Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প457 Mins Read0
    ⤶ ⤷

    অদ্ভুতুড়ে

    দেওঘরে বেড়াতে গিয়ে বাবার পুরোনো বন্ধু অবিনাশ চক্রবর্তীর সঙ্গে দেখা হয়ে গেল। আমি হোটেলে উঠেছি শুনে তিনি জোর করেই আমাকে তাঁর বাড়ি নিয়ে এলেন। অবিনাশ কাকুকে আমি বরাবরই একটু ভয় আর সমীহ করে চলতুম কারণ তাঁর মেজাজটা ছিল বড়ো চড়া সুরে বাঁধা, রেগে গেলে কাণ্ডজ্ঞান থাকত না।

    অবিনাশ কাকুর বাড়ির নাম ‘রোজ ভিলা’। সার্থক নাম। বাড়ির সামনেই একটা চমৎকার গোলাপবাগান, একখানি সুন্দর সবুজ লন। আমার জন্য একতলায় বাঁ-দিকের শেষপ্রান্তের ঘরটা নির্দিষ্ট হল, ঘরটা অন্য সময় নাকি বন্ধই থাকে। এমন সুন্দর পরিবেশে আরও একটা সুন্দর বস্তু যেন আমার জন্যই অপেক্ষা করছিল, সেটি হল অবিনাশ কাকুর ভাইঝি ভাস্বতী। গায়ের রং কচি কলাপাতার মতো, টানা টানা ভুরু, দু-চোখে যেন সমুদ্রের গভীরতা, নাকটা একটু চাপা হলেও ভালোই লাগে, আর পদ্মের পাপড়ির মতো নরম দুটি ঠোঁট।

    প্রথম দর্শনেই আমি মজে গেলুম। ভাস্বতীও যেন আমার দিকে একটু হেলেছে মনে হল। ওর চোরা চাউনি, প্রসন্ন দৃষ্টি সেই ইঙ্গিতই দিল আমাকে। সাহস করে মুখ ফুটে আমার মনের বাসনা ওকে জানাতে পারছি না। প্রথমত এ ব্যাপারে আমি একেবারেই অনভিজ্ঞ, দ্বিতীয়ত অবিনাশ কাকুর কথা ভেবে থমকাতে হচ্ছিল আমাকে। আমি যদি ধরা পড়ে যাই আর আমি তাঁর আতিথেয়তার অবমাননা করেছি বলে উনি গালমন্দ করেন এই ভয় ছিল। তা ছাড়া অবিনাশ কাকুর মেজাজের কথা তো আমার অজানা নয়।

    একদিন রাত্তিরে বিছানায় আমি এপাশ ওপাশ করছিলাম। মুরগির মাংস রান্না হয়েছিল, খাওয়াটা একটু বেশিই হয়ে গেছে, আইঢাই করছিল পেটটা। জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকেছে। হঠাৎ আমি চমকে উঠলুম। চাঁদের আলোয় স্পষ্ট দেখলুম দরজার ঠিক সামনেই অবিনাশ কাকু দাঁড়িয়ে আছেন, উনি যে কখন ঘরে ঢুকেছেন আমি টেরই পাইনি। তবে কি উনি আমার মনের ভাব বুঝতে পেরে আমাকে সমঝে দিতে এসেছেন! তখুনি আমার মনে পড়ল উনি তো সকালের ট্রেনে পাটনা গেছেন, পরশু ফেরার কথা। এই সুযোগে আজ ভাস্বতীর সঙ্গে একা একা সন্ধেবেলা গোলাপবাগানে বসার সুযোগ হয়ে গেল আমার। অবশ্য কথা বেশি হয়নি কারণ আমরা দু-জনে কেউই বাকপটু নই, যেমন আমি কম কথা বলি তেমন ভাস্বতীও।

    অবিনাশ কাকুই ঘরে ঢুকেছেন সন্দেহ নেই। বাড়িতে লুঙ্গি আর ফতুয়া পরে থাকেন, এখনও সেই পোশাক, কিন্তু তবু কোথায় যেন একটা অসামঞ্জস্য। ঘরটা বড়ো, চাঁদের আলো ঘরে ঢুকলেও সর্বত্র তার অবাধ গতি নয়। সেই আলো-আঁধারির লুকোচুরিতে হঠাৎ আমার মনে হল সত্যিই কি অবিনাশ কাকু, না তাঁর আত্মা। কোনো দুর্ঘটনায় হয়তো তাঁর মৃত্যু হয়েছে তাই তাঁর আত্মা কিছু বলতে এসেছে আমাকে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল, আর তখুনি সেই মূর্তিটা কথা বলল, ‘বলতে পারেন, অবিনাশবাবু কি আজ রাতে ফিরবেন?’ প্রশ্নকর্তার কথায় উৎকণ্ঠার সুর আমার কান এড়াল না।

    আরও দেখুন
    বাংলা বই
    PDF
    সেবা প্রকাশনীর বই
    Library
    অনলাইন বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা রান্নার রেসিপি বই
    বই পড়ুন
    পিডিএফ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

    আমি অসীম সাহসে বুক বেঁধে শান্ত গলায় বললুম, ‘আজ রাতে উনি ফিরবেন না।’

    ‘শুনে খুশি হলুম,’ সামনের চেয়ারটায় বসে বলল মূর্তি, ‘গত আড়াই বছর ধরে আমি এ বাড়িতে আছি কিন্তু ওই ভদ্রলোক একটা রাতও বাইরে কাটাননি। আজ আমার কী স্বস্তি তা বলে বোঝাতে পারব না।’

    পা দুটো টান টান করে চেয়ারে হেলান দিয়ে বসল সেই মূর্তি। এখন ওর চেহারা আরও স্পষ্ট হয়ে উঠেছে, মুখে সত্যিই একটা নিশ্চিন্ততার ছাপ।

    ‘আড়াই বছর!’ আমি সবিস্ময়ে বললুম, ‘আপনার কথা আমার ঠিক বোধগম্য হচ্ছে না।’

    ‘হ্যাঁ, পুরো আড়াই বছর,’ সেই মূর্তি বলল, ‘আপনার ব্যাপারটা একটু অস্বাভাবিক। আশা করি আপনি বুঝতে পারছেন আমি আসলে একজন ভূত।’

    ‘আমি তাই অনুমান করেছিলুম,’ আমি জবাব দিলুম, ‘আপনি কি অবিনাশবাবুর ভূত?’

    আরও দেখুন
    গ্রন্থাগার
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্য

    ‘হ্যাঁ, আমি তাঁর ভূত,’ মূর্তি জবাব দিল, ‘অথচ আমার সে-অধিকার নেই। এই কারণেই আমি এত বিচলিত, এত ভয় আমার। কাহিনি এতই বিচিত্র যে, অভূতপূর্ব বললে মিথ্যে বলা হবে না। আড়াই বছর আগে অবিনাশ চক্কোত্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন একটা মুহূর্ত এসেছিল যখন সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। সেই ভুল খবরের ভিত্তিতেই আমি তাঁর ভূতের পদটা পেয়েছিলুম। ভেবে দেখুন আমার অবস্থাটা, এখানে এসে ওই পদের দায়িত্ব বুঝে নেবার পরেও ভদ্রলোক বেঁচে রইলেন, শুধু তাই নয় ক্রমশ সুস্থ হয়ে উঠতে লাগলেন। আমি ভীষণ বেকায়দায় পড়ে গেলুম। আগের অবস্থায় ফিরে যাবার ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছি, আবার যে মরেনি তাঁর ভূত হবার অধিকারও আমার নেই। সে এক বিটকেল অবস্থা। আমার বন্ধুবান্ধবরা আমাকে পরামর্শ দিল টুঁ শব্দটি না করে আমি যেন আমার পদটা আঁকড়ে থাকি, অবিনাশ চক্কোত্তির যথেষ্ট বয়স হয়েছে, যেকোনোদিন উনি পটকে যেতে পারেন, তখন তাঁর ভূতের পদটা ন্যায়ত আমার দখলে আসবে। কিন্তু ব্যাপার তা ঘটল না,’ ভূতের গলায় একটা হতাশার সুর, ‘বুড়োটা ক্রমেই যেন আগের স্বাস্থ্য ফিরে পাচ্ছে, কতকাল আমাকে এই সংশয় আর দোদুল্যমান অবস্থায় কাটাতে হবে তা আমি জানি না। সারাক্ষণ আমাকে ওই বুড়োর সামনে যাতে না পড়ি সেদিকে লক্ষ রেখে চলাফেরা করতে হয়। এ বাড়ি ছাড়বার উপায় আমার এখন নেই, এদিকে ওই বুড়ো চক্কোত্তি সবসময় যেন আমাকে অনুসরণ করছে। বিশ্বাস করুন, ওই বুড়োটাকে আমি ভূতের মতো ভয় করি।’

    আরও দেখুন
    নতুন উপন্যাস
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বইয়ের
    বাংলা সাহিত্য কোর্স
    অনলাইন বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা শিশু সাহিত্য

    ‘হ্যাঁ, সত্যিই বড়ো জটিল ব্যাপার,’ আমি মন্তব্য করলুম, ‘কিন্তু আপনি অবিনাশ চক্রবর্তীকে ভয় করেন কেন? উনি আপনার ক্ষতি করতে পারেন না।’

    ‘তা পারেন না বটে,’ ভূত স্বীকার করল, ‘কিন্তু ওঁকে দেখামাত্র আমার হৃৎকম্প শুরু হয়। জীবিত মানুষের ভূত হয়ে আমি এখনও আছি— এটাই মস্ত বেআইনি ব্যাপার। ভেবে দেখুন, আমার অবস্থায় পড়লে আপনার মনের অবস্থা কেমন হত?’

    অমন অবস্থার কথা চিন্তা করতে গিয়ে আমার সর্বাঙ্গ কেঁপে উঠল।

    ‘তা ছাড়া, ভুল করে কারো ভূত হলেও,’ ভূত আবার বলতে থাকে, ‘অবিনাশ চক্কোত্তির ভূত না হয়ে অন্য যেকোনো মানুষের ভূত হওয়া অনেক ভালো। ওর কী মেজাজ! যদি কখনো আমাকে দেখে ফেলে, আর জানতে পারে আমি এতদিন তাঁর বাড়িতে অনধিকার বাস করছি তবে গালাগালি দিয়ে আমার ভূত ছাড়িয়ে দেবে। আমি ওঁকে রাগে ফেটে পড়তে দেখেছি, তখন তাঁর সামনে যে কেউ কুঁকড়ে যাবে।’

    আরও দেখুন
    বাংলা ভাষা
    বইয়ের
    বাংলা ইসলামিক বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    অনলাইন গ্রন্থাগার
    বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা কমিকস
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ই-বুক রিডার

    এসব ঘটনা অবশ্য আমার অজানা নয়। তা যদি না হত তবে আমি হয়তো সাহস করে ভাস্বতীর কথাটা তাঁর কাছে পাড়তুম।

    ‘আপনার জন্য আমার দুঃখ হচ্ছে,’ আমি বললুম এবং সত্যিই বেচারি ভূতের জন্য দুঃখ হল আমার। ‘আপনার পরিস্থিতিটা সত্যিই বেশ ঘোরালো।’

    ‘আসলে আমি এখানে এসেছি অবিনাশ চক্কোত্তির স্থান নিতে, তাঁর সঙ্গে বসবাস করতে নয়। চক্কোত্তি যদি ব্যাপারটা টের পায় তবে কুরুক্ষেত্র কাণ্ড বাধিয়ে ছাড়বে।’

    আমি সম্মতিসূচক ঘাড় দোলালুম।

    ‘এখন উনি বাড়ি নেই, আমি নিশ্চিন্তভাবে হাত-পা ছড়িয়ে বসতে পারি,’ ভূত বলল, ‘আপনার কাছে সব খুলে বলতে পেরেও আমি খুশি। জানেন, এ ঘরে আসার পর থেকে প্রত্যেক রাত্রেই আমি আপনাকে লক্ষ করছি, কিন্তু কথা বলার সাহস হয়নি। আপনি আমার সঙ্গে আলাপ করলে চক্কোত্তি মশাই যদি আমার ব্যাপারটা টের পেয়ে যান সেই ভয়েই চুপ করে ছিলুম। উনি হয়তো ভাববেন আপনি একলা ঘরে আপন মনে কথা বলছেন।’

    আরও দেখুন
    গ্রন্থাগার
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা বই
    বিনামূল্যে বই
    বুক শেল্ফ
    সেবা প্রকাশনীর বই
    অনলাইন বই
    বাংলা ই-বই
    বইয়ের
    বাংলা টাইপিং সফটওয়্যার

    ‘কেন, আপনার গলা উনি শুনবেন না?’ আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলুম।

    ‘না,’ ভূত জবাব দিল, ‘এমন সময় আসে যখন সামনাসামনি পড়লে যে কেউ আমাকে দেখে ফেলতে পারে কিন্তু যার সঙ্গে আমি কথা বলছি সে ছাড়া অন্য কেউ আমার কথা শুনতে পাবে না।’

    ‘কিন্তু আমার সঙ্গে কথা বলার ইচ্ছে হল কেন আপনার?’

    ‘কারণ কতদিন মৌনী বাবা সেজে বসে থাকা যায় বলুন। ভূত হলেও আমাদের কথা বলার ইচ্ছে তো হয় আর এখানে কাছেপিঠে আর কোনো ভূত নেই। তা ছাড়া এমন কারু সঙ্গে আমরা কথা বলতে ভালোবাসি যাদের মন দুর্ভাবনায় ভরে আছে, যারা চট করে ভয় পায় না। আপনার মনের অবস্থা এখন তেমন। ভালোবাসার ব্যাপারে কী করবেন ভেবে উঠতে পারছেন না।’

    ‘সে কী!’ আমি থতোমতো খেলুম।

    আরও দেখুন
    বাংলা কমিকস
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    Library
    গ্রন্থাগার
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা সাহিত্য
    বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা গল্প
    বইয়ের

    ‘লজ্জা পাবেন না,’ ভূত হাসল। ‘যাক আপনার কাছে আমার একটা আর্জি আছে। ব্যাপার-স্যাপার যা দেখছি চক্কোত্তি খুড়োর এখন মরার ভাবগতিক নেই ফলে আমার অবস্থাটা দিন দিন জটিল হয়ে পড়ছে। এখন আমার একমাত্র সুযোগ হল যদি বদলি হতে পারি।’

    ‘বদলি!’ আমি অবাক হয়ে বললুম।

    ‘মানে আমি যখন জীবন শুরু করেছি, আমার এখন আসল ভূত হতে হবে। সত্যিই মারা গেছে এমন একজনের ভূত।’

    ‘সে আর এমন কী কঠিন ব্যাপার,’ আমি জবাব দিলুম। ‘কত লোকই তো মারা যাচ্ছে, সুযোগ একটা নিশ্চয়ই আসবে আপনার।’

    ‘আপনি যত সহজ ভাবছেন ব্যাপারটা তত সহজ নয়,’ ভূত বিরস মুখে জবাব দিল, ‘এসব পদের জন্য যে কী ভীষণ প্রতিযোগিতা আপনি কল্পনাও করতে পারবেন না। একটা ভূতের পদ খালি হওয়ামাত্র, তার জন্য যে কী কাড়াকাড়ি পড়ে যায় সে-ধারণা আপনার নেই।’

    আরও দেখুন
    বাংলা ই-বই
    বাংলা উপন্যাস
    অনলাইন বই
    Library
    বইয়ের
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা লাইব্রেরী
    বাংলা কবিতা
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    ‘অবস্থা যে এমন গুরুতর তা আমার জানা ছিল না,’ আমি কৌতূহলী হয়ে উঠলুম, ‘এ ব্যাপারে একটা নিয়ম থাকা উচিত কিংবা একটা সিনিয়রিটি মানে যাতে সবাই পর পর চাকরি থুড়ি কেউ মারা গেলেই ভূতের খালি পদটা পেতে পারে।’

    ‘তা হবার আর উপায় নেই,’ ভূত দীর্ঘশ্বাস ফেলল, ‘আপনাদের যেমন বেকার সমস্যা, আমাদেরও তেমনি ওইসব পদের জন্য অগুনতি দাবিদার, সবসময় ভিড় লেগেই আছে। অনেককে সারাজীবন অপেক্ষা করেই কাটাতে হয়। আমার কথাই ধরুন না কেন, তাড়াহুড়ো করতে গিয়ে কী গেরো বাধিয়ে বসে আছি। তাই ভাবছিলুম এ ব্যাপারে আপনি যদি আমাকে সাহায্য করেন। অল্প সময়ের মধ্যে কোথাও একটা ভূতের পদ খালি হবে, এমন ঘটনা আপনার হয়তো জানা থাকতে পারে। আপনি আমাকে খুব অল্প আগে জানালেও আমি চটপট বদলির জন্য প্রস্তুত হয়ে নেব।’

    ‘তার মানে, আপনি আমাকে আত্মহত্যা করতে বলছেন নাকি?’ আমি বেশ রাগত সুরেই বললুম, ‘কিংবা আপনার সুবিধের জন্য আমি একটা খুন করি তাই চাচ্ছেন?’

    ‘না, না অতটা নয়,’ আমার রাতের সঙ্গী একটু মুচকি হাসল, ‘অবশ্য প্রেমিক প্রেমিকাদের আমরা ভালো শিকার মনে করি। প্রেমে ব্যর্থ হলেই আত্মহত্যার প্রবণতা আসে কিনা, সেদিক দিয়ে আপনি ভালো টার্গেট। কিন্তু আমি আপনার কাছে অতটা আশা করছি না। আপনিই একমাত্র জীবিত মানুষ যার সঙ্গে আমি কথা বলছি। আমার উপকার হয় এমন কোনো খবর আপনি আমাকে দিতে যদি পারেন সেকথা বলছি, প্রতিদানে আপনার ভালোবাসার ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব প্রতিজ্ঞা করছি।’

    আরও দেখুন
    বাংলা লাইব্রেরী
    বাংলা সাহিত্য
    PDF
    বাংলা বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ই-বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বইয়ের
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ফন্ট প্যাকেজ

    ‘আমার তেমন কোনো ব্যাপার আছে বলে আপনি জানেন দেখছি,’ আমি না বলে পারলুম না।

    ‘নিশ্চয়ই,’ ভূত একটা হাই তুলে জবাব দিল, ‘এখানে আছি অথচ আমার অলক্ষ্যে কিছু ঘটবে, তা কি হয়!’

    আমাকে আর ভাস্বতীকে সবসময় এমনকী আমাদের একটু অন্তরঙ্গ মুহূর্তেও, একটা ভূত চোখে চোখে রেখেছে একথা ভেবে আমার কেমন যেন বিচ্ছিরি লাগল। তবে এ ভূতের ব্যাপারটা একটু আলাদা, তাই ক্ষমা করা যায়।

    ‘আমাকে এখন যেতে হবে,’ ভূত হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, ‘কাল আবার দেখা হবে। মনে রাখবেন, আপনি আমাকে সাহায্য করলে আমিও আপনাকে সাহায্য করব।’

    পরদিন ভাস্বতীকে এ ঘটনার কিছু আমি বললুম না। হয়তো ও ভয় পাবে নয়তো আমার মাথায় গোলমাল আছে ভাববে, ফলে যেটুকু আশা আমার আছে তাও যাবে। আমি মনে মনে ভগবানকে ডাকলুম, অবিনাশকাকু যেন তাড়াতাড়ি ফিরে না আসে, এর মধ্যে নিশ্চয়ই আমি সাহস করে ভাস্বতীর কাছে আমার মনের কথা খুলে বলতে পারব।

    আরও দেখুন
    সাহিত্য পত্রিকা
    বাংলা কবিতা
    বই
    বাংলা বই
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বইয়ের
    বাংলা ভাষা
    বইয়ের
    অনলাইন বুক
    বাংলা শিশু সাহিত্য

    সেদিন সন্ধেবেলা বাড়ির সামনে ঢাকা বারান্দায় আমি আর ভাস্বতী বসে আছি। আকাশে চাঁদ, ফুরফুরে বাতাস বইছে। আমার মন পুলকিত হয়ে উঠল। আমি প্রেম নিবেদনের জন্য মনে মনে নিজেকে গুছিয়ে নিতে লাগলুম। ভাস্বতীও বোধ হয় আমার উদ্দেশ্য বুঝতে পারল, ওর চোখে-মুখেও ফুটে উঠল একটা প্রত্যাশার ছবি।

    কীভাবে কথাটা পাড়ব মনে মনে মহড়া দিচ্ছি, ঠিক এমন সময় চোখ তুলে দেখি ভাস্বতীর ঠিক পেছনেই আমার মুখোমুখি বারান্দার রেলিংয়ে দু-পা ঝুলিয়ে তিনি বসে আছেন। আমার থেকে মাত্তর দশ কি বারো পা দূরে। ভাগ্যিস ভাস্বতী অন্যদিকে তাকিয়ে ছিল নইলে আমি যেমন ভয়ানক চমকে উঠেছিলুম ওকে কৈফিয়ত দেওয়া মুশকিল হত। ঠিক তেমনি ভাস্বতী যদি ওর কাকুর নকল আত্মাকে অমনভাবে পা ঝুলিয়ে বসে থাকতে দেখত তবেই হয়েছিল আর কি।

    আমি ঘাবড়ে গেছি দেখে ভূত বলল, ‘ভয় পাবেন না, ভাস্বতী আমাকে দেখতে পাবে না, আর আমার কথাও শুনতে পাবে না।’

    আরও দেখুন
    বাংলা কবিতা
    বাংলা ভাষা
    বাংলা অডিওবুক
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    অনলাইন বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ই-বুক রিডার
    Books
    বুক শেল্ফ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

    আমি কৃতজ্ঞতা বোধ করলুম।

    ‘সুতরাং সেদিক দিয়ে আপনার বিচলিত হবার কারণ নেই,’ ভূত বলল, ‘কিন্তু আমার মনে হচ্ছে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মোটেই এগুতে পারছেন না। আমি যদি আপনি হতুম, তবে আর অপেক্ষা না করে মনের কথা বলতুম। এর চাইতে ভালো সুযোগ আর আপনার আসবে না। কেউ এখন বিরক্ত করার নেই। তা ছাড়া আমি যা বুঝছি, ভদ্রমহিলাও আপনার কাছ থেকে ওই ধরনের কথাই শুনতে চাইছেন। চক্কোত্তি মশায় কখন এসে পড়েন ঠিক নেই। উনি এখানে থাকলে তাঁর ভাইঝির সঙ্গে প্রেম করা আপনার পক্ষে অত সহজ হবে না। ভদ্রলোকের যা মেজাজ হয়তো আপনাকে ঠেঙিয়ে বিদায় করবেন।’

    ‘ঠিক বলেছেন,’ আমি বললুম, ‘উনিই এখন প্রধান বাধা।’

    ‘কে বাধা!’ ভাস্বতী আমার দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করল।

    আমার কপালে ঘাম দেখা দিল। নিজের অজান্তেই আমি ভূতের কথার জবাব দিতে গিয়ে একটা বিচ্ছিরি পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছি।

    আরও দেখুন
    বাংলা উপন্যাস
    বাংলা ভাষা
    ই-বই ডাউনলোড
    বই পড়ুন
    নতুন উপন্যাস
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বই
    বুক শেল্ফ
    পিডিএফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই

    ‘না মানে,’ আমি আমতা আমতা করে বললুম, ‘আমার আপিসের একজনের কথা ভাবছিলুম।’

    ‘আপনি বুঝি সবসময় আপিসের কথা ভাবেন,’ ভাস্বতী ঠেস দিয়ে প্রশ্ন করল।

    ‘না, লোকটা বড্ড আমার পেছনে লেগেছে,’ মিথ্যে কথা বলতে আমার আটকাল না।

    ‘আপনারা পুরুষমানুষরা আপিসে একজন শুধু আরেকজনের পেছনেই লাগতে পারেন,’ ভাস্বতীর গলার স্বর একটু যেন খাদে উঠেছে, বোধ হয় অন্য ধরনের প্রসঙ্গ ও আশা করেছিল।

    আমার নিজেকে অসহায় মনে হল।

    ‘আপনার অমন করে কথা বলা উচিত হয়নি,’ ভূত বলল। ‘আমাকে যা বলার মনে মনে বললেই আমি টের পেতুম। এমন অসাবধানী হলে আপনি তো অসুবিধেয় পড়ে যাবেন। আপনার সব কিছু ভালোয় ভালোয় মিটে যাক তাই আমি চাই, তাহলে আপনিও আমাকে সাহায্য করতে পারবেন।’

    আমার বলতে ইচ্ছে হল একজন জলজ্যান্ত ভূতের সামনে কোনো মহিলার কাছে প্রেম নিবেদন করা সম্ভব নয়। বরং উনি এখন বিদায় হলেই আমার উপকার করবেন। কিন্তু সেকথা মুখ ফুটে আর বলতে পারলুম না।

    ‘আমার বদলির ব্যাপারে সুবিধে হয় এমন কোনো খবর বোধ হয় আপনার কানে আসেনি,’ ভূত আবার বলল। ‘এ ব্যাপারে আলোচনার জন্য আমি রাত্তিরে আপনার ঘরে দেখা করতে পারি কিংবা যদি বলেন আমি এখানে অপেক্ষা করছি।’

    ‘আপনার এখানে অপেক্ষা করার দরকার নেই,’ বেশ একটু রাগত স্বরে আমি বললুম, ‘আপনাকে কিছুই বলার নেই আমার।’

    ‘কী বললেন!’ ভাস্বতী স্প্রিং-এর মতো চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়াল। ওর মুখ আরক্ত, দু-চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছি! কী ভেবেছেন আপনি!’ ওর নাকের ফুটো দুটো ফুলে উঠেছে। ‘আমাকে কী বলার থাকতে পারে আপনার!’

    ‘ভাস্বতী!’ আমি নিজের ভুল বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে ওর দিকে এগুবার চেষ্টা করলুম।

    ‘থাক থাক আর কথা ঘোরাতে হবে না,’ দু-চোখ গোল করে ঘুরিয়ে ভাস্বতী বলল, ‘আপনি নিজেকে কী মনে করেন? আমি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি কেমন। আপনার কাছে কিছু শোনার জন্য আমি মরে যাচ্ছি, তাই না?’

    ‘বিশ্বাস করো ভাস্বতী,’ আমি প্রায় কেঁদে ফেললুম, ‘তোমাকে লক্ষ করে আমি ওসব কথা বলিনি।’

    ‘ও, তাই বুঝি!’ ভাস্বতীর গলায় ব্যঙ্গের সুর, ‘এখানে আমি ছাড়া আর কেউ তো নেই, তবে কি ভূতকে লক্ষ করে বলেছেন?’

    ‘ঠিক বলেছ, মানে না,’ আমি কথার খেই হারিয়ে ফেললুম।

    আমার দিকে তীব্র দৃষ্টিবাণ মেরে ভাস্বতী ভেতরে চলে গেল।

    ‘হতভাগা কোথাকার!’ রাগে আমি ভূতকে ধমকে উঠলুম, ‘তুমি এই ঘটনার জন্য দায়ী। আমার জীবন তোমার জন্য ব্যর্থ হয়ে গেল।’

    ‘আপনি মিছিমিছি আমাকে দোষ দিচ্ছেন,’ ভূত প্রতিবাদ করে উঠল। ‘আমি আপনাকে সাহায্য করতে চেয়েছিলুম, উৎসাহ দিয়েছিলুম, কিন্তু আপনি অসাবধানী হয়ে এই গণ্ডগোলটা পাকিয়েছেন। তবে আপনি নিরাশ হবেন না, সাহস করে বুক বাঁধুন, আমার ধারণা শেষ পর্যন্ত আপনার উদ্দেশ্য সফল হবেই।’

    পরমুহূর্তে সে অদৃশ্য হয়ে গেল।

    রাত্তিরে খেতে বসে ভাস্বতী আমার সঙ্গে একটি কথাও বলল না, আমি ওর হাবভাব দেখে আর ঘাঁটালুম না।

    সারারাত আমার ঘুম হল না।

    পরদিন ভাস্বতী হঠাৎ এত কাজে ব্যস্ত হয়ে পড়ল যে, সারাদিন ওর দেখাই পাওয়া গেল না। দুপুরে খাবার সময় দেখা হল, অতিথির সঙ্গে যতটুকু শিষ্টাচার না করলেই নয় তার বেশি ভদ্রতা ওর দিক থেকে প্রকাশ পেল না। তবু আমার মনে হল আমার মতো ওর মনেও সুখ নেই।

    সেদিন সন্ধেবেলা অন্যান্য দিনের মতো বাড়ির সামনে ঢাকা বারান্দায় সাজানো বেতের চেয়ারের একটা দখল করে বসল না ভাস্বতী।

    আমি ওকে বসবার ঘরে পেলুম। একটা গল্পের বই খুলে ও বসে ছিল। আমি ওর সামনে একটা চেয়ার টেনে বসে গতকাল সন্ধ্যার ঘটনার জন্য বার বার ক্ষমা চাইলুম। বললুম, আমি অন্যমনস্কভাবে চিন্তা করতে করতে নিজের অজান্তেই জোরে কথা বলে ফেলেছিলুম এবং তার সঙ্গে ভাস্বতীর কোনো সম্পর্ক নেই।

    ‘আপনি কী বলতে চেয়েছিলেন আমি জানি না,’ ভাস্বতীর জবাব দিল, ‘কিন্তু আপনার আচরণ রূঢ় ছিল একথা অস্বীকার করতে আপনি পারেন না।’

    আমি বললুম, ‘আমার রূঢ় আচরণের জন্য আমি অনুতপ্ত, কিন্তু আমি শপথ করে বলছি তোমাকে আমি অপমান করতে চাইনি, অমন ঘৃণিত কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’ ইনিয়েবিনিয়ে আমি অনেক কিছুই বললুম, তার মধ্যে অনেক স্তোকবাক্যও ছিল, ফলে মনে হল যেন চিঁড়ে ভিজেছে, মনটা নরম হয়েছে ভাস্বতীর।

    সুযোগ বুঝে আমি আমার বক্তব্য পেশ করতে লাগলুম। আমার জীবনে অর্থ-সম্মান সব কিছু আছে, কিন্তু নেই সুখ। শূন্য ঘরে আমার দীর্ঘশ্বাস দেয়ালে প্রতিফলিত হয়ে ফেরে, আমার জীবন পূর্ণ করার কেউ নেই।

    এই পর্যন্ত বেশ ভালোই বলছিলুম, ভাস্বতীও আনত নয়নে আমার কথা শুনছিল। ওর পাকা আপেলের মতো গাল দুটো যেন আরও পাকা মনে হচ্ছিল। আমি উৎসাহী হয়ে আমার চেয়ারটা আরও একটু কাছে টেনে বসলুম। আর তখুনি রসভঙ্গ করলে, ভূতটা দুম করে ওখানে দেখা দিল, সঙ্গেসঙ্গে আমার বুকটা চুপসে গেল। আমার সব আশা নির্মূল হয়ে গেল। জলজ্যান্ত একটা ভূত সামনে দাঁড়িয়ে থাকলে কি আর মনের কথা খুলে বলা যায়।

    ‘জানেন,’ ওটা চেঁচিয়ে উঠল, ‘চক্কোত্তি মশাই ফিরে আসছেন। আর আধঘণ্টার মধ্যেই তিনি বাড়ি পৌঁছে যাবেন। আপনারা ভালোবাসার পাটটা চুকিয়ে নিন। অবশ্য ওকথা বলার জন্য আমি ছুটে আসিনি। দারুণ খবর আছে আমার। শেষ পর্যন্ত বদলি হয়েছি আমি। চল্লিশ মিনিটও হয়নি উগ্রপন্থীদের হাতে একজন খুন হয়েছে। দিব্যি জোয়ান মানুষ, তাই তার ভূতের পদ নিয়ে কেউ চিন্তাও করেনি। আমার কয়েকজন বন্ধু সঙ্গেসঙ্গে আমার নাম ভূতের দফতরে সুপারিশ করেছে আর তারা সেটা মেনে নিয়েছে। চক্কোত্তি মশাই বাড়ি পৌঁছুবার আগেই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার নতুন পদ নেবার পরই এই ঘেন্নার চেহারাটা ছেড়ে ফেলব। একজন সত্যিকার মরা মানুষের ভূত হওয়ার কী যে আনন্দ তা আমি আপনাকে বলে বোঝাতে পারব না। চক্কোত্তি এসে গেল বলে। বিদায় বন্ধু বিদায়।’

    আমি আর সময় নষ্ট করলুম না। ভাস্বতীর সামনে দু-হাঁটু গেড়ে বসে বললুম, ‘ভাস্বতী, তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি, তুমি কি আমার হবে না?’

    ‘বুদ্ধু কোথাকার,’ ভাস্বতী মুখ ফিরিয়ে হাসি চাপবার চেষ্টা করল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    Related Articles

    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    মঞ্জিল সেন

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }