Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প457 Mins Read0
    ⤶ ⤷

    লেডি আরাবেলার প্রেতাত্মা

    ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির মৃত্যুর পর তাঁর তৃতীয় রানি জেন সেমুরের সন্তান এবং হেনরির একমাত্র পুত্র এডোয়ার্ড ষষ্ঠ এডোয়ার্ড নামে সিংহাসনে আরোহণ করেছিলেন। কিন্তু মাত্র ষোলো বছর বয়সে তাঁর অকালমৃত্যুর পর হেনরির প্রথম রানি ক্যাথরিন অফ অ্যারাগনের কন্যা মেরি ইংল্যান্ডের রানি হলেন।

    মেরিও বেশিদিন রাজত্ব করেননি। ১৫৫৮ সালে তাঁর মৃত্যুর পর সিংহাসনে বসলেন প্রথম এলিজাবেথ। তিনি ছিলেন হেনরির আদরের রানি অ্যান বোলেনের কন্যা, যে অ্যানের শিরশ্ছেদের হুকুম দিয়েছিলেন হেনরি।

    রানি প্রথম এলিজাবেথের দীর্ঘ রাজত্বকালকে বলা হয় ইংল্যান্ডের স্বর্ণযুগ। পরাক্রমে, ব্যাবসায়, বাণিজ্যে, সাহিত্যে ও চারুকলায় ইংল্যান্ডের তখন জয়জয়কার।

    এলিজাবেথ ছিলেন চিরকুমারী (ভার্জিন কুইন)। তাঁর মৃত্যুর পর ইংল্যান্ডের রাজা হলেন স্কটল্যান্ডের ষষ্ঠ জেমস, তিনি প্রথম জেমস নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। অষ্টম হেনরির পিতা সপ্তম হেনরির জ্যেষ্ঠা কন্যা ছিলেন মার্গারেট স্টুয়ার্ট, অর্থাৎ এলিজাবেথের পিসি। সেই পিসির মেয়ে হলেন লেডি আরাবেলা স্টুয়ার্ট। জেমসও কিন্তু ছিলেন সপ্তম হেনরির অপর এক কন্যা মার্গারেট টিউডরের বংশধর।

    এই কারণে রাজদরবারে আরাবেলাকে নিয়ে ষড়যন্ত্রের অন্ত ছিল না। ইংল্যান্ডের বেশ কিছু রাজপুরুষ জেমসকে রাজা বলে মেনে নিতে পারেননি। আরাবেলাকে কেন্দ্র করে তাঁরাই জেমসের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছিলেন। জেমস যে এ ব্যাপারে অজ্ঞ ছিলেন তা নয়, তাই আরাবেলাকে তিনি চোখে চোখে রাখতেন, তাঁকে নিয়ে তাঁর কম আশঙ্কা ছিল না।

    আরাবেলার বয়স যখন মাত্র দশ, এলিজাবেথ তাঁকে ইংল্যান্ডের ভাবী রানি বলে পরিচয় করিয়েছিলেন। জেমসকে প্ররোচিত করার জন্যই অমন কাজ করেছিলেন এলিজাবেথ, জেমসকে তিনি নিজেও পছন্দ করতেন না।

    লেডি আরাবেলা ছিলেন সুন্দরী, বিদুষী, সাহিত্য এবং শিল্পকলায় তাঁর যথেষ্ট দখল ছিল। তাঁর পাণিপ্রার্থীর সংখ্যা কম ছিল না, তার মধ্যে যেমন ছিলেন অভিজাত বংশের পুরুষ তেমন ছিলেন নানান দেশের রাজকুমার। কিন্তু এলিজাবেথ এবং জেমস দু-জনেই এসব প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল আরাবেলা চিরকুমারী থাকবেন কেননা এমন পরিণয়ের ফলে যে সন্তান আসবে সে হবে ইংল্যান্ডের সিংহাসনের দাবিদার, ফলে ইংল্যান্ডের রাজবংশের উত্তরাধিকারের ব্যাপার জটিল হয়ে উঠবে।

    আরও দেখুন
    বাংলা উপন্যাস
    ই-বই ডাউনলোড
    PDF
    বই পড়ুন
    Library
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    উপন্যাস সংগ্রহ
    গ্রন্থাগার সেবা
    বাংলা কমিকস
    নতুন উপন্যাস

    বুদ্ধিমতী আরাবেলা সব বুঝতেন তাই এমন ভান করতেন যেন বিয়ের ব্যাপারে তিনি উৎসাহী নন নতুবা তিনি যে ঘোর সংকটে পড়বেন এটা না বোঝার মতো নির্বোধ ছিলেন না তিনি। তাই সাহিত্য এবং কাব্যরচনায় তিনি আত্মনিয়োগ করেছিলেন, এমনকী ঈশ্বরতত্ত্ব বা ব্রহ্মবিদ্যায় তিনি খুব আগ্রহী ছিলেন। সেই সময় ওই বিষয়ের চর্চা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল।

    জেমস ইংল্যান্ডের সিংহাসনে বসার পর আরাবেলার প্রতি সদয় মনোভাবই দেখিয়েছিলেন। রাজপ্রাসাদের এক সুরম্য প্রকোষ্ঠে তাঁর থাকার ব্যবস্থা করা ছাড়াও তাঁর জন্য উপযুক্ত ভাতার নির্দেশ দিয়েছিলেন তিনি। জেমসের রানি (ডেনমার্কের রাজকুমারী অ্যান) আরাবেলাকে খুব পছন্দ করতেন। বুদ্ধিমতী এবং বিদুষী আরাবেলার সাহচর্য তাঁর কাছে কাম্য হয়ে উঠেছিল। নাট্যাভিনয়ে খুব পটীয়সী ছিলেন আরাবেলা, আর রানি ছিলেন ওই ব্যাপারে একজন উৎসাহী পৃষ্ঠপোষিকা। রাজদরবারেও আরাবেলা সবার প্রিয়পাত্রী হয়ে উঠেছিলেন। ওখানেই তাঁর দেখা হল শৈশবের সঙ্গী সুপুরুষ স্যার উইলিয়াম সেমুরের সঙ্গে। অল্পদিনের মধ্যেই তাঁরা পরস্পরের প্রতি আকৃষ্ট হলেন।

    ব্যাপারটা দু-জনেই গোপন রাখবার চেষ্টা করেছিলেন কিন্তু জেমসের কানে খবরটা এল। তিনি আশঙ্কিত হলেন কারণ তাঁদের বিয়ে ভবিষ্যতে তাঁর সিংহাসনের পক্ষে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। সিংহাসনে আরাবেলা ও সেমুরের সন্তানের প্রবল দাবি উপেক্ষা করার নয়।

    আরও দেখুন
    অনলাইন বুক
    বাংলা কবিতা
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    সাহিত্য পত্রিকা
    বইয়ের

    জেমস দু-জনকে ডেকে পাঠালেন, পরিষদবর্গের সামনে স্পষ্ট জানিয়ে দিলেন রাজার অনুমতি ছাড়া তাঁদের বিয়ে বৈধ বলে স্বীকৃত হবে না। সন্দেহমুক্ত হবার জন্য প্রণয়ীযুগল সম্পর্ক ছেদ করার প্রতিশ্রুতি দিলেন।

    ওঁরা দু-জন বুঝতে পেরেছিলেন জেমস কখনো তাঁদের বিয়েতে সম্মতি দেবেন না, তাই গোপনে তাঁরা বিয়ে করলেন। জেমসের কাছে কিন্তু খবরটা গোপন রইল না। তিনি তাঁদের প্রতিশ্রুতি ভঙ্গে ত্রু«দ্ধ হলেন, তাঁর আদেশে বন্দি করা হল তাঁদের দু-জনকে। সেমুরকে পাঠানো হল সেন্ট টমাস দুর্গে আর আরাবেলাকে রাখা হল ল্যামবেথ প্রাসাদে। এই ঘটনার সময় হল ইং ১৬১০ সালের গ্রীষ্মকাল।

    রাজসভায় কিন্তু এই দুই তরুণ-তরুণীর প্রতি সহানুভূতিসম্পন্ন পারিষদের অভাব ছিল না। ফলে তাঁদের দেখাসাক্ষাৎ গোপনে আগের মতোই চলতে লাগল। দুর্গের রক্ষীকে উৎকোচ দিয়ে বশীভূত করে ল্যামবেথ প্রাসাদে গিয়ে আরাবেলার সঙ্গে মিলিত হচ্ছিলেন সেমুর।

    ল্যামবেথের তরুশোভিত উদ্যানে একান্তে মিলিত হচ্ছিলেন দু-জনে, কখনো কখনো টেমস নদীর ধারে হাঁটতে হাঁটতে তাঁরা ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতেন। কবে তাঁরা সুখী এবং স্বাভাবিক জীবনের মুখ দেখতে পাবেন এই চিন্তাই তাঁদের প্রধান হয়ে দাঁড়িয়েছিল। তাঁরা মনস্থির করে ফেললেন ইংল্যান্ড থেকে পালিয়ে যাবেন।

    আরও দেখুন
    গ্রন্থাগার
    অনলাইন গ্রন্থাগার
    Books
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বইয়ের
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বুক শেল্ফ
    Library

    এদিকে রাজসভায় তাঁদের হিতৈষীরা এমনকী স্বয়ং রানি পর্যন্ত তাঁদের ব্যাপারে নরম হবার জন্য জেমসকে পীড়াপীড়ি করছিলেন, কিন্তু জেমস নিজের সিংহাসনের নিরাপত্তার কথা ভেবে তাঁদের কথায় কর্ণপাত করলেন না। বরং প্রণয়ীযুগলের গোপন মিলনের খবরটাও তিনি জানতে পারলেন। সেমুরের ওপর আরও কড়া পাহারার নির্দেশ দিলেন তিনি, আর আরাবেলাকে ডারহামে সরিয়ে দেবার আদেশ করলেন।

    আরাবেলার চারিত্রিক দৃঢ়তাও কম ছিল না। তিনি ডারহামে যেতে অস্বীকার করলেন কারণ সেখানে গেলে সেমুরের সঙ্গে দেখা হবার সুযোগ আর থাকবে না। তাঁকে শয্যাসমেত একটা বজরায় তোলা হল তারপর নদীপথে যাত্রা করল সেই বজরা ডারহামের উদ্দেশে।

    এই দুর্ব্যবহারে আরাবেলা অসুস্থ হয়ে পড়লেন এবং বার্নেট-এ পৌঁছুবার পর প্রবল জ্বরে আক্রান্ত হলেন তিনি। ডাক্তার তাঁকে পরীক্ষা করে সম্পূর্ণ বিশ্রামের উপদেশ দিলেন, তাঁর পক্ষে নড়াচড়া করা উচিত নয় একথাও বললেন। জেমস তখন আর্ল অফ এসেক্স-এর ভবনে আরাবেলার বিশ্রামের ব্যবস্থা করলেন, কিন্তু বললেন এই ব্যবস্থা মাত্র একমাসের জন্য, সুস্থ হয়ে উঠলেই তাঁকে ডারহামে যেতে হবে।

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    অনলাইন বই
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা উপন্যাস
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা অডিওবুক
    বই
    অনলাইন বুক
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ডিকশনারি অ্যাপ

    আরাবেলা দ্রুত আরোগ্য লাভ করলেন, তারপরই বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলেন তাঁর স্বামীর সঙ্গে। ইংল্যান্ডে তাঁদের প্রতি সহানুভূতিসম্পন্ন মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছিল। তার প্রধান কারণ হল রাজা হিসাবে জেমস সুনাম অর্জন করতে পারেননি। ব্যক্তিগত জীবনেও তিনি নিষ্কলুষ ছিলেন না। রাজা হবার সময় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন না করায় রাজসভায় এবং বাইরে তাঁর প্রতি বিদ্বেষের সৃষ্টি হয়েছিল।

    উইলিয়াম সেমুর বুঝতে পারলেন আর দেরি করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ড থেকে পালিয়ে যেতে হবে। বন্ধুবান্ধবদের সাহায্যে তাঁরা রক্ষীদের চোখে ধুলো দিয়ে একই সময় ব্ল্যাকওয়ালে মিলিত হবার ফন্দি আঁটলেন। ওখান থেকে এক জাহাজে চেপে তাঁরা পাড়ি দেবেন ফরাসি দেশে।

    দিন ঠিক হয়ে গেল।

    আরাবেলা পুরুষের ছদ্মবেশ ধারণ করলেন। মাথায় দিলেন একটা বড়ো কালো টুপি আর গায়ে জড়ালেন একটা আলখাল্লা। টুপির তলায় তিনি পরচুলা পরেছিলেন আর আলখাল্লার তলায় গায়ে ছিল পুরুষদের আঁটো জামা, পায়ে ছিল পুরো মোজা আর কোমরে তরোয়াল। তখনকার দিনের এক তরুণ যোদ্ধার বেশ।

    আরও দেখুন
    বাংলা ইসলামিক বই
    অনলাইন বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা ই-বুক রিডার
    সেবা প্রকাশনীর বই
    বাংলা সাহিত্য কোর্স
    বইয়ের
    বাংলা সাহিত্য

    একজন পথপ্রদর্শকের সঙ্গে তিনি পৌঁছুলেন ক্রম্পটনের এক সরাইখানায়। সেখানে তাঁদের জন্য ঘোড়া অপেক্ষা করছিল। ঘোড়ায় চেপে আরাবেলা আর তাঁর সঙ্গী ব্ল্যাকওয়ালে উপস্থিত হলেন কিন্তু সেমুরের দেখা নেই। সরাইখানায় তাঁর অনুসন্ধান করে আরাবেলা গিয়ে উঠলেন ফরাসি জাহাজে, ওটা ওখানে তাঁদের জন্যই অপেক্ষা করিছল। স্বামীর জন্য উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করছিলেন আরাবেলা, এদিকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে, জোয়ার চলে গিয়ে ভাটা এসেছে নদীতে।

    ফরাসি জাহাজের কাপ্তেনের উদবেগের শেষ ছিল না। তিনি যে কাজের ঝুঁকি নিয়েছিলেন তার গুরুত্ব সম্বন্ধে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। যতই দেরি হচ্ছিল ততই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছিলেন তিনি। আরাবেলার অনুনয় সত্ত্বেও তিনি জাহাজকে টেমস নদীর মুখে সরিয়ে নিলেন।

    সেন্ট টমাস দুর্গ থেকে সেমুরের পালাবার ব্যবস্থা হয়েছিল অন্যরকম। সেখানে দুর্গরক্ষীদের কড়া নজর এড়িয়ে তাঁকে বেরোতে হবে। একজন ঠেলাওলা ওই দুর্গে জ্বালানি কাঠ আর খড় জোগান দিত। তাকে উৎকোচ দিয়ে বশীভূত করা হল। ঠিক হল ঠেলাওয়ালা তার ঢিলে আংরাখা আর প্রকাণ্ড টুপিটা খুলে; খড়ের গাদার তলায় লুকিয়ে পড়বে। সেমুর ওই লোকটির পোশাক পরবেন আর মুখে কালো দাড়ি লাগিয়ে দুর্গ থেকে খালি ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু এই বদলাবদলি অনেক সময় নিয়ে নিল কারণ দুর্গের প্রহরীদের সতর্ক দৃষ্টির নজর এড়িয়ে কাজটা করতে হয়েছিল।

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা গল্প
    ই-বই ডাউনলোড
    বাংলা ইসলামিক বই
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা ডিকশনারি অ্যাপ
    সাহিত্য পত্রিকা
    বিনামূল্যে বই

    সেমুর যখন ব্ল্যাকওয়ালে পৌঁছুলেন তখন অনেক দেরি হয়ে গেছে। ফরাসি জাহাজ তাঁকে ছাড়াই আরাবেলাকে নিয়ে ফরাসি উপকূলের দিকে যাত্রা করেছে। সেমুর এক কয়লাবাহী জাহাজের কাপ্তেনকে প্রচুর উৎকোচ দিয়ে তাঁকে অসটেন্ড নিয়ে যেতে রাজি করলেন। শেষ পর্যন্ত সেখান থেকে তিনি ফরাসি দেশের ক্যালেতে গিয়ে পৌঁছুলেন, তিনি ভেবেছিলেন আরাবেলা সেখানেই তাঁর জন্য অপেক্ষা করছে।

    কিন্তু আরাবেলার ভাগ্য তাঁর প্রতি প্রসন্ন ছিল না। ব্ল্যাকওয়ালে তিনি যে সরাইখানায় সেমুরের খোঁজ করেছিলেন তা নৌ-সেনাপতি মনসন জানতে পেরেছিলেন। লেডি আরাবেলা আর উইলিয়াম সেমুরের পলায়নের সংবাদ আর গোপন ছিল না। জেমস নিশ্চিত হয়েছিলেন যে, তাঁর বিরুদ্ধে চক্রান্ত আরও গভীর হয়েছে, প্রভাবশালী মানুষের সাহায্য ছাড়া তাঁরা দু-জন রক্ষীদের চোখে ধুলো দিয়ে অমন করে পালাতে পারেন না। তিনি উদবিগ্ন হলেন, চারদিকে বার্তা পাঠালেন পলাতক দু-জন যেন ইংল্যান্ড ছাড়তে না পারেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য। মনসনের কাছেও সেই সতর্ক বার্তা এসে পৌঁছেছিল।

    নৌ-সেনাপতি যুদ্ধজাহাজ ‘অ্যাডভেঞ্চার’-এ চেপে সেই ফরাসি জাহাজকে তাড়া করলেন এবং মাঝদরিয়ায় তাকে ধরে ফেললেন। সামান্য প্রতিরোধের পর আত্মসমর্পণ করতে বাধ্য হলেন ফরাসি জাহাজের কাপ্তেন। লেডি আরাবেলাকে লন্ডনে নিয়ে আসা হল এবং বেল দুর্গে বন্দি করে রাখা হল কড়া পাহারায়।

    আরও দেখুন
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ই-বুক রিডার
    গ্রন্থাগার
    Books
    বই
    বাংলা লাইব্রেরী
    বাংলা কমিকস
    উপন্যাস সংগ্রহ
    বুক শেল্ফ
    ই-বই ডাউনলোড

    জেমসের আশঙ্কা কিন্তু একেবারে মিথ্যে ছিল না। জেমসকে সরিয়ে ইংল্যান্ডের সিংহাসনে এক রোমান ক্যাথলিককে বসাবার জন্য তখন একটা ষড়যন্ত্র চলছিল, স্পেন সমেত ক্যাথলিক দেশগুলিরও এ ব্যাপারে সায় ছিল। ইংল্যান্ডের অনেক রাজপুরুষও স্কটল্যান্ডের রাজাকে নিজেদের রাজা বলে মেনে নিতে পারেননি কারণ স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের ছিল দীর্ঘকালের শত্রুতা। তাঁদের অনেকেই এই ষড়যন্ত্রে শামিল হয়েছিলেন এবং সিংহাসনে আরাবেলার দাবি মনেপ্রাণে সমর্থন করছিলেন। আরাবেলা নিজে এ ব্যাপারে যে খুব উৎসাহী ছিলেন এমন প্রমাণ পাওয়া যায়নি কিন্তু তিনি এবং সেমুর এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন একথা জেমস বিশ্বাস করতেন। তাই আরাবেলাকে মুক্তি দেবার কোনো ইচ্ছাই তাঁর ছিল না। রানির অনেক অনুরোধেও তিনি কর্ণপাত করলেন না। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে, আরাবেলাকে সিংহাসনে বসাবার চক্রান্তের একজন হোতা এই অভিযোগে স্যার ওয়াল্টার র‌্যালের বিচার হয়েছিল।

    ক্রমে আরাবেলা হতাশ হয়ে পড়তে লাগলেন। সেমুরের কোনো খবর নেই, কোথায় আছেন, বেঁচে আছেন কি না কিছুই তিনি জানতেন না। এদিকে জেমসের ভয়ে সেমুর বিদেশে আত্মগোপন করে থাকতে বাধ্য হয়েছিলেন, আরাবেলার জন্য কিছুই করতে পারেননি। মানসিক অবসাদ আচ্ছন্ন করে ফেলতে লাগল আরাবেলাকে। সিংহাসনের চাইতে প্রিয়তম সেমুর তাঁর কাছে ছিল অনেক বেশি কাম্য। দুশ্চিন্তা আর মানসিক অবসাদে শেষ পর্যন্ত তিনি উন্মাদিনী হয়ে গেলেন। সুন্দরী, বিদুষী, রাজবংশের এক দুহিতার কী মর্মান্তিক পরিণতি! চার বছর ওই দুর্গে বন্দিনী থাকার পর ১৬১৫ সালের সাতাশে সেপ্টেম্বর চিরশান্তির কোলে ঢলে পড়লেন আরাবেলা।

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    অনলাইন বই
    সেবা প্রকাশনীর বই
    বাংলা কবিতা
    বাংলা ডিকশনারি অ্যাপ
    সাহিত্য পত্রিকা
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা উপন্যাস
    সাহিত্য পর্যালোচনা

    কিন্তু মৃত্যুর পরও কি তিনি শান্তি পেয়েছিলেন! আরাবেলা স্টুয়ার্টের প্রেতাত্মাকে নাকি বেশ কয়েকবারই দেখা গিয়েছিল। ধূসর পোশাক পরা এক মহিলাকে বেল দুর্গের এক নির্দিষ্ট জানালায় দেখা যেত। তাকে সবসময় দেখা না গেলেও ওই দুর্গের দরজা জানালা অদৃশ্য হাতের ছোঁয়ায় খুলে যেত, গলি বারান্দায় শোনা যেত খট খট জুতোর শব্দ।

    ল্যামবেথ প্রাসাদেই বেশি দেখা যেত তাঁর প্রেতাত্মাকে। সেখানকার করিডোর এবং সোপান শ্রেণিতে ঘুরে বেড়াতে দেখা যেত ধূসর পোশাক পরা এক রমণী মূর্তিকে। ল্যামবেথের যে উদ্যানে দু-জনে মিলিত হতেন সেখানেও দেখা গেছে তাকে, যেন খুঁজে বেড়াচ্ছে তার মনের মানুষটিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    Related Articles

    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    মঞ্জিল সেন

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }