Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প891 Mins Read0
    ⤶ ⤷

    ২২. আয়ুধজীবী গণ ও বার্তাশস্ত্রোপজীবী গণ

    আয়ুধজীবী গণ ও বার্তাশস্ত্রোপজীবী গণ

    ব্যাপক অর্থে যে-ধ্যানধারণাগুলিকে আমরা লোকায়তিক বা তান্ত্রিক আখ্যা দিয়ে থাকি সেগুলির বেলাতেও একই কথা। গ্রাম-সমবায়, জাতপ্রথা, লোকাচারমূলক আইনকানুন আর ব্রতের বেলায় যে-রকম,–সেই রকমই। বস্তুত, ওই তান্ত্রিক ধ্যানধারণাগুলির উৎস ও আদিতাৎপর্য অনুসন্ধান করবার উদ্দেশ্যে এগিয়েই আমরা এই অন্যান্য বিষয়গুলির আলোচনায় বিক্ষিপ্ত হয়েছিলাম; কেননা, যে মূল-প্রকল্পের উপর নির্ভর করে আমরা এই তান্ত্রিক ধ্যানধারণাগুলিকে চেনবার চেষ্টা করেছি সেইটি্র ব্যাখ্যা এবং সেটির পক্ষে আনুষঙ্গিক নজির দেখাবার তাগিদ ছিলো।
    আমরা বলেছি, ট্রাইব্যাল সমাজেরই কোনো এক পর্যায়ের মধ্যে এই তান্ত্রিক ধ্যানধারণাগুলির উৎস আবিষ্কার করবার সম্ভাবনা আছে।
    অতএব আমরা আমাদের পদ্ধতি অনুসারে প্রথম প্রশ্ন তুলবো : ট্রাইব্যাল-সমাজের পর্যায়-ভেদ সম্বন্ধে সাধারণভাবে জানতে পারা তথ্য বলতে ঠিক কী বোঝায়? বর্তমান পৃথিবীর নানা জায়গায় এখনো যে-সব ট্রাইব টিকে রয়েছে সেগুলির বাস্তব অবস্থা পর্যালোচনা করলে এ-প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে।
    অধ্যাপক জর্জ টম্‌সন (২৮৪) দেখাচ্ছেন, খাদ্য আহরণ ও খাদ্য-উৎপাদনের সবচেয়ে মৌলিক ব্যবস্থার দিক থেকে আজকের পৃথিবীর ট্রাইবগুলিকে নিম্নোক্ত পর্যায়ে ভাগ করা যায় :

    ১): শিকার-জীবী। দুটি স্তর।
    নিম্নস্তরের শিকার-জীবীরা ফলমূল আহরণ করে এবং পশু শিকার করে নিজেদের খাদ্যসরবরাহের ব্যবস্থা করে। উচ্চ-স্তরের শিকার-জীবীরা পশু শিকার ছাড়াও মাছ ধরতে শিখেছে। নিচুস্তরে শিকারের অস্ত্র বলতে বর্শা, উঁচুস্তরে বর্শা ছাড়াও তীর-ধনুক। তাছাড়া, এই উঁচুস্তরটিতে হাঁড়িকুড়ি তৈরি, কাপড় বোনা ও পশুকে পোষ-মানাবার কিছু কিছু পরিচয় পাওয়া যায়।
    ২): পশুপালন-জীবী। দুটি স্তর।
    দ্বিতীয় স্তরটিতে পশুপালন ছাড়াও কিছুকিছু চাষবাসের পরিচয় পাওয়া যায়।
    ৩): কৃষিজীবী। তিনটি স্তর।
    তৃতীয় স্তরের বৈশিষ্ট্য হলো, কোদাল দিয়ে ছোটো জমিতে চাষ করবার চেষ্টা ছাড়িয়ে রীতিমতো বড়ো ক্ষেত লাঙল দেবার ব্যবস্থা এবং চাষবাসের সঙ্গে পশুপালনও।

    অধ্যাপক জর্জ টম্‌সন (২৮৫) দেখাচ্ছেন, পশুপালনের উচ্চ স্তর এবং কৃষির তৃতীয় স্তর থেকে কারিগরি, স্থায়ী আবাস-স্থাপন এবং ধাতুর কাজ বহুলভাবে বাড়তে থাকে এবং ফলে এই দুটি স্তর থেকেই দেখা যায়, অকৃত্রিম ট্রাইব্যাল-সংগঠনে ভাঙন ধরছে।
    মনে রাখা দরকার, পৃথিবীর সব-মানুষই যে আগে পশুপালনজীবী ও তারপর কৃষিজীবী হয়েছে তা নয়। মানবজাতির সব-শাখাই অবশ্য শুরু করেছে শিকারজীবী হিসেবে; তারপর কোনো শাখা এগিয়েছে পশুপালনের দিকে আবার অপর-কোনো শাখা কৃষিকাজের দিকে। এই রকম তফাত কেন? প্রধানতই প্রাকৃতিক পরিবেশের দরুন : পশুবহুল পরিবেশের মানুষেরা স্বভাবতই পশুপালনের দিকে এগিয়েছে, স্বভাব-উর্বর বুনো শস্যবহুল পরিবেশের মানুষেরা এগিয়েছে কৃষিকাজের দিকে (২৮৬)।
    ট্রাইব্যাল সমাজে ভাঙন ধরবার পর? শ্রেণীসমাজ। রাষ্ট্রব্যবস্থা।
    সভ্যমানুষদের প্রাগৈতিহাসিক অতীত প্রসঙ্গে আমরা ইতিপূর্বে মর্গান-কৃত পর্যায়-বিভাগের উল্লেখ করেছি। তাঁর পরিভাষায়, বর্বর-দশার মধ্য স্তরের পর থেকেই অকৃত্রিম ট্রাইব্যাল সংগঠনে ভাঙন শুরু হয়—শুরু হয় শ্রেণীবিভাগের সূচনা। কেন হলো? তার কারণ, কোথাও বা পশুপালনের উন্নতি এবং কোথাও বা কৃষিকাজের উন্নতি। পশুপালনের উন্নতির ফলেই কী ভাবে নতুন শ্রেণীবভক্ত সমাজের সূচনা হয় তার দৃষ্টান্ত হিসেবে এঙ্গেলে্‌স্‌ (২৮৭) আর্যজাতির কথা উল্লেখ করছেন। এঙ্গেল্‌স্‌-এর সময়ে সিন্ধুসভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়নি। আধুনিক প্রত্নতত্ত্ববিদেরা (২৮৮) বলছেন, প্রাচীন মিশরের মতোই এই সিন্ধুসভ্যতার ঐশ্বর্যের ভিত্তি ছিলো কৃষির উন্নতি।
    তাহলে, ভারতবর্ষের ইতিহাসেই আদিম-সমাজে ভাঙন ধরবার দুটি ধারার পরিচয় পাওয়া যায় : এক, বৈদিক মানুষদের জীবনে পশুপালনের উন্নতি ট্রাইব্যাল-সমাজে ভাঙন নিয়ে এলো। দুই, হরপ্পা-মহেনজোদারোর মানুষদের জীবনে কৃষির উন্নতি নগর সভ্যতা ও রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলো।
    অধ্যাপক গর্ডন-চাইল্ড-ও (২৮৯) বৈদিক সাহিত্যের আভ্যন্তরীণ তথ্য পর্যালোচনা করে যে-সিদ্ধান্তে আসছেন সেই সিদ্ধান্ত অনুসারে মানতে হবে, যারা বৈদিক সাহিত্য রচনা করেছিলো, তারা পশুপালনের দ্বিতীয় পর্যায়টিতেই জীবন ধারণ করতো। এই পর্যায়টি হলো প্রাক্‌-বিভক্ত সমাজ এবং শ্রেণী-সমাজের সীমারেখে—একদিকে আদিম ট্রাইব্যাল সমাজ ভেঙে যাচ্ছে, আর একদিকে জন্ম হচ্ছে নতুন সমাজের। এর পরও বৈদিক মানুষদের জীবনে ট্রাইব্যাল-সমাজের যে-সব চিহ্ন পড়ে থেকেছে সেগুলি ফাঁপা কাঠামোর মতো।
    সংক্ষেপে : ট্রাইব্যাল-সমাজ ছেড়ে শ্রেণী সমাজের দিকে অগ্রসর হবার দুটি পথ। এই দুটি পথকে পশুপালনের পথ ও কৃষিকর্মের পথ বলা যায়।
    অবশ্যই বৈদিক মানুষেরা ভারতবর্ষের বাইরে থেকে এসেছিলো কি না সে-প্রশ্ন নিয়ে বিশেষজ্ঞ-মহলে মতান্তর আছে। যদি শেষ পর্যন্ত এই কথাই প্রমাণিত হয় যে বৈদিক মানুষেরা ছিলো আদি অকৃত্রিম ভারতবাসী, এবং ভারতবর্ষ থেকেই এই আর্যদের কোনো কোনো শাখা প্রাচীন ইরান হয়ে প্রাগৈতিহাসিক ইজিয়ার দিকে অগ্রসর হয়েছিলো, (২৯০) তাহলে মানা যাবে ভারতবর্ষের বুকেই আদিম সমাজ ছেড়ে শ্রেণীসমাজের দিকে অগ্রসর হবার দুটি পথেরই পরিচয় রয়েছে : বৈদিক মানুষের বেলায় প্রথম পথটির এবং সিন্ধুসভ্যতার প্রবর্তকদের বেলায় দ্বিতীয় পথটির। কিন্তু ভারতবর্ষে আর্যোদয় সংক্রান্ত সবচেয়ে প্রচলিত মতটিই যদি শেষ পর্যন্ত অভ্রান্ত বলে প্রমাণিত হয়,–অর্থাৎ, শেষ পর্যন্ত যদি এই কথাই নিঃসন্দেহে প্রমাণিত হয় যে, বৈদিক মানুষেরা ভারতবর্ষের বাইরে থেকে এসে এখানে উপনিবেশ স্থাপন করেছিলো,–তাহলে স্বীকার করতে হবে উপরোক্ত প্রথম পথে ভারতবর্ষের বুকে রাষ্ট্রের আবির্ভাবের নজির এখনো পাওয়া যায়নি।
    আমাদের পক্ষে এখানে ওই আলোচনা নিয়ে বেশিদূর অগ্রসর হবার উপায় নেই। কিন্তু এই দুটি পথের পার্থক্যের কথা মনে রাখা আমাদের পক্ষে বিশেষ প্রয়োজন। এবং এ-কথাও মনে রাখা প্রয়োজন যে, ভারতবর্ষের বুকের উপর পশুপালনের পথ ধরে সভ্যতার দিকে অগ্রসর হবার নিজির যদিও বা সুপ্রমাণিত হয় তাহলেও মানতে হবে আপেক্ষিকভাবে সে-পথটার গুরুত্ব অনেক কম। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, পশুপালন-প্রধান নয়—যদিও অত্যন্ত বিস্তৃত দেশ বলেই এখানে পশুপালনের নজিরও অসম্ভব নয়।
    অতএব আমরা বিশেষ করে এই দ্বিতীয় পথটির দিকেই দৃষ্টি আবদ্ধ রাখবো।
    এই পথটির কথা বিশেষভাবে মনে রাখলে খাদ্য-আহরণ ও খাদ্য উৎপাদনের দিক থেকে অকৃত্রিম ট্রাইব্যাল-সমাজের দুটি পর্যায়ের কথা স্বীকার করা দরকার। এক, শিকার-জীবী; দুই, প্রাথমিক কৃষিজীবী—অর্থাৎ, কৃষিজীবিকার বিশেষ করে নিম্ন ও মধ্য স্তর—কেননা, কৃষিজীবিকার উচ্চ স্তর থেকেই অকৃত্রিম ট্রাইব্যাল সমাজের ভাঙন শুরু।
    এবার এই তথ্যগুলিকে সাধারণভাবে জানতে-পারা সত্য হিসেবে গ্রহণ করে দেখা যাক, প্রাচীন পুঁথিপত্রের কোনো কোনো উক্তিকে নতুন করে বোঝবার সুযোগ হয় কিনা।

     

    আমরা দেখাবার চেষ্টা করেছি, গণ বলে সেকালের পুঁথিপত্রে যে-শব্দটির ব্যবহার হয়েছে তার প্রকৃত তাৎপর্য হলো ট্রাইব। ট্রাইব্যাল সমাজের বিভিন্ন পর্যায়ের কথাও আমরা আলোচনা করলাম; খাদ্য-আহরণ বা খাদ্য-উৎপাদনের দিক থেকে ট্রাইব্যাল সমাজকে প্রধান দুটি পর্যায়ে ভাগ করা যাচ্ছে—শিকারজীবী এবং কৃষিজীবী। কৃষি-ব্যবস্থায় উন্নতি হতে হতে একটা স্তরে পৌঁছোবার পর থেকেই ট্রাইব্যাল সমাজে ভাঙন দেখা দেয়।
    পাণিনির এবং কৌটিল্যের রচনা থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আমাদের দেশে কোনো কোনো গণ ছিলো শিকারজীবী, আর কোনো কোনো গণ ছিল কৃষিজীবী। প্রাচীনদের পরিভাষায়, প্রথম ধরনের গণগুলি হলো আয়ুধজীবী এবং দ্বিতীয় ধরনের গণগুলি বার্তাশস্ত্রোপজীবী।
    এক ধরনের গণের বিশেষণ হিসেবে পাণিনি (২৮১) আয়ুধজীবী শব্দটি ব্যবহার করেছেন। আয়ুধ বলতে বোঝায় অস্ত্র। কিন্তু অস্ত্র শিকারের জন্যেও হতে পারে, যুদ্ধের জন্যেও হতে পারে। জয়সওয়াল (২৯২) প্রমুখ বিদ্বানেরা গণকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র বলে কল্পনা করেন; তাই তাঁদের পক্ষে এই প্রসঙ্গে আয়ুধ শব্দটিকে শিকারের হাতিয়ার অর্থে গ্রহণ করা কঠিন। ফলে পাণিনির আয়ুধজীবী গণকে তাঁরা এই বলে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন যে, এ-ছিলো সেকালের ভারতবর্ষের এক-রকম মিলিটারি রিপাব্‌লিক্‌–অর্থাত কিনা, এমন ধরনের প্রজাতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা যার প্রধান বৃত্তিই হলো যুদ্ধ। কিন্তু স্বয়ং বিঘ্নরাজই আধুনিক ঐতিহাসিকদের এই ব্যাখ্যার বিরুদ্ধে প্রচণ্ড বিঘ্ন সৃষ্টি করেন এবং আয়ুধজীবী গণকে শিকারজীবী ট্রাইব হিসেবেও ব্যাখ্যা করবার প্রচেষ্টাকে প্রশ্রয় দেন।
    এ-বিষয়ে গণেশের কাছ থেকে ঠিক কোন ধরনের তথ্য পাওয়া যায়?
    আমাদের দেশের দেবদেবীরা খালি হাতে থাকেন না; তাঁদের হাতে সাধারণত কোনো অস্ত্র বা প্রতীক-চিহ্ন থাকে। এ-গুলিকে বলা হয় আয়ুধ-পুরুষ—অর্থাৎ কিনা এগুলা হলো দেবদেবীর আয়ুধ, যদিও অবশ্য আয়ুধগুলিকে এ-ক্ষেত্রে খানিকটা ব্যক্তিত্ব-সম্পন্ন হিসেবে কল্পনা করা হয়। কিন্তু মানুষ হিসেবে কল্পনা করার চেষ্টাটা যে কৃত্রিম, অতএব অর্বাচীন, তার প্রমাণ আছে : আয়ুধগুলিকে কখনো পুরুষ আবার কখনো স্ত্রীলোক হিসেবে দেখবার চেষ্টা করা হয়, কিন্তু এই স্ত্রী-পুরুষের পার্থক্যটা নির্ভর করে আয়ুধবাচক সংস্কৃত শব্দটির ব্যাকরণগত লিঙ্গের ওপর (২৯৩)। স্ত্রীলিঙ্গের শব্দ দিয়ে যদি আয়ুধটির নাম হয় তাহলে আয়ুধটিও স্ত্রীলোক হয়ে যাবে। এই ব্যবস্থা দেখলেই বোঝা যায়, আয়ুধগুলির পক্ষে স্ত্রী-রূপে কল্পিত হওয়া আর পুরুষরূপে কল্পিত হওয়া দুই-ই,–অর্থাৎ মনুষ্যরূপে কল্পিত হবার ঘটনাটিই,–কৃত্রিম চিন্তার পরিচায়ক।
    তাহলে, আয়ুধ-পুরুষের কথা বাদ দিয়ে এগুলিকে শুধুমাত্র আয়ুধ বলেই দেখবার চেষ্টা করা যায়। প্রশ্ন নিশ্চয়ই উঠবে, দেবদেবীর হাতে এই জাতীয় আয়ুধ থাকবার তাৎপর্যটা কী? বলাই বাহুল্য, এ-বিষয়ে উত্তরকালের ধর্মগ্রন্থে কিছু কিছু আধ্যাত্মিক ব্যাখ্যা দেবার চেষ্টাই স্বাভাবিক। ললিতসহস্রনামের (২৯৪) টীকায় ভাস্কররায় এ-জাতীয় আধ্যাত্মিক ব্যাখ্যা দেবার চেষ্টা করছেন। বরাহপুরাণেও (২৯৫) বলা হয়েছে, শঙ্খ হলো অবিদ্যা-বিনাশকের প্রতীক, খড়্গ হলো অজ্ঞানচ্ছেদ-এর প্রতীক, ইত্যাদি ইত্যাদি। এবং এই জাতীয় আধ্যাত্মিক ব্যাখ্যার জটিলতা দেখেই গোপীনাথ রাও (২৯৬) বলছেন,

    Thus we may see that, in relation to these various weapons and emblems found in the heads of the images Hindu gods and goddesses, these us a consensus of opinion, showing that the early Hindus had probably a systematised symbolism as appertaining to their iconographic art in its application to religion. The key to this symbology is evidently lost and cannot be easily recovered…Till this lost key is recovered…nothing more than making mere guesses in the dark regarding the meaning and moral aim of Hindu icons is really possible.
    অর্থাৎ, সংক্ষেপে, দেবদেবীদের হাতের ওই আয়ুধগুলির কোনো গূঢ় সাংকেতিক অর্থ নিশ্চয়ই ছিলো। কিন্তু সে-অর্থ উদ্ধারের চাবিকাঠি হারিয়ে গিয়েছে—এবং সেই হারানো চাবিকাঠিটি যতোদিন না খুঁজে পাওয়া যাচ্ছে ততোদিন পর্যন্ত প্রতিমাকল্পনার গূঢ় অর্থ ও নৈতিক তাৎপর্য সংক্রান্ত কথা আন্দাজে ঢিল ছোঁড়বারই সামিল।

    গূঢ় আধ্যাত্মিক তাৎপর্যের সম্ভাবনায় বিহ্বল না হয়ে ওই হারানো চাবিকাঠি খুঁজে পাবার আশায় একান্ত লোকায়তিক প্রশ্ন তোলা যাক এবং দেখা যাক লোকবন্ধু গণপতি এ-বিষয়ে আমাদের সত্যিই সাহায্য করেন কি না।
    ভারতবর্ষের নানান জায়গায় গণেশকে পাওয়া যায় নানান রূপে। পুঁথিপত্রগুলিতেও গণেশের নানা রূপের বর্ণনা পাওয়া যায়। স্বভাবতই, এই সব বিভিন্ন ক্ষেত্রে তাঁর হাতের আয়ুধগুলি যে একই রকম হবে তা মনে করা ঠিক নয়। গণেশের নানা কল্পনায় তাঁর হাতে নানা রকমের আয়ুধ দেখতে পাওয়া যায়। কিন্তু, যেটা বিশেষ করে লক্ষ্য করবার কথা, এতো পার্থক্য সত্ত্বেও গণেশের পরিকল্পনায় দুটি আয়ুধ প্রায় অবিচ্ছেদ্যভাবেই থাকতে দেখা যায়। একটি হলো পাশ—lasso; আর একটি হলো অঙ্কুশ—elephant goad। উচ্ছিষ্ট গণপতি, উন্মত্ত-উচ্ছিষ্ট গণপতি, বিঘ্নরাজ গণপতি, বীরবিঘ্নেশ্বর, হেরম্ব, নেত্যগণপতি প্রভৃতি গণেশের আদিম রূপের পরিকল্পনা থেকে শুরু করে তরুণগণপতি, লক্ষ্মীগণপতি, প্রসন্নগণপতি, ভুবনেশ গণপতি, হরিদ্রা গণপতি প্রভৃতি উন্নত ও মার্জিত পরিকল্পনাগুলি পর্যন্ত প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে গণেশের হাতে রয়েছে ওই পাশ ও অঙ্কুশ (২৯৭)।
    পাশ আর অঙ্কুশ হাতে গণেশ কী করছিলেন,–কী করা তাঁর পক্ষে সম্ভবপর? আমরা যদি এই সহজ প্রশ্নটি তুলতে রাজি হয় তাহলে তার একমাত্র একটিই জবাব পাওয়া যেতে পারে : পাশ আর অঙ্কুশের সাহায্যে তিনি নিশ্চয়ই হাতি-শিকার করছিলেন। কেননা, তাছাড়া এ-দুটি জিনিস আর কোন কোন কাজে ব্যবহৃত হতে পারে? আমরা ইতিপূর্বেই বলেছি, গণেশের গজানন-রহস্যের মূলে আছে টোটেম্‌-বিশ্বাস এবং আমাদের যুক্তির বর্তমান পরিস্থিতিতে উল্লেখ করা দরকার, নৃতত্ত্বের সাধারণ সিদ্ধান্ত অনুসারে টোটেম্‌-বিশ্বাসের উৎস ট্রাইব্যাল-সমাজের শিকারজীবী পর্যায়েরই (২৯৮)। তার মানে যে-কারণে গণেশের ওই গজানন, সেই কারণেই তাঁর হাতে পাশ আর অঙ্কুশ বলে দুটি আয়ুধ—শিকারের অস্ত্র।
    গণেশের হাতের ওই আয়ুধ দুটির সাক্ষ্য সত্যিই মূল্যবান। হিন্দু দেবদেবীদের হাতের আয়ুধগুলির আদি-তাৎপর্য উদ্ধারের সমস্যা ছাড়াও ট্রাইব্যাল-সমাজ সংক্রান্ত আমাদের মূল আলোচনার একটি গুরুত্বপূর্ণ সমস্যার উপর এগুলি আলোকপাত করে। সমস্যাটা হলো, আয়ুধজীবী গণের বেলায় আয়ুধ শব্দটিকে কোন অর্থে গ্রহণ করা হবে—যুদ্ধের অস্ত্র, না, শিকারের হাতিয়ার? যদি দেখা যায়, স্বয়ং গণপতির হাতেই এমন আয়ুধ রয়েছে যা কিনা যুদ্ধ ব্যাপারে একেবারেই অপ্রাসঙ্গিক,–প্রাসঙ্গিক শুধুমাত্র শিকারের ব্যাপারেই,–তাহলে আয়ুধজীবী গণকে যুদ্ধবৃত্তিপরায়ণ রাষ্ট্র মনে না করে শিকারজীবী ট্রাইব বলাই স্বাভাবিক নয় কি?
    কিন্তু ট্রাইব্যাল-সমাজ শুধুমাত্র শিকারজীবী পর্যায়েরই নয়। শিকারজীবী পর্যায়ের পর কৃষিজীবী পর্যায়। কৃষিজীবী পর্যায়ের গণ-সমাজ সম্বন্ধে আমাদের পুওনো পুঁথিপত্রে কি কোনো নজির পাওয়া যায়? তাছাড়া, যেহেতু নামেই প্রমাণ যে, গণ থেকেই গণপতির পরিকল্পনা সেইহেতু এ-কথা আশা করাও হয়তো অবিবেচনার লক্ষণ হবে না যে, গণপতির ইতিহাসটাও শুধুমাত্র শিকারজীবী পর্যায়ের প্রতিচ্ছবিতেই পরিসমাপ্ত হয়নি। অর্থাৎ, শিকারজীবী পর্যায় পেরিয়ে গণসমাজ যখন কৃষিজীবী পর্যায়ে পৌঁছেছে তখন গণপতির পরিকল্পনা থেকে যদিও পুরোনো পর্যায়ের স্মৃতিচিহ্ন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়নি, তবুও তার সঙ্গে যুক্ত হয়েছে নতুন পর্যায়ের কিছুকিছু নতুন চিহ্ন।
    প্রথমে দেখা যাক, পুরোনো পুঁথিপত্রে আয়ুধজীবী গণ ছাড়া আর কোন ধরনের গণের পরিচয় পাওয়া যায় কি না।
    কৌটিল্য (২৯৯) গণ বা সংঘগুলিকে দু’ভাগে ভাগ করছেন। দুটির নাম দিচ্ছেন রাজশব্দোপজীবী এবং বার্তাশস্ত্রোপজীবী। রাজশব্দ যে কী করে উপজীবিকা হতে পারে অবশ্যই বোঝা কঠিন; তাই ‘রাজশব্দোপজীবী’র আক্ষরিক অর্থ অনেকাংশেই অস্পষ্ট এবং আধুনিক বিদ্বানেরা (৩০০) এর যে-সব ব্যাখ্যা করেছেন তা স্পষ্টতই চেষ্টাকল্পিত। কিন্তু বার্তাশস্ত্রোপজীবী বলে কথাটির মানে খুঁজে পাওয়া কঠিন নয়। বার্তা মানে প্রধানতই চাষবাস, বার্তাশস্ত্র তাই চাষবাসের যন্ত্রপাতি,–বার্তাশস্ত্রোজীবী গণ বলতে কৃষিভিত্তিক ট্রাইব্যাল সমাজ।
    তাহলে পাণিনির পাশাপাশি কৌটিল্যের রচনা মনে রাখলে অনুমান করা অসঙ্গত হবে না যে, আমাদের দেশের প্রাচীন পুঁথিপত্রেই শিকারজীবী এবং কৃষিজীবী—উভয় পর্যায়ের ট্রাইব্যাল সমাজেরই পরিচয় পাওয়া যায়। প্রাচীনদের পরিভাষায় এই দুটির নাম হলো, আয়ুধজীবী গণ এবং বার্তাশস্ত্রোপজীবী গণ।
    গণপতির পরিকল্পনায় কি আয়ুধজীবী পর্যায়ের চিহ্ন ছাড়াও বার্তাশস্ত্রোপজীবী পর্যায়ের কোনো নতুন লক্ষণ খুঁজে পাওয়া যায়? উত্তরে বলবো, বহু পরিচয়। যেমন, পাশ আর অঙ্কুশ ছাড়াও গণেশের হাতে দেখা দিলো ডালিম ফল, নারকোল, আম্রপল্লব, কল্পকলতা, পদ্ম, ইত্যাদি (৩০১)। আমরা একটু পরেই দেখতে পারো, এই প্রতীকগুলির প্রত্যেকটিই কৃষি আবিষ্কারের পরিচায়ক।
    বস্তুত, গণেশের পরিকল্পনার সঙ্গে কৃষির যোগাযোগ এতো বহুল যে, এখানে তার পূর্ণাঙ্গ তালিকা করবার অবকাশ নেই। তাছাড়া, কৃষি-আবিষ্কার সংক্রান্ত সাধারণভাবে জানতে-পারা তথ্যের আলোচনা করবার আগে গণেশের রূপপরিকল্পনায় এই চিহ্নগুলির উল্লেখ অনেকাংশেই দুর্বোধ্য থেকে যাবে।
    আমরা তাই এখানে কয়েকটি প্রশ্নের শুধুমাত্র অবতারণাই করে রাখবো। প্রশ্নগুলির মীমাংসা পাওয়া যাবে কৃষি-আবিষ্কার সংক্রান্ত সাধারণভাবে জানতে-পারা তথ্যের আলোচনা করবার পর।
    প্রথম প্রশ্ন হলো, গণেশের সঙ্গে রক্তবর্ণের একান্ত নিবিড় সম্পর্ক নিয়ে।
    মন্ত্রমহার্ণবে (৩০২) বলা হয়েছে, গণেশের মূর্তি হবে রক্তবর্ণ। তন্ত্রসার (৩০৩) অনুসারে গণেশের তান্ত্রিক ধ্যানে ‘সিন্ধুরাভং’, ‘রক্তবস্ত্রাঙ্গরাগং’ প্রভৃতি কথা পাওয়া যাচ্ছে। শঙ্করবিজয়ে (৩০৪) গাণপত্য-সম্প্রদায় প্রসঙ্গে বলা হয়েছে, গাণপত্যরা কপালে রক্তবর্ণ ফোঁটা আঁকে—এই রক্তবর্ণতিলকই তাদের বৈশিষ্ট্য। রাঙাজবাকে বলে গণেশ-কুসুম (৩০৫), সিঁদুরের নাম হলো গণেশভূষণ (৩০৬)। নর্মদার তীরে গণেশকুণ্ডের কাছে একটি রক্তবর্ণ শিলাখণ্ডের নাম দেওয়া হয় গণেশশিলা (৩০৭)। মহামহোপাধ্যায় পি. ভি. কানে (৩০৮) দেখাচ্ছেন, বিষ্ণুর উপাসনায় যে-রকম শালগ্রামশিলা ব্যবহার করা হয়, গণেশের উপাসনায় তেমনি একটি রক্তবর্ণ শিলাখণ্ড ব্যবহার করার নির্দেশ আছে। এইভাবে, গণেশের সঙ্গে নানান দিক থেকে রক্তবর্ণের ঘনিষ্ট যোগাযোগ দেখতে পাওয়া যায়। প্রশ্ন হলো, ওই রক্তবর্ণের তাৎপর্যটা ঠিক কী? তার সঙ্গে কৃষিকর্মমূলক কোনো আদিম বিশ্বাসের যোগাযোগ আছে কি না? ভারতবর্ষের পিছিয়ে-পড়া মানুষদের দিকে চেয়ে দেখলে নিশ্চয়ই সে-রকম যোগাযোগের কথাই অনুমান করতে হয়। ভীল-রা ক্ষেতে বীজ বোনবার আগে একটি শিলাখণ্ডের উপর সিঁদুর মাখায়—শিলাটিকে তারা বলে গণেশ (৩০৯)।
    দ্বিতীয় প্রশ্ন হলো, ভারতবর্ষীয় মূর্তিরচনার ক্ষেত্রে এবং নানা ভাস্কর্যে দেখতা পাওয়া যায় গণেশের সঙ্গে এক বা একাধিক স্ত্রী-মূর্তির যোগাযোগ ঘটছে। ইলোরার গুহায় (৩১০) গণেশ আর একা নন; তাঁর সঙ্গে সাতটি মাতৃমূর্তির—সপ্তমাকৃকার—যোগাযোগ হয়েছে। গণেশের একজাতীয় মূর্তির নাম শক্তিগণপতি (৩১১)। শক্তিগণপতির নানান রূপ : লক্ষ্মী-গণপতি, উচ্ছিষ্ট গণপতি, মহাগণপতি, ঊর্ধ্ব-গণপতি, পিঙ্গল-গণপতি। এই মূর্তিগুলির প্রত্যেকটির ক্ষেত্রেই দেখা যায় গণেশের সঙ্গে একটি করে নারীমূর্তি সংযুক্ত হয়েছে। নারীমূর্তিগুলিকে বলা হয় গণেশের শক্তি। তন্ত্রসাহিত্যে (৩১২) পঞ্চাশটি গণেশের উল্লেখ পাওয়া যায় এবং তান্ত্রিক মতে প্রত্যেকটি গণেশের সঙ্গেই একটি করে শক্তির যোগাযোগ আছে। তাই প্রশ্ন ওঠে, এই সব ক্ষেত্রে গণেশ একা নন কেন? কেন অমন অবধারিতভাবে নারীমূর্তির সঙ্গে গণেশ সংযুক্ত হচ্ছেন? তার সঙ্গেও কি কৃষি-আবিষ্কার-মূলক কোনো ব্যাপারের সম্পর্ক আছে?
    তৃতীয়ত, গণেশের সঙ্গে তান্ত্রিক ধ্যানধারণার যোগাযোগ। তান্ত্রিক সাহিত্যে গণেশ যে কী রকম গুরুত্বপূর্ণ স্থান দখন করে আছেন তার আলোচনা ইতিপূর্বে অনেকেই (৩১৩) করেছেন। এখানে আমাদের পক্ষে একটি দৃষ্টান্ত উল্লেখ করাই যথেষ্ঠ হবে। আনন্দগিরির শঙ্করবিজয়ে (৩১৪) গাণপত্যসম্প্রদায়ের একটি শাখার—অর্থাৎ, উচ্ছিষ্টগণপতির উপাসকদের—বক্তব্য-বর্ণনায় বলা হয়েছে :

    কিঞ্চ মদীয়াচারে ধর্ম্মদ্বয়মেবানুবর্ত্তনীয়ম্‌। পুরুষাণাং সর্ব্বজাতিকানাং একজাতিবৎ ইত্যেকঃ ধর্মঃ। স্ত্রীণাং সার্ব্ববর্ণিকানাং একজাতিবৎ ইত্যেকঃ ধর্ম্মঃ। তেষাং তাসাঞ্চ সংযোগে-বিয়োগে চ দোষাভাবঃ। অস্যা অয়মেব পতিরিতি নিয়ামকাভাবাৎ তাসু রজঃসিক্তাদৌ সুসম্পর্কে জাতে রুধিরবাহুল্যাৎ আনন্দাধিক্যাচ্চ। (সর্ব্বে বর্ণাঃ সমানজাতয়ঃ দাম্পত্যব্যবস্থা নাস্তি। যেন কেনাপি পুরুষেণ স্বস্ব হেরম্বতাং বিভাব্য যাং কাঞ্চিৎস্ত্রিয়ং তচ্ছক্তিং বিচিন্ত্য সুরতেন সম্ভোগঃ কার্য্যঃ। ইত্যধিকঃ ক্বচিৎ)। আনন্দপ্রাপ্তিরেব ব্রহ্মপ্রাপ্তিরিতি তস্য সচ্চিদানন্দলক্ষণাচ্চ। তস্মাৎ উচ্ছিষ্টগণপতেঃ অখণ্ডানন্দ্রূপত্বেন ব্রহ্মরূপত্বেন চ তন্মতম্‌ অনন্যভেদঃ। তাদৃশাঃ সর্ব্বে ব্রহ্মাদয়ো দেবাঃ। অংশাশিনো অভেদঃ প্রতিপাদিতো রুদ্রকাণ্ডে। নমো কেপি নমো গণেভ্যো গণপতিভ্যশ্চ বো নমো নম ইতি। গণরূপেভ্যো গণপতিরূপেভ্যশ্চ রুদ্রেভ্যো নম ইত্যনেন গণত্বং গণপতিরূপত্বঞ্চ একস্মিন্‌ রুদ্রে ঘটতে।
    অর্থাৎ,
    উপরন্তু আমাদের মতে দুইটি ধর্মের অনুসরণ করা উচিত। বিভিন্ন জাতীয় পুরুষগণের একজাতির ন্যায় ব্যবহার—এই একটি ধর্ম। সমস্ত বর্ণের স্ত্রীলোকদিগের একজাতির ন্যায় ব্যবহার—এই আর একটি ধর্ম। এই পুরুষগণের এবং এই নারীগণের পরস্পর মিলনে এবং বিচ্ছেদে কোনো দোষ নেই; কেননা ওই বিশেষ পুরুষই এই নারীর পতি, এমন কোন নিয়ম নেই। রজঃপ্রকৃতি সিক্ত হইলে উপযুক্ত মিলনজাত রুধিরবাহুল্য হেতু আনন্দাধিক্য উপজাত হয়। (সমস্ত বর্ণগুলিই এক-জাতীয়, তাদের মধ্যে কোনো দাম্পত্য ব্যবস্থা নাই। যে-কোন পুরুষই নিজেকে হেরম্ব বলে বিবেচনা করে এবং যে-কোন স্ত্রীলোককে শক্তিরূপে বিবেচনা করে সুরত কার্যের দ্বারা সম্ভোগ করতে পারে।) আনন্দলাভই ব্রহ্মপ্রাপ্তি—তাই-ই সচ্চিদানন্দের লক্ষণ। এই জন্যই উচ্ছিষ্টগণপতির অখণ্ডানন্দরূপ এবং ব্রহ্মরূপ পরস্পর এক ও অভিন্ন। ব্রহ্মাদি দেবগণও এই রূপ। অংশ এবং অংশীর প্রভেদ রুদ্রকাণ্ডে প্রতিপাদিত হয়েছে। “গণদিগকে এবং গণপতিদিগকে, এই সকলকেই আমি নমস্কার করি।” “গণের রূপসমূহকে, গণপতির রূপসমূহকে, রুদ্রদিগকে নমস্কার করি”—ইহার দ্বারা গণত্ব ও গণপতিরূপত্ব একই রুদ্রে আরোপিত হয়।

    অবশ্যই, “রজসিক্তাদৌ সুসম্পর্কে জাতে রুধিরবাহুল্যাৎ”—ইত্যাদির আদি ও অকৃত্রিম তাৎপর্য নিয়ে আলোচনা পরে তোলা যাবে। এই উদ্ধৃতিটির মধ্যে চিত্তাকর্ষক তথ্য একটি নয়, একাধিক। যেমন ধরা যায়, গাণপত্য সম্প্রদায়ের পক্ষে ওই অংশ-অংশী-অভেদ-ন্যায়ের সাহায্যে গণ এবং গণপতির মধ্যে অভেদ-প্রতিষ্ঠা। কিন্তু আমাদের বর্তমান আলোচনায় যে-কথাটি সবচেয়ে প্রাসঙ্গিক সেটি হলো, উচ্ছিষ্টগণপতিকে কেন্দ্র করে অত্যন্ত প্রকট বামাচারী ধ্যানধারণা। গাণপত্যসম্প্রদায়ের এই শাখাটির সঙ্গে সহজিয়া প্রভৃতিদের পার্থক্য কতটুকু? বস্তুত, শঙ্কর-বিজয়ের লেখক (৩১৫) অত্যন্ত স্পষ্টভাষায় একাধিকবার বলে দিচ্ছেন, এই গাণপত্যসম্প্রদায়টি বামমার্গাবলম্বী, বামাচারী। আমাদের প্রশ্ন হলো, গণেশকে কেন্দ্র করে এই যে বামাচারী ধ্যানধারণাগুলির পরিচয় পাওয়া যাচ্ছে এর সঙ্গে “বার্তাশস্ত্রোপজীবী গণ”-এর কোনো সম্পর্ক আছে কি না? অর্থাৎ এই ধ্যানধারণাগুলির উৎসে কৃষিআবিষ্কার পর্যায়ের বিশ্বাসই খুঁজে পাওয়া যায় কি না?

    ————–
    ২৮৪. G. Thomson SAGS 33.
    ২৮৫. Ibid. 33.
    ২৮৬. F. Engels OFPPS 259ff.
    ২৮৭. Ibid. 259.
    ২৮৮. G. Childe WHH, S. Piggot PI ইত্যাদি দ্রষ্টব্য।
    ২৮৯. G. Childe A 78-93.
    ২৯০. বর্তমান ঐতিহাসিক গবেষণা ক্রমশই এ-সিদ্ধান্তের পক্ষপাতী হচ্ছে।
    ২৯১. পাণিনি ৪.৩.৯ এবং ৫.৩.১১৪
    ২৯২. K. P. Jayaswal HP 1:ch. V.
    ২৯৩. T. A. G. Rao EHI 1:287
    ২৯৪. Ibid. 1:294.
    ২৯৫. Ibid. 1:295.
    ২৯৬. Ibid. 1:295-6.
    ২৯৭. Ibid. 1:52-63.
    ২৯৮. G. Thomson AA ch.1.
    ২৯৯. অর্থশাস্ত্র (বসাক) ২০৯।
    ৩০০. জয়সয়াল মজুমদার প্রমূখের ব্যাখ্যা দ্রষ্টব্য।
    ৩০১. T. A. G. Rao EHI 1:52-63.
    ৩০২. Ibid. 1:54.
    ৩০৩. বৃহৎতন্ত্রসার (বসুমতী) ৩১।
    ৩০৪. cf. Colebrooke ME 1:212.
    ৩০৫. বিশ্বকোষ ৫:২০৬।
    ৩০৬. ঐ ৫:২০৮।
    ৩০৭. ঐ ৫:২০৫।
    ৩০৮. P. V. Kane HD 2:716.
    ৩০৯. W. Crooke RFNI 250.
    ৩১০. A. Getty G plate 2c.
    ৩১১. T. A. G. Rao EHI Vol. I Part I.
    ৩১২. বিশ্বকোষ ৫:২০২।
    ৩১৩. A. Getty G7; ERE 6:176; বিশ্বকোষ ৫:২০২; T. A. G. Rao EHI Vol. I Part I.
    ৩১৪. আনন্দগিরি : শঙ্করবিজয়, সপ্তদশ প্রকরণ।
    ৩১৫. “বামবাহুল্যাৎ” শব্দ দ্রষ্টব্য : পৃ. ১১৫।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }