Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিজয়নগর – শ্রীপারাবত

    শ্রীপারাবত এক পাতা গল্প182 Mins Read0
    ⤶ ⤷

    বিজয়নগর – ৩

    ৩

    বিজয়নগর সাম্রাজ্যে দোষীকে খুব কঠোর শাস্তি দেওয়া হয়। একজন চোর যত সামান্য সামগ্রীই চুরি করুক না কেন তার একটা হাত এবং একটা পা সঙ্গে সঙ্গে কেটে ফেলা হয়। চুরি যদি গুরুতর ধরনের হয় তাহলে তার চিবুকের নীচে বাঁকানো লোহা ঢুকিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। যদি কেউ কোনো সম্ভ্রান্ত মহিলা বা কুমারীকে ধর্ষণ করে তার জন্যও একই শাস্তি। কোনো ভূস্বামী, সেনানায়ক উচ্চপদস্থ কোনো ব্যক্তি যদি বিশ্বাসঘাতকতা করে, তাকে জীবন্ত অবস্থায় কাঠের শূলে দেওয়া হয়। সেই শূল তার পেটের ভেতর দিয়ে বেরিয়ে যায়। নিম্নস্তরের কোনো মানুষ যদি কোনো অন্যায় করে, তাহলে তাকে বাজারের মধ্যে শিরশ্চেদ করার আদেশ দেন রাজা। হত্যার অপরাধেও একই শাস্তি, যদি সেই হত্যা কোনো দ্বন্দ্বযুদ্ধে না হয়। কারণ যারা দ্বন্দ্ব যুদ্ধ করে, তারা বিশেষভাবে সম্মানিত হয় এবং জীবিত ব্যক্তি মৃতের ভূসম্পত্তির অধিকারী হয়। তবে মন্ত্রীর অনুমতি ছাড়া কেউ দ্বন্দ্ব যুদ্ধ করতে পারে না, যে অনুমতি সঙ্গে সঙ্গে পাওয়া যায়।

    অন্য ধরনের চটকদার শক্তিও রয়েছে। রাজার মর্জি অনুযায়ী অপরাধীকে হাতির নীচে ফেলে দেওয়া হয়। হাতি তার দেহটাকে পা দিয়ে ছিন্নভিন্ন করে দেয়।

    মন্দিরের দেবদাসীরা কখনো স্বচক্ষে এইসব শাস্তি প্রদান দেখেনি। শুনেই সর্বাঙ্গ হিম হয়ে যায়। তবে সমাজের নিয়ম-কানুন গুরুদেব ক্রিয়াশক্তির কাছে সবিস্তারে শুনেছে। না শুনেই অনেক জিনিস তারা জানত। যেমন সমাজে ব্রাহ্মণেরা হল শ্রেষ্ঠ। তারা সৎ, তারা জীবহত্যা করে না। তাদের খাদ্য নিরামিষ। ঋজু সুঠাম চেহারা হলেও তারা খুব একটা শক্তিশালী হয় না। বুদ্ধি তাদের প্রখর। তাই তারা উচ্চাসনে অধিষ্ঠিত এবং তাদের তত্ত্বাবধানে রাজ্য চলে।

    গুরুদেব বলেন, সহমরণ প্রথা সমাজে বহুদিন ধরে চলে আসছে।

    শ্রীমতী সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে-আগে যিনি বিজয়নগরের অধিপতি ছিলেন, তাঁর মৃত্যুর পরে সমস্ত রানী সহমরণে গিয়েছিলেন?

    – হ্যাঁ।

    —সব?

    —অবশ্যই? অবাক হচ্ছ কেন?

    –আমি ভেবেছিলাম, যাঁরা যাতায়াতে শকট পান না, পদব্রজে যাওয়াই যাদের একমাত্র উপায়, তাঁরা নিষ্কৃতি পেয়েছেন।

    —শ্রীমতী, নিরাশ্রয় বিধবাদের মূল্য কোথায়?

    শ্রীমতী আর কিছু বলেনি। মায়ের কথা মনে পড়েছিল তার। বাবা জীবিত থাকলে মায়ের এই দশা হত না। কিন্তু মা না থাকলে তার কি দশা হত? সে বুঝতে পারে না। তবে সিদ্ধান্ত নেয় গুরুদেবের কোনো আলোচনায় প্রশ্ন তুলবে না।

    সহমরণেরও অনেক নিয়ম রয়েছে, কারণ এটি খুবই সম্মানজনক তাদের পক্ষে। তাদের স্বামীদের যখন মৃত্য হয় তখন তারা তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে বিলাপ করে। কিন্তু তাদের মধ্যে কেউ যদি অতিমাত্রায় কান্নাকাটি করে তাহলে বুঝতে হবে স্ত্রীলোকটির স্বামীর সন্ধানে যাওয়ার ইচ্ছা নেই। তাদের আত্মীয়স্বজনদের বিলাপ বন্ধ হলে সদ্য বিধবাটিকে বংশের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য সহমরণে যেতে প্ররোচনা দিতে থাকে। মৃত ব্যক্তিকে বৃক্ষের শাখা-প্রশাখা দ্বারা নির্মিত এবং পুষ্পশোভিত একটি চন্দ্রাতপের নীচে শোয়ানো হয়। স্ত্রীলোকটিকে তারা একটি অকেজো অশ্বের পৃষ্ঠে চাপায়। সে অনেক অলংকারাদি সজ্জিত হয়ে গোলাপ ফুলে আবৃত হয়ে পেছনে পেছনে যায়। সে এক হাতে একটি আয়না এবং অন্য হাতে এক গুচ্ছ ফুল নেয়। তার সঙ্গে সঙ্গে যায় নানারকমের বাদ্যযন্ত্র। তার আত্মীয়স্বজনেরাও তার সঙ্গে আনন্দ করতে করতে যায়। একজন পুরুষ একটি ক্ষুদ্র ঢাক বাজাতে বাজাতে যায়। পুরুষটি গান গাইতে গাইতে বলে স্ত্রীলোকটি তার স্বামীর সঙ্গে মিলিত হতে যাচ্ছে। উত্তরে সদ্য বিধবাটিও বলে, সে তাই যাচ্ছে।

    শ্মশানে উপস্থিত হওয়া পর্যন্ত বাদকদলের সঙ্গে সে অপেক্ষা করে। স্বামীর দেহ একটি বৃহৎ গর্তে রাখা হয়। আগে থেকেই সেটি প্রস্তুত করা থাকে। সেটি কাঠ দিয়ে ঢেকে দেওয়া হয়। অগ্নি সংযোগের আগে মৃতের মা কিংবা নিকট আত্মীয় এক পাত্র জল মাথায় নিয়ে এবং হাতে একটি জ্বলন্ত কাষ্ঠখণ্ড নিয়ে গর্তটি তিনবার প্রদক্ষিণ করে। প্রতি প্রদক্ষিণে পাত্রটিতে একটি করে ছিদ্র করে। তিনবার প্রদক্ষিণের পর পাত্রটি ভেঙে ফেলে এবং জ্বলন্ত কাষ্ঠখণ্ডটি গর্তটিতে নিক্ষেপ করে। তারপর গর্তের কাষ্ঠগুলিতে অগ্নিসংযোগ করা হয়।

    দেহ সম্পূর্ণ ভস্মীভূত হলে স্ত্রী এগিয়ে এসে তার নিজের পদদ্বয় ধৌত করে এবং একজন ব্রাহ্মণ এগিয়ে এসে রীতি অনুযায়ী কিছু অনুষ্ঠান করেন। স্ত্রীলোকটি তার সমস্ত অলংকার খুলে ফেলে সেগুলি তার স্ত্রীলোক আত্মীয়দের মধ্যে বিতরণ করে। যদি তার পুত্র থাকে, তাহলে সেই পুত্রের প্রশংসা করে আত্মীয়দের কাছে।

    অলংকার বিতরণের পর তার সব কিছুই খুলে নেওয়া হয়, এমনকি তার পরিধানের মূল্যাবান বস্ত্রও। তাকে পরিয়ে দেওয়া হয় একটি অতি সাধারণ হলুদ রঙের শাড়ি। এরপর তার আত্মীয়ারা তার একটি হাত ধরে। অন্য হাতে সে একটি গাছের ডাল নেয়। এরপর সে ছুটে গিয়ে জ্বলন্ত গর্তের কিনারায় উঁচু জায়গায় দাঁড়ায়। তখন আত্মীয়রা একটি বস্ত্রখণ্ডে কিছু চাউল বেঁধে দেয়। অন্য হাতের বস্ত্রে চিরুণী পানের ডাবর আর আয়না বেঁধে দেয়, যাতে স্বামীর পাশে গিয়ে সেগুলি সে অঙ্গসজ্জায় ব্যবহার করতে পারে। সে সবার কাছ থেকে বিদায় নিয়ে মাথায় একটি তৈলপাত্র রেখে আগুনে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে এতক্ষণ যে সমস্ত আত্মীয়স্বজন হাতে কাষ্ঠখণ্ড নিয়ে দাঁড়িয়েছিলেন তারা সেগুলি নিক্ষেপ করে তাকে তাই দিয়ে ঢেকে দেয়। এরপর তারা উচ্চকণ্ঠে শোক-ক্রন্দন শুরু করে।

    .

    সহমরণে যাওয়া যত গৌরবের হোক না কেন দেবদাসীদের কারও হৃদয় স্পর্শ করেনি। কারণ এরপর এই বিষয়টিকে তারা আলোচনার বিষয়বস্তু করেনি। শুনে যাওয়ার তাই শুনেছে। তার চেয়ে তাদের কাছে আরও আকর্ষণীয় একজন বারবনিতার কথা, প্রথম যৌবনে রাজা যার প্রেমে পাগলা হয়েছিলেন সেই বারবনিতা তখনই রাজাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে, কোনোদিন যদি তিনি সিংহাসন লাভ করেন তাহলে তাকে রানীর মর্যাদা দিতে হবে। রাজা তাঁর প্রতিজ্ঞা পালন করেছেন। সেই বারবনিতা সত্যই আজ রানী। তার নামে নগরও নির্মাণ করেছেন। পদব্রজে যাতায়াতকারী রানীরা যেমন সহমরণ ছাড়া অতি সামান্য মর্যাদার অধিকারিণী তেমনি বহু রানী রয়েছেন যাঁদের সম্মান এবং সুযোগ তাদের তুলনায় বহুগুণ বেশি। তাঁদের প্রত্যেকের রয়েছে পৃথক পৃথক বাসগৃহ। সেখানে রয়েছে তাঁদের নিজস্ব দাসীবৃন্দ, পরিচারিকা এবং মহিলারক্ষী। এখানে কোনো পুরুষের প্রবেশের অধিকার নেই। শুধু নপুংশকেরা যেতে পারে। কারণ তারাই তাঁদের পাহারা দেয়। এই রানীরা কোনো পুরুষকে দেখতে পান না। শুধু রাজার অনুগ্রহে কিছু উচ্চপদস্থ বৃদ্ধ ব্যক্তি তাঁদের দেখতে পারে। যখন এই সমস্ত রানী বাইরে যেতে চান তখন চারদিকে আবৃত শিবিকা তাদের বহন করে, যাতে কেউ তাদের দেখতে না পায়। তিন চারশো নপুংশক সঙ্গে যায়, সাধারণ মানুষদের দূরে সরিয়ে দেওয়া হয়। এই রানীদের প্রত্যেকের অনেক অর্থ, মণিমাণিক্য এবং ব্যক্তিগত অলংকার রয়েছে যেমন অনন্ত, বালা,মোতিমুক্তো, হীরা—প্রতিটিই পরিমাণমতো।

    রাজা প্রাসাদের অভ্যন্তরে স্বতন্ত্রভাবে থাকেন। যখন তাঁর মনে কোনো পত্নীর সান্নিধ্য লাভের বাসনা জাগে তখন কোনো নপুংশক তাঁকে ডাকতে যায়। সেই নপুংশক কিন্তু রানী যেখানে রয়েছেন সেখানে প্রবেশ করতে পারে না। সে নারীরক্ষীদের মাধ্যমে রানীকে জানায়। রানী তখন রাজা যেখানে রয়েছেন সেখানে যান কিংবা রাজাই তাঁর কাছে যান। এইভাবেই দিন যায়।

    অন্তঃপুরের এত সব খবর দেবদাসীরা জানতে পারে প্রাসাদের সাধারণ দাসীদের কেউ যদি মন্দিরে পূজা দিতে কিংবা হেমাঙ্গিনীর বার্তা নিয়ে কোনো দাসী এলেও রাজপরিবারে অনেক কিছু জানতে পারা যায়। দেবদাসীদের সবাই গুরুদেবের আড়ালে তাদের ঘিরে ধরে। তারা বুঝতে পারে, এসব তাদের পক্ষে অনুচিত। তবু প্রবল আকর্ষণ বোধ করে। সেই সময়ে ভবানীদিদিও গুটি গুটি এসে উপস্থিত হয়। তারপর রাজপুরীর লোক চলে গেলে ভবানী সবাইকে বলে—এটা তোমাদের পক্ষে ঠিক নয়। এতে মন চঞ্চল হয়। এই কথা শুনে অবলা, এমনকি দয়াবতীও হেসে ওঠে। ভবানীদি রান্নাঘরের দিকে ছোটে। পেছনের হাসির শব্দ তাকে যেন তাড়া করে। তবে প্রাসাদ থেকে আসে যারা তাদের কাছে রাজার দৈনন্দিন জীবন যাত্রারও কিছু খবর তারা পায়। রাজা শেষরাতে ঘুম থেকে উঠে অনেকখানি তিল তৈল পান করে। তারপর একজন এসে তাঁর সর্বাঙ্গে তিলতেল মর্দন করে। এরপর রাজা একজন ‘কুস্তিগীরের সঙ্গে কুস্তী লড়েন। এইভাবে তাঁর গায়ের তেল ঘাম হয়ে ঝরে পরে। তখনও সূর্য পূর্বাকাশে উঁকি দেয় না। ইতিমধ্যে রাজার বিদ্যুৎগতিতে অশ্ব চালনার কথা আগেই বলা হয়েছে। সবাই বোঝে, রাজা মানে শুধু রূপসী রানী পরিবৃত হয়ে অলস জীবনযাপন নয়। যে সব সোনালি চুলের বিদেশিরা রাজধানীতে আসে তারা কচিৎ কখনো রাজার দর্শন পেয়ে এবং তাঁর কাহিনী শুনে চমৎকৃত হয়। তারা রাজাকে শ্রদ্ধা করে তাদের প্রতি তাঁর হার্দিক ব্যবহারের জন্য। ফলে তাঁর সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়ে চলে এবং রাজা তাঁর পছন্দমতো তেজি অশ্বের সংখ্যা বৃদ্ধি করে চলেন।

    .

    কয়েকদিন সমানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি যেমন নেশা ধরায়, তেমনি দীর্ঘস্থায়ী হলে বিরক্তি এনে দেয়। পশুপতি মন্দিরের দেবদাসীরা দীর্ঘক্ষণ নৃত্যগীতে মগ্ন থেকেও বাইরের আকাশে কোনো বৈচিত্র্য দেখতে পেল না।

    মুক্তি বলে ওঠে—ধুস্, আর ভালো লাগে না।

    মাধবী ওকে বলে—তোর অনাবৃষ্টি ভালো লাগে?

    অবলা বলে—ছুতো নাতায় তর্ক করতে নেই। মুক্তি খারাপ কিছু বলেনি।

    —আমিও খারাপ কিছু বলিনি। আমি জানি অনাবৃষ্টি দীর্ঘস্থায়ী হলে আরও ভয়ঙ্কর। তাতে শ্রীমতীর মতো মেয়েদের ঘর ছাড়তে হয়।

    মুক্তি বলে—কিসের সঙ্গে কি। আমি জানি কোনোটাই বেশি ভালো নয়। সব কিছুর মধ্যে সমতা থাকলে ভালো লাগে। তাই বলে, দুর্ভিক্ষ হবে না? বন্যা হবে না? আসলে সবই ঈশ্বরের দান বলে মেনে নিতে হয়। তাঁর উদ্দেশ্য আমরা বুঝব কি করে?

    কিছুক্ষণ স্তব্ধতা বিরাজ করে।

    হঠাৎ দয়াবতী বলে ওঠে—বাব্বাঃ, মুক্তি এত জ্ঞানী জানতাম না তো?

    মাধবী বলে—এই একঘেয়ে বৃষ্টি মুক্তিকে জ্ঞানবতী করে তুলেছে। সে একান্তে চিন্তার অবকাশ পেয়েছে। তাই জ্ঞান বেড়েছে।

    শ্রীমতী এতক্ষণে মুখ খোলে। সে বলে—তাই বোধহয় কালিদাস ‘মেঘদূত’ লিখেছিলেন।

    মঞ্জরী বলে—কালিদাসের নাম কারও অজানা নয়, মেঘদূতও পরিচিত নাম কিন্তু তাতে কি লেখা রয়েছে আমরা বোধহয় কেউ জানি না।

    দয়াবতী বলে—পশুপতি মন্দিরের দেবদাসী হয়ে মেঘদূত পড়ার সখ? শুনলে সবাই ছি ছি করবে। ওটা বিরহা-বিরহিনীর কাব্য। আমাদের কারও হৃদয়ে কল্পনা করেও বিরহ সৃষ্টি করা উচিত নয়। মুক্তির মনে স্বর্ণালী চুলের বিরহ রয়েছে হয়তো। ওদের মধ্যে একজনের মুখও কি ওর মনে গেঁথে নেই।

    মুক্তি বলে—তাই নাকি? তবে আমিও সদ্য ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলি। সেদিন রাজপ্রাসাদের কাছে বাজারে আমরা সবাই তো গিয়েছিলাম। হঠাৎ একজন মানুষকে দেখলাম। বেশ দীর্ঘদেহী, সুপুরুষ কিনা জানি না। যে ভালোভাবে দেখেছে সে বলতে পারে।

    মঞ্জরী বলে ওঠে—কে দেখেছে?

    —জানি না, আমি অন্তত দেখিনি। তবে তার হাতে একটি বাঁশি দেখেছি। হাবভাব দেখে বোঝা যায় বাঁশি বাজানোই তার পেশা, কিংবা নেশা। যা হোক, আমি দেখলাম দয়াবতী প্রথমে তার বাঁশির দিকে চেয়ে রইল। তারপর অনেক কৌশলে তার মুখ দেখল। দয়াবতীর পুলকিত হাবভাব। তারপর এক কাণ্ড।

    দয়াবতী বলে ওঠে—মিথ্যে বলবি না কখনো। বানিয়ে বানিয়ে সব বলছে।

    —আমি তো শেষই করলাম না। কি করে বুঝলে বানিয়ে বলছি। দয়াবতী সবাইকে বলে—তোরা কেউ ওর কথা বিশ্বাস করিস না। অবলা বলে—সেই বিচার আমরা করব। তার আগে বাকিটুকু শুনে নেব। দয়াবতীকে রাগ করতে সাধারণত কেউ দেখেনি। কিন্তু আজ বেশ ক্রোধান্বিত। মুক্তি বলে—দয়াবতী তাকে মৃদু ধাক্কা দিয়ে মনে হল লজ্জায় মরে যাচ্ছে। লোকটা খুবই অপ্রস্তুত। সে অপরাধীর মতো তাড়াতাড়ি সরে গেল।

    দয়াবতী কাঁদতে কাঁদতে বলে—মিথ্যে কথা। আমাকে এভাবে অপমান করলি শেষে?

    অবলা বলে—থাক্, এই নিয়ে আর কোনো কথা না বলাই ভালো। তোরা সবাই দয়াবতীকে ভুল বুঝিস। আসলে ও কিন্তু সাধারণ নয়। ও শিল্পী, ও ঈশ্বর-মুখী।

    শ্রীমতী বলে—তুমি ঠিক বলেছ। লোকে যতই বলুক আমরা দেবদাসী। আসলে আমরা আশ্রিতা একটা সম্মান চাপানো হয়েছে আমাদের ওপর। তবে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ আমাদের শ্রদ্ধা করে দেখেছি। বিজয়নগরের অধিবাসীরা সেই সম্মান করে কি? জানি না। না জানলেও ক্ষতি নেই। কারণ আমাদের অধিকাংশের মধ্যে প্রতিভা রয়েছে সৌন্দর্য আছে, পবিত্রতা আছে। নীচতা আমাদের নেই। দেবদাসী না হয়ে সাধারণ থাকলে, আমরা অনেক কিছু হতে পারতাম। কিংবা সংসারের দারিদ্র্য গ্রাস করত।

    .

    গুরুদেব ক্রিয়াশক্তি মাঝে মাঝে তাদের মন্দিরের আশেপাশের বনাঞ্চল দেখাতে নিয়ে যান। তিনি তাদের পথে ঘাটে যেতে দিলেও এইসব অঞ্চলে একা যেতে দেন না। বুনো হাতি তো রয়েছে। তাছাড়া অজানা আশঙ্কাও থাকতে পারে। তিনি ওদের নিয়ে যান ছোটখাটো ঝোপঝাড় চেনাতে, যার পাতা ও শিকড় থেকে রোগ নিরাময়ের জন্য নানারকম ওষুদ তৈরি করা যায়। গুরুদেবের এ বিষয়ে খ্যাতি আছে। ওদের মধ্যে শ্রীমতী এই বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। ইতিমধ্যেই সে দেবদাসীদের শরীরের হেরফের হলে ভালো করে দিয়েছে। গুরুদেব শুনে একটু বিস্ময় প্রকাশ করেছেন। কারণ শ্রীমতী মিশ্র ওষুধ প্রয়োগ করে। কোন গাছের সঙ্গে অন্য গাছের শিকড় বেটে ওষুধ দেয়। সে এ ওষুধ মন্দিরের আশেপাশের ঝোপঝাড় থেকেই পেয়ে যায়। একদিন সূর্যোদয়ের একটু পরেই সে একা গিয়েছিল একটা শিকড়ের সন্ধানে। ওষুধটি একজন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির। সে মনুষ্যচক্ষুর আড়ালে বাড়িতে বসে থাকে। এক নারী তার দ্বারা লাঞ্ছিত হয়েছিল, তাই তার চিবুকে একটি লোহার বালা ঝোলে। তার স্ত্রী এসেছিল গুরুদেবের কাছে। তার স্বামীর পেটে অসহ্য যন্ত্রণা হয়। আগে মাসে এক আধবার হত, এখন মাঝে মাঝেই হচ্ছে। গুরুদেবের কাছে যখন রোগীরা আসে তাঁর সঙ্গে শুধু শ্রীমতী থাকে। তিনি স্ত্রীলোকটির কথা শুনে বলেন—ওকে না দেখলে তো ওষুধ দিতে পারব না। রোগের লক্ষণ জানতে ওর সঙ্গে কথা বলা দরকার।

    -ও তো আসতে পারবে না।

    –তাহলে চিকিৎসা হবে না।

    স্ত্রীলোকটি কেঁদে ওঠে।

    গুরুদেব বলেন—সে কি সত্যই জঘন্য অপরাধী?

    –ঠাকুর, সে সব অনেক কথা। আমার তাড়াতাড়ি ওষুধের দরকার। ওর যন্ত্রণা দুচোখে দেখা যায় না।

    —তাই তো। দেখা দরকার।

    শ্রীমতী বাল–গুরুদেব আমার একটা প্রার্থনা রয়েছে।

    জিজ্ঞাসু নেত্রে উনি শ্রীমতীর দিকে তাকান।

    —আমি গিয়ে রোগীকে দেখব?

    গুরুদেবের মুখ গম্ভীর হয়ে ওঠে—তুমি!

    —হ্যাঁ, ঠাকুর। এই স্ত্রীলোকটির বয়স দেখছেন, মাঝবয়সী। এর স্বামী নিশ্চয় আরও বয়স। অনেক দিনের ঘটনা বলে মনে হয়। শাস্তি তো ওর হয়ে গিয়েছে। রাজা কি বলেছেন ওকে একঘরে করতে? ওর রোগ হলে কি চিকিৎসার সুযোগ নিতে পারবে না? আমি অবগুণ্ঠিতা হয়ে যাব। আপনি আমার প্রার্থনা পূরণ করুন। আপনি আমার গুরু, চিকিৎসা শাস্ত্রেও তাই।

    গুরুদেব কিছুক্ষণ চিন্তা করে শ্রীমতীকে বলেন—তুমি ঠিক বলেছ। আমি সাধারণ ধারণার বশীভূত হয়ে পড়েছিলাম। আজকাল এমন বিভ্রম হচ্ছে দেখছি।

    পরে স্ত্রীলোকটিকে প্রশ্ন করেন—তোমার বাড়ি কতদূরে?

    —বেশিদূর নয়। এঁর কোনো বিপদ হবে না।

    গুরুদেব অনুমতি দিলেন। আর শ্রীমতী গুরুদেবের পা জড়িয়ে ধরল।

    -একি করছ শ্রীমতী?

    —প্রতিক্ষণে আমি আপনাকে নতুন করে চিনতে পারি বাবা।

    মধ্যবয়স্কা স্ত্রীলোকটির চোখে জল। সে দূর থেকে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করে। পথে নেমেই স্ত্রীলোকটি বলে-আপনি দেখতেও দেবীর মতো, মনও তেমন। আপনি আমার স্বামীকে ঘৃণা করেননি। অথচ আমি আপনাকে প্রত্যাশাও করিনি। আমি আপনাকে প্রথম দেখলাম। তবু আপনি সাগ্রহে একজন ঘৃণিত মানুষকে দেখতে যাচ্ছেন।

    –আমি তো ব্যক্তিটি ঘৃণিত কিংবা শ্রদ্ধেয় কিনা তার বিচার করতে যাচ্ছি না। আমি যাচ্ছি, তার রোগের নিরাময় করতে, পারি কিনা চেষ্টা করতে। এতে আমার স্বার্থই বেশি। আর যদি তাঁকে সুস্থ করতে পারি তাহলে আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন। আমার আনন্দও কম হবে না।

    স্থানটি মনোরম কিন্তু কুটিরটি ছন্নছাড়া। শ্রীমতী লক্ষ্য করে আগে যেকটি কুটির রয়েছে যাদের প্রতিবেশী বলা যায় তারা কৌতূহলের দৃষ্টি নিয়ে দেখে তাকে।

    –তোমার পড়শিরা আসে না?

    —আসে, তারা সাহায্যও করে। তারা ওর বন্ধুবান্ধব আত্মীয়।

    —তারা ঘৃণা করে না?

    –না, তারা ওকে শৈশব থেকে চেনে।

    —তাহলে?

    –ও অন্যায় করেনি, ভুল করেছিল।

    —কি ভুল?

    —আমাদের বিয়ের পরই সেই বছর ছিল নববর্ষের উৎসব। রাস্তায় ও ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। একজন সম্ভ্রান্ত গৃহবধূ তার পাশেই দাঁড়িয়েছিল। তার পরনের পরিধেয় বস্ত্র ছিল অসাধারণ। ওর ইচ্ছা হল, অমন একটি আমার জন্য কিনে দেবে। ও ভাবল ওটি যদি রেশমের তৈরি হয় তাহলে হয়তো আমাকে কিনে দিতে পারবে না। মহিলার ওড়নার প্রান্ত হাওয়ায় উড়ছিল, আমার স্বামী হাত দিয়ে স্পর্শ করে দেখতে গিয়েছিল ওটা রেশমের কিনা।

    —রেশম তো দেখলেই মোটামুটি বোঝা যায়।

    —ওর কোনো ধারণা ছিল না। একথা ওর পরিচিতেরা বিশ্বাস করে, কিন্তু সাধারণ কেউ বিশ্বাস করবে না। ও শৈশবে মাতৃহীন। জীবনে একমাত্র নারী আমি। সেই নারী চিৎকার করে ওঠেন, ওঁর ওড়নায় হাত দেওয়া মাত্র। তারপর যা হওয়ার হয়ে গেল। শাস্তি পেয়ে ও কোথায় যেন লুকিয়ে ছিল। একদিন বন্ধুরা ওকে ধরে আমার কাছে নিয়ে এল।

    শ্রীমতী কুটিরে প্রবেশ করতে একজন জীর্ণশীর্ণ প্রায়-বৃদ্ধ ব্যক্তি আতঙ্কিত দৃষ্টিতে শ্রীমতীর দিকে চেয়ে বলে উঠল—আপনি ভুলে চলে এসেছেন। আমায় দোষ দেবেন না। সত্যি আপনি এই ঘরে ঢুকছেন আমি জানতাম না।

    ওর স্ত্রী বলে—আমি ওঁকে এনেছি। তোমার কোনো দোষ নেই।

    -কেন এনেছ। এই বালা ঝুলছে, বলনি সে কথা?

    —বলেছি।

    —আমি কিন্তু কিছু জানি না, আপনি বিশ্বাস করুন।

    শ্রীমতী তার অবগুণ্ঠন সরিয়ে দেয়। লোকটি তার মুখের দিকে বিস্ময়ে চেয়ে থাকে। অস্ফুট স্বরে বলে—আপনি দেবী। স্বর্গ থেকে এসেছেন। আমার খুব যন্ত্রণা। আপনি ভালো করে দিন দেবী।

    লজ্জিত শ্রীমতী বলে—আমি দেবী নই। অতি সাধারণ একজন মানবী। তবে আপনার চিকিৎসার জন্যই এসেছি। আমার গুরুদেবের নাম আপনি নিশ্চয় শুনেছেন।

    —তাঁকে সবাই চেনে।

    —তিনি আমাকে চিকিৎসাবিদ্যা শেখান।

    শ্রীমতী তাকে ভালোভাবে দেখে। তার জন্য তার গায়ে হাত দিতে হয়। সে ছিটকে সরে যায়।

    —অমন করবেন না।

    শ্রীমতী দুটো গাছের শিকড় দিয়ে স্ত্রীলোকটিকে বলেন—এটি ভালোভাবে বেটে তুলসীর রস আর মধু দিয়ে দিনে তিনবার খাওয়াতে হবে। দশদিন পরে আমাকে জানালে ভালো হয়।

    —জানাব। আপনি দয়া করে এসেছেন, এটাই সৌভাগ্য।

    –না না, আমি এমন কিছু জানি না। তবে আমার গুরুদেবের তুলনা নেই। আমি তাঁর সঙ্গে আপনার উপসর্গ নিয়ে পরামর্শ করতে পারব।

    স্ত্রীলোকটি শ্রীমতীকে বাইরে নিয়ে এলে শ্রীমতী তার স্বামীর নাম জিজ্ঞাসা করে।

    সে বলে—স্বামীর নাম তো নিতে নেই। পশুপতিনাথের বাস যে পর্বতে, সেই স্থানেরই নাম।

    শ্রীমতী হেসে বলে—বুঝেছি কৈলাস।

    —হ্যাঁ।

    —কুটিরে শুধু তোমাদের দু’জনকে দেখলাম, সন্তান নেই?

    স্ত্রীলোকটি ঝরঝর করে কেঁদে ফেলে। বলে—সেই ভয়ঙ্কর দিনের আর কদিন আগেই বা বিয়ে হয়েছিল। ও আমাকে পাগল করে দিত। কিন্তু সেদিনের পর থেকে স্পর্শ করে না।

    —স্পর্শ করেন না মানে?

    -ভালোবাসার স্পর্শ। ও ভয় পায়। একটা অনাগ্রহ এসে গিয়েছে। বেঁচে কি লাভ আমার বলুন। সন্তানহীনা এক নারী, যে স্বাীমীর নিবিড় স্পর্শ থেকেও বঞ্চিত। শ্রীমতী ভাবে, সংসার সম্বন্ধে সে কতটুকু জানে? এত যে কুটির দেখতে পায় তারা, সেগুলোর ভেতরে কত শোক-দুঃখের ইতিহাস নীরবে রচিত হচ্ছে, কে খোঁজ রাখে? তার মধ্যে যতটুকু আশা-আনন্দ তাই আঁকড়ে রেখে মানুষ বাঁচে, স্বপ্ন দেখে।

    .

    কৈলাস সম্পূর্ণ আরোগ্য লাভ করে। গুরুদেব ক্রিয়াশক্তি বুঝতে পারেন শ্রীমতী অসাধারণ প্রতিভাময়ী। তিনি তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন। সেই সঙ্গে বুঝতে পারেন দু-এক বছরের মধ্যেই তিনি অশক্ত হয়ে পড়বেন। মন্দিরের দায়িত্ব কাকে দেবেন? দিলে শীঘ্রই ব্যবস্থা করতে হবে। কিন্তু কোথায় সেই ব্রাহ্মণ যে জিতেন্দ্রিয়? সরস্বতী মন্দিরে দুজন ব্রহ্মচারী পুরোহিত রয়েছেন তিনি জানেন। রাজাকে অনুরোধ করতে হবে, তাঁদের একজনকে পশুপতি মন্দিরের ভার দিতে। তার আগে শ্রীমতীদের এবং দু-একজনকে দেবদাসীত্ব থেকে নিষ্কৃতি দেওয়া। কিন্তু কি করে? যাদের কথা ভাবেন, তারা কি আদৌ সম্মত হবে দেবদাসীদের গ্রহণ করতে? তিনি নিজে অনুরোধ করলে কি তারা প্রত্যাখ্যান করতে পারবে? এ পর্যন্ত কোনো বিষয়ে তেমন ঘটেনি। কিন্তু বিবাহের বিষয়ে পারিবারিক সম্মতিও প্রয়োজন রয়েছে। পশুপতি কি করবেন জানা নেই। নববর্ষ আসতে আর আটমাস বাকি রয়েছে। সেই মহোৎসব এবং মহাভোজের রাতে রাজ্যের সমস্ত নর্তকীদের উপস্থিতি অবশ্য পালনীয়। পশুপতি মন্দিরের পুরোহিত রাজার এই নির্দেশকে গোপনে অগ্রাহ্য করেছেন। দেবদাসীরাও সবাই জানে। নগরীতে খবর রটেছে যে সব মন্দিরের সব দেবদাসী এই বৃহৎ অনুষ্ঠানে উপস্থিত থাকে না। কথাটা শুনে ক্রিয়াশক্তির মতো ব্যক্তিত্বসম্পন্নমানুষও বিচলিত না হলেও, জানেন একটু বেশি ঝুঁকি নিচ্ছেন। তিনি নিজের গুরুদেবকে স্মরণ করেন। তিনি দেখা দিয়েছিলেন ত্রিশ বছর পূর্বে কুম্ভমেলায়। বলেছিলেন, সিদ্ধপুরুষদের মধ্যেও অহংভাব আসতে পারে, সাবধান। পারিস তো সমাজের কল্যাণ করে যাস। এরপর আর দেখা হয়নি পরমহংসের সঙ্গে। এখন তিনি সমাজের কাজেই উদ্যোগী হয়েছেন।

    ক্রিয়াশক্তি মাঝে মাঝে শ্রীমতীকে নিয়ে আশেপাশে অসুস্থ ব্যক্তির বাড়িতে যান। তিনি সর্বত্র যেতেন না। কিন্তু শ্রীমতীর দ্বারা কৈলাসের নিরাময়ের পরে তিনি সর্বত্রই যাওয়ার চেষ্টা করেন। শ্রীমতীর সঙ্গে মঞ্জরী মাধবীদেরও কেউ কেউ থাকে।

    দূর থেকে একটা কুটির দেখিয়ে শ্রীমতী গুরুদেবকে বলে—ওই যে কৈলাসের কুটির।

    —সুন্দর দেখতে তো!

    —এমন ছিল না। তখন তো কাজ করতে পারত না।

    —হু। তুমি ওদের সংসারে শান্তি এনে দিয়েছ। ঈশ্বর তোমার মঙ্গল করবেন। শ্রীমতী মনে মনে ভাবে, শান্তি তো সম্পূর্ণ আসেনি।

    সেইসময় কৈলাসের স্ত্রী তাদের দেখতে পেয়ে ছুটতে ছুটতে আসে। ক্রিয়াশক্তি উদ্বিগ্ন হয়ে বলেন—মেয়েটা পড়ে যাবে যে।

    –আমাদের দেখে আনন্দ হয়েছে। ভাবতে পারেনি এদিকে আসব। মঞ্জরীর চোখে বিস্ময়

    কৈলাসের স্ত্রী একটু দূর থেকে গুরুদেবকে নত হয়ে প্রণাম করে। তারপর শ্রীমতীকে ডাকে। মঞ্জরীও শ্রীমতীর সঙ্গে যায়। কিছুক্ষণ কথা বলার পরে কৈলাসের স্ত্রীর নিকট থেকে শ্রীমতী যখন ফিরে এল, তখন তার সারা মুখ আনন্দে উদ্ভাসিত। মঞ্জরীর মুখেও সেই আনন্দ প্রতিবিম্বিত।

    ক্রিয়াশক্তি বলেন—এত আনন্দ কিসের?

    শ্রীমতী গুরুদেবের মুখের দিকে চেয়ে বলে—জীবনে প্রথম এই স্ত্রীলোকটি সন্তান-সম্ভবা।

    স্তম্ভিত দুই দেবদাসী চেয়ে দেখে গুরুদেবের দুই চোখ অশ্রুসিক্ত। তিনি শ্রীমতীর মাথায় হাত রেখে বলেন—একজন অসুস্থ মানুষের চিকিৎসা করেই তুমি আমার সারা জীবনের সাফল্যকে অতিক্রম করেছ। আমি কোনো ব্যক্তির চিকিৎসা করে একটি সংসারের পরিপূর্ণতা এভাবে ফিরিয়ে দিতে পারিনি।

    —গুরুদেব সবই আপনার দান।

    –না না, একথা বলো না শ্রীমতী। ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন। আমি সেই মহাশক্তির সামান্য পূজারী মাত্র। যদি তোমাকে আমি সার্থকভাবে রক্ষা করতে পারি সেটাই হবে যথেষ্ট।

    সেই সময় আঁকাবাঁকা পথের আড়াল থেকে কয়েকজন পুরুষকে তারা আসতে দেখে। ক্রিয়াশক্তি তাদের দেখে বিস্মিত হন। শ্রীমতীরাও দ্বিধাগ্রস্ত। এদের দেখলে বোঝা যায়, একেবারে সাধারণ মানুষ নয়। চেহারা আর পোশাক পরিচ্ছদে এদের পরিচয় মেলে। দু’জন প্রবীণ এবং দুজন নবীন। তারা ক্রিয়াশক্তিকে দেখে বিস্মিত না হলেও, প্রত্যাশা করেনি বলে মনে হল। পথের উপরেই তারা গুরুদেবের পদধূলি গ্রহণ করে।

    একজন হেসে বলে—ভালোই হল, দেবদর্শন হয়ে যাবে।

    —কোথায় যাচ্ছিলে?

    যে ব্যক্তিটি তরুণ, সংকুচিত কণ্ঠে সে বলে—তেমন নির্দিষ্ট কোথাও নয়। ওঁদের অভিযোগ, আমি নাকি রাজকার্যে মন দিই না। শুধু পাহাড়-পর্বত বনাঞ্চল আর মানুষের মন নিয়ে ব্যস্ত থাকি।

    গুরুদেব বলেন—সে তো উত্তম কাজ।

    তরুণ অন্যদের দিকে চেয়ে সরলভাবে হাসে। তারাও হাসে। একজন বলে—ঠাকুর এ পরিশ্রমে বিমুখ।

    —মনে তো হয় না। কদিন আগেই দেখলাম এক ক্ষিপ্ত ষণ্ডের শিং ধরে ভিড় থেকে দূরে ঘুরিয়ে দিল। পরিশ্রম বিমুখ হলে এড়িয়ে যেত। কয়েকজন আহত হত।

    সবাই হেসে ওঠে। একজন বলে–আপনার সাক্ষ্যে ও বেঁচে গেল। কিন্তু সত্যিই ও মাটিতে পা ফেলে চলে না।

    এবারে গুরুদেবেরও মুখে পবিত্র হাসি ফুটে উঠল। বললেন—এক আধজন এমন থাকা ভালোই। বৈচিত্র্যের স্বাদ মেলে। সবাই হেসে ওঠে।

    এদিকে শ্রীমতী এবং মঞ্জরী স্থানুর মতো পথের ধারে দাঁড়িয়ে। আবহাওয়া চমৎকার, অথচ শ্রীমতীর মুখমণ্ডল ঘর্মাক্ত। যে পুরুষটিকে আড়াল থেকে মন্দিরে দেখেছিল আজ তাকে ভালোভাবে দেখল। তাকে নিয়েই আলোচনা। ষাঁড়ের শিং ধরে যে ঘুরিয়ে দিতে পারে সে যথেষ্ট বলশালী। অথচ তাকে কেন্দ্র করেই অভিযোগের কৌতুক।

    মঞ্জরী লক্ষ্য করে তরুণটি শ্রীমতীর রূপ দেখে মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তারপর থেকে স্বাভাবিক।

    গুরুদেব বলেন—এরা এই মন্দিরের দেবদাসী।

    একজন প্রবীণ বলে—তেমনই অনুমান করেছিলাম।

    মঞ্জরী সহসা ভীত হয়ে পড়ে। ভাবে, এঁরা যদি শ্রীমতীর কথা রাজার কানে তোলেন? সে আতঙ্কিত চোখে শ্রীমতীর দিকে চায়। দেখে শ্ৰীমতী অবনত মস্তকে দাঁড়িয়ে রয়েছে। সেও বোধহয় আতঙ্কিত। কিন্তু গুরুদেবকে স্বাভাবিক বলে মনে হল।

    তিনি বলেন—কিন্তু দেবদাসী হলেই সবার ক্ষেত্রে পরিচয় শেষ হয়ে যায় না। তুমি অমরু তসি এই সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ সভাসদ। কিন্তু তাতেই কি তোমার পরিচয় শেষ হয়ে গেল? এটুকু কেউ জানলে তোমার কিছুই সে জানল না।

    সবাই ঘাড় হেলিয়ে সায় দেয়। একজন প্রবীণ ব্যক্তি বলে—সে তো দেখলেই বোঝা যায়। এঁর রূপ অসাধারণ, সচরাচর দেখা যায় না।

    গুরুদেব বলেন—সেটাই আমার চিন্তা। ভাগ্যের পরিহাস বলতে হবে যে আমি সর্বত্যাগী সন্ন্যাসী হয়েও একজন সংসারী ব্যক্তির মতো এদের দু-একজনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। তোমরা সবাই আমার স্নেহাস্পদ। কিন্তু তার আগে সব কথা শেষ করি। তাছাড়া এদের সামনে এভাবে বলা বিসদৃশ। তাই আমি তোমাদের বলি; নারীর রূপ চিরস্থায়ী নয়। যৌবন অতিক্রান্ত হলে সেই রূপ অস্তমিত হতে থাকে। কিন্তু গুণ? নারী-পুরুষ নির্বিশেষে গুণ আজীবন স্থায়ী হয়। এ অসামান্য গুণবতী। এ যখন কিশোরী ছিল, এর মা দুর্ভিক্ষপীড়িত অঞ্চল থেকে মেয়ের হাত ধরে এসে একে আমার হাতে সমর্পণ করেছিলেন।

    গুরুদেব সহসা থেমে যান। ওদের দিকে এগিয়ে গিয়ে মঞ্জরীর মস্তক স্পর্শ করে বলেন—আমি জানি তুমি শ্রীমতীকে ভালোবাস। তাই তোমার সামনেই ওর প্রশংসা করেছি।

    মঞ্জরী নিম্নস্বরে বলে—আমার খুব গর্ব হচ্ছে গুরুদেব। আপনি আরও বলুন। সব গুণের কথা বলুন। আমি সবসময় ওর কাছে থেকেও ওকে চিনতে পারি না। আপনি বলুন, আমি শুনি।

    —তুমি অসাধারণ। তবে আমি বুঝতে পারছি, তোমাদের দুজনের খুব অস্বস্তি হচ্ছে। তোমরা বরং মন্দিরে ফিরে যাও। এদের সঙ্গে কথা বলে আমি ফিরব। শ্রীমতীকে বলে দিও এরা রাজাকে কিন্তু বলবে না। কোনো ভয় নেই।

    শ্রীমতীর যেন ফিরে যাওয়ার ইচ্ছা ছিল না। তবু ফিরতে হল। সেই সময় অমরুকে লুকিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে গেল। অমরুও ঠিক একই সময় তার দিকে চেয়েছিল। সেই দৃষ্টির মধ্যে কোনো লুকোচুরি ছিল না, কিন্তু মুগ্ধতা ছিল, অন্তত শ্রীমতীর মনে হল।

    সম্ভবত ভালোভাবে দেখার অবকাশ পায়নি সে। তার মনের মধ্যে অমরু নামটা বারবার উচ্চারিত হচ্ছিল। কেমন যেন চেনাচেনা।

    মঞ্জরীও তখন নিজের চিন্তায় বিভোর। সেই সুন্দর তরুণটি যে তার দিকে কয়েকবার চেয়েছেন তার মনের মধ্যে খচখচ্ করছে। সে পাপচিন্তা করছে। উচিত হচ্ছে না। সে তো দেবদাসী। পশুপতি দেব তার সব।

    —শ্ৰীমতী।

    মঞ্জরীর ডাকে শ্রীমতী অবাক হয়। মনে হয় আর এক অপরিচিতা মঞ্জরী তাকে ডাকছে। কোনো উচ্ছ্বাস নেই, বরং দুঃখভারাক্রান্ত।

    —কি বলছ?

    —আমার মধ্যে বোধহয় পাপ ঢুকেছে।

    – কেন?

    বারবার একটা চিন্তা আসছে। আমি দেবদাসী। অমন চিন্তা আমার মনে আসা উচিত নয়।

    —কোন চিন্তা?

    –তোকে আমি সব বলি। না বলে আর পারছি না। ওই অতীশ নামে মানুষটির কথা ঘুরে ফিরে মনের মধ্যে আসছে। আমাকে উনি বারবার দেখছিলেন।

    শ্রীমতী বলে—তাতে কি হয়েছে? শুধু একটা ভয়, এঁরা রাজার কাছে আমাদের কথা বলবেন কিনা।

    মঞ্জরী বলে—গুরুদেব তোকে বলতে বলেছেন যে ওঁরা রাজার কাছে আমাদের কথা বলবেন না।

    —সত্যি?

    —হ্যাঁ।

    শ্রীমতীর মুখে হাসি ফুটে ওঠে। সে যেন একজন সমব্যথী পেয়েছে। যেভাবেই হোক তার মনের অবস্থার সঙ্গে মঞ্জরীর মানসিক অবস্থার কিছুটা সাদৃশ্য রয়েছে।

    —তুই হাসছিস?

    —কিছু মনে করো না। এই হাসি আসল হাসি নয়। আমিও যে নারী, তার ওপর তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গিনী।

    রাতে ভবানীদিদি এসে বলে—গুরুদেব তোমাদের ডাকছেন।

    মঞ্জরী চমকে ওঠে—আমাকেও।

    —হ্যাঁ। তোমাদের দু’জনকেই।

    –ভবানীদিদি, এই সময়ে তো উনি ডাকেন না।

    –আমিও তাই জানতাম। কিন্তু ডাকছেন যখন নিশ্চয় কোনো কারণ রয়েছে।

    মঞ্জরী ভবানীদির সামনেই কেঁদে ফেলে।

    —কাঁদছ কেন? গুরুদেব ডাকছেন। তুমি শুনতে পাচ্ছ না?

    —পাচ্ছি তো। সেইজন্যেই কাঁদছি। আমার আশ্রয় বোধহয় হারালাম।

    ভবানীদি ওকে কাছে টেনে নিয়ে বলে—পাগলামী কোরো না। এতো খুব আনন্দের। গুরুদেব তোমাদের দু’জনের কথা নিশ্চয় বেশি করে ভাবছেন।

    গুরুদেবের কক্ষে উঁচুতে একটি মাত্র বাতায়ন, তারই নীচে একটি অতি সাধারণ ভূমিশয্যা। তার পাশে একটি মৃগচর্মের আসন। নিজের গৃহে থাকলে এ আসনে তিনি অধিকাংশ সময়ে যোগাসনে বসে থাকেন। ওখানেই তাঁর চক্ষুদ্বয় নিমীলিত থাকে অধিকাংশ সময়। তবে কথাবার্তা ওখানে বসেই বলেন। এই কক্ষে থাকলে ভূমিশয্যায় নিদ্রা খুবই কমই যান। সবাই জানে তিনি সাধনায় মগ্ন থাকতেই চান ৷ ইচ্ছাও তাই। তবে পিতৃ আদেশে কর্তব্য করছেন। পিতা প্রথম জীবনেই চলে গিয়েছিলেন। শিশুপুত্রের মাকে বলেছিলেন, তাঁর ইচ্ছার কথা। ক্রিয়াশক্তি পিতৃ আজ্ঞা পালন করে চলেছেন। পিতার আশীর্বাদেই গুরুদেব পরমহংসের সাক্ষাৎ মেলে।

    গুরুদেব তাই আসনের অদূরে তাদের বসতে বললেন। ওরা প্রতীক্ষা করে। তিনি একটু পরে বলেন—শ্রীমতী, তোমার মধ্যে ঈশ্বর রোগ নিরাময়ের ক্ষমতা দিয়েছেন। সঠিক ঔষধ নির্বাচন করতে হলে রুগ্ন ব্যক্তিকে বিন্দুমাত্র ঘৃণা করলে চলে না। তার প্রতি মমত্ববোধ থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তাছাড়া অতি সূক্ষ্ম অনুভূতিও থাকতে হয়। তোমার সব গুণই রয়েছে। আর মঞ্জরীকে ডেকেছি তোমাকে সহায়তা করতে। আমি লক্ষ্য করেছি, তোমাদের দুজনার মধ্যে প্রগাঢ় হৃদ্যতা রয়েছে যা সচরাচর চোখে দেখা যায় না। মঞ্জরী, তুমি হবে সেবিকা। রুগ্ন ব্যক্তি পুরুষ কিংবা নারী যে বয়সেরই হোক না কেন, তাকে সন্তানবৎ ভাবতে হবে। সেবিকার মন হবে সন্ন্যাসিনীর মতো। নিজের রুগ্ন স্বামীকেও সেই চোখে দেখা উচিত। তবে সাধারণ অসুখ-বিসুখের কথা বলছি না। সেখানে পুরুষ পুরুষই, নারী নারীই এবং শিশুরা তো সবসময়েই শিশু। আমি শুধু গুরুতর অসুখ কিংবা আপাত দৃষ্টিতে মৃত্যুপথগামী ব্যক্তিদের কথা বলছি।

    মঞ্জরী বলে ওঠে—গুরুদেব এ সৌভাগ্য আমার স্বপ্নেরও অতীত ছিল। আমার শিশু ভাইটি অসুস্থ হলে তার শুশ্রূষা আমিই করতাম। মা সেই সময় ছিলেন রুগ্ন। তাঁর সেবাও আমি করতাম। প্রাণ ঢেলে করতাম।

    -খুব ভালো হয়েছে তাহলে।

    –কিন্তু আমরা যে দেবদাসী।

    —হ্যাঁ, দেবদাসী বটে। দেখি কি করতে পারি। তোমরা দুজনে পরশুদিন আমার সঙ্গে যাবে প্রত্যুষে। কাল আমি একবার রাজসভায় যাব।

    ওরা দুজনা নিজেদের ঘরে চলে আসে। কিন্তু মনে উত্তেজনা থাকলেও অনেক কথা বলার আগেই ঘুমিয়ে পড়ে।

    পরদিন নৃত্যগীত শিক্ষাকালে, তারা দু’জনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা নীরবতা বিরাজ করে। সবার দৃষ্টি তাদের দু’জনার দিকে নিবদ্ধ।

    মঞ্জরী বলে—কি হল তোদের। আমরা দুজনা কি অস্পৃশ্য? অবলা দি, তুমিও ওদের দলে?

    অবলা বলে–কেউ কারও দলে নয়। দেবদাসীদের আবার দল। তাদের জাতও নেই। ব্রাহ্মণ হোস্ কিংবা যা-ই হোস, তোরা দেবদাসী।

    মঞ্জরী বলে—ঠিকই তো।

    মাধবী বলে—তবু একটা পার্থক্য তো রয়েইছে। তোরা গুরুদেবের সঙ্গে ঘুরিস, তিনি তোদের ডেকে পাঠান।

    —হ্যাঁ। কালও আমরা তাঁর সঙ্গে যাব।

    দয়াবতী বলে—তবে? এ তো সঙ্গীত নয় যে আমার খাতির বেশি। আমার এতে আনন্দই হচ্ছে। বিগ্রহের দিকে চাইলে যেমন আনন্দ হয় তেমনি।

    -সংগীত নয়, এটা চিকিৎসা আর সেবা। দেবদাসীর কখনো কখনো রুগ্নব্যক্তির সেবাদাসী হতে হলে দয়াবতীর যেমন আনন্দ হয়-

    দয়াবতী নিমেষে মঞ্জরীর পাশে উঠে গিয়ে, তাকে জড়িয়ে ধরে বলে—প্রাণের কথা বলেছিস। এর চেয়ে ভালো কিছু আছে নাকি? আমাদের শুধু গোপনীয়তা ভালো লাগছিল না। এবারে তোদের জন্যে গর্ব হচ্ছে।

    সেই সময় গুরুদেব সেখানে উপস্থিত হন। ওরা নিমেষে চুপ করে যায়। গুরুদেব বলেন—আমি রাজসভায় যাচ্ছি, তোমরা দয়াবতীর কথামতো চলবে। ভবানীও তোমাদের অনেক সাহায্য করবে।

    ওরা বুঝতে পারে না, গুরুদেব এসব কথা বলছেন কেন। তিনি কি কোনো কারণে বিচলিত? তাঁর মতো সংযমী পুরুষ কখনো বিচলিত হতে পারেন না। হয়তো অন্য কোনো চিন্তা করছেন।

    রাজসভায় যাওয়ার সময় গুরুদেব বলেন—আমি এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবি। তোমরা জান না, বিজয়নগর সাম্রাজ্য কত বড়, এমনকি এই নগরীও কত বিশাল এবং বৈচিত্রপূর্ণ তোমাদের সেই ধারণা নেই। কারণ তোমরা অন্য কোনো নগর দেখনি। যে সব বিদেশি এখানে আসে তারা নিশ্চয় বুঝতে পারে।

    .

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকসবি – হরিশংকর জলদাস
    Next Article শেষ নমস্কার : শ্রীচরণেষু মা-কে – সন্তোষকুমার ঘোষ

    Related Articles

    শ্রীপারাবত

    আমি সিরাজের বেগম – শ্রীপারাবত

    August 4, 2026
    শ্রীপারাবত

    কিতাগড় – শ্রীপারাবত

    July 31, 2026
    শ্রীপারাবত

    মমতাজ-দুহিতা জাহানারা – শ্রীপারাবত

    July 29, 2026
    শ্রীপারাবত

    রাজপুত নন্দিনী – শ্রীপারাবত

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Our Picks

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026

    তালাশ – শাহীন আখতার

    August 12, 2026

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }