Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প457 Mins Read0
    ⤶ ⤷

    চাঁদনি রাতে

    দাদুকে ঘিরে বসেছে নাতিনাতনিরা, ‘গল্প বলো দাদু, ভূতের গল্প।’

    ‘সব্বোনাশ!’ দাদু আঁতকে ওঠেন। ‘বলিস কী! এই ভরসন্ধেয় ভূতের গল্প শুনতে নেই, রাত্তিরে ভয়ে ঘুম হবে না।’

    ‘কক্ষনো না,’ সরবে প্রতিবাদ করে ওঠে বাচ্চার দল।

    ‘ভূতের গল্প তো সন্ধেবেলাই জমে দাদু,’ বলল টুটুল। ‘তা ছাড়া আমরা বড়ো হয়েছি না!’

    ‘বড়ো হয়েছ, তাই তো!’ দাদু ভালোমানুষের মতো বলেন, ‘কত বয়স হল তোমার দাদুভাই?’

    ‘কেন, আমি এবার বারোয় পড়ব না!’ টুটুল চোখ দুটো বড়ো বড়ো করে জবাব দিল।

    ‘আমি ওর থেকে মাত্তর এক বছরের ছোটো,’ বলে ওঠে কাকুন।

    সবাই যে যার বয়স বলতে শুরু করে। কারু দশ, কারু নয়, কারু আট।

    ‘সত্যিই তো, তোমরা সবাই বড়ো হয়ে গেছ দেখছি,’ দাদুর দু-চোখে কৌতুকের হাসি। ‘এত বড়ো হয়ে গেছ আমি বুঝতেই পারিনি।’

    ‘তুমি বুড়ো হয়ে গেছ কিনা তাই কিছু মনে থাকে না তোমার,’ আট বছরের বাবলি রায় দিল।

    ‘নাও, এবার একটা ভালো ভূতের গল্প বলো।’

    ‘ভূতের গল্প, তার ওপর আবার ভালো!’ দাদু যেন একটু মুশকিলে পড়েন।

    বাচ্চারা তাড়া দেয়।

    ‘আচ্ছা, শোনো তবে, ভয় পেলে আমাকে কিন্তু দুষতে পারবে না পরে।’

    ‘না, না,’ সমস্বরে বলে ওঠে বাচ্চার দল।

    ‘সে আজ অনেকদিন আগের কথা,’ দাদু মৌজ করে গড়গড়ার নলে কয়েকটা টান দিয়ে শুরু করলেন, ‘আমি তখন মাত্তর কলেজে ঢুকেছি। কত আর বয়েস, টুটুলের চাইতে পাঁচ-ছ বছরের বড়ো হব। তখন দিনকাল এত খারাপ ছিল না, জিনিসপত্তর অনেক সস্তা ছিল। তিন চার টাকায় এক মন চাল পাওয়া যেত।’

    আরও দেখুন
    বাংলা গল্প
    বইয়ের
    সেবা প্রকাশনীর বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বুক শেল্ফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    অনলাইন বই
    বাংলা গানের লিরিক্স বই
    বই পড়ুন
    গ্রন্থাগার

    ‘দাদু এমন বানিয়ে বলতে পারে!’ কাকুন বলে ওঠে। ‘আজই রঘু মাকে বলছিল চালের কেজি দশ টাকা হয়ে গেছে।’

    দাদু হেসে বলেন, ‘না, দিদিভাই, আমাদের সময় চালের মন তিন চার টাকাই ছিল।’

    ‘আমরা কি চালের দামের গল্প শুনতে বসেছি?’ ঝংকার তুলল বাবলি।

    ‘আহা, আমি তো এখনও গল্পে আসিনি,’ মৃদু প্রতিবাদ করলেন দাদু। ‘তখন দিনকাল ভালো ছিল, জিনিসপত্তর পাওয়া যেত, লোকের অবস্থাও সচ্ছল, মানে জমিজমা, টাকাপয়সা ছিল। আর বুঝলে দাদু-দিদিভাইরা, এখনকার মতো চাকরিবাকরি পাবার পর তবে লোকে বিয়ে করত না। ছেলেরা একটা পাশ দিলেই মা-বাবা ছেলের বিয়ে দিয়ে দিতেন। রোজগারের ভাবনা ছিল না তো! একজনের আয়ে গোটা সংসার চলে যেত। আমারও তাই বিয়ে হয়ে গেল— রাঙা টুকটুকে এক বউ।’

    ‘ওমা!’ বাবলি গালে হাত দিল। ‘দাদুর আবার রাঙা টুকটুকে বউ!’

    আরও দেখুন
    বাংলা কমিকস
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা অডিওবুক
    বাংলা উপন্যাস
    বাংলা ডিকশনারি অ্যাপ
    অনলাইন বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা লাইব্রেরী
    বাংলা ইসলামিক বই
    ই-বই ডাউনলোড

    ‘আহা, দাদু কি চিরকালই বুড়ো ছিল নাকি?’ বিজ্ঞের মতো বলল টুটুল।

    বাবলি সহজে হার মানবার পাত্রী নয়। বলল, ‘তবে কোথায় গেল দাদুর সেই বউ?’

    ‘কী বোকা মেয়ে!’ এবার বলে উঠল কাকুন। ‘দিমা-ই তো দাদুর বউ।’

    ‘ও-মা!’ বাবলির গলায় রাজ্যের বিস্ময়, ‘দিমা সেই রাঙা টুকটুকে বউ!’

    ‘তোদের জন্য আর ভূতের গল্প শোনা হবে না।’ একটু অধৈর্য গলায় বলল টুটুল। ‘দাদু, তুমি গল্প বলো।’

    ‘হ্যাঁ।’ গড়গড়ার নলে আবার কয়েকটা ঘন ঘন টান দিয়ে দাদু শুরু করলেন। ‘তোমাদের দিমার তখন কত-ই বা বয়স, এই কাকুনের মতো কি দু-এক বছর বেশি…’

    ‘ওমা!’ বাবলি আবার গালে হাত দিল। ‘অ্যাত্তটুকুন বয়সে দিমার বিয়ে হয়েছিল!’

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা কমিকস
    বই পড়ুন
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা গল্প
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন

    ‘হ্যাঁ, দিদিভাই,’ দাদু বাবলিকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, ‘তখন যে তাই নিয়ম ছিল।’

    ‘দাদু, ভূতের কথায় আসছ না কেন?’ তাড়া দিল টুটুল।

    ‘এই যে এবার আসছি,’ তাড়াতাড়ি বললেন দাদু। ‘বিয়ের পর তোমাদের দিমা বাপের বাড়ি থেকে গেলেন। ঠিক হল একবছর পর আমাদের বাড়ি আসবেন। আমি চলে গেলুম কলকাতায় কলেজে পড়তে। পুজোর ছুটির দিনকয়েক আগে আমি দেশের বাড়ি যাব। আমার শ্বশুরবাড়ি মানে তোমাদের দিমার বাপের বাড়ি পথেই পড়বে। আমি দিমার বাবার কাছে চিঠি লিখলুম যে আমি যাচ্ছি, দু-দিন ওখানে থেকে বাড়ি যাব।

    ‘দিমাদের ওখানে আমার পৌঁছুবার কথা সন্ধে সাতটায়, কিন্তু কপাল এমন খারাপ, ট্রেন চার ঘণ্টা দেরিতে স্টেশনে পৌঁছুল। স্টেশন থেকে আমার শ্বশুরবাড়ি পাক্কা পাঁচ মাইল। একটা গাড়িঘোড়াও চোখে পড়ল না যাতে চেপে যাব। তখনকার দিনে এমন মোটরগাড়ি কি সাইকেল রিকশা ছিল না তো। কী আর করি, হাঁটতে শুরু করলুম! অতক্ষণ ট্রেনে, তারপর এই হাঁটা, খিদে-তেষ্টায় প্রাণ যায় আর কি! ভাগ্যিস পূর্ণিমার রাত ছিল, অন্ধকারে খানা-ডোবায় পড়ার ভয় ছিল না।

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    গ্রন্থাগার সেবা
    বিনামূল্যে বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    ই-বই ডাউনলোড
    Library
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা স্বাস্থ্য টিপস বই

    ‘হাঁটছি তো হাঁটছিই। পথ যেন আর ফুরোতে চায় না। পথে কোনো জনমনিষ্যি নেই। মফস্সল রাত ন-টার মধ্যেই সবাই শুয়ে পড়ে, তাই চারদিক নিঃঝুম; শুধু কানে ভেসে আসছে একটানা ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ পাশেই মাঠ থেকে শেয়াল ডেকে উঠল, একটা দুটো নয়, চার-পাঁচটা। ভীষণ ভয় হল আমার! ওরা যদি আমাকে কামড়াতে আসে।

    ‘এতক্ষণ চাঁদের আলোয় বেশ দেখতে পাচ্ছিলুম, কিন্তু আকাশে কখন যে মেঘ জমতে শুরু করেছে খেয়াল করিনি। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ছে চাঁদ, আর আকাশ থেকে যেন একটা কালো পর্দা নেমে আসছে পৃথিবীর বুকে। সেই অন্ধকারের বুক চিরে দপ দপ করে জ্বলে উঠছে আলেয়ার আলো, মাঝে মাঝে যেন এগিয়ে আসছে।

    ‘শ্বশুরবাড়ি যাবার আনন্দে ভয়ডরের কথা মনে আসেনি, এবার কিন্তু যত রাজ্যের ভয় আর চিন্তা আমাকে যেন পেয়ে বসল। নির্জন পথ, আলো-আঁধারি দু-পাশে, বড়ো বড়ো মাঠে শেয়ালের আনাগোনা, সব কিছু মিলিয়ে একটা যেন ভূতুড়ে আবহাওয়া। একবার চাঁদ মেঘে ঢাকা পড়েছে, এমন অন্ধকারে দেখলুম আমার কয়েক হাত দুরে, মাটি থেকে খানিকটা ওপরে, দুটো জ্বলজ্বলে চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। থমকে দাঁড়ালুম। পরমুহূর্তে মেঘ কেটে চাঁদ দেখা দিল, আর চাঁদের আলোয় দেখলুম একটা শেয়াল পথের মাঝখানে দাঁড়িয়ে আমাকে লক্ষ করছে। অন্ধকার কেটে যেতেই ওটা খ্যাঁক খ্যাঁক করতে করতে ছুটে চলে গেল। আমি এবার দৌড়োতে শুরু করলুম।

    আরও দেখুন
    ই-বই ডাউনলোড
    বাংলা লাইব্রেরী
    বাংলা অনুবাদ সাহিত্য
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ভাষা
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    গ্রন্থাগার সেবা

    ‘দিমাদের বাড়ির কাছে যখন পৌঁছোলুম তখন গভীর রাত। মনে আবার সাহস ফিরে এল; যাক আর ভয় নেই, পৌঁছে গেছি। তোমাদের দিমার বাপের বাড়ি অনেকটা জায়গা নিয়ে। মস্ত বড়ো একটা বাগান, সেই বাগানের শেষ মাথায় বাড়িটা। সবটাই বাঁশের বেড়া দিয়ে ঘেরা।

    ‘আগেই বলেছি, নিশুতি রাত, টুঁ শব্দটি নেই, চারদিকে কেমন যেন একটা ছমছমে ভাব। দিমাদের বাড়িটাও অন্ধকার। সবাই ঘুমিয়ে পড়ছে, ভেবেছে কোনো কারণে আমি হয়তো রওনা হতে পারিনি।

    ‘বাঁশের গেট খুলতেই ক্যাঁচ করে একটা শব্দ হল, আমি চমকে উঠলুম। একটু থেমে, আমি আবার হাঁটতে শুরু করলুম। হঠাৎ একটা পেঁচা বিচ্ছিরিভাবে ডেকে উঠল মাথার ওপর, আর আমি থমকে দাঁড়ালুম; সমস্ত শরীর যেন হিম হয়ে গেল। একটু দূরে একটা পেয়ারা গাছের নীচে সাদা মতো কী যেন একটা দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলুম, ওটা বাঁ-হাত দিয়ে পেয়ারা গাছের একটা ডাল ধরে নাড়াচ্ছে। ঠিক তখুনি চাঁদ মেঘে ঢাকা পড়ল।’

    বাবলি দাদুর কোলে ঘন হয়ে বসল, অন্যরাও যতটা সম্ভব এগিয়ে এল কাছে।

    আরও দেখুন
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    Books
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    পিডিএফ
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    অনলাইন গ্রন্থাগার
    নতুন উপন্যাস

    ‘আমিও কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লুম। কে ও! মানুষ না অন্য কিছু? আমার বুকের ভেতরটা যেন লাফাতে শুরু করেছে। আবার মেঘ সরে গেল। এবার চাঁদের আলোয় দেখলুম, যে দাঁড়িয়ে ছিল সে ধেই ধেই করে নাচতে শুরু করেছে। আনন্দে যেমন মানুষ নাচে তেমনি। তারপরই ওটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগল। যে আসছে তার পরনে লাল পেড়ে একটা সাদা শাড়ি। সর্বনাশ! ওটা কি পেতনি? আমাকে একা পেয়ে ঘাড় মটকাতে আসছে! শুনেছিলুম নিশুতি রাতে ওরা নাকি বেরোয়, মানুষের দেখা পেলেই ঘাড় মটকে দেয়। ভীষণ ভয়ে আমার সারা গা বেয়ে দর দর করে ঘাম ঝরতে লাগল। ওই অবস্থায় শুধু একটা কথাই মনে হল, তোমাদের দিমার সঙ্গে এ জন্মে আর বোধ হয় দেখা হবে না।

    ‘ওটা এগিয়ে আসছে, আরও কাছে। আমি চিৎকার করবার চেষ্টা করলুম, কিন্তু গলা দিয়ে শুধু ঘড় ঘড় একটা শব্দ বেরুল। চাঁদের আলোয় দেখতে পাচ্ছি যেন নাচতে নাচতে ও এগিয়ে আসছে। পেতনি ছাড়া আর কিছু হতে পারে না, নয়তো অত রাতে বেরিয়েছে কেন? নিশ্চয়ই মানুষ শিকার পেয়ে আনন্দে নাচছে!

    ‘হঠাৎ দাঁড়িয়ে পেতনিটা হাতছানি দিয়ে আমাকে ডাকতে লাগল। আমার বুকের ভেতর যেন বরফগলা একটা সরু স্রোত বয়ে গেল। গল্পে পড়েছিলুম ওরা নাকি হাতছানি দিয়ে মানুষকে কাছে ডাকে, তারপরই মটকে দেয় ঘাড়। আমি নড়ছি চড়ছি না দেখে ওটা আরেকটু এগিয়ে এল। এবার স্পষ্ট দেখলুম ও হাসছে, ঝকঝকে দাঁত বার করে হাসছে। ওই দাঁত দিয়েই কি আমার ঘাড়ে কামড় বসাবে?

    আরও দেখুন
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ই-বুক রিডার
    বাংলা গল্প
    নতুন উপন্যাস
    বাংলা উপন্যাস
    ই-বই ডাউনলোড
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

    ‘কী করে যে তখনও দাঁড়িয়ে ছিলুম জানি না। পেতনিটা যখন প্রায় খুব কাছে এসে পড়েছে তখুনি আমার ভুল ভাঙল। ও হরি! ওটা পেতনি নয়, তোমাদের দিমা— আমার সামনে দাঁড়িয়ে ফিক ফিক করে হাসছে।’

    ‘ওমা,’ বাবলি বলে উঠল, ‘দিমাকে তুমি এতক্ষণ পেতনি ভেবে ভয় পাচ্ছিলে! শুনলে তো দিমা, দাদুর কাণ্ড!’

    ‘কিন্তু দিমা নাচছিল কেন?’ কাকুন বলে উঠল।

    ‘আরে বুঝলি না দিদিভাই,’ দাদুর মুখ কৌতুকে হাসিতে ভরে যায়, ‘অনেকদিন পর বরকে দেখে আনন্দে নাচছিল তোদের ছোট্ট দিমা।’

    ‘তুমিই-বা দিমা অত রাত্তিরে বাইরে অমন করে দাঁড়িয়ে ছিলে কেন? দাদু তো ভয় পাবেই,’ টুটুল দাদুর পক্ষ নেয়।

    ‘হ্যাঁ, দিমা, অত রাত্তিরে কেন দাঁড়িয়ে ছিলে তুমি?’ প্রশ্ন করল কাকুন, ‘তোমার কি ভয়ডর নেই?’

    ওদের দিমা এতক্ষণ পুজো করছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে আসনটা ভাঁজ করে তুলে রাখতে রাখতে গম্ভীর মুখে জবাব দিলেন, ‘ভূতের সঙ্গে দেখা হবে বলে দাঁড়িয়ে ছিলুম।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    Related Articles

    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    মঞ্জিল সেন

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }