Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প891 Mins Read0
    ⤶ ⤷

    ২৯. তান্ত্ৰিক ধ্যানধারণার নারীপ্রাধান্য

    তান্ত্ৰিক ধ্যানধারণার নারীপ্রাধান্য

    প্রজনন ও উৎপাদনের সাদৃশ্য-নির্ভর এই জাদুবিশ্বাসটির আলোচনা অবশ্যই বিস্তারিতভাবে করতে হবে। কেননা তান্ত্রিকাদি ধ্যানধারণার উৎস অন্বেষণে এই জাদুবিশ্বাসটিই আমাদের কাছে সবচেয়ে মৌলিক সূত্র।

    কিন্তু এই জাদুবিশ্বাসটির বিভিন্ন বিকাশ সংক্রান্ত আলোচনা তোলবার আগে তান্ত্রিকাদি ধ্যানধারণার সবচেয়ে মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা তুলবো। বৈশিষ্ট্যটি হলো নারী-প্রাধান্য বা শক্তি-প্রাধান্য বা দেবী-প্রাধান্য। আমরা দেখাবার চেষ্টা করবো, এই শক্তি-প্রাধান্য বা নারী-প্রাধান্যের ব্যাখ্যা পাওয়া যাবে কৃষি-আবিষ্কারের বাস্তব পরিস্থিতির মধ্যেই : কৃষি-কাজ মেয়েদের আবিষ্কার, কৃষি-আবিষ্কারের প্রাথমিক পর্যায়ের ধ্যানধারণা তাই অনিবাৰ্যভাবেই নারীপ্রধান।

    প্রথমে দেখা যাক, তান্ত্রিকাদি ধ্যানধারণার ক্ষেত্রে নারীপ্রাধান্য সত্যিই কী রকম। স্যর্‌ আর্থার এ্যভেলন(৪০৪)  বলছেন :

    …we have in the Tantras the recognition of the fine principle that this doctrine and its expression in ritual are…for all, whatever be their race or caste or sex. This, marks a great advance on the parochial restrictions of the Vedas which are so often placed in opposition to the Tantra by English writers. The Sudra and woman are under none of the Vaidik bans. What, again, can be finer than the high veneration of woman which the Tantra inculcates. The Sufi author of the Dabistan, describing, in the seventeenth century, the Shaktas, speaks of the Mother of the World in the following charmful passage: “This Maya is the maker of the productions of this world and of its inhabitants, and the Creator of the Spirits and of the bodies: the universe and its contents are born from Her: from respect of the said productions and of the mentioned effects She is entitled Jagadamba, or Mother of the Universe …This sect hold women in great esteem and call them Shaktis, and to ill-treat a Shakti-that is, a women—is held to be a crime.” As H. H. Wilson also himself points out, women, as manifestation of the Great Cause of all, are entitled to respect and even to veneration. Whoever offends them incurs the wrath of Prakriti, Mother of all, whilst he who propitiates them offers worship to Prakriti Herself. And so, at a time when, as some allege, in accordance with the Vedas, the rite of Sati was being practised, and many a woman was being horribly oppressed, it was the Mahanirvana Tantra which forbade it on the grounds above stated. In conformity, also, with these views, we find that according to the Tantra, alone of the great Shastras, a woman may be a spiritual teacher (guru) and initiation by her achieves increased benefit.

    অর্থাং, সংক্ষেপে, তন্ত্রমতে জাত-জাতি এবং স্ত্রী-পুরুষ নির্বিশেষে সকলেই এই মতবাদ ও আচার-অনুষ্ঠানের অধিকারী। স্ত্রী-শূদ্রের বিরুদ্ধে যে বৈদিক নিষেধ তন্ত্রের ক্ষেত্রে তার অভাব দেখা যায়। সপ্তদশ শতাব্দীর সুফি লেখক শাক্তদের বর্ণনায় বলেছেন,—এই সম্প্রদায়ের মতে মায়া থেকেই জগতের জন্ম, তাই তাকে জগদম্বা বলা হয়। শাক্তরা মেয়েদের বিশেষ শ্রদ্ধার চোখে দেখে, মেয়েদের প্রকৃতি বলে উল্লেখ করে, তাই মেয়েদের প্রতি দুর্ব্যবহার শাক্তদের কাছে প্রকৃতির বিরুদ্ধেই অপরাধ-বিশেষ। এইচ. এইচ. উইলসনও বলছেন, শাক্তমতে মেয়ের আদি-কারণের প্রতীক, তাদের প্রতি দুর্ব্যবহার করলে প্রকৃতি ক্রুদ্ধ হন, তাদের উপাসনা করলে প্রকৃতিরই উপাসনা করা হয়। এই কারণেই, সতীদাহ-প্রথার দরুন এ-দেশে যখন বহু নারী নির্যাতিতা হতো তখন মহানিৰ্বাণতন্ত্র এই প্রথাকে গৰ্হিত বলেছে। সমস্ত শাস্ত্রের মধ্যে একমাত্র তন্ত্রশাস্ত্র অনুসারেই মেয়েদের পক্ষে গুরু হওয়া সম্ভব, এমন কি মেয়েদের কাছে দীক্ষা নেওয়াই উত্তম।

    তুলনায়, বৈদিক ঐতিহের পুরুষ প্রাধান্য কী রকম চূড়ান্ত নারী-বিদ্বেষে পরিণত হয়েছিলো তা অনুমান করা যেতে পারে বৈদান্তিক শঙ্করাচার্যের মনোভাব থেকে। শঙ্কর(৪০৫) বলছেন, নরকের দ্বার কী? না, নারী।

    গ্ৰীক সভ্যতার ক্ষেত্রে এই নারীবিদ্বেষ সামগ্রিকভাবে সমাজকে কোন নৈতিক অধঃপতনের গভীরে নিয়ে গিয়েছিলো তার আলোচনা এঙ্গেলস্-এর গ্রন্থে দেখতে পাওয়া যায় :, the degradation of women recoiled on the men themselves and degraded them too—নারীর এই অধঃপতন পুরুষদের উপরেও প্রভাব বিস্তার করলো এবং তাদেরও অধঃপাতিত করলো। এও যেন এক রকম প্রকৃতির নিয়ম। আর তাই তন্ত্র-প্রসঙ্গে শ্ৰীযুক্ত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়(৪০৭) মন্তব্য করছেন :

    শঙ্করাচার্য নারীকে নরকের দ্বার বলিয়াছিলেন, সেইহেতু ব্ৰহ্মানন্দগিরি শঙ্করাচার্যকে খুব একহাত তিরস্কার করিয়াছেন। তন্ত্ৰমতে নারীই আদ্যাশক্তিরূপিণী—জগন্ময়ী—জগজ্জননী; সুতরাং নারী পুজনীয়া, অৰ্চনীয়া, সাদরে রক্ষণীয়া। খৃস্টানধর্মে নারীকে শয়তানের প্রলুব্ধা জীব বলিয়া নির্দেশ করা হইয়াছে। খৃস্টানধর্ম অনুসারে নারীসঙ্গ শয়তানের প্ররোচনায় হইয়া থাকে। অতএব মেয়েমানুষ ও মৈথুন খৃস্টানধর্মের সিদ্ধান্ত অনুসারে মহাপাপজ। রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বলেন যে, খৃস্টানধর্মের এবং হঠযোগী নিষ্কামকর্মীদিগের নারীর প্রতি এই বিতৃষ্ণার ভাব গোড়াকার বৌদ্ধধর্মের প্রভাবেই ঘটিয়াছিল। আমরা এ-সিদ্ধান্ত অমান্য করিতে পারি না। কিন্তু মজা এই, যে ধর্ম বা সাধন পদ্ধতিতে নারীর অত্যন্ত নিন্দা আছে, সেই ধর্মের ধাৰ্মিকগণ পরে লাম্পট্যদোষে দুষ্ট হইয়া অধঃপাতে গিয়াছে। বৌদ্ধধর্মের অধঃপতন লাম্পট্যদোষেই ঘটিয়াছিল; খৃস্টানধর্মের অধঃপতনও এই লাম্পট্যদোষেই ঘটে।

    তান্ত্রিকাদি আচার অনুষ্ঠানগুলিও উত্তরকালের বিপরীত পরিস্থিতিতে টিকে থাকতে গিয়ে কী ভয়ংকর বীভৎসতায় পর্যবসিত হয়েছিলো, তার আলোচনা অবশ্যই স্ত্রীযুক্ত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় উত্থাপন করছেন না; এবং আমরাও যেহেতু বর্তমানে তান্ত্রিকাদি ধ্যানধারণার উৎস-সন্ধানে অগ্রসর হয়েছি সেইহেতু এখানে আমাদের পক্ষেও সে-আলোচনা বিশেষভাবে প্রাসঙ্গিক হবে না। আমাদের যুক্তির বর্তমান পর্যায়ে যেটুক কথা বিশেষভাবে প্রাসঙ্গিক তা হলে, তান্ত্রিকাদি ধ্যানধারণার নারী-প্রাধান্য এবং এইদিক থেকে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহের পুরুষ-প্রধান বৈদিক ধারাটির সঙ্গে এই তান্ত্রিক ধারার মৌলিক প্রভেদ।

    আমাদের এই মন্তব্যের বিরুদ্ধে কয়েকটি আপত্তি উঠতে পারে।

    প্রথমত, তর্ক করে কেউ বলতে পারেন, তন্ত্র হাজার হোক শিবোক্তশাস্ত্র—অতএব এই শাস্ত্রের প্রকাশভঙ্গির মধ্যেই প্রমাণ রয়েছে যে, এখানে পুরুষের ভূমিকা সত্যিই গৌণ নয়।

    দ্বিতীয়ত, তর্ক করে আরো বলা যেতে পারে, তান্ত্রিক সাধনায় ভৈরবীর স্থান থাকলেও পুরুষ সাধকদের দৃষ্টান্ত একটুও বিরল নয়। অথচ, আমাদের যুক্তি যদি ঠিক হয়,—অর্থাৎ কৃষি-কেন্দ্রিক জাদু-অনুষ্ঠানই যদি তন্ত্রের উৎস হয় এবং সে-অনুষ্ঠান যদি একান্তভাবেই মেয়েলি ব্যাপার হয়—তাহলে তন্ত্র সাধনাও নারী-প্রধান হবার কথা।

    একে একে এই দুটি যুক্তির বিচার করা যাক।

    প্রথমত তান্ত্রিক গ্রন্থগুলির রচনাভঙ্গি। শ্রীযুক্ত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়(৪০৮) একবার বলেছিলেন, “হাতের লেখা পুঁথি না পাইলে তন্ত্রের অনেক তত্ত্ব ঠিকমত বুঝা যায় না”। আমাদের মন্তব্য হলো, এমন কি ওই হাতের লেখা পুঁথিগুলিও যেহেতু অনেক উত্তরকালের সৃষ্টি সেইহেতু এগুলির রচনাভঙ্গি থেকে তন্ত্রের আদি ও অকৃত্রিম তাৎপর্য অনুমান করবার সুনিশ্চিত অবকাশ নেই। এ-রচনাভঙ্গি অর্বাচীন বলেই যে অনেকাংশে কৃত্রিম, এখানে তার সামান্ত প্রমাণ দেওয়া যায়।

    এক, শাস্ত্রীয় প্রমাণ :

    পদ্মপুরাণে পাষণ্ডোৎপত্তি অধ্যায়ে লিখিত আছে, লোকদিগকে ভ্ৰষ্ট করিবার জন্যই শিব নামের দোহাই দিয়া পাষণ্ডীরা অভিনব মত প্রকাশ করিয়াছে। (৪০৯)

    এবং শ্ৰীমদ্ভাগবতের চতুর্থ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে ভৃগুও বলছেন(৪১০),

    নষ্টশৌচ মূঢ়ধিয়ো জটাভস্মাস্থিধারিণ।
    বিশস্তু শিবদীক্ষায়াং যত্র দৈবস্তুরাসবম্।।
    ব্ৰহ্মা চ ব্রাহ্মণাশ্চৈব যদ্‌যূয়ং পরিনিন্দথ।
    সেতুং বিধরণং পুংসামত পাষণ্ডমাশ্ৰিতাঃ।।
    পবিত্রতাভ্রষ্ট মূঢ়বুদ্ধি জটাভষ্ম ও অস্থিধারীগণ শিবদীক্ষায় প্রবেশ করুন, যেখানে দৈবস্থরা ও আসব রহিয়াছে। ব্ৰহ্মা ও ব্রাহ্মণগণ, যাঁহাদের আপনারা এত নিন্দা করেন, তাহারাই পুরুষদিগের সেতুস্বরূপ, এইজন্যই আপনারা পাষণ্ডত্ব প্রাপ্ত হইয়াছিল।

    অতএব, শাস্ত্রকারদের মতেই তন্ত্রের পক্ষে ওই শিবোক্ত-শাস্ত্র সাজবার চেষ্টাটা নেহাতই কৃত্রিম। এবং এই কৃত্রিমতা আরো প্রকট হয়ে পড়ে তন্ত্রসাধকদের ভঙ্গি থেকে।

    তন্ত্রসাধকদের মনোভাব কী রকম?

    তন্ত্রের শাক্ত সাধকগণ বলেন যে, শিব ত স্থাণুসদৃশ, একটা বিদ্যমানতার দ্যোতকমাত্র, তাঁহার উপাসনা করি কোন হিসাবে? শক্তি না থাকিলে শিব ত শব, অথচ শক্তিশূন্য শিব হইতেই পারেন না। অতএব, শিব আছেন, মাথার উপর থাকুন, আমরা মায়ের–আদ্যাশক্তির উপাসনা করিব। কারণ, তিনিই ত সব—তিনি মেধা, তিনি মায়া, তিনি লজ্জা, তিনি ক্ষমা, তিনি বুদ্ধি, তিনি ধৃতি, তিনি বিদ্যা, তিনি ছায়া, তিনি শান্তি, তিনি ক্ষান্তি—তাঁহাকে পুজা করিব না ত কাহার পুজা করিব?(৪১১)

    অতএব, ওই প্রথম আপত্তির উত্তর দিয়ে আমরা সিদ্ধান্ত করতে চাই যে, যদিও উত্তরযুগে তান্ত্রিক গ্রন্থাদি শিবোক্ত-শাস্ত্র হিসেবেই রচিত হয়েছে তবুও রচনাভঙ্গির এই বৈশিষ্ট্য থেকে তান্ত্রিক ধ্যানধারণার নারীপ্রাধান্য সত্যিই অস্বীকৃত হয় না।

    দ্বিতীয়ত, সাধনপদ্ধতির কথা।

    আমাদের যুক্তি যদি ঠিক হয় তাহলে অনুমান করা প্রয়োজন যে, আধুনিক কালে তন্ত্রসাধক বলতে যদিও বহু (প্রধানতই?) পুরুষসাধককে দেখতে পাওয়া যায়, তবুও এককালে এ-সাধনা একান্তভাবেই নারীদের এক্তিয়ারে ছিলো।

    এ-কথা অনুমান করবার মতো কোনো তথ্য আছে কি? আছে।

    আচারভেদ তন্ত্র(৪১২) বলছে :

    পঞ্চতত্ত্বং খপুষ্পঞ্চ পুজয়েৎ কুলযোষিতম্।
    বামাচারো ভবেত্তত্র বামা ভূত্বা যজেং পরাম॥
    পঞ্চতত্ব অথবা পঞ্চমকার, খপুষ্প অর্থাৎ রজস্বলার রজঃ ও কুলস্ত্রীর পূজা করিবে। তাহা হইলে বামাচার হইবে। ইহাতে নিজে বামা হইয়া পরাশক্তির পুজা করিবে।

    বামা ভূত্বা যজেং পরাম্—পরাশক্তিকে বামা হয়ে পূজা করতে হবে। এবং এ-কথা শুধুমাত্র আচারভেদ তন্ত্রের কথা নয়, তন্ত্রের একটি প্রধানতম কথা। তাই স্যর্‌ ভাণ্ডারকার বলছে,(৪১৩) :

    The ambition of every pious follower of the system is to become identical with Tripurasundari, and one of his religious exercises is to habituate himself to think that he is a woman. Thus the followers of the Sakti school justify their appellation by the belief that God is a woman and it ought to be the aim of all to become a woman.
    এই সম্প্রদায়ের নিষ্ঠাবান অনুসরকের উচ্চাকাঙ্খা হলো, ত্রিপুরাসুন্দরীর সঙ্গে অদ্বৈতভাব স্থাপন করা এবং এই সাধনপদ্ধতির একটি অঙ্গ হলো নিজেকে নারী জ্ঞান করতে অভ্যস্থ হওয়া। অতএব, শাক্ত সম্প্রদায়ের অনুগামীরা নিজেদের পদবীটিকে এই বলে ব্যাখ্যা করেন যে, ঈশ্বর নারীই এবং নারীত্বই সকলের আদর্শ।

    তন্ত্রসাধকেরা এই রকম নারীভাবে সাধনা করবার চেষ্টা করেন কেন? এ-প্রশ্নের মাত্র একটিই বৈজ্ঞানিক উত্তর সম্ভবপর : তন্ত্রসাধনা আদিতে নারীদেরই সাধন-পদ্ধতি ছিলো—নারীভাবে সাধনার চেষ্টাটা তারই স্মারক।

    পৃথিবীর অন্যান্য নানান ধর্মের বেলাতেও অনুরূপ ঘটনা ঘটতে দেখা যায়; যে-সাধনা আদিতে শুধুমাত্র মেয়েলি ব্যাপার ছিলো তা উত্তরকালে পুরুষদের এক্তিয়ারে আসবার পরও সাধন-পদ্ধতি ও সাধকের ভঙ্গির মধ্যে নারীপ্রাধান্যের স্মারক টিকে থেকেছে।

    রবার্ট ব্রিফল্ট(৪১৪) দেখাচ্ছেন এবং অজস্র তথ্যের পর্যালোচনার ভিত্তিতেই দেখাচ্ছেন, কৃষিকেন্দ্রিক জাদু-অনুষ্ঠান থেকেই উত্তরকালের নানা ধর্মসম্প্রদায়ের উদ্ভব হয়েছে। এবং কৃষিকেন্দ্রিক অনুষ্ঠান থেকে উদ্ভূত বলেই আদিতে এই সম্প্রদায়গুলি মেয়েদের গুহ্যসম্প্রদায় মাত্র ছিলো। পরে এগুলির মধ্যে পুরুষদের প্রবেশাধিকার এবং ক্রমশ প্রাধান্যও দেখা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও অতীত নারীপ্রাধান্যের স্মারক মুছে যায়নি। তাই বহুক্ষেত্রেই দেখা যায়, পুরুষ পুরোহিতদেরও নারীভাবে সাধনা করতে হচ্ছে এবং সাধনার সময় নারী সাজতে হচ্ছে।

    তন্ত্র-সাধনাও সেই রকমই। বামাভাবে, বামা হয়ে, সাধনা করতে হবে।

    বামাচার নামটির পিছনেও এই ইতিহাস লুকোনো আছে কি না তা ভেবে দেখা যেতে পারে। আমরা ইতিপূর্বে বাম শব্দকে কাম অর্থে গ্রহণ করেছি —বামাচার অর্থাৎ কামাচার(৪১৫)। কিন্তু ওই বামাচার নামটির—বিশেষ করে তন্ত্রসাধনার ক্ষেত্রে বামাচার নামটির—পিছনে আরো কিছু লুপ্ত ইতিহাস থাকা অসম্ভব নয়। এ-সাধনা এককালে স্ত্রী-আচার মাত্র ছিলো বলেই হয়তো একে এখনো বামাচার বলা হয়। “কাহারও মতে ইহারা অনেক বেদবিরুদ্ধ বিপরীত আচরণ করিয়া থাকেন বলিয়া বামাচারী নামে খ্যাত”(৪১৬)। অবশ্যই বাম বা বামা কোনো শব্দকেই আক্ষরিক অর্থের দিক থেকে বেদবিরুদ্ধ ব্যাঞ্জক বলে গ্রহণ করবার অবকাশ নেই। তবুও উদ্ভূত মতবাদ অন্তত একটা অর্থে ভ্রান্ত নয় : বৈদিক আচার পুরুষপ্রধান বলেই স্ত্রী-আচার বা বামাচার স্বভাবতই বেদবিরুদ্ধ। অবশ্যই এই বামাচার নামটির নজির দেখিয়েই যদি দাবি করা হয় যে, তন্ত্রসাধনা এককালে স্ত্রী-আচার মাত্র ছিলো, তাহলে আপত্তি তুলে হয়তো বলা হবে, তন্ত্রসাধনা বলতে শুধুমাত্র বামাচার নয়; নিত্যাতন্ত্রে ও কুলার্ণবে(৪১৭) সাত প্রকার আচারের কথা লিখিত আছে। কিন্তু এ-হেন আপত্তির বিরুদ্ধে খোদ তান্ত্রিকেরা যে ঘোরতর আপত্তি তুলবেন সে-বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা,

    এখনকার বঙ্গীয় তান্ত্রিকগণের মধ্যে বামাচার ও দক্ষিণাচার উভয়াচার মিশ্রিত দেখা যায়। কিন্তু প্রকৃত তান্ত্রিকেরা একথা স্বীকার করেন না। বামকেশ্বর তন্ত্রে ৫১ পটলে লিখিত আছে :–
    আচারো দ্বিবিধো দেবি বামদক্ষিণভেদতঃ।
    জন্মমাত্ৰং দক্ষিণং হি অভিষেকেন বামকম্।
    দেবি! বামাচার ও দক্ষিণাচার ভেদে আচার দুই প্রকার। জন্মমাত্র দক্ষিণ এবং অভিষেক হইলে বামাচারী হয়।(৪১৮)

    তাহলে অকৃত্রিম তন্ত্রসাধনা বলতে বামাচারই এবং বামাচার নামটির পিছনে ওই গোপন ইতিহাস থাকা অসম্ভব নয় যে, তান্ত্রিকাচার এককালে স্ত্রী-আচার। মাত্রই ছিলো।

    —————
    ৪০৪. A. Avelon PT Preface xvii.
    ৪০৫. পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় : রচনাবলী ২:৩২০।
    ৪০৬. F. Engels OFPPS 107.
    ৪০৭. পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় : রচনাবলী ২:৩২০।
    ৪০৮. ঐ ২:২৫৭।
    ৪০৯. বিশ্বকোষ ৭:৫০৭-৮।
    ৪১০. ঐ ৭:৫০৭।
    ৪১১. পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় : রচনাবলী ২:২৯৭।
    ৪১২. বিশ্বকোষ ৭:৫১২।
    ৪১৩. R. G. Bhandarkar VS 146.
    ৪১৪. R. Briffault op. cit. 2:525, 526, 530-4, 541 ; 3:129ff.
    ৪১৫. পৃ. ১০২-১২।
    ৪১৬. বিশ্বকোষ ৭:৫১৩।
    ৪১৭. ঐ ৭:৫১২।
    ৪১৮. ঐ ৭:৫১৩।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }