Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প457 Mins Read0
    ⤶ ⤷

    হানাবাড়ি

    ইংল্যান্ডের ফরফারশায়ারে (Forfarshire) আর্ল অফ স্ট্র্যাথমোরদের জমিদারি ভবন গ্ল্যামিস প্রাসাদ এক সময় হানাবাড়ি নামে খুব প্রচার লাভ করেছিল। ওই জমিদার বংশের কয়েকজনের অপঘাতে মৃত্যু হয়েছিল, তাদের আত্মাকেই নাকি দেখা যেত প্রাসাদের আনাচেকানাচে ঘুরে বেড়াতে।

    বাইরে থেকে ওই প্রাসাদকে সত্যিই ভূতুড়ে বাড়ি বলে মনে হয়। একগুচ্ছ আদ্যিকালের গম্বুজ, কালের প্রবাহে ধূসর হয়ে যাওয়া পাথরের দেওয়াল, ভেতরে অসংখ্য স্বল্পালোকিত কক্ষ; দীর্ঘ আঁকাবাঁকা গলি বারান্দা এবং ঠান্ডা স্যাঁৎসেঁতে ভূগর্ভস্থ কুঠুরির পর কুঠুরি, যাদের দেওয়াল কোথাও কোথাও কয়েক ফুট চওড়া, সব মিলিয়ে এক প্রাচীন স্থাপত্যের সঙ্গে গা ছম ছম করা শিহরন বয়ে আনে।

    শোনা যায় ওই প্রাসাদেই ১০৪০ সালে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেছিলেন (সেই কাহিনি নিয়েই শেক্সপিয়র রচনা করেছিলেন তাঁর ‘ম্যাকবেথ’ নাটক)। প্রাসাদের একটি প্রদর্শনী কক্ষে ম্যাকবেথের তরবারি আর একটি জামা রক্ষিত আছে।

    চতুর্দশ শতাব্দীর শেষের দিকে ওই প্রাসাদ নির্মিত হলেও সপ্তদশ শতাব্দীতে তার অনেক সংস্কার হয়েছিল, নতুন নতুন দালানকোঠা, গলি বারান্দা আর বড়ো বড়ো পাথরের চাঁইয়ের আগুনচুল্লি নির্মিত হয়েছিল।

    ওই জায়গাটার ইতিহাসও খুব প্রাচীন। অনেক বছর আগে ওখানে ছিল স্কটল্যান্ড রাজাদের আধিপত্য। স্কটল্যান্ড তখন স্বাধীন রাজ্য। বিখ্যাত রবার্ট ব্রুসের নাতি দ্বিতীয় রবার্ট ওই অঞ্চলটা তাঁর জামাতা স্যার জন লিওনকে উপহার দিয়েছিলেন। ১৩৭২ সালে তিনি জামাতাকে রাজপরিবারের প্রধান তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলেন। ওখানে তখন একটা প্রাসাদের ধ্বাংসাবশেষ শুধু ছিল, স্যার জন সেটা ভেঙে এক বিশাল ভবন নির্মাণে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু সেটা শেষ করে যেতে পারেননি। ইং ১৩৮৩ সালে এক দ্বন্দ্বযুদ্ধে গুরুতর আহত হয়ে তিনি প্রাণ হারিয়েছিলেন।

    তাঁর পুত্র, গ্ল্যামিসের প্রথম লর্ড ওই অসম্পূর্ণ কাজ সমাপ্ত করেছিলেন। ইং ১৪৪৫ সালে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছিল। ওই বংশের পুরুষদের মধ্যে যে কয়জন নিরুপদ্রবে পূর্ণ জীবন ভোগ করেছিলেন, তিনি তাঁদের অন্যতম।

    তাঁর বংশধর, গ্ল্যামিসের দ্বিতীয় লর্ড অল্প দিনেই দুর্জন হিসাবে কুখ্যাত হয়েছিলেন। তিনি ছিলেন মদ্যপ এবং জুয়াড়ি। ‘দুষ্ট জমিদার’ (The Wicked Laird) এই নামে তাঁকে অভিহিত করা হত।

    আরও দেখুন
    ম্যাকবেথের
    ম্যাকবেথ
    বাংলা অনুবাদ সাহিত্য
    Books
    বাংলা গল্প
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন বই
    বই পড়ুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা কমিকস

    প্রায় একশো বছর পরে গ্ল্যামিসের ষষ্ঠ লর্ড জন তাঁর অসামান্যা সুন্দরী তরুণী ভার্যা জেনেট ডগলাসের সঙ্গে ওই ভবনে বাস করেছিলেন। জেনেটের রূপের খ্যাতি সমস্ত স্কটল্যান্ডে ছড়িয়ে পড়েছিল। কিন্তু একদিন স্যার জনকে অন্দরমহলের একটি ঘরে পাথরের মেঝের ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। তাঁকে বিষ খাইয়ে মেরেছেন এই অভিযোগে জেনেটের বিচার হয়েছিল, কিন্তু তাঁর বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তিনি মুক্তি পেয়েছিলেন।

    ছয় বছর পরে আবার তাঁকে দাঁড়াতে হল কাঠগড়ায়। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ আরও মারাত্মক, তিনি নাকি স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমসকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এবং তিনি নিজে একজন ডাইনি। তাঁর ভৃত্যদের উৎকোচ দিয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য বশীভূত করা হয়েছিল। তাঁর নাবালক পুত্রের ওপর এমন অত্যাচার করা হয়েছিল যে শেষ পর্যন্ত সে মায়ের বিরুদ্ধে সব অভিযোগের সত্যতা স্বীকার করেছিল।

    ১৫৩৭ সালে ডাইনি এই অভিযোগে এডিনবরায় পুড়িয়ে মারা হয়েছিল জেনেট ডগলাসকে। স্কটল্যান্ডের রাজদরবারে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির প্রতিনিধি রাজার কাছে ওই ঘটনার বিবরণ দিতে গিয়ে লিখেছিলেন, যথেষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই জেনেটকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

    আরও দেখুন
    ম্যাকবেথের
    ম্যাকবেথ
    বাংলা ইসলামিক বই
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বুক শেল্ফ
    বাংলা গল্প
    বাংলা সাহিত্য ভ্রমণ
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা গানের লিরিক্স বই

    জেনেটের নাবালক পুত্র মায়ের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়া সত্ত্বেও কিন্তু নিষ্কৃতি পেলেন না। তাঁর জমিদারি কেড়ে নেওয়া হল এবং তাঁকে নিক্ষেপ করা হল কারাগারে। তিন বছর পরে তিনি মুক্তি পেয়েছিলেন। পঞ্চম জেমসের মৃত্যুর পর তাঁর জমিদারি এবং উপাধি ফিরিয়ে দেওয়া হয়। তিনি হয়েছিলেন গ্ল্যামিসের সপ্তম ব্যারন। কুকর্মে তিনি তাঁর পূর্বপুরুষ উইকেড লেয়ার্ড-এর চাইতে কোনো অংশে কম ছিলেন না।

    তাঁর ছেলের নামও ছিল জন। বংশের ধারা বজায় রেখে সেও মেতে উঠেছিল অসংযত জীবনে। জ্ঞাতি শত্রু লিন্ডসেদের সঙ্গে এক বিবাদে প্রকাশ্য রাস্তায় প্রাণনাশ হয়েছিল তার।

    ১৬৬০ সালে প্যাট্রিক লিওনের হাতে এল ওই জমিদারি। ততদিনে গ্ল্যামিসের সেই রমরমা আর নেই, লোকজন প্রায় সবাই চলে গেছে, অবহেলায় দৈন্যদশা জমিদারির, তার ওপর পারিবারিক আর্থিক অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে।

    প্যাট্রিক কিন্তু ছিলেন ওই বংশের ধারার একেবারে বিপরীত। সৎ এবং প্রকৃত অর্থে ভদ্র। তিরিশ বছর সংযম ও কৃচ্ছ্রসাধন করে তিনি ফিরিয়ে এনেছিলেন তাঁর পারিবারিক সৌভাগ্য। মদ, জুয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন কোনো কিছুই তাঁকে স্পর্শ করতে পারেনি। বংশের মানমর্যাদা পুনরুদ্ধারই ছিল তাঁর একমাত্র সংকল্প। তিনি কিন্তু স্ট্র্যাথমোরের প্রথম ‘আর্ল’ উপাধিতে ভূষিত হয়েছিলেন। ১৬৮২ খ্রিস্টাব্দে প্রিভি কাউন্সিলের সদস্যও হয়েছিলেন তিনি।

    আরও দেখুন
    ম্যাকবেথের
    ম্যাকবেথ
    বিনামূল্যে বই
    পিডিএফ
    বাংলা কবিতা
    বাংলা উপন্যাস
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    ই-বই ডাউনলোড

    বোধ হয় নিজের নিরাপত্তার জন্যই তিনি গ্ল্যামিস প্রাসাদের অনেক সংস্কার করেছিলেন এবং গোপন কুঠুরি বানিয়েছিলেন। ওই প্রাসাদে ঘরের সংখ্যাই হল একশো কুড়ি। ১৬৯৫ সালে তাঁর মৃত্যুর পর লিওন পরিবারে আবার ঘনিয়ে আসে দুর্যোগের মেঘ। প্যাট্রিকের প্রথম পুত্র জ্যাকোবাইট বিদ্রোহে যোগ দিয়ে যুদ্ধক্ষেত্রে হত হয়েছিলেন। তাঁর সহোদর চার্লস অভিষিক্ত হলেন স্ট্র্যাথমোরের আর্লের পদে। তিনি ছিলেন উচ্ছৃঙ্খল, সুরাসক্ত এবং জুয়াড়ি। ১৭২৮ সালে এক জুয়ার আড্ডায় কলহে প্রবৃত্ত হয়ে তিনি খুন হয়েছিলেন।

    অষ্টাদশ শতাব্দীতে গ্ল্যামিস ভবনের হানাবাড়ি হিসাবে খুব দুর্নাম রটেছিল। বিখ্যাত ইংরেজ লেখক স্যার ওয়াল্টার স্কট তাঁর এক ঐতিহাসিক কাহিনির মালমশলা সংগ্রহের জন্য এবং হানাবাড়ির অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে এই আশায় একটা রাত ওখানে কাটিয়েছিলেন।

    ‘ঘরের দরজা বন্ধ করার পর আমার মনে হয়েছিল যেন বাইরের জগৎ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। একটা গা শিরশির করা অনুভূতি আমাকে স্পর্শ করেছিল।’ স্যার ওয়াল্টার স্কট পরে একথা বলেছিলেন। তিনি অবশ্য কোনো ভূতের দেখা পাননি।

    আরও দেখুন
    ম্যাকবেথের
    ম্যাকবেথ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা কবিতা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ভাষা
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন

    পরবর্তীকালে অনেকেই কিন্তু বলেছেন প্রাসাদের গলি বারান্দায় তাঁরা দীর্ঘদেহী এক মানুষের দেখা পেয়েছেন, মুখে তার কুচকুচে কালো দাড়ি, লম্বা জুলফি, গ্ল্যামিসের অপঘাতে মৃত জমিদারদের অতৃপ্ত আত্মাই কি ওখানে ফিরে ফিরে আসে। মদ্যপ এবং জুয়া খেলায় অভ্যস্ত তাদের প্রেতাত্মা মৃত্যুর পরেও হয়তো প্রাসাদের প্রায়ান্ধকার কক্ষে এবং গলি বারান্দায় জুয়া খেলার সঙ্গী খুঁজে বেড়ায়। এ নিয়ে এক গল্প ইংরেজ কাহিনিকার একটা ভূতের গল্পও লিখেছিলেন। সেটা হল—

    ‘অনেক বছর আগে গ্ল্যামিস প্রাসাদে এক জমিদার ছিলেন। যতরকম পাপ কাজ আছে সবেতেই তিনি ছিলেন দক্ষ। তবে তাঁর সবচেয়ে প্রিয় নেশা ছিল তাসের বাজি। মদে চুর হয়ে তিনি বসতেন জুয়া খেলতে, তখন মেজাজটাও থাকত সপ্তমে চড়া।

    ‘খেলার সঙ্গী না পেলে তিনি বাড়ির পরিচারকদের সঙ্গে, এমনকী আস্তাবলের সহিসদের সঙ্গে পর্যন্ত বাজির খেলায় বসে যেতেন। নভেম্বর মাসের এক দুর্যোগপূর্ণ রবিবারের রাত্রে মত্ত অবস্থায় তিনি জেদ ধরলেন কাউকে তাঁর সঙ্গে তাসের বাজিতে বসতে হবে। কিন্তু কেউ খেলতে রাজি হল না, এমনকী পরিচারকরা পর্যন্ত নয়, কারণ সেটা ছিল রবিবার, শাস্ত্রমতে খ্রিস্টানদের কর্মবিরতির দিন— স্যাবাথ।

    আরও দেখুন
    ম্যাকবেথের
    ম্যাকবেথ
    Books
    সাহিত্য পর্যালোচনা
    গ্রন্থাগার
    বাংলা উপন্যাস
    বাংলা গল্প
    অনলাইন বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা লাইব্রেরী

    ‘ক্ষিপ্ত জমিদার তখন তাঁর পরিবারের যাজককে ডেকে পাঠালেন, তাঁকে আহ্বান করলেন তাসের বাজিতে। যাজক শুধু অস্বীকারই করলেন না, সবাইকে সাবধান করে দিলেন স্যাবাথের পবিত্রতা তারা যেন জুয়া খেলে অপবিত্র না করে। একথাও তিনি বললেন যে, বাজির নেশা হল শয়তানের ছলাকলা, একবার তার খপ্পরে পড়লে আর নিস্তার নেই। আরও খেপে গেলেন গ্ল্যামিস প্রাসাদের মালিক। তিনি নিদারুণ শপথবাক্য উচ্চারণ করতে করতে ওপরে নিজের ঘরে যেতে যেতে বললেন, ‘শয়তানের সঙ্গেই তবে আমি ধরব তাসের বাজি।’

    ‘বেশিক্ষণ হয়নি, হঠাৎ তাঁর ঘরের পুরু দরজায় ঘন ঘন করাঘাতের সঙ্গে এক গুরুগম্ভীর কণ্ঠ শোনা গেল, ‘তুমি কি জুয়া খেলার সঙ্গী খুঁজছ?’

    ‘হ্যাঁ,’ চেঁচিয়ে বললেন জমিদার, ‘তুমি যে-ই হওনা কেন ভেতরে এসো।’

    ‘দরজা ঠেলে ঘরে ঢুকল দীর্ঘদেহী, কৃষ্ণকায় এক মানুষ। আগন্তুকের গায়ে হাঁটু পর্যন্ত লম্বা একটা কালো কোট, মাথায় একটা কালো টুপি, প্রায় আধ হাত উঁচু। আগন্তুক ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। তারপর চেয়ার টেনে বসল জমিদারের মুখোমুখি।

    আরও দেখুন
    ম্যাকবেথের
    ম্যাকবেথ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ই-বুক রিডার
    Books
    গ্রন্থাগার সেবা
    ই-বই ডাউনলোড
    অনলাইন বুক
    বাংলা ডিকশনারি অ্যাপ

    ‘জমিদার ভবনে নেমে এল আতঙ্কের ছায়া। একটা কী হয়, কী হয় ভাব। ভীত পরিচারকরা নিঃশব্দে ওপরে উঠে ওই ঘরের সামনের গলি বারান্দায় ভিড় করল। ভেতর থেকে তাদের কানে ভেসে আসছিল অশ্রাব্য গালিগালাজ, খেলুড়ে দু-জনের কেউ কম যায় না। যতই খেলা এগোচ্ছিল, কটূক্তি আর গালিবর্ষণ যেন তীব্রতর হচ্ছিল। জমিদার একটার পর একটা বাজিতে হারছিলেন, শেষ পর্যন্ত বাজি ধরার মতো কিছুই আর তাঁর ছিল না। তখন তিনি আগন্তুক যা নিয়ে খুশি হবে তাই দেবেন বলে অঙ্গীকারপত্রে সই করে দিলেন।

    ‘এদিকে তাঁর পরিচারকদের যে প্রধান (বাটলার) সে ভেতরে কী হচ্ছে দেখবার জন্য দরজায় চাবির গর্তে একটা চোখ রেখেছিল। সঙ্গেসঙ্গে একটা আগুনের ঝলকে সে যন্ত্রণায় মাটিতে লুটোপুটি খেতে লাগল, তার চোখের চারপাশে একটা পোড়া দাগ। দরজা খুলে গেল আর জমিদার বেরিয়ে এসে তাঁর ওপর নজরদারি করার জন্য যাচ্ছেতাই ধমকালেন তাদের।

    ‘কিন্তু ঘরে ফিরে সেই আগন্তুককে তিনি আর দেখতে পেলেন না, সেইসঙ্গে তাঁর স্বাক্ষরিত অঙ্গীকারপত্রটাও উধাও— হেরে গেলে তাঁর আত্মার মালিক হবে আগন্তুক এই মর্মে তিনি অঙ্গীকারপত্রে সই করেছিলেন।

    আরও দেখুন
    ম্যাকবেথ
    ম্যাকবেথের
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বই
    বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ফন্ট প্যাকেজ

    ‘জমিদারের মুখ বিবর্ণ হয়ে গেল, তিনি বুঝতে পারলেন তাঁর সঙ্গে খেলতে এসেছিল স্বয়ং শয়তান! সে দরজার দিকে পিছন ফিরে বসেছিল, দরজার দিকে না তাকিয়েই সে বলে উঠেছিল, ‘ওই চোখটাকে যন্ত্রণা দাও’— আর তখুনি ঘরের মধ্যে বিদ্যুতের মতো আলো ঝলসে উঠে দরজার চাবির গর্তে ছিটকে পড়েছিল, তাতেই আহত হয়েছিল হতভাগ্য বাটলার। সেই শয়তানের কাছেই তিনি বন্ধক রেখেছেন তার আত্মা।

    ‘ওই জমিদার আরও পাঁচ বছর বেঁচে ছিলেন। মৃত্যুর পর নভেম্বর মাসের প্রত্যেক স্যাবাথের রাত্রে তাঁর প্রেতাত্মা ওই ঘরে ফিরে এসে শয়তানের সঙ্গে তাসের বাজিতে বসত। শয়তানের হাত থেকে নিজের আত্মা ফিরিয়ে আনার জন্য তাকে বসতে হত তাসের বাজিতে। সেই সময় ওই ঘর থেকে ভেসে আসত চিৎকার চেঁচামেচি আর অশ্রাব্য গালাগালি। শেষপর্যন্ত ওই ঘরে যাবার গলি বারান্দা ইট গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছিল।’

    এটা অবশ্য গল্পই।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    Related Articles

    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    মঞ্জিল সেন

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }