Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প891 Mins Read0
    ⤶ ⤷

    ২৩. কৃষিকাজ মেয়েদের আবিষ্কার

    কৃষিকাজ মেয়েদের আবিষ্কার

    তাহলে, সিদ্ধিদাতার পদাঙ্ক অনুসরণ করে এগোতে এগোতেই আমরা আমাদের মূল সমস্যাগুলির আলোচনায় ফিরতে বাধ্য হলাম।
    মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর নির্দেশ অনুসারে অগ্রসর হয়ে আমরা দেখেছিলাম, লোকায়ত বলতে শুধুমাত্র সংকীর্ণ-অর্থে মাধবাচার্য-বর্ণিত চার্বাক-মতবাদকে বুঝতে গেলে ভুল হবে। কাপালিক, সহজীয়া প্রভৃতি বামাচারী সম্প্রদায়গুলিও লোকায়তিক সম্প্রদায়।
    মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী লোকায়তিক ধ্যানধারণার সম্যক উপলব্ধির জন্যে আর একটি মূল্যবান মূলসূত্রের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন : প্রাচীনদের মতে লোকায়তিকদের কাছে বার্তাই ছিলো প্রধানতম বিদ্যা।
    তাই, লোকায়তিক ধ্যানধারণার উৎস-সন্ধানে বার্তা বা কৃষিবিদ্যা আবিষ্কারের আলোচনা অপ্রাসঙ্গিক হবে না। বস্তুত, আমাদের ধারণায় কৃষিবিদ্যা-আবিষ্কার সংক্রান্ত সাধারণভাবে জানতে-পারা তথ্যের ভিত্তিতেই লোকায়তিক,–তথা তান্ত্রিকাদি,–ধ্যানধারণাগুলির আদি-তাৎপর্য অনুমান করা সম্ভব। আমরা তাই শুরুতে কৃষিবিদ্যা-আবিষ্কার সংক্রান্ত সাধারণভাবে জানতে-পারা কয়েকটি তথ্যের আলোচনা করবো।
    প্রথম প্রশ্ন হলো, কৃষিবিদ্যা আবিষ্কার করেছিলো কারা? পুরুষেরা, না, মায়েরা?
    রবার্ট ব্রিফল্ট (৩১৬) বলছেন,

    The art of cultivation has developed exclusively in the hands of women.
    অর্থাৎ, একান্তভাবে মেয়েদের হাতেই কৃষিবিদ্যার বিকাশ ঘটেছে।

    কী করে ঘটলো? মেয়েরা কেন? এ-বিষয়ে অধ্যাপক জর্জ টম্‌সনের (৩১৭) সংক্ষিপ্ত সিদ্ধান্ত উদ্ধৃত করা যায় :

    In the pre-hunting stage there was no production, only simple appropriation of seeds, fruits, and small animals, and consequently there was no division of labour. With the invention of spear, however, hunting became the men’s task, while the women continued the work of food-gathering. This sexual division of labour is universal in hunting tribes, being due to the relative immobility of women during pregnancy and lactation.
    Hunting led to the domestication of animals. Instead of being killed the game was brought home alive and kept. Accordingly cattle-raising is almost everywhere men’s work. On the other hand, food-gathering led to the cultivation of seeds in plots adjacent to the settlement, and so garden tillage is women’s work. Then, after the introduction of the cattle-dwawn plough, agriculture was transferred to the men. In parts of Africa, where the plough is only the recent acquisition, the change-over can be seen taking place at the present day.
    অর্থাৎ, শিকারজীবী পর্যায়েড় আগে পর্যন্ত খাদ্য-উৎপাদন বলে কিছু ছিলো না; তার বদলে ছিলো বীজ, ফল, ছোটো জানোয়ার সংগ্রহ (খাদ্য-আহরণ)। অতএব, তখন শ্রমবিভাগ বলেও কিছু ছিলো না। কিন্তু বল্লম আবিষ্কারের ফলে শিকার হলো পুরুষের কাজ, তখনো মেয়েরা আগের মতোই খাদ্য-আহরণের কাজ করতে লাগলো। এই যৌন-শ্রমবিভাগ শিকারজীবী ট্রাইবদের মধ্যে সার্বভৌম ঘটনা; কেননা এর কারণ হলো গর্ভাবস্থা ও স্তন্যদানের সময়টায় মেয়েদের পক্ষে আপেক্ষিকভাবে ঘোরাফেরা করবার অক্ষমতা।
    শিকার থেকেই মানুষ পশুপালন শিখলো। জানোয়ারটাকে মেরে ফেলবার বদলে ঘরে ধরে আনা এবং বাঁচিয়ে রাখবার ব্যবস্থা হতে লাগলো। ফলে, পশুপালন প্রায় সর্বত্রই পুরুষদের কাজ। অপরপক্ষে, খাদ্য-আহরণের চেষ্টা বস্তির আশপাশের ছোটোছোটো জমিতে বীজ পোঁতবার কাজের দিকে এগিয়ে নিয়ে গেলো। অতএব, বাগান-ক্ষেত (garden-tillage—কৃষিবিদ্যার আদিপর্ব : ছোটো ছোটো জমি খুঁড়ে বাগানের মত ক্ষেত করবার কাজ) হলো মেয়েদের কাজ। তারপর, জানোয়ার-জোতা লাঙল ব্যবহার শুরু হওয়া থেকে কৃষিকাজ এলো মেয়েদের হাত থেকে পুরুষদের হাত। আফ্রিকার কোথাও কোথাও সম্প্রতি কালে লাঙলের প্রচলন শুরু হয়েছে, সেখানে আজকের দিনে এই পরিবর্তনটি প্রত্যক্ষভাবে ঘটতে দেখা যায়।

    আফ্রিকার জুলুদের বর্ণনায় ক্রিগ্‌ (৩১৮) বলছেন, আজকালকার দিনে ওই নিয়মটি (অর্থাৎ, কৃষিকাজ মেয়েদেরই হবে) ইয়োরোপীয় সভ্যতার প্রভাবের ফলে বহুলাংশে শিথিল হয়েছে; বলদ-জোতা লাঙলের ব্যবহার শুরু হওয়ার দরুন চাষের কাজ পুরোপুরি পুরুষদেরই হয়ে দাঁড়াচ্ছে, কেননা মেয়েরা পশুর ব্যবহার পারে না।
    “এন্সাইক্লোপিডিয়া অব্‌ রিলিজন্‌ এণ্ড এথিক্স”-এও (৩১৯) কৃষি-আবিষ্কার প্রসঙ্গে স্বীকার করা হয়েছে, এ-আবিষ্কার পুরুষেরা করেনি—মেয়েরাই করেছিলো : “ট্রাইবের পুরুষেরা যখন বনজঙ্গলে শিকারে নিযুক্ত, বা, যুদ্ধে রত, মেয়েরা তখন শিশুদের নিয়ে বাসভূমির আশপাশে ছুঁচোলো কাঠের টুকরো বা পাথরের কুড়ুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তেই কৃষিকাজ আবিষ্কার করেছিলো। এই কৃষিকাজের রীতিমতো উন্নতি হবার আগে পর্যন্ত কাজের দায়িত্বটা মেয়েদের হাত থেকে পুরুষদের হাতে যায়নি।” নজির হিসেবে লেখক দেখাচ্ছেন, মধ্য-ব্রেজিল্‌-এ কৃষিকাজ যে মেয়েরাই আবিষ্কার করেছিলো সে-কথা স্টেইনেন (৩২০) ইতিপূর্বেই প্রমাণ করেছেন। এবং জেন্‌ হ্যারিস্যনের (৩২১) লেখা থেকে উদ্ধৃতির সাহায্যে দেখানো হয়েছে, আমেরিকার আদিবাসীদের একটি কুসংস্কারের মধ্যে ওই স্মৃতিটিরই পরিচয় পাওয়া যায় যে, কৃষিকাজ শুরুতে শুধুমাত্র মেয়েলি ব্যাপারই ছিলো : ওদের ধারণায় মেয়েরা ভুট্টা বুনলে এক-এক বৃন্তে তিন-তিন ভুট্টা হয়। কেন হয়? কেননা মেয়েরা জানে কেমন করে ফলবতী হওয়া যায়। তাই শুধু তারাই জানে গাছও কী করে ফলের জন্ম দেবে।
    রবার্ট ব্রিফল্ট (৩২২) একের পর এক উদাহরণ দিয়ে দেখাচ্ছেন, মেয়েরাই যে কৃষিকাজ আবিষ্কার করেছিলো তার স্মৃতি নানান দেশের আদিম মানুষদের নানা উপকথায় আজো টিকে রয়েছে। চেরোকি জাতির (৩২৩) লোকেরা এখনো বিশ্বাস করে, পৃথিবীর প্রথম নারীই বনের মধ্যে শস্য আবিষ্কার করেছিলো, মারা যাওয়ার সময় সেই নারী নির্দেশ দিয়ে যায় যে, মাটির উপর দিয়ে তার শবদেহ টেনে নিয়ে বেড়াতে হবে—জমি সেই সবদেহের স্পর্শে শস্যশ্যামল হয়ে উঠলো। চেইন্নেস্‌দের (৩২৪) মধ্যেও বিশ্বাস যে, একজন মেয়েই প্রথম শস্য আবিষ্কার করেছিলো। ব্রেসিল্‌-এ টুপিস্‌দের (৩২৫) উপকথায় আছে, একটি কুমারী মেয়ে একবার অন্তঃসত্ত্বা হয়; তার গর্ভজাত শিশুটির মৃতদেহ থেকেই পৃথিবীর প্রথম শস্য জন্মায়। আফ্রিকার দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে (৩২৬) নানা আদিবাসীদেরও বিশ্বাস, শস্য আবিষ্কার করেছিলো পৃথিবীর এক আদি-নারী।
    এই জাতীয় উপকথার ইঙ্গিতকে নিশ্চয়ই উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমাদের আজকের পুরুষ-প্রধান সমাজে এ-জাতীয় তথ্যের তাৎপর্যটা হৃদয়ঙ্গম করা অনেক সময় রীতিমতো কঠিন হয়ে ওঠে। তাৎপর্যটা হলো, মানুষের পক্ষে সভ্যতার দিকে এগোবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পথটির নির্দেশ পাওয়া গিয়েছিলো নারীজাতির কাছ থেকেই। অধ্যাপক জর্জ টম্‌সন্‌ (৩২৭) সেই তাৎপর্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন :
    “শিকার এবং পশুপালন—উভয় ক্ষেত্রেই মানুষের যাযাবর-জীবন। কৃষিকাজই মানুষের অগ্রগতিপথে একটি বিরাট ও প্রচণ্ড পরিবর্তন নিয়ে এলো, মানুষ স্থায়ীভাবে একই জায়গায় বাসা বাঁধতে শিখলো। তাই তার পর থেকেই মানুষের পক্ষে পরিপূর্ণ অর্থে রাজনৈতিক জীব বা Political animal হওয়া সম্ভবপর হলো—এ্যারিস্টট্‌ল্‌-এর সংজ্ঞা অনুসারে শহরে বাস করাটাই রাজনৈতিক জীবের লক্ষণ। আমেরিকায় ইরোকোয়ারা এই স্তরের দিকেই এগোবার উপক্রম করছিলো,–এমন সময় কলম্বাসের অনুচরেরা গিয়ে হামলা করে; ইরোকোয়াদের অগ্রগতি বন্ধ হয়। তাই এ্যাস্টেক্সদের তুলনায় তারা পিছিয়েই পড়ে রইলো—এ্যাস্টেক্সদের ঘট, ধাতুব্যবহার, নির্মাণশিল্প, চিত্র-লিপি এবং পঞ্জিকা-আবিষ্কারের বাস্তব ভিত্তি হলো যাযাবর জীবন ছেড়ে কৃষিমূলক সমাজে স্থায়ী জীবন। পুরোনো পৃথিবীর আলোচনা-প্রসঙ্গে এই প্রভেদটি আরো স্পষ্টভাবে চোখে পড়ে। ইয়োরোপ ও এসিয়ার কোনো কোনো সমতল মরুদেশে আমাদের জীবদ্দশাতেই সভ্যতা শুরু হয়েছে; অথচ দক্ষিণ এসিয়ার পলি-পড়া ঊর্বর উপত্যকাগুলিতে কোন এক সুদূর অতীত থেকেই সাম্রাজ্যের উত্থান-পতন ঘটে দেখা যায়। নীল-নদ, ইউফ্রেটিস ও সিন্ধুর কিনারায় যে-নগরসভ্যতাগুলি গড়ে উঠেছিলো সেগুলির ঐশ্চর্যের চূড়ান্ত উৎস ছিলো চাষের জমিই—এ হলো যীশুখৃষ্টের তিন হাজার বছরের চেয়েও বেশি আগেকার কথা। অথচ, মধ্যবর্তী মরুদেশগুলি এখনো, আমাদের যুগ পর্যন্ত, বেদুইনদের দেশ হয়ে আছে! কৃষি আবিষ্কারের চরম গুরুত্ব নিয়ে দীর্ঘতর আলোচনার প্রয়োজন নেই। কিন্তু কথা হলো, উৎপাদনের এই পদ্ধতিটি মেয়েদের আবিষ্কার। তাই, সভ্যতার দিকে এগোবার চূড়ান্ত পথনির্দেশ তাদের কাছ থেকেই পাওয়া গিয়েছে।”
    পণ্ডিতেরা অনেক সময় আক্ষেপ করে বলেন, বৈদিক মানুষেরা আমাদের জন্যে কোনো রকম প্রত্নতত্ত্বমূলক চিহ্ন রেখে যায়নি; অপরপক্ষে হরপ্পা-মহেনজোদারোর মানুষগুলি কতো অপরূপ কীর্তির চিহ্ন রেখে গিয়েছে। সেই সঙ্গেই বলা হয়, বৈদিক-সাহিত্যে প্রধানতই পুরুষ-দেবতাদের ভিড়—নারী হিসেবে যে-দু’চারজনের উল্লেখ পাওয়া যায় তাদের স্থান নেহাতই গৌণ; অপরপক্ষে, হরপ্পা-মহেনজোদারোতে দেবীমূর্তির বহু নজিরই খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু কেন? এই প্রভেদ কেন? উভয় ঘটনাকেই বোঝবার যেটি হলো প্রকৃত মূলসূত্র তার আলোচনা প্রায়ই অস্পষ্ট থাকে : বৈদিক মানুষেরা ছিলো প্রধানতই পশুপালন-জীবী—সে-অর্থনীতির ভিত্তিতে স্থায়ী নগর গড়ে তোলবার সুযোগ নেই। তাই নগর-গড়বার চিহ্নের পরিবর্তে নগর-ধ্বংসের চিহ্ন রেখে যাওয়াই সেই মানুষদের পক্ষে স্বাভাবিক—আধুনিক পণ্ডিতেরা অনুমান করছেন সিন্ধুসভ্যতার নগরগুলি বৈদিক মানুষদের আক্রমণেই ধ্বংস হয়েছিলো (৩২৮)। অপরপক্ষে, প্রাচীন কালে সিন্ধু-অঞ্চলের মানুষেরা চাষবাস আবিষ্কার করেছিলো—এই আবিষ্কারই ছিলো অমন নগর-সভ্যতা গঠনের ভিত্তি এবং অমন নগর-সভ্যতা গঠনের ভিত্তি এই কৃষিবিদ্যা যে মেয়েদেরই আবিষ্কার ছিলো তার সাক্ষ্য বহন করছে হরপ্পা-মহেনজোদারোতে খুঁজে পাওয়া দেবীমূর্তিগুলি। কৃষিকাজ যে মেয়েদেরই আবিষ্কার তার একটি অত্যাশ্চার্য মূর্ত প্রমাণ হরপ্পায় পাওয়া গিয়েছে।
    হরপ্পা-মহেনজোদারোর কথায় পরে ফেরা যাবে।
    তার আগে দেখা যাক, ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রেই আর কোনো তথ্য পাওয়া যায় কিনা, যা থেকে অনুমান করা যেতে পারে যে, কৃষিবিদ্যা মেয়েদেরই আবিষ্কার।
    এরেন্‌ফেল্‌স্‌ (৩২৯) লিখছেন, মেন্‌ঘিনের মতে নব্যপ্রস্তর যুগে কৃষিকাজের পক্ষে উপযুক্ত পাথরের যে-কুড়ুল সারা পৃথিবীময় ছড়িয়ে পড়েছিলো, তা আবিষ্কার করেছিলো ভারতবর্ষের মেয়েরাই। মেন্‌ঘিন্‌-এর মূল রচনা পাঠ করবার সুযোগ আমার হয়নি। কিন্তু এরেন্‌ফেল্‌স তাঁর ‘মাদার-রাইট ইন্‌ ইণ্ডিয়া’, বা ভারতবর্ষে মাতৃপ্রাধান্য নামের গ্রন্থে বারবার এই বিষয়টিরই উল্লেখ করেছেন। তিনি দেখাতে চান যে, ভারতবর্ষে মাতৃপ্রাধান্যের সবচেয়ে প্রাকৃত স্তরটির সঙ্গে নারীজাতির কৃষিবিদ্যা-আবিষ্কারের যোগাযোগ রয়েছে (৩৩০) :

    Women here not only invented systematic tilling of the soil but also put this into practice, which can by no means have been an easy task as conservatism was so strong in primitive society, especially in the primeval culture circle, that some remnants of this pre-agricultural groups have been preserved to the present day. In consequence of the tilling of the soil, the peoples of this first matriarchal culture-circle gave up roaming in the forest and became the first settlers.
    অর্থাৎ, এখানে (ভারতবর্ষে) মেয়েরা শুধুই যে সুস্থভাবে জমি খোঁড়বার পদ্ধতি আবিষ্কার করেছিলো তাই নয়, এ-পদ্ধতিকে কার্যেও পরিণত করেছিলো। ব্যাপারটা খুব সহজ ছিলো না, কেননা আদিম সমাজে রক্ষণশীলতা যে-হেতু খুব জোর সেইহেতু আজও বিশেষ করে আদিম সংস্কৃতির এলাকায় প্রাক-কৃষিমূলক দলের চিহ্ন থেকে গিয়েছে। চাষ করতে শেখবার দরুন এই প্রাথমিক মাতৃপ্রধান সংস্কৃতির এলাকার মানুষেরা জঙ্গলে জঙ্গলে ঘোরা বন্ধ করলো এবং সর্ব-প্রথম স্থায়ী আবাস গড়তে শুরু করলো।

    এরেন্‌ফেল্‌স্‌ তাঁর এই সিদ্ধান্তের পক্ষে পর্যাপ্ত তথ্য দিয়েছেন। তাঁর গবেষণার উপর নির্ভর করে আমরা সহজেই দেখতে পাই, ভারতবর্ষেও কৃষিবিদ্যা মেয়েদেরই আবিষ্কার।

    —————–
    ৩১৬. R. Briffault M 3:2.
    ৩১৭. G. Thomson SAGS 41-2.
    ৩১৮. E. J. Krige SSZ 190.
    ৩১৯. ERE 1:227.
    ৩২০. Ibid.
    ৩২১. Ibid.
    ৩২২. R. Briffault M 3:2ff.
    ৩২৩. Ibid.
    ৩২৪. Ibid.
    ৩২৫. Ibid.
    ৩২৬. Ibid.
    ৩২৭. G. Thomson SAGS 150.
    ৩২৮. S. Piggot PI ইত্যাদি। অবশ্যই এই প্রকল্পকে সন্দেহ করা হয়েছে—P. V. Kane Presidential Address : All India History Congress—16th Session. B. K. Chatterji in CR—May 1956.
    ৩২৯. O. R. Ehrenfels MRI 2.
    ৩৩০. Ibid. 8.

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }