Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাসিন্ধুর ওপার থেকে – প্রসেনজিৎ দাশগুপ্ত

    প্রসেনজিৎ দাশগুপ্ত এক পাতা গল্প123 Mins Read0
    ⤶ ⤷

    ৫ম অধ্যায় – গৌস্ট ড্যান্স ও কালো-পায়ের গান : লোকায়ত আমেরিকান ধর্মীয় সংগীত

    ৫ম অধ্যায় – গৌস্ট ড্যান্স ও কালো-পায়ের গান : লোকায়ত আমেরিকান ধর্মীয় সংগীত

    ভূমিকা

    নেটিভ আমেরিকান বা আমেরিকো-ইন্ডিয়ান ধর্মীয় সংগীতের উদ্ভব, প্রয়োগ ও পরিবেশন দেখা যায় আমেরিকার উত্তরখণ্ডে। এটি মূলত আমেরিকার সুপ্রাচীন আদিবাসী সংগীত (tribal music)। অন্যান্য নানা দেশের লোকায়ত ধর্ম ও তার ধর্মীয় সংগীতের ইতিহাসে নেটিভ আমেরিকান ধর্মীয় সংগীত একটি স্বতন্ত্র ও বিশেষ গুরুত্বপূর্ণ ধর্মীয় অধ্যায়। পৃথিবীর এই অন্যতম সুপ্রাচীন আদিবাসী সংগীতের ধারা অনুসরণ করে পরবর্তীকালে আধুনিক আমেরিকান রক, জ্যাজ, ব্লুস, হিপহপ ও রেগে’-র পরিচয় পেয়েছি।

    বস্তুত লোকায়ত আমেরিকান ধর্মীয় ভাবধারার১ ইতিহাসে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমস্ত আদিবাসী সংস্কৃতি-বিজ্ঞান-সাহিত্য ও ধর্ম যুগে যুগে মুখ থেকে মুখে শ্রুতিভাষ্যের মাধ্যমে ছড়িয়েছে। আমেরিকার ক্ষেত্রেও তা ভিন্ন নয়। সংগীতের অবদানও এসকল ক্ষেত্রে উল্লেখনীয়। নব্য আমেরিকার ধর্মীয় ভাবধারা বিস্তারে সে-সকল প্রদেশের আদিবাসী সংগীতের সুগভীর প্রভাব লক্ষণীয়। আমেরিকার সুদীর্ঘ ইতিহাস ঘাঁটলে জানা যায় সপ্তম শতাব্দীতে২ প্রথম ধর্মীয় সংগীতের প্রচলন। উত্তর আমেরিকার নানা অঞ্চলে বিস্তৃত নানান প্রকার আদিবাসীদের ধর্ম ও তার ধর্মীয় সংগীতের মধ্যে বিশাল এক মেলবন্ধন পরিলক্ষিত হয়। তা হল পৃথিবীর কিছু আদিম শব্দ ও সুরারোপনে। এ সকল শব্দ, লোকায়ত ধবনি বা শব্দ প্রাকার কোনো অভিধানে পাওয়া দুষ্কর। আদিম ধর্মীয় আচার-আচরণে এগুলির বহুমুখী বিবর্তন ঘটেছে যুগ যুগ ধরে। এখানেই আমেরিকার লোকসংগীতের স্বতন্ত্রতা।

    ইউরোপীয় সাম্রাজ্যবাদী অভিযাত্রীদের আগমনের অনেক আগে থেকেই আমেরিকার প্রাচীন লোকধর্ম ও লোকাচার সর্বজনবিদিত। এর মধ্যে গ্রেটবাসিন অঞ্চলের লোকধর্ম ও তার ধর্মীয় সংগীতচর্চার ইতিহাস সর্বাপ্রেক্ষা প্রাচীন। কণ্ঠসংগীতের এক বিশেষ ‘স্টাইল’ এখানেই সর্বপ্রথম সৃষ্টি হয়। মূলত এটি মেসো-অ্যামেরিকান মেক্সিকোতে উদ্ভূত হয়ে উত্তর আমেরিকায় ছড়ায়।

    নেটিভ অ্যামেরিকান ধর্মীয় সংগীতের এই প্রভূত বিস্তারের সময় মূলত তিনটি প্রধান এশিয়ান সাংগীতিক ধারা এই সংগীতে যথেষ্ট প্রভাব ফেলে। এই তিনটি বিশেষ ধারা হল—চাকচি (chukchee), উকাগীর (yukaghir) ও কোর্য়াক (koryak)। এই বিশেষ সাংগীতিক ধারাগুলিকে পোলিও-সাইবেরিয়ান আদিবাসীদের লোকসংগীত হিসেবে অনেকে মনে করেন। এখান থেকেই পরবর্তীকালে সাংগীতিক বিবর্তনের মাধ্যমে তিনটি প্রাচীন আমেরিকান সংগীতের মূলধারার প্রচলন ঘটে, যা হল—উত্তর-পশ্চিম আঞ্চলিক (North-west) সংগীত, প্যুবলো (Pueblo) ও নাভাযো (Navajo) সংগীত। এই সব ক-টি স্বতন্ত্র সাংগীতিক ধারাই উত্তর আমেরিকার ধর্মীয় আচার-আচরণ ও সংগীতকে সমৃদ্ধ করে।৩

    এই সমস্ত আমেরিকান লোকধর্মীয় সংগীতে কণ্ঠসংগীত ও যন্ত্রসংগীতের ব্যবহার বিশেষ উল্লেখযোগ্য। কণ্ঠসংগীতের মধ্যে একক গায়ন (Solo), দ্বৈত সংগীত (Duet) ও সমবেত সংগীত (choral song)-এর প্রচলন দেখা যায়। যন্ত্রানুষঙ্গ ও যন্ত্রসংগীতে মূলত চামড়ার বাদ্য (drums) ও অন্যান্য (যেমন, rattles)-র বহুল ব্যবহার দেখা যায়। মূলত এই ধর্মীয় সংগীতগুলি ধীরগতিতে শুরু হয়, তারপর ধীরে ধীরে তাদের ছন্দ বাড়ে। একসময় এই সংগীত সর্বজনসমক্ষে যথেষ্টই পরিচিতি ও প্রসার লাভ করে।

    নেটিভ আমেরিকার লোকায়ত ধর্মীয় সংগীতে বেশ কিছু প্রাকৃত শব্দ ও গুপ্তমন্ত্র৪ বিদ্যমান। মূলত এগুলি সুপ্রাচীন এবং অশ্রুত। এই বিশেষ শব্দ বা মন্ত্রগুলি প্রাচীন আদিবাসীদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে এবং ধর্মীয় আচার-আচরণের মুখ্য অঙ্গরূপে পরিচালিত হয়। এমনকী মাঝে মাঝে ধর্মাচরণ বা ধর্মীয় ব্যাখ্যাগুলিও সংগীতের অংশরূপে প্রতিভাত হয়েছে। অনেকাংশেই তাই এই গানগুলির পাঠান্তর বা অনুবাদ অসম্ভব হয়ে পড়ে। এর মধ্যে যেগুলির পাঠান্তর বা ভাষান্তর সম্ভব তার মধ্যে ‘নাভাযো’-র ‘শি-নাশা’ অন্যতম যেটি নিউ মেক্সিকোতে বিশেষ ধর্মীয় আচার-আচরণের অন্যতম বলে মানা হয়। এছাড়াও এই উত্তর আমেরিকার ধর্মীয় লোকগীতির মধ্যে—’ডিক্সি’, ‘জামবালায়া’ ইত্যাদি বিদ্যমান যা প্রাচীন আমেরিকান আধিবাসীদের নবান্ন উৎসব ও ধর্মীয় স্তুতিগানরূপে পরিচিত।

    উত্তর আমেরিকার এই লোকসংগীত ইতিহাস ও শিক্ষা-সংস্কৃতিতেও সমান প্রভাব ফেলতে সক্ষম। বিভিন্ন লোকসাংস্কৃতিক উৎসব, অধিবেশন ও শ্রুতিপরম্পরায় বাহিত নানান শিক্ষামূলক গল্প এই সংগীতের মাধ্যমে পূর্বসূরি থেকে উত্তরসূরিতে জারিত হয়৫। সনাতনি ভাবধারায় সমৃদ্ধ এই লোকধর্মীয় সংগীত মূলত আদিবাসীদের নানান উপাস্যদের ও চিরঅবিনশ্বর আত্মার স্তুতিরূপেও উল্লেখিত। ধর্মীয় আচার-আচরণগুলিতেও নানান সংগীত, নৃত্য, পোশাক-পরিচ্ছেদ-এর অপরিহার্য ভূমিকা পরিলক্ষিত। প্রাচীন আমেরিকো উপকথাগুলি এই ধর্মীয় সংগীত, নৃত্য ও অন্যান্য আচার-ব্যবহারাদির মাধ্যমে পরিবেশিত হয়ে থাকে। এর মধ্যে নানান বীরগাথা, এলিজি, স্তুতিপাঠ, মহাকাব্য ও ধর্মাচরণ বিদ্যমান।

    প্রাচীন আমেরিকার লোকধর্মীয় সংগীতে লিঙ্গ বৈচিত্র্য৬ উল্লেখযোগ্য। বিভিন্ন ধরনের ধর্মীয় সংগীত পরিবেশনকালে সংগীতে, বাদ্যযন্ত্রে ও নৃত্যে পুরুষ ও মহিলাদের অংশগ্রহণ ভিন্ন ও স্বতন্ত্র। প্রাচীন আমেরিকান ধর্মীয় সংগীতে (মূলত আদিবাসী সংগীত) নারীরা নেপথ্য কণ্ঠ ও নৃত্যে পরিবেশনীয় গুরুত্বপূর্ণ অংশপ্রদান করত। পুরুষেরা মূলত বাদ্যযন্ত্র, প্রধান কণ্ঠসংগীত ও নৃত্যে অংশ নিত। ধর্মীয় সংগীত পরিবেশনকালে পুরুষেরা মূলত শক্তি এবং নারীরা শান্তি, সমৃদ্ধি ও দেবস্তুতির ভূমিকায় অগ্রগণ্য ছিল। সূর্যের স্তুতি৭ (সংগীতে ও নৃত্যে), গৌস্ট ড্যান্স (অশরীরী নৃত্য) ও প্রাচীন আত্মাদের৮ (Spirit) সম্বোধনকালে নারী ও পুরুষ উভয়েরই মহৎ ভূমিকা দর্শনীয়। এক্ষেত্রে নারীরা মূলত নানারকমের নৃত্য, গীত ও প্রার্থনা৯ পরিবেশন করে থাকে। এটি এমন এক পর্যায় যেখানে প্রাচীন ধর্মীয় সংস্কৃতির আলাপ ও প্রয়োগ, ঐশ্বরিক স্তুতি, উপকথা ও বিভিন্ন লোকসংস্কৃতির চর্চা পুরুষ ও নারী উভয় সম্প্রদায়ই করত।

    প্রকারভেদ

    বিভিন্ন পণ্ডিতদের মতানুসারে নেটিভ আমেরিকান ধর্মীয় সংগীতকে কয়েকটি বিশেষ ভাগে ভাগ করা যায়। এই প্রতিটি বিভাগই উত্তর আমেরিকার ধর্মীয় সংগীত মাহাত্ম্যের অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। নীচে এই বিশেষ ভাগগুলিকে নিয়ে আলোচনা করা হল :

    ১. দক্ষিণ-পশ্চিম সীমান্ত সংগীত (South-west)

    প্রাচীন আমেরিকার লোকধর্ম ও ধর্মীয় সংগীতের অন্যতম প্রধান অধ্যায় হল দক্ষিণ-পশ্চিম। এই বিশেষ অংশটিতে লোকায়ত আমেরিকান সংগীতে দুটি প্রধান গোষ্ঠী ‘প্যুবলো’ (Pueblo) ও ‘আথাবাস্কান’১০ (Athabaskan) জনসম্প্রদায়ের লোকগীতি বা ধর্মীয় সংগীতের মেলবন্ধন লক্ষ করা যায়। দক্ষিণ আথাবাস্কান-এর ‘নাভাযো’ (Navajo) ও ‘আপাচে’ (Apache) জনগোষ্ঠীর ধর্মীয় কণ্ঠসংগীতের সঙ্গে প্যুবলো গোষ্ঠীর নীচুপর্দার গভীর স্বর প্রয়োগের বৈচিত্র্য দর্শনীয়। আথাবাস্কান ধর্মীয় গীতিতে চামড়ার বাদ্যযন্ত্র (drums) ও তারের সংগীতের প্রচুর ব্যবহার দেখতে পাওয়া যায়।

    এছাড়া দক্ষিণ পুবলো সংগীত দুর্বোধ্যতা, জটিল দার্শনিক তত্ত্ব ও ধীর চলনের জন্য বিখ্যাত। আথাবাস্কানের চেয়ে অনেক শান্ত, স্থিতধী চলনের এই বিশেষ ধর্মীয় সংগীতে নানাবিধ যন্ত্রানুষঙ্গের প্রচলন পাওয়া যায় যা পবিত্র আত্মাদের স্তুতি করে। এর বিভিন্ন শাখা-উপশাখায় যথা ‘হোপি’, ‘জুনি’, তাও প্যুবলো’, ‘সানইডিফেনসো, ‘সান্টো ডোমিনিগো’ ইত্যাদিতেও এর প্রভাব বিদ্যমান। এর সাংগীতিক রূপ, মাত্রা, দৈর্ঘ্য ও স্বরবিন্যাস অন্যান্য সকল আদিবাসী সংগীত থেকে স্বতন্ত্র এবং গভীর ভাবনির্মাণে নির্মিত। প্যুবলো ধারার ‘কাচিনা’ নৃত্যসংগীত একটি বিশেষ নৃত্যশৈলী এবং হোপি ও জুনি সংগীত সর্বাপেক্ষা জটিল ও গুরুত্বপূর্ণ। এছাড়াও এতে ‘পিমা’, ‘পাপাগো’, ‘য়ুমান’, ও ‘ইরিমো’ ভাবধারার মিশ্রণ বা বর্ণবৈচিত্র্য পরিলক্ষিত হয়।১১

    অন্যদিকে ‘আপাচে’ ও ‘নাভাযো’-দের দক্ষিণ আথাবাস্কান ধারাটি সর্বাপেক্ষা সরল ও বহুজনবিদিত, বিশেষত গ্রেটবাসিন অঞ্চলে। এই সংগীতে নানান স্বরপ্রয়োগের তারতম্য, যন্ত্রানুষঙ্গ ও ছন্দজ্ঞান বিশেষ জনপ্রিয়। এছাড়াও ‘পোমো’, ‘মিওয়াক’, ‘লুসিনো’, ‘গ্যাব্রিলিনো’ ও ‘য়ুমান’ জাতির ধর্মীয় সংগীতে প্যুবলো ও আথাবাস্কান সংগীতের বহুল প্রচলন ও যৌথপ্রয়োগ বিদ্যমান। দক্ষিণ-পশ্চিম সীমান্ত ধর্মীয় সংগীত ধারাটি এইভাবে যুগ যুগ ধরে নানা আদিবাসী গোষ্ঠীর ধর্মীয় আচার-আচরণে স্বতন্ত্রতার ছাপ রেখেছে। ছাপ রেখেছে আধ্যাত্মিকতা, ধর্মীয় মাহাত্ম্য ও আদিবাসী সংস্কৃতির ভাবধারায়।

    ২. পূর্ব বনভূমি অঞ্চল (Eastern woodland)

    আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডার সন্ধিস্থলে যা কিনা পূর্ব বনভূমি অঞ্চল (Eastern woodland)-রূপে পরিচিত সেখানকার আদিবাসীদের মধ্যে মূলত ‘সওয়াল-জবাবি’১২ (Antiphony) সংগীত বর্তমান। এটি ‘প্যুবলো’ সংগীতের একটি বিশেষ পর্যায়। এই বিশেষ সাংগীতিক সীমারেখার মধ্যে মেরিটাইম কানাডা, নিউ ইংল্যান্ড, গ্রেট লেকস ও দক্ষিণ-পূর্ব অঞ্চলগুলি বিদ্যমান। এই বিশেষ অঞ্চলের আদিবাসীদের ধর্মীয় সংগীতের মধ্যে মূলত কণ্ঠসংগীতের প্রাধান্য বেশি। এখানে ধর্মীয় গীতিতে সংগীত ছন্দগতভাবে জটিল, ‘পর্দা’ অতিক্রম (Scale change) এবং ধর্মীয় নৃত্যের পরিবেশন উল্লেখনীয়। এই অঞ্চলে বাঁশি এবং হুইসল একক যন্ত্রানুষঙ্গরূপে পরিলক্ষিত এবং নানান ধরনের বাদ্যযন্ত্রের প্রচলন দেখা যায়। এই পূর্ব বনভূমি অঞ্চল বস্তুত মিসিসিপি থেকে আটলান্টিক পর্যন্ত বিস্তৃত। এই সংগীতের অপেক্ষাকৃত জটিল রূপটি ‘দক্ষিণ-পূর্ব ক্রীক’ ‘য়ুচি’, ‘কেরোকি’, ‘বাকতাও’, ‘ইরোকুইস’ ইত্যাদি জাতির মধ্যে এবং সরলাংশটি অ্যালগোকুইন১৩ ভাষাভাষী যথাযথ ‘ডেলাওয়ার’ ও ‘পেনবস্কট’ ইত্যাদির মধ্যে প্রচলিত। এই সকল জাতির ধর্মীয় সংগীতগুলিতে লোকসংগীতের প্রভাব ও আমেরিকার আদিবাসী সংস্কৃতির আচার-আচরণের জ্বলন্ত উদাহরণ পাওয়া যায়।

    ৩. সমতলভূমি (Plainland)

    লোকায়ত আমেরিকার দক্ষিণ-পশ্চিমাংশের ধর্মীয় সংগীত ও পূর্বস্থলী বনভূমিতে প্রচলিত লোকাচারের নানান প্রভাব এতে পরিগণিত হয়। এই সমতলভূমির আদিবাসীদের লোকসংগীত নেটিভ আমেরিকান ড্রামস-এর এক অনন্য পর্যায়। একমাত্র এখানেই দ্বিতল চামড়ার ভারী ড্রাম ব্যবহৃত হয়, যা একক বাদন বা ঐকতানে বিশেষ উইলো কাঠের বাঁশির (Flageolet) সঙ্গে ব্যবহৃত হয়। এখানকার ধর্মীয় সংগীতে বিলম্বিত (Slow mode) ও দ্রুত (fast mode)-র বিন্যাস পাওয়া যায়। বস্তুত সমতলভূমির নানা অধিবাসী১৪ যেমন, ‘কালো-পা রেড ইন্ডিয়ান’, ‘ক্রো’, ‘ডাকোটা’, ‘আরাফো’, ‘কিওয়া’, ও ‘কোমাঞ্চে’ ইত্যাদির লোকসংস্কৃতি ও ধর্মীয় সংগীতে এর বহুল ব্যবহার দেখা যায়। সমতলের সংগীতে কণ্ঠসংগীতের অসাধারণ তারতম্য, স্বরকম্পন ও স্বরবিন্যাস দেখা যায়। বিশেষত ‘আরাফো’, ‘ডাকোটা’ ও ‘কালো-পা’ রেড ইন্ডিয়ানদের মধ্যে গ্রীষ্মে Sun dance বা সূর্য নৃত্য ও বর্ষায় rain dance-এর প্রচলন আছে। এটি মূলত একক বা দলগতভাবে পরিবেশিত হয়। এছাড়াও পূর্বজ যোদ্ধাদের স্মৃতিতে, বা তাঁদের আত্মাদের প্রতি স্তুতিতেও এই সংগীত বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। কথিত আছে আছে কোনো বিশেষ ধর্মীয় প্রভুর আত্মা সমগ্র আদিবাসীদের এই নৃত্যগীতে সহায়তা করে, এমনকী মুমূর্ষু কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ধর্মীয় সংগীতের প্রয়োগও এখানে পরিলক্ষিত হয়। মৃত্যুর আগে ও পরমুহূর্তে সেই ব্যক্তির অনন্ত, অক্ষয় আত্মার শান্তিকামনার উদ্দেশ্যে।

    ৪. গ্রেট বাসিন (Great Basin)

    লোকায়ত আমেরিকার অন্যতম বিখ্যাত ধর্মীয় সংগীত ধারাটি হল—গ্রেট বাসিন১৫-এর সংগীত। এই অঞ্চলের সংগীত অত্যন্ত সহজ, সরল, বহুমুখী ও নানান বৈশিষ্ট্যযুক্ত। এখানে কণ্ঠসংগীতে স্বরপ্রয়োগ খুব সাধারণ কিন্তু তারতম্যে ভরপুর। মূলত এখানকার কণ্ঠসংগীত AABB CC AA BB CC এই ফর্ম মেনে চলে। এই বিশেষ রূপটিই একে অন্যান্য সংগীতগুলির থেকে স্বতন্ত্র করে তোলে। বস্তুত গ্রেট বাসিন অঞ্চলের ধর্মীয় সংগীত ধারাটি ‘নেভাদা’, ‘উটাহ’, ‘মোড়োাক’ ও ‘ক্ল্যামাথ’ অধিজাতিগুলির মধ্যে সবিশেষ প্রচলিত। এই অঞ্চলের লোকধর্মীয় সংগীতে প্রাচীন ধর্মীয় সংগীতের তীব্র প্রভাব লক্ষণীয় যার মধ্যে ‘গৌস্ট ড্যান্স’ বা ভূতুড়ে নৃত্য থেকে শুরু করে প্রকৃতির সাধনা পর্যন্ত বিদ্যমান। এখানকার সাংগীতিক ধারাটি সরল, একমুখী অথচ প্রক্ষিপ্ত। এখানে ইতিহাসের নানান বীরগাথার গল্প সংগীতের মাধ্যমে বলা হয়ে থাকে যা অন্যান্য জাতিগোষ্ঠীগুলির ন্যায় পূর্বজ থেকে উত্তরসূরিতে প্রসারিত। এই অঞ্চলে বাদ্যসংগীতের মাধ্যম অন্যান্য কণ্ঠসংগীতের তুলনায় কম ব্যবহৃত। একই শব্দ বা শব্দবন্ধনীকে পুনঃপুনঃ উচ্চারণের ধারা এখানে লক্ষণীয়। ‘মোড়োক’ ও ‘ক্লামথ’১৬ গোষ্ঠীতে এই সাংগীতিক ধারার একটি উন্নত রূপ পরিলক্ষিত হয়। প্রথম প্রথম এই ধর্মীয়সংগীতটি শুধুমাত্র গ্রামের পুরোহিতদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে তা সর্বসাধারণের মধ্যে ছড়ায় ও উত্তর আমেরিকার নেটিভ সম্প্রদায়ের ধর্মীয় সংগীতে বিশেষ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, যা আজও অক্ষুণ্ণ।

    ৫. উত্তর-পশ্চিম সীমান্ত সংগীত (North-West)

    দক্ষিণ-পশ্চিম সীমান্ত, গ্রেট বাসিন ও পুবে বনভূমি অঞ্চলের ন্যায় আমেরিকার উত্তর-পশ্চিম সীমান্তের প্রাচীন ধর্মীয় সংগীতও যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। এখানকার সুদীর্ঘ সাংগীতিক ধারাটি অন্যান্য সংগীতগুলির থেকে বেশ স্বতন্ত্র। এখানে সংগীতের সঙ্গে কণ্ঠতারতম্য, জটিল সুরারোপন ও যন্ত্রানুষঙ্গের ব্যবহার দেখতে সহজাত হলেও এর বিস্তার সহজাত নয়। এখানে যন্ত্রানুষঙ্গের বিশেষ প্রচলনের পাশে কণ্ঠসংগীতের অবদানও কিছু কম নয়। মূলত এটিও একক বা যৌথ বা সমবেত তিনটি সাংগীতিক ধারায় বিদ্যমান। যন্ত্রসংগীতে এখানে বাঁশি, চামড়ার বাদ্য ও হর্ন-এর প্রচলন আছে। উত্তর-পশ্চিম সীমান্তের প্রাচীন আদিবাসীদের মধ্যে যথা ‘সিমসিয়ান’, ‘মাকাহ’, ‘নু-চা-নথ’ এবং অন্যান্য ছোটো ছোটো জাতিগোষ্ঠীর ধর্মীয় সংগীত এই অঞ্চলে যথেষ্ট উন্নতিসাধন করেছে। কণ্ঠসংগীতের মধ্যে ‘সিয়াসিয়ান’ ও ‘কোয়াকওয়াকা ওয়াক’ জাতিগোষ্ঠী, বাদ্যসংগীতে ‘মাকাহ’ গোষ্ঠীগুলি যথেষ্ঠ জনপ্রিয়। উত্তর-পশ্চিম সীমান্তের ধর্মীয় সংগীত তার লোকাচারের মতোই সমান মাহাত্ম্যপূর্ণ।১৭

    ৬. আর্কটিক (Archtik)

    প্রাচীন আলাস্কা, উত্তর-পশ্চিম খণ্ড, য়ুকন ও গ্রিনল্যান্ড যা আর্কটিক শ্রেণিভুক্ত কণ্ঠসংগীতের জন্য বিখ্যাত। এ অঞ্চলের প্রাচীন আদিবাসীদের মধ্যে ‘য়ুকোন’, ‘এস্কিমো’ বিশেষ উল্লেখনীয় এদের গালবাদ্য, কণ্ঠসংগীত ও তারতম্যের জন্য। নানান প্রকার ড্রামস, বক্স, ও মরু-কাঠের বাঁশি এখানে ধর্মীয় যন্ত্রসংগীতরূপে পরিলক্ষিত হয়।১৮ পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্তুতি থেকে শিকার সংগীত নানান অনুষ্ঠানে ও ধর্মীয় আচারবিধিতে এই আর্কটিক অঞ্চলের লোকসংগীত তার বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় রাখে। ‘টামবোরিন’ জাতীয় বাদ্যযন্ত্রের প্রথম প্রচলন এখানেই দেখা যায়, যা নেটিভ আমেরিকান ধর্মীয় সংগীতে এক বিশেষ স্থান বজায় রাখে। এই ট্র্যাডিশন আজও অব্যাহত।

    যন্ত্রানুসংগীত

    নেটিভ আমেরিকার লোক এবং ধর্মীয় সংস্কৃতির সংগীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে যন্ত্রানুসংগীতের ভূমিকা। বহু যুগ আগে, রীতিমতো সপ্তম শতাব্দীর মধ্যভাগে যখন এই বিশেষ ধর্মীয় সংগীতের নথিকরণও হয়নি তখন থেকে আদিবাসী সংস্কৃতি ও ধর্মচেতনায় যন্ত্রসংগীতের প্রভাব বিদ্যমান। আদিবাসী জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই যন্ত্রসংগীতের অবদান যার মধ্যে মূলত ‘বাঁশি’ এবং ‘চামড়ার বাদ্যযন্ত্র’ উল্লেখনীয়।

    ১. নেটিভ আমেরিকান বাঁশি

    নেটিভ আমেরিকান বাঁশি তার অসাধারণ বৈচিত্র্য, সুর এবং শ্রুতিমাধুর্যের জন্য জগদবিখ্যাত। উত্তর আমেরিকার কমবেশি সব ক-টি আদি জনগোষ্ঠীতে বাঁশির বহুল প্রচলন লক্ষণীয়। প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত এর জনপ্রিয়তা ও সর্বজনগ্রাহ্যতায় বিন্দুমাত্র ছেদ আসেনি। এই বাঁশি পৃথিবীর একমাত্র বাঁশি যাতে দুটি বায়ু প্রকোষ্ঠ (Air chambers) রয়েছে—যা যথাক্রমে বাঁশির ঊর্ধ্ব ও নিম্লভাগে অবস্থিত। প্রথম প্রকোষ্ঠটি মূল স্বরক্ষেপণে সাহায্য করলে দ্বিতীয়টি সাহায্য করে তার মূর্ছনায়। এই বিশেষ আঙ্গিকে গঠিত বাঁশি পৃথিবীর অন্য সমস্ত বাঁশির থেকে স্বতন্ত্র।১৯ লম্বায় এটি প্রায় দেড় হাত হয়ে থাকে। সনাতনি এই বাঁশি প্রথমে মূলত মেষপালকদের হাতে দেখা যেত, পরবর্তীকালে তা যোদ্ধা ও শিকারবাহিনীর নিত্যসঙ্গী হয়ে ওঠে। এর গম্ভীর অথচ ভাবসম্পূর্ণ আওয়াজ-এ উত্তর আমেরিকার প্রাচীন মাটির গন্ধ পাওয়া যায়। পুরাকাল থেকে আদি জনগোষ্ঠীর সংস্কৃতিতে, রাজসভায়, শিকার, যুদ্ধে ও রোগ দূরীকরণের আধ্যাত্মিক সংস্কার-সংস্কৃতিতে এর প্রচলন অবাধ ও অপাপবিদ্ধ।২০ বিংশ শতাব্দীতে এসে ‘দো নেভাকুয়া’, ‘কার্ল ডিয়ার’, ‘জে ইগল’, ‘রবার্ট মির্যাবল’ প্রমুখ বিভিন্ন জনপ্রিয় নেটিভ আমেরিকান বাঁশিবাদকের পরিচয় পাওয়া যায়, যাঁরা এর মাহাত্ম্যকে দিনের পর দিন আরও গৌরবোজ্জ্বল করে তুলতে সক্ষম হয়েছেন।

    ২. নেটিভ আমেরিকান ড্রামস

    নেটিভ আমেরিকান ধর্মীয় যন্ত্রানুসংগীতের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাচীন যুগে রেড ইন্ডিয়ান পুরোহিতরা এর প্রচলন ঘটালেও অচিরেই এটি জনজীবনে বিস্তার করে এবং মূলত শিকার ও যুদ্ধে ব্যবহৃত হয়। বিভিন্ন আদিবাসীদের মধ্যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ও তার ব্যবহার পরিলক্ষিত হয়। এখানে দ্বিতল চামড়ার বাদ্যযন্ত্রের (নাকাড়া সদৃশ) পাশাপাশি জলতরঙ্গের প্রচলনও দেখা যায়। এই জাতীয় বাদ্যযন্ত্র২১ মূলত ‘নেভাদা’, ‘উটাহ’, ‘আরাফো’ ও ‘ডাকোটা’ আদিবাসীদের মধ্যে প্রচলিত। কমবেশি সমস্ত উত্তর আমেরিকার আদিবাসীদের ধর্মীয় সংগীত ও নৃত্যে ড্রামের প্রচলন আছে। চামড়া ও গঠনশৈলীর তারতম্য ঘটিয়ে এর সাংগীতিক প্রভাব আরও বৈচিত্র্যমূলক করা হয়। ধর্মীয় রীতি, রেওয়াজেও বিশেষত পূর্বপুরুষদের স্তুতি, ভূতুড়ে নৃত্য ও অতীন্দ্রিয় শক্তির জাগরণ হিসেবে এই সুপ্রাচীন ধর্মীয় যন্ত্রসংগীতমাধ্যমটি যুগে যুগে এর সাংগীতিক ভাবধারাকে অক্ষুণ্ণ এবং বিশেষ প্রভাবান্বিত করে এসেছে এবং তা আজও সমানভাবে বিদ্যমান।

    উপসংহার

    পুরাতত্ত্বের বিচারে উত্তর আমেরিকার সনাতনি ধর্মীয় সংগীতের ইতিহাস প্রায় কয়েকশত বর্ষ প্রাচীন যা শুরু হয় ষষ্ঠ শতাব্দীর দোরগোড়ায়। যদিও ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের হাত ধরে এর পর্ব নথিকরণ সম্ভব হয়েছিল, কিন্তু এর প্রচলন, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও রীতিনীতি বহু আগে থেকেই পূর্ণমাত্রায় বিকশিত। ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ থেকেই এই বিশেষ ধর্মীয় সংগীতটির সাংগীতিক ভাবধারা ও ব্যবহারিক নৈপুণ্য নিয়ে গবেষণা শুরু হলেও প্রাচীন যুগে এই আদিবাসী জীবনের বিশেষ ধর্মীয় সংগীতের প্রভাবটি চিরকাল সংগীতপিপাসু ও সংগীতমনস্ক ব্যক্তিদের বিস্মিত করেছে। বিংশ শতাব্দীতে ‘প্যান-ট্রাইবালিজম’২২ নিয়ে আরও একটি বিশেষ বহিঃসংস্কৃতি অন্তর্ভুক্ত ধর্মীয় সাংগীতিক প্রভাব নেটিভ আমেরিকান ধর্মীয় সাংগীতিক ভাবধারাকে আরও গৌরবোজ্জ্বল করে তোলে। বিশ্বায়নের ফলে বহিঃবিশ্বের সঙ্গে যোগাযোগ ও ধর্মীয় সাংস্কৃতিক ভাব-বিনিময়ের মাধ্যমে এর বিশেষ ধর্মীয় মনোভাব ও তার বিস্তার আরও উন্নত শ্রেণির রূপকল্পনায় পর্যবসিত হয়। এর মধ্যে ‘পোউয়ো’, ‘পিয়্যুট’ ‘গৌস্ট ড্যান্স’ উল্লেখযোগ্য। নেটিভ আমেরিকান চার্চসংগীতও এইসব সাংগীতিক প্রভাববিমুক্ত নয়। এমনকী এখানে অদ্ভুত কিছু পদ্যভাষ্য’-র নিদর্শনও পাওয়া যায় যা আদিবাসী পুরোহিতদের মধ্যে আত্মার অতীন্দ্রিয়চর্চা ও ধর্মীয় রীতিনীতির অঙ্গরূপে চর্চিত হয়। এইসব পদ্যভাষ্য-র ভাষা, রূপ ও গঠনশৈলী নিয়ে আজও পণ্ডিতমহলে মতভেদ থাকলেও এর উৎকর্ষ নিয়ে তেমন কোনো দ্বিমত পাওয়া যায় না।

    উপরিউক্ত আলোচনা থেকে আরও একবার এটা প্রমাণিত হয়ে গেল যে, আধুনিক যুগের ধর্মীয় সংগীতে নানান ঐকান্তিক বিবর্তনের ধারা অক্ষুণ্ণ থাকলেও প্রাচীন আমেরিকার সুপ্রাচীন লোকধর্মীয় সংগীত মানবসভ্যতার সংস্কৃতির অন্যতম প্রাচীন ধারক ও বাহকরূপে পরিচালিত। আজও কান পাতলে সেইসব আদিম শব্দোচ্চারণ, মন্ত্রবিন্যাস, ধর্মীয় সংগীতের সুপ্রাচীন লোকাচার আমাদের ফিরিয়ে নিয়ে যায় নিজেদের শিকড়ে—নিজেদের ও পৃথিবীর প্রাচীন অন্তঃসারিত অস্তিত্বের চাপাপড়া কালের ভগ্নস্তূপের দিকে। এই সংস্কার, অতীন্দ্রিয়তা, ধার্মিক রীতিনীতি ও তার সাংগীতিক রূপবৈচিত্র্য এত সহজে বদলে যাওয়ার নয়। আর বদলালেও পৃথিবীর অন্যান্য লোক-ধর্মীয় সংগীতগুলির মতো এটিও ঠিকই খুঁজে নেবে তার চলার পাথেয়, তার সুর বিচরণের প্রশস্ত ভূমি, ছন্দ ও যন্ত্র-শব্দের প্রত্ন-শৈল্পিক আধার।২৩

    ***

    ৫ম অধ্যায়
    গৌস্ট ড্যান্স ও কালো-পায়ের গান : লোকায়ত আমেরিকান ধর্মীয় সংগীত

    ১. R. David Edmunds (2006), The People : A History of Native America: Wadsworth Pub, 978-0669244953, p. 18

    ২. Ibid, pp. 29-31

    ৩. John co Troutman (2009), Indian Blues : American Indians and the politics of music, University of Oklahoma Press, 978-0806140193, p.58

    ৪. Ibid pp. 92-94

    ৫. Ibid p. 121

    ৬. Tim Lawrence (2004), Love saves the day : A History of American Dance Music Culture, Duke up, 978-0822331988, p.67

    ৭. Ibid, p.72

    ৮. Ibid, p. 74

    ৯. Ibid, p. 81

    ১০. James Wilson (2000), The earth shall weep : A History of Native America, Grove Press, 9780802136800, p. 226

    ১১. Ibid, p. 312

    ১২. Ibid, p.337

    ১৩. Carl Waldman (2006) ; Encyclopaedia of the Native American tribes, Checkmark Books, 9780816062744, p. 139

    ১৪. Ibid, p. 86

    ১৫. Ibid, p. 86

    ১৬. Ibid, p. 212

    ১৭. Ibid, p. 231

    ১৮. Ibid, p. 231

    ১৯. Tim R. Crawford (2001), Flute Magic : An introduction to the Native American Flute, Mel Bay, 97800786658169, p. 31

    ২০. Ibid, p.141

    ২১. John W. Troutman, p. 204

    ২২. Michael V. Pisani (2006), Imagining Native American music, Yale Up, 9780300108934, p. 276

    ২৩. Ibid, pp. 187-191

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরবিজীবনী (১ম খণ্ড) – প্রশান্তকুমার পাল
    Next Article ভুলবে সে গান যদি – প্রসেনজিৎ দাশগুপ্ত

    Related Articles

    প্রসেনজিৎ দাশগুপ্ত

    ভুলবে সে গান যদি – প্রসেনজিৎ দাশগুপ্ত

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }