Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    গুরু নানক (১৪৬৯–১৫৩৮) – শিখ ধর্মমতের প্রবর্তক

    যাঁর প্রচারিত ধর্মমতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল শিখ নামের একটি জাতি, সেই ধর্ম প্রচারকের নাম গুরু নানক। এই মহান পুরুষ যে ধর্ম প্রচার করেছিলেন একদিন তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ভারতের পঞ্জাব ও সিন্ধু প্রদেশ জুড়ে।

    ধর্মগুরু নানকের জন্ম ১৪৬৯ সালের ১৫ এপ্রিল তালবন্দি নামের এক গ্রামে। তালবন্দি গ্রামটি বর্তমানে পাকিস্তানের অন্যতম বৃহৎ নগরী লাহোর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। বর্তমানে এটি ‘নানকানা’ নামে পরিচিত।

    নানকের জন্ম হয়েছিল এক ধনাঢ্য ক্ষত্রিয় পরিবারে। বাবার নাম ছিল কালু বেদী তিনি ছিলেন পাঞ্জাবের এক রাজপুত শাসকের উচ্চপদস্থ কর্মচারী। নানকের মায়ের নাম ছিল ত্রিপতা।

    বাল্যকালে তিনি লালিত-পালিত হয়েছিলেন তাঁর বড় বোন নানকীর কাছে। নানকী তাঁর মাতামহের বাড়িতে জন্মেছিলেন বলে সবাই তাঁকে এই নামে ডাকত। আর বড় বোন নানকীর কাছে লালিত-পালিত হতে গিয়ে নানকীর ভাই হিসেবে গুরু নানকও সকলের কাছে নানক বলে পরিচিতি লাভ করেন। সেই থেকেই তাঁর নাম নানক।

    গুরু নানকের জন্ম নিয়ে কিছু কিছু কিংবদন্তি প্রচলিত আছে। মানবশিশু জন্মের পরই কেঁদে ওঠে। কিন্তু নানকের বেলায় ঘটেছিল বিপরীত ঘটনা। অর্থাৎ নবজাত নানক মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই হাসতে শুরু করেছিলেন। প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছিলেন তিনি।

    এরপর জ্যোতিষী নবজাতকের ভাগ্য গণনা করতে এসে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, এই শিশু এমন প্রভাবশালী ব্যক্তি হবেন, যার কাছে সমস্ত পৃথিবী এসে মাথা নত করবে।

    বয়স বাড়ার সাথে সাথেই এমন লক্ষণ সত্যি সত্যি তাঁর মধ্যে দেখাও গিয়েছিল। তিনি ছোটবেলা থেকেই সাধু-সন্ন্যাসীদের মতো আচরণ করতেন। বুড়ো মানুষের মতো গুরুগম্ভীর থাকতেন। মানুষকে উপদেশ দিতেন। শৈশব-কালের চপলতা তাঁর মধ্যে কখনও ছিল না। পাশাপাশি তাঁর আরও একটি বড় গুণ ছিল। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু। পরের দুঃখ দেখলে খুবই বিচলিত হয়ে পড়তেন। পকেট-খরচের জন্য তিনি বাবার কাছ থেকে প্রতিদিন যা পেতেন, তার সবকিছু বিলিয়ে দিতেন গরিব-দুঃখীদের মধ্যে। কেউ এসে তাঁর কাছে কিছু চাইলে কখনও তাদেরকে বিমুখ করতেন না। পরের দুঃখ মোচন করাতেই ছিল তাঁর আনন্দ।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা কবিতা
    সেবা প্রকাশনী বই
    Library
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা উপন্যাস
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা ইসলামিক বই

     

    তাঁর যখন সাত-আট বছর বয়স, তখন তাঁকে পাঠশালায় ভর্তি করিয়ে দেওয়া হয়। কিন্তু লেখাপড়ার দিকে কোনো মনোযোগ ছিল না তাঁর। নিয়মিত স্কুলেও যেতেন না। গেলেও পড়া মুখস্থ করতে পারতেন না।

    স্কুল ফাঁকি দিয়ে নির্জনে বসে ধ্যান করতেন। এভাবেই একাকী চলে যেতেন গভীর জঙ্গলে, যাতে করে কেউ তাঁকে খুঁজে না পায়, তাঁকে বিরক্ত করতে না পারে।

    ছেলের এই অবস্থা দেখে খুব ভাবনায় পড়ে গেলেন বাবা কালু বেদী। তিনি ভাবলেন, নিশ্চয়ই তাঁর ছেলের মাথায় কোনো গোলমাল হয়েছে। মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে। তাই ছেলের চিকিৎসার জন্য ডেকে আনলেন স্থানীয় এক কোবরেজ মশাইকে। তিনি এসেই তার নাড়ি পরীক্ষা করার জন্য নানকের হাত দেখতে চাইলেন। কিন্তু নানক কোবরেজ মশাইকে হাত দেখতে দিলেন না। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে সরিয়ে নিলেন নিজের হাত। তারপর কোবরেজ মশাইকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করলেন।

    নানকের লেখাপড়া আর অগ্রসর হলো না। তবু কিছুদিন তিনি বৈদ্যনাথ পণ্ডিতের কাছে সংস্কৃত এবং কুতুবুদ্দিন মোল্লার কাছে ফারসিভাষায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছিলেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    PDF
    বাংলা সাহিত্য
    বাংলা রান্নার রেসিপি বই
    সাহিত্য পত্রিকা
    বিনামূল্যে বই
    গ্রন্থাগার সেবা
    বাংলা কমিকস
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

     

    একটু বড় হবার পর পিতা তাঁকে জমি চাষাবাদের কাজে লাগিয়ে দিলেন। কিন্তু এ কাজও ভালো লাগল না নানকের। এমনকি ব্যবসা কিংবা চাকরি কোনো কাজ করতেই রাজি হলেন না। সংসারিক কোনো কাজই তাঁর ভালো লাগত না।

    একবার কালু বেদী নানককে ৪০ টাকা দিয়ে লাহোর শহরে পাঠান ব্যবসা করার জন্য। বলে দেন, শহর থেকে এমন কিছু কিনে আনতে, পরে যা বিক্রি করলে লাভ হয়। যাওয়ার সময় নানকের সাথে বাড়ির চাকর বালা নামের ছেলেটাকেও তার সঙ্গে দিয়ে দেন। নানক শহরে এসে খুঁজতে থাকেন একপথ থেকে আরেক পথ। কোন্ জিনিস কিনবেন, কোন্ জিনিস কিনলে লাভ হবে, তার কিছুই ঠিক করতে পারলেন না।

    এমন সময় দেখলেন, পথের পাশে বসে আছে অনেকগুলো গরিব-দুঃখী মানুষ। তাদের সবাই তিনদিন ধরে উপোস। খাবার জোটাতে পারেনি। তাই ক্ষুধায় কাতর। নানক বালাকে সঙ্গে নিয়ে ওদের কাছে এসে দাঁড়ালেন। অনেকক্ষণ ধরে পথের গরিব লোকগুলোকে লক্ষ করলেন। পরে বালাকে বললেন, বালা দ্যাখ, ওই যে পথের পাশে গরিব লোকগুলো বসে আছে, ওরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তুই বল দেখি ওদের ক্ষুধার কষ্ট দূর করার চেয়ে বড় ভাগ্যের কাজ আর কী হতে পারে? এটাই তো সবচেয়ে লাভের কাজ। পরের দুঃখ মোচন করার চেয়ে বড় লাভের কাজ আর কিছুই নেই।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    Books
    বাংলা ই-বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা কমিকস
    নতুন উপন্যাস
    বাংলা শিশু সাহিত্য
    ই-বুক রিডার
    বাংলা টাইপিং সফটওয়্যার

     

    তখন তিনি ব্যবসার মূলধন ৪০ টাকা খরচ করে ওদের খাইয়ে সন্তুষ্ট করে মনের আনন্দে বাড়ি ফিরে এলেন।

    ছেলের কথা শুনে বাবাতো রেগে আগুন। অনেক তিরস্কারও করলেন ছেলেকে। সব তিরস্কার মুখ বুজে সহ্য করলেন নানক। কারণ বাবার বকুনির চেয়ে পরের দুঃখ মোচন করে আসতে পারার আনন্দ তাঁর কাছে অনেক বড়। এমনি করে কেটেছিল তাঁর বাল্যকাল।

    এই ছন্নছাড়া জীবন নিয়ে নানক সংসারও পেতেছিলেন, বিয়েও করেছিলেন চৌনী নামের এক ক্ষত্রিয় মেয়েকে। হয়েছিলেন দুটি পুত্রসন্তানের জনক। তাদের নাম ছিল শ্রীচাঁদ ও লক্ষ্মীচাঁদ। কিন্তু তবু সংসার তাঁকে ধরে রাখতে পারল না। সংসারের মোহ আর সুখের চেয়ে তাঁর কাছে বড় হয়ে দেখা দিল ভবিষ্যৎ-চিন্তা।

    আর এই চিন্তাতেই তিনি ছাড়লেন ঘর-সংসার, স্ত্রী-পুত্র। ঘর থেকে বের হয়ে ঈশ্বরের আরাধনায়, সত্যের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলেন পথে-পথে। দেশ থেকে দেশান্তরে। তিনি ভ্রমণ করলেন মক্কা, বাগদাদ এবং ভারতবর্ষের নানা স্থান। এমনকি প্রবাদ আছে, তিনি নাকি পশ্চিমে সুদূর রোম এবং পূর্বে চিন পর্যন্তও ভ্রমণ করেছিলেন। নানা দেশ ঘুরেফিরে দীর্ঘদিন পর আবার ফিরে এলেন পাঞ্জাবে ১৫২০ সালে।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা উপন্যাস
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা কবিতা
    বাংলা ইসলামিক বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    Books
    বাংলা রান্নার রেসিপি বই
    অনলাইন বই

     

    তাঁর আরবের বিভিন্ন দেশ সফর নিয়েও নানা গল্প প্রচলিত। তিনি মক্কা থেকে মদিনা হয়ে ঘুরতে ঘুরতে একদিন ইরাকের রাজধানী বাগদাদে পৌছুলেন।

    এ-সময় ইরাকের বাদশাহ্, ছিলেন অত্যন্ত ধনলোভী। প্রজাদের ওপর অত্যাচার করে ধনদৌলত সংগ্রহ করে জমা করতেন রাজ-কোষাগারে। ধনদৌলত জমা করা ছিল তাঁর নেশা। প্রজারা বাদশাহ্ অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল।

    বাগদাদে এসে নানক এই ধনলোভী বাদশার কথা শুনলেন। গুরু নানক বাদশাহকে শিক্ষা দেওয়ার জন্য এক মজার কৌশল অবলম্বন করলেন। তিনি রাজপ্রাসাদের সামনে বসে গেলেন আড্ডা জমিয়ে। তারপর রাজপথের যত ইটপাথর ছিল, তা কুড়িয়ে এনে জমা করতে লাগলেন চারপাশে। প্রাসাদের দোতলা থেকে বাদশাহ্ এসব দেখেন আর হাসেন। মনে করলেন কোথাকার এক পাগল এসে জুটেছে এখানে।

    একদিন তিনি পাগল নানককে ডেকে বললেন, ওরে পাগল, এসব ইটপাথর একত্র করছিস কেন? এসব কি তোর মরার পরে সঙ্গে যাবে?

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    Books
    বাংলা উপন্যাস
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা অনুবাদ সাহিত্য
    সেবা প্রকাশনী বই
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা গল্প

     

    তখন গুরু নানকও হেসে বললেন, শুনেছি, আপনিও অনেক ধনদৌলত জমা করেছেন কোষাগারে। যদি মৃত্যুর পর আপনি ঐসব সঙ্গে নিয়ে যেতে পারেন, তা হলে আমিও কেন এসব ইটপাথর নিয়ে যেতে পারব না?

    বাদশাহ্ একথা শুনে খুবই লজ্জিত হলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আরও বুঝতে পারলেন, যাঁকে তিনি এতক্ষণ পাগল ভেবেছিলেন, তিনি সত্যিকার পাগল নন। তিনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন গুরু নানকের সত্যিকার পরিচয়। বাদশাহ্ এসে ক্ষমা চাইলেন নানকের কাছে। এর পরই তিনি নিজের সমস্ত ধন-সম্পত্তি গরিব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দিলেন।

    বাগদাদ থেকে ফিরে আসার সময় বাদশাহ্ গুরু নানককে একটি চোগা (ঢিলাঢালা পোশাক) উপহার দিয়েছিলেন। ঐ চোগা এখনও ডেরাবাবা নামক গুরুদ্বারে রক্ষিত আছে।

    এরপর বাকি জীবনটা তিনি পাঞ্জাবেই কাটিয়েছিলেন। তিনি তাঁর স্থায়ী আস্তানা পেতেছিলেন মধ্য পাঞ্জাবের কর্তারপুর গ্রামে। কথিত আছে, গুরু নানকেরই এক ধনী শিষ্য তাঁর জন্য তৈরি করে দিয়েছিলেন এই গ্রামটি। গড়ে দিয়েছিলেন গুরুর মন্দির।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক
    বাংলা ই-বুক রিডার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা কমিকস
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

     

    এর পরই তিনি প্রচার করতে থাকেন তাঁর ধর্মমত। তাঁর উদারপন্থি ধর্মমত অনুসারে—ভগবান এক। অদ্বিতীয় তিনি। এমনকি তাঁর কোনো আকারও নেই। নানক আসলে হিন্দু ও ইসলাম ধর্মের সমন্বয়ে অর্থাৎ এ দুটো ধর্ম থেকেই সমানভাবে সার কথাগুলো নিয়েই সৃষ্টি করেছিলেন তাঁর নতুন মতবাদ। সকল ধর্মের প্রতিই ছিল তাঁর অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা। তিনি তাঁর ধর্মমতে তাই সকল ধর্মের সমন্বয় সাধন করতে চেষ্টা করেছিলেন।

    শুরু নানকের প্রচারিত এই ধর্মমতের নাম শিখ ধর্ম। শিখ শব্দের অর্থ শিষ্য। তাঁর শিষ্যরাই শিখ নামে পরিচিত। তিনি জাতিধর্ম নির্বিশেষে সকলকেই তাঁর শিষ্য করতেন। তবে জাঠ সম্প্রদায়ের লোকজনই বেশি সংখ্যায় তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।

    গুরু নানক বলতেন, ভগবানকে পাবার জন্য সৎ গুরুর ওপর নির্ভর করতে হয়। তিনিই শিষ্যকে ঈশ্বরের সন্ধান বলে দেন।

    তিনি আরও বলতেন, ধর্মের মূলকথা হলো—আধ্যাত্মিক শুদ্ধতা। আত্মার উন্নতি ও বিকাশ। বাইরের পূজা-উপাসনা এবং মন্দির, গির্জা-মসজিদে প্রার্থনা করার চেয়ে আত্মার শুদ্ধিই বড় কথা।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা ভাষা
    ই-বই ডাউনলোড
    বাংলা রান্নার রেসিপি বই
    সেবা প্রকাশনী বই
    বাংলা গানের লিরিক্স বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা কবিতা
    বইয়ের

     

    একসময় নানকের এই মতবাদ দারুণভাবে আলোড়ন সৃষ্টি করে। তা ছড়িয়ে পড়ে উত্তর-পশ্চিম সীমান্ত থেকে দিল্লি পর্যন্ত।

    নানকের সমস্ত উপদেশ ও বাণীর সংকলন নিয়ে প্রকাশিত হয় একটি গ্রন্থ। এটিকেই বলা হয় আদিগ্রন্থ বা গ্রন্থসাহেব।

    শিখদের দশম গুরুর নাম গোবিন্দ সিংহ। তিনি প্রচার করেন, শিখদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, তাদেরকে একটি শক্তিশালী জাতিতে পরিণত করতে হবে। তাদের সামরিক শিক্ষার প্রয়োজন আছে।

    এভাবেই নিরীহ শিখরা দুর্ধর্ষ জাতিতে রূপান্তরিত হলো। তাদের নতুন নামকরণ হল খালসা। খালসা শব্দের অর্থ ঈশ্বরের সম্পত্তি। আর তাদের চিহ্ন হল বড় চুল-দাড়ি, খাটো জাঙ্গিয়া, হাতে লোহার বালা, চুলে চিরুনি আর কোমরে কৃপাণ। আজও শিখেরা এটা মেনে চলে। শিখদের প্রধান ধর্ম-মন্দির পাঞ্জাবের অমৃতসরের ‘স্বর্ণমন্দির’।

    গুরু নানকের জীবন সম্পর্কে আরও অনেক মজার মজার গল্প প্রচলিত।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা গল্প
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা কুইজ গেম
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বুক শেল্ফ
    নতুন উপন্যাস

     

    লালু ছুতার নামের গুরু নানকের ছিল এক প্রিয় শিষ্য। সে ছিল খুবই গরিব। এই লালু ছুতারের বাড়িতেই গুরু নানক একদিন অতিথি হলেন।

    তাঁর বাড়ির পাশেই ছিল নানকের আরেক শিষ্য। তাঁর নাম ছিল মালিক ভাগো। তিনি ছিলেন মস্ত বড়লোক। এলাকার এক বিত্তশালী দেওয়ান।

    মালিক ভাগো হাজার অনুরোধ করেও গুরুকে তাঁর বাড়িতে নিতে পারলেন না। অথচ তারই পাশে এক দরিদ্র মিস্ত্রি লালুর বাড়িতে তিনি খুদকুঁড়ো খেতে গেলেন। এতে তাঁর আত্মসম্মানে দারুণ আঘাত লাগল। তখন নানক মালিক ভাগোকে তাঁর বাড়ি থেকেও খাবার আনতে বললেন। মালিক ভাগো গুরুর জন্য খুব দামি কিছু খাবার নিয়ে এলেন।

    নানক তখন তাঁর সামনেই করলেন এক মজার কাণ্ড। তিনি খাবারগুলোকে হাতে নিয়ে নিঙড়াতে লাগলেন। আর কী আশ্চর্য! সেই ঘিয়ে ভাজা লুচি-পরোটা থেকে ঝরঝর করে পড়তে লাগল টাটকা লাল রক্ত। ব্যাপারটা দেখে মালিক ভাগোর মুখ গেল শুকিয়ে। তিনি তার পরই লালু ছুতারের শুকনো রুটি নিয়েও হাতে নিঙড়াতে লাগলেন। কিন্তু এই শুকনো রুটি থেকে গড়িয়ে পড়তে লাগল সাদা দুধের ধারা।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা উপন্যাস
    বাংলা অডিওবুক
    নতুন উপন্যাস
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা ই-বুক রিডার
    সেবা প্রকাশনীর বই
    বাংলা কুইজ গেম

     

    এই কাণ্ড দেখে মালিক ভাগোর চৈতন্যোদয় হলো। তিনি তখনই গুরুর পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন। তিনি যে ধন-ঐশ্বর্যের অহংকার করেছিলেন, তার জন্য অনুশোচনা করলেন। তার অন্তর নির্মল হলো, আত্মা হলো পরিশুদ্ধ। তিনি হলেন খাঁটি শিখ।

    মহান গুরু নানকের মৃত্যু হয় ৬৯ বছর বয়সে ১৫৩৮ খ্রিস্টাব্দে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }