Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাধুকরী – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প1301 Mins Read0
    ⤶ ⤷

    ১৯. শুধু দুঃখই পেতে এসেছিল

    ১৯

    এই পৃথিবীতে ও কি শুধু দুঃখই পেতে এসেছিল?

    দুঃখ কি ওর একারই? দুঃখী নয় কে? সকলেরই দুঃখ আছে কম বেশি।

    জাগতিক দুঃখ না মিটলে অন্য দুঃখ নিয়ে মাথা ঘামানোর প্রশ্নই ওঠে না। এইরকম একটা কথা অনেকেই বলেন। সে কথা বিশ্বাস করে না ও। কিছু কিছু দুঃখ থাকে, দুঃখবোধ থাকে তা কেবল মানুষেরই জন্যে। মনুষ্যপদবাচ্য মানুষ! শুধুই মানুষের অঙ্গপ্রত্যঙ্গ সম্পন্ন জীবদের জন্যে নয়। তবু এই দুঃখময়তার মধ্যেও পৃথু নিজেই নিজেকে সান্ত্বনা দেয়। নিজের দুঃখটাকেই একমাত্র দুঃখ বলে কখনওই মনে করে না। সক্রেটিস বলেছিলেন খুব সম্ভব প্লুটার্ক-এর “অ্যাড অ্যাপোলোনিয়াম দ্য কনসোলেশান”-এ “ইফ ওল মিস ফরচুনস ওয়্যার লেইড ইন ওয়ান কমোন হীপ, হোয়েন্স এভরী ওয়ান মাস্ট টেক অ্যান ইকুয়াল পোর্শান, মোস্ট পীপল উড বী কনটেন্ট টু টেক দেয়ার ওওন এণ্ড ডিপার্ট।”…ওর মনে হয় আর দশজন বুদ্ধিমান, বিচক্ষণ, প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক মানুষের মতোও ও সর্বার্থে সুখী হবে, রুষার বাধ্য স্বামী হবে।

    কিন্তু পারল কই?

    বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের লেখায় পড়েছিল, “যেসব মানুষ সামান্য সময়ের জন্যে অস্থায়ী নিরাপত্তা কিনতে গিয়ে মূল ও অত্যাবশ্যক স্বাধীনতা দিয়ে দিতে রাজি থাকেন, তাঁরা না স্বাধীনতার যোগ্য; না-নিরাপত্তার।”

    কথাটা রাষ্ট্রনীতিতে যতখানি সত্যি, ব্যক্তিনীতিতেও ঠিক ততখানি সত্যি বলে মনে হয় ওর। মানুষের সঙ্গে মানুষের ব্যক্তিগত সম্পর্কগুলি নিশ্চয়ই যুদ্ধের বা বৈরিতার নয়। তবু “এসেনসীয়াল লিবার্টি” অন্যের হাতে তুলে দিতে রাজি নয় সে আদৌ। এমনকী স্ত্রী-পুত্র-কন্যার হাতেও নয়। “এসেনসীয়াল লিবার্টি” দেবে না ও কাউকেই। হ্যাঁ বলতে বলতে একটা প্রান্তিক সীমানাতে পৌঁছেও “না” বলতে যাঁরা তবুও অপারগ, জীবনের কোনও ক্ষেত্রে স্বাধীনতাই তাঁদের জন্যে নয়।

    বেরিয়ে পড়ল ও। সকলে এখনও ঘুমাচ্ছে। অনেকদিন জঙ্গলে হাঁটে না একা একা।

    পথে বেরিয়েই, কোম্পানির একটা ট্রাক পেয়ে গেল।

    ড্রাইভার ওকে দেখে, গাড়ি থামিয়েই বলল, সেলাম সাহাব।

    পৃথু সংক্ষেপে শুধোল, কিধার?

    ড্রাইভারও সঙ্গে সঙ্গে জবাব দিল বাইহার।

    আমাকে একটু এগিয়ে দাও তো।

    কাঁহা যাইয়েগা সাহাব?

    কোথাও যাব না। এই জঙ্গলেই। একটু হাঁটব। ভাঁদো নদীটা পেরিয়েই আমাকে নামিয়ে দাও। নদীর পারে পারে জঙ্গলের দিকে হেঁটে যাব।

    ড্রাইভার ইফতিকার বলল, জিন্দগীভর জঙ্গলমে রহকেভি আপকি জঙ্গলসে ইতনা পেয়ার? হামলোগোঁনেত জঙ্গলসে বিলকুলই থকা হুয়া হ্যা। হিঁয়া কোঈ আদমী রহতা হ্যায়? আদমীকা লায়েক জায়গা হি নহী ঈ!

    পৃথু জবাব দিল না। পৃথুকে সযত্নে পাশে বসিয়ে নিয়ে মিনিট দশেক ট্রাক চালিয়ে, ভাঁদোর কজওয়ের উপর নাবিয়ে দিল ইফতিকার।

    ট্রাকটা যখন চলে গেল, তখন পৃথু দিব্যচোখে দেখতে পেল ইফতিকার আর ক্লিনার হাসাহাসি করছে ওকে নিয়ে। বলছে, এইসীই ক্যা সবহি উনকো পাগলা কহঁতে হ্যায়?

    ট্রাকের ডিজেলের গন্ধে ভ্রষ্ট হয়ে রইল কিছুক্ষণ, শীতের সকালের তিরতির করে কাঁপা শিশিরের তাজা গন্ধ। হঠাৎ একটা হলুদ বসন্ত পাখি ডেকে উঠেই উড়ে গেল একটা মরা হলদু গাছের ডাল ছেড়ে, ভাঁদো নদীর রেখা ধরে, গভীর জঙ্গলের দিকে। উঠতে-নামতে, নামতে-উঠতে। সকালের অকলঙ্ক নীল-আকাশে হলুদ লেগে গেল। পৃথু চেয়ে রইল সেদিকে। পাখিটাকে অনুসরণ করল চোখ দিয়ে, যতক্ষণ তাকে দেখা যায়। তারপর পাখি যে দিকে গেছে, সেই দিকেই পা বাড়াল।

    কী ভাল যে লাগে! কত গন্ধ, শব্দ, দৃশ্য। অনাঘ্রাতা, অশ্রুত; অদেখা। এই অনাবিল শীতের সকাল। জঙ্গল রোজই দেখে, এতবার করে, এতরকম করে, বছরের বিভিন্ন ঋতুতে দেখে, তবুও আশ মেটে না চোখের কানের অথবা মনের। নানা কথা ভাবতে ভাবতে হাঁটে। সব ভুলে যায় তখন। ওর কী নাম, কী জীবিকা, ওর স্ত্রী ছেলেমেয়ের নাম, সমস্ত পরিচিতদের নাম, এমনকী কুর্চিরও। এ জঙ্গলে এলে কাউকেই ওর মনে থাকে না, কোনও দুঃখই দুঃখিত করে না, কোনও আনন্দে আনন্দিতও নয়। এক আশ্চর্য নির্লিপ্তিতে ছেয়ে থাকে ওর সমস্ত সত্তা তখন।

    জঙ্গলের গভীরে এলেই হেলেন কেলারের ক’টি কথা বারে বারেই মনে পড়ে পৃথুর। যে মহিলা অন্ধ হয়ে গেলেন, তাঁর মতো দেখার চোখ নিয়ে বোধহয় কম মানুষই জন্মেছিল এ পৃথিবীতে। ওর “থ্রী ডেজ টু সী” বইতে আছে “আমি নিজে তো অন্ধ, কিন্তু যাঁরা, দেখতে পান, তাঁদের আমি একটি সুত্র দিতে পারি—একটি উপদেশও। তাঁরা যেন চক্ষুম্মানতার দানের পূর্ণ সদ্ব্যবহার করেন। তাঁরা প্রতেকে যেন ভাবেন যে, কাল তাঁরা চিরদিনের মতোই অন্ধ হয়ে যাবেন। এই ভেবে, আজ চোখ দুটিকে ব্যবহার করুন।

    “একথা অন্যান্য অনুভূতির বেলাতেও প্রযোজ্য। আগামিকাল চিরদিনের মতো বদ্ধ কালা হয়ে যাবেন এই মনে করে মানুষের গলার স্বর শুনুন, পাখির গানে কান পাতুন, অর্কেস্ট্রার ঝরনার মতো মত্ততায় সম্পৃক্ত হোন। প্রতিটি জিনিসই, আপনার আঙুল দিয়ে পরশ করুন এই ভেবে যে, আগামিকাল আপনার স্পর্শানুভূতি চিরদিনের মতোই নষ্ট হয়ে যাবে। ফুলের সুগন্ধ নাক ভরে নিন, প্রতিটি গরাস পূর্ণ আনন্দে খান, এইই ভেবে যে; আগামিকাল আপনার নাক আর রসনা চিরদিনের মতোই স্তব্ধ হয়ে যাবে।”

    তাই-ই করে পৃথু। তাই-ই করে বলেই তো ওকে সকলেই পাগল বলে। তাই-ই তো ও কুর্চিকে মনে মনে বলে, “অ্যায় হুসন, জী খোলকর আজ সাতাঁলে মুঝকো। কাল, মেরা ইস্ককা আন্দাজ বদল যায়ে গা।”

    মানে, “ওহে সুন্দরী! আজ প্রাণ খুলে আমাকে দুঃখ দিয়ে নাও, আমায় নিয়ে খেলা করো, আমার সঙ্গে আজ তোমার ‘প্রাণের খেলার’ সময়। আহা! তোমার সঙ্গে প্রাণের খেলা। কারণ কাল, আগামিকাল, আমার প্রেমের পাত্রী অন্য কেউও হয়ে যেতেও পারে।”

    আগামিকাল তো অনেক কিছুই হতে পারে। প্রেমের ক্ষেত্রে তো পারেই! সেই পুরাতনী গান আছে না, একটা, “প্রণয় পরম রত্ন, যত্ন করে রেখো তারে, বিচ্ছেদ তস্করে আসি, যেন কোনওরূপে নাহি হরে। অনেক প্রতিবাদী তার, হারালে আর পাওয়া ভার, কখন যে সে হয় কার, কে বা তা বলিতে পারে?”

    কাল, আগামিকালকে, মনে হয় রাত পোহালেই হাতের কাছে। কিন্তু আগামিকাল, আসলে থাকে অনেকই দূরে। কত কী ঘটে যেতে পারে, সম্ভবকে অসম্ভব করে, অসম্ভবকে সম্ভব; কত পাঁচিল ওঠে রাতারাতি, শরীর মনের ন্যায়, অন্যায়ের লাঠালাঠি, জবরদখল একটি রাতের মধ্যে। ক’জন বোঝে এই গভীর সত্য?

    আজ আর কালে যে অনেকই তফাত!

    পৃথুর কর্ডরয়ের প্যান্টটা ভিজে গেছিল শিশিরে। নদীর পাশের বালি ও ঘাসে ভরা মাটি এখনও ভিজে। সোজা হেঁটে গেল নদীর পারে পারে জঙ্গলের গভীরে। একদল শম্বর নদী পার হল ওর সামনে দিয়ে। দুটি শিঙাল, পাঁচটি মাদীন। তখনও তাদের ঘন খয়েরি গায়ে শিশির আর ঘাসের গন্ধ লেগে ছিল। সকালের রোদ তাদের গা থেকে ইরেজার-এর মতো সেই গন্ধকে বাষ্প করে তুলে দিচ্ছিল।

    একটা খুব বড় দাঁতাল শুয়োর রাতভর দাঁত দিয়ে খোঁড়াখুঁড়ি করে মূল খুঁড়ে ক্লান্ত হয়ে জঙ্গলের গভীরে তার দলের নালায় ফিরছিল। পৃথুকে আচমকা নদীর বাঁকে দেখে নাক দিয়ে একটা বিদঘুটে আওয়াজ করে পায়ের খুরে খুরে মাটি ছিটকিয়ে উধাও হয়ে গেল নদী পেরিয়ে, জল ছিটিয়ে। ছিটকে-ওঠা জলকণা রোদ লেগে, লক্ষ লক্ষ হিরে হয়েই ঝরে গেল বালির উপর। মিলিয়ে গেল।

    এবার পৃথু ফিরল। আজকে ও ওর নতুন লেখাটাতে হাত দেবে। ওর জীবনের প্রথম উপন্যাস। এবং হয়তো শেষও। অনেকদিন থেকেই বুকের মধ্যে একটা চাপা কষ্ট। কী নিয়ে লিখবে? কেমন করে লিখবে? কাল সারা রাত ঘুমোতে পারেনি। লেখা-টেখা এত কষ্টের, তাহলে মানুষে লেখালেখি করে কেন? লাভ কী? এমনিতেই তো সব মানুষেরই অনেক কষ্ট! কে জানে? লেখাও বোধহয় শিকারেরই মতো একরকম অসুখ। হান্টিং-বাগ এ কামড়ানোর মতোই ‘রাইটিং-বাগ এ কামড়ালে বোধহয় না-লিখে উপায় থাকে না। আজ বাড়ি ফিরে, চান করে, ব্রেকফাস্ট খেয়ে, লিখতে বসবে পৃথু।

    বাড়ি ফিরে, চান করে, নিজের ঘরে বসেছিল ও।

    জানালা দিয়ে দেখল পৃথু, এস. ডি. ও খাণ্ডেলওয়ালা সাহেবের কালো কুচকুচে যুবতী আয়া সাদা ধবধবে জোয়ান অ্যালসেসিয়ান কুকুরটিকে প্রকৃতির মধ্যে নিয়ে গেল। রোজই যায়। সকালে এবং বিকেলে। প্রথমে আদেশ ছিল, এখন অভ্যেস।

    ইয়েস। অভ্যেস।

    ডিমের কী? স্যার? কটা ডিম স্যার? টোস্ট কটা স্যার?

    মেরীর প্রাত্যহিক প্রশ্ন, প্রায়ই পৃথুকে মার্ক টোয়াইনের সেই প্রসিদ্ধ, উক্তির কথা মনে পড়িয়ে দেয়। নিজের জন্যে দুঃখ যেমন হয়, তেমন হাসিও পায়। নিজেকে নিয়ে এখনও হাসতে পারে দেখে মনে মনে নিজের উপর অত্যন্ত প্রসন্নও হয়। যে মানুষের চোখে, সে নিজেও কখনও কখনও হাস্যোদ্দীপক নয়, তার কপালে, মনে হয়, অশেষই দুঃখ। যদি নিজেকে নিয়ে নিজে হাসতে না পারে তাহলে জানতে হবে যে, তার মনের গড়ন এখনও সম্পূর্ণতা পায়নি, অথবা সে মেগালোম্যানিয়াক হয়ে গেছে। অনেক, অনেকই বছর আগে মার্ক টোয়াইন বলেছিলেন মার্ক টোয়াইনেরই মতো করে : “হ্যাবিট ইজ হ্যাবিট। এণ্ড নট টু বী ফ্লাঙ্গ আউট অফ দ্যা উইণ্ডো বাই এনি ম্যান, বাট কোক্সড ডাউনস্টেয়ারস আ স্টেন অ্যাট আ টাইম।”

    নো। ডিমের কিছুই না ম্যাডাম। একটাও টোস্ট নয়।

    পৃথিবীতে টোস্ট ডিম ছাড়াও অনেক সুখাদ্য ছিল, যা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারত। যেমন, ফুলকো লুচি, একটু হলুদ কালোজিরে-কাঁচালঙ্কা দিয়ে প্রায় সেদ্ধ করে রাঁধা গা-মাখা গা-মাখা আলুর তরকারির সঙ্গে। অথবা, টাটকা কড়াইশুঁটির কচুরি। অথবা কড়াইশুঁটির চপ। পুরটা বানাবার সময় একটু কড়া করে ভেজে নিতে হবে আর আলুটা মাখবার সময় সামান্য গোলমরিচ ছিটিয়ে নিতে হবে তাতে। আঃ কী স্বাদ! অথবা চিঁড়ের পোলাউ। কড়াইশুঁটি, ধনেপাতা, গাজর কুচি, কাঁচা লঙ্কা দিয়ে। অথবা, মুড়ি ভাজা। তেল-ছাড়া। সঙ্গে নারকোল-কুচি, কিসমিস, কড়াইশুঁটি, আদার-কুচি। বসন্তের শেষে এঁচড়ের চপ। আরও কত কত কী!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি ভয়ংকর বাঘ – সম্পাদনা : বুদ্ধদেব গুহ
    Next Article ঋজুদা সমগ্ৰ ৫ – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }