Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাধুকরী – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প1301 Mins Read0
    ⤶ ⤷

    ২৮. একা ঘরে পৃথু বসেছিল

    ২৮

    বিকেলে, একা ঘরে পৃথু বসেছিল। হঠাৎ মেরী এসে বলল, চাকলাদার সাহেব এসেছেন। রুষার এই বাড়িতে, ভিনোদ ইদুরকারছাড়া একমাত্র মণি চাকলাদারেরই অবাধ যাতায়াত আছে। ভিনোদের পদবিই ইদুরকার। আর মণিবাবুর চেহারাটাই ইঁদুরের মতো। কে জানে? রুষা হয়তো শুয়োরেরই মত ইঁদুর ভালবাসে।

    পৃথু কিন্তু ইঁদুর ভালবাসে না। যদিও ইঁদুরের মাংস ওর খুবই প্রিয়। অবশ্য, জঙ্গলের ক্বচিৎ-খাদ্য হিসেবেই। জংলি অথবা মেঠো ইঁদুর আগুনে ঝলসে, পাথুরে নুন এবং কাঁচা-পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভাল লাগে ওর। শুয়োরের তো কথাই নেই। স্বয়ং রামচন্দ্রই খেতেন। বন্য-বরাহ বলে ব্যাপার! তবে, বস্তির শুয়োর খেতে ঘেন্না লাগে। শুয়োরের নলা-পোড়া, কাবাব; অথবা ভিণ্ডালু। ডিল্লিসস।

    অনেকদিন হয়ে গেল বনোশুয়োর অথবা ইঁদুর খায়নি পৃথু। একদিন খেতে হবে।

    মেরী দাঁড়িয়েছিল।

    পৃথু বলল, বসতে বল, মানে, বসাও সাহেবকে; বসার ঘরে।

    নিজের লেখা-পড়ার ঘরে শুয়োর; তেলাপোকা, ইঁদুর ইত্যাদি মনুষ্যেতরদের ঢোকাতে ইচ্ছা করে না ওর একেবারেই। অথচ, মণি চাকলদারই হাটচান্দ্রার আঁতেল-শ্রেষ্ঠ।

    বসার ঘরে গিয়ে পৃথু কর্তব্য-পরায়ণ গলায় বলল, কী খবর? মণিবাবু।

    বালো। আমি বালোই। আপনি ক্যামোন?

    হঠাৎ? কোনও খবর না দিয়ে? কোথাও কী এসেছিলেন এদিকে?

    না। বইটি ফেরত দিতেই এলাম।

    অন্যমনস্ক গলায় পৃথু বলল, বই? কী বই? তার বই কেউ যে পড়তে নিয়ে গিয়ে ফেরৎ দিয়েছে এমন অভিজ্ঞতা বেশি হয়নি। অবাকই হল। বই এবং বউ একবার হাতছাড়া হলে ফিরে আসে না।

    এলিমেন্টস অফ রাইটিং। ক্লস-এর একটি বই। রুষারই বই।

    তাইই বলুন!

    আশ্বস্ত হয়ে পৃথু বলল। তারপর ভদ্রতার গলায় বলল : কী খাবেন? মণিবাবু? কফি, না চা? না ঠাণ্ডা কিছু?

    রুষা বাড়িতে নেই বুজি?

    নাঃ। ওরা সব ক্লাবে গেছে। আজ যে রবিবার।

    ওঃ। দ্যাটস রাইট।

    কী খাবেন?

    কাবো? নন্না। কিছু কাবো না। রুষাই নেই।

    পৃথুর মনে হল কথার ধরন দেখে যে, রুষাকেই যেন খেতে এসেছিলেন মণিবাবু। ওঁর ভাষায়, শব্দপ্রয়োগের গোলমাল আছে।

    ফীল লাউক হ্যাভিং আ ড্রিঙ্ক। বাড়িতে…?

    বাড়িতে তো কিছু থাকে না।

    লজ্জিত গলায় বলল, পৃথু।

    স্ট্রেনজ। রুষা তো আমাকে অনেক কিছুই কাইয়েচেন।

    সে আপনার জন্যেই আনিয়েছিলেন হয়তো। পৃথু বলল।

    মনে মনে বলল, কে কাকে কী খাওয়াচ্ছে তা আমি কী করে…

    কফি খাবেন না?

    কফি? নো। থ্যাঙ্ক উ্য। নট আফটার সানডাউন।

    গিরিশদার সঙ্গে এই মানুষটির অনেকই অমিল। মিল শুধু এই একটি ব্যাপারে।

    আমাদের পত্রিকার পরের সংখ্যা কবে বের করছেন? দু মাস দেরি তো ইতিমধ্যেই হয়ে গেছে।

    পৃথু শুধোল।

    বিজ্ঞাপন। পৃতুবাবু; বিজ্ঞাপনই এখন সাহিত্য পত্রিকা এবং বিশেষ করে বাঙলা-সাহিত্যর, জনক। চুলের তেল এবং সাবানের বিজ্ঞাপনই তো এখন বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রেখেছে। দিনকুড়ি বাদে একবার শান্তিনিকেতনে যাব, সেখান থেকে ফিরে এসেই কাজ আরম্ভ…

    অন্যমনস্কর মতো বললেন মণিবাবু, চলি তাহলে। রুষাকে বলবেন। আপনি কিন্তু সত্যিই সৌভাগ্যসমৃদ্ধ। এমন স্ত্রী আপনার!

    পৃথু নমস্কার করে হাসল।

    মুখে কিছু না বলে, ভাবল, যাদেরই সুন্দরী স্ত্রী আছে তাঁরা সকলেই সৌভাগ্য-সমৃদ্ধ। পরস্ত্রী মাত্রই ভাল। পর মাত্রই ঈর্ষাযোগ্য।

    মণিবাবু চলে যাবার জন্যে উঠলেন।

    পৃথু বলল, ‘আপনার উপন্যাসটি আর কতদূর এগাল মণিবাবু? “সুধনা এবং তপতীর বেড়াল?”

    জানেনই তো! কী সীরিন পটভূমিতে শুরু করেছিলাম। আপনাকে তো শুনিয়েছিলাম কিছুটা, তাই না?

    হ্যাঁ। সামান্যই…তারপর কতখানি এগোল?

    ব্যসস…ওইটুকুই…। আর একটুও এগোয়নি। কোনও মহৎ লেখাই অবশ্য তাড়াতাড়ি লেখা যায় না! আমি তো আর অর্ডারী-সাহিত্য করি না পৃতুবাবু। কখনও করবও না।

    পৃথুর মনে হল, পৃথুকে বা মণি চাকলাদারকে অর্ডার দিচ্ছেটাই বা কে? যাঁদের লেখার জন্যে অর্ডার কেউই দেয় না তাঁদের প্রত্যেকেরই অর্ডারী-সাহিত্যের ওপর প্রচণ্ড রাগ দেখা যায়। জন্ম-অনিয়ন্ত্রিত-ঈর্ষা আর বন্ধ্যা-রাজনীতিই বাঙালিদের খেল! মণি চাকলাদারের ভাষায় “কেল”।

    কেলোও বলা চলে।

    মুখে বলল, লিখে যান মণিবাবু। যতটা সময় লাগে লাগুক। তেমন কিছু লিখতে হলে ফাঁকিবাজি দিয়ে তো হয় না। অ্যানা কারেনিনা, জাঁ ক্ৰিস্তফ, ম্যাজিক মাউনটেইন…

    মণিবাবুর চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল।

    বলল, দেকবেন, দেকবেন আপনি পৃতুবাবু। শেষ হোক। মধ্যপ্রদেশের উমেরিয়ার আকাশ বাতাস, জল, আলো, সেগুনবন, ইউক্যালিপটা, মাটির সুগন্ধ। এবং একজন নারী; একজন পরম নমনীয় এবং রমণীয় নারীকে কী করে প্রতিভাত করি এই উপন্যাসে! আমার সফলতার জন্যে প্রার্থনা করবেন কিন্তু পৃতুবাবু, পরমব্রহ্মর কাছে।

    গলার দ্রবীভূত স্বর কেমন যেন পাতিহাঁসের মতো ফ্যাসফ্যাসে হয়ে এল হঠাৎ, মণি চাকলাদারের। গেটে হাত রেখে বললেন, ‘চলি, ক্যামোন?

    পৃথু ভাবছিল, প্রেম বড়ই খারাপ অসুখ। প্রাণঘাতী অসুখ। ইঁদুর এবং মানুষ, মৃগী এবং নিষাদ একই সঙ্গে হত হয় এই অসুখে। হাউ বাউট শুয়োর? শুয়োরদের হয় না এই, অসুখ?

    মুখে বলল, আচ্ছা। আবার আসবেন। বলব, রুষাকে।

    সী, উ্য। বলেই চলে গেলেন তিনি।

    গেটের কাছে পৌঁছেই আবার দাঁড়ালেন।

    ভদ্রলোকের চরিত্রর সঙ্গে চড়ুই পাখিদের চরিত্রর মিল আছে। কোনও গন্তব্যেই বেশিক্ষণ একসঙ্গে যেতে পারেন না।

    মুখ ঘুরিয়ে বললেন, সাম্প্রতিক ভবিষ্যতের এক দূর-সকালে আসুন না স্ত্রীর সঙ্গে আমার পর্ণকুটিরে। পায়ের ধূলো দিন না। বেকন এন্ড এগস খাওয়াব। ফর, লাঞ্চ। সঙ্গে বীয়ার। আসুন।

    যাব একদিন।

    মণিবাবু চলে গেলে পৃথু নিজের ঘরের লেখার টেবলে এসে আবার বসল। নস্যির ডিবে খুলে, চারধারে কেউ যে নেই তা দেখে নিয়ে, একটিপ নস্যি নিল। আঃ। মগজ একেবারে সাফ।

    যে উপন্যাসটি মণিবাবু লিখছেন সেটি লিখে ফেলতে পারলে তা যে কালজয়ী হতই সে সম্বন্ধে মণিবাবুর নিজের কোনওই সন্দেহ ছিল না। উপন্যাসটির প্রথমটুকু একদিন পৃথুকে শুনিয়েছিলেন মণিবাবু। সাহিত্য-টাহিত্যও, দাঁত ওঠার মতো বড় কষ্টকর ব্যাপার। ভদ্রলোক এখনও টীথিং-ট্রাবল থেকেই উদ্ধার করতে পারছেন না নিজেকে। কথাটা, অবশ্য উদ্ধার হবে না; হবে উত্তীর্ণ। “উত্তীর্ণ” হতে পারাই হচ্ছে আসল কথা। মণি চাকলাদারের ভাষায় “কতা”। উত্তরণ! উত্তরণ যখন কোনও লেখকের অভ্যেস দাঁড়িয়ে যায় শুধুমাত্র তখনই তাঁর যশ, গাড়ি, বাড়ি হতে পারে। সফল লেখক হতে পারা কি অত সহজ কথা? “নাথিং সাকসীডস লাইক সাকসেস”। তখন লেখার দরকারই হয় না; পাতা ভরালেই চলে যায়।

    মণি চাকলাদার “সুধন্য এবং তপতীর বেড়াল”-এর যতটুকু লিখেছিলেন তা এইরকম : “আকাশমণি গাছের বুকে আজ বড়ই ব্যথা। বাইগাপল্লীর দিক থেকে উদাস ঘুঘু ডাকছে। কথা হয়েছে সুধন্যর, তপতীর সঙ্গে; তাদের দেখা হবে গতকাল। তপতী এবার ধন্য করবেই সুধন্যকে। গাভীর নিঃশ্বাসেরই মতো উত্তেজনাময় গভীর নিঃশ্বাস বয় সুধন্যর। সেগুনবনে ধুলোর ঝড়, খোয়াইয়ে বাঁশি বাজায় ডাইনি হাওয়া, ঝরাপাতারা হাওয়ায় ঝুর-ঝার দৌড়য় নকশাল ছেলেদের মতো।

    কিন্তু সুন্যর প্রেম?

    সুধন্যর প্রেম কি ধন্য হবে না?

    সমস্যা অতএব, তপতীর কালো কাবুলি বেড়াল। তপতীর অশেষ সম্পদের মধ্যে সবচেয়ে প্রথম যা মন কাড়ে সুধন্যর তা তার গর্বিত, শান্ত চিবুকের অনুলোম; যে অনুলোম দিয়েছিল তাকে আশ্চর্য যৌনতা। কিন্তু কালো কাবুলি বেড়াল তাকে ভালবেসেছিল সুধন্যর চেয়ে বেশি অনেকই : তাইই অন্তত তপতী মনে করত, ভাবত সুধন্য…

    অতএব বেড়াল, সুতপা এবং সুধন্য, ধন্য একে অন্যকে করবে; কথা ছিল এমনই অথচ কিন্তু…”

    মণি চাকলাদার উপন্যাসের এইটুকু পড়িয়ে পৃথুকে বলেছিলেন, দেকবেন। ভোরের প্রকৃতির স্নিগ্ধ নম্রতা এবং এক আপাত-দুর্বোধ্য কিন্তু সুউচ্চ ভাষার দাট্য গুঁড়িয়ে নিংড়ে, চিপে, ছেঁকে কি ক্লাসিক সাহিত্যই না গড়ে তুলি! যদিও বড়ই দুঃখের হবে শেষটুকু।

    পৃথু হঠাৎ শুধিয়েছিল, কেন? কাবলি বেড়াল কি কামড়ে দেবে সুধন্যকে? অথবা, তপতীর কি ডিপথীরিয়া হবে?

    আপনি বড়ই স্থূল পৃতুবাবু, বড় মানডেন আপনার ভাবনা। আপনার সঙ্গে আমার উপন্যাস নিয়ে আলোচনা করাটাই ভুল হয়েছে। অবশ্য এও বুঝতে পারছি যে, প্রকৃত শিক্ষিতজনের পক্ষে উপন্যাস লেখা সম্ভবই নয়। সম্ভব নয় তার প্রকৃত মূল্যায়ন করাও। উপন্যাস সাধারণের জন্যে, তাদের সঙ্গে আমার কম্যুনিকেশান নেই। ঔপন্যাসিক হতে হলে ইনিয়ে-বিনিয়ে গল্প বলতে হয়। কথক হতে হয়। লেখক আর কথকের মধ্যে যে তফাৎ আছে! তাছাড়া, গল্প যে আমার নেই। ব্যথা, বড় ব্যথা, হৃদয় জুড়ে বিদগ্ধ ব্যথা!

    পৃথু ভেবেছিল যে, বলে ওকে, উইনস্টন চার্চিল ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বারকে একদিন বলেছিলেন, “দি অনারেবল মেম্বার শুডনট ইনডালজ ইন মোর ইনডিগনেশান দ্যান হি ক্যান কনটেইন”। একজন মানুষের পক্ষে কতখানি পণ্ডিতমন্যতা বা উচ্চমন্যতা বিনাকেশে ধারণ করা সম্ভব সে সম্বন্ধেও প্রত্যেক পণ্ডিতমন্য, বা উচ্চমন্য মানুষেরই একটি স্পষ্ট ধারণা থাকা দরকার। তাদের নিজেদেরই হিতার্থে।

    জানেন পৃতুবাবু, মণিবাবু বলেছিলেন : একন বুঝি, উপন্যাস বোধহয় একমাত্র মুর্খজনদেরই চিন্তার বাহক। আসল হচ্ছে কবিতা। আমি আসলে কবিই। শরতের আকাশের নরম স্নিগ্ধ জ্যোৎস্না দিয়ে টাইচুং চালের গোল গোল ভাত মেখে খেতে চাই আমি গরাস গরাস; গদ্যর মতো ইতর ব্যাপারে মনোযোগী হওয়া উচিত হয়নি আমার আদৌ। তবুও চেষ্টা করব একটি মালটি-স্টোরিড আপার্টমেন্ট হাউসেরই মতো গেঁথে তোলার, “সুধন্য এবং তপতীর বেড়াল”কে।

    মণি চাকলাদারের কথা মনে হলেই অনেক কথাই মনে এসে যায়। ভিড় করে। ভাবনার কোনও খেই থাকে না।

    বুদ্ধিমতী রুষা হয়তো পৃথুর চেয়ে ভাল বুঝেছে মণিবাবুকে। খাবার টেবলে বসে ও একদিন বলেছিল মণিবাবু সম্বন্ধে, আই ফীল পীটি ফর হিম। হি ইজ আ স্ট্রেঞ্জ সাইকলজীক্যাল কেস; আ ভিক্টিম অফ হিজ ওওন ইডিঅসী এন্ড ইডিয়সীনক্রেসীস। পুওর, পুওর, চ্যাপ।

    হতে পারে। পৃথু বলেছিল।

    বাট হু’জ নট?

    মণি চাকলাদারের সঙ্গে গিরিশদার ইকুয়েশানটা বিশেষই গোলমেলে। বিরোধী, দুই ভারতীয় রাজনৈতিক দলেরই মতো। সেই জন্যেই আশা হয় যে, কোনওদিন হঠাৎ-আঁতাত হয়েও বা যাবে হয়তো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি ভয়ংকর বাঘ – সম্পাদনা : বুদ্ধদেব গুহ
    Next Article ঋজুদা সমগ্ৰ ৫ – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }