Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্যারাডক্সিক্যাল সাজিদ – আরিফ আজাদ

    লেখক এক পাতা গল্প165 Mins Read0
    ⤶ ⤷

    কুরআন কি মুহাম্মদ (সা.) এর বানানো গ্রন্থ

    বিরাট আলিশান একটি বাড়ি। মোঘল আমলের সম্রাটেরা যেরকম বাড়ি বানাতো, অনেকটাই সেরকম। বাড়ির সামনে দৃষ্টিনন্দন একটি ফুলের বাগান। ফুলের বাগানের মাঝে ছোট ছোট কৃত্রিম ঝর্ণা আছে। এই বাড়ির মালিকের প্রশংসা করতেই হয়। ঢাকা শহরের মধ্যে এটি যেন একটুকরো স্বর্গখন্ড।

    কিন্তু অবাক করা ব্যাপার হল, বাগানের কোথাও লাল রঙের কোন ফুল নেই। এত বড় বাগানবাড়ি, অথচ কোথাও একটি গোলাপের চারা পর্যন্ত নেই। বিস্ময়য়ের ব্যাপার তো বটেই।

    আমরা এসেছি সাজিদের দুর সম্পর্কের খালুর বাসায়। ঢাকা শহরে বড় বড় ব্যবসা আছে। বিদেশেও নিজের ব্যবসা বাণিজ্য শাখা প্রশাখা ছড়িয়েছেন। ছেলেমেয়েদের কেউ লন্ডন, কেউ কানাডা আর কেউ সুইজাল্যান্ডে থাকে। ভদ্রলোক উনার স্ত্রীকে নিয়ে ঢাকাতেই রয়ে গেছেন কেবল শিকড়ের টানে।

    তবে, ঢাকায় নিজের বাড়িখানাকে যেভাবে তৈরি করেছেন, বোঝার উপায় নেই যে, এটি ঢাকার কোন বাড়ি, নাকি মস্কোর কোন ভিআইপি ভবন।

    আমাকে এদিক সেদিক তাকাতে দেখে সাজিদ প্রশ্ন করল, -‘এভাবে চোরের মত এদিক ওদিক তাকাচ্ছিস কেনো?’

    আমি ভ্যাবাচ্যাকা খাওয়ার মত করে বললাম, -‘না, আসলে তোর খালুকে নিয়ে ভাবছি।’

    -‘ওনাকে নিয়ে ভাবার কি আছে?’

    আমি বললাম, -‘অসুস্থ মানুষদের নিয়ে ভাবতে হয়। এটাও এক প্রকার মানবতা, বুঝলি?’

    সাজিদ আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, -‘অসুস্থ মানে? কে অসুস্থ?’

    -‘তোর খালু’

    -‘তোকে কে বললো উনি অসুস্থ?’

    আমি দাঁড়ালাম। বললাম, -‘তুই এত কিছু খেয়াল করিস, এটা করিস নি?’

    -‘কোনটা?’

    -‘তোর খালুর বাগানের কোথাও কিন্তু লাল রঙের কোন ফুলগাছ নেই। প্রায় সব রঙের ফুল গাছ আছে, লাল ছাড়া। এমনকি, গোলাপের একটি চারাও নেই।’

    -‘তো?’

    -‘তো আর কি? তিনি হয়তো রেড কালার ব্লাইন্ড। স্পেশিফিকলি, রেড কালার ব্লাইন্ড।’

    সাজিদ কিছু বললো না। হয়তো সে এটা নিয়ে আর কোন কথা বলতে চাচ্ছে না। অথবা  আমার যুক্তিতে সে হার মেনেছে।

    সাজিদ কলিংবেল বাজালো।

    ঘরের দরজা খুলে দিলো একটি তের-চৌদ্দ বছর বয়সী ছেলে। সম্ভবত কাজের ছেলে।

    আমরা ভেতরে ঢুকলাম। ছেলেটি বলল, -‘আপনারা এখানে বসুন। আমি কাকাকে ডেকে দিচ্ছি।’

    ছেলেটা একদম শুদ্ধ বাংলায় কথা বলছে। বাড়ির মালিককে স্যার বা মালিক না বলে কাকা বলছে। সম্ভবত উনার কোন গরীব আত্মীয়ের ছেলে হবে হয়তো। যাদের খুব বেশি টাকা পয়সা হয়, তারা গ্রাম থেকে গরীব আত্মীয়দের বাসার কাজের চাকরি দিয়ে দয়া করে।

    ছেলেটা ভদ্রলোকটি ডাকার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঘরের ভেতরটা আরো চমৎকার। নানান ধরনের দামি দামি মার্বেল পাথর দিয়ে দেয়াল সাজানো।

    দু’তলার কোন এক রুম থেকে রবীন্দ্রনাথের গানের সুর ভেসে আসছে, -‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…..’

    আমি সাজিদকে বললাম, -‘কিরে তোর এরকম মোঘলাই স্টাইলের একটা খালু আছে, কোনদিন বললি না যে?’

    সাজিদ রসকষহীন চেহারায় বলল, -‘মোঘলাই স্টাইলের খালু তো, তাই বলা হয়নি।’

    -‘তোর খালুর নাম কি?’

    -‘এম এম আলী।’

    ভদ্রলোকের নামটা ওনার বাড়ির মতোই গাম্ভীর্যপূর্ণ। আমি জিজ্ঞেস করলাম, -‘এম এম আলী মানে কি?’

    সাজিদ আমার দিকে তাকালো। বলল, -‘মোহাম্মদ মহব্বত আলী।’

    ভদ্রলোকের বাড়ি আর ঐশ্বর্যের সাথে নামটা একদম যাচ্ছে না। এজন্য হয়ত মোহাম্মদ মহব্বত আলী নামটাকে শর্টকাট করে এম এম আলী করে নিয়েছেন।

    ভদ্রলোক আমাদের সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসলেন। মধ্যবয়স্ক। চেহারায় বার্ধক্যের কোন ছাপ নেই। চুল পেকেছে, তবে কলপ করায় তা ভালোমতো বোঝা যাচ্ছে না।

    তিনি বললেন। -‘তোমাদের মধ্যে সাজিদ কে?’

    আমি লোকটার প্রশ্ন শুনে অবাক হলাম খুব। সাজিদের খালু, অথচ সাজিদকে চিনে না। এটা কি রকম কথা?

    সাজিদ বলল, -‘জি, আমি।’

    -‘হুম, I guessed that’ –লোকটা বলল। আরো বলল, -‘তোমার কথা বেশ শুনেছি, তাই তোমার সাথে আলাপ করার ইচ্ছে জাগলো।’

    আমাদের কেউ কিছু বললাম না। চুপ করে আছি।

    লোকটা আবার বলল, -‘প্রথমে আমার সম্পর্কে দরকারি কিছু কথা বলে নিই। আমার পরিচয় তো তুমি জানোই, সাজিদ। যেটা জানো না, সেটা হলো, -বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি একজন অবিশ্বাসী। খাঁটি বাংলায় নাস্তিক। হুমায়ুন আজাদকে তো চেনো, তাই না? আমরা একই ব্যাচের ছিলাম। আমি নাস্তিক হলেও আমার ছেলেমেয়েরা কেউই নাস্তিক নয়। সে যাহোক, এটা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী।’

    সাজিদ বলল, -‘খালু, আমি সব জানি।’

    লোকটা অবাক হবার ভান করে বললো, -‘জানো? ভেরি গুড। ক্লেভার বয়।’

    -‘খালু, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন তা বলুন।’

    -‘ওয়েট ! তাড়াহুড়া কিসের?’ -লোকটা বলল।

    এরই মধ্যেই কাজের ছেলেটা ট্রেতে করে চা নিয়ে এল। আমরা চায়ের কাপে চুমুক দিলাম। লোকটাকে একটি আলাদা কাপে চা দেয়া হল। সেটা চা নাকি কফি, ঠিক বোঝা যাচ্ছে না।

    লোকটি বলল, -‘সাজিদ, আমি মনে করি, তোমাদের ধর্মগ্রন্থ, আই মিন আল-কোরআন, সেটা কোন ঐশী গ্রন্থ নয়। এটা মোহাম্মদের নিজের লেখা একটি বই। মোহাম্মদ করেছে কি, এটাকে জাস্ট স্রষ্টার বাণী বলে চালিয়ে দিয়েছে।’

    এইটুকু বলে লোকটা আমাদের দুজনের দিকে তাকাল। হয়তো বোঝার চেষ্টা করলো আমাদের রিএকশন কি হয়।

    কিছু বলার আগেই লোকটি আবার বলল, ‘হয়তো বলবে, মুহাম্মদ লিখতে-পড়তে জানত না। সে কিভাবে এরকম একটি গ্রন্থ লিখবে? ওয়েল। এটা খুব লেইম লজিক। মুহাম্মদ লিখতে পড়তে না জানলে কি হবে, তার ফলোয়ারদের অনেকে লিখতে পড়তে পারতো। উচ্চশিক্ষিত ছিল। তারা করেছে কাজটা মোহাম্মদের ইশারায়।’

    সাজিদ তার কাপে শেষ চুমুক দিল। তখনও সে চুপচাপ।

    লোকটা বলল, -‘কিছু মনে না করলে আমি একটি সিগারেট ধরাতে পারি? অবশ্য কাজটি ঠিক হবে না জানি।’

    আমি বললাম, -‘শিওর !’

    এতক্ষণ পরে লোকটি আমার দিকে ভালো মত তাকালো। একটি মুচকি হাসি দিয়ে বলল, -‘Thank you’

    সাজিদ বলল, -‘খালু, আপনি খুবই লজিক্যাল কথা বলেছেন। কোরআন মুহাম্মদ সা. এর নিজের বানানো হলেও হতে পারে। কারণ, কুরআন যে ফেরেশতা নিয়ে আসতো বলে দাবি করা হয়, সেই জিব্রাইল আঃ কে মুহাম্মদ সা. ছাড়া কেউই কোনো দিন দেখেনি।’

    লোকটা বলে উঠল, -‘এক্সাক্টলি, মাই সান’

    -‘তাহলে, কোরানকে আমরা টেস্ট করতে পারি, কি বলেন খালু?’

    -‘হ্যাঁ হ্যাঁ, করা যায়…..’

    সাজিদ বলল, -‘কোরআন মুহাম্মদ সা. এর বানানো কিনা, তা বুঝতে হলে আমাদের ধরে নিতে হবে যে, মুহাম্মদ সা. স্রষ্টার কোন দূত নন। তিনি খুবই সাধারন, অশিক্ষিত একজন প্রাচীন মানুষ।’

    লোকটা বলল, -‘সত্যিকার অর্থে মোহাম্মদ অসাধারণ কোন লোক ছিলেন না। স্রষ্টার দূত তো পুরোটাই ভুয়া।’

    সাজিদ মুচকি হাসলো। বললো, -‘তাহলে এটাই ধরে নেই?’

    -‘হুম’- লোকটার সম্মতি।

    সাজিদ বলতে লাগল। -‘খালু ইতিহাস থেকে আমরা জানতে পারি হযরত ইউসুফ আঃ এর জন্ম হয়েছিল বর্তমান ফিলিস্তিনে। ইউসুফ আঃ ছিলেন হযরত ইয়াকুব আঃ এর কনিষ্ঠতম পুত্র। ইয়াকুব আঃ এর কাছে ইউসুফ আঃ ছিলেন প্রাণাধিক প্রিয়। কিন্তু, ইয়াকুব আঃ এর ভালোবাসা ইউসুফ আঃ এর জন্য কাল হলো। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আঃ কে কূপে নিক্ষেপ করে দেয়। এরপর, কিছু বনিকদল কূপ থেকে ইউসুফ আঃ কে উদ্ধার করে তাকে মিশরে নিয়ে আসে। তিনি মিশরের রাজ পরিবারে বড় হন। ইতিহাস মতে, এটি ঘটে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের আমেনহোটেপ এর রাজত্বকালের আর তিনশো বছর পূর্বে। খালু, এই বিষয়ে আপনার কোন দ্বিমত আছে?’

    লোকটা বলল, -‘নাহ। কিন্তু, এগুলো দিয়ে তুমি কি বোঝাতে চাও?’

    সাজিদ বলল, -‘খালু, ইতিহাস থেকে আমরা আরো জানতে পারি, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমেনহোটেপ এর আগে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছে, তাদের সবাইকেই ‘রাজা’ বলে ডাকা হতো। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে চতুর্থ আমেনহোটেপ এর পরে যে সকল শাসকেরা মিশরকে শাসন করেছিল তাদের সবাইকে ‘ফেরাউন’ বলে ডাকা হতো। ইউসুফ সা. মিশরকে শাসন করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্দশ শতকের চতুর্থ আমেনহোটেপ এর আগে। আর, মুসা আঃ মিশরে জন্ম লাভ করেছিলেন চতুর্থ আমেনহোটেপ এর কমপক্ষে আরও ২০০ বছর পরে। অর্থাৎ, যখন জন্মগ্রহণ করেন, তখন মিশরের শাসকদের আর ‘রাজা’ বলা হতো না, ‘ফেরাউন’ বলা হতো।’

    -‘হুম, তো?’

    -‘কিন্তু খালু, কোরআনে ইউসুফ আঃ এবং মুসা আঃ দুইজনের কথাই আছে। অবাক করা ব্যাপার হচ্ছে, কোরআন ইউসুফ আঃ এর বেলায় শাসকদের ক্ষেত্রে ‘রাজা’ শব্দ ব্যবহার করলেও, একই দেশের, মুসা আঃ এর সময়কার শাসকদের বেলায় ব্যবহার করেছে ‘ফিরাউন’ শব্দটি। বলুন তো খালু, মরুভুমির বালুতে উট চরানো বালক মুহাম্মদ সা. ইতিহাসের এই পাঠ কোথায় পেলেন? তিনি কিভাবে জানতেন যে ইউসুফ আলাই সালাম এর সময়ের শাসকদের রাজা বলা হতো মুসা আলাই সাল্লাম এর সময়কার শাসকদের ফেরাউন এবং ঠিক সেই মতো শব্দ ব্যবহার করে তাদের পরিচয় দেওয়া হল?

    মহব্বত আলী নামের ভদ্রলোকটি হো হো হো করে হাসতে লাগলো। বললো, -‘মুসা আর ইউসুফ এর কাহিনী তো বাইবেলেও ছিল। সেখান থেকে কপি করেছে, সিম্পল।’

    সাজিদ মুচকি হেসে বলল, -‘খালু ম্যাটার অফ সরো দ্যাট, বাইবেল এই জায়গায় চরম একটি ভুল করেছে। বাইবেল ইউসুফ আঃ এবং মুসা আঃ দুজনে সময়কার শাসকদের জন্যই ‘ফেরাউন’ শব্দ ব্যবহার করেছে, যা ঐতিহাসিক ভুল। আপনি চাইলে আমি আপনাকে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে প্রমাণ দেখাতে পারি।’

    লোকটা কিছুই বলল না চুপ করে আছে। সম্ভবত উনার প্রমান দরকার হচ্ছে না। সাজিদ বলল, -‘যে ভুল হয় বাইবেল করেছে, সে ভুল অশিক্ষিত আরবের বালক মুহাম্মদ সা. এসে ঠিক করে দিল, তা কিভাবে সম্ভব, যদি না তিনি কোন প্রেরিত দূত হন, আর কোরআন কোন ঐশী গ্রন্থ না হয়?’

    লোকটি চুপ করে আছে। এর মধ্যেই তিনটি সিগারেট খেয়ে শেষ করেছে। নতুন আরেকটি ধরাতে ধরাতে বলল, -‘হুম, কিছুটা যোক্তিক।’

    সাজিদ আবার বলতে লাগল, -‘খালু, কোরআনে একটি সূরা আছে। সূরা আল ফজর নামে। ৬ নম্বর আয়াতটি এরকম, -‘তোমরা কি লক্ষ্য করনি, তোমাদের পালনকর্তা ইরাম গোত্রের সাথে কিরূপ ব্যবহার করেছেন?’

    এই সূরা ফাজরে মূলত আদ জাতি সম্পর্কে বলা হয়েছে। আদ জাতির আলাপের মধ্যে হঠাৎ করে ‘ইরাম’ নামে একটি শব্দ চলে এলো, যা কেউই জানত না এটা আসলে কি। কেউ কেউ বলল, এটা আদ জাতির কোন বীর পালোয়ানের নাম, কেউ কেউ বলল, এই ইরাম হতে পারে আদ জাতির শারীরিক কোনো বিশেষ বৈশিষ্ট্য। কারণ এই সূরায় আদ জাতির শক্তিমত্তা নিয়ে আয়াত আছে। মোদ্দাকথা এই ইরাম আসলে কি সেটা সুস্পষ্ট কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি তখন। এমনকি গোটা পৃথিবীর কোন ইতিহাসে ইরাম নিয়ে কিছুই বলা ছিল না। কিন্তু ১৯৭৩ সালে ন্যাশনাল জিওগ্রাফি সিরিয়ার মাটির নিচে শহর এর সন্ধান পায়। এটি ছিল আদ জাতিদের শহর। সেই শহরে পাওয়া যায় সুপ্রাচীন উচু উচু দালান। এমনকি এই শহরে আবিষ্কার হয় তখনকার একটি লাইব্রেরী। লাইব্রেরীতে একটি তালিকা পাওয়া যায়। এই তালিকায় তারা যেসকল শহরের সাথে বাণিজ্য করতো সেসব শহরের নাম উল্লেখ ছিল। আশ্চর্যজনক হলেও সত্য এই -সেই তালিকায় ‘ইরাম’ নামের একটি শহরের নাম পাওয়া যায়, যেটা আদ জাতিদের একটি শহর ছিল। শহরটি ছিলো পাহাড়ের মধ্যে। এতেও ছিল সুউচ্চ দালান ।

    চিন্তা করুন, যে ‘ইরাম’ শব্দের সঠিক ব্যাখ্যা এর পূর্বে তাফসিরকারকরাও করতে পারেনি। কেউ এটাকে বীরের নাম, কেউ এটাকে আদ জাতির শারীরিক বৈশিষ্ট্যের নাম বলে ব্যাখ্যা করেছে।

    ১৯৭৩ সালের আগে যে ‘ইরাম’ শহরের সন্ধান পৃথিবীর তাবৎ ইতিহাসে ছিল না, কোন ভূগোলবিদ, ইতিহাসবিদই এই শহরের সম্পর্কে কিছুই জানতো না, প্রায় ৪৩ শত বছর আগের আদ জাতিরদের সেই শহরের নাম কিভাবে কোরআন উল্লেখ করলো? যেটা আমরা জেনেছি ১৯৭৩ সালে, সেটা মুহাম্মদ সা. কিভাবে আরবের মরুভূমিতে বসে ১৪০০ বছর আগে জানলো? হাউ পসিবল? তিনিতো অশিক্ষিত ছিলেন। কোনদিন ইতিহাস-বা ভূগোল পড়েননি। কিভাবে জানলেন খালু?’

    আমি খেয়াল করলাম, লোকটার চেহারা থেকে মোঘলাই ভাবটা সরে যেতে শুরু করেছে। পুত্রতুল্য ছেলের কাছ থেকে তিনি এতটা শক খাবেন, হয়তো আশা করেন নি।

    সাজিদ আবার বলতে লাগল-

    ‘খালু আর রহমান নামে কোরআন একটি সূরা আছে। এই সূরার ৩৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, –

    ‘হে জিন ও মানুষ ! তোমরা যদি আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে পারো, তবে কর। যদি তোমরা তা পারবেনা প্রবল শক্তি ছাড়া।’

    মজার ব্যাপার হলো, এই আয়াতটি মহাকাশ ভ্রমন নিয়ে। চিন্তা করুন, আজ থেকে চোদ্দশ বছর আগে আরবের লোক যাদের কাছে যানবাহন বলতে কেবল ছিল উট আর গাধা, ঠিক সেই সময়ে বসে মুহাম্মদ সা. মহাকাশ ভ্রমন নিয়ে কথা বলছে, ভাবা যায়?

    সে যাহোক, আয়াতটিতে বলা হল, -‘যদি পারো আসমান ও জমিনের সীমানায় প্রবেশ করতে, তবে কর।’

    এটি একটি কন্ডিশন ও (শর্তবাচক) বাক্য। এ বাক্যে শর্ত দেওয়ার জন্য If (যদি) ব্যবহার করা হয়েছে।

    খালু, আপনি যদি অ্যারাবিক ডিকশনারি দেখেন, তাহলে দেখবেন আরবিতে ‘যদি’ শব্দের জন্য দুটি শব্দ আছে। একটি হল ‘লাও’ অন্যটি হলো ‘ইন’। দুটোর অর্থই ‘যদি’। কিন্তু এই দুটোর মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটি হল -আরবিতে শর্তবাচক বাক্যে ‘লাও’ তখনই ব্যবহার করা হয়, যখন সেই শর্ত কোনোভাবেই পূরণ সম্ভব হবে না। কিন্তু শর্ত বাচক বাক্যে ‘যদি’ শব্দের জন্য ‘ইন’ ব্যবহার করা হয়, তখন নিশ্চয়ই এই শর্তটা পূরণ সম্ভব।

    আশ্চর্যজনক ব্যাপার, কোরআনের সূরা আর রহমান এর ৩৩ নম্বর আয়াতে ‘লাও’ ব্যবহার না করে ‘ইন’ ব্যবহার করা হয়েছে। মানে কোন একদিন জ্বিন এবং মানুষেরা মহাকাশ ভ্রমণে সফল হবেই। আজকে কি মানুষ মহাকাশ জয় করে নি? মানুষ চাঁদে যায়নি? মঙ্গলে যাচ্ছে না ?

    দেখুন, চৌদ্দশ বছর আগে যখন মানুষের ধারণা ছিল একটি ষাঁড় তার দুই শিং এর মধ্যে পৃথিবীকে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখন কোরআন ঘোষণা করছে, মহাকাশ ভ্রমনের কথা। সাথে বলেও দিচ্ছে, একদিন তা আমরা পারবো। আরবের নিরক্ষর মুহাম্মদ সা. কিভাবে এই কথা বলতে পারে?’

    এম এম আলী ওরফে মোহাম্মদ মহব্বত আলী নামের এই ভদ্রলোকের চেহারা থেকে ‘আমি নাস্তিক, আমি একেবারে নির্ভুল’ টাইপ ভাবটা একেবারে উধাও হয়ে গেল। এখন তাকে যুদ্ধাহত এক ক্লান্ত সৈনিকের মত দেখাচ্ছে।

    সাজিদ বলল, -‘খালু, খুব অল্প পরিমাণ বললাম। এরকম আরো শ’খানেক যুক্তি দিতে পারব যা দিয়ে প্রমাণ করে দেওয়া যায়, কোরআন মুহাম্মদ সা. এর নকল করে লেখা কোন কিতাব নয়। এটি স্রষ্টার পক্ষ থেকে আসা একটি ঐশী গ্রন্থ।  যদি বলেন, মোহাম্মদ সা. নিজের প্রভাব বিস্তারের জন্য এই কিতাবে লিখছে, আপনাকে বলতে হয়, এই কিতাবের জন্যই মুহাম্মদ সা. কে বরণ করতে হয়েছে অবর্ণনীয় কষ্ট, যন্ত্রণা। তাকে বলা হয়েছিল, তিনি যা প্রচার করেছেন তা থেকে বিরত হলে তাকে মক্কার রাজত্ব দেওয়া হবে। তিনি তা গ্রহণ করেননি। খালু, নিজের ভাল তো পাগলেও বুঝে।  মুহাম্মদ সা. বুঝলাম না কেন? এইসবই কি প্রমাণ করে না কোরআনের ঐশী সত্যতা?’

    লোকটা কোন কথাই বলছে না। সিগারেটের প্যাকেটে আর কোন সিগারেট নেই। আমরা ঊঠে দাড়ালাম। বের হতে যাবো, অমনি সাজিদ ঘাড় ফিরে লোকটাকে বলল, -‘খালু একটি ছোট প্রশ্ন ছিল।’

    -‘বলো।’

    -‘আপনার বাগানে লাল রঙের ফুল গাছ নেই কেন?’

    লোকটি বলল, -‘আমি রেড কালার ব্লাইন্ড। লাল রং দেখি না।’

    সাজিদ আমার দিকে ফিরল। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, -‘জ্যোতিষী আরিফ আজাদ, ইউ আর কারেক্ট।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্যারাডক্সিক্যাল সাজিদ – ২ – আরিফ আজাদ
    Next Article শার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }