Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    আর্নেস্ট হেমিংওয়ে (১৮৯৮–১৯৬১) – জীবনবাদী মার্কিন কথাসাহিত্যিক

    একেবারে বখাটে ছেলে বললেও তাকে কম বলা হয়। পড়শোনায় মন নেই, পরীক্ষাতেও রেজাল্টও ভালো হয় না। হবে কেমন করে? যে-ছেলে রাইফেল নিয়ে ঘুরে বেড়ায় বনেজঙ্গলে, লেকের জলে নৌকা ভাসিয়ে মাছ শিকার করে বেড়ায় এবং মুষ্টিযুদ্ধের কসরত দেখাতে গিয়ে নাকের হাড় ভেঙে ফেলে, চোখে আঘাত পেয়ে দৃষ্টিশক্তি কমে যায়—তার রেজাল্ট কী করে ভালো হতে পারে? কিন্তু ছোটবেলায় রেজাল্ট ভালো না হলেও পরবর্তী জীবনে এই বখাটে ছেলেটিই হয়েছিলেন ইংরেজি সাহিত্যের এক দিকপাল লেখক।

    বিশ্ববিখ্যাত মার্কিন ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে (Ernest Hemingway ) বাল্যকালে এমনই দুরন্ত আর উচ্ছন্নে যাওয়া ছেলেই ছিলেন। তাঁর বাল্যজীবন দেখে কেউ সেদিন কল্পনাও করে নি এই ছেলেই একদিন সারা বিশ্বে বরেণ্য ব্যক্তিত্বে পরিণত হবেন।

    আর্নেস্ট হেমিংওয়ের জন্ম ১৮৯৮ সালে ২১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ওক পার্কে। বাবা ক্লারেন্স এডমন্ড হেমিংওয়ে ছিলেন ডাক্তার। মা গ্রেস বিয়ের আগে ছিলেন পেশাদার গায়িকা। বাবার ইচ্ছে ছিল তাঁর ছেলেও ডাক্তার হোক। ভালো লেখাপড়া করে আয়ের পথ ধরুক। কিন্তু আর্নেস্ট বাবার সে আশা পূরণ করতে পারেননি। পড়াশোনায় তাঁর মন বসেনি। ১৯১৭ সালে তিনি কোনোমতে হাইস্কুল পাস করেন, পরে গ্র্যাজুয়েশন করেন। বলতে গেলে তাঁর লেখাপড়ার এখানেই ইতি ঘটে। তারপর আর এগুতে পারেননি আর্নেস্ট।

    এই সময় চলছিল প্রথম মহাযুদ্ধ। চিরকালের দুরন্ত ছেলে তাই উচ্চাশিক্ষার জন্য কলেজে ভর্তি না হয়ে নাম লেখাতে গেলেন সেনাবাহিনীতে। কিন্তু তাঁর সে আশা পূরণ হলো না দৃষ্টিশক্তি কম ছিল বলে— শারীরিক পরীক্ষায় অযোগ্য বলে ঘোষিত হলেন।

    কিন্তু যুদ্ধে যোগদান করতে না পারলেও অনেক চেষ্টা-তদ্বির করে ১৯১৮ সালে আমেরিকান রেডক্রসে তিনি যোগদান করতে সক্ষম হলেন।

     

    আরও দেখুন
    এ ফেয়ারওয়েল টু আর্মস
    দি সান অলসো রাইজেস
    Men Without Women
    The Sun Also Rises
    Book
    বুক শেল্ফ
    In our Time
    ফর হুম দ্য বেল টোলস
    আ ফেয়ারওয়েল টু আর্মস
    A Farewell to Arms

     

    তাঁকে পাঠানো হলো ইতালিয়ান সেক্টরে অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে। এখানে তিনি মাস তিনেক কাজ করেন। এই সময় তিনি স্থানীয় পিয়েভ নদী পার হতে গিয়ে গুরুতর আহত হন। তিনি আহত হয়েছিলেন নদীর তীরের জঙ্গলের পথে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে।

    আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালে তিনি তিন মাস ছিলেন। কিন্তু এই হাসপাতালে থাকার সময়েই তিনি এক ঘটনা ঘটিয়ে বসেন। যে নার্স- মেয়েটি তাঁর সেবাযত্নে নিয়োজিত ছিলেন, তিনি তাঁর প্রেমে পড়ে যান। তিনি ব্যাকুল হয়ে মেয়েটির কাছে প্রেম নিবেদন করে বসেন। কিন্তু মেয়েটি হেমিংওয়েকে পাত্তা দেননি। ফলে তাঁর প্রেম ব্যর্থতায় পর্যবসিত হয়।

    কিন্তু প্রেম ব্যর্থ হলেও মেয়েটিকে তিনি সহজে ভুলতে পারেননি। যুদ্ধের পর তিনি একটি উপন্যাস লেখেন, যে উপন্যাসটি তাঁর জন্য বয়ে আনে সুনাম এবং অর্থ। ‘এ ফেয়ারওয়েল টু আর্মস’ (A Farewell to Arms) নামের এই উপন্যাসের যিনি নায়িকা, তিনিই ছিলেন হাসপাতালের সেই ব্যর্থ প্রেমের নায়িকা নার্স-মেয়েটি। এখানে অবশ্য তাঁর নাম পালটে রাখা হয়েছিল ক্যাথেরিন বার্কলে।

     

    আরও দেখুন
    ফর হুম দি বেল টোলস
    ফর হুম দ্য বেল টোলস
    বই
    The Sun Also Rises
    গ্রন্থ
    For Whom the Bell Tolls
    দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি
    In our Time
    এ ফেয়ারওয়েল টু আর্মস
    ইন আওয়ার টাইম

     

    যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তাঁর রেডক্রসের চাকরিটিও চলে যায়। ফলে বেকার হয়ে কিছুদিন তিনি পথে পথে ঘুরে বেড়ান। চাকরির চেস্টা করেও ব্যর্থ হন।

    অবশেষে টরোন্টোতে এসে র‍্যাফ্ কন্যেবল নামের এক ভদ্রলোকের ছেলের গৃহশিক্ষক নিযুক্ত হন। এই কন্যেবল সাহেব ছিলেন অসম্ভব ভালো লোক। তিনিই একদিন হেমিংওয়েকে নিয়ে পরিচয় করে দিলেন টরোন্টো থেকে প্রকাশিত ‘স্টার’ (Star) পত্রিকার সম্পাদকের সঙ্গে। তিনি এই পত্রিকায় যুদ্ধ বিষয়ক খবরাখবর এবং নিবন্ধ প্রকাশ করতে লাগলেন। কিন্তু তাতে করে তাঁর আর্থিক অবস্থার কোনো উন্নতি হলো না। তিনি ‘স্টার’ পত্রিকায় মোট ১৪টি প্রবন্ধ প্রকাশ করে সম্মানী পেলেন মাত্র ১৫০ ডলার। এই সামান্য আয় দিয়ে তাঁর নিজেরই চলা মুশকিল ছিল।

    আর কোনো উপায় না দেখে তিনি ফিরে এলেন তাঁদের কাছে। বাবা-মায়ের এতদিন ধারণা ছিল, তাঁদের ছেলে যখন দূরে থাকে, তা হলে নিশ্চয়ই ভালোই আয়- উপার্জন করে। কিন্তু তাদের সে আশা নিরাশায় পরিণত হলো।

    কিন্তু বাড়িতে এসেও তাঁর মন টিকল না। ১৯২০ সালে তিনি আবার বাড়ি থেকে বের হয়ে পড়লেন। চলে এলেন মিশিগানে।

     

    আরও দেখুন
    আ ফেয়ারওয়েল টু আর্মস
    A Farewell to Arms
    The Sun Also Rises
    বই
    এ ফেয়ারওয়েল টু আর্মস
    দ্য সান অলসো রাইজেস
    In our Time
    For Whom the Bell Tolls
    Oldman and the Sea
    Book

     

    এখানে এসেও তিনি ঘটিয়ে বসলেন আরেক ঘটনা। হ্যাডলি নামের এক উদীয়মানা লেখিকার প্রেমে পড়ে গেলেন। এবার আর প্রত্যাখ্যান নয়। প্রেম শুরু হওয়ার এক বছরের মধ্যেই ১৯২১ সালের ডিসেম্বরে তিনি হ্যাডলিকে বিয়ে করে ফেললেন।

    তখনও অবশ্য তাঁর সাথে ‘স্টার’ পত্রিকার সম্পর্ক ছিন্ন হয়নি। তখনও তিনি নিয়মিত লিখতেন। যৎসামান্য আয়ও হতো। কিন্তু এই সামান্য আয় দিয়ে সংসার পাতা সম্ভব ছিল না।

    এর মধ্যে তিনি ‘স্টার’ পত্রিকার সাথে পাকাপাকা চুক্তিতে উপনীত হলেন। তিনি পত্রিকার স্পেশাল করেসপন্ডেন্টের দায়িত্ব নিয়ে ইউরোপে আসেন। পত্রিকা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়, তিনি লেখার জন্য নিয়মিত সম্মানী পাবেন এবং পত্রিকার প্রচারের ও সার্কুলেশন বৃদ্ধির জন্যও কাজ করবেন। এজন্যও তিনি আলাদা বেতন এবং অন্যান্য খরচ পাবেন। ফলে তাঁর ভালোই আয় হতে লাগল। তিনি সপ্তাহে প্রায় ৭৫ ডলার করে উপার্জন করতে লাগলেন। এতে তাঁদের দুজনের সংসারেও এল সচ্ছলতা।

     

    আরও দেখুন
    Men Without Women
    আ ফেয়ারওয়েল টু আর্মস
    দি সান অলসো রাইজেস
    ফর হুম দ্য বেল টোলস
    বই
    The Sun Also Rises
    A Farewell to Arms
    For Whom the Bell Tolls
    ইন আওয়ার টাইম
    বুক শেল্ফ

     

    এই সময় থেকে পত্রিকায় ফিচার লিখতে লিখতেই সহসা তাঁর লেখার ব্যাপারে ঝোঁক এসে যায়। তাঁর স্ত্রী হ্যাডলিও ছিলেন লেখিকা। তাই স্ত্রীর অনুপ্রেরণাতেই তিনিও লিখতে শুরু করেন।

    তিনি প্রথম তিনি তার সাহিত্যিকজীবন শুরু করেন ব্যঙ্গরস্যাত্মক লেখা দিয়ে। তাঁর প্রথম ব্যঙ্গ রচনার নাম ‘শেকসপিয়ার অ্যান্ড কোং’ (Shakespeare and Co)। লেখাটি হালকা ধরনের হলেও বেশ খ্যাতি অর্জন করে।

    ফলে তিনি নিজেও অনুপ্রাণিত হন এবং দু’হাতে লিখতে থাকেন। প্রকাশিতও হতে থাকে। তাঁর দ্বিতীয় গল্পর বই “থ্রি স্টোরিস অ্যান্ড টেন পোয়েমস’ (Three Stories and Ten Poems)। এর পরে প্রকাশিত হয় একটি গল্প গ্রন্থ ‘ইন আওয়ার টাইম’ (In our Time)। প্রকাশিত হয় ১৯২৫ সালে।

    হেমিংওয়ে তাঁর প্রথম সন্তানের জন্মের পরই একবার দেশে ফিরে আসেন। কিন্তু এই সময় নানারকম নারীঘটিত কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ‘স্টার’ পত্রিকার সঙ্গে পর্যন্ত তাঁর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। পরে তিনি আবার তাঁর স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে প্যারিসে ফিরে আসেন।

     

    আরও দেখুন
    আ ফেয়ারওয়েল টু আর্মস
    বুক শেল্ফ
    ইন আওয়ার টাইম
    এ ফেয়ারওয়েল টু আর্মস
    বই
    মেন উইদাউট উইমেন
    দ্য সান অলসো রাইজেস
    ফর হুম দি বেল টোলস
    A Farewell to Arms
    In our Time

     

    ১৯২৪ সালে তিনি প্যাম্পলোনা ভ্রমণ করেন। সেখানে যাওয়ার পরই ১৯২৫ সালে তাঁর প্রথম উপন্যাস “দি সান অলসো রাইজেস’ (The Sun Also Rises) প্রকাশিত হয়। আর্নেস্ট হেমিংওয়ের প্রথম বিয়ে সুখের হয়নি। ১৯২৭ সালে হ্যাডলির সাথে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি বিয়ে করেন ‘ভোগ’ (Vogue) পত্রিকার অন্যতম সম্পাদিকা সুন্দরী পলিনকে এবং ১৯২৭ সালেই প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ “দি মেন উইদাউট উইমেন’ (The Men Without Women)। হেমিংওয়ের সবচেয়ে বিখ্যাত গ্রন্থ, প্রকাশের পর যার আশি হাজার কপি মাত্র তিন মাসে বিক্রি হয়ে বেস্ট সেলারের গৌরব অর্জন করেছিল, সেই ‘এ ফেয়ারওয়েল টু আর্মস’ (A Farewell to Arms) উপন্যাস প্রকাশিত হয় ১৯২৭ সালে। এই গ্রন্থটি প্রকাশের পর থেকে হেমিংওয়ের আর্থিক অনটন কেটে যায়।

    ১৯৩৬ সালে হেমিংওয়ে আবার ছুটে আসেন স্পেনের যুদ্ধক্ষেত্রে। তিনি মার্কিন পত্রপত্রিকার জন্য যুদ্ধের খবর সরবরাহ করতে থাকেন। এই সময় প্রকাশিত তাঁর প্রথম নাটক ‘দি ফাইট কলাম’ (The Fight Column)। এই নাটকটি তিনি স্পেনের জেনারেল ফ্রাঙ্কোকে ব্যঙ্গ করে লিখেছিলেন।

    ১৯৪০ সালে প্রকাশিত হয় তাঁর আর একটি পাঠকনন্দিত উপন্যাস ‘ফর হুম দি বেল টোলস’ (For Whom the Bell Tolls)। সেই বছরেই তাঁর জীবনে ঘটে যায় আর একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর দ্বিতীয় স্ত্রী পলিনের সঙ্গেও তাঁর বিবাহবিচ্ছেদ ঘটে এবং মার্থজিল হার্নকে গ্রহণ করেন তৃতীয় স্ত্রী হিসেবে।

     

    আরও দেখুন
    মেন উইদাউট উইমেন
    The Sun Also Rises
    আ ফেয়ারওয়েল টু আর্মস
    Oldman and the Sea
    ফর হুম দ্য বেল টোলস
    দি সান অলসো রাইজেস
    বুক শেল্ফ
    In our Time
    ফর হুম দি বেল টোলস
    বই

     

    এরই মধ্যেই শুরু হয়ে যায় দ্বিতীয় মহাযুদ্ধ। ১৯৪২ সালে তিনি আবার ইংল্যান্ড এবং ফ্রান্স থেকে যুদ্ধকালীন সংবাদদাতা হিসেবে কাজ করতে শুরু করেন। যুদ্ধশেষে তিনি ফিরে আসেন কিউবায় নিজের বাড়িতে। এই সময় আবার ঘটে বিবাহবিচ্ছেদ। এবার তিনি বিয়ে করেন টাইম ম্যাগাজিনের মেরি ওয়েলশকে। এই মেরি ওয়েলশই হেমিংওয়ের সঙ্গে তাঁর জীবনে শেষ দিন পর্যন্ত ছিলেন।

    ১৯৫০ সালে প্রকাশিত হয় হেমিংওয়ের আরেকটি গ্রন্থ ‘অ্যাক্রস দি রিভার অ্যান্ড দি ট্রিস’ (Across the River and the Trees)। কিন্তু বইটি খুব একটা পাঠক সমাদর লাভ করেনি। অবশ্য তাতে তিনি নিরুদ্যম হননি।

    হেমিংওয়ের সবচাইতে উল্যেখযোগ্য গ্রন্থ এবং যে গ্রন্থ তাঁকে বিশ্বসাহিত্যে অমরত্বের আসন দান করেছে, এনে দিয়েছে জগৎজোড়া সম্মান, সেই ‘ওল্ডম্যান অ্যান্ড দি সি’ (The Oldman and the Sea) গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫২ সালে। এই গ্রন্থের অপূর্ব প্রকাশভঙ্গি এবং রচনাকৌশল বিশ্বের পাঠকসমাজকে হতবাক করে দিয়েছিল। আর সেইসাথে তাঁর জন্য বয়ে এনেছিল অজস্র খ্যাতি আর অর্থ।

     

    আরও দেখুন
    Men Without Women
    Book
    A Farewell to Arms
    ফর হুম দি বেল টোলস
    The Sun Also Rises
    ফর হুম দ্য বেল টোলস
    ইন আওয়ার টাইম
    আ ফেয়ারওয়েল টু আর্মস
    মেন উইদাউট উইমেন
    এ ফেয়ারওয়েল টু আর্মস

     

    তাঁর এই ‘ওল্ড ম্যান অ্যান্ড দি সি’ বইটির জন্যই পেলেন যুক্তরাস্ট্রের বিখ্যাত পুলিৎজার পুরস্কার। শুধু পুলিত্জার পুরস্কার নয়, এই গ্রন্থটির জন্যই তিনি ১৯৫৪ সালে লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার।

    হেমিংওয়েরে এই বিখ্যাত উপন্যাসটি রচিত হয়েছিল কোহিমার জেলেপল্লীর বাস্তব কাহিনী নিয়ে। এই পল্লীর সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ। তিনি ছিলেন তাদের প্রিয় পাপা। হেমিংওয়েরও তাদের জন্য ছিল আন্তরিক ভালবাসা। তাই ‘ওল্ড ম্যান অ্যান্ড দি সি’ গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার বাবদ যে অর্থ তিনি পেয়েছিলেন, তার সমস্তটাই তিনি ব্যয় করেছিলেন কোহিমার গরিব জেলেদের অবস্থার উন্নয়নের জন্য।

    এত খ্যাতি এত অর্থ পাওয়ার পরও আর্নেস্ট হোমিংওয়ের মনে কোনো শান্তি ছিল না, জীবনে কখনও তাঁর স্থিরতা আসেনি। দাম্পত্যজীবনেও তিনি শান্তি খুঁজে পাননি।

    এই হতাশা তাঁকে ঘিরে ধরেছিল শেষ জীবনে আরও বেশি করে। আর তারই পরিণামে তিনি ১৯৬১ সালের ২ জুলাই রাইফেলের গুলিতে আত্মহননের পথ বেছে নেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }