Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রিমঝিম – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক পাতা গল্প146 Mins Read0
    ⤶ ⤷

    রিমঝিম – ৫

    ২১ শ্রাবণ।

    শুক্লা ফিরল সন্ধ্যে পেরিয়ে। একটা বড় নার্সিংহোমে নার্সের ঘাটতি হয়েছে, শুষ্কা সেখানে যাচ্ছে। দিনের বেলা কাজ।

    শুক্লা ইউনিফর্ম ছেড়ে হাতমুখ ধুয়ে এল, দুজনে খেতে বসলুম। খাওয়া শেষ হলে দুজনে বিছানায় গিয়ে শুলুম, মুখোমুখি শুয়ে গল্প করতে লাগলুম। সেই আগের কালের মত, যখন হস্টেলে থাকতুম। এখনও সুবিধে পেলেই আমরা ওইভাবে গল্প করি।

    শুক্লাকে সলিলার কথা বললুম, শুনে সে হাসতে লাগল। আমি ব্যাগ থেকে রুমাল বার করে তাকে গন্ধ শোঁকালুম, সে চোখ বুজে চুপটি করে পড়ে রইল; তারপর গুনগুনিয়ে গাইল—গগন মগন হল গন্ধে, সমীরণ মুর্ছে আনন্দে–

    আমি বললুম, এমন গন্ধ শুকতে শুকতে মরেও সুখ, কী বলিস? শুক্লা বলল, হ্যাঁ। কিন্তু আমাদের কাপলে নেই। মরণকালে আমাদের এ গন্ধ কে শোঁকাবে বল?

    মরণকালের এখনও বোধহয় দেরি আছে। থুথুড়ি বুড়ি হয়ে যাব, তবে মরব। তখন বুড়ি নার্সকে আড়াই শো টাকা দামের গন্ধ কে শোঁকাবে!…

    এক সময় জিগ্যেস করলুম, হাঁরে, সেই টেলিফোন আর এসেছিল?

    না, আর আসেনি। কিন্তু যদি মন্মথ কর হয়, আর জেনেশুনে বজ্জাতি করবার জন্যে ফোন করে থাকে—

    তাহলে?

    তাহলে সহজে ছাড়বে না। নাছোড়বান্দা লোক। দেখছিস না, তোর আশা এখনও ছাড়েনি।

    জামাইবাবুকে তোর সন্দেহের কথা বলেছিলি?

    তারপর থেকে দেখাই পাইনি, বলব কাকে? টেলিফোনও করেননি।

    আজ হয়তো আসবেন।

    রাত্রে আমরা যে-সময়ে খাই সে-সময় খেলুম না। শুক্লা ছটফট করে বেড়াচ্ছে, হয়তো জামাইবাবু আসবেন। রান্না তিনজনের মতই করে রাখা হয়েছে।

    প্রায় পৌনে দশটার সময় টেলিফোন বেজে উঠল। আমি ছুটে গিয়ে টেলিফোন ধরলুম। নিশ্চয় জামাইবাবু।

    মোটা গলায় আওয়াজ এল,-হ্যালো—প্রিয়দম্বা?

    এক মুহূর্তের জন্যে থতিয়ে গেলুম, তারপর বললুম, শঙ্খনাথবাবু! এত রাত্রে কী খবর?

    তিনি বললেন, খবর আর কী, পিউ কিছুতেই ঘুমুচ্ছে না, কেবল দম্মা দম্মা বলে কাঁদছে।

    দম্মা দম্মা বলে কাঁদছে! তার মানে?

    বুঝতে পারলে না?তোমাকে ডাকছে। তোমার পুরো নামটা বলতে পারে না, তাই দম্মা বলে।

    ভারি রাগ হল, বললুম, এ আপনার কাজ, আপনি ওকে শিখিয়েছেন দম্মা বলতে।

    আরে না না, আমি শেখাব কেন? ও যা শোনে তাই শেখে। আমাকে প্রিয়দম্বা বলতে শুনেছে, তাই–

    যাকগে। ওকে খানিকটা ওভালটিন খাইয়ে দিন। তাহলেই ঘুমিয়ে পড়বে।

    খাওয়াবার চেষ্টা হয়েছিল, কিন্তু খাচ্ছে না। কেবল কাঁদছে। তুমি না এলে ও ঘুমুবে না।

    কী উত্তর দেব, চুপ করে রইলুম। শঙ্খনাথবাবু বললেন, তুমি একটিবার আসবে? গাড়ি পাঠাব?

    গলার স্বর যতদূর সম্ভব নীরস করে বললুম, পাঠান। কিন্তু পিউ ঘুমুলেই আমি চলে আসব।

    আচ্ছা আচ্ছা।

    টেলিফোন রেখে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে গেলুম নিজের ঘরে। কিছুক্ষণ পরে শুক্লা এসে ঢুকল–কী রে, এখন বেরুবি নাকি?

    তাকে বললুম পিউয়ের কথা। শুনে সে বলল, আহা, বেচারী মায়ের আদর তো কখনও পায়নি, তাই তোকেই আঁকড়ে ধরেছে। আজ কি সারারাত থাকবি?

    বললুম, না, ওকে ঘুম পাড়িয়ে ফিরে আসব।

    পনেরো মিনিটের মধ্যে গাড়ি এল।

    গিয়ে দেখলুম পিউ ঘুমিয়ে পড়েছে। শঙ্খনাথবাবু ঘরে আছেন, কলাবতী পিউয়ের খাটের পাশে মেঝেয় বসে আছে।

    শঙ্খনাথবাবু আমার কানের কাছে মুখ এনে বললেন, এইমাত্র কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ল।

    পিউয়ের পাশে গিয়ে বসলুম। চোখের কোলে জল শুকিয়ে আছে, ঠোঁট দুটি ঘুমের মধ্যেও ফুলে ফুলে উঠছে। ইচ্ছে হল দু হাতে ওকে বুকে চেপে ধরে ঘুম ভাঙিয়ে দিই। কিন্তু না, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে হয়তো আর ঘুমুবে না। যখন ঘুমিয়ে পড়েছে তখন ঘুমুক।

    আস্তে আস্তে তার গায়ে হাত রাখলুম। একটি ছোট্ট নিশ্বাস পড়ল; যেন আরও নিশ্চিন্ত হয়ে ঘুমুতে লাগল। ঘুমের মধ্যে কি বুঝতে পেরেছে যে আমি এসেছি?

    আধ ঘণ্টা তার গায়ে হাত দিয়ে বসে রইলুম। কলাবতী উঠে গিয়ে দোরের পাশে বসল। শঙ্খনাথবাবু ঘরের এমুড়ো-ওমুড়ো পায়চারি করতে লাগলেন। সলিলা বোধহয় আজ নাচতে বেরিয়েছে, তাকে দেখলুম না।

    সাড়ে দশটার পর উঠলুম। শঙ্খনাথবাবু পায়চারি থামিয়ে তীব্র চোখে আমার পানে তাকালেন। আমি তাঁর কাছে গিয়ে দাঁড়ালাম, বললুম, আমি এবার যাই।

    যাচ্ছ?

    হ্যাঁ। আমার থাকার দরকার নেই।

    তিনি আরও কিছুক্ষণ তীব্র চোখে চেয়ে রইলেন, তারপর পকেট থেকে টাকা বার করে আমার সামনে ধরলেন।

    রাগে গা জ্বলে গেল। আমি যেন টাকার জন্যে এসেছি। বড়মানুষ কিনা, টাকা ছাড়া আর কিছু বোঝেন না। খুব ধীরভাবে বললুম, টাকার দরকার নেই।

    নেবে না?

    না।

    শঙ্খনাথবাবু নোটগুলো মুঠিতে পাকিয়ে পকেটে পুরলেন। মনে হল তিনি ভীষণ অপমানিত হয়েছেন এবং দাঁত কিড়মিড় করছেন। আমি আর দাঁড়ালুম না, ঘর থেকে বেরিয়ে দ্রুত নীচে নেমে গেলুম। যা রাগী লোক, এখনই হয়তো চেঁচামেচি শুরু করে দেবেন। এমন মানুষ দেখিনি; নিজের মনের মত সব হওয়া চাই, তা না হলেই চিৎকার লাফালাফি। আমার ইচ্ছে আমি টাকা নেব না। উনি মেজাজ দেখাবার কে?

    বাসায় ফিরলুম প্রায় এগারোটা।

    জামাইবাবু এসেছেন। এখনও খেতে বসেননি, আমার জন্যে অপেক্ষা করছেন। হাসিমুখে হাত বাড়িয়ে বললেন, এস সখি! তোমার নাকি একটি মেয়ে জুটেছে?

    তাঁর পাশে গিয়ে বসলুম। শুক্লা বলল, আর বসিনি প্রিয়া, কাপড় বদলে আয়। আমি ভাত বাড়তে চললুম।

    আমার মনটাও কেমনধারা হয়ে গিয়েছিল, জামাইবাবুর সঙ্গে বসে একটু হাসি-গল্প করব তা আর ইচ্ছে হল না। নিজের ঘরে গিয়ে কাপড়চোপড় বদলে মুখে চোখে জল দিয়ে এসে খেতে বসলুম।

    বসবার ঘরে টেবিলের ওপর চাদর পেতে আমাদের খাওয়া-দাওয়া। যা যা রান্না হয়েছে টেবিলের ওপর এনে রাখা হয়, তারপর যার যেমন দরকার নিজের হাতে তুলে নিয়ে খাই।

    খেতে খেতে কথা হল। জামাইবাবু বেশীর ভাগ কথা বললেন। শুক্লা তাঁকে মন্মথ করের কথা বলেছে, কিন্তু তিনি বিশ্বাস করতে পারছেন না। জামাইবাবু তাকে চেনেন; ভারি ভাল ছেলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কয়েক বছরের মধ্যে প্র্যাকটিস বেশ জমিয়ে নিয়েছে। সে মিছিমিছি পরের গুপ্তকথা নিয়ে ঘাঁটাঘাঁটি করবে কেন?

    একটা ভাল খবর এই যে, জামাইবাবুর সহধর্মিণীর কানে কথাটা এখনও ওঠেনি। তাই তিনি একটু আশ্বস্ত হয়েছেন। বললেন, তুমি বোধহয় ভুল করেছ শুক্লা। টেলিফোনে গলার আওয়াজ সব সময় ধরা যায় না। একজনের গলা আর-একজনের গলা বলে মনে হয়।

    শুক্লা বলল, কিন্তু একজন কেউ জানতে পেরেছে।

    জামাইবাবু বললেন, হয়তো পেরেছে। কিন্তু তার মনে কোনও কু-অভিপ্রায় নেই। থাকলে এতদিন শহরময় টি-টি পড়ে যেত, আমার বাড়ি ঢোকবার উপায় থাকত না।

    শুক্লা চুপ করে রইল; কিছুক্ষণ পরে প্রশ্ন করল, মন্মথ করের বিয়ে হয়েছে কি না জান?

    জামাইবাবু আশ্চর্য হয়ে চোখ তুললেন,—বিয়ে। যতদূর জানি, সে বিয়ে করেনি। কেন বল দেখি?

    শুক্লা তখন চায়ের নেমন্তন্নর কথা বলল। সব শুনে জামাইবাবু বেশ কিছুক্ষণ ভুরু কুঁচকে রইলেন। তারপর বললেন, তাই নাকি। ওর এসব গুণ আছে তা জানতাম না। কিন্তু মতলবটা

    কী? চাপ দিয়ে প্রিয়ংবদার সঙ্গে ঘনিষ্ঠতা করতে চায়?

    আমি হাল্কা সুরে বললুম, কিন্তু তাতে ক্ষতিই বা কী? ওর সঙ্গে চা খেলে আমার তো আর জাত যাবে না।

    জামাইবাবু গম্ভীর করে বললেন, না সখি, ও যদি এই ক্লাসের লোক হয় তাহলে তুমি কক্ষনো ওর চায়ের নেমন্তন্ন নেবে না। কোন কেসে ডাকলেও যাবে না। ও যা পারে করুক। ইতিমধ্যে খোঁজ নিচ্ছি ও কেমন লোক। যদি সত্যিই পাজি লোক হয়, তিনি কপাল কুঁচকে চুপ করলেন, কথাটা শেষ করলেন না।

    খাওয়া শেষ হলে জামাইবাবুকে পান এনে দিলুম। তিনি হেসে বললেন, কই, তোমার মেয়ের কথা বললে না?

    বললুম, শুক্লার কাছে শুনবেন। আমার ঘুম পাচ্ছে, শুতে চললুম।

    ওরা বসে রইল, আমি শোবার ঘরে এসে দোর বন্ধ করলুম। যেদিনই জামাইবাবু আসেন, আমি খাওয়ার পর একটা ছুতো করে নিজের ঘরে চলে আসি। ওদের তো একটু নিরিবিলি দরকার।

    আজ কিন্তু সত্যিই আমার শরীরটা ক্লান্ত বোধ হচ্ছে। আলো নিভিয়ে শুয়ে পড়লুম। ক্লান্তি সত্ত্বেও ঘুম এল না। শুয়ে শুয়ে ভাবতে লাগলুম পিউয়ের কথা। আজ সে আমার জন্যে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে; কাল হয়তো আর কাঁদবে না, এমনিই ঘুমিয়ে পড়বে। তারপর ক্রমে আমাকে ভুলে যাবে। ছেলেমানুষ তো, ওদের স্মৃতিশক্তিই বা কতটুকু! পরে যদি কোনওদিন আমাকে দেখতে পায়, চিনতেই পারবে না।

    মাত্র তিন দিন তো পিউ আমাকে দেখেছে, এরই মধ্যে এত ন্যাওটা হল কী করে? মায়ের আদর পায়নি তাই? কী জানি! আমারই বা ওর ওপর এত মন পড়ল কেন? সুন্দর মেয়ে, তাই? কী জানি…

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    Next Article ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    কবিতাসংগ্রহ – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    দাদার কীর্তি – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    বিষের ধোঁয়া – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ঝিন্দের বন্দী – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    ছায়াপথিক – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    মনচোরা – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

    November 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }