Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    রামমোহন রায় (১৭৭২–১৮৩৩) – ভারতবর্ষে নবযুগের প্রবর্তক

    যাঁর সুগভীর জীবনাদর্শ একদা কুসংস্কারাচ্ছন্ন অধঃপতিত ভারতবাসীকে দেখিয়েছিল নবজীবনের পথ, স্বদেশ ও স্বজাতির কল্যাণে যাঁর অবদান ছিল অবিস্মরণীয়, তিনিই ভারতের নবযুগের প্রবর্তক রাজা রামমোহন রায়। বলতে গেলে তিনি ছিলেন সমগ্র ভারতের জাতীয় নবজাগরণের অগ্রপথিক।

    এই নিরন্তর কর্মযোগী মহাপুরুষের জন্ম ১৭৭২ সালের ১০ মে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ সাবডিভিশনের রাধানগর গ্রামে। এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ জমিদার বংশে তাঁর জন্ম। পিতার নাম ছিল রাধাকান্ত রায় এবং মাতার নাম তারিণী দেবী।

    ‘রায়’ নবাব সরকার প্রদত্ত উপাধি। রামমোহনের পূর্বপুরুষ পরশুরাম বন্দ্যোপাধ্যায়ের কাজে খুশি হয়ে নবাব তাঁকে ‘রায়’ উপাধিতে ভূষিত করেছিলেন। সেই থেকে তাঁরা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে ‘রায়’ উপাধি লিখতে শুরু করেন।

    বাল্যকাল থেকেই রামমোহনের লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ। তিনি আট বছর বয়সে গ্রামের স্কুলে বাংলা এবং আরবি ভাষা শেখেন। আরও ভালো করে আরবি ভাষা শেখার জন্য আসেন পাটনায়। এখানে তিনি আরবি এবং ফারসি দুটোতেই ব্যুৎপত্তি লাভ করেন।

    তখনকার দিনে ফারসি ভাষা জানা না থাকলে চাকরি পাওয়া যেত না। তাই তাঁর পিতা তাঁকে ফারসি ভাষা শিক্ষা দিয়েছিলেন। অতি অল্প বয়সেই তিনি বাংলা, ফারসি এবং আরবি ভাষা শেখেন।

    এরপর বারো বছর বয়সে সংস্কৃত শেখার জন্য কাশীধামে যান। সেখানে চার বছর পড়াশোনা করেন। এই সময় তিনি বেদান্ত শাস্ত্রাদির ওপরেও গবেষণা করেন। রামমোহন সনাতন ধর্মের প্রচলিত সাকার উপাসনা পদ্ধতির বিরোধী ছিলেন। তিনি মূর্তিপূজা মানতেন না। এ সম্পর্কে মতবাদ ব্যক্ত করে তিনি “হিন্দুদিগের পৌত্তলিক ধর্মপ্রণালী’ নামে একটি বইও রচনা করেন। কিন্তু এই বই পড়ে রামমোহনের পিতা ছেলের ওপর ভয়ানক রুষ্ট হন এবং তাঁকে বাড়ি থেকেই বের করে দেন। পিতার সাথে মতানৈক্য হওয়ার পর রামমোহন আবার বেরিয়ে পড়েন পথে। ঘুরে বেড়াতে থাকেন এখানে-সেখানে। ঘুরতে ঘুরতে তিনি চলে আসেন তিব্বতে। এখানে এসেছিলেন তিনি বৌদ্ধধর্ম অনুশীলন করার জন্য। কিন্তু এই ধর্মেরও সবকিছু তিনি বিনা দ্বিধায় মেনে নিতে পারেন নি। তিব্বতে গিয়েও তিনি প্রচার করতে থাকেন এক নিরাকার ঈশ্বরের কথা। এতে করে তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা তাঁর প্রতি অসন্তুষ্ট হয়ে ওঠেন। এমনকি কোনো কোনো উগ্র বৌদ্ধ ভিক্ষু তাঁকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করতে থাকেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    গ্রন্থাগার
    গ্রন্থাগার সেবা
    Library
    PDF
    বাংলা সাহিত্য
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বই
    বাংলা ভাষা

     

    এই দুঃসংবাদ কানে গেল পিতা রাধাকান্তের। তিনি বহুকষ্টে লোক পাঠিয়ে ছেলে রামমোহনকে দেশে ফিরিয়ে আনেন। তিব্বতে কয়েক বছর থেকে আবার তিনি ফিরে আসেন ভারতে। শেখেন ইংরেজি ভাষা। মাত্র তেইশ বছর বয়সে তিনি দশটি ভাষায় পারদর্শিতা লাভ করেন। ইরেজি, বাংলা, আরবি ছাড়াও তিনি গ্রিক, হিব্রু, ল্যাটিন, ফারসি এবং উর্দু ভাষাতেও লিখতে-পড়তে পারতেন। রামমোহনের ইংরেজি রচনা পড়ে তৎকালীন কলকাতার হিন্দু কলেজের ইংরেজি ভাষার অধ্যাপক ডি. রোজারিও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন আমাদের এই উপমহাদেশের প্রথম ‘লিঙ্গুয়িস্ট’ বা বহু ভাষাবিদ। বাংলা গদ্যেরও তিনি জনকরূপে বিবেচিত।

    শিক্ষাজীবন শেষ করে রামমোহন অর্থোপার্জনে মনোযোগী হন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিভিলিয়ান কর্মচারীদের মধ্যে জন ডিগবির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। তাঁর অধীনে তিনি রাজস্ব বিভাগের কাজে যোগ দিতে রংপুরে যান। রাজস্ব ও ভূমিসংক্রান্ত বিষয়ে অপূর্ব দক্ষতা ও কর্মকুশলতার জন্য অল্পদিনের মধ্যেই তিনি দেওয়ান পদে উন্নীত হন। রংপুরে কার্যবেপদেশে ছিলেন তিনি ১৮০৫ থেকে ১৮১৪ সাল পর্যন্ত এই সময়।

    ডিগবির সাহচর্যে রামমোহনের সমস্ত পুরনো ধ্যান-ধারণা, চিন্তা-চেতনা পাল্টে যায়। বলতে গেলে এই সময়ের মধ্যেই তাঁর নতুন সমাজ-ভাবনা পরিপক্কতা লাভ করে। কিন্তু সাহিত্যসাধনা ও সমাজসংস্কারের কাজে আত্মনিয়োগ করার জন্য চাকরি ছেড়ে দিয়ে তিনি চলে আসেন মুর্শিদাবাদে। পরে কলকাতার মানিকতলায় বাড়ি কিনে সেখানেই বসবাস করতে থাকেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বাংলা গল্প
    বইয়ের
    বাংলা অনুবাদ সাহিত্য
    বই
    Books
    বাংলা কবিতা
    Library
    বইয়ের

     

    রামমোহনের ধর্মমতবাদ নিয়ে তাঁর পারিবারিক জীবনে দেখা দেয় নানারকম অশান্তি। কারণ তিনি সংস্কারমুক্ত মানুষ হলেও তাঁর পিতা রাধাকান্ত ছিলেন গোঁড়া ব্রাহ্মণ। তিনি ছেলের নতুন মতবাদকে মেনে নিতে পারেননি। তাই আবার রামমোহনকে ঘর ছেড়ে বাইরে বের হতে হলো। তিনি আলাদা বাড়ি নিয়ে নিরাকার ব্রহ্মের উপাসনায় আত্মনিয়োগ করলেন।

    পারিবারিক বিরোধ কেবল পিতার তাঁর সঙ্গেই ছিল না, এ-নিয়ে মায়ের সঙ্গেও তাঁর বিরোধের শুরু হয়। মা তারিণী দেবীও ছিলেন স্বামীর মতোই গোঁড়াপন্থি।

    তারিণী দেবী স্বামীর মৃত্যুর পর আত্মীয়দের প্ররোচনায় ছেলে রামমোহনকে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন। ব্যাপারটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। পরে মায়ের এই অপচেষ্টা ব্যর্থ হয়।

    কিন্তু রামমোহন পিতৃসম্পত্তির অধিকার নিয়ে মামলায় জিতলেও সমুদয় সম্পত্তি আবার মাকেই স্বেচ্ছায় ফিরিয়ে দিয়েছিলেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    উপন্যাস সংগ্রহ
    ই-বুক রিডার
    গ্রন্থাগার
    Library
    গ্রন্থাগার সেবা
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বই
    বাংলা লাইব্রেরী

     

    পরে মায়ের মৃত্যুর পর তিনি সেই সম্পত্তি আবার ফিরে পান। এমনকি তাঁর দুই বড় ভাই নিঃসন্তান অবস্থায় মারা গেলে তাঁদের সম্পত্তিও তাঁর অধিকারে আসে। ফলে তাঁর অর্থের অভাব দূর হয়। তখন তিনি চাকরি ছেড়ে দিয়ে সাহিত্যসাধনা, সমাজসংস্কার ও ধর্মপ্রচারে আরো গভীরভাবে মনোনিবেশ করেন।

    মুর্শিদাবাদে থাকার সময় ১৮০৩ সালে আরবি ও ফারসি ভাষায় একেশ্বরবাদ সম্পর্কে লিখিত তাঁর প্রথম গ্রন্থ ‘তুফাউল মুহাম্‌হিদ্দিন’ প্রকাশিত হয়।

    তখন থেকেই তাঁর সমাজসেবা ও সংস্কারমূলক কাজের শুরু। মানিকতলার বাড়িতেই তিনি প্রথমে ‘আত্মীয় সভা’ নামে একিটি সংঘ প্রতিষ্ঠা করেন এবং কিছুকালের মধ্যে বাংলায় ‘ব্রাহ্মণ পত্রিকা’ এবং ইংরেজিতে ‘East India Gazette’ নামে দুটো পত্রিকা বের করেন।

    ব্রাহ্ম মতবাদ প্রচারকে কেন্দ্র করে খ্রিস্টান মিশনারিদের সাথেও রামমোহনের বিরোধ শুরু হয়। এর কারণ ছিল ভিন্ন রকম। এতদিন খ্রিস্টান মিশনারিদের প্রলোভন এবং প্ররোচনায় যেসব নিম্নবর্ণের লোক খ্রিস্টধর্ম গ্রহণ করত, তারা এবার রামমোহনের ধর্মের প্রতি আকৃষ্ট হতে থাকে। এতে করে খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরকরণ প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে শুরু করে। স্বাভাবিক কারণে তারাও রামমোহনের ওপর চটে যান। তিনি একই সাথে গোঁড়া হিন্দুদেরও বিরাগভাজন হতে শুরু করেন। নবদ্বীপ ভাটপাড়া অঞ্চলসহ সমগ্র ভারতের ব্রাহ্মণরাই তাঁকে বিধর্মী বলে গালাগাল দিতে শুরু করেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ইসলামিক বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    সেবা প্রকাশনী বই
    বইয়ের
    অনলাইন বই
    গ্রন্থাগার
    বাংলা শিশু সাহিত্য

     

    এই প্রবল ও শক্তিশালী বাধাকে অতিক্রম করেও রামমোহন তাঁর ধর্মমতবাদের প্রচারকাজ চালিয়ে যেতে থাকেন নিরলসভাবে। তিনি তাঁর ক্ষুরধার যুক্তি দিয়ে পণ্ডিতমণ্ডলীকে তর্কযুদ্ধে একের পর এক পরাজিত করতে থাকেন।

    অবশেষে তাঁরই জয় হতে থাকে। তাঁর প্রতি লোকজনের শ্রদ্ধাও বাড়তে থাকে ক্রমশ। দেশের হিন্দু ধনী সমাজভুক্ত লোকেরা তাঁর ধর্মমত গ্রহণ করতে লাগলেন দলে দলে। রামমোহন তাঁর নব-প্রবর্তিত ধর্মমতবাদের মূল বক্তব্যগুলি গদ্যভাষায় লিখে প্রকাশ করতে লাগলেন।

    ১৮১৫ থেকে ১৮১৯ সময় পরিসরে তিনি একেশ্বরবাদ ধর্মমত অনুসারে অনুবাদ ও ভাষ্যসহ বেদান্তসূত্র এবং তার অর্থবোধক উপনিষদ প্রকাশে ব্রতী হন। ১৮১৫ সালে তিনি একেশ্বর উপাসনার উদ্দেশ্যে ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠা করেন। একেশ্বরবাদের ওপর ভিত্তি করে রামমোহন যে ধর্মমত প্রচার করেন, তার নাম ব্রাহ্মধর্ম। হিন্দুধর্মের নিরাকার ব্রহ্মোপসনাই সর্বোত্তম—এই প্রচারের জন্য রক্ষণশীল হিন্দু সমাজের সঙ্গে তাঁর বিরোধ প্রকট হয়ে ওঠে। এরপর হিব্রুভাষা শিখে বাইবেলের নতুন ব্যাখ্যা দিলে তিনি পাদ্রিদেরও বিরাগভাজন হন। তিনি ১৮২১ সালে ‘ইউনিটারিয়ান কমিটি’ নামক অপর একটি ধর্মসভা প্রতিষ্ঠা করেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    PDF
    বুক শেল্ফ
    ই-বুক রিডার
    বাংলা কুইজ গেম
    অনলাইন বুক
    বাংলা ভাষা
    বাংলা সাহিত্য কোর্স
    উপন্যাস সংগ্রহ

     

    দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ডেভিড হেয়ার, রামমোহনের একান্ত চেষ্টায় ১৮১৭ সালে কলকাতায় হিন্দু কলেজ স্থাপিত হয় এখানে বিশেষভাবে উল্লেখ করার বিষয় এই যে, “হিন্দু কলেজ’-এর স্থাপন প্রচেষ্টার সঙ্গে একেশ্বরবাদী রামমোহন জড়িত বলে এর হিন্দু সম্প্রদায়ভুক্ত উদ্যোগীরা বেঁকে বসেন। তারা এই বলে আপত্তি তোলেন যে, রামমোহন থাকলে তাঁরা হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকবেন না। এটা শুনে রামমোহন বলেন, তবুও শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হোক। আমার জন্য কোনো মহতী উদ্যোগ বাধাগ্ৰস্ত হোক আমি তা চাইনা। এমনই মহৎ মনের মানুষ ছিলেন তিনি।

    ১৮২৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন ধর্মসমালোচনামূলক প্রতিষ্ঠান ব্ৰাহ্মসভা। ব্রাহ্মসভাই পরবর্তীকালে ব্রাহ্মসমাজ নামে প্রসিদ্ধি লাভ করে। ব্রাহ্মসভার মাধ্যমেই রামমোহন প্রচার করেন তাঁর নতুন ধর্মমতবাদ। তিনি বেদে বর্ণিত অদ্বিতীয় ব্রহ্মের উল্লেখ করে প্রচার করেন যে, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনিই বেদের ব্রহ্ম। তিনি অদ্বিতীয় ও নিরাকার, এই ব্রহ্মের যাঁরা উপাসক তাঁরা হলেন ব্রাহ্ম। রামমোহন এই ব্রাহ্মধর্মমতবাদেরই প্রতিষ্ঠাতা।

    তিনি তাঁর প্রচারিত এই মতবাদ সম্পর্কে ‘ব্রহ্মোপাসনা’ এবং ‘বেদান্ত গ্রন্থ’ নামে দুটো গবেষণাগ্রন্থও রচনা করেন। রামমোহন প্রবর্তিত এই মতবাদ সেকালে প্রচুর আলোড়নও সৃষ্টি করেছিল। আজও ব্রাহ্মধর্ম-মতবাদের অনুসারীদের দেখা মেলে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলায়।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বাংলা গল্প
    বাংলা বই
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ই-বুক রিডার
    ই-বই ডাউনলোড
    উপন্যাস সংগ্রহ
    বাংলা কবিতা

     

    ব্রাহ্মধর্ম প্রচার ছাড়াও রামমোহনের আর একটি বিশেষ উল্লেখযোগ্য সমাজ- সংস্কারমূলক কাজ হলো সতীদাহ প্রথার নিবারণ। সেকালে সনাতন ধর্মের মধ্যে এই কুপ্রথা প্রচলিত ছিল যে, স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সঙ্গে জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিতে হবে। একেই বলা হতো সহমরণ প্রথা। স্বামীর চিতায় আত্মাহুতি দিয়ে সতী হওয়া—এটা ছিল সনাতন ধর্মের একটা অন্ধবিশ্বাস ও কুসংস্কার। এই বিধানের প্রতিপালনে বাধ্যবাধকতা না থাকলেও অনেক ক্ষেত্রে দুঃখজনকভাবে এর অপপ্রয়োগ করা হতো। রামমোহন এই কুপ্রথার বিরুদ্ধে প্রথমে গড়ে তোলেন আন্দোলন, পরে ১৮২৯ সালে তৎকালীন ব্রিটিশ-ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর সহায়তায় এর বিরুদ্ধে একটি আইন পাস করান। এভাবেই তাঁর অক্লান্ত চেষ্টায় ভারতে হিন্দুসমাজের যুগযুগ ধরে চলে আসা কুখ্যাত সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটে।

    শুধু সতীদাহ প্রথা রোধ করা নয়, তাঁর চেষ্টায় বাংলাদেশের বাল্যবিবাহ, কন্যাপণ এবং গঙ্গায় সন্তান নিক্ষেপের মতো আরও কিছু সমাজিক কুপ্রথাও বন্ধ হওয়ার পথ সুগম হয়।

    রাজনীতির ক্ষেত্রে তাঁর মতামত ছিল অতি আধুনিক। জমিদার শ্রেণীর অত্যাচারে জর্জরিত কৃষক সম্প্রদায়ের দুরবস্থার প্রতিকার দাবি করে ব্রিটিশ পার্লামেন্টের কাছে তিনি ১৮৩১ সালে স্মারকলিপি পেশ করেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    Library
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ইসলামিক বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বিনামূল্যে বই
    বুক শেল্ফ
    বাংলা অডিওবুক

     

    এছাড়া তিনি ছিলেন সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। ১৮১৮ সালে প্রেস রেগুলেশনের প্রতিবাদ করে সুপ্রিম কোর্ট বরাবর তিনি আবেদন পেশ করেন। তিনি বেশ কয়েকটি সংবাদপত্রও প্রকাশ করেন। যেমন : দ্বি-ভাষিক ‘ব্রাহ্মনিক্যাল ম্যাগাজিন ‘ (ইংরেজি ও বাংলায়) ‘ব্রাহ্মণ সেবধি’ (১৮২১), বাংলা ভাষায় ‘সম্বাদ কৌমুদী’ (১৮২১) ও ফারসি ভাষায় ‘মীরাৎ-উল-আখবার’ (১৮২২)।

    রামমোহনের জীবনের আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো ব্রিটিশ কর্তৃক ক্ষমতাচ্যুত মোগল বাদশাহ্ দ্বিতীয় আকবর শাহের বৃত্তির অর্থ বাড়ানোর জন্য বিলেত গমন। তিনি বাদশাহ্ দ্বিতীয় আকবরের প্রতিনিধি হিসেবে বোর্ড অব কন্ট্রোল কোম্পানির বিরুদ্ধে আবেদন জানাবার জন্য ১৮৩০ সালে ইংল্যান্ড গমন করেন।

    বিলেত যাবার আগে বাদশাহ্ আকবর শাহ্ই রামমোহনকে ‘রাজা’ উপাধিতে ভূষিত করেন। আর সেই থেকে তিনি রাজা রামমোহন রায় বলেই পরিচিত। বিলেতে অবস্থানকালে তিনি বাদশাহ্ পক্ষে পার্লামেন্টে ভাষন দেন এবং বাদশাহ্ বৃত্তির হার বৃদ্ধি করাতে সক্ষম হন। তিনি ১৮৩১ সালে লন্ডনে উপস্থিত হয়ে দার্শনিক জেরেমি বেনথামের সঙ্গে সাক্ষাৎ করেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    Library
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা গল্প
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ই-বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    উপন্যাস সংগ্রহ

     

    বাদশার কাজ শেষ করে তিনি ১৮৩২ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে যান। ততদিনে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছে রাজা রামমোহনের নামডাক। ফ্রান্সের সম্রাট লুই ফিলিপ তাঁর সম্মানে এক ভোজসভার আয়োজন করেন এবং তাঁকে দান করেন রাজোচিত সংবর্ধনা।

    পরের বছর তিনি আবার ফিরে আসেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে অবস্থানকালেই হঠাৎ করেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর ইহলোক ত্যাগ করেন। ব্রিস্টল নগরীর স্টেপলটন গ্রোভে তাঁকে সমাহিত করা হয়।

    পরে রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিস্টল গিয়ে তাঁর পবিত্র মরদেহ সেখান থেকে সরিয়ে আরনোজভেল নামক স্থানে সমাহিত করেন।

    তাঁর স্মরণীয় কীর্তি হলো বাংলায় ৩০টি গ্রন্থ প্রকাশ। এই গ্রন্থগুলোর মধ্যে আছে ‘বেদান্তগ্রন্থ’ (১৮১৫), ‘বেদান্তসার’ (১৮১৫), ‘ভট্টাচার্যের সহিত বিচার’ (১৮১৭), ‘গোস্বামীর সহিত বিচার’ (১৮১৮), ‘সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ’ (১৮১৮)এবং ‘গৌড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩) ইত্যাদি। এছাড়া ৩৯টি ইংরেজি রচনারও জনক তিনি।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    পিডিএফ
    Books
    সাহিত্য পত্রিকা
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ই-বই
    বাংলা বই
    সেবা প্রকাশনী বই
    বাংলা শিশু সাহিত্য

     

    রাজা রামমোহন ছিলেন উনিশ শতকের বাংলার নবজাগরণের পুরোধা পুরুষ। পাশ্চাত্যের জ্ঞানবিজ্ঞান, রীতিনীতি ও চিন্তাধার সঙ্গে ভারতীয় জ্ঞান, রীতিনীতি ও চিন্তধারার সমন্বয় সাধনেরও প্রথম উদ্যোক্তা তিনি। গুরুগম্ভীর বিষয় নিয়ে বাংলায় প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্বও তাঁর। প্রাচীন সংস্কৃত শাস্ত্রসমূহকে বাংলা ভাষায় প্রকাশ করে ‘একদিকে যেমন তিনি এ ভাষার ভাব ও শব্দ-সম্পদ বৃদ্ধি করেছেন, অন্যদিকে তেমনি এ ভাষাতে তর্ক ও বিচারমূলক গ্রন্থ রচনা করে এতে প্রকাশভঙ্গির দৃঢ়তা ও মননশীলতা সঞ্চার করে একে সতেজ ও পুষ্ট করেছেন।

    প্রতিভা, পাণ্ডিত্য, মনীষা ও কর্মনৈপুণ্যের প্রতীক রাজা রামমোহন ছিলেন নবীন ভারতের নবজাগরণের উদ্‌গাতা।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }