Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোকায়ত জীবন ও লোকসাহিত্য – সুমনকুমার দাশ

    সুমনকুমার দাশ এক পাতা গল্প328 Mins Read0
    ⤶ ⤷

    মরিলে কান্দিস না আমার দায় – সুমনকুমার দাশ

    মরিলে কান্দিস না আমার দায়

    ভারতের কলকাতার টিভি চ্যানেল তারা মিউজিক-এ দেখছিলাম ‘গানভাসি লাইভ’ অনুষ্ঠানটি। ওইদিন ছিল শিল্পী প্রাণেশ সোমের পরিবেশনা। বেশ কয়েকটি গান গাওয়ার পরে একসময় শিল্পী গাইলেন :

    বসন্ত আসিল, গাছে ফুল ফুটিল
    পরাণের বন্ধু আমার আইল না।

    বৈশাখের দুঃখের কথা, রাখিলাম শাক নালিতা
    পরাণের বন্ধু আইসা খাইল না।

    জৈষ্ঠ্যে পাকিল আম, না আসিল বন্ধুশ্যাম
    অভাগীর মনের দুঃখ গেল না।

    আষাঢ়ে গাঙে পানি, না আসিল গুণমণি
    ভরা নদীতে নাও বাইল না।

    শ্রাবণে রাখিলাম শশা, ভাদ্রমাসে তালের রসা
    আশ্বিন মাসেও আশা পুরল না।

    কার্তিকে জোয়ার ভাটা, আগনে ধান্য কাটা
    বিরুনের চিরা খৈ এসে খাইল না।

    পৌষ ও মাঘের শীতে, ধরিল কলিজাতে
    একেলা শুইলে নিদ্রা আসে না।

    আসিল বসন্ত ফাল্গুন, ভ্রমরায় করে গুনগুন
    বাগানে ফুটিল ফুল কি নমুনা।

    চৈত্রে বসন্তের শেষ, গিয়াসের বন্ধু বিদেশ
    ঝরিয়া পড়িল ফুল, গাছে থাকল না।

    গানটি শুনে একটু নড়েচড়ে উঠলাম। একটু গর্বই হলো। কারণ এই গানটির গীতিকার আমার নিজ জেলা সুনামগঞ্জের বাসিন্দা ছিলেন। তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন আহমদ। বাড়ি ছাতক উপজেলার শিবনগর গ্রামে। যদিও আমরা একই জেলার বাসিন্দা, কিন্তু তাঁর সঙ্গে আমার উল্লেখ করার মতো ঘনিষ্ঠতা ছিল না। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা-সাক্ষাৎ হতো, সেই সময়ে টুকিটাকি কিছু আলাপ-আলোচনাও হতো। সেই পর্যন্তই। তবে তাঁর গানের সঙ্গে পরিচয় ছিল দীর্ঘদিন থেকে।

    মৃত্যুর আগের দিন গিয়াসউদ্দিনের সঙ্গে শেষ দেখা হয়েছিল। এখনও মনে পড়ে সেদিনের কিছু দৃশ্য। সেদিন ছিল ২০০৫ সালের ১৫ এপ্রিল। প্রয়াত সুরকার-শিল্পী বিদিতলাল দাসের প্রতিষ্ঠিত ‘নীলম সংগীতালয়’ প্রতিষ্ঠানটি গিয়াসউদ্দিন আহমদসহ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননার আয়োজন করেছিল। স্থান সিলেট নগরের শেখঘাট এলাকা। ওই প্রতিষ্ঠানটির উদ্বোধনী সংগীত লেখার জন্য কবি সঞ্জয় কুমার নাথকেও সম্মাননা জানানো হয়। মূলত তাঁর আমন্ত্রণেই আমি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম।

    গিয়াসউদ্দিন আহমদ, সঞ্জয় কুমার নাথসহ আমি সামনের সারিতে বসেছিলাম। ওইদিন অনুষ্ঠানস্থলে বসে ফিসফিসিয়ে গিয়াসউদ্দিনের সঙ্গে সিলেটের লোকগান নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছিল। সেদিন কে জানত এরপরের দিনই তিনি চলে যাবেন না-ফেরার দেশে। পরদিন যখন তাঁর মৃত্যুসংবাদ পাই তখন বিশ্বাস করতে কষ্টই হচ্ছিল। আগের দিন যাঁকে সুস্থ-সবল-প্রাণবান একজন মানুষ হিসেবে দেখেছিলাম, পরদিন তিনি হঠাৎ করেই দেহ রাখলেন। তাঁর মৃত্যর পরপর আমার কানে বারংবার অনুরণন তোলে তাঁর-ই লেখা গান :

    শেষ বিয়ার সানাই বাজিল, ডাকছে কাল শমনে
    আমার বাসর হবে গো
    সাড়ে তিন হাত মাটির ঘরে প্রাণবন্ধুর সনে।

    গরম জলে সাবান গুলে গোসল করাইও
    কর্পুর গুলিয়া সারা অঙ্গে মাখাইও
    আতর গোলাপ ছিটাইও অঙ্গের বসনে।

    সাদা কাপড় দিয়া বিয়ার সাজন সাজাইবা
    প্রাণবন্ধুর নামটি আমার বুকেতে লেখিবা
    কুহেতুরের সুরমা দিবা আমার দুই নয়নে।

    বাঁশের পাল্কি সাজাইয়া কান্ধে উঠাইয়া
    শবমিছিল করিও সবে কলিমা পড়িয়া
    বাসরঘরে রাইখ নিয়া পরম যতনে।

    আন্ধারঘরে গিয়াস পাগল নাই রে ভাবনা তোর
    বন্ধুর রূপে হইবে আলো সেই না বাসরঘর
    জীবনের সাধ মিটবে রে তোর বন্ধু দরশনে।

    মৃত্যুর অনেক আগে গিয়াসউদ্দিন এ গান লিখেছিলেন। মৃত্যুচিন্তাবিষয়ক এ-রকম আরও গান তিনি লিখেছেন। এ ধরনের তাঁর একটি গানে মুগ্ধ হয়ে বাংলাদেশের প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বিভিন্ন লেখায় একাধিকবার সেই গানটি ব্যবহার করেছেন। যতদূর মনে পড়ে, ওই গানের কথাগুলো পাঠে বিমুগ্ধ হুমায়ূন তাঁর স্ত্রী শাওনকে উৎসর্গ করা একটি বইয়ে গানটির প্রথম চরণটি উদ্ধৃত করেন। কী এমন গান, যে গানে রাজধানীবাসী এক খ্যাতিমান লেখক বিমুগ্ধ হয়ে বইয়ের উৎসর্গপত্রে তাঁর নাম উল্লেখ করে ফেলেন! আলোচনার সুবিধার্থে বরং সেই গানটির কথাগুলো আগে পাঠ করে নিই :

    মরিলে কান্দিস না আমার দায়
    ও জাদুধন, মরিলে কান্দিস না আমার দায়।

    সুরে ইয়াসিন পাঠ করিও বসিয়া কাছায়
    আমার প্রাণ যাওয়ার বেলায়
    বিদায়কালে পড়ি না যেন শয়তানের ধোকায়।

    বুক বান্দিয়া কাছে রইয়া গোসল দেওয়াইবায়
    আমার কথা রাখিবায়
    কান্দনের বদলে মুখে কলমা পড়িবায়।

    কাফন পিন্দাইয়া আতর, গোলাপ দিয়া গায়
    যখন বিদায় করিবায়
    তেলাওতের ধ্বনি যেন ঘরে শোনা যায়।

    দাফন করিয়া যদি কান্দ আমার দায়
    বুক বান্ধা নাহি যায়
    মসজিদে বসিয়া কাইন্দ আল্লারই দরগায়।

    কবর জিয়ারত করিয়া দোয়া করিবায়
    আর দরবারে কইবায়
    মাফ করিয়া দিও আল্লা কয় গিয়াস পাগেলায়।

    এই গান সম্পর্কে ২০১১ খ্রিস্টাব্দের ২১ ডিসেম্বর দৈনিক প্রথম আলোয় হুমায়ূন আহমেদ লিখেছিলেন, ‘পাঠকের যেমন মৃত্যু হয়, শ্রোতারও মৃত্যু হয়। অতি প্রিয় গান একসময় আর প্রিয় থাকে না। তবে কিছু গান আছে, কখনও তার আবেদন হারায় না। আমার কাছে মরমি কবি গিয়াসউদ্দিনের একটি গান সে রকম। ওল্ড ফুলস ক্লাবের প্রতিটি আসরে একসময় এই গান গীত হতো। শাওনের প্রবল আপত্তির কারণে এই গান এখন আর গীত হয় না। গানটির শুরুর পঙ্ক্তি-‘মরিলে কান্দিস না আমার দায়। ও জাদুধন! মরিলে কান্দিস না আমার দায়’। এই গানটির মূল্যায়ন করতে গিয়ে কথাসাহিত্যিক শাহেদ আলী ১৯৯৯ সালের ২৪ এপ্রিল এক চিঠিতে গিয়াসউদ্দিনকে লিখেছিলেন :

    ‘মরিলে কান্দিস না আমার দায়’ কথাটির মধ্যে আঞ্চলিক ভাষার ছন্দে ও মাধুর্যে যে সারল্য ফুটে উঠেছে তার অন্য কোনো প্রকাশ ভাষায় সম্ভবপর ছিল বলে মনে হয় না। ‘জন্যের’ পরিবর্তে ‘দায়’ শব্দটি আমি আমার বহু লেখায় ব্যবহার করেছি। কিন্তু আপনার মতো এমন সার্থক প্রকাশ আমার পক্ষে সম্ভব হয়নি।

    ‘শুধু মরিলে কান্দিস না আমার দায়’ গানটিই নয়, এ-রকম গানসহ অনেক বাউলাঙ্গিকের গান গিয়াসউদ্দিনের বিখ্যাত সৃষ্টি। সিলেট অঞ্চলের বাউল-গায়কদের কণ্ঠে এসব গান দীর্ঘদিন ধরে গীত হয়ে আসছে। এখন বাউলশিল্পীদের কণ্ঠ ছাড়িয়ে সেসব গান ছড়িয়ে পড়ছে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাসহ বাংলাভাষী মানুষজনদের কাছে। শিল্পী প্রাণেশ সোমের তারা মিউজিক-এ গাওয়া সেই গানটি কি এই কথার যথার্থতা প্রমাণ করে না?

    তারা মিউজিক-এ প্রাণেশ সোমের পরিবেশনার দীর্ঘদিন পর শিল্পীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ঢাকায় শচীন দেববর্মনের একটি স্মরণানুষ্ঠানে গান গাইতে তিনি বাংলাদেশ এসেছিলেন। সিলেটি আঞ্চলিক ও বাউলগানের প্রতি তাঁর অসম্ভব আগ্রহ। সেই আগ্রহ থেকে গানের খোঁজে তিনি আমার কাছে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সিলেটের গণসংগীতশিল্পী গৌতম চক্রবর্তী। ওইদিনের আলোচনায় প্রাণেশ সোম গিয়াসউদ্দিনের গান সম্পর্কে উচ্ছ্বাসিত মন্তব্য করেছিলেন। তাঁর ভাষায়, ‘গিয়াসউদ্দিনের গান যে-কাউকেই ভাবিয়ে তোলে। সহজসরল ভাষার নিপুণ ছোঁয়ায় তিনি একেকটি গানকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন।’

    প্রাণেশ সোমের অনুরোধে সেদিন প্রয়াত শাহ আবদুল করিমের অন্যতম প্রধান শিষ্য আবদুর রহমানকে আমার অফিসে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। আবদুর রহমান সেদিন শাহ আবদুল করিমের অসংখ্য গান গেয়েছিলেন এবং শিল্পী প্রাণেশ সোম সেই গানের সুরগুলো সংগ্রহ করে নেন। একসময় তাঁদের দ্বৈত পরিবেশনায় মুখরিত হয়ে উঠে একটি খরতপ্ত দুপুর। গানে গানে বিকেল হয়। একসময় তাঁরা বিদায় নেন। কিন্তু থেকে যায় সেই গানের রেশ। আমি আপনমনে গুনগুন করি :

    ও মন ভাবো নিরালায়
    কোথা হইতে আইসা মানুষ, কোথায় চইলা যায় রে।

    পিতার ঔরসে তুমি, বিন্দু রূপ ছিলায়
    ভেবে দেখ মায়ের গর্ভে, কোন পথে গেলায় রে।

    অন্ধকার ঘরের মাঝে, কেমনে রইলায়
    নাপাক দরিয়ার মাঝে, কি খাইয়া ছিলায় রে।

    কে আনিল কোনবা পথে, সাধের দুনিয়ায়
    ভুইল না রে ও পাগল মন, আগে কি ছিলায় রে।
    জনমের এক বৎসর আগে, কিইবা কই ছিলায়
    গিয়াসে কয় মইরা গেলে, কোথায় যাইবায় রে।

    গুনগুনিয়ে গান গাইতে গাইতে ভাবছিলাম সেদিনের সম্মাননা অনুষ্ঠানের কথা। ওইদিন সঞ্জয় কুমার নাথ ঠিকই বলেছিলেন, ‘মাটির রসে সিক্ত সাধারণ মানুষের হৃদয়ের গান লিখেছেন গিয়াসউদ্দিন। তিনি দেখতে যেমন লম্বা-চওড়া ও ভাবুক, তেমনই গানেও ছিল তাঁর পরিপূর্ণ ছায়া। কথায়-আলাপে আর তাঁর গানের ভাষা যেন একাকার হয়ে যেত। তিনি সত্যিকার অর্থেই একজন প্রণম্য গীতিকার। গানগুলো মনোযোগ সহকারে পাঠ করলে এ প্রমাণ বহন করে।’

    এ তো সমঝদারের মতামত। কিন্তু গীতিকার নিজেকে নিয়ে কিংবা তাঁর গান সম্পর্কে কী ভাবেন? ২০০৫ খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন আহমদের শেষ বিয়ার সানাই নামের যে গীতিসংকলটি প্রকাশিত হয়েছিল, সেটিতে ‘আমার আরজ’ শিরোনামে একটি ভূমিকা লিখেছিলেন। তাতে তিনি বলেছিলেন :

    দীর্ঘ পথচলায় আমি ছিলাম বরাবরই বৈয়িক চিন্তা চেতনার বাইরে, আমার চারপাশ ঘেরা ছিল ঝলমলে সোনার খনি, আর আমি ছিলাম কাদা মাটিতে লেপ্টে থাকা এক সাধারণ মানুষ। উচ্চাকাক্ষা কখনও আমার মগজ দখল করতে পারেনি, মাটি ও মানুষের সাথে মিশে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছি আজীবন। যা ভেবেছি, বিশ্বাস করেছি তাই লিখতে চেষ্টা করেছি।

    বয়স বেড়েছে। মনে মননে বোধ থেকে এখন বড় অপরাধী লাগে নিজেকে। মনে হয় একজন প্রকৃত মানুষের একটা জীবনে অনেক কিছুই করবার থাকে। কিছুই করা হলো না, জীবনের সাঁঝবেলা সমাগত, শারীরিক নানান অসুস্থতা ঘিরে আছে। দেশ, সমাজ, মানুষ, সর্বোপরি পরকালের জন্যে কি-ই বা করেছি। নিজের দায়বোধ থেকেই মনে হয় আমার বিচারে আমি দোষী।

    গিয়াসউদ্দিনের গানের ভাষার মতোই কথাও ছিল সাবলীল। যা বলতেন স্পষ্ট করেই বলতেন। নিরহংকার অধ্যাত্মমনা এই গীতিকার আজীবন সংগীতসাধনায় সময় কাটিয়েছেন। গ্রামীণ বাউলশিল্পী থেকে শুরু করে নামকরা সব শিল্পীদের কণ্ঠে তাঁর গান গীত হয়ে আসছে। এ সময়ের সিলেট অঞ্চলের প্রখ্যাত গীতিকার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। ২০০৭ সালের ১৬ নভেম্বর প্রকাশিত কর্ণে শুনাইও বন্ধুর নাম পুস্তিকায় গীতিকারের ছেলে মু. আনোয়ার হোসেন রনি পিতার স্মৃতিচারণ করে লিখেছিলেন :

    ছোটবেলায় মাঝে মাঝে সকালের ঘুম ভাঙতো আব্বার ব্যঞ্জো নামের একটি যন্ত্রের সুর শুনে, এই যন্ত্রটি নাকি পাকিস্তানী এক ভদ্রলোক আব্বাকে উপহার দিয়েছিলেন। চমৎকার সুর তুলে মাঝে মাঝে গানও গাইতেন। তবে আব্বার গাওয়া বেশির ভাগ গানই নতুন লেখা। অর্থাৎ গান লিখে সেই গানে সুরারোপ করতেন। গোবিন্দগঞ্জ হাইস্কুলে যখন আমি পড়তাম, তখন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায়ই আব্বা ব্যঞ্জো বাজাতেন। আমার সহপাঠীসহ স্কুলের ছেলে মেয়েরা মুগ্ধ হয়ে আব্বার পরিবেশনা শুনতো। আমার ভীষণ ভালো লাগতো, কারণ অন্য কোনো ছাত্র-ছাত্রীর বাবা-মা এমন করে সবার পরিচিত ছিলেন না।

    মাস পাঁচেক আগে সিলেট অডিটোরিয়ামে (বর্তমানে কবি নজরুল অডিটোরিয়াম) এক অনুষ্ঠানে এক শিল্পী যখন গিয়াসউদ্দিন আহমদের সেই অতি পরিচিত গানটি গাইছিলেন, তখন মিলনায়তনের প্রায় সবাই শিল্পীর সঙ্গে সুর মেলান। এখনও কানে ভাসে গানের সেই পঙ্ক্তিগুলো :

    আমার ঘরে আসো বন্ধু রে, ও বন্ধু দয়ারই সাগর
    হৃদকমলে বসাইয়া, করিমু আদরও রে।

    ফুলশয্যা সাজাইয়া দিমু রে, ও বন্ধু করিবায় শয়ন
    নয়ন জলে ধুইয়া দিমু, পবিত্র চরণও রে।

    যত দুঃখ দেখাইমু রে ও বন্ধু, আমার বুক চিরিয়া
    সাধ মিটিবে রূপ দেখিমু, দুই নয়ন ভরিয়া রে।

    হৃদয় মন্দিরে তোমায় রে ও বন্ধু, রাখব যতন করি
    গিয়াস কাঙাল কেবল তোমার, চরণের ভিখারি রে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleদ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স – কেইগো হিগাশিনো
    Next Article ডক্টর ইউনূসের দারিদ্র্য বাণিজ্য – বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }