Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মাসুদ রানা ৪৪৮ – মৃত্যুঘণ্টা

    লেখক এক পাতা গল্প361 Mins Read0
    ⤶ ⤷

    মৃত্যুঘণ্টা – ২৩

    তেইশ

    নরক গুলজার করছে আর্তচিৎকার, গুলি ও ফায়ার অ্যালার্ম। জ্যানিটরের খুপরির ভেতর কাউকে দেখল না রানা। বিশ্বাস করছে না নিজের চোখ। দপদপ করা লাল আলোয় আবারও দেখল ফাঁকা জায়গাটা। প্রচণ্ড আওয়াজের ওপর দিয়ে চিৎকার করল ও, ‘মোনা!’

    জবাব দিল শুধু হুঁই-হুঁই শব্দে ফায়ার অ্যালার্ম।

    হয়তো লুকাবার ভাল কোনও জায়গা পেয়েছে মোনা, তা নইলে…

    যা বোঝার বুঝে গেল রানা, পুবের করিডোর লক্ষ্য করে ছুটল রাইফেল হাতে। ভাল করেই জানে, সিকিউরিটি দলের কেউ এই তলায় উঠে এলে, দেরি না করে গুলি করবে ওকে।

    এক দৌড়ে স্টেয়ারওয়েলে পৌঁছল। ভিড় করে সিঁড়ি বেয়ে নামতে চাইছে অনেকে। মোটা এক লোক পড়ল রানার সামনে। ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল ও। সিঁড়ি বেয়ে উঠবে। ভিড় ঠেলে রেলিং টপকে সিঁড়ির ওপরের ধাপে উঠল, ছুটল হেলিপোর্ট লক্ষ্য করে।

    মাত্র কয়েক সেকেণ্ডে বেরিয়ে এল রাতের আকাশে। ছাতের ক্যাটওয়াক গেছে হেলিপ্যাডে। চারপাশে তুমুল বাতাস ছড়িয়ে দিচ্ছে ফ্রেঞ্চ ডফিন হেলিকপ্টার, যে-কোনও সময়ে ভেসে উঠবে আকাশে। যান্ত্রিক ফড়িঙের দিকে মোনাকে টেনে নিচ্ছে সশস্ত্র দু’জন লোক।

    বাম হাঁটুর ওপর ভর করে কাঁধে রাইফেল তুলল রানা। ওর প্রথম গুলি লাগল ডানের লোকটার মেরুদণ্ডে। বামের লোকটা মোনাকে নিয়ে হুমড়ি খেয়ে পড়ল ক্যাটওয়াকে। উঠে বসেই আন্দাজে গুলি করল। কিন্তু মস্ত ছাতে যে-কোথাও থাকতে পারে তার শত্রু।

    ক্যাটওয়াকের শুরুতে কুঁজো হয়ে বসে আছে রানা।

    উঠে মোনাকে বর্মের মত ধরে পিছিয়ে যেতে লাগল সন্ত্রাসী।

    সুবিধা হবে না তার। মাত্র এক সেকেণ্ডের জন্যে মোনার কাছ থেকে সে সরলেই…

    হেলিকপ্টারে মোনাকে ঠেলে তুলল লোকটা। ওই একই মুহূর্তে রানার গুলি ফুটো করল তার মগজ। ছিটকে ক্যাটওয়াকে পড়ল লাশ।

    তখনই হেলিকপ্টার থেকে এল রানার দিকে গুলি। বাধ্য হয়ে পিছিয়ে কাভার নিল ও। মাথা তোলার সুযোগ নেই, চারপাশের ক্যাটওয়াকে লেগে পিছলে যাচ্ছে এক ঝাঁক গুলি।

    এদিকে কানফাটা শব্দ তুলছে হেলিকপ্টারের ইঞ্জিন। আরও বাড়ল বাতাসের দাপট। রানা বুঝল, পিচ বাড়িয়ে দিয়েছে পাইলট। এবার যে-কোনও সময়ে টেক অফ করবে।

    ওদিকে গুলি পাঠাল রানা, পরক্ষণে ঝেড়ে দৌড় দিল হেলিকপ্টার লক্ষ্য করে। মৃত্যু-খেলায় হারবে না, জেদ ধরেছে। যান্ত্রিক ফড়িং আকাশে উঠছে বলে ল্যাণ্ডিং গিয়ারের ওপর থেকে কমল চাপ। ছোট সব স্ফুলিঙ্গ ও খুদে সব ধাতুর টুকরোর ঝড় চারপাশে, ওর দিকে আসছে একগাদা গুলি। অথচ আগ্নেয়াস্ত্রের আওয়াজ শুনল না। একপাশে ঝাঁপিয়ে পড়েই পাল্টা গুলি পাঠাল রানা।

    হেলিকপ্টারের সামনের বুদ্বুদের মত প্লেক্সিগ্লাসে তৈরি হলো সাদা গোল গর্ত। পাল্টে গেল রোটরের গর্জন। সিটে হুমড়ি খেয়ে পড়েছে পাইলট। কাঁপতে কাঁপতে কিছুটা উঠল হেলিকপ্টার। পরক্ষণে কাত হয়ে ধুম করে নামল হেলিপ্যাডে। হাজার টুকরো হয়ে চারদিকে ছিটকে গেল রোটরের ভাঙা কার্বন কমপোজিট।

    উপুড় হয়ে শুয়ে আছে রানা। দরদর করে রক্ত বেরোচ্ছে বাহু ও কাঁধ কেটে। আরেকটু হলে উড়ন্ত অজস্র ছোরা খতম করত ওকে। খুন হয়নি বলে খুশি, তার চেয়েও খুশি, হেলিকপ্টার নিয়ে পালাতে পারেনি সন্ত্রাসীরা। মুখ তুলে তাকাল, আর তখনই ভীষণ ভয়ে আত্মা কেঁপে গেল ওর।

    কাত হয়ে পড়েছে হেলিকপ্টার, অর্ধেক দেহ ছাতের বাইরে। এতক্ষণে অনেক নিচের রাস্তা লক্ষ্য করে নেমে যেত যান্ত্রিক ফড়িং। হেলিপ্যাড ঘিরে রাখা তিনটে কেবলের গার্ডরেইল আটকে রেখেছে ল্যাণ্ডিং গিয়ারের এক অংশ।

    চাপের মুখে টানটান হয়ে উঠেছে তিন কেবল। বেঁকে যাচ্ছে ওগুলোকে ধরে রাখা লোহার খুঁটি। খুব ধীরে আরও কাত হচ্ছে হেলিকপ্টার। অনেক নিচে রাস্তা।

    লাফিয়ে উঠে হেলিকপ্টারের দিকে ছুট দিল রানা, দেখতে না দেখতে হাঁচড়েপাঁচড়ে উঠল বিধ্বস্ত আকাশযানের গায়ে।

    রাইফেল তাক করল রানা। ঝাঁকি লেগে খুলে গেছে কপ্টারের দু’দিকের দরজা। নিচ থেকে রানার দিকে চেয়ে আছে মোনা। এখনও আটকে আছে সিটবেল্টের কারণে। ভীষণ ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। দু’হাতে শক্ত করে ধরতে চাইছে সিট। পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরেছে সোনালি পনিটেইলওয়ালা এক লোক।

    রানাকে দেখে দাঁত খিঁচাল সে।

    শত শত ফুট নিচে রাস্তার বাতি ও গাড়ি দেখল রানা। ইমার্জেন্সি সব ভেহিকেল থামছে হোটেলের সামনে।

    হাত বাড়িয়ে খপ করে মোনার বাহু ধরল রানা, কিন্তু ওর নিজের ওজনে আরও কাত হলো হেলিকপ্টার। ধাতব আওয়াজ এল রেইলগার্ড থেকে।

    পড়ে যাচ্ছি! আমার হাত শক্ত করে ধরো, রানা!’ বেসুরো কণ্ঠে চিৎকার করল মোনা।

    ‘ধরেছি!’ পাল্টা চেঁচাল রানা।

    রাতের নীরবতায় গুলির রিকোশের মত ‘বিঙ্‌’ আওয়াজ তুলে একফুট নেমে গেল হেলিকপ্টার। ছিঁড়ে গেছে তিনটে কেবলের একটা!

    ঝাঁকি খেয়ে মোনার বাহু পিছলে গেল খানিকটা। রানার ধরা বাহুতে বেকায়দা টান লাগতেই তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল সে।

    শক্ত হাতে কিছু ধরে টেনে তুলতে হবে মোনাকে, ভাবল রানা। কিন্তু মেয়েটার কোমর জড়িয়ে ধরেছে সোনালি চুলের সন্ত্রাসী। এক সঙ্গে দু’জনকে তোলার সাধ্য ওর নেই। আরও শক্ত করে মোনার বাহু ধরল ও, অন্য হাতে হাতড়াতে শুরু করেছে। পেয়ে গেল রাইফেল। ওটা ঘুরিয়েই তাক করল সন্ত্রাসীর দিকে।

    ‘না!’ ভীষণ ভয়ে চিৎকার করে উঠল লোকটা।

    তার সঙ্গে সুর মিলিয়ে চেঁচিয়ে উঠল মোনাও। কিন্তু দু’জনের গলা চাপা পড়ল রাইফেলের গর্জনে।

    নিচের অন্ধকারে হারিয়ে গেল সোনালি পনিটেইল।

    রাইফেল ফেলে দু’হাতে মোনাকে ধরল রানা, ধমকের সুরে বলল, ‘উঠে এসো!’

    ‘পারছি না!’ কেঁদে ফেলল মেয়েটা। ‘হাতে খুব ব্যথা!’

    ‘সিটবেল্ট খুলে উঠে এসো!’ চিৎকার করল রানা। পিছিয়ে যেতে শুরু করেছে। কপ্টার থেকে টেনে বের করবে মোনাকে।

    কয়েক ইঞ্চি উঠে এল মেয়েটা, এক পা তুলল ফিউযেলাজে।

    আবারও পিছলে গেল হেলিকপ্টার। বিকট খটাং আওয়াজে ছিঁড়ল দ্বিতীয় কেবল। শেষের কেবল বেশিক্ষণ ওজন নেবে না।

    ‘এসো!’ পাগলের মত চিৎকার করল রানা। গায়ের সব শক্তি দিয়ে তুলে আনতে চাইছে মোনাকে।

    ব্যথায় আর্তচিৎকার করছে মেয়েটা। এক পায়ে ভর করে উঠে আসতে চাইল। বাটন টিপে খুলে দিল সিটবেল্ট।

    পিছিয়ে যাচ্ছে রানা, নিজের দিকে তুলে আনবে মোনাকে। কপ্টারের কোমরে পা রেখে প্রাণপণে লাথি মেরে পিছিয়ে যেতে চাইল। তৃতীয়বার পায়ের চাপে পেছাতে যেতেই বুলেটের মত শব্দে ছিঁড়ে গেল তৃতীয় কেবল।

    ছিটকে পেছনের হেলিপ্যাডে পড়ল রানা, ওর বুকের ওপর মোনা। অনেক নিচের রাস্তা লক্ষ্য করে রওনা হয়ে গেছে বিধ্বস্ত হেলিকপ্টার।

    মোনাকে বুকে নিয়ে চুপ করে শুয়ে আছে রানা। কয়েক সেকেণ্ড কিছুই শুনল না, তারপর দূর থেকে এল জোরালো অসুস্থকর কুড়মুড়ে আওয়াজ। পরক্ষণে বিস্ফোরিত হলো কী যেন। পোড়া হাই-অকটেনের ঝাঁঝাল গন্ধের পর হেলিপ্যাডের আকাশে উঠল ঘন কালো ধোঁয়া।

    দীর্ঘশ্বাস ফেলল রানা। আপাতত বিপদ নেই। তবে মোনাকে নিয়ে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আগেই বেরিয়ে যেতে হবে এই হোটেল ছেড়ে। বুকের ওপর থেকে মোনাকে নামিয়ে দিল রানা। উঠে দাঁড়াতে সাহায্য করল।

    ভয়ে চুনের মত ফর্সা হয়ে গেছে মেয়েটার মুখ। চোখে অশ্রু নেই, কথাও বন্ধ। আছে শকের ভেতর।

    ‘এসো,’ নরম সুরে বলল রানা। মোনার হাত ধরে ফিরে চলল সিঁড়ির দিকে।

    একদল লোক জড় হয়ে হেলিকপ্টার পড়ে যাওয়া দেখেছে। তাদের একজন খুলে দিল সিঁড়ির দরজা। হাততালি দিল আরেকজন।

    ভিড় থেকে বেরিয়ে এল জন এফ. হার্বার্ট। এখন মুখে রা নেই। অন্তর কেঁপে গেছে তার। দ্বিধা নিয়ে জানতে চাইল, ‘তুমি সিকিউরিটির লোক নও, না?’

    ‘না।’ লোকটাকে ঠেলে মোনাকে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে লাগল রানা।

    একাশিতম তলায় পৌঁছে দেখল, আগের চেয়ে কমেছে হৈ- চৈ। গোলাগুলির সময় আহত হয়েছে বাইশজন লোক। খুন হয়েছে সন্ত্রাসী সহ বারোজন। একদল সিকিউরিটির লোক শান্ত করছে সাধারণ মানুষকে। পৌঁছে গেছে ডাক্তার ও নার্স। মার্ভেল ড্রাগ্‌স্‌ কর্পোরেশনের কর্মকর্তাদের অনেকে নিজেরাই ডাক্তার। দেরি করেননি ট্রেনিং অনুযায়ী কাজ করতে। সুস্থ পুরুষ ও মহিলারা সাহায্য করছে আহতদেরকে। সরিয়ে নেয়া হচ্ছে তাদের। কোত্থেকে হাজির হয়েছেন এক যাজক। মৃতদের জন্যে প্রার্থনা করছেন।

    এক হাতে আহত বাহু ধরে চারপাশ দেখছে মোনা। যেন নেশার ভেতর আছে। বাংলায় বিড়বিড় করে বলল, ‘মিনতি।’

    ‘কী বললে?’ জানতে চাইল রানা।

    মুখ তুলে ওকে দেখল মোনা, হঠাৎ করেই হয়ে উঠেছে সতর্ক। নিচু স্বরে বলল, ‘এরা এসেছিল আমাকে তুলে নেয়ার জন্যে। তার মানে মিনা ফুফু আর মিনতি আছে ভয়ঙ্কর বিপদের ভেতর।’

    ‘মিনা ফুফু আর মিনতি?’ আগে এসব নাম মোনা বা ডক্টর মোবারকের মুখে শোনেনি রানা।

    ‘ওদেরকে সরিয়ে নিতে হবে,’ গালে রং ফিরে এসেছে  মোনার। ‘এসো, দেরি করা ঠিক হবে না।’

    লবিতে নেমে ওরা দেখল, পুরো হোটেল ঘিরে ফেলেছে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোক। আহত ও সন্ত্রস্ত রোগীদেরকে নিয়ে ছোটাছুটি করছে প্যারামেডিকরা।

    রক্তমাখা পোশাকে মোনাকে দেখে এগিয়ে এল হোটেলের ম্যানেজার। ‘আল্লাকে ধন্যবাদ, তিনি আপনাকে রক্ষা করেছেন। খুব গুরুতরভাবে আহত হননি তো?’

    ‘না,’ বলল মোনা। ‘আমার একটা গাড়ি দরকার।’

    মাথা নাড়ল ম্যানেজার। ‘এই গণ্ডগোলের ভেতর গাড়ি নিয়ে কোথাও যেতে পারবেন না।’

    পুরো রাস্তা জুড়ে পড়ে আছে বিধ্বস্ত হেলিকপ্টার। এখনও জ্বলছে ওটার তেল।

    ‘আমাকে যেতেই হবে, প্লিয,’ কাতর সুরে বলল মোনা।

    ওকে এবং রানাকে কয়েক সেকেণ্ড দেখল ম্যানেজার, তারপর দ্বিধা কাটিয়ে বলল, ‘আমাদের হোটেলের বোট আছে টুরিস্টদের জন্যে।

    ‘খুব উপকৃত হব ওটা দিলে,’ বলল মোনা।

    পাঁচ মিনিট পর বোটে চেপে রওনা হলো রানা ও মোনা। এই নৌযান ব্যবহার করা হয় দুবাইয়ের তীর থেকে হোটেলে টুরিস্ট আনার কাজে। বোট ওদেরকে পৌঁছে দিল তীরে। ওখানে অপেক্ষা করছে গাড়ি। তিরিশ মিনিট পর দুবাইয়ের শহরতলীতে পৌঁছল ওরা। গাড়ি থামল বিলাসবহুল এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গ্যারাজে।

    চতুর্থতলায় উঠে সামনের দরজায় জোরে জোরে টোকা দিল মোনা। চিৎকার করে ডাকল: ‘মিনা ফুফু! মিনা ফুফু!’

    কয়েক সেকেণ্ড পর দরজা খুলে দিলেন কাঁচা-পাকা চুলের এক মধ্যবয়স্কা মহিলা। কাঁধে শাল। চেহারা দেখে ভীতা মনে হলো। অবশ্য জড়িয়ে ধরলেন মোনাকে। ‘একটু আগে নিউযে দেখলাম কী হয়েছে! খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম।’ মোনার পোশাকে রক্ত দেখছেন।

    ‘রক্ত আমার না,’ বলল মোনা।

    সোনালি পনিটেইলের, ভাবল রানা।

    ‘আর ইনি?’ সন্দেহ নিয়ে রানাকে দেখলেন মহিলা।

    ‘আমার বন্ধু,’ বলল মোনা। ‘অনেক দিন পর দেখা। ওঁর নাম মাসুদ রানা।’

    পিছিয়ে গেলেন মিনা। চোখ থেকে বিদায় নিয়েছে সন্দেহ। সেখানে বিস্ময় ও উষ্ণতা। ‘ও, তা হলে আপনিই তিনি।’

    ভুরু উঁচু করল রানা। ‘বুঝলাম না।’

    ‘আপনিই ওদেরকে বের করে এনেছিলেন কঙ্গো থেকে, ‘ বললেন মিনা। ‘মোবারক ভাইয়া বলেছিল আমাদেরকে সাহায্য করবে। কিন্তু বুঝতে পারছিল না ঠিক সময়ে আপনাকে খুঁজে পাবে কি না।’

    ‘পাননি,’ নিচু স্বরে বলল রানা, ‘ওঁর কাছে ঠিক সময় যেতে পারিনি।’

    চোখ সরিয়ে নিলেন মোনার ফুফু। অবশ্য ভাস্তির মত মস্ত ঝাঁকি লাগেনি। শুকনো গলায় বললেন, ‘খুব অবাক হইনি।’

    ‘আপনাদের সঙ্গে আলাপ করব,’ বলল রানা, ‘কিন্তু আজ যা হলো, এরপর আপাতত এ বাড়ি আপনাদের জন্যে নিরাপদ নয়।’ ফ্ল্যাটের ভেতর চোখ বোলাল ও। প্রতিটি জিনিস খুব যত্ন করে গুছিয়ে রাখা। কিন্তু মেঝেতে কয়েকটা ব্যাগ ও একটা সুটকেস। ‘আপনারা বোধহয় কোথাও যাচ্ছিলেন?’

    ‘পাঁচ মিনিটের ভেতর যেন বেরিয়ে যেতে পারি, সেভাবে গুছিয়ে রেখেছি মালপত্র,’ বললেন মিনা, ‘মোনা, তোর বোনকে ঘুম থেকে তোল।

    এটা নতুন সংবাদ রানার জন্যে। জানত না মোনার কোনও বোন আছে।

    অন্ধকার করিডোর থেকে দুর্বল কণ্ঠে বলল কেউ, ‘আমি উঠে গেছি!’

    ঘুরে ওদিকে তাকাল রানা।

    কমবয়সী এক মেয়ে দাঁড়িয়ে আছে। দৈর্ঘ্যে বড়জোর তিন ফুট। এগিয়ে এসে মোনার কোমর জড়িয়ে ধরল।

    অবাক চোখে ওকে দেখল রানা।

    মেয়েটার চোখে পুরু প্লাস্টিকের চশমা। কুঁচকে আছে মুখের চামড়া। পাতলা হয়েছে পাকা চুল। গায়ের ত্বক জরজর, সেখানে জায়গায় জায়গায় খয়েরি রং।

    রানার প্রথমে মনে হয়েছিল, আলোর কারণে এমন লাগছে। কিন্তু বাচ্চা মেয়েটা চশমা ঠিক করে ওর দিকে ফিরে হাসতেই চমকে গেল। এই মেয়ের মুখ কী করে যেন হয়ে গেছে আশি বছরের বুড়ি মহিলার মত!

    মিনতিকে জড়িয়ে ধরে বুকে তুলে নিয়ে চাপা স্বরে বলল মোনা, ‘ও আমার বোন। নাম মিনতি। বয়স এগারো বছর।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleমা – আনিসুল হক
    Next Article রাইফেল, রোটি, আওরাত – আনোয়ার পাশা

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    রাধাকৃষ্ণ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    অর্ধেক জীবন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 12, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের মধ্যে আগুন – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    বিশেষ দ্রষ্টব্য – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    কৈশোর – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026
    Our Picks

    কলিকাতায় নবকুমার – সমরেশ মজুমদার

    August 14, 2026

    ছাতিম – স্মরণজিৎ চক্রবর্তী

    August 14, 2026

    স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }