Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাধুকরী – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প1301 Mins Read0
    ⤶ ⤷

    ১৭. শামীম আর ভুচুকে বলতেই হয়েছিল

    ১৭

    শামীম আর ভুচুকে বলতেই হয়েছিল, মুক্কিতে লাওলেকর সাহেব এবং পারিহার সাহেবের সঙ্গে দেখা হওয়ার কথা। হাটচান্দ্রাতে ফিরে গিয়ে।

    পৃথু বলেছিল, ইন্দ্রিয়সুখ তো অনেকদিনই হল। রসনা ছাড়াও তো অনেকই ইন্দ্রিয় আছে। এবং সেই সব ইন্দ্রিয়র ভজন-পূজনও তো ভাল মতোই হচ্ছে। এবার রসনাটাকে বাদ দাও। শম্বরের মাংসর আচার, শজারুর গা-মাখা গা-মাখা তরকারি, ডুমোডুমো করে কাটা আলু দিয়ে চিংকারার ডানদিকের বুকের রেজালা, চিতলের পেটের তেল, চিতলমাছের পেটিরই মতো; খরগোশের মাটি-গন্ধ বাটি-চচ্চড়ি, বড়া-তিতিরের বটি কাবাব, গুলিস্তাঁর বটেরের গুলহার কাবাব, ভাল্লুকের কবুরা, ময়ূরের কালিয়া, কৃষ্ণসারের চাঁব। অনেকেই হয়েছে। ‘ক্ষেমা দাও’ এবারে।

    বলেছিল যদিও, তবু মনে মনে জানত যে, শিকারিরা শুধু মাংস খাবার জন্যেই শিকার করে না।

    সেই মিটিং-এ মহম্মদ সাবীরও ছিল। মিটিং বসেছিল রাত মোহানাতে।

    সাবীর মিঞা প্রচণ্ড রাম-বিরোধী। যেমন, দিগা রাম-ভক্ত। সাবীর মিঞার বদ্ধমূল ধারণা যে, শিকারে বা জঙ্গলে যে-কোনও শুভ যাত্রাতেই হৃদয়ের নয়, বোতলের রাম আর আণ্ডা এবং রাম-ভক্ত হনুমানের প্রিয় খাদ্য কলা নিয়ে গেলেই ঘোরতর বিপত্তি ঘটবে। ঘটবেই ঘটবে।

    এবং আশ্চর্য ঘটেও! পৃথু দেখেছে। বিলক্ষণই ঘটে।

    ভুচুও সেই মিটিং-এ উপস্থিত ছিল। কারণ, তার নামও নিশ্চয়ই বনবিভাগের নেক-নজরে আছে।

    টাইগার প্রজেক্ট-এর অফিসারেরা ন্যায্য কারণে গর্বিত যে, কানহা-কোর এরিয়ার মধ্যে পোচিং একেবারেই বন্ধ করে দিয়েছেন তাঁরা। জে, জে, দত্ত সাহেবই বলতে গেলে মধ্যপ্রদেশের একাধিক পার্ক-এর জনক। আরও নাম করতে হয় মিস্টার এইচ, এস, পাওয়ার-এর। নামের বানান পানওয়ার। উচ্চারণে ‘ন’ উহ্য থাকে! পাওয়ার সাহেবও খুবই ডেডিকেটেড অফিসার ছিলেন। কানহা ন্যাশনাল পার্ক-এর পেছনে বড় ভূমিকা ছিল পাওয়ার সাহেবের। পৃথু আর ক’জনেরই বা নাম জানে? ও থাকে সীডল্যাক, স্টিক-ল্যাক, বাটন ল্যাক, গার্নেট ল্যাক এসব নিয়ে। ওর জগৎ অন্য জগৎ। তবে পাওয়ার সাহেবের নাম সে বিভিন্ন ফরেস্ট অফিসারদের কাছে শুনেছে বিভিন্ন জায়গায় “ব্ৰাণ্ডেরী বারাশিঙা” বাড়াতে তাঁর প্রচণ্ড পরিশ্রমের কথাও। ঊনিশশো সত্তর সনে নাকি ব্ৰাণ্ডেরী বারাশিঙার সংখ্যা কমে ছেষট্টিতে দাঁড়িয়েছিল। আর একাশিতে চারশো একান্ন হয়েছিল বেড়ে তাদের সংখ্যা।

    ভুচু, সাবীর মিঞার আপত্তি সত্ত্বেও, রাতমোহানার পাথরের উপরে বসে রাম খাচ্ছিল। ভুচু যখন সাহস করে খাচ্ছিলই, তখন ভিতু পৃথুকেও একটু প্রণামী দিয়েছিল।

    এই ভুচু ছেলেটার চরিত্রর মধ্যে এমন কিছু একটা আছে যে, বাধা, যে-কোনও বাধাই ওকে হাঁকোয়া-করা বাঘের মতোই ক্রুদ্ধ করে তোলে। ও তখন করতে না-পারে, এমন কিছুই নেই। এ কারণে ওর জন্যে চিন্তা হয়, ওকে একরকমের ভয়ও করে পৃথু। শামীম আর সাবীরের বোধহয় পারিহার সাহেবের নামেতেই নেশা হয়ে গেছিল। লাওলেকর সাহেবের নামেতে তো হবেই।

    দত্ত সাহেব, পাওয়ার সাহেব এবং বনবিভাগের আরও অনেক বড় সাহেবের কীর্তিকলাপ ও শুভ প্রচেষ্টার কথা বলে তার উপর কোনওরকম প্রভাবই বিস্তার করতে পারল না পৃথু। আজকের ভারতবর্ষে, কনসারভেশানের প্রয়োজন কতটা এবং বন এবং সবরকম বন্য প্রাণীই বাঁচানো যে কতখানি জরুরি সে কথাও অনেকক্ষণ ধরে নানাভাবে ওদের বোঝাবার চেষ্টা করল। কিন্তু এরা সবাই এদের নিজেদের নেশাতেই চলে। চোরা না শোনে ধর্মের কাহিনী। এদের জগৎ শুধু নিজেদেরই নিয়ে। এবং ছোট্ট সে জীবনের গণ্ডি। দেশের বা দশ-এর হিতার্থে এত সব কথা শোনা এবং বোঝার মতো সময় ও ধৈর্য ওদের নেই। হয়তো, অনেকেরই মতো; মানসিকতাও নেই।

    বরং, ব্ৰাণ্ডেরী-বারাশিঙার বংশবৃদ্ধির হিসেব শুনে ভুচু বলল, ঐকিক নিয়ম মনে আছে তো? ঊনিশশো সত্তরে যদি ছেষট্টিটি থেকে থাকে এবং উনিশশো একাশিতে যদি চারশো একান্নটি হয়ে থাকে তাহলে অ্যাভারেজ পার ইয়ারে ক’টা করে বেড়েছে?

    বলেই, ভুচু বালির উপরে নদীতে ভেসে-আসা শুকনো ডাল ভেঙে অঙ্কটা করে ফেলল। বলল, হ্যাঁ। থার্টি-ফাইভ। বছরে, গড়ে, পঁয়ত্রিশটা। এই রেটে এইট্টি ফোরে হবে পাঁচশ ছাপান্নটা। মাইনাস, ওয়ান, ক্রুয়েলী শট বাই শামীম মিঞা দ্যাট নাইট। হাতে রইল, তাহলে, পাঁচশ পঞ্চান্নটা। অনেকই তো।

    তারপর রাম-এ চুমুক দিয়ে বলল, পামেলার বাবার অফিসের বস আফ্রিকাতে গেছিলেন। তিনি বলছিলেন, ইস্ট-আফ্রিকার গোরোংগোরো ক্রাটারের উপরে ফরেস্ট লজ-এর ডাইনিং রুমে, তাঁকে নাকি ওয়াইল্ড বীস্ট এর স্টেক খাইয়েছিল। বীফ-স্টেক-এর মতো। শিকার করেছিলেন গেম-ওয়ার্ডেন। নিজে। এই-ই তো সেভেনটি-নাইনের কথা। আর এখানে?

    পৃথু বলল, ওখানে ওয়াইল্ড-বীস্ট-এর স্টেক খেয়ে এসেছিলেন উনি বোনা-ফিডে ট্যুওরিস্ট হিসেবে। আর এখানে তোমার স্টেকটা হচ্ছে দশ বছর জেল অথবা…।

    ভুচু বলল, ওয়াইল্ড-বীস্ট এর স্টেক না খেয়ে আমি গেম-ওয়ার্ডেনের স্টেক খাব।

    এত সব ইংরিজি-টিংরিজি শামীম আর সাবীর মিঞার বোধহয় ঠিক বোধগম্য হচ্ছিল না। সাবীর মিঞা কোনও ব্যাপারেই কখনও উত্তেজিত হয়নি জীবনে। পারিহার সাহেবের ব্যাপারটি একটি চাপা উত্তেজনার সৃষ্টি করেছে, কারণ বারাশিঙাটাকে শামীম আদৌ মারত না; যদি-না সাবীর মিঞার তেরো-নম্বর ছেলের ছুন্নৎ-এর খাওয়া-দাওয়াটা না থাকত সেদিন। এবং ছুন্নৎটা আদৌ হত না, যদি-না তাঁর তেরো-নম্বর ছেলেটা হত। “ব্ৰাণ্ডেরী বারাশিঙা” বছরে মাত্র পঁয়ত্রিশটা করে বেড়েছে কানহাতে, সে তুলনায় হাজি মহম্মদ সাবীর মিঞার পরিবার কতটুকুই বা বেড়েছে? বিয়ে হয়েছিল আঠারো বছরে! যদি বয়স আটান্ন হয়, বিবির সংখ্যা দুই, ছেলেমেয়ের সংখ্যা তেরো। মেইন স্প্রিং এখনও ফারস্ট-ক্লাস কাজ করছে। অ্যাভারেজ-আউট করলে অঙ্কটা এই রকম দাঁড়াবে। একর্ডিং টু ভুচু—(বয়স) ৫৮-(বিয়ের বয়স) ১৮=৪০÷২ (বিবির সংখ্যা)=২০÷১৩=১·০৫০৩৮৪৬! ফুঃ।

    ভুচু খুব সিরিয়াস মুখ করে বলল, ডিমোক্রিসি ঝুগ ঝুগ জিও। ফ্যামিলি প্ল্যানিং করবার বেলায়, সাবীর মিঞা সাহেব কেবলই আমরা; আর পপুলেশান এক্সপ্লেশান করার বেলায় তোমরা। ডিমোক্র্যাটিক রাইট! কেস কিচাইন। তা এতই ডিমোক্রিসীতে বিশ্বাস তো জিয়াসাহেবকে একটু জিয়া-ভরলি উপদেশ দিয়ে, ভাইবিরাদরদের বলে সেখানেও ডিমোক্র্যাসীটা লাগু করে দাও না হাজি সাহেব, ইমার্জেন্সীটাকে লুঙির মতো লিফট করে?

    সাবীর মিঞা হাসে। ভুচুও হাসে। ঠুঠা কিছু না বুঝেই হাসে। পৃথু তো সবসময়েই হাসে। বোকারা চিরদিনই বেশি হাসে। হাসে না শুধু শামীম।

    ভুচু যখন এসব কথা বলে, প্রায়ই বলে, ভুচুর ধারণা, একই দেশে, একই আইন, একইভাবে প্রযোজ্য হওয়া উচিত সকলের প্রতি। সকলেরই নিজের থেকে তা মেনে নেওয়া উচিত। নইলে সেকুলার স্টেট একটা ফালতু বুলি। কিছু ব্যাপারে কম্যুনাল, আর কিছু ব্যাপারে সেকুলার তা তো চলতে পারে না! ভুচু যখন এসব বলে, তখন শামীম চুপ করে, অদ্ভুত একটা মুখ করে ভুচুর দিকে চেয়ে বসে থাকে। ওই বুনো কুকুরে চোখ-খুবলানো বারাশিঙাটাকে সেদিন যখন মেরেছিল তখন ওর মুখে যেমন এক নিষ্ঠুর হিমেল ভাব ফুটে উঠেছিল, এখনকার মুখের ভাবটাও অনেকটা তেমনই।

    ব্যাপারটা পৃথুর ভাল লাগে না। সাবীর মিঞা বলে, আরে, দোস্তিতে সবরকম আলোচনাই হয়। দোস্ত, দোস্ত-এর সঙ্গে মজাক উড়াহবে না তো দুশমন উড়াহবে?

    কিন্তু শামীম একেবারেই চুপ করে থাকে।

    ভুচুটাও অদ্ভুত ছেলে। অদ্ভুত জেদি। ও যা বিশ্বাস করে, তা ও বলবেই। সে ভালই হোক কি মন্দই হোক, প্রিয়ই হোক, কি অপ্রিয়ই হোক। ও ওর এই নির্বুদ্ধি স্বভাবের জন্যে খুবই বিপদে পড়বে একদিন। প্রায়ই পড়েও। কিন্তু কিছুকেই গ্রাহ্য করা ওর স্বভাবে নেই। জীবনে শিশুকাল থেকে ও আগুনের মধ্যে দিয়ে হেঁটে এসেছে, পৃথুর মতো নয় ও। বিপদ, কোনওরকম বিপদের ভয়ই ও করে না।

    ঠুঠাকেও একটু রাম দিয়েছিল ভুচু। ঠুঠা চুপচাপ কথা শুনছিল। চুট্টা খেতে খেতে।

    ও হঠাৎ বলল, আমাদের তো যা হবার হবেই। কিন্তু পারিহার সাহেব বা তাঁর কোনও ডেপুটি হাটচান্দ্রাতে এনকোয়ারিতে এলে পাগলা ঘোষষার কী হবে? পিরথু বাবার?

    সকলেই একসঙ্গে হেসে উঠল ওর কথা শুনে। পৃথুও।

    শামীম তবুও হাসল না।

    শামীম বলল, লাল্লুকে কি শেখানো দরকার?

    ডেকে ধমকাতে হবে। ঠুঠা বলল।

    স্রিফ ধমকাতে? বেইমান। নিমকহারাম। আমি ওর জিভ কেটে নেব।

    সাবীর মিঞা বলল, ও নিজের মুনাফার জন্যেই নিশ্চয়ই বলেছে, কিন্তু বেইমানি করার জন্যে বলেছে, না মারের চোটেই বলে ফেলেছে সে সব সম্বন্ধে খবরাখবর করো আগে। কিছু না জেনেই, “শিখলাতে হবে” বলে লুঙি তুলে দৌড়োবার দরকারটাই বা কী?

    দিগার কী খবর? দিগাকে ধরে নিয়ে গিয়ে মারধর করেনি তো ফরেস্ট গার্ডরা? ওর কাছ থেকেই হয়তো খবর পেয়েছে।

    ভুচু বলল।

    হতে পারে। ঠুঠা বলল। ও যা সত্যবাদী। মানে, আমাদের দিগা। আমাদের জন্যে মিথ্যা বলে নরকবাসের বন্দোবস্ত করবে কোন সাধু। এই শামীমটাই যত নষ্টের গোড়া। বললাম, চলো নুনীতে যাই। তা না!

    পৃথু বলল, যা হয়ে গেছে, হয়ে গেছে। শামীম ভাই। তুমি তাহলে কালই সকালে একবার চলে যাও তোমার মোটর সাইকেলটা নিয়ে, দিগার খোঁজ করে এসো। সত্যিই তো। আমাদের অনেক আগেই ও বেচারার খোঁজ করা উচিত ছিল।

    শামীম একটা পাতলা লম্বা ভোঁর ঘাস কাটছিল দাঁতে। ওর এই-ই এক বদভ্যাস। যখনই চুপ করে থাকে, তখনই ঘাস কাটে দাঁতে। কথা বলার সময়ও ডান হাতে ধরে থাকে ঘাসটা। কথা শেষ করেই আবার মুখে পুরে দেয়।

    ভুচু বলে, গত জন্মে ও বকরি ছিল। গত জন্মে কেবলই ঘাস খেয়েই গেছে পেট ভর্তি করে। এজন্মে তাই-ই জাবর কেটে তা হজম করার ধান্দা। অজীব আদমি।

    কে যে বেশি অজীব আর কে যে কম সেইটাই প্রশ্ন। অজীব এখানে সকলেই।

    পৃথু বলল, আমি এবার উঠব। আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মিলির আজ জন্মদিন। রাত তো অনেক হল। এতক্ষণে ওর বন্ধুরা চলে যাবে না? ভুচু বলল।

    ওরা চলে যাওয়া অবধিই তো অপেক্ষা করছিলাম।

    সে কী?

    ভুচু অবাক হয়ে বলল।

    আমি থাকলেই বরং ওরা বিব্রত হয়। মিলিও হয়। ওর বন্ধুরাও হয়। ওর বন্ধুরা ছোটবেলা থেকেই আমাকে তো না-দেখেই অভ্যস্ত। আমার ছেলেমেয়ের কাছে রুষাই তো সব। পড়াশুনা বল, ওদের খেলাধুলো, জামাকাপড় বানানো, ওদের গুড ম্যানার্স, ওদের ব্রিলিয়ান্স, ওদের ডায়েট, ওদের একসারসাইজ সবই ওদের মা। রুষা, ওদের মা এবং বাবাও। ওয়ান, ওনলি এণ্ড টোটাল প্যারেন্ট।

    বেশ বলেছ তো কথাটা!

    পৃথু বলল, তাই-ই। ওয়ান, বাট টোটাল পেরেন্ট!

    তুমি তাহলে কী? নন-এগজিসটেন্ট পেরেন্ট। তুমি কি হাপিস হয়ে গ্যাছো?

    পৃথু হাসল। বলল, আমার কথা আর বোলো না। আমি একটা লজ্জা। আমি একটা কিছুই নই। আ গ্রেট শেম অন দ্যা ফ্যামিলি! আ কনসেপ্ট অফ নন-এনটিটি! তাড়াতাড়ি করছি, মিলিটা ঘুমিয়ে পড়ার আগে একটু চুমু দিয়ে দেব।

    প্রেজেন্ট দেবে না?

    ভুচু শুধোল।

    আমি? আমি আবার কী দেব? আমি কী-ই বা বুঝি? তাছাড়া, আমার টেস্টও অতি বাজে। কী কিনতে, কী কিনব। পয়সার শ্রাদ্ধ। মা ও মেয়ে দুজনেই মুখ বিকৃত করবে। তাছাড়া টাকা পয়সা সব তো দিয়ে দিই আগেই। আমার হাতে আলাদা কিছু থাকলেই-না কিনতে পারতাম!

    তারপর বলল, ছাড়ো, আমার কথা ছাড়ো!

    তুমি তো বেশ লোক পৃথুদা। মিলির জন্মদিনে আমাকে নেমন্তন্ন করলে না!

    পৃথু অভিনয় করল। বলল, ঈসস একদম ভুলে গেছি।

    সাবীর মিঞা, ঠুঠা শামীম ওদের কাউকে বলোনি? কোনওবারই বলো না বুঝি? আমি তো অবশ্য জানিই না। এ দলে আমিই তো নয়া-চিড়িয়া।

    হ্যাঁ। বলি, আবার বলিও না…মানে,…

    কথাটা এড়িয়ে গেল পৃথু। নিজে অন্যায় করলে, দায়িত্বহীনতা ঘটলে, অনেকসময় অনেককেই মিথ্যে কথা বলতে হয়। এ-কাজটা অনেকে খুব ভালই পারে। একটুও চোখের পাতা কাঁপে না তাদের। মিথ্যাটাকেই সত্যি বলে বিশ্বাস করে তারা। অনেকে আবার একটুও পারে না। চোখের পাতা কেঁপে যায়, ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। কিন্তু কথা, সঙ্গে যখন নিজের কোনও অ্যাক্ট বা অমিশান জড়ানো থাকে না, অন্য কারও অ্যাক্ট বা অমিশানের জন্যেই যখন মিথ্যেটা বলতে হয়, পাছে খারাপ না-ভাবে সেই মানুষকে লোকে, তখন সত্যিই বড় অসহায় লাগে। অথচ নিজের অপরাধের জন্যে নয়, অন্যের অপরাধ চাপা দেওয়ার জন্যে নিজেকে মিথ্যাচারিতার অপরাধে অপরাধী করতে হয়।

    ভুচুর গাড়িতে উঠল ঠুঠা আর পৃথু। সাবীর মিঞা গেল শামীম-এর মোটর সাইকেলে। ভুচু গাড়িটা স্টার্ট করার আগেই পৃথু বলল, আমরা সবাই সাবীর মিঞার দোকানে যাচ্ছি কাল বিকেলে। শামীম, তুমি সকালে গিয়ে কিন্তু লাল্লুর খবরটা নিয়ে আসছ।

    বিকেলে, ক’টায়?

    সাবীর মিঞা বলল।

    এই চারটে-সাড়ে চারটেতে।

    না, না। একটু দেরি করেই এসো। রাতের খাওয়াটা ওখানেই। কাল আমি নিজে বিরিয়ানি রাঁধব। অনেকদিন নিজে রাঁধি না।

    বিরিয়ানি! বাঃ উমদা! উমদা।

    না খেয়েই উমদা?

    বাঃ। বিরিয়ানি যে! গন্ধ পাচ্ছি নাকে। পৃথু বলল।

    পৃথুকে বাড়িতে নামিয়ে দেওয়ার সময় ভুচু হঠাৎ হিপ-পকেটে হাত দিয়ে পার্সটা বের করে বলল, পৃথুদা এই টাকাটা মিলিকে দিও। আমার নাম করে।

    না, না। এ কি! টাকা কেন? এত টাকা! তাছাড়া রুষা রাগ করবে।

    বৌদিকে বলবার কী দরকার?

    না, না। আরে, বৌদিই তো ওদের সব। ছেলেমেয়েদের ভাল তো কিছুই আমার দ্বারা হল না, আমার জন্যে ওদের কিছুমাত্র ক্ষতি হোক, স্বভাব খারাপ হয়ে যাক আমারই প্রশ্রয়ে, তা আমি চাই না। ওরা খুব ভাল হয়েছে, পড়াশুনায়, খেলাধুলোয়, ব্যবহারে, সকলে ওদের খুব ভাল বলছে তা শুনেই খুব আনন্দ হয় রে আমার। তোর বৌদি, রুষা না, বুঝলি, দারুণই এফিসিয়েন্ট মেয়ে। খুব কম ছেলেমেয়েই এমন মা পায়। ওর কোনও তুলনা নেই।

    যাই-ই হোক, টাকাটা তুমি নাও। লুকিয়ে দিতে হবে না। বৌদিকেই দিয়ো।

    ঠিক আছে!

    চলি, পৃথুদা। ভুচু বলল।

    আচ্ছা, পিরথু বাবু। বলল, ঠুঠা।

    গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি ভয়ংকর বাঘ – সম্পাদনা : বুদ্ধদেব গুহ
    Next Article ঋজুদা সমগ্ৰ ৫ – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }