Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    লোকায়ত দর্শন : দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এক পাতা গল্প891 Mins Read0
    ⤶ ⤷

    ০১. বৈদিক আর্য ও আফ্রিকার পশুপালনজীবী ট্রাইব

    বৈদিক আর্য ও আফ্রিকার পশুপালনজীবী ট্রাইব

    অধ্যাপক উইন্টারনিংস্(১) অনুমান করছেন, বৈদিক আর্যদের অর্থনৈতিক অবস্থা মোটের উপর দক্ষিণ আফ্রিকার দিন্‌ক এবং কাফির ট্রাইবদের মতোই ছিলো, আর তাই বৈদিক আর্যরাও এদের মতোই গোসম্পদকে চরম মূল্যবান মনে করতেন।

    দিনক এবং কাফিরেরা প্রধানতই পশুপালক। কিন্তু সেই সঙ্গেই তারা চাষবাসও শুরু করেছে এবং ধাতুর ব্যবহার খানিকটা আয়ত্তে এনেছে। অর্থনৈতিক উন্নতির দিক থেকে আধুনিক ট্রাইবদের যে-স্তরবিভাগ করা হয় (পৃ. ৩০০) সে-বিভাগ অনুসারে আফ্রিকার এই ট্রাইবগুলি পশুপালনের দ্বিতীয় স্তরে পড়ে(২)। সমাজ-বিবর্তনের সাধারণ নিয়ম অনুসারে এইখান থেকেই অকৃত্রিম ট্রাইব্যাল-সংগঠনে ভাঙনের সূচনা দেখা যায়(৩)। অর্থাৎ একে প্রাক্‌বিভক্ত সমাজ ও শ্রেণীবিভক্ত সমাজের মধ্যবর্তী সীমানা মনে করা যায়— পিছনে প্রাক্-বিভক্ত সমাজের স্মৃতি, সামনে শ্রেণীবিভক্ত সমাজের আভাস। দক্ষিণ আফ্রিকার এই ট্রাইবগুলির মধ্যে ক্লান-সংগঠন বা জ্ঞাতিভিত্তিক সংগঠন অনেকাংশেই অক্ষুণ্ণ থাকলেও এবং এমন কি এদের মধ্যে টোটেমবিশ্বাসের স্মারক অত্যন্ত প্রবল হলেও—ব্যক্তিগত সম্পত্তি ও রাজশক্তির আভাস দেখা দিয়েছে। তারই প্রতিবিম্ব হিসেবে দেবলোকের কল্পনাও কিছু অংশে আধুনিক হয়েছে। কিন্তু পুরোপুরি বা স্পষ্টভাবে নয়।

    ভাষাতত্ত্বের সাক্ষ্য বিচার করে অধ্যাপক গর্ডন চাইল্ড(৪) অনুমান করছেন, প্রাচীন ইন্দো-ইয়োরোপীয়েরাও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বার সময়ে অর্থনৈতিক উন্নতির এই স্তরটিতেই পৌঁছেছিলেন। অর্থাৎ, তথাকথিত আর্যরাও সে সময়ে মূলতই পশুপালক, যদিও তারা তখন কিছুটা কৃষিকাজ ও ধাতুর ব্যবহার শিখেছেন। তাদের সমাজ-সংগঠনও জ্ঞাতিভিত্তিক বা ক্লান-সংগঠন। তাই তাদের অর্থনৈতিক জীবনকেও পশুপালনের দ্বিতীয় স্তর বলা হয়েছে।

    এদিক থেকে, ভারতে আর্যোদয়-সংক্রান্ত মতবিরোধের মধ্যে প্রবেশ না করেও বলা যায় অধ্যাপক উইণ্টারনিৎস-এর উপরোক্ত অনুমান নিশ্চয়ই নির্ভুল। এবং এ-অনুমানের তাৎপর্যগুলি সত্যিই দুর্মূল্য। কেননা, বৈদিক আর্যদের সঙ্গে আফ্রিকার এই ট্রাইবগুলির অর্থনৈতিক উন্নতির সাদৃশ্য যদি মৌলিক হয় তাহলে আমাদের পদ্ধতি অনুসারে অনুমান করবার সুযোগ থাকে যে, প্রাচীনকালে বৈদিক আর্যরা মোটের উপর কী ভাবে জীবনযাপন করতেন তার অন্তত কিছুটা পরিচয় আজকের দিনেও আমাদের পক্ষে স্বচক্ষে দেখতে পাবার সুযোগ আছে। শুধু তাই নয়; অর্থনৈতিক অবস্থাই যদি ৷ সাংস্কৃতিক জীবনের প্রধান ভিত্তি হয় তাহলে আফ্রিকার ওই ট্রাইবগুলির সাংস্কৃতিক জীবন সংক্রান্ত জ্ঞান বৈদিক সংস্কৃতির উপরেও আলোকপাত করতে পারে।

    আফ্রিকার দিনকদের সম্বন্ধে অধ্যাপক সেলিগ্‌ম্যান(৫) বলছেন, গোসম্পদই ওদের সমাজের অর্থনৈতিক ভিত্তি; ফলে,

    the desire to acquire a neighbour’s herds is the common cause of these inter-tribal raids which constitute Dinka warfare.

    অধ্যাপক উইণ্টারনিৎস্‌(৬) বলছেন, ঠিক এই কারণেই বৈদিক সাহিত্যে

    the old word for ‘war’ or ‘battle’ is originally ‘desire for cattle’ (gavisti).

    বৈদিক আর্যদের মতোই আফ্রিকার এই ট্রাইবগুলির সমাজ-ব্যবস্থা পুরুষ-প্রধান। পশুপালনমূলক অর্থনীতির তাগিদেই যে এরা মাতৃপ্রাধান্যের পরিবর্তে পিতৃপ্রাধান্যের প্রচলন করেছে, সে-বিষয়ে আধুনিক বিদ্বানের আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন—অনেক ক্ষেত্রে পিতৃপ্রাধান্যের নিচে মাতৃপ্রাধান্যের ধ্বংসাবশেষ স্পষ্টভাবে চোখে পড়ে এবং উত্তরাধিকারসূত্রের মধ্যে মাতৃপ্রাধান্যের স্পষ্ট স্মারক টিকে থেকেছে(৭)। বৈদিক মানুষদের জীবনে পশুপালন-নির্ভরতা কী ভাবে আদিম মাতৃপ্রাধান্য বদলে পিতৃপ্রাধান্যের প্রবর্তন করেছিলো এ-বিষয়ে বিদ্বানেরা এখনো গবেষণা করেননি; আদিম মাতৃপ্রাধান্যের স্মারক হিসেবে অদিতির সাক্ষ্যকে গ্রহণ করা যায় কিনা তা ভেবে দেখবার অবকাশ আছে। কিন্তু এ-বিষয়ে সন্দেহের অবকাশ নেই যে, যে-অবস্থায় বৈদিক সাহিত্য রচিত হয়েছিলো তা পুরোপুরি পুরুষপ্রধান— পশুপালন-নির্ভর বলেই পুরুষপ্রধান।

    বৈদিক আর্যদের মতোই আফ্রিকার এই ট্রাইবদের মধ্যেও যজ্ঞ ও স্তোত্রের বহুল প্রচলন চোখে পড়ে; আধুনিক নৃতত্ত্ববিদেরা এই যজ্ঞ ও স্তোত্রকে sacrifices ও hymns আখ্যাই দেন। এদের যজ্ঞ প্রধানতই পশুযাগ এবং বৈদিক আর্যদের মতোই এদের পশুযাগেও মেধ্য পশুটির পেটের অংশই সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে স্বীকৃত হয়। আফ্রিকার ট্রাইবদের পশুযাগ প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বলা হয়েছে, the contents of the large intestine of the victim are scattered about and over this mound(৮); কিংবা, at the yearly sacrifice, one man, in whom the ancestral spirit is immanent, kills a sheep or a bull, and smears its blood and the contents of the large intestine upon the grave(৯), ইত্যাদি। বৈদিক পশুযাগের বেলায় পশুটিকে বধ করবার পর “অধ্বর্যু পেট চিরিয়া বপা বাহির করিয়া লন। তাঁহার সহকারী প্রতিপ্রস্থাতা দুইখানা কাঠে সেই বপা লইয়া শামিত্র অগ্নিতে তপ্ত করেন; পরে উত্তরবেদির নাভিস্থিত আহবনীয় অগ্নির উপরে ধরিয়া থাকেন। অগ্নির উত্তাপে বপ৷ গলিয়া বিন্দুবিন্দু আগুনে পড়িতে থাকে। অধ্বর্যু সঙ্গে সঙ্গে বপার উপর ঘি ঢালেন। সেই বপার কিয়দংশ যথাবিধি আগ্ৰীমন্ত্র পাঠের পর আগুনে ফেলিয়া অন্তিম প্রযাগ যাগ সম্পন্ন হয়। বপার অবশিষ্ট প্রধান যাগের জন্য রাখিয়া দেওয়া হয়”(১০)। ঐতরেয় ব্রাহ্মণে(১১) বলা হয়েছে যজ্ঞে এই পশুর বপাটিই প্রধানতম অঙ্গ বলে বিবেচিত : “অনন্তর মনুষ্যগণ ও ঋষিগণ যজ্ঞ জানিবার উদ্দেশে যজ্ঞের কোন চিহ্ন দেখিব বলিয়া দেবগণের যজ্ঞভূমিতে আসিয়াছিলেন। তাঁহারা (যজ্ঞভূমির) নিকটে বিচরণ করিতে করিতে অঙ্গহীন (বপাহীন) পশুকে শয়ান (যজ্ঞভূমিতে পতিত) অবস্থায় প্রাপ্ত হইলেন এবং বুঝিলেন, এই যে বপাটুকু তাহাই পশু। সেইজন্য এই যে বপাটুকু তাহাই পশু”।

    অবশ্যই যজুর্বেদ এবং ব্রাহ্মণগ্রন্থগুলিতে যে-ভাবে যজ্ঞকে জটিল ও পল্লবিত অবস্থায় দেখতে পাই আফ্রিকার ট্রাইবদের যজ্ঞ নিশ্চয়ই সে-রূপ ধারণ করেনি। কিন্তু ঋগ্বেদেও যজ্ঞের এ-জাতীয় জটিল পরিণতি দেখা যায় না—যদিও উত্তরকালে বৈদিক যজ্ঞ ওই রকম জটিল অনুষ্ঠানে পরিণত হবার পর তার মধ্যে ঋগ্বেদের মন্ত্রগুলিরই বিনিয়োগ-ব্যবস্থা হয়েছিলো।

    বৈদিক আর্যদের কাছে স্বর্গের এক দেবতার নাম বরুণ এবং অধ্যাপক রথ(১২) অনুমান করছেন, আদিপর্বে এই বরুণই ছিলেন বৈদিক দেবলোকের মধ্যে প্রধান; কালক্রমে তাঁর গৌরব ইন্দ্রের গৌরবের নিচে চাপা পড়েছিলো। আফ্রিকার দিনকরা তাদের এই বরুণেরই নাম দেয় দেনগ্‌ডিৎ (Dengdit)।

    They worship a high god, Dengdit, lit. ‘Great Rain’, sometimes called Nyalich and a host of ancestral spirits called yok. The Nyalich is the locative of a word meaning ‘above’, and, literally translated, signifies in the above’.(১৩)

    এবং নিকদের বিশ্বাস অনুসারে তিনিই দ্যাবা-পৃথিবীকে পরস্পর থেকে পৃথক ও বিচ্ছিন্ন করেছিলেন। ঋগ্বেদে বরুণ সম্বন্ধেও ঠিক সেই কথা।

    দ্যাবাপৃথিবী বরুণস্ত ধর্মণ বিষ্কভিতে অজরে ভূরিরেতলা।
    অর্থাৎ,
    ত,দ্যৌ ও পৃথিবী বরুণের ধর্মদ্বারা এবং প্রভূত বলের দ্বারা চিরকাল পৃথক হইয়া আছে॥ ঋগ্বেদ : ৬.৭০.১ ॥

    বীর ত্বস্য মহিনা জনূংষি বি যস্তস্তম্ভ রোদসী চিদুর্বী।
    অর্থাৎ,
    —ইহার (বরুণের) জন্ম মহান এবং ধীর, ইনি পৃথিবী ও স্বৰ্গকে নিজ নিজ স্থানে স্থাপিত করিয়াছিলেন। ঋগ্বেদ : ৭.।৮৬.১ ॥

    য: স্কম্ভেন বি রোদসী আজো ন দ্যামধারয়ৎ।
    অর্থাৎ, —যিনি (বরুণ), অন্তরীক্ষে যেমন আদিত্য দ্যৌকে ধারণ করেন, সেইরূপ দ্যৌ ও পৃথিবীকে পৃথকরূপে ধারণ করিয়াছিলেন। ঋগ্বেদ : ৮.৪১.১০ ॥

    এইখানে বলে রাখা যায় যে, বৈদিক দেবতাদেরও কিন্তু আফ্রিকার ট্রাইবদের দেবতাদের মতোই আধুনিক আধ্যাত্মিক অর্থে পরিপূর্ণ দেবত্বপ্রাপ্তি হয়নি। দিন্‌কদের বরুণদেব দেনগ্‌ডিং সম্বন্ধে বলা হয়েছে,

    among the Niel Dinkas he appears as a less remote being who at one time ruled his tribe in human guise.(১৫)

    ঋগ্বেদেও দেখি ইন্দ্রের উদ্দেশ্যে বলা হয়েছে,

    এভির্নৃভির্নৃতমো অস্য শাকৈ রায়ো বিভক্তা সংভরশ্চ বস্বঃ॥
    অর্থাৎ, —সামর্থ্যের সহিত যিনি (ইন্দ্র) এই নরদিগের মধ্যে শ্রেষ্ঠ নর, তিনি ধনের বিভাগকর্তা এবং ধনের পরিবর্ধক। ঋগ্বেদ : ৪.১৭.১১ ৷

    ঋগ্বেদে (৬.৩৬.১) ইন্দ্রকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “তুমি প্রকৃতই অন্ন”। এর সঙ্গে নবাভিষিক্ত রাজার প্রতি নাইজেরিয়ার জুকুনদের দৃষ্টিভঙ্গি তুলনা করা যায় : they bow down before him and cry : “Our rains, our crops, our health, our wealth.” “(১৬)

    বরুণের সঙ্গে বৈদিক মানুষদের সম্পর্কট যে সখার মতোই সে-বিষয়ে অধ্যাপক ম্যাক্‌ডোন্যাল(১৭) ইতিপূর্বেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন,

    Varuna is on a footing of friendship with his worshipper, who communes with him in his celestial abode and sometimes sees him with the mental eye.

    এখানে ওই worshipper শব্দ কতোখানি প্রাসঙ্গিক সে-প্রশ্ন অবশ্যই অবাস্তর নয়, কেননা, অনেক সময় বৈদিক দেবতারা যেন মানুষদেরই একজন। অগ্নিকে বলা হচ্ছে “নৃবৎসখা সভাবান” (ঋগ্বেদ : ৪.২.৫)—অর্থাৎ, মানুষদের মতোই আমাদের সখা এবং সভায় স্থিত। অতএব, ঋগ্বেদে শুধুমাত্র বরুণের সঙ্গেই বৈদিক মানুষদের এ-রকম সখার সম্বন্ধ নয়। অর্যমা সম্বন্ধে অধ্যাপক ম্যাক্‌ডোন্যাল(১৮) বলছেন, “In less than a dozen passages the word has only the appellative senses of ‘comrade’ and ‘groomsman’ এবং অর্যময় কথার অর্থ হলো relating to a comrade. ইন্দ্র ও অগ্নির প্রতিও একই সখাভাব ব্যক্ত হতে দেখা যায়।

    ইন্দ্রকে উদ্দেশ্য করে বলা হয়েছে,

    যোগেযোগে তবস্তরং বাজেবাজে হবামহে সখায় ইন্দ্ৰমূৰ্তয়ে॥
    অর্থাৎ, —প্রত্যেক কর্মের প্রারম্ভে ইন্দ্রের মূৰ্তিযুক্ত সখাকে আমরা আহ্বান করি, প্রত্যেক যজ্ঞে॥ ঋগ্বেদ : ১.৩০.৭॥

    অগ্নির উদ্দেশে বলা হয়েছে,

    আ হি ষ্মা সুনবে পিতাপির্যজত্যাপয়ে সখা সখ্যে বরেণ্যঃ ॥
    অর্থাৎ —হে (অগ্নি) তুমি শ্রেষ্ঠ; পিতা পুত্রের প্রতি, বন্ধু বন্ধুর প্রতি এবং সখা সখার প্রতি যেরূপ আচরণ করে, তুমি আমাদিগের প্রতি সেইরূপ অভীষ্ট দান কর। ঋগ্বেদ : ১.২৬.৩॥

    কিন্তু আফ্রিকার দিন্‌করা কি বৈদিক মানুষদের মতো এরকম কবিতা রচনা করে? করে। তাদের রচনা প্রসঙ্গে অধ্যাপক সেলিগ্‌মানের(১৯) মন্তব্য অত্যন্ত মূল্যবান, বৈদিক সাহিত্যের—বিশেষত ঋগ্বেদের–উপর তা আলোকপাত করতে পারে :

    The Southern Dinka (to whom the following specially refers) do not appear to use set forms of prayer, but seem to ask in ordinary simple sentences that their immediate want may be granted. They also have a number of hymns which are sung when an ox is slaughtered to avert drought or sickness; but as Mr. Shaw informed the writer, men sang them when doing light work, and lately during a severe thunderstorm every one joined in lustily to appease the elements. They also burst into one of those songs when bidding farewell to the Sirder who visited them recently. The following songs collected and translated by Mr. Shaw were composed by the tiet Wal of Bang village, who asserts that his spirit is Deng, that is Dengdit….

    ওদের স্তোত্রর একটি নমুনা :

    Father Rain falls into a solitary place.
    Father Rain falls into a solitary place.
    The Lord was in untrodden ground.
    Hold the Father well, He holds our few souls.
    Hold the Rain well, He holds our few souls.(২০)

    পৃথিবীতে আজো যারা পশুপালন-জীবিকার দ্বিতীয় স্তরে আটকে রয়েছে এই হলো তাদের সাহিত্যের নমুনা। বৈদিক আর্যরাও এক সময়ে ওই পর্যায়েই জীবন-যাপন করতেন এবং আজকের ওই আফ্রিকার ট্রাইবদের মতোই সাহিত্য-রচনাও করতেন। অধ্যাপক সেলিগ্‌মানের মন্তব্য অনুসারে দিনকদের সাহিত্যে আধুনিক আধ্যাত্মিক অর্থে প্রার্থনা-উপাসনার পরিচয় নেই; তার পরিবর্তে সহজ-সরল ভাষায় মনের কামনাগুলির সফলতা চাওয়া : to ask in ordinary simple sentences that their immediate want may be granted। ঋগ্বেদেও তাই; অন্তত ঋগ্বেদের প্রাচীনতর অংশগুলিতে নিশ্চয়ই তাই। সে-আলোচনায় আমরা একটু পরেই প্রত্যাবর্তন করবো। তার আগে, বৈদিক সংস্কৃতির বিচারে নৃতত্ত্বমূলক জ্ঞানের উপযোগিতা সংক্রান্ত কয়েকটি সাধারণ কথা আলোচনা করে নেওয়া বাঞ্ছনীয় হবে। কেননা, বহু শতাব্দী ধরে আমাদের দেশে বৈদিক সাহিত্যকে চরম শ্রদ্ধাভক্তির দৃষ্টিতে দেখা হয়েছে বলেই এ-সম্বন্ধে আমাদের মনে সাধারণভাবে একটা রহস্যঘন আবহাওয়া সৃষ্টি হয়েছে। তার দরুন, বৈদিক সাহিত্যের সবচেয়ে সহজ ও স্পষ্ট অর্থও আমাদের চোখে পড়তে চায় না—কার্ল মার্কস্ যাকে বলেছেন, a certain judicial blindness (পৃ. 549) I  নৃতত্ত্বের দিক থেকে বোঝবার চেষ্টার করলে আমাদের কাছে অন্তত একটি কথা স্পষ্ট হয়ে থাকবে : যাঁরা এ-সাহিত্য রচনা করেছিলেন তাঁরা ঠিক কোন স্তরের জীবন-যাপন করতেন। এ-বিষয়ে চেতনা, আমাদের মনের ওই রহস্যঘন আবহাওয়াকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং বৈদিক সাহিত্যের সহজ-সরল ইংগিতগুলিকে গ্রহণ করবার জন্য আমাদের মনকে প্রস্তুত করা যাবে।

    ——————
    ১. M.. W।internitz HIL 65n.
    ২. ERE 4:704ff.
    ৩. F. Engels OFPPS 259ff. G. Thomson SAGS 33.
    ৪. G. Childe A 78-93.
    ৫. ERE 4:705.
    ৬. M. Winternitz op, cit. 64.
    ৭. ERE 2:351.
    ৮. ERE 4:708.
    ৯. ERE 4:709.
    ১০. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী : রচনাবলী ৩:৫২৮।
    ১১. ঐতরেয় ব্রাহ্মণ (ত্রিবেদী) ১২১-২।
    ১২. A. A. Macdonell VM 65.
    ১৩. ERE 4:707.
    ১৪. Ibid.
    ১৫. Ibid.
    ১৬. G. Thomson SAGS 158.
    ১৭. A. A. Macdonell op. cit. 27.
    ১৮. Ibid. 45.
    ১৯. ERE 4707.
    ২০. Ibid.

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচিত ৪২ – দেবারতি মুখোপাধ্যায়
    Next Article যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    Related Articles

    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    পৃথিবীর ইতিহাস – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    ফ্রয়েড প্রসঙ্গে – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    যে গল্পের শেষ নেই – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

    August 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }