Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয়ঙ্কর ভূতের গল্প – লীলা মজুমদার সম্পাদিত

    লীলা মজুমদার এক পাতা গল্প244 Mins Read0
    ⤶

    ভূতের সঙ্গে লড়াই – শেখর বসু

    ডিসেম্বরের গোড়াতেই জাঁকিয়ে শীত পড়ে গেল কলকাতায়। এত শীতে বেলা পর্যন্ত লেপমুড়ি দিয়ে ঘুমোতে ইচ্ছে করে। দুপুরের চমৎকার রোদে ক্রিকেট খেলতে ইচ্ছে করে জমিয়ে। বড় এই দুটো ইচ্ছের বাইরে আছে ছোট ছোট অগুনতি ইচ্ছে। কিন্তু এতগুলো ইচ্ছের একটাও মেটানোর উপায় নেই। আজ তো শনিবার, সামনের সোমবার থেকেই অ্যানুয়াল পরীক্ষা শুরু হচ্ছে রমু আর সোমুর।

    রমু পড়ে ক্লাস সিক্সে আর সোমু থ্রিতে। দুজনের পরীক্ষা শুরু হচ্ছে একসঙ্গে, শেষও হবে একইসঙ্গে। সোমুর অবশ্য মধ্যিখানে কয়েকটা দিন বাড়তি ছুটি থাকলেও খেলার সুযোগ নেই একটুও। মার শাসন খুব কড়া। সারা দিন পড়ার পরে একটুখানি খেললেও গজগজ করে মা – সারা দিন শুধু খেলা আর খেলা। খেলা তো আর পালিয়ে যাচ্ছে না, পরীক্ষার পরে যত পারিস খেলিস।

    পড়ার ফাঁকে ফাঁকে একটুখানি খেলে নিলে পড়া যে কত ভাল হয় এই কথাটা কিছুতেই বোঝান যায় না মাকে। অগত্যা চোখে জল নিয়ে দুই ভাইকেই আবার বইয়ের ওপরে ঝুঁকে পড়তে হয়।

    তবে আজকের দিনটা অন্যরকম। আজ সকাল থেকেই দু-ভাইয়ের মন খুশিতে ভরে আছে। বিকেলবেলায় মা আর বাবা ঝুমা মাসীর বিয়েতে যাবে সেই ছোট জাগুলিয়ায়। এখান থেকে অনেকটা দূর, রাত্তিরে আর ফিরতে পারবে না। ফিরবে কাল সকালে।

    সকাল থেকে মা দুই ছেলেকে একই কথা বলেছে বার দশেক—শোন, ঝুমুর বিয়ে বলেই যাচ্ছি। অন্য কারও হলে কিছুতেই যেতাম না এখন। তোরা কিন্তু খুব মন দিয়ে পড়বি, একদম খেলবি না। কী রে পড়বি তো?

    কথার উত্তরে রমু আর সোমু প্রতিবারই লম্বা করে মাথা কাত করেছে একপাশে। ওই মাথা নাড়া দেখলে যে কেউ ভাববে, ইস! এত বাধ্য ছেলে আর বুঝি হয় না!

    আসল ব্যাপারটা ওদের মা জানে না। সকাল থেকেই দুভাই মতলব আঁটছে ফিসফিস করে। বিকেলে ব্যাডমিন্টন, সন্ধ্যেয় টেবল-টেনিস আর রাত্তিরে টিভির কুইজ। ওদের মতলবের সামনে স্কুলের বইটইগুলোকে কেমন যেন অসহায় দেখাচ্ছিল। ভাগ্যিস, বইরা কথা বলতে পারে না। না হলে ওদের মতলবের কথা এক্ষুণি গিয়ে মাকে লাগাত

    আজ রাত্তিরের জন্য ওদের অভিভাবক মান্তু কাকা। পাশের বাড়িতেই থাকে মান্তু কাকা। অভিভাবক হওয়ার গুরুদায়িত্ব পেয়ে মান্তু কাকা বলল, বৌদি আপনি একদম চিন্তা করবেন না, একদিনের বদলে সাতদিন থেকে আসুন। আমি আছি এ বাড়িতে, আপনার বাড়ির ত্রিসীমানার মধ্যে একটা চোর ডাকাতও আসার সাহস পাবে না।

    কথাটা বলে হাতের গুলি নাচাল মান্তু কাকা। বডিবিল্ডার মাস্ত কাকার চেহারা ঠিক দৈত্যের মত, আর কী মাসল। ক্রিকেট বলের মত হাতের গুলিটার দিকে তাকিয়ে মা হাসতে হাসতে বলল, আমি চোর তাড়াবার জন্য তোমাকে বাড়িতে থাকতে বলছি না। তুমি দেখবে শুধু ছেলে দুটো যেন পড়াশুনা করে। যা বাঁদর–।

    বাঁদর বললে যে কোন মানুষেরই রাগ হবে, রমু আর সোমুরও হয়েছিল, কিন্তু ওরা রাগ দেখাল না একটুও। রাগ দেখালে মা যদি আরো রাগ দেখিয়ে বিয়ে বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়।

    মান্তু কাকা হাসতে হাসতে বলল, আপনি একটুও ভাববেন না বৌদি। না পড়লে দুটোকে অ্যায়সা তুলে আছাড় দেব যে এ বছর আর পরীক্ষাই দিতে পারবে না।

    বিকেল ঠিক সাড়ে চারটের সময় মা আর বাবা রমু আর সোমুকে আর এক দফা উপদেশ দিয়ে বিয়েবাড়িতে রওনা হয়ে গেল। রওনা হতেই প্রথম প্ল্যানটা কাজে লাগাল রমু আর সোমু।

    ওরা মান্তু কাকার দু-হাত ধরে ঝুলে পড়ে বলল, মান্তু কাকা খাবে চল, ভীষণ খিদে পেয়ে গেছে।

    মান্তু কাকা খেতে ভীষণ ভালবাসে, কিন্তু একটু লাজুক লাজুক মুখ করে বলল, নৃ-না, আমি খাব না। তোদের খাবারে ভাগ বসালে।

    রমু আর সোমু প্রায় একসঙ্গেই চেঁচিয়ে উঠল, ভাগ বসাবে কেন? মা তো অনেক খাবার রেখে গেছে। চাউমিন আছে, মিষ্টি আছে একগাদা।

    মান্তু কাকা এবার আর আপত্তি করল না। মিনমিন করে বলল, ঠিক আছে, অল্প দিবি কিন্তু।

    রমু আর সোমু তাই শুনে ছুটে গিয়ে টেবিল সাজাতে শুরু করে দিল। চাউমিন, টোম্যাটো সস আর কত রকমের মিষ্টি। খাবার থেকে খিদে বাড়িয়ে দেবার মত গন্ধ উঠছিল। দুই ভাই মান্তু কাকাকে টেনে এনে টেবিলের মধ্যিখানে চেয়ারটায় বসিয়ে দিল। এত খাবার দেখে মান্তু কাকার চোখমুখ জ্বলজ্বল করছিল খুশিতে।

    রমু আর সোমু একটুখানি চাউমিন মুখে দিয়েই বলল, আমাদের পেট ভরে গেছে, মান্তু কাকা তুমি খাও আমরা আসছি।

    মধ্যিখানের চেয়ার থেকে কোন জবাব আসার আগেই দু-ভাই ছিটকে বেরিয়ে গেল ঘর থেকে।

    সন্ধে গড়িয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ব্যাডমিন্টন র‍্যাকেট হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরল রমু আর সোমু। মাত্র কাকা বসার ঘরের দরজার সামনে চেয়ার টেনে থমথমে মুখ করে বসেছিল, ওদের দেখেই গম্ভীর স্বরে বলল, কাল বাদে পরশু পরীক্ষা, আর তোরা তিন ঘন্টা ধরে খেলে এলি। তোদের মা আসুক আমি সব বলে দেব।

    রমু আর সোমু আগে থেকেই জানত এই ধরণের কথার সামনে পড়তে হবে ওদের, সুতরাং লাগসই জবাব ওদের ভাবাই ছিল। সোমু মাথা চুলকোতে চুলকোতে বলল, খেললে না ভীষণ খিদে পেয়ে যায়, মান্তু কাকা স্যান্ডউইচ খাবে, চিজ স্যান্ডউইচ?

    চিজ-স্যন্ডউইচের কথায় মাস্ত কাকা শাসন করার কথা ভুলে গেল একদম। লাজুক লাজুক মুখে বলল, খেলাধুলো করলে খিদে তো পাবেই। আমি তো রোজ এক্সারসাইজ করি, আর এক্সারসাইজ করার পরেই যা খিদে পেয়ে যায় না। তা তোদের ভাগে কম পড়ে যাবে না তো?

    না না, অনেক স্যান্ডউইচ আছে। – কথাটা বলেই সোমু ছুটল খাবার ঘরে।

    আগের অত খাবার মান্তু কাকা একাই সাফ করে রেখেছিল। খালি প্লেটগুলো সরিয়ে টেবিলের ওপর চিজ-স্যান্ডউইচের ছোট্ট একটা পাহাড় বানিয়ে ফেলল সোমু। রমু নিয়ে এল কৌটো ভর্তি কাজুবাদাম আর সরেস মুড়কি।

    খাবারদাবার টেবিলে সাজিয়েই দু ভাই ছোট্ট একটা শর্ত করে নিল মান্ত কাকার সঙ্গে। শর্তটা হল : একটু বাদেই টিভিতে দারুণ একটা কুইজ প্রোগ্রাম আছে, ওটা দেখার পরেই আমরা পড়তে বসব। তুমি কিন্তু মাকে আমাদের খেলতে যাওয়ার কথা, টিভি দেখার কথা বলতে পারবে না।

    মস্ত বড় একটা স্যান্ডউইচ একসঙ্গে মুখের মধ্যে গুঁজে দিয়ে মান্তু কাকা বলল, কিন্তু আমি মিথ্যে কথা বলব কীভাবে?

    চটপট জবাব দিল সোমু, তোমাকে মিথ্যেও বলতে হবে না, সত্যিও না। তুমি শুধু মাকে বলবে আমরা লক্ষ্মী হয়ে ছিলাম, কী বলবে তো?

    স্যান্ডউইচের শেষের দিকে একমুঠো কাজুবাদাম মুখের মধ্যে চালান করে দিয়ে মান্তু কাকা বলল, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। কই, তোরা খা। রমু আর সোমু এবারও একটুখানি খেয়েই বলল, পেট ভরে গেছে। এদিকে মান্তু কাকা খাব না খাব না করেও পুরো খাবারটা একাই শেষ করল। তারপর ঢকঢক করে দু গ্লাস জল খেয়ে বলল, আহ!

    সব কিছুই দু-ভাইয়ের প্ল্যান মত চলছিল, কিন্তু কপাল খারাপ, টিভি প্রোগ্রামের মাঝপথেই পাওয়ার কাট হয়ে গেল। এইরকম সময় আলো চলে

    যাওয়ার কোন মানে হয়।

    মান্তু কাকা আড়ামোড়া ভেঙে বলল, নে নে ঢের হয়েছে, এবার হ্যারিকেন ট্যারিকেন জ্বেলে পড়তে বোস।

    কথাটা যেন দু-ভাইয়ের কানেই গেল না। কুইজ দেখতে না পাওয়ার দুঃখ নিয়ে হায় হায় করতে লাগল ওরা। তারপর সোমু হঠাৎই বলে বসল, মান্তু কাকা গল্প বল, ভূতের গল্প। ওর কথায় সায় দিল রঘু।

    মান্ত কাকা হা হা করে হেসে উঠে বলল, অন্ধকার রাত্তিরে ভূতের গল্প শুনলে তোরা ভয় পাবি।

    — মোটেও না, ভূত তো আর সত্যি সত্যি নেই।

    — কে বলেছে নেই, জানিস তো ছোটবেলায় ভূতের সঙ্গে আমার লড়াই হয়েছিল একবার, ওহ! সে কী লড়াই!

    খিলখিল করে হেসে উঠে রমু বলল, সেই গল্পটাই বল মান্তু কাকা।

    হ্যাঁ হ্যাঁ, বল বল। বায়না ধরার সুরে ভাইয়ের গলায় গলা মেলাল সোমু।

    আর একবার হেসে উঠে মান্তু কাকা বলল, ঠিক আছে বলছি, তবে ভয় পেতে শুরু করলেই বলবি, আমি এমনি গল্প থামিয়ে দেব।

    কথার উত্তরে দু-ভাই হেসে উঠে বলল, ঠিক আছে তুমি বল।

    শীতের রাত। বাইরে বোধহয় বেশ কুয়াশা পড়ছে। এক কুচিও আলো ভেসে আসছে না কোনও জায়গা থেকে। মান্তু কাকা কেশে গলা পরিষ্কার করে নিয়ে বলল, এটা কিন্তু সত্যি ঘটনা। গল্পের মত শোনালেও গল্প নয়।

    গল্পের ভূমিকাটুকু করতেই দু-ভাই মাস্ত কাকার গা ঘেঁষে বসল। ওদের গায়ে সোয়েটার, মান্তুর গা মাথা জড়ান চাদরে। আশেপাশের বাড়ির জানালা দরজা বন্ধ বলেই বোধহয় কোনরকম শব্দ শোনা যাচ্ছে না।

    মান্তু কাকা শুরু করল তার সত্যি ঘটনা–আমি তখন ক্লাস নাইনে পড়ি। থাকতাম বেলেঘাটায়। ওখানে তখন আজকের মত এত লোকজন ছিল না। আমাদের পাড়া ছিল আরও ফাঁকা। জানিস তো ছোটবেলায় আমি খুব ডানপিটে ছিলাম। ভয় কাকে বলে জানতাম না। এক্সারসাইজ করতাম, কুস্তি লড়তাম, বক্সিং লড়তাম। আমাদের পাড়ার কাছেই ছিল রামসেবক সঙ্ঘ। রোজ বিকেলে ওখানে আমি এক্সারসাইজ করতাম। সেদিন এক্সারসাইজ করতে করতে বেশ মেজাজ এসে গিয়েছিল। ভাবলাম অনেকক্ষণ ধরে ওয়েটলিফট করব। সন্ধ্যে হতে না হতেই ক্লাবের মেম্বাররা এক এক করে চলে গেল। ক্লাবে আমি একা। আমাদের ক্লাবের ছাদ ছিল না, চারদিক পাঁচিল দিয়ে ঘেরা। পাশেই বিরাট একটা বটগাছ। বটগাছের ডালপালা ক্লাবের যেদিকে ঝুঁকে পড়েছে সেদিকে বেশ অন্ধকার। হঠাৎ ওই অন্ধকার থেকে কে যেন নাকিসুরে বলল, কী রে খুব তো এক্সারসাইজ করছিস, পারবি আমার সঙ্গে। আমি তো অবাক। কে ওখানে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখি কুচকুচে কালো, রোগা, হাড্ডিসার একটা ছেলে। ধমকে বললাম, এই তুই এখানে কী করছিস রে? যা ভাগ। ছেলেটা তার জবাবে বলল, এক্সারসাইজ করে খুব তো জোর বাড়াচ্ছ গায়ে, পারবে আমার সঙ্গে লড়াই করতে? রোগা লিকলিকে ছেলেটার আস্পদ্দা দেখে রাগে আগুন জ্বলে উঠল মাথায়। বললাম, দাঁড়া তোকে পাঁচিলের ওপাশে ছুঁড়ে ফেলে দিচ্ছি।

    — তারপর? থমথমে গলায় প্রশ্ন করল সোমু।

    আর একবার কেশে নিয়ে মান্তু কাকা বলল, তারপর আবার কি, শুরু হয়ে গেল লড়াই। অত লিকলিকে চেহারা, কিন্তু ওকে জাপটে মাথার ওপরে তুলতে গিয়েই টের পেলাম ওর গায়ে অসুরের মত শক্তি।

    — আচ্ছা, কার গায়ে বেশি শক্তি মাত্ত কাকা, ভূতের না অসুরের?

    রমুর প্রশ্নের জবাবে বিরক্ত হয়ে মাত্ত কাকা বলল, শোন না আগে। অসম্ভব জোর লিকলিকে ছেলেটার গায়ে। অত জোর দেখেই আমার সন্দেহ হল– এ নির্ঘাত ভূত। গাছের নিচেটা অন্ধকার -অন্ধকার, ওই অন্ধকারে আমার ছায়া পড়ছে কিন্তু ছেলেটার কোন ছায়া নেই। ভূতদের তো ছায়া পড়ে না। ও যে ভূত সে ব্যাপারে আমার আর কোন সন্দেহই থাকল না। কিন্তু তখন যদি লড়াই ছেড়ে পালাতে যাই, ও নির্ঘাৎ আমার ঘাড় মটকে দেবে। শুনেছি, মানুষ ভয় পেয়েছে জানলে ভূতদের গায়ের জোর অনেক বেড়ে যায়। সেই জন্যে ভয় পাওয়ার কথা ভূতটাকে জানতে না দিয়ে ওর সঙ্গে লড়াই চালিয়ে গেলাম আমি।

    —সত্যি-সত্যি লড়াই?

    সত্যি-সত্যি লড়াই না তো কী। বললাম না এটা গল্প নয়, সত্যি ঘটনা। লড়াই বলে লড়াই, ওরকম লড়াই কোথাও দেখা যায় না। একবার আমি ওকে আছাড় মারি, একবার ও আমাকে আছাড় মারে। শুধু কুস্তির প্যাঁচই নয়, ওই সঙ্গে বক্সিংও চালাতে লাগলাম আমি। ভূতটা বক্সিং জানত না, বক্সিংয়ের জবাবে ও কিল মারতে লাগল। ভূতের কিল যে একবার খেয়েছে সেই জানে ওই কিলের কী জোর! ওখানে আমার জায়গায় আর কেউ থাকলে তাকে আর বেঁচে ফিরতে হত না। তা, আমি ঠিক করলাম, লড়াই করতে করতে ওকে আমি ক্লাবের ভেতর দিকে এনে ফেলব। ভেতরদিকে একবার এনে ফেলতে পারলে আমার আর কোন ভয় নেই।

    –কেন কেন? দু-ভাইই প্রশ্ন করল একসঙ্গে।

    ক্লাবের ভেতরদিকে মহাবীরের সিঁদুর মাখানো মূর্তি ছিল। মহাবীর তো ভগবান, ভগবানের সামনে ভূত কি দাঁড়াতে পারে? সেই মতলবে গায়ের সব শক্তি জড়ো করে মারলাম এক জব্বর প্যাঁচ, আর সেই প্যাচেই ভূতটা ছিটকে গিয়ে পড়ল মহাবীরের মূর্তির ঠিক সামনে, ব্যাস।–

    — ব্যাস কী?

    –ব্যাস, ভূতটা বাঁবাগো মাগো বলে মিলিয়ে গেল হাওয়ায়।

    ভূতের সঙ্গে ভয়ঙ্কর ওই লড়াইয়ের কাহিনী শুনতে শুনতে অত শীতের রাতেও উত্তেজনায় দুই ভাইয়ের গা ঘেমে উঠেছিল।

    গল্পের শেষে হ্যারিকেন জ্বালান হল, আর তারপরেই শোনা গেল রাস্তার মোড়ের ট্রান্সফর্মারটা পুড়ে গেছে, সূতরাং আজ রাতে আলো আসার আর সম্ভাবনা নেই।

    হ্যারিকেনের আলোয় বেশিক্ষণ বোধহয় রাত জেগে থাকা যায় না, ভাত খাওয়ার পরেই তাই ঘুমে চোখ ভেঙে এল দু-ভাইয়ের। রমু বলল, মাস্ত কাকা আমরা এখন ঘুমিয়ে পড়ছি, কাল খুব ভোরে উঠে পড়তে বসব।

    হাসতে হাসতে জবাব দিল মাস্ত কাকা – ঠিক হ্যায়।

    রমু, সোমু শোবে এ ঘরে, মান্তু ও ঘরে।

    ঘরের দরজা দেবার আগে রমু বলল, মান্তু কাকা ওই ভূতটা তোমাকে আর তাড়া করেনি কখনো?

    গুণগুণ করে গান গাইছিল মান্তু কাকা, গান থামিয়ে জবাব দিল, না, ওই ঘটনার পরে ক্লাবটা আমি ছেড়ে দিয়েছিলাম। আর ভূতটা তো ওই বটগাছ ছেড়ে আর কোথাও যেত না।

    –কেন?

    — বাহ্ জানিস না, অপঘাতে মরার পরে কেউ ভূত হলে সে মরার জায়গাটা ছেড়ে আর কোথাও যেতে চায় না। আমি ওই বটগাছের কাছেও আর যেতাম না, ব্যস মিটে গেল সব।

    –আহা তাই আবার হয় নাকি?

    মান্তু কাকা গম্ভীরভাবে বলল, আমার কাছ থেকে শুনে রাখ – তাই হয়।

    রমুর চোখে মুখে অবিশ্বাসের ছাপ – তাই হলে তো ও ঘরে নায়ারের ভূত থাকার কথা।

    –নায়ার কে?

    –আমরা এই ফ্ল্যাটে আসার আগে নায়াররা এখানে ভাড়া থাকত। ভদ্রলোক ও ঘরে খাট থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। কথাটা বলতে বলতে লম্বা করে হাই তুলল রমু। তারপর শুয়ে পড়ছি বলেই দরজায় খিল দিয়ে দিল।

    দু-ভাই এ ঘরে দুটো সিঙ্গল খাটে ঘুমোয়। বিছানায় পড়া মাত্তর দু-ভাইই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারেনি, দরজায় দুমদুম শব্দ। দরজার ওপাশে মাস্ত কাকার গলা – এই দরজা খোল, দরজা খোল, ও রমু ও সোমু।

    দরজা ধাক্কার শব্দে দুজনেরই ঘুম ভেঙে গিয়েছিল। দরজা খুলতেই মান্তু কাকা কেমন যেন ছিটকে ঘরে ঢুকে পড়ে বলল, আমি এ ঘরে শোব। ও ঘরে নায়ার, ও ঘরে নায়ারের ভূত।

    এ ঘরে ছোট দুটো সিঙ্গল খাট। মান্তু কাকা দুটো খাটের মাঝখানের মেঝেয় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল।

    পরদিন সকালে মান্তু কাকা লাজুক মুখে বলল, ভূতে আমার ভয় নেই, তবে ওই নায়ারের ভূতটা কাল রাতে ঝড়ের মত মালয়ালমে কী যে বলছিল কে জানে। তোরাই বল, ভাষা না বুঝলে কি লড়াই করে সুখ আছে। তাই রাগ করে আমি এ ঘরে চলে এসেছিলাম। তোরা কিন্তু এই ব্যাপারটা কাউকে বলবি না। না বললে তোদের দুটো ক্রিকেট বল আর এক ডজন শাটল কক্‌ কিনে দেব।

    বেলা আর একটু বাড়তেই রমু সোমুর মা, বাবা ফিরে এল বাড়িতে। আর ফিরতেই মাস্ত কাকা বলল, বৌদি, ওরা একটুও দুষ্টুমি করেনি, ভীষণ লক্ষ্মী হয়ে ছিল। আর পড়ায় কী মন। কতবার বলেছি যা একটু খেলে আয়, কিন্তু–।

    ওকে থামিয়ে দিয়ে রমু সোমুর মা বলল, থাক থাক ওদের আর অত গুণকীর্তন করতে হবে না।

    মা বাবার সামনে দাঁড়িয়ে রমু আর সোমু মিটিমিটি হাসছিল।

    ***

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রবন্ধাবলী – রাজশেখর বসু
    Next Article সব ভুতুড়ে – লীলা মজুমদার

    Related Articles

    লীলা মজুমদার

    বদ্যিনাথের বড়ি – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    হলদে পাখির পালক – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    বাঘের চোখ – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    গুপির গুপ্তখাতা – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    পদিপিসীর বর্মিবাক্স – লীলা মজুমদার

    November 27, 2025
    লীলা মজুমদার

    টং লিং – লীলা মজুমদার

    November 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }