Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভয় সমগ্র ১ – মঞ্জিল সেন

    মঞ্জিল সেন এক পাতা গল্প457 Mins Read0
    ⤶ ⤷

    বেগম সাহেবা

    ডাকবাংলোটা একটা টিলার ওপর। নীচে চারপাশে যতদূর দৃষ্টি যায় শুধু পাইন আর পাইনের বন। পাহাড়িদের বসতিও আছে, কিন্তু তা বেশ দূরে, বন ভেদ করে তা চোখে পড়ে না।

    তৌফিক আর শাহিদ যখন ডাকবাংলোয় পৌঁছাল তখন পড়ন্ত বেলা, নেমে এসেছে এক আশ্চর্য স্তব্ধতা। পাহাড়ি এলাকায় সন্ধে যখন নামে, বনের চেহারা একেবারে বদলে যায়, শহরে গঞ্জে বসে তা কল্পনাও করা যায় না। চারদিকে গাঢ় অন্ধকার, বড়ো বড়ো গাছের কালো কালো ছায়া, মাঝে মাঝে বন্য প্রাণী আর রাতজাগা পাখির ডাক ভেসে আসে, নিঃসীম স্তব্ধতাকে ভয়াবহ করে তোলে।

    ডাকবাংলোর দারোয়ান ওদের জন্য একটা ঘর খুলে দিল। বাইরে দারুণ ঠান্ডায় ওরা যেন জমে গিয়েছিল। ঘরের জানালাগুলো কাচের, ওগুলো বন্ধ থাকায় ভেতরটা বেশ আরামদায়ক। চৌকিদার ওদের অবস্থা দেখে একটা লোহার পাত্রে গনগনে আগুন দিয়ে গেল। হাত-পা সেঁকতে সেঁকতে ওদের মনে হল এত আরাম বোধ হয় দুনিয়ার কোথাও নেই।

    চৌকিদার গরম চা বানিয়ে নিয়ে এসে জিজ্ঞেস করল রাত্তিরে কী রান্না হবে। মুরগি হতে পারে একথাও জানাল।

    ‘এই জমাটি ঠান্ডায় খিচুড়ি দারুণ জমবে,’ তৌফিক বলল।

    ‘ঠিক বলেছিস,’ শাহিদ সায় দিল, ‘মুরগির মাংস তো হরদমই খাচ্ছি, কিন্তু এমন হিমাঙ্কর নীচে তাপাঙ্ক ওয়েদারে মুরগির চাইতে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা ভাবতেই জিভে জল এসে যাচ্ছে।’

    ‘তবে তাই হোক,’ তৌফিক চৌকিদারকে বলে দিল খিচুড়ির মধ্যে যেন বড়ো বড়ো আলু আর ফুলকপি ছেড়ে দেয়। চৌকিদারের কাছে মাখন আছে, পাতে খিচুড়ির সঙ্গে মাখন নিলে তোফা হবে।

    সত্যিই খাওয়াটা দারুণ হল, একটু বেশিই হয়ে গেল। দু-জনেরই পেট আইঢাই করছে, তাড়াতাড়ি শুতে পারলে যেন বাঁচে।

    চৌকিদার দুটো করে কম্বল দিয়ে গেল। তার আগে তার বউ এসে বিছানা পেতে দিয়ে গেছে। চৌকিদারের ঘর ডাকবাংলোর লাগোয়া। ওটাও সরকারি বাসা।

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    বইয়ের
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা গানের লিরিক্স বই
    বই পড়ুন
    বাংলা টাইপিং সফটওয়্যার
    পিডিএফ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা গল্প
    বাংলা সাহিত্য

    উত্তর প্রদেশের এমন পাহাড়ি অঞ্চলে ডাকবাংলোই হল ভ্রমণবিলাসীদের প্রধান ভরসা। যেখানে কোনো হোটেল, ধরমশালা বা চটি নেই, সেখানে ডাকবাংলো না থাকলে গাছের তলাই একমাত্র আশ্রয়।

    তৌফিক আর শাহিদ দু-জনেই থাকে কলকাতায়। বেকবাগানের মোড় থেকে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেখানে। ওরা দু-জনেই বনেদি পরিবারের ছেলে। তৌফিকের মা হলেন খানদানি বংশের মেয়ে, তাঁর এক নিকট সম্পর্কের নানা (দাদামশায়) ভারতের রাষ্ট্রপতির পদ অলংকৃত করেছিলেন।

    আর শাহিদের এক পূর্বপুরুষ উত্তর প্রদেশ থেকে বাংলা মুলুকে এসে ডেরা বেঁধেছিলেন ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে, লর্ড ডাফরিন তখন ভারতের বড়োলাট। অযোধ্যার নবাব বংশের রক্ত ছিল সেই পূর্বপুরুষের শরীরে। নবাব ওয়াজেদ আলি শাহর সম্পর্কের এক নানির (দিদিমা) তিনি বংশধর।

    তৌফিক আর শাহিদ এবার পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পরেই ওরা বেরিয়ে পড়েছে বেড়াতে। অযোধ্যায় শাহিদের পূর্বপুরুষের ভিটে দেখতেও গিয়েছিল ওরা। আগে নাকি ওখানে একটা হাভেলি ছিল, এখন তা ভেঙে সরকারি কলাভবন হয়েছে। ওখানে একটা চিত্রশালাও আছে। সেখানে মোগল আমলের চিত্রকলার সঙ্গে অযোধ্যার নবাব পরিবারের কিছু ছবিও চোখে পড়ে।

    আরও দেখুন
    বাংলা কমিকস
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা ইসলামিক বই
    বাংলা সাহিত্য কোর্স
    বই
    অনলাইন বুক
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা লাইব্রেরী
    PDF

    অযোধ্যা থেকে লখনৌ দু-দিন কাটিয়ে ওরা এসেছে এই জায়গায় বেড়াতে। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যের কথা ওদের বলেছিল লখনৌয়েরই এক হোটেলের মালিক। ওই হোটেলেই উঠেছিল ওরা। কথায় কথায় এটাও বেরিয়ে পড়েছিল অযোধ্যার নবাব পরিবারের সঙ্গে হোটেল মালিকের পূর্বপুরুষের একটা সম্পর্ক ছিল, অর্থাৎ শাহিদের সঙ্গে লতায়-পাতায় তাঁর একটা সম্পর্ক আছে।

    হোটেল মালিকের নাম হাসান আলি। তিনি দুঃখ করে বলেছিলেন এক সময় তাঁর পূর্বপুরুষের পায়ের নাগরা পথের ধুলো স্পর্শ করত না, আর সেই বংশের মানুষ আজ তিনি হোটেল চালাচ্ছেন। তাও ছোটো হোটেল, কোনোমতে দিন গুজরান হয়। তবু তিনি শাহিদদের নিজের বাড়ি নিয়ে যাবার কথা বলেছিলেন, যতটা সম্ভব যত্ন-আত্তি করতে চেয়েছিলেন, কিন্তু ওরা রাজি হয়নি। মানুষটার আর্থিক অবস্থার কথা চিন্তা করেই রাজি হয়নি। হোটেলের পুরো খরচাই ওরা মিটিয়ে দিয়েছিল।

    হাসান আলির ছোট্ট আপিস কামরায় এক অপূর্ব রূপসি মহিলার ছবি দেখে ওরা দুই বন্ধু চমকে উঠেছিল। ওই ছবিটা অযোধ্যার কলাভবনেও চোখে পড়েছিল ওদের। ছবির চোখ দুটো যেন জীবন্ত। ওরা জিজ্ঞেস করে জেনেছিল ছবিটা অযোধ্যার এক নবাবের বৈমাত্রেয় ভাইয়ের ছোটি বেগমের। বোরখার ঢাকনাটা মাথার ওপর তোলা অবস্থায় ছবি আঁকা হয়েছিল। শিল্পী মন-প্রাণ ঢেলে এঁকেছিলেন ছবিটা। ঠিক যেন সদ্য প্ৰস্ফুটিত এক বসরাই গোলাপ।

    আরও দেখুন
    বাংলা ভাষা
    বই পড়ুন
    বাংলা কবিতা
    বাংলা লাইব্রেরী
    বাংলা বই
    বাংলা রান্নার রেসিপি বই
    Books
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা ফন্ট প্যাকেজ
    সাহিত্য পত্রিকা

    শাহিদের প্রশ্নের জবাবে হাসান আলি মুচকি হেসে বলেছিলেন, ওই বেগম সাহেবাই হলেন শাহিদ আর তাঁর মধ্যে সেতুবন্ধনের উৎস। শাহিদ ব্যাপারটা বুঝতে না পারায় তিনি খোলসা করে বলেছিলেন ওই বেগমের এক দৌহিত্রের বংশধর হলেন শাহিদ, আর সেই দৌহিত্রের মাতুল বংশের হলেন তিনি নিজে। মূল সম্পর্কটা যদিও ছিল খুব ঘনিষ্ঠ কিন্তু আজ দু-শোরও বেশি বছর পরে তা এক বিশাল বটগাছের অসংখ্য ডালপালার মতো ছড়িয়ে জট পাকিয়ে গেছে।

    হাসান আলির মুখেই ওরা শুনেছিল ওই বেগম সাহেবা ছিলেন খুব তেজস্বিনী আর স্বাধীনচেতা। হারামের মধ্যে বিবি সেজে বসে থাকবার মহিলা ছিলেন না। ওয়ারেন হেস্টিংস যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগার পূর্ণ করার জন্য অযোধ্যার বেগমদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, তাঁদের সোনা জহরতের দিকেও লোলুপ হাত বাড়িয়েছিলেন তখন এই ফতিমা বেগমই রুখে দাঁড়িয়েছিলেন, হেস্টিংসের রক্তচক্ষুকে তিনি পরোয়া করেননি। শোনা যায় তিনি নাকি প্রচুর অর্থ আর অলংকার নিয়ে পুরুষের ছদ্মবেশে ইংরেজদের চোখে ধুলো দিয়েছিলেন। কিন্তু তাঁর শেষ পরিণতি জানা যায়নি, তাঁকে আর দেখাও যায়নি। তবে দুষ্টু লোকে তাঁর নামে দুর্নাম রটাতে কার্পণ্য করেনি।

    শাহিদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছিল ছবিটার দিকে। ওর স্পষ্ট মনে হচ্ছিল চোখ দুটো যেন ওর দিকে তাকিয়ে হাসছে। একটা অদ্ভুত অনুভূতিতে শিহরন বয়ে গিয়েছিল ওর সারা শরীরে।

    আরও দেখুন
    বাংলা লাইব্রেরী
    বাংলা ই-বই
    বইয়ের
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বুক শেল্ফ
    বাংলা উপন্যাস
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ফন্ট প্যাকেজ

    শোবার আগে চৌকিদার ওদের বলল, ‘রাত্তিরে হুট করে দরজা খুলে বেরুবেন না কিন্তু, জায়গা ভালো নয়।’

    সারাদিনের পথশ্রান্তিতে ঘুম আসতে দেরি হল না। মাঝরাতে দু-জনেরই কীসের শব্দে ঘুম ভেঙে গেল। ওরা কান পেতে শুনল, ঘোড়ার গাড়ির শব্দ। এদিকে ঘোড়ার গাড়ি আগে ওদের চোখে পড়েনি। ডাকবাংলোর সামনেই এসে থামল গাড়িটা। কারা যেন গাড়ি থেকে নেমে বারান্দা দিয়ে হেঁটে ওদের পাশের ঘরেই ঢুকল। ডাকবাংলোয় ওরা ছাড়াও যে অতিথি আছে চৌকিদার একথা ওদের বলেনি।

    ওরা আবার ঘুমোবার চেষ্টা করল। ঘুমিয়েও পড়েছিল কিন্তু ঘোড়ার খুরের টগবগ শব্দে ওদের ঘুম গেল টুটে। একটা দুটো নয়, যেন বেশ কয়েকটা ঘোড়া ছুটতে ছুটতে এসে থামল ডাকবাংলোর সামনে। এত ঘোড়া কেন! ওরা অবাক না হয়ে পারল না। দু-জনেরই তরুণ বয়স, কৌতূহলটা ওদের মধ্যেও টগবগ শুরু করে দিয়েছে।

    দু-জনেই জানালা খুলে বাইরের দিকে তাকাল। অদ্ভুত এক দৃশ্য চোখে পড়ল ওদের। জনা কয়েক গোরা ঘোড়সওয়ার ঘিরে ধরেছে একটা ঘোড়ার গাড়িকে। সাধারণ ঘোড়ার গাড়ি নয়, ঝালরের পর্দায় ঘেরা, দুটো ঘোড়া— একটা কালো কুচকুচে অন্যটা ধবধবে সাদা। দুটোর চোখেই ঠুলি পরানো, গায়ে বহুমূল্য জাজিম, মাথায় রুপোর তাজ। কোচোয়ানের গায়েও ঝলমলে পোশাক। হঠাৎ গোরাদের একজন, তার কাঁধের স্টার দেখে বোঝা যায় একজন কর্নেল, পিস্তল উঁচিয়ে গুলি করল সেই কোচোয়ানকে, আর সে বুকে হাত দিয়ে ধপ করে আছড়ে পড়ল মাটিতে। তৌফিকের মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এল। তারপরই সেই কর্নেল সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে গট গট করে এগিয়ে গেল ওদের পাশের ঘরের দিকে।

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    Books
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    অনলাইন বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    সাহিত্য পত্রিকা
    বই
    পিডিএফ
    বাংলা কবিতা

    তৌফিক এই ঘটনায় বিচলিত হয়ে পড়েছিল, ওর হাত-পা কাঁপছিল, কিন্তু শাহিদের যেন কোনো চেতনা নেই। একটা দুর্নিবার আকর্ষণে ও এগিয়ে চলেছে দরজার দিকে। ওর ভাবভঙ্গি দেখে ভয় পেয়ে গেল তৌফিক, বন্ধুকে আটকাবার চেষ্টা করল, কিন্তু শাহিদের শরীরে যেন অসীম শক্তি এসে ভর করেছে, এক ঝটকায় তৌফিককে সরিয়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। অগত্যা তৌফিককেও যেতে বলা হল তার পেছন পেছন।

    পাশের ঘরের দরজার দুটো পাটই হাঁ করে খোলা। ঘরের ভেতর বিচিত্র এক দৃশ্য চোখে পড়ল ওদের। সেই গোরা কর্নেল পিস্তল উঁচিয়ে আছে আর তার কয়েক হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে আছেন পুরুষের পোশাক পরা এক রমণী, অপূর্ব রূপসি। মণিমুক্তা খচিত মখমলের একটা মুসলমানি টুপি মাটিতে পড়ে আছে। ওটা মাথায় থাকলে রূপবান এক পুরুষ বলেই ভুল হত। এখন দীর্ঘ বেণিটা প্রায় জানুর কাছে নেমে এসেছে। ওদের কিন্তু মনে হল মুখটা যেন খুব চেনা চেনা।

    সেই রমণীর পদ্মের মতো দু-চোখে ফুটে উঠেছে তীব্র বিদ্বেষ আর ঘৃণা। তাঁর পাশে দাঁড়িয়ে আছে এক বাঁদি, বোধ হয় দেহরক্ষিণী, তার হাতে একটা বাঁকা তরোয়াল।

    আরও দেখুন
    অনলাইন বুক
    গ্রন্থাগার সেবা
    বাংলা ফন্ট প্যাকেজ
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা কবিতা
    বাংলা উপন্যাস

    কর্নেল হা হা করে হাসল, তারপর ভাঙা ভাঙা উর্দুতে বিদ্রূপের গলায় বলল, ‘বেগম সাহেবা ভেবেছিলেন আমাদের ফাঁকি দিয়ে ধনরত্ন নিয়ে পালিয়ে যাবেন। কিন্তু আমরা আগেই সে-খবর পেয়েছিলাম। আপনার হারেমের এক বাঁদিই সেই খবরটা আমাদের জানিয়ে দিয়েছিল। আমরা এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম। এখন ধনরত্নের পেটিকা আমাদের হাতে তুলে দিয়ে কৃতার্থ করুন। আপনাকে আমি আমার বিবি করে রাখব।’

    বেগম সাহেবার দু-চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ল, তিনি বললেন, ‘ওরে বিদেশি কুকুর, তুই কি ভেবেছিস নিজের প্রাণ বাঁচাবার জন্য ওই পেটিকা তোর হাতে তুলে দেব! নিজের মানসম্মান বিসর্জন দেব! তুই তো কোম্পানির গোলাম আর আমি এক স্বাধীন রাজ্যের নবাব পরিবারের বেগম। বামন হয়ে আশমানের চাঁদের দিকে তুই হাত বাড়াতে চাস! তোর স্পর্ধা তো কম নয়! আগুনে পুড়ে মরবার আগে পতঙ্গের পাখা গজায়, তোরও তেমন পাখনা গজিয়েছে।’

    কর্নেলের ফর্সা মুখ আরও রাঙা হয়ে উঠল, জ্বলে উঠল দু-চোখ।

    ‘তবে মরো তুমি’, পিস্তলটা সে বেগম সাহেবার বুক লক্ষ করে তাক করল। সঙ্গেসঙ্গে সেই বাঁদি তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়বার চেষ্টা করল তার ওপর। পিস্তলের গুলিটা এসে লাগল তার বুকে। রক্তে লাল হয়ে গেল জামা। মাটিতে লুটিয়ে পড়ল বেগমের সহচরী। শেষবারের মতো সে তাকাল বেগম সাহেবার দিকে।

    আরও দেখুন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বইয়ের
    বাংলা কবিতা
    ই-বই ডাউনলোড
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্য
    বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা

    কর্নেল আবার হা হা করে হেসে দু-পা এগিয়ে এল। কিন্তু সে কিছু করবার আগেই বেগম সাহেবা বিদ্যুদগতিতে কটিদেশ থেকে একটা ছোরা বার করে আমূল বসিয়ে দিলেন সেই কর্নেলের বুকে। মরণ আর্তনাদ করে উঠল কর্নেল, সেইসঙ্গে তার পিস্তলটাও গর্জে উঠল। দু-জনে প্রায় একইসঙ্গে লুটিয়ে পড়লেন মাটিতে।

    স্তম্ভিত তৌফিক তাকাল শাহিদের দিকে, তারপরই চমকে উঠল। শাহিদের দু-চোখে ফুটে উঠেছে ক্রোধ আর জিঘাংসার চিহ্ন। ও বন্ধুকে কয়েকবার জোরে নাড়া দিতেই আস্তে আস্তে সহজ হয়ে এল শাহিদ।

    এদিকে যে গোরা সেনারা ওই কর্নেলের সঙ্গে এসেছিল, দলপতির মৃত্যুতে তারা যেন দিশেহারা হয়ে পড়ল, কিছুক্ষণ নিজেদের মধ্যে নীচু গলায় তারা কী সব পরামর্শ করল, তারপর কর্নেলের মৃতদেহ বাইরে নিয়ে এসে ওই ফিটনে চাপিয়ে ঘোড়া ছুটিয়ে দিল জোরকদমে। আশ্চর্য, এত যে কাণ্ড ঘটে গেল, শাহিদদের দিকে একবারও কেউ ফিরেও তাকাল না, যেন ওদের উপস্থিতি টেরই পায়নি।

    ওরা চলে যাবার প্রায় সঙ্গে সঙ্গে সেখানে এলেন কালো আলখাল্লায় ঢাকা, গলায় পুতির মালা, দীর্ঘদেহী এক ফকির সাহেব, সঙ্গে খুব সম্ভব তাঁর দু-জন শিষ্য। তাঁরা ঘরে গিয়ে বেগম সাহেবা আর তাঁর সহচরীর মৃতদেহ যত্ন করে বাইরে বয়ে নিয়ে এলেন, তারপর একটা গাছের তলায় পাশাপাশি সমাধিস্থ করলেন মৃতদেহ দুটি। যেমন হঠাৎ এসেছিলেন তেমন হঠাৎই অদৃশ্য হয়ে গেলেন তাঁরা।

    আরও দেখুন
    বাংলা উপন্যাস
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ঐতিহাসিক স্থান ভ্রমণ
    নতুন উপন্যাস
    বই পড়ুন
    বাংলা অডিওবুক
    সাহিত্য পর্যালোচনা
    Books
    বিনামূল্যে বই

    এখন চারদিক নির্জন নিঃঝুম। এত যে কাণ্ড ঘটে গেছে বোঝবার উপায় নেই। শাহিদ যেন কেমন হয়ে গেছে, মুখে কথা নেই, একটা ঘোরের মধ্যে রয়েছে মনে হয়। তৌফিক ওকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে এল, এবার আর বাধা দিল না ও।। শাহিদকে শুইয়ে তৌফিকও শুয়ে পড়ল ওর পাশে।

    কখন যে ওরা ঘুমিয়ে পড়েছিল নিজেরাই জানে না, ঘুম ভাঙল ডাকবাংলোর চৌকিদারের হাঁকডাকে। দরজা খুলতেই সে বলল অনেক বেলা হয়েছে, ওদের উঠতে না দেখে তার দুশ্চিন্তা হয়েছিল।

    সত্যিই অনেকক্ষণ রোদ উঠেছে, সূর্যের আলোয় ঝলমল করছে পাহাড়ি উপত্যকা। গত রাতের ঘটনা মনে হচ্ছে দুঃস্বপ্ন। কিন্তু সত্যিই কি তাই! ওরা দু-জন পরস্পরের মুখের দিকে তাকাল।

    চৌকিদার ওদের মুখের হতভম্ব ভাব লক্ষ করে ব্যাপার কী জানতে চাইল। তৌফিকই খুলে বলল সব কথা।

    চৌকিদারের তো দু-চোখ কপালে ওঠার জোগাড়। সে বলল তার বাপ ঠাকুরদার মুখে এমন একটা ঘটনা শুনেছিল। তা সে তো অনেক বছর আগের ঘটনা, তখন আংরেজরা এক এক করে নবাব বাদশাদের রাজ্য কেড়ে নিচ্ছিল। তখন নাকি এখানে একটা বাগানবাড়ি ছিল, এক নবাবের বাগানবাড়ি। কিন্তু আজ পর্যন্ত কেউ এমন ঘটনা দেখেছে বলে শোনা যায়নি।

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্য
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ভাষা
    গ্রন্থাগার সেবা
    গ্রন্থাগার
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ফন্ট প্যাকেজ

    চৌকিদার ওদের সকালের জলখাবার আনতে চলে গেল। শাহিদ হঠাৎ বলে উঠল, ‘ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে।’

    ‘কী সেটা?’ তৌফিক জিজ্ঞেস করল।

    ‘যে বেগম সাহেবাকে আমরা কাল রাতে দেখেছিলাম, তাঁকে খুব চেনা চেনা মনে হচ্ছিল, কাল বুঝতে পারিনি। হাসান আলির আপিস ঘরে আর কলাভবনে যে ছবিটা আমরা দেখেছিলাম, সেই ফতিমা বেগমই কাল দেখা দিয়েছিলেন। তাঁর ছেলেমেয়েদের বংশ শাখাপ্রশাখার মতো ছড়িয়ে পড়েছে। আমিও তার একটা শাখা। হয়তো খোদার মর্জিতেই কাল আমরা এখানে এসেছিলাম। বেগম সাহেবা সেই রাতের ঘটনার পুনরাবৃত্তি করে আমাকে জানিয়ে গেলেন আসলে কী ঘটেছিল, সেইসঙ্গে তাঁর নামে যে অপবাদ রটেছিল তা যে মিথ্যে তাও প্রমাণ করে গেলেন। হয়তো এটা না জানানো পর্যন্ত তাঁর আত্মা শান্তি পাচ্ছিল না।’

    একটু থেমে তৌফিক আবার বলল, ‘আল্লার কাছে আমি তাঁর জন্য দোয়া মাঙব।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন
    Next Article অরিগামির গোলকধাঁধায় – মাহরীন ফেরদৌস

    Related Articles

    মঞ্জিল সেন

    উপন্যাস সমগ্র ১ – মঞ্জিল সেন

    November 10, 2025
    মঞ্জিল সেন

    ভয় সমগ্র ২ – মঞ্জিল সেন

    November 8, 2025
    মঞ্জিল সেন

    অদ্বিতীয় সত্যজিৎ : সত্যজিতের প্রথম পূর্ণাঙ্গ জীবনী – মঞ্জিল সেন

    November 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }