Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤷

    হযরত মুহাম্মদ (দঃ) (৫৭০-৬৩২) – সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী

    যুগে যুগে যাঁদের আবির্ভাবে ধরাপৃষ্ঠ পবিত্র হয়েছে, যাঁরা স্বীয় নিষ্কলঙ্ক চরিত্রের প্রভাবে সাধারণ মানুষ থেকে মহামানবে পরিণত হয়েছেন, অকাতরে নিজের ধন-প্রাণ উৎসর্গ করে মানুষের কল্যাণ সাধন করে চিরস্মরণীয় হয়ে আছেন, হযরত মুহাম্মদ (দঃ) তাঁদের অন্যতম।

    মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি এবং জ্ঞানের বিকাশ সাধনের জন্য তিনি আজীবন সাধনা করে গেছেন। সমগ্র আরব যখন অশিক্ষা, কুশিক্ষা, অরাজকতা, বিশৃঙ্খলা ও অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত, তখনই হযরত মুহাম্মদ (দঃ) আল্লাহ্ রহমত হিসেবে শান্তির বাণী নিয়ে আবির্ভূত হয়েছিলেন পৃথিবীর মাটিতে। তিনি আরবের মক্কা নগরীতে ৫৭০ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট (১২ রবিউল আউয়াল) কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।

    জন্মের অব্যবহিত পরেই পিতামহ আবদুল মোতালিব নাতির নাম ঘোষণা করেন ‘মুহাম্মদ’। অন্যদিকে মা আমিনা শিশু পুত্রকে আদর করে ডাকতে শুরু করেন ‘আহমদ’ বলে। আত্মীয়-স্বজনরা তাঁকে দু’নামেই ডাকতে থাকেন।

    উল্লেখ্য, সেসময় আরবে সম্ভ্রান্ত পরিবারে নবজাত শিশুকে দুধ-মায়ের হাতে ছেড়ে দেয়ার রেওয়াজ ছিল। এই প্রথা অনুসারে দুধ-মা বা ধাত্রীমাতা হালিমার হাতে হযরত মুহাম্মদ (দঃ)-এর লালন-পালনের ভার অর্পিত হয়।

    এই সময় আরববাসীরা বহু গোত্রে বিভক্ত ছিল। এর মধ্যে কুরাইশ বংশই ছিল সবচেয়ে বেশি গণ্যমান্য। পবিত্র কাবার রক্ষণাবেক্ষণের ভারও ন্যস্ত ছিল কুরাইশবংশীয় লোকদের ওপর। এই বংশ আবার বিভক্ত ছিল অনেক শাখা বা গোত্রে। এদের মধ্যে হাশেমি এবং ওমাইয়া গোত্র ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

    বনি হাশেম গোত্র ছিল সেইকালে শিক্ষাদীক্ষায়, ধন-দৌলত ও মান-সম্মানে সর্বশ্রেষ্ঠ। এই গোত্রেই জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ (দঃ)।

    হযরতের পিতার নাম আবদুল্লাহ্ এবং মাতার নাম আমিনা। পিতা আবদুল্লাহ্ তাঁর জন্মের ৮ মাস আগেই ইহলোক ত্যাগ করেছিলেন। মাকে তিনি হারিয়েছিলেন মাত্র ৮ বছর বয়সে।

     

    আরও দেখুন
    মক্কা
    হেরা
    মক্কায়
    হেরা গুহা
    মক্কার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    পিডিএফ
    বাংলা রান্নার রেসিপি বই
    অনলাইন বই

     

    সারা মুসলিম জাহানের কল্যাণের জন্য যাঁর আবির্ভাব, তিনি নিজেই ছিলেন আজন্ম এতিম। বৃদ্ধ পিতামহ আবদুল মোতালিব ও চাচা আবু তালিবের কাছে তিনি বাল্যে লালিত-পালিত হন। মাতা-পিতার স্নেহবঞ্চিত হয়ে অতিবাহিত হয়েছিল তাঁর বাল্যকাল। ফলে বিদ্যাশিক্ষার সুযোগ থেকেও তিনি বঞ্চিত হন।

    চাচা আবু তালিবের অবস্থা সচ্ছল ছিল না। তাই হযরতকে অল্প বয়সেই কঠোর পরিশ্রম করতে হয়েছে। তিনি মাঠে মেষ চরাতেন। চাচার ব্যবসার কাজে সহায়তা করতেন। এই ব্যবসা উপলক্ষে চাচার সঙ্গে তিনি সিরিয়া যান। সেখান থেকে ফিরে বালক মুহাম্মদ (দঃ) প্রত্যক্ষ করেন ফিজার যুদ্ধের বিভীষিকা। কাইস গোত্র অন্যায়ভাবে এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল কুরাইশদের ওপর। এ যুদ্ধ চলেছিল দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত। এতে মুহাম্মদ (দঃ) সরাসরি অংশ গ্রহণ করেননি। এই যুদ্ধের বিভীষিকায় তাঁর কোমল হৃদয় হাহাকার করে ওঠে। তাই তিনি শান্তিকামী উৎসাহী যুবকদের নিয়ে গঠন করেন ‘হিলফুল ফুযূল’ বা শান্তিসংঘ।

    তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত চিন্তাশীল, পরোপকারী এবং সত্যবাদী। তাঁর এই সত্যবাদিতার জন্যই আরববাসীরা তাঁকে ‘আল-আমিন’ বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন।

     

    আরও দেখুন
    মক্কায়
    মক্কা
    মক্কার
    হেরা
    হেরা গুহা
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা গল্প
    বই পড়ুন
    সেবা প্রকাশনীর বই
    উপন্যাস সংগ্রহ

     

    একটু বয়স বাড়তেই চাচা আবু তালিব হযরত মুহাম্মদ (দঃ)-কে নিয়ে চলে আসেন মক্কায়। উদ্দেশ্য, দুজনে মিলে ব্যবসা করা। কিন্তু মূলধন কোথায় পাবেন! এই চিন্তায় মগ্ন চাচা আবু তালিবের মনে পড়ল খাদিজা (রাঃ) বিবির কথা। তিনি ব্যবসার মূলধন হিসেবে খাদিজা (রাঃ)-র কাছে কিছু টাকা ধার চাওয়ার জন্য গেলেন। খাদিজা (রাঃ) সে সময়কার মক্কার একজন ধনাঢ্য মহিলা ছিলেন। হেজাজ, সিরিয়া, ইয়েমেন ও তায়েবসহ নানা জায়গায় তাঁর বাণিজ্য কাফেলা যাতায়ত করত। এই ব্যবসা উপলক্ষে এসেই বিবি খাজিদা (রাঃ)-র সঙ্গে পরিচয় ঘটে হযরত মুহাম্মদ (দঃ)-এর।

    হযরত মুহাম্মদ (দঃ) ছিলেন কাজেকর্মে একজন দক্ষ ও বিশ্বস্ত ব্যক্তি। তাঁর কর্মদক্ষতা ও ন্যায়নীতির প্রতি আকৃষ্ট হয়েই আরবের এই ধনবতী ও গুণবতী খাদিজা (রাঃ) তাঁকে একসময় বিয়ের প্রস্তাব দেন এবং তিনি তা গ্রহণ করেন। এই সময় বিবি খাদিজার (রাঃ) বয়স ছিল চল্লিশ আর হযরতের পঁচিশ বছর।

    বিবি খাদিজা (রাঃ) ছিলেন মক্কার কুরাইশ বংশের অন্যতম ধনী খুওয়াইলিদের একমাত্র কন্যা। খুওয়াইলিদ আরবের এক বিরাট ধনী ও সম্ভ্রান্ত যুবকের সাথে কন্যার বিয়ে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের কিছুদিন পরেই খাদিজার (রাঃ) স্বামী মারা যান। খাদিজার (রাঃ) স্বামীর অন্য কোনো ওয়ারিশ না থাকায় তিনিই স্বামীর যাবতীয় ধনসম্পদের অধিকারী হন। তিনি স্বামীর সব সম্পত্তি নিয়ে পিতার সংসারেই বসবাস করতে থাকেন। এর কিছুকাল পর তাঁর পিতাও মারা যান। খাদিজা তাঁর পিতার ধনদৌলতেরও একমাত্র অধিকারী হন।

     

    আরও দেখুন
    মক্কার
    মক্কা
    মক্কায়
    হেরা গুহা
    হেরা
    অনলাইন বুক
    বুক শেল্ফ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    ই-বই ডাউনলোড
    সেবা প্রকাশনীর বই

     

    বিয়ের পর হযরত মুহাম্মদ (দঃ)-এর আর্থিক সংকট দূর হয়। ফলে ধর্মচিন্তার প্রতি তিনি আকৃষ্ট হন আরও বেশি করে। একান্তভাবে নিমগ্ন হন স্রষ্টার ধ্যানে। চারদিকের অন্যায়, অবিচার আর পাপাচার দেখে তাঁর অন্তর ভরে ওঠে বেদনায়। কীভাবে পৃথিবীকে পাপমুক্ত করা যায়, একমাত্র তা-ই হয়ে উঠতে থাকে তাঁর ধ্যান-জ্ঞান।

    জীবনের এই পর্যায়ে অধিকাংশ সময় তিনি মক্কার কাছাকাছি হেরা পর্বতের গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। দীর্ঘ পনেরো বছরকাল তিনি কাটিয়েছিলেন এই ধ্যানমগ্নতায়। অবশেষে ৬১০ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে তিনি স্বর্গীয় দূত জিবরাইলের কাছ থেকে আল্লাহর বাণী লাভ করে নবুয়তপ্রাপ্ত হন।

    নবুয়ত লাভ করেই তিনি একান্তভাবে ব্রতী হন ইসলাম ধর্মের প্রচারে। এক আল্লাহর উপাসনা করার জন্যে তিনি সকল আরববাসীর প্রতি আহ্বান জানান।

    বিবি খাদিজাই (রাঃ) সর্বপ্রথম কালেমা তাইয়েব পাঠ করেন এবং হযরত মুহাম্মদ (দঃ)-কে সত্যিকার নবী বলে বিশ্বাস করে ইসলামধর্ম গ্রহণ করেন।

     

    আরও দেখুন
    হেরা
    মক্কার
    মক্কায়
    হেরা গুহা
    মক্কা
    বই পড়ুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা গল্প
    অনলাইন বুক
    বাংলা ভাষা

     

    কিন্তু হযরত মুহাম্মদ (দঃ)-এর এক আল্লাহ্ উপাসনা করার আহ্বানে প্রথমে সবাই সাড়া দেয়নি, বরং কেউ কেউ এতে ভয়ানক খেপে ওঠে এবং শুরু করে তাঁর ওপর চরম অত্যাচার। কিন্তু হাজারো দুঃখ-কষ্ট, বাধাবিঘ্নের কাছে তিনি নতি স্বীকার করেননি। সমস্ত বিপদের মধ্যেও নির্ভীক চিত্তে তিনি ঘোষণা করেন, “কুরাইশরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও এনে দেয়, তবু আমি সত্যের প্রচার থেকে বিরত হব না।”

    প্রায় তিন বছর পর্যন্ত তিনি অত্যন্ত গোপনে ও সন্তর্পণে তাঁর নতুন ধর্মের প্রচার চালাতে থাকেন। তাঁর প্রচারিত ধর্মে অনুরক্ত ও অনুপ্রানিত হয়ে হযরত ওসমান (রাঃ)সহ আরও অনেকে ইসলাম ধর্মে দীক্ষিত হন। হযরত মাঝেমধ্যে তাঁদের নিয়ে দূরে কোনও পর্বতের আড়ালে চলে যেতেন এবং সেখানে একাগ্র মনে আল্লাহর এবাদত-বন্দেগি করতেন। তাঁর ধর্ম প্রচারের পথে কুরাইশদের প্রতিবন্ধকতাই ছিল মুখ্য।

    কুরাইশদের অত্যাচার শুধু হযরতের নিজের ওপরে নয়, যাঁরা আল্লাহর প্রতি ঈমান এনে মুসলমান হয়েছিলেন, হযরতকে নবী বলে মেনে নিয়েছিলেন, তাঁদের ওপরও চলে সমান নির্যাতন।

     

    আরও দেখুন
    হেরা গুহা
    মক্কা
    হেরা
    মক্কায়
    মক্কার
    বুক শেল্ফ
    বাংলা বই
    গ্রন্থাগার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বই পড়ুন

     

    মুসলমানদের মধ্যে অধিকাংশই ছিলেন দরিদ্র ও কাফেরদের ক্রীতদাস। তাঁদের প্রতিই অত্যাচার করা শুরু করা হয় বেশি করে। তাঁদের না ছিল অর্থবল, না ছিল অস্ত্রবল। অন্যদিকে কাফেরদের ধনবল, জনবল ও অস্ত্রবল ছিল অসীম। কাজেই নীরবে অত্যাচার সহ্য করা ছাড়া মুসলমানদের কোনোই উপায় ছিল না।

    শুধু তা-ই নয়, ইসলাম-বিরোধীরা হযরতকে হত্যা করার জন্যও সুযোগের সন্ধান করতে থাকে। অবশেষে তিনি তাঁর প্রিয় সহচর হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনাবাসীরা তাঁকে গ্রহণ করেন সাদরে। ইংরেজি ৬২২ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর হযরত মুহাম্মদ (দঃ) সর্বপ্রথম মদিনায় আগমন করেন। উল্লেখ্য, তাঁর মক্কা ছেড়ে মদিনায় প্রবেশের দিন থেকেই হিজরি সাল গণনার শুরু হয়।

    হযরত মুহাম্মদ (দঃ)-এর মদিনায় হিজরত করারও দু’বছর আগে অর্থাৎ ৬২০ খ্রিস্টাব্দে (তাঁর নবুয়তের দশম বছরে) পবিত্র রমজান মাসের দশ তারিখে বিবি খাদিজা (রাঃ) ইন্তেকাল করেন।

    এদিকে হযরত মুহাম্মদ (দঃ)-এর প্রচারিত ধর্মাদর্শের প্রতি মনেপ্রাণে আনুগত্য প্রকাশ করে দলে দলে মদিনার মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হতে শুরু করেন। কাঁচা ইটের গাঁথুনি এবং খেজুর পাতার ছাউনি দিয়ে মুসলমানদের জন্যে তৈরি করা হয় মসজিদ। এই মসজিদে বসেই হযরত মুহাম্মদ (দঃ) তাঁর ধর্ম প্রচার করতেন।

     

    আরও দেখুন
    মক্কার
    হেরা গুহা
    মক্কায়
    মক্কা
    হেরা
    অনলাইন বই
    বইয়ের
    গ্রন্থাগার সেবা
    PDF
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ

     

    একদিকে মুসলমান আর অন্যদিকে কাফের। মুসলমান আর কাফেরদের মধ্যে সর্বপ্রথম যে যুদ্ধ হয়, তা বদরের যুদ্ধ। সংখ্যায় কম হলেও মুসলমানরা এ যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধে পরাজিত হয়ে কাফেররা প্রতিশোধ গ্রহণের জন্য তৈরি হতে থাকে। তারা আবু সুফিয়ানের নেতৃত্বে আবার এক বিরাট সৈন্যদল গঠন করে ওহোদের যুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু এবারও কাফেররা পরাজিত হয়।

    ওহোদের যুদ্ধের পর আর একটি বড় ধরনের যুদ্ধ হয় মদিনায়। তাকে বলা হয় খন্দকের যুদ্ধ। মক্কার কুরাইশরা মদিনায় উপস্থিত হয়ে এর চারিদিক ঘেরাও করে রাখলেও এ যুদ্ধেও কাফেরদের পরাজয় বরণ করতে হয়।

    মক্কার কুরাইশরা একাদিক্রমে কয়েকটি যুদ্ধে পরাজিত হয়ে বুঝতে পারে যে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো লাভ নেই, তাদের পরাজিত করা সম্ভব নয়।

    হিজরি অষ্টম সনের রমজান মাসে হযরত মুহাম্মদ (দঃ) দশ হাজার মুসলমানকে সাথে নিয়ে মক্কা বিজয়ে রওনা হন। তাঁরা বীরবিক্রমে মক্কার দিকে অগ্রসর হতে থাকেন। এই অবস্থা দেখে কুরাইশরা মুসলমানদের বাধা দিতে সাহসী হলো না। সুতরাং সম্পূর্ণ বিনা যুদ্ধেই মুসলমানরা অবশেষে মক্কা অধিকার করেন।

     

    আরও দেখুন
    হেরা গুহা
    মক্কা
    মক্কার
    হেরা
    মক্কায়
    সেবা প্রকাশনী বই
    বাংলা বই
    গ্রন্থাগার
    নতুন উপন্যাস
    সেবা প্রকাশনীর বই

     

    এরপর অগণিত কুরাইশসহ তাদের দলপতি আবু সুফিয়ান হযরতের কাছে এসে ক্ষমা প্রার্থনা করে গ্রহণ করেন ইসলাম ধর্ম।

    বিনা যুদ্ধে ও সম্পূর্ণ বিনা রক্তপাতে হযরত মুহাম্মদ (দঃ) মক্কা জয় করেন। এরপর তিনি অত্যন্ত আদব ও ভক্তির সাথে হেরেম শরিফে প্রবেশ করে পবিত্র কাবাগৃহ তোওয়াফ করেন।

    হযরতের ধৈর্য, বিচক্ষণতা ও মহান আদর্শের জন্য দলে দলে লোক এসে ইসলাম ধর্মে দীক্ষিত হতে থাকে। এইভাবে সমগ্র আরব তথা সারা বিশ্ব আবদ্ধ হলো ইসলামের ভ্রাতৃত্বের বন্ধনে।

    দশম হিজরী অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দ তিনি মক্কায় ‘আরাফাতের’ ময়দানে উপস্থিত হন এবং সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেন। ইতিহাসে এটাই বিদায় হজ্বের ভাষণ নামে খ্যাত।

    অবশেষে ৬৩২ খ্রিস্টাব্দের ৭ জুন মোতাবেক ১১শ হিজরি সনের ১২ রবিউল আউয়াল শেষ নবী হযরত মুহাম্মদ (দঃ) ইহলোক ত্যাগ করেন।

     

    আরও দেখুন
    হেরা গুহা
    মক্কা
    মক্কায়
    হেরা
    মক্কার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা কুইজ গেম
    বইয়ের
    বাংলা শিশু সাহিত্য

     

    হযরত মুহাম্মদ (দঃ) ছিলেন একজন মহামানব। তাঁর সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, “হযরতের মধ্যে রয়েছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ।” সত্যের প্রতি অবিচল নিষ্ঠা ও সংকল্পের দৃঢ়তাই তাঁর জীবনকে সার্থক ও সুন্দর করে তোলে। তিনি ছিলেন স্নেহময় পিতা, প্রেমময় স্বামী, সদাশয় মানব, অসীম দয়ার আধার। আপন-পর, শত্রু-মিত্র সকলের প্রতি ছিল তাঁর সমান করুণা। প্রাণঘাতী শত্রুকেও তিনি হাতে পেয়ে ক্ষমা করেছেন। দারিদ্র্য ছিল তাঁর গৌরব এবং দরিদ্রের সেবাই ছিল তাঁর জীবনের ব্রত। মানবজীবনে ধর্ম ও কর্মের এমন অভূতপূর্ব সমাবেশ জগতে বিরল।

    হযরতের চরিত্রের মহত্ত্ব ও উদারতা এবং পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক জীবনে তাঁর সংযম ও কর্মনৈপুণ্য দেখে লোকে তাঁকে ফেরেশতা বলে মনে করত। এর উত্তরে তিনি বলতেন, আমি তোমাদের মতোই মানুষ। আমি ফেরেশতা নই। আল্লাহ্তায়ালার দূত। ধর্মের ইতিহাসে এটা যেমন বিরল, তেমনি মানবতার ইতিহাসেও এক যুগান্ত সৃষ্টিকারী ঘটনা।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }