Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাসিন্ধুর ওপার থেকে – প্রসেনজিৎ দাশগুপ্ত

    প্রসেনজিৎ দাশগুপ্ত এক পাতা গল্প123 Mins Read0
    ⤶ ⤷

    ৩য় অধ্যায় – রাখালিয়া বাঁশি : জিউশ বা ইহুদীয় ধর্মীয় সংগীত

    ৩য় অধ্যায় – রাখালিয়া বাঁশি : জিউশ বা ইহুদীয় ধর্মীয় সংগীত

    ভূমিকা

    জিউশ বা ইহুদীয় ধর্মীয় সংগীত প্রভূত বৈচিত্র্যপূর্ণ এবং বহু বছরের পুরোনো সংস্কৃতির ধারক বাহক। মাঝে মাঝে এর অবতারণা ধর্মীয় সংগীতরূপে, মাঝে মাঝে সম্পূর্ণ তা থেকে আলাদা। এর সুর, সংগীতমূর্ছনা এবং রচনা (composition) যুগে যুগে বৈচিত্র্যের ছাপ রেখেছে ইতিহাসে। জিউশ ধর্মীয় সংগীতের ইতিহাস একই সঙ্গে উপাসনা বা প্রার্থনাসংগীত, লোকসংগীত ও আধুনিক চার্চসংগীতের রদবদলকে মূল্যায়িত করে।১ পুরাতনী উপাসনাসংগীত বস্তুত জেরুজালেমের ‘প্রার্থনা-কক্ষের সংগীত’ থেকে অভিন্ন। ‘মিসনা’ (Mishna) অনুসারে, চিরাচরিত ‘প্রার্থনা-কক্ষের সংগীত’-এর (Temple orchestra) অর্কেস্ট্রায় ১২টি বাদ্যযন্ত্রের বহুল ব্যবহার দেখতে পাওয়া যায় যা ১২জন গায়কের একটি দল পরিদর্শন করত।২

    বেশ কিছু অতিরিক্ত বাদ্যযন্ত্র যা প্রাচীন হিব্রু সংগীতের আধার অথচ সেগুলি কিন্তু এই temple orchestra-য় ব্যবহৃত হতো না। এর মধ্যে ‘উগাব’৩, যা প্রাচীন চার্চে ব্যবহৃত অর্গ্যান জাতীয় বাদ্যযন্ত্র, এই বিশেষ প্রার্থনা সংগীতে অভাবিতভাবে ব্রাত্য থেকেছে।

    পরবর্তীকালে এই পবিত্র জিউশ ‘প্রার্থনা বাক্য’-গুলি এবং—অর্ধেক ইহুদি রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধবংস হলে—ধর্মীয় সংগীতাচরণ ইহুদি সংস্কৃতি থেকে এক প্রকার বন্ধ করে দেওয়া হয়। আরও পরে অবশ্য এটি, ‘পিউতিম’ (Piyyutim-ইহুদি কাব্যরূপ)-এর হাত ধরে আবার মূলস্রোতে ফিরে আসে। এই ‘পিউতিম’-ই ইহুদি সংগীতকে ভবিষ্যতে আরও নতুন মোকাম৪ জোগায়। টেম্পল অর্কেস্ট্রাতেও এই প্রাচীন হিব্রুকাব্যরূপের প্রভাব দেখা যায় যা ‘পিউতিম’-র রচয়িতা নিজেই বেছে থাকেন। একই সঙ্গে লোকসংগীত ও চারণসংগীত একে আরও উৎকর্ষ দান করেছে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে জিউশ বা ইহুদি ধর্মীয়সংগীত বিবর্তিত হয়েছে উন্নতির চরম শিখরে।

    সমসাময়িক ইতিহাস

    বিংশ শতাব্দীতে জিউশ ধর্মীয়সংগীতের ব্যাপ্তি ও বৈচিত্র্য চোখে পড়বার মতো। বিংশ শতাব্দীতে এই ধর্মীয়সংগীতের মহার্ঘতা Sholmo Carlebach-এর ‘Nigunim’ থেকে Devbie Friedman-এর Jewish feminst folk পর্যন্ত বিস্তৃত। বিখ্যাত সংগীতজ্ঞ Velvel Pasternak এই শতাব্দীতে জিউশ ধর্মীয় সংগীতের সংরক্ষণ ও তার কালবিবর্তনের এক বিশাল স্বাক্ষর রেখেছেন।৫ এছাড়াও এই শতাব্দীতেই ‘Mordeehai Ben david’, ‘Abraham Fried’ এবং জিউশ ধর্মীয় ব্যান্ড মিউজিক যেমন—‘Yigal Salik’-এর ‘London Pirchei’ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে।

    এক্কেবারে সাম্প্রতিককালে ‘রেগে’ আর্টিস্ট ‘Mati Syahu’ জিউশ’ Shepherdic song’ বা ‘মেষ পালকের গীতি’-র নতুন ‘Neo-rege’৬ ভার্শান বার করেন। এছাড়াও এক সম্ভ্রান্ত গোঁড়া চার্চসংগীতের দল ধর্মীয় ভাবধারা, ইহুদি সংস্কৃতি নিয়ে সুর রচনা শুরু করেছে যেটি মূলত ইংরেজি ও হিব্রুতে লেখা। খ্রিস্টীয় ধর্মীয়- সংগীতের পূর্বব্যবহার (ethnic treatment) এই ধর্মে বহুলাংশে দেখা যায়। জেরুজালেমের পবিত্র মন্দিরগুলিই বস্তুত এই ধর্মীয় সংগীতের পীঠস্থান। উপাসনাগৃহে বা ধর্মীয় নির্দেশিত স্থানগুলিতে ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তালমুদ-এর শ্লোক (chants) বা ইহুদিদের ধর্মীয় সংগীত পরিবেশিত হয়ে থাকে।৭

    পবিত্র তালমুদ অনুসারে বিখ্যাত ইহুদি সাধক জাসুয়া বিন হানানিয়া বা হানিয়া, যিনি কিনা পবিত্র ‘লেভি’র বংশধর ও ইহুদি যাজকশ্রেণির চারণকবিদের অন্যতম, ইহুদিদের সুর্নিদিষ্টভাবে পথ নির্দেশ করেছেন কীভাবে সমবেত ইহুদি সংগীতকারেরা ইহুদিদের মঙ্গলার্থে পবিত্রস্থানে জড়ো হয়ে সংগীতসাধনা করেছেন (তালমুদ, সুক 53 এ)। রাখালিয়া সংগীত বা Shepherdic song এই ধর্মের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। স্প্যানিশ জিউশদের এই সংগীত মধ্যযুগীয় স্পেনে যথেষ্ট সমৃদ্ধ হয় ও পরবর্তীকালে রাজসভাতেও তা পরিবেশিত হয়।

    ইহুদি কিংবদন্তী অনুযায়ী বীরবালক ডেভিড ও নিষ্ঠুর সেনাধ্যক্ষ গালিয়াথের যুদ্ধ এবং সেই কিংবদন্তীজাত রচনাই এই সংগীতের মূল সম্পদ। ডেভিড নিজেও মেষপালক ছিলেন ও ভালো গান গাইতে পারতেন।৮ পরবর্তীকালে এই সংগীত স্পেন, মরক্কো, আর্জেন্টিনা, তুরস্ক ও গ্রিসে জনপ্রিয়তা লাভ করে।

    মূলত আনন্দ, বীরগাথা, প্রেমরস সংগীত (love Song) ও আধ্যাত্মিকতা—এই বিশেষ সংগীতের ধারণ। বহু ভাষায় এই ধর্মীয় সংগীতের চর্চা হলেও মূলত হিব্রু ও লাতিনই এর ভাষারূপে সর্বজনবিদিত।

    প্রকারভেদ

    ইহুদিদের ধর্মীয় সংগীত যুগ যুগ ধরে নানান রূপে, নানান ছন্দে-বর্ণে-শব্দে বিস্তার লাভ করেছে। এর বিশেষ বিভাগগুলি নিয়ে নীচে আলোচনা করা হল :

    ১. পিয়ুট (Piyyut)

    ‘পিয়ুত’ বা ‘পাইয়ুট’ একটি বিশেষ ধরনের জিউশ সংগীতের সাংগীতিক কাব্যরূপ, যা তৈরি হয়ে থাকে মূলত গাইবার জন্যই। এই জাতীয় গানকে ‘পিয়ুতিম’ (Piyyutm) বলা হয় যা মিসন্যায়িক (Mishnaic Period) যুগ থেকে চলে আসছে। এগুলি বেশির ভাগ হিব্রু বা অ্যারামাইক৯ (Aramaic) ভাষায় লিখিত। পরবর্তীকালে এই পিয়ুটগুলো সর্বসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। যেমন—আদেথ ওলাম (Adon Olam বা Master of the world) ইহুদি ধর্মীয় সংগীতে একটি বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছে।

    ২. জেমিরত (Zemirot)

    ‘জেমিরত’ মূলত ইহুদি মন্ত্র যা হিব্রু ভাষায় গাওয়া হয়ে থাকে। মাঝে মাঝে Yiddish বা Ladino ভাষাতেও এই বিশেষ ধর্মীয় সংগীতের ব্যাপ্তি লক্ষণীয় যা বিশেষত ‘সাবাথ’ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়। তালমুদ-এর পবিত্র অংশ থেকে জেমিরত গাওয়া হয়ে থাকে।১০

    ৩. নিগুন (Nigun)

    এটি একটি বিশেষ ধরনের সমবেত বা গোষ্ঠীগত ধর্মীয় সংগীতচর্চার রূপবিশেষ। এই পর্যায়ের সংগীতে বাদ্যযন্ত্রের ব্যবহার উল্লেখ্য। মাঝে মাঝে বাইবেল কিংবা সনাতনি ইহুদীয় রচনাগুলি থেকে নিগুনের ব্যাপ্তিসাধন ঘটে।

    পরবর্তীকালে নিগুণের দ্রুত পরিবর্তন ও উন্নতিসাধন একে আরও ব্যতিক্রমী করে তোলে। এই ব্যতিক্রমী অংশটি ‘হাসিদিয়’ (Hasidism) ভাবধর্মাচরণেও বিদ্যমান। ‘হাসিদিজম’-এ (Hasidism)১১ এই গানগুলি ইহুদিদের ‘রাবিব’ বা ‘প্রধানরাজা’-রা রচনা করেন। এতে ‘দেভেস’ (Deveks) বা ঈশ্বরের সঙ্গে কথোপকথন নামে বিশেষ সাংগীতিক রূপ পাওয়া যায় যা ব্যক্তিবিশেষের ধ্যানগর্ভের বা ভাবসমাধির পক্ষে আদর্শ। হাসিদিজমের প্রবক্তা মহান ‘বাল সেম থব’ (Baal Shem Tov) এই ‘নিগুণ’-গুলিকে১২ ঐশ্বরিক শক্তির আধার ও পরম- করুণাময়ের আশ্রয়রূপে ব্যাখ্যা করেন।

    পিয়ুট, জেমিরত, নিগুণ ছাড়াও এই ধর্মীয়সংগীতের আরও কয়েকটি প্রকারভেদ যেমন—পিজমোনিন (Pizmonin) ও ‘বকাসত’ (Baqashot) উল্লেখযোগ্য। এই দুটি ধর্মীয় সাংগীতিক রূপই প্রাচীন ইহুদি লোকসংগীতের আধার।

    এই সব ক-টি ইহুদি ধর্মীয় সংগীতের মূলখণ্ডচিত্র ও বাইবেল অনুপ্রাণিত। এই সংগীতের অধিকাংশ রচনাই বাইবেল, তালমুদ ও তানাঘ অন্তর্ভুক্ত অথবা প্রাচীন ইহুদি কবিদের (যেমন ইহুদা হালেভি ও ইস্রায়েল নাজারা) রচনা থেকে সংগৃহীত।

    মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আজও এগুলির চর্চা পুরোদমে চলেছে ও ধর্মীয় ইহুদি সংগীতের এই অসাধারণ বিবর্তন কালক্রমে প্রাচ্যের গণ্ডী টপকিয়ে পাশ্চাত্যেও সমানভাবে প্রভাব ফেলেছে।

    জেরুজালেমের এই প্রাচীন ধর্মীয় সাংগীতিক রূপ রাখালিয়া সুরের হাত ধরে আজ সমগ্র বিশ্বে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে এবং প্রার্থনাসংগীতের জগতে গড়ে তুলেছে এক তুমুল আন্দোলন যা মরক্কো, তিউনিশিয়া, আলজিরিয়া, ইজরায়েল, গ্রিস, যুগোশ্লাভিয়া, মিশর ও অন্যান্য দেশেও সমান প্রভাব বিস্তার করেছে।১৩ আজও সেই ‘রাখালিয়া বাঁশি’ সর্বত্র ভেসে বেড়ায়—জেরুজালেম থেকে মহাপৃথিবীর পথে।

    অন্যান্য সাংগীতিক প্রভাব

    বাইবেলের সময় থেকেই নৃত্য, গীত ও বাদ্য জিউশ বা ইহুদিধর্মে এক গভীর প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল। স্বতন্ত্র কিছু আঞ্চলিক ও লোকসংগীতের বর্ণময় ভূমিকা ইহুদি ধর্মীয় সংগীতকে রঙিন করে তোলে।

    এর মধ্যে বিশেষ উল্লেখনীয় কিছু সংগীত নিয়ে আলোচনা করলে দেখা যাবে ইহুদিধর্মে সংগীতের বিবর্তন কীভাবে কালানুসারে সমৃদ্ধ হয়েছে। এই বিশেষ সাংগীতিক রূপগুলিকে বাদ দিলে ইহুদি ধর্মীয়সংগীতের আখ্যান অসম্পূর্ণ রয়ে যাবে বলে মনে হয় :

    ১. ইজরায়েলি সংগীত

    শাস্ত্রীয় ও আধুনিক ইজরায়েলি সংগীত সেইসব কতিপয় সাংগীতিক রূপ যা ইহুদিধর্মে বিশেষ প্রভাব বিস্তারে সক্ষম হয়েছিল। এর ধর্ম ও ধর্মীয় সাংগীতিক ভূমিকা (Religious music culture) এতটাই অসীম যে একে ইহুদি ধর্মীয়- সংগীতের Central Sun বললেও অত্যুক্তি হয় না। বিশেষ বৈশিষ্ট্যসম্পূর্ণ এই ইজরায়েলি সংগীত প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতের এক বিস্ময়কর যোগসূত্র। এই সংগীতের সাংগীতিক বৈশিষ্ট্যের মধ্যে হাসাদীয় সংগীত১৪ (Hasadic song), এশিয়ান ও অ্যারাবিক পপ, রক, ফোক-এর আশেপাশে ইয়েমেনাইট সংগীত (Yemenite Music), হিপ হপ ও হেভি মেটালেরও নিদর্শন পাওয়া যায়।

    অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে জিওনিস্ট আন্দোলনের (Zionist movement) পৃষ্ঠপোষকরূপে লেখা হয়েছিল জনপ্রিয় লোকসংগীত। প্রথম দিকে এইসব সংগীতের সুর ও যন্ত্রানুষঙ্গ জার্মান, রুশ ও সনাতনি ইহুদি লোকসংগীতের অনুসরণে হিব্রুভাষায় লেখা হত।১৫ বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইজরায়েলি সংগীতকারেরা হিব্রুভাষা, সংস্কৃতি ও সাংগীতিক প্রয়োগের এক বিশাল পরিবর্তন আনেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে বিখ্যাত ইজরায়েলি সংগীতজ্ঞ ও সমালোচক মিনাশি রাভিনা (Menashe Ravina) ইজরায়েলি ও হিব্রু সংগীতের এই তুমুল বিবর্তনকে ‘ইহুদি ধর্মীয়সংগীতের রেনেসাঁ’ বলে ব্যাখ্যা করেন।

    এরপর নানান রাজনৈতিক যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও কিবুজ১৬ আন্দোলন (Kibbutz Movement) এই আঞ্চলিক সংগীতের আরও উন্নতি- সাধন করে। জিওনিস্ট মুভমেন্টের বিশেষ কিছু নজিরবিহীন বৈশিষ্ট্য এই সময় উঠে আসে ইজরায়েলি সংগীতে। এখনও ইহুদি ধর্মীয় সংগীতে এই ইজরায়েলীয় প্রভাব (impact of israel) বিদ্যমান। চিরস্মরণীয় হয়ে আছে প্রাচীন হিব্রু ভাষা, ধর্মীয় সংস্কৃতি ও সংগীতের সেই অভাবনীয় উন্নয়ন যা ইজরায়েলি সংগীতকে অমরত্ব দান করেছে।

    ২. ক্লেজমার (Klezmer)

    আনুমানিক ষোড়শ শতাব্দীতে ইহুদি ধর্মীয় সংগীতের আসরে স্বতন্ত্র সংগীতের প্রভাব বিশেষরূপে পরিলক্ষিত হয় ক্লেজমেরিম (Klezmerim) সংগীতকারদের সংগীতে, যা মূলত পূর্ব ইউরাপের ‘আসকেনাজি জিউশ’১৭ (Askhenazi jews) সম্প্রদায়ভুক্ত। তারা ধর্মীয় ভাবধারাকে পুনরায় তাদের সংগীতের মাধ্যমে—যা কিনা হিব্রু ফোক, রক ও মেটাল মিউজিকের ধারার অর্ন্তগত—উন্নতির শিখরে নিয়ে আসে। মূলত প্রাচীন হিব্রু বীরগাথা, লোকসংগীত ও জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত এই সংগীতকে ‘ক্লেজমীয় সংস্কৃতি’-র (Klezmian cultave) পীঠস্থানরূপে ব্যাখ্যা করা হয়।১৮ এছাড়াও নানান উৎসব ও দৈবসাধন সংগীতকে এখানে নতুনরূপে ধর্মীয় সাংগীতিক জীবনের অন্তর্ভুক্ত করার সফল চেষ্টা হয়েছে। এই সংগীতকারেরা প্রকৃত অর্থে ঈডিশ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিলেন ও ইহুদি ধর্মীয় সংগীতকে এনেছিলেন ভক্তিমার্গে।

    ৩. মীজরাহী (Mizrahi)

    মিজরাহী সংগীতকে বস্তুত ইহুদি ধর্মীয় সংগীতের নতুন ধারারূপে চিহ্নিত করা হয়। এই বিশেষ ইজরায়েলি সংগীতটির ধারা ইজরায়েলি লোকসংগীত ও আরবিয় বিশেষত মেডিটেরেনিয়ান সংগীতের এক অপূর্ব সংমিশ্রণ। চিরায়ত মিজরাহী সংগীতের রূপ উঠে আসে ইহুদি চারণকবিদের১৯ ধর্মীয় ভাবধারায়। এই বিশেষ সংগীতে মূলত বেহালা বা তারের যন্ত্রের একচ্ছত্র আধিপত্য বর্তমান। এছাড়াও মধ্যপ্রাচ্যীয় যন্ত্রসংগীতের প্রভাবও বিশেষ লক্ষণীয়। এটি উচ্চস্বরে গাওয়া ও বাজানো হয়ে থাকে যা আধুনিক ইহুদি ও ইজরায়েলি সংগীতে বিশেষ জনপ্রিয়।

    ৪. রাখালিয়া সংগীত বা ল্যাডিনো (Ladino)

    রাখালিয়া সংগীত বা ল্যাডিনো গীতি শেফার্ডিক জিউশদের আত্মার স্বর। এটি মধ্যযুগীয় স্পেনে২০ জাত ও পরবর্তীকালে নানান ইহুদি অঞ্চলে স্বীকৃতি পায়। পূর্বে উল্লেখিত ইহুদি ধর্মীয় সংগীতের সমসাময়িক ইতিহাস পর্বে এর বিস্তারিত আলোচনা দ্রষ্টব্য।

    এত স্বল্প আলোচনায় জিউশ বা ইহুদি ধর্মীয় সংগীতের মাহাত্ম্য বোঝানো অসম্ভব। বাইবেলের সময় থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত এই ধর্মীয় সংগীতের ইতিহাসে বার বার ঘটেছে প্রাচ্য ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধন। বিখ্যাত আইরিশ সংগীতকার মরিস র্যাভেল বেহালা ও পিয়ানোতে রচনা করেন ‘Kaddisch’২১ যা সনাতনি ইহুদি উপাসনাসংগীতের আধুনিকীকরণ। বিংশ শতাব্দীর মধ্যভাগে বিখ্যাত রুশ কম্পোজার সের্জেই প্রকোফিৎ লিখেছিলেন Hebrew Melodies যা ইহুদি লোকসংগীতের পিয়ানো ও ক্ল্যারিয়োনেটের আখ্যান। এরকম উদাহরণ আরও অনেক, অপরিমিত, অগণিত।

    যুগযুগ ধরে হিব্রু ভাষাভাষীদের এই প্রাচীন ধর্মীয় সংগীত মানবসভ্যতার ইতিহাসের এমন এক অনন্যসাধারণ অধ্যায়, যা শুধুমাত্র দেশ-কাল বা ধর্মীয়করণের নিরিখে ভাগ করা অকল্পনীয়। বিশ্বধর্মীয় সংগীতের আসরে এক স্বতন্ত্র স্থান চিরকালের জন্য বাঁধা রয়ে গেছে সবার অলক্ষে জেরুজালেমের রুক্ষ মেঠো পথে, প্রাচীন মন্দির বা উপাসনাকক্ষের সংগীত, সমুদ্রের গল্প কিংবা রাখালিয়া বাঁশি-র মেঠো সুরে—আমাদেরই স্বপ্নে ও জাগরণে।

    ***

    ৩য় অধ্যায়
    রাখালিয়া বাঁশি : জিউশ বা ইহুদীয় ধর্মীয় সংগীত

    ১. Michael Brenner and Jeremiah Riemer (2010), A short history of the Jews, Princeton University press, 978-0765759665, p. 47

    ২. Ronald H. Isaacs (1997), Jewish Music : Its History, people and song, Jeson Anonson ; 978-0765759665, p. 47

    ৩. Ibid, p. 53

    ৪. Ibid, p. 118

    ৫. Velvel Pastenak (2003) ; the Jewish music companion, Tara publication ; 978-1928918240 ; p.9

    ৬. Ibid, p. 64

    ৭. Norman Solomon (2009), The Talmud : A selection, Penguin classics, 978-0141441788, p. 132

    ৮. Ibid, p. 261

    ৯. Semanuel Rubin (2006) ; Music in Jewish history and culture ; Hermione Park press, 978-089901336, p. 42

    ১০. Ibid, p. 74

    ১১. Abraham Z, Idelsohn (1992), Jewish Music : Its historical development, Dover press, 978-0486271477, p. 69

    ১২. Ibid, p. 77

    ১৩. Brad statson (2008) ; Jewish sacred music and Jewish identity, Paragon house, 978–1557788726, p. 212

    ১৪. Peter Gradenwitz (1996), The Music of Israel : From the biblical era to modern times, Amadeus press, 978-1574670127, p. 39

    ১৫. Ibid, p. 234

    ১৬. Paul Bohlman (1988) ; The study of folk music in Modern world, Indiana university press, p. 118

    ১৭. Seth Rogovoy (2000) ; The Essential Klezmer ; Algonquin books, 978–1565122444, p. 25

    ১৮. Ibid, p. 71

    ১৯. Ilan Stavans (2005), The Schocken book of modern Sephardic literature, Schocken ; 978-0805242287, p. 220

    ২০. Ibid, p. 165

    ২১. Philip V. Bohlman (2009) ; Jewish musical modernism : old and real, university of Chicago press, 978-02260063863, p. 185

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিজীবনী (১ম খণ্ড) – প্রশান্তকুমার পাল
    Next Article ভুলবে সে গান যদি – প্রসেনজিৎ দাশগুপ্ত

    Related Articles

    প্রসেনজিৎ দাশগুপ্ত

    ভুলবে সে গান যদি – প্রসেনজিৎ দাশগুপ্ত

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }