Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাঙালীর ইতিহাস (আদিপর্ব) – নীহাররঞ্জন রায়

    নীহাররঞ্জন রায় এক পাতা গল্প1452 Mins Read0
    ⤶ ⤷

    ০৭. সংযোজন – দশম শতকের একটি ধর্ম ও শিক্ষা প্রতিষ্ঠান

    সংযোজন – দশম শতকের একটি ধর্ম ও শিক্ষা প্রতিষ্ঠান

    এই অধ্যায়ের বিষয়বস্তুতে নূতন সংযোজনের প্রয়োজন আছে, এমন অর্থবহ তথ্যের আবিষ্কার ইতিমধ্যে তেমন কিছু হয়নি, একটি মূল্যবান তথ্য ছাড়া। সে-তথ্যটির উল্লেখ করছি একটু পরেই, এবং কিছুটা বিশদভাবেই। এখানে সেখানে দু-একটি নূতন লেখক বা পণ্ডিতের, নূতন দু-একটি গ্রন্থের সংবাদ যে পাওয়া যাচ্ছে না। এমন নয়, তবে তার ইঙ্গিত এমন নয় যে নূতন সংযোজন প্রয়োজন হয়, যেহেতু তাতে তথ্যের পরিমাণ বৃদ্ধি হয় মাত্র, নূতন অর্থ সংযোজিত হয়। না। সুতরাং সে-জাতীয় তথ্য আমি আর উল্লেখ করছি না।

    তবে, দশম শতাব্দীর প্রাচীন বাঙলার পূর্বতম একটি প্রান্তের এমন একটি তথ্য ইতিমধ্যে জানা গেছে যা বাঙালীর ইতিহাসের দিক থেকে আমি যথেষ্ট মূল্যবান বলে মনে করি। তথ্যটি জানা যাচ্ছে পুণ্ড্রবর্ধন-বঙ্গ-সমতটাধিপতি চন্দ্ৰবংশীয় পরামসৌগত পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্রদেবের পঞ্চম রাজ্যান্ধে পট্টীকৃত একটি ভূমিদান-পট্টোলী থেকে। পট্টোলীটি পাওয়া গেছে শ্ৰীহট্ট জেলার পশ্চিমভাগ গ্রাম থেকে; সেজন্য পট্টোলীটি পশ্চিমভাগ-পট্টোলী বলে খ্যাত হয়েছে।

    এই পট্টোলীদ্বারা শ্ৰীচন্দ্ৰ পুণ্ড্রবর্ধনভূক্তির অন্তর্গত শ্ৰীহট্টমণ্ডলে গরলা, পোগার এবং চন্দ্রপুর বিষয়ে দুই প্রন্থে দু’টি বিস্তৃত ভূমিখণ্ড দান করেছিলেন, প্রথম প্রস্থে ১২০ পাটক, দ্বিতীয় প্রস্থে ২৮০ পাটক। এই বিস্তৃত দুই ভূমিখণ্ড দানের পরও আরও একটি বিস্তৃত ভূমিখণ্ড দান করা হয়েছিল চতুশ্চরণ শাখাধ্যায়ী (চার বেদের বিভিন্ন শাখার ছাত্র ও অধ্যাপক), বিভিন্ন গোত্র ও প্রবর পরিচয়ের ৬০০০ ব্রাহ্মণকে, প্রত্যেককে সম পরিমাণে। তৃতীয় প্রস্থের সমগ্র ভূমিখণ্ডটির পরিমাণ কত তা কোথাও বলা হয়নি। কিন্তু তা না হলেও, অনুমান করা যেতে পারে, সপরিবারে শুধু বসবাস করবার জন্য প্রত্যেকটি ব্রাহ্মণ গৃহস্থের যে নূ্যনতম পরিমাণ ভূমির প্রয়োজন হতে পারে তার ছ-হাজারগুণ ভূমিপরিমাণ স্বল্পায়তন কিছু নয়। তিনটি বিষয়-জোড়া তিনপ্রস্থ এই সুবিস্তৃত ভূমির উত্তরে ছিল কোসিয়ার নদী (–বর্তমান কুসিয়ারা), দক্ষিণে মণি নদী (=বর্তমান মনু নদী), পূর্বে বৃহৎকোট্ট বাধ (কোন সীমা বোঝাচ্ছে বলবার উপায় নেই) এবং পশ্চিম জুৰ্জ্জু ও কণ্ঠপণী খাল (জুজু-বর্তমান ঝর্ণা জুজনংছাড়া; কাষ্ঠপণী যে কোনও খাল বা ছড়া, অর্থাৎ ঋণা, বলবার উপায় নেই) ও বেত্ৰিঘষ্ট্ৰী নদী (=বর্তমান খুঙ্খী নদী)। এই সুনির্দিষ্ট চতুঃসীমা বেষ্টিত ভূমিতে রাজা শ্ৰীচন্দ্ৰ শ্ৰীচন্দ্রপুর নামে একটি সুবৃহৎ “ব্রহ্মপুত্র”, অর্থাৎ ব্রাহ্মণ্যাদর্শনুযায়ী একটি আদর্শ ঔপনিবেশিক ধর্ম-সংস্থান সৃষ্টি করেছিলেন। তিন প্রস্থে সুবিস্তীর্ণ ভূমিদানের উদ্দেশ্যই ছিল এই ব্ৰহ্মপুরাণপ্ৰতিষ্ঠা। কিভাবে এই প্রতিষ্ঠা ক্রিয়া হয়েছিল তা এই ভূমিদানের বিবরণের মধ্যেই পাওয়া যাবে।

    আর্যীকরণ, তথা ব্ৰাহ্মণীকরণের ক্রিয়াকৌশল (method and technique) ভারতেতিহাসের বুদ্ধি ও চক্ষুষ্মাণ পণ্ডিত ও পাঠকমাত্রেরই সুপরিজ্ঞাত। সে জ্ঞান ও অভিজ্ঞতা মনের পশ্চাতে রেখে পশ্চিমভাগ পট্টোলীর সমৃদ্ধ তথ্যাবলীর দিকে তাকালে বুঝতে বিলম্ব হয় না যে, এ ধরনের ঘনসন্নিবদ্ধ সুবিস্তীর্ণ ব্ৰাহ্মণ বসতির প্রয়োজন হয়েছিল এই জন্যেই যে, এই অঞ্চলটিতে ব্ৰাহ্মণ ও ব্ৰাহ্মণ্য সংস্কৃতির প্রচলন তেমন ছিল না, অন্তত প্রভাব বিস্তার করিবার মতো যথেষ্ট ছিল না। এ অনুমান যে কল্পনা নয় তা এই তিন প্রস্থ ভূমির দান-বিবরণের মধ্যেই আছে। পূর্ব-ভারতের পূর্বতম একটি প্রান্তে দশম শতাব্দীর তদবধি অ-ব্রাহ্মণীকৃত এক বিস্তৃত অঞ্চলে ব্রাহ্মণীকরণের, অন্যার্থে সমসাময়িক ভারতীয় সংস্কৃতির সীমা-বিস্তারের চেষ্টা কিভাবে অগ্রসর হচ্ছে, এই তাম্রপট্টোলীটি তার একটি অন্যতম প্রকৃষ্ট সাক্ষ্য। একই শ্ৰীহট্ট অঞ্চলে (পঞ্চখণ্ডে) এবং রংপুর অঞ্চলে এর প্রথম প্রমাণ দেখা গিয়েছিল সপ্তম শতাব্দীর প্রথমার্ধে ভাস্করবর্মর নিধনপুর তাম্রশাসনে। এই লিপিতে দেখা যাচ্ছে চন্দ্রপুরী বিষয়ের ময়ুরুশাল্মল অগ্রহারে ভাস্করবর্মার বৃদ্ধপ্রপিতামহ ভূতিবৰ্মা (ষষ্ঠ শতাব্দীর প্রথম পাদ) ভিন্ন ভিন্ন বেদের ৫৬টি বিভিন্ন গোত্রীয় অন্তত ২০৫ জন ‘বৈদিক’ বা ‘সাম্প্রদায়িক’ ব্ৰাহ্মণের বসতি করিয়েছিলেন। কিন্তু পশ্চিমভাগ পট্টোলীতে দেখা যাচ্ছে, দু-চারশ’ নয়, ছ-হাজার ব্রাহ্মণ বসানো হচ্ছে এবং চার-চারটি মঠকে কেন্দ্র করে, যে মঠ শুধু বিভিন্ন দেবদেবীর পূজা-আরাধনার জন্য নয়, সেখানে নানা ব্ৰাহ্মণ্য বিদ্যা ও জ্ঞানবিজ্ঞানের চর্চার জন্যও।

    প্রথম প্রস্থ ১২০ পাটক ভূমি দেওয়া হয়েছিল দেবতা ব্ৰহ্মা ও তার পূজাগৃহ একটি মঠের উদ্দেশে। ব্ৰহ্মার মঠ ও তার একক পূজার প্রচলন প্রাচীন ও মধ্যযুগীয় ভারতবর্ষে বড় একটা দেখা যায় না; সুতরাং পূর্বভারতের পূর্বতম প্রান্তে দশম শতকে ব্ৰহ্মার একটি মঠ ইতিহাসের দিক থেকে কৌতুহলোদ্দীপক সন্দেহ নেই। এই মঠ প্রতিষ্ঠা, পোষণ ও পরিচালনার জন্য যো-পরিমাণ ভূমির প্রয়োজন তা বাদ দিয়ে ১২০ পাটকের বাকি ভূমি দান করা হয়েছিল নিম্নোক্ত ভাবে। প্রতি পাটকে দশদ্রোণ হিসেবে ১০ পাটক দেওয়া হয়েছিল জনৈক (ব্রাহ্মণ) অধ্যাপককে, চন্দ্ৰগোমিনের চান্দ্ৰ ব্যাকরণ সম্বন্ধে অধ্যাপনা করবার জন্য : ১০ পাটক ১০ জন বিদ্যার্থীর ভরণ-পোষণ ও লেখ-গুটিকার (খড়িমাটির পেন্সিল) ব্যয় নির্বাহের জন্য; ৫ পাটক প্রতিদিন ৫ জন অতিথি-সেবার জন্য; এক পাটক সেই ব্ৰাহ্মণের জন্য যিনি এই মঠ নির্মাণ করিয়েছিলেন; এই পাটক মঠসংলগ্ন গণকের জন্য; ২*পাটক মঠের কায়স্থ বা হিসাব রক্ষকের জন্য; ৪ জন ফুলওয়ালা বা ফুলমালী, ২ জন তৈলক, ২ জন কুম্ভকার, ৫ জন কাহলিক অর্থাৎ কহল বা (ছোট) ঢাকবাদক, ২ জন শঙ্খবাদক, ২ জন বৃহৎ ঢাক্কা বা ঢাকবাদক; ৮ জন প্রাগড়াবাদক (দ্রগড় এক ধরনের ঘনবাদ্য) ও ২২ জন কর্মকার (ভূত্য) ও চর্মকার, এদের প্রত্যেককে ঐ পাটক হিসেবে একুনে ২৩২ পাটক; ২ পাটক মঠ-নটের জন্য; ২ জন সূত্রধর, ২ জন স্থপতি, ২ জন কর্মকার, প্রত্যেকের ২ পাটক হিসেবে, মোট ১২ পাটক; ৮ জন চেটিকা (এরা কি দেবদাসী, না দাসী বা সেবিকামাত্র?), প্রত্যেককে ঐ পাটক হিসেবে মোট ৬ পাটক; এবং মঠের নবকর্ম বা নিয়মিত সংস্কারব্যয় নির্বাহের জন্য ৪৭ পাটক। অর্থাৎ মঠ এবং মঠশ্রিত যাবতীয় কর্মনির্বাহের জন্য মোট ১২০ পাটক।

    দ্বিতীয় প্রস্থ ২৮০। পাটক ভূমি দেওয়া হয়েছিল আটটি পৃথক পৃথক মঠের জন্য; চারটি দেশান্তরী (অর্থাৎ অ-বাঙ্গাল ব্রাহ্মণ, পূজক ও ভক্তদের জন্য, আর বাকি চারটি বঙ্গাল (ব্রাহ্মণ, পূজক ও ভক্ত)-দের জন্য; প্রথম চারটির নাম দেশান্তরী (অর্থাৎ বিদেশীয়) মঠ; শেষের চারটির, বঙ্গাল মঠ। দুই প্রস্থ মঠেই এক এক জন করে যে-চারজন দেবতা প্রতিষ্টিত তারা হচ্ছেন বৈশ্বােনর বা অগ্নি, যোগেশ্বর শিব, জৈমিনি বা জৈমিনি এবং মহাকাল শিব। স্বাধীনভাবে একক বৈশ্বিানর বা অগ্নির পূজা ও তার জন্য মন্দির প্রতিষ্ঠা একটু বিস্ময়কর, যেহেতু এই ধরনের অগ্নিপূজা ও অগ্নিমন্দির বড়ই বিরল, প্রায় নেই বললেই চলে। তার চেয়েও বিস্ময়কর পূর্ব-মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা ও প্রবক্তা জৈমিনির দেবত্বে উওরণ; ভারতবর্ষে জৈমিনির মঠ বা মন্দির আর কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, প্রত্যেকটি দেবতার দুটি করে মঠ, একটি বিদেশীদের, একটি বঙ্গলদের! এই দুই দলের মধ্যে কি কলহ, বাদ-বিসম্বাদ, রেষারেষি কিছু ছিল? ছিল বলেই তো মনে হয়, কিন্তু কেন ছিল? পূজার রীতিনিয়ম পদ্ধতির কি পার্থক্য ছিল? যে দেশান্তরীয়দের কথা ইঙ্গিত করা হচ্ছে তারা কারা, কোথা থেকে এলেন, কী:করে এবং কেন এলেন শ্ৰীহট্ট অঞ্চলে? শ্ৰীচন্দ্ৰই কি এদের নিয়ে এসে বসবাস করিয়েছিলেন? শ্ৰীচন্দ্রের পিতা ত্ৰৈলোক্যচন্দ্ৰ বঙ্গালদেশের অধিপতি ছিলেন, চন্দ্ৰদ্বীপে ছিল তার রাজধানী। শ্ৰীচন্দ্ৰ যদিও তার পঞ্চম রাজ্যাঙ্কের আগেই কোনও সময় চন্দ্ৰদ্বীপ থেকে রাজধানী তুলে নিয়ে এসেছিলেন বঙ্গে, বিক্রমপুরে, তা হলেও তিনি নিজে যথার্থত বঙ্গাল। সেই বঙ্গলদের সঙ্গে দেশাস্তুরীয়দের এমন কী বিরোধ ছিল যার ফলে তারই দত্ত ভূমিতে, ব্ৰহ্মপুত্ৰ-শ্ৰীচন্দ্রপুরে, একই দেবতা-চতুষ্টয়ের স্থান করতে হলো দুই প্রস্থ মন্দির-চতুষ্টয়ে, দুই ভিন্ন নামে চিহ্নিত করে? ব্যাপারটা শুধু কৌতুহলোদ্দীপক নয়, ইতিহাসের দিক থেকে একটি প্রশ্নচিহ্নও বটে।

    যাই হোক, ২৮০ পাটক ভূমি সম পরিমাণে, অর্থাৎ ১৪০ পাটক করে, ভাগ করে দেওয়া হয়েছিল দুই প্রস্থ মন্দির-চতুষ্টয়ের মধ্যে, অন্যার্থে প্রত্যেকটি মন্দিরের ভাগে পড়েছিল ৩৫ পাটক করে। বিস্তৃত ভূমিখণ্ডদানের তালিকা এইভাবে দেওয়া হয়েছে : চতুৰ্বেদ অধ্যাপনার জন্য ৮ জন অধ্যাপকের প্রত্যেককে ১০ পাটক করে, মোট ৮০ পাটক; প্রত্যেকটি মঠে ৫ জন করে, অর্থাৎ ৮টি মঠে ৪০ জন ছাত্রের ভরণ-পোষণ ও শিক্ষার জন্য প্রতি ছাত্ৰ পিছু ১ পাটক হিসেবে মোট ৪০ পাটক; প্রত্যেকটি মঠের একজন ফুলমালী, একজন ক্ষীেরকার, একজন তৈলক ও একজন রাজক এবং ৮ জন ভৃত্য বা সেবক ও চর্মকার, প্রত্যেককে ঐ পাটক হিসেবে, অর্থাৎ মোট ১৬+৩২-৪৮ পাটক; প্রত্যেকটি মঠের দুজন সেবিকা, প্রত্যেককে ঐ পাটক হিসেবে, মোট ১২ পাটক; প্রত্যেক মন্দির-চতুষ্টয়ের দুজন মহত্তর-ব্রাহ্মণ, প্রত্যেককে ১ পাটক হিসেবে, মোট ৪ পাটক; প্রত্যেক মন্দির-চতুষ্টয়ের একজন আবেক্ষক (superintendent), প্রত্যেককে ১: পাটক হিসেবে, মোট ৩ পাটক; প্রত্যেক মন্দির চতুষ্টয়ের একজন কায়স্থ বা লেখক, প্রত্যেককে ২২ পাটক হিসেবে, মোট ৫ পাটক; প্রত্যেক মন্দির-চতুষ্টয়ের একজন গণক, প্রত্যেককে ১ পাটক হিসেবে, মোট ২ পাটক; এবং প্রত্যেক মন্দির-চতুষ্টয়ের একজন চিকিৎসক, প্রত্যেককে ৩ পাটক হিসেবে, মোট ৬ পাটক; সর্বমোট ২৮০ পাটক।

    আগেই বলা হয়েছে, তৃতীয় প্রস্থ ভূমি দান করা হয়েছিল ছ-হাজার ব্রাহ্মণকে, প্রত্যেককে সম পরিমাণে। এই ছ-হাজারের ভেতর ৩৫ জন ব্ৰাহ্মণ প্রমুখের নাম দেওয়া আছে; ঐদের মধ্যে কয়েকজনের নামের শেষাংশ বা অন্তঃনাম (পদবী নয়) নাগ, দত্ত, নন্দী, পাল, ধর, ঘোষ, দাস, সোম, গুপ্ত, কর ইত্যাদি দেখে মনে হয়, এই ধরনের শেষাংশ থেকেই বোধ হয়। পরবর্তীকালে অব্রাহ্মণ বাঙালীদের, বিশেষ করে কায়স্থ ও বৈদ্যদের, পদবীগুলোর সূচনা হয়ে থাকবে।

    কিন্তু সে যাইহোক, এই পট্টোলী থেকে এমন তথ্য পাওয়া গেল। যা প্রাচীন বাঙলার ধর্ম ও সমাজ এবং শিক্ষা-দীক্ষার উপর নূতন আলোকপাত করেছে। ব্ৰহ্মা ও অগ্নি স্বাধীন স্বতন্ত্র পূজা ও মঠ, জৈমনি বা জৈমিনির দেবত্ব, পূজা ও মঠ ধর্মের দিক থেকে নূতন সংবাদ। শ্ৰীহট্ট অঞ্চলে দশম শতকে ব্ৰাহ্মণদের সুবৃহৎ উপনিবেশ স্থাপন সমাজেতিহাসের দিক থেকে গভীর অর্থবহ। দেশান্তরীয় ও বঙ্গলদের জন্য পৃথক পৃথক মঠ প্রতিষ্ঠাও কম অর্থবহ নয়। শিক্ষার দিক থেকে দেখতে পাচ্ছি, দশম শতাব্দীতে শ্ৰীহট্টে চন্দ্ৰগোমিনের চান্দ্র-ব্যাকরণের প্রচলন ও চতুৰ্ব্বেদের অধ্যয়ন ও অধ্যাপনা। কিন্তু সবচেয়ে যা অর্থবহ তা হচ্ছে ব্ৰহ্মপুর শ্ৰীচন্দ্রপুরের মতন একটি সুবৃহৎ ধর্ম ও শিক্ষাকেন্দ্রের প্রতিষ্ঠা।

    পশ্চিমভাগ পট্টোলীর পূর্ণমৃলো পাঠোদ্ধার ও যথার্থ ব্যাখ্যা করেছেন অধ্যাপক দীনেশচন্দ্র সরকার। দীনেশচন্দ্র বলেছেন, এ-ধরনের সুবিস্তীর্ণ, সুবৃহৎ ব্রাহ্মণ্য ধর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ লিপিমালায় আর পাওয়া যায় না; উত্তর-ভারতে আর কোথাও এ-ধরনের প্রতিষ্ঠান ছিল বলে আজও জানা যায়নি। আছে শুধু দক্ষিণ-ভারতে, যেমন, অন্ধুপ্রদেশে তিরুমালয়-তিরুপতির শ্ৰীবেংকটেশ্বর দেবস্থানে। দক্ষিণ-ভারতের একাধিক লিপিতেও যে এই ধরনের ধর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখ আছে, দীনেশচন্দ্ৰই তা দেখিয়েছেন। তার পাঠোদ্ধার, বর্ণনা ও ব্যাখ্যার উপরই আমার উপরোক্ত বিশ্লেষণের নির্ভর। আমি তার সঙ্গে সম্পূর্ণ সহমত এবং তার প্রতি আমি গভীর কৃতজ্ঞ।

    পাঠ্যপঞ্জি ll Sircar, D.C., Epigraphic Discoveries in East Pakistan, Calcutta, 1973, pp. 19-40.

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাঙালী হিন্দুর বর্ণভেদ – নীহাররঞ্জন রায়
    Next Article পুরাণী – নৃসিংহপ্রসাদ ভাদুড়ী

    Related Articles

    নীহাররঞ্জন রায়

    বাঙালী হিন্দুর বর্ণভেদ – নীহাররঞ্জন রায়

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }