বেচ্ছাচারিতার বিবরণ হইতে বােঝা যায় রাজার ফাঁদে ইচ্ছা করিয়া ধরা পড়িবার গোপন-বাসনা নায়িকার মনে মনে ছিল। দূতের কথা হইতেও রাজা যে এই মেয়েটির জন্য অনেক দুঃখভোগ করিয়াছিলেন তাহার আভাস পাওয়া যা। রাজা ও নীলার নামে গোড়া হইতে একটা অপবাদ ছিল; ইহাও নীলার মাতাপিতার বারবার দীঘিতে যাইতে নিষেধ করা হইতে বোঝা যায়। এই অবস্থায় যে পাখী নিজে হইতে ফাঁদে ধরা পড়িতে উৎসুক, তাহাকে বন্দী করায় রাজার বোধ হয় বিশেষ কোন দোষ স্বীকার করা যায় না।

    শ্রী দীনেশচন্দ্র সেন

    .

    মহীপালের গান

    চুয়া চুন্নে বাঁট্যারে লীলা বাসর কোটারা ভরে[১]।
    আমলা মতি বাঁট্যারে লীলা আবের[২] কোটারা ভরে॥
    তোলা পানিতে নায়ারে বাপজান মাথা হয়েছে আটা।
    মহীপাল রাজা কেটেছে দীঘি আমি সেই দীঘিতে যাব॥

    “কলঙ্কিনী লীলারে তুমি যেয়ো না দীঘির ঘাটে।”
    “কলঙ্কিনী লীলারে তুমি যেওনা দীঘির ঘাটে॥”
    বাপেরো মানা না শুনে লীলা চললো দীঘির ঘাটে।
    মায়েরো মানা না শুনে লীলা চললো দীঘির ঘাটে॥
    আগে পাছে দাসী বান্দী মধ্যে চললো লীলা।
    আগে পাছে গোলাম নফর মধ্যে চললো লীলা॥

    হাঁটু পানিতে নাম্যারে লীলা হাঁটু মঞ্জন করে।
    মাজা পানিতে নাম্যারে লীলা গাও মঞ্জন করে॥
    বুক পানিতে নাম্যারে লীলা বুক মঞ্জন করে।
    খবুর‍্যার আগে[৩] খবর গেল মহীপাল রাজার কাছে॥

    যে লীলার জন্যেরে মহীপাল তুমি ছয়মাস ভাস্যাছে নীয়ার।
    যে লীলার জন্যেরে মহীপাল তুমি ছয়মাস ভাঙ্গাছো রোদ।
    লীলার মাথার কেশরে মহীপাল দীঘির পানি ছাপিয়ে পরেছে

    কেশে বাজ্য উঠছে রে মহীপাল কত রুই কাতলা।
    যে লীলার জন্যেরে মহীপাল ভাঙ্গ্যাছিল নীয়ার॥

    সেই লীলা আইছেরে মহীপাল তোমার সরোবরে।
    এক দীঘির ঘাটেরে মহীপাল সাঁতরে বাসরে ফেরে।
    বারে বারে ঘুর‍্যারে মহীপাল রাজায় চুল ধরিয়া রাখিল॥

    কে ধরিল কে ধরিল আমার চুলের দুখে মল্যাম।
    বাপের মানা না শুন্যা আমি দীঘির ঘাটে মল্যাম॥
    কলঙ্কিনী লীলা গো আমি কলঙ্কিনী হলাম।
    মায়ের মানা না শুনে আমার সকল সম্মান গেল॥(১—২৬)

    .

    টীকা

    1.  চুয়া……ভরে=লীলা চুয়া ও চন্দন বাটিয়া বাসর ঘরের কৌটায় ভরিয়া রাখিল।
    2.  আবের=অভ্রের, পূর্ব্বকালে অভ্রদ্বারা চিরুনি, কৌটা ও পাখা প্রভৃতি নির্ম্মিত হইত।
    3.  খবুর‍্যার আগে=সংবাদ-বাহকের মুখে।
    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমৈমনসিংহ-গীতিকা – দীনেশচন্দ্র সেন সম্পাদিত
    Next Article পূর্ব্ববঙ্গ-গীতিকা (দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংখ্যা) – দীনেশচন্দ্র সেন সম্পাদিত

    Related Articles

    দীনেশচন্দ্র সেন

    পদাবলী মাধুর্য্য – দীনেশচন্দ্র সেন

    August 26, 2025
    দীনেশচন্দ্র সেন

    মৈমনসিংহ গীতিকা – দীনেশচন্দ্র সেন

    August 26, 2025
    দীনেশচন্দ্র সেন

    বৈদিক ভারত – দীনেশচন্দ্র সেন

    August 26, 2025
    দীনেশচন্দ্র সেন

    বঙ্গভাষা ও সাহিত্য -১ম খণ্ড – দীনেশচন্দ্র সেন

    August 26, 2025
    দীনেশচন্দ্র সেন

    বৃহৎ বঙ্গ – দীনেশচন্দ্র সেন

    August 26, 2025
    দীনেশচন্দ্র সেন

    সতী – দীনেশচন্দ্র সেন

    August 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }