Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প891 Mins Read0
    ⤶ ⤷

    ১৪. “নিঃঋতি হইতে আমাদের দূরে রাখ”

    “নিঃঋতি হইতে আমাদের দূরে রাখ”

    a fall from the simple moral grandeur of the ancient gentile society(৮৫) : Engles

    ঐতরেয় ব্রাহ্মণের উপাখ্যান অনুসারে, যুপকাষ্ঠে বদ্ধ হয়ে শুনঃশেপ বরুণের—অতীতের সেই বরুণের—স্মৃতি উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, কামনা জানিয়েছিলেন—

    বাধস্য দূরে নির্‌ঋতিং পরাচৈঃ
    কৃতং চিদেনঃ প্র মুমুগ্ধ্যস্মৎ।।
    অর্থাৎ,—নিঃঋতি হইতে আমাদিগকে দূরে রাখ, কৃত পাপের মোহ হইতে আমাদিগকে মুক্ত করে।। ঋগ্বেদ : ১.২৪.৯ ৷৷

    ঋতের যা বিপরীত তারই নাম নিঃঋতি। ঋতহীনত্ব। পিতা যখন অর্থের প্রলোভনে মেধ্য পশুর মতো পুত্রকে বধ করতে অগ্রসর হয় তখন স্বভাবতই ঋতহীনতার আশঙ্কা জাগে। আর তখন অতীতের সেই প্রিয় ও নিত্যবন্ধুর কথাও মনে পড়ে। কেননা, অতীতে এই বরুণই ছিলেন ঋতের পালক, ঋতের রক্ষক।

    আ রাজানা মহ ঋতস্ত গোপা
    সিন্ধুপতী ক্ষত্রিয়া যাতমৰ্বাক্।
    ইলাং নো মিত্রা বরুণোত বৃষ্টিমব দিব ইন্বতং জীরদানূ।৷
    অর্থাৎ, হে রাজন, হে মহান ঋতের পালকদ্বয়, হে নদীগুলির পতি, হে ক্ষত্রিয়দ্বয়, তোমরা দুই জন আমাদের অভিমুখে আগমন কর; হে মিত্রাবরুণ, হে শীঘ্রদানকারী, তোমরা আমাদিগকে অন্ন ও বৃষ্টি অন্তরীক্ষ হইতে প্রেরণ কর।। ঋগ্বেদ : ৭.৬৪.২।।

    ঋতেন যাবৃতাবৃধাৰ্বতস্য জ্যোতিষস্পতী।
    তা মিত্রাবরুণা হুবে।।
    অর্থাত,–যাঁহারা ঋত দ্বারা ঋতকে বর্ধিত করেন, যাহার ঋতের প্রকাশকর্তা, সেই মিত্রাবরুনকে আহ্বান করি। ঋগ্বেদ : ১.২৩.৫ ৷৷

    ঋতেন মিত্রাবরুণাবৃতাবৃধাবৃতস্পৃশা।
    ক্রতুং বৃহন্তমাশাখে।।
    অর্থাৎ, —হে মিত্রাবত্রুণ, তোমরা ঋতের দ্বারা ঋতকে বর্ধিত কর ও ঋতকে স্পর্শ কর, যজ্ঞকে বর্ধিত করিবার জন্য পরিব্যাপ্ত হও।। ঋগ্বেদ : ১.২.৮।।

    ঋতেন ঋতমপিহিতং ধ্রুবং বাং সূর্যস্য যত্র বিমূচন্ত্যশ্বাণ্‌।
    দশ শতা সহ তন্থূস্তদেকং
    দেবানাং শ্রেষ্ঠং বপু্ষামপশ্যম্।।
    অর্থাৎ,—যে স্থানে সূর্যের অশ্বগুলি মোচন করা হয়, সেই ঋত ঋতের দ্বারা আবৃত; সেই স্থানে দশশতের সহিত অবস্থানকারী সেই এক (মিত্রাবরুণ)-কে, দেবতাশরীরের মধ্যে শ্রেষ্ঠকে, দেখিয়াছিলাম।। ঋগ্বেদ : ৫.৬২.১ ৷।

    ঋত মানে কী? আমাদের পক্ষে এ-প্রশ্নের সহজ উত্তর দেওয়া কঠিন। কেননা ঋগ্বেদের কবিদের কাছে এই ঋতই ছিলো সেই প্রাচীন অবিভক্ত সমাজের আদিম নীতিবোধ। নীতিবোধের চেতনার দিক থেকে প্রাচীন সমাজের সঙ্গে আধুনিক সমাজের অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের আধুনিক চেতনায় প্রাকৃতিক নিয়ম, জীবন সংগ্রাম, কর্তব্য, দায়িত্ব প্রভৃতির ধারণা পরস্পর থেকে বিচ্ছিন্ন ও স্বতন্ত্র হয়ে দাঁড়িয়েছে; আদিম সমাজে তা ছিলো না। নৈতিক জীবনের নিয়মও প্রাকৃতিক নিয়মের মতোই স্বাভাবিক, প্রাকৃতিক নিয়মের মতোই অমোঘ। এঙ্গেলস্(৮৬) যেমন বললেন,

    there was as yet no distinction between rights and duties; the question of whether participation in public affairs, blood-revenge or atonement of injuries was a right or a duty never confronted the (Iroquois) Indian; it would have appeared as absurd as the question of whether eating, sleeping or hunting was a right or a duty.

    তার কারণ,

    the tribe, the gens and their institutions were sacred and inviolable, a superior power, instituted by nature, to which the individual remained absolutely subject in feeling, thought and deed.(৮৭)

    প্রাচীন সমাজের এই আদিম অখণ্ড নৈতিক চেতনার দিক থেকেই আমরা ঋগ্বেদের ঋতকে বোঝবার চেষ্টা করবো। ঋত মানে সত্য, ঋত মানে যজ্ঞ, ঋত মানে প্রকৃতির অমোঘ নিয়ম, ঋত মানে অমোঘ নৈতিক নিয়ম—আরো অনেক কিছু। ঋতের বর্ণনায় অধ্যাপক কীথ্(৮৮) বলছেন,

    (ঋগ্বেদে) বারবার প্রকৃতির অমোঘ নিয়মের উল্লেখ পাওয়া যায়। তার নাম ঋত।…বৈদিক ভারতে শব্দটি ত্রি-অর্থবাচক : বিশ্বের নিয়মানুবর্তিতা, যজ্ঞের বিধি, পৃথিবীতে নৈতিক জীবনের নিয়মানুবর্তিতা।…ঋত অনুসারেই প্রভাতে ঊষাদের আবির্ভাব হয় : ঋত অনুসারেই পিতৃগণ আকাশে সূর্যকে স্থাপন করছেন, সূর্য ওই ঋতের উজ্জ্বল মুখ এবং গ্রহণের অন্ধকার সেই ঋতেরই বিপরীত। সংবৎসর হলো দ্বাদশ অর-বিশিষ্ট ঋতের রথচক্র। নব-গাভীর ধারোষ্ণ দুগ্ধ হলো ঋতের দ্বারা বর্ধিত গাভীর ঋত। জল ও ওষধির মধ্যে লুকোনো আগুন (অগ্নি) অরণি কাঠের ঘর্ষণে ঋতজাত ও ঋতের অঙ্কুর। ঋতের আদেশ অনুসারেই নদীগুলি প্রবাহিত হচ্ছে। প্রাকৃতিক স্তর থেকে সহজেই ঋতের ধারণা নৈতিক ও যজ্ঞ-সম্পৰ্কীয় ধারণায় পর্যবসিত হয়।

    এমনকি, স্বয়ং দেবতারাও ঋত হইতে জাত ও ঋতস্বরূপ।

    পবমানঃ ঋতঃ কবিঃ সোমঃ।
    অর্থাৎ, রক্ষাকারী সোম, যিনি ঋত ও কবি।। ঋগ্বেদ : ৯.৬২.৩০ ॥

    ঋতেন য ঋতজাতো বিবাবৃধে রাজা দেব ঋতং বৃহৎ ॥
    অর্থাৎ, —যিনি (সোম) রাজা ও দেবতা, ঋত হইতে জাত, (তিনি) ঋতের দ্বারা ঋতকে বৃহৎরূপে বৰ্ধিত করেন।। ঋগ্বেদ : ৯.১.০৮.৮ ৷।

    দীদেথ কণ্ব ঋতজাত উক্ষিতো যং নমস্যন্তি কৃষ্টয়ঃ।।
    অর্থাৎ, —তুমি হবিদ্বারা স্নাত হইয়া হে ঋতজাত অগ্নি, কণ্বকে দীপ্যমান করিয়াছিলে এবং তোমাকে মনুষ্যগণ নমস্কার করে।। ঋগ্বেদ : ১.৩৬.১৯ ৷।

    অশ্বিদ্বয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে—

    রথো হ বাম্‌ ঋতজাঃ
    অর্থাৎ, —(হে অশ্বিদ্বয়), তোমরা ঋত হইতে জাত, তোমাদের রথ…।। ঋগ্বেদ : ৩.৫৮.৮।।

    অগ্নিও ঋতজাত, ঋতের জ্ঞাতা এবং সত্যস্বরূপ—

    ঋতজাত পূর্বীঃ
    অর্থাৎ, —(হে অগ্নি) তুমি পূর্বকালে ঋত হইতে জাত হইয়াছিলে।। ঋগ্বেদ : ২.২০.২।।

    অগ্নিবান ঋতচিদ্ধি সত্যঃ
    অর্থাৎ, —অগ্নি বিদ্বান, ঋতর জ্ঞাতা এবং সত্যস্বরূপ।। ঋগ্বেদ : ১.১৪৫.৫ ॥

    মরুৎগণ সম্বন্ধেও একই কথা,

    কো বেদ নূনমেষাং যত্রা মদন্তি ধূতয়ঃ।
    ঋতজাত অরেপসঃ ॥
    অর্থাৎ, —ইহাদিগের (মরুৎদিগের) বাসস্থান কেই বা জানে? সেখানে শত্রুদিগের ত্রাসকারীগণ আনন্দে থাকেন, তাঁহারা ঋত হইতে জাত বলিয়াই পাপবিহীন ॥ ঋগ্বেদ : ৫.৬১.১৪।।

    দেবতারা শুধুই ঋতজাত নন; তারা খতের আচরণও করে থাকেন।

    ঋতং বদন্নৃতদ্যুম্ন সত্যং বদন সত্যকৰ্মন্‌।
    শ্রদ্ধাং বদন্‌ সোম রাজন্ধাত্রা সোম পরিষ্কৃত ইন্দ্রায়েন্দো পরি স্রব।।
    অর্থাৎ, —(হে সোম), ঋতের দ্বারা দীপ্তিযুক্ত, ঋত বলিতে বলিতে, সত্য বলিতে বলিতে তুমি সত্যকর্মা হইয়াছ; শ্রদ্ধা বলিতে বলিতে, হে সোম, শোভমান হইয়া যজমানের দ্বারা পরিষ্কৃত অবস্থায় তুমি ইন্দ্রের উদ্দেশ্যে, হে সুন্দরকান্তি, পরিস্রুত হও।। ঋগ্বেদ : ৯.১১৩.৪।।

    ঋতধীতয় আ গত সত্যধর্মাণো অধ্বরং।
    অগ্নেঃ পিবত জিহ্বয়া।।
    অর্থাৎ,—হে ঋতকর্মযুক্ত সত্যধর্মা বিশ্বদেবগণ, তোমরা যজ্ঞে আসিয়াছ, অগ্নির জিহ্বাদ্বারা তোমরা পান কর।। ঋগ্বেদ : ৫.৫১.২ ।৷

    কিন্তু শুধু দেবতাই নন; গাভীগুলিও ঋত আচরণ করতে করতে ঋতযুক্ত হয়েছিলো এবং পুষ্টিলাভ করেছিলো।

    মক্ষু কনায়াঃ সখ্যং নবণ্বা ঋতং বদন্ত ঋতযুক্তিমগ্মন্‌।
    দ্বিবর্হসো য উপ গোপমাগুরদক্ষিণাসো অচ্যুতা দুদুক্ষন্‌।
    অর্থাৎ, —শীঘ্ৰ কমনীয় (স্থান হইতে প্রেরিত) সখ্যযুক্ত নয় মাসের গাভীগুলি ঋত বলিতে বলিতে ঋতযুক্ত হইয়াছিল; দুই-লোকে যাহারা পুষ্টিপ্রাপ্ত হইয়াছিল তাহাদিগের হইতে দক্ষিণাবিহীন (যজমানগণ) নিশ্চিত ফল দোহন করিয়াছিলেন।। ঋগ্বেদ :  ১০.৬১.১০।।

    আরো দ্রষ্টব্য হলো, অতীতে এই ঋতই ছিলো জীবনোপায়—ধনলাভের উপায়, অন্নলাভের উপায়, গাভীলাভের উপায়—কিংবা, অন্তত, সেই উপায়ের প্রধানতম অঙ্গ।

    ঋতং যতী সরমা গা অবিন্দৎ
    অর্থাৎ, ঋতকে প্রাপ্ত হইয়া সরমা গরুগুলি লাভ করিয়াছিল।। ঋগ্বেদ : ৫.৪৫.৭ ॥

    ঋতং বর্ষিষ্ঠমুপ গাব আগুঃ।
    অর্থাৎ, —(বিশ্বদেব) ঋতকে বহুল করিয়া গরুগুলি পাইয়াছিল।। ঋগ্বেদ : ৩.৫৬.২ ॥

    ঋতং সপন্তো অমৃতমেবৈঃ॥
    অর্থাৎ, —ঋতদ্বারা সমবেত হইয়া (অগ্নি) অমৃতত্ত্ব প্রাপ্ত হইল।। ঋগ্বেদ : ১.৬৮.৪।।

    ঋতজ্যেন ক্ষিপ্রেণ ব্রহ্মণস্পতির্যত্র বষ্টি প্র তদশ্নোতি ধন্বনা।
    তস্য সাধ্বীরিষবো যাভিরস্যতি নৃচক্ষসে দৃশয়ে কর্ণযোনয়ঃ।।
    অর্থাৎ, —ব্রহ্মণস্পতি ক্ষিপ্ৰ ঋতরূপ-জ্যাবিশিষ্ট ধনুদ্বারা যাহাই কামনা (করেন) তাহাই ব্যাপ্ত করেন; সেই মনুষ্যের উপায়জ্ঞ, যাহার দ্বারা হিংসা করেন, সেই অব্যর্থ তীরগুলি তাঁহার কর্ণ হইতে জাত। ঋগ্বেদ : ২.২৪.৮।।

    অস্ত মে দ্যাবাপৃথিবী ঋতায়তো ভূতমবিত্ৰী বচসঃ সিযাসতঃ।
    যযোরায়ুঃ প্ৰতরং তে ইদং পুর উপস্তুতে বসুযুর্বাং মহো দধে।।
    অর্থাৎ, —হে রক্ষাকত্রীত,দ্যাবাপৃথিবী, ঋতের কামনা করিয়া বাক্যের দ্বারা তোমাদিগকে তুষ্ট করিতে ইচ্ছুক হইয়াছিল; তোমরা অন্ন প্রকৃষ্টভাবে উৎপন্ন কর, ধনকামনা করিয়া তোমাদিগের স্তুতি করি।। ঋগ্বেদ : ২. ৩২.১।।

    এই ঋতই হলো প্রাচীন প্রাক্-বিভক্ত সমাজের সেই অখণ্ড নীতিবোধ, এঙ্গেলস্‌ যাকে বলেছেন, the simple moral grandeur of the ancient gentile society । আমরা ইতিপূর্বেই দেখেছি (পৃ.২৩৩), মহাবস্তু অবদান প্রভৃতি প্রাচীন গ্রন্থ থেকেও এই নীতিবোধটির স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যায়নি : “সুখনিবাসে থাকিয়া তাঁহারা প্রীতিভক্ষণ করিয়া জীবনযাত্রা নির্বাহ করেন। তাঁহারা যাহা করেন সকলই ধর্ম।” এ-নীতিবোধ স্বাভাবিক এবং সহজাত, মানবচেতনার অপরিহার্য অঙ্গ—তাই প্রাকৃতিক নিয়মের মতোই অমোঘ, প্রাকৃতিক নিয়মের মতোই স্বাভাবিক। কিংবা, যা একই কথা, প্রকৃতির চেতনা এবং এই নৈতিক নিয়মের চেতনা তখনো এক অখণ্ড সামগ্রিক চেতনারই অঙ্গীভূত।

    বৈদিক ঋষিরা তারই নাম দিয়েছিলেন, ঋত।

    আর অতীতের সেই বরুণ—সেই প্রিয় ও নিত্যবন্ধু বরুণ—তাঁর নৈতিক ঐশ্বর্য বলতেও এই ঋত, এই আদিম অখণ্ড নীতিবোধ। তিনি ঋতের পালক, ঋতের বর্ধক। তিনি শুধু দেন–মানুষের গোশালাগুলি ঘৃতসিক্ত করেন, বাসস্থানগুলি মধুসিক্ত করেন (৩.৬২.১৬); তাঁর জলযুক্ত বৃষ্টি মানুষদের মধ্যে সঞ্চরণ করে (৮.২৫.৬)।

    আর উত্তর সাহিত্যে দেখি, এই বরুণই পরিণত হয়েছেন এক বিকট বিভীষিকায় : পাওনা-আদায়ের জন্যে তাঁর হানা দেওয়ার যেন বিরাম নেই, স্নানের পর মানুষ পিছন ফিরে তাকাতে ভয় পাচ্ছে—বরুণের আতঙ্কে আতঙ্কিত।

    বরুণের এই অদ্ভূত রূপান্তর ঘটলো কী করে?

    লোভে লালসায় মানবসমাজ তখন বিদীর্ণ হয়ে যাচ্ছে। তখন ক্ষুধাপীড়িত পিতা শত-গাভীর আশায় পুত্রকে বিক্রয় করছে, শত-গাভীর প্রলোভনে পুত্রকে যুপে বদ্ধ করতে অগ্রসর হচ্ছে, শত-গাভীর লালসায় শানিত অসি হস্তে অগ্রসর হচ্ছে এই পুত্রকেই বধ করবার জন্য।

    যুপে-বদ্ধ পুত্র ওই অতীত-বরুণের স্মৃতিই উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, কামনা জানিয়েছিলেন,

    নিঋতি থেকে আমাদের দূরে রাখো
    আমাদের কৃতপাপ থেকে আমাদের মুক্ত করো।

    ———–
    ৮৫. E. Engels OFPPS 163. ,258 .
    ৮৬. Ibid 258.
    ৮৭. Ibid. 163.

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }