Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    আইজাক নিউটন (১৬৪২–১৭২৭) – মাধ্যাকর্ষন শক্তির আবিষ্কারক

    প্রশ্নটা ছিল ভারি মজার, গাছ থেকে আপেল কেন মাটিতে পড়ে? ওটা শূন্যে উড়ে যায় না কেন?

    আর এই মজার প্রশ্ন থেকেই বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন মহাবিশ্বের এতদিনকার অজানা এক গভীরতার রহস্য মাধ্যাকর্ষণ শক্তিকে, তাঁর নাম স্যার আইজাক নিউটন (Sir Isaac Newton)। শুধু মাধ্যাকর্ষণ নয়, তিনি আরও অনেক নতুন নতুন আবিষ্কার করে মানব-সভ্যতাকে আরও বহুদূর এগিয়ে যেতে সাহায্য করেছেন।

    বিজ্ঞানী আইজাক নিউটনের জন্ম ইংল্যান্ডের এক ছোট্ট গ্রামের খামারবাড়িতে, ১৬৪২ সালের ২৫ ডিসেম্বর।

    নিউটনের জীবনের আরেকটি মজার ব্যাপার হলো, তাঁর বাবার নামও ছিল আইজাক নিউটন। এই মজার ব্যাপারটা আসলে ঘটেছিল একটা শোকাবহ ঘটনার ফলে। আর তা হলো, তাঁর জন্ম হওয়ার কয়েক মাস আগেই তাঁর বাবা আইজাক নিউটনের মৃত্যু হয়। তাই তাঁর মা হ্যানা নিউটন স্বামীর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ছেলের নামও রাখেন আইজাক নিউটন।

    নিউটনের বযস যখন মাত্র দুবছর, তখন তাঁর মায়ের আবার বিয়ে হয় তাঁদের গ্রাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরবর্তী এক গির্জার পাদরি বার্নাবাস স্মিথ-এর সঙ্গে।

    তবে হ্যানা দ্বিতীয় বিয়ে করার সময় তাঁর সন্তানের মানুষ হওয়ার পথে যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য তাঁর নিজের সমুদয় সম্পত্তি ছেলের নামে লিখে দেন। ফলে তিনি রিক্তহাতে গিয়ে ওঠে দ্বিতীয় স্বামীর ঘরে। শুধু ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি এটা করেছিলেন। নিউটন উথপ গ্রামে তার দিদিমার কাছে থেকে মানুষ হতে থাকেন। এই গ্রামের একটি স্কুলেই প্রথমে হাতেখড়ি হয় নিউটনের। বারো বছর বয়স পর্যন্ত তিনি এই স্কুলেই পড়াশোনা করেন। গ্রামের পড়া শেষ হলে তাঁকে পাঠানো হয় গ্যানথাম শহরে। সেখানে তিনি কিংস স্কুলে ভর্তি হন। গ্যানথাম শহরের স্কুলটা ছিল বেশ দূরে। নিউটনকে তাই প্রতিদিনই অনেকটা পথ পায়ে হেঁটে গিয়ে স্কুল করতে হতো। ফলে তাঁর খুবই কষ্ট হতো, দিদিমা তাই তাঁকে শহরে রেখেই স্কুলে পড়াবার ব্যবস্থা করেন। ছেলের শহরে থাকার সব ব্যবস্থাও মা হ্যানা নিজেই করে দেন। অবশেষে ক্লার্ক নামের এক ওষুধের দোকানদারের বাড়িতে লজিং থেকে তাঁর পড়াশোনার ব্যবস্থা করা হলো। দোকানি ক্লার্কের স্ত্রী নিউটনের মায়ের বান্ধবী ছিলেন।

     

    আরও দেখুন
    গণিত
    গণিতের
    Principia
    বিজ্ঞান
    প্রিন্সিপিয়া
    গাণিতিক
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    বৈজ্ঞানিক
    Philosophiae Naturalis Principia Mathematica
    বিজ্ঞানের

     

    এদিকে হ্যানার দ্বিতীয় বিয়েও খুব সুখের হলো না। নিউটনের যখন ১৫ বছর বয়স, তখন তাঁর মা তাঁর দ্বিতীয় স্বামী স্মিথকেও হারালেন। ফলে কী আর করা, দ্বিতীয় পক্ষের এক ছেলে বেঞ্জামিন এবং দুটো মেয়ে মেরি ও হ্যানাকে নিয়ে মা আবার ফিরে এলেন বড় ছেলে আইজাকের কাছে।

    ছোটবেলা থেকেই নিউটন ছিলেন খুবই চিন্তাশীল। বন্ধুবান্ধব নিয়ে হইচই করতে তাঁর মন চাইত না। নির্জনে বসে চিন্তা করতেই তাঁর বেশি ভালো লাগত। স্কুলে গিয়েও সহপাঠীদের সঙ্গে তিনি খুব একটা মেলামেশা করতেন না।

    মায়ের ইচ্ছে ছেলে তাঁর চাষী হবে। তাই তিনি ছেলেকে স্কুল থেকে ছাড়িয়ে এনে লাগিয়ে দিলেন চাষাবাদের কাজে। পড়াশোনা ছেড়ে নিউটনকে প্রত্যেক শনিবার হাটের দিন চাকরদের সাথে যেতে হতো সবজি বিক্রি করতে।

    কিন্তু নিউটনের ছিল অন্য খেয়াল। মন তাঁর পড়ে থাকত পড়াশোনার দিকে। যেখানে হাট বসত, তার কাছেই ছিল নিউটনের এক বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে ছিল প্রচুর বইপত্র। তাই নিউটন হাট থেকে পালিয়ে চুপিচুপি চলে যেতেন বন্ধু ক্লার্কদের বাড়িতে। লাইব্রেরিতে বসে ডুবে যেতেন গভীর পড়াশোনায়।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    গণিতের
    বৈজ্ঞানিক
    প্রিন্সিপিয়া
    Principia
    গণিত
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    Philosophiae Naturalis Principia Mathematica
    বিজ্ঞান
    গাণিতিক

     

    বই পড়ার পাশাপাশি তিনি যন্ত্রপাতি দিয়ে টুকটাক কাজও করতেন। তাঁর ঘরের বই সাজাবার তাকগুলোও তাঁর নিজের হাতেই তৈরি। ওখানে বই ছাড়াও রাখা হতো ছুরি, হাতুড়ি, করাত, বাটালি, পেরেক, কাঠের টুকরো, পিন, টিন এবং আরও কত কী!

    পড়াশোনা আর যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করা ছাড়াও তাঁর ছিল ছবি আঁকার শখ। পাখির ছবি, জীবজন্তুর ছবি, মানুষের ছবি এবং বড় বড় সামুদ্রিক জাহাজের ছবি এঁকে টাঙিয়ে রাখতেন নিজের শোবার ঘরের দেয়ালে। আবার যে ছবিটা নিজের কাছেই খুব চমৎকার বলে মনে হতো সেটা তিনি নিজেই ফ্রেম তৈরি করে বাঁধিয়ে রাখতেন।

    এ ছাড়াও নানা জিনিসের প্রতি ছিল তাঁর প্রচণ্ড কৌতূহল। নতুন কোনো কিছু দেখলেই তাঁর আগ্রহ বেড়ে যেত। জিনিসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, কীভাবে ওটা হলো।

    যেমন, একদিন শুনলেন, তাঁদের গ্যানথাম শহরে বাষ্পচালিত ইঞ্জিনের পরিবর্তে এসেছে হাওয়াচালিত এক নতুন ধরনের ইঞ্জিন। অমনি ছুটে গেলেন ব্যাপারটি কেমন করে ঘটছে, সেটা দেখার জন্য। তিনি ইঞ্জিনটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অল্পক্ষণের মধ্যেই এর কারিগরি কৌশল ধরে ফেললেন। তারপর সবাইকে অবাক করে দিয়ে কয়েকদিনের চেষ্টায় নিজেই অমন একটি হাওয়াকল বা বায়ুচালিত ইঞ্জিন তৈরি করে ফেললেন।

     

    আরও দেখুন
    Philosophiae Naturalis Principia Mathematica
    গাণিতিক
    গণিত
    বিজ্ঞানের
    বৈজ্ঞানিক
    Principia
    গণিতের
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    বিজ্ঞান
    প্রিন্সিপিয়া

     

    ব্যাপারটা তিনি শুধু নকল করেননি। এই ইঞ্জিন তৈরিতে তিনি তাঁর নিজের উদ্ভাবনী-শক্তিরও পরিচয় দেন। তিনি একটু মজা করার জন্য কলের ভেতর একটি ইঁদুর ঢুকিয়ে দিয়েছিলেন। ইঁদুরের লেজটাকে সুতো দিয়ে কলের চাকার সাথে বেঁধে দেওয়া হয়েছিল। ইঁদুরটা সামনে এগিয়ে গেলেই চাকায় সুতোর টান পড়ত। ফলে চাকা ঘুরত। চাকা ঘুরলে কলও চলত। তিনি ইঁদুরের সামনে ছড়িয়ে দিয়েছিলেন শস্যদানা। ইঁদুরটা শস্যদানা খাবার জন্য বারবার সামনে যেত আর অমনি লেজে বাঁধা সুতোয় টান পড়ত আর কলটা চলতে শুরু করত। তিনি মজা করে ইঁদুরটার নাম দিয়েছিলেন ড্রাইভার।

    এমনি করে কিশোর বয়সেই নানারকমের উদ্ভাবনীশক্তির প্রকাশ ঘটেছিল তাঁর মধ্যে।

    তিনি কিশোর বয়সেই একটি জলঘড়িও তৈরি করেছিলেন।

    এদিকে নানা জনের মুখ থেকে মা ছেলের এই উদ্ভাবনীশক্তির কথা জানতে পারলেন। তিনি অবশ্য ছেলের ওপর রাগ করলেন না। ভাবলেন, এই ছেলেকে দিয়ে চাষাবাদের কাজ হবে না। মন যখন ওর পড়াশোনার দিকে, তখন ওটাই ও ভালো করে করুক। ফলে ১৬৬০ সালে নিউটনকে আবার ভর্তি করিয়ে দেওয়া হলো স্কুলে।

     

    আরও দেখুন
    Principia
    বিজ্ঞানের
    Philosophiae Naturalis Principia Mathematica
    গণিত
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    প্রিন্সিপিয়া
    গণিতের
    বৈজ্ঞানিক
    গাণিতিক
    বিজ্ঞান

     

    প্রথম দিকে অবশ্য খুব ভালো ছাত্র ছিলেন না নিউটন। শিক্ষকরাও তাঁর ভবিষ্যৎ সম্পর্কে কোনো ভালো মন্তব্য করতেন না। এর কারণও ছিল। কিশোর নিউটন পড়াশোনার চেয়ে কলকব্‌জা তৈরির দিকেই বেশি সময় ব্যয় করতেন। যন্ত্রপাতি তৈরি করার নেশায় পড়া তৈরি করার দিকে তেমন মনোযোগ দিতে পারতেন না।

    কিন্তু এরই মধ্যে একদিন হঠাৎ করেই তাঁর জীবনের মোড় ঘুরে গেল একটি বিশেষ ঘটনার ভেতর দিয়ে।

    সেদিন তিনি তাঁর ক্লাসের এক সহপাঠী বন্ধুর সাথে মারামারি করতে গিয়ে তার নাক মুখ ফাটিয়ে দিলেন। কিন্তু পরক্ষণেই শুরু হলো অনুশোচনা। ভাবতে লাগলেন, সহপাঠী বন্ধুকে তিনি গায়ের জোরে অনায়াসে হারিয়ে দিলেন ঠিকই কিন্তু সে তো ক্লাসে তাঁর চেয়ে অনেক বেশি নম্বর পায়। পড়াশোনায় সে বরাবরই তাঁকে হারিয়ে দিচ্ছে। তিনি ভাবতে লাগলেন, তিনি যদি ছেলেটাকে গায়ের জোরে হারাতে পারেন, তবে পড়াশোনায় হারাতে পারবেন না কেন? ভয়ানক জেদ চেপে গেল নিউটনের।

    তিনি এবার থেকে যন্ত্রপাতি তৈরির কাজ কমিয়ে দিয়ে পড়াশোনার দিকে নজর দিলেন। যেমন করেই হোক সহপাঠী বন্ধুকে পড়াশোনাতেও হারাতে হবে।

     

    আরও দেখুন
    বৈজ্ঞানিক
    প্রিন্সিপিয়া
    Philosophiae Naturalis Principia Mathematica
    বিজ্ঞানের
    গণিতের
    বিজ্ঞান
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    গণিত
    Principia
    গাণিতিক

     

    তারপর সত্যি সত্যি তা-ই হলো। বছর খানেকের মধ্যেই নিউটন ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটির চাইতেও বেশি নম্বর পেয়ে গেলেন।

    স্কুল পাস করে আঠারো বছর বয়সে নিউটন ভর্তি হলেন কেমব্রিজের ট্রিনিটি কলেজে। কলেজজীবনেও অত্যন্ত মেধার পরিচয় দিয়েছিলেন নিউটন। ফলে কলেজের প্রত্যেকটি অধ্যাপকের সঙ্গে তাঁর গড়ে ওঠে সুসম্পর্ক। তাঁর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কলেজের অধ্যাপক এবং তখনকার ইংল্যান্ডের অন্যতম খ্যাতনামা বিজ্ঞানী ড. আইজাক ব্যারো বলেছিলেন, ভাল অঙ্ক জানি বলে এতদিন একটা অহঙ্কার ছিল আমার মনে, কিন্তু এখন দেখছি নিউটনের কাছে আমিও শিশুতুল্য। তারপর ঊনত্রিশ বছর বয়সে লন্ডনের রয়্যাল সোসাইটির সভ্য হয়ে নিউটন সবাইকে আরও অবাক করে দেন।

    বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও খেয়ালের বশে তাঁর মাথায় রাজনীতির পোকা ঢুকে পড়ে। তিনি সব ছেড়ে নেমে পড়েন রাজনীতিতে। অবশ্য তাঁর রাজনীতি ছিল একটু ভিন্ন প্রকৃতির। মন্ত্রী হবার রাজনীতি ছিল না। তিনি রাজনীতিতে নেমেছিলেন শিক্ষার মানোন্নয়নের জন্য। দেশে শিক্ষার অগ্রগতি ও তার প্রসারের জন্য। এরই ধারাবাহিকতায় ১৬৯৬ সালে তিনি সরকারি টাঁকশালের ওয়ার্ডেন, পরে এর সর্বাধিনায়ক পর্যন্ত হয়েছিলেন। ১৭০৩ সালে তিনি রয়্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হন। কিন্তু এসব রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও নিউটনের মূল লক্ষ্য ছিল বিজ্ঞান গবেষণা।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    গাণিতিক
    প্রিন্সিপিয়া
    বিজ্ঞানের
    গণিত
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    বৈজ্ঞানিক
    Principia
    গণিতের
    Philosophiae Naturalis Principia Mathematica

     

    বিজ্ঞানের সব শাখাতেই রয়েছে তাঁর অতীব তাৎপর্যপূর্ণ অবদান। তাই তাঁর সম্পর্কে বলা হয়, সপ্তদশ শতক পর্যন্ত বিজ্ঞানের যা কিছু নতুন তত্ত্ব বা সূত্রের আবিষ্কার, তার প্রায় অর্ধেকেরও বেশি নিউটনের মেধা ও মননের ফসল। তাঁর প্রধান আবিষ্কারগুলোর মধ্যে রয়েছে—মহাকর্ষ ও অভিকর্ষ, গণিতের ইনটিগ্র্যাল ও ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, গতির সূত্র, দোলন সূত্র, শীতলীকরণ সূত্র ইত্যাদি।

    নিউটনের প্রথম প্রকাশিত বৈজ্ঞানিক নিবন্ধের নাম ‘আলোকবিজ্ঞান’। এটি প্রকাশিত হয় ১৬৭২ সালে। এসময় তাঁর বয়স ছিল ৩০/৩১ বছর। ওই বয়সেই তিনি বিশ্বের বিজ্ঞানীসমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

    ১৬৮৪ সালের দিকে জ্যোতির্বিজ্ঞানী অ্যাডমন্ড হ্যালি নিউটনকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে গবেষণা করার অনুরোধ জানান। হ্যালির অনুরোধ এবং অনুপ্রেরণাতেই তিনি ১৬৮৪ সাল থেকে ১৬৮৬ সালের মধ্যে রচনা করেন তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচারলিজ প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা’ (Philosophiae Naturalis Principia Mathematica), সংক্ষেপে ‘প্রিন্সিপিয়া’ (Principia)। নিউটন গ্রন্থটি রচনা করেছেন ল্যাটিন ভাষায়। তিন খণ্ডে সমাপ্ত এই গ্রন্থের প্রথম খণ্ডে তিনি আলোচনা করেছিলেন গতির সূত্র সম্পর্কে। পদার্থবিজ্ঞানের শুরুতেই আছে নিউটনের সূত্রসমূহ, যার নাম ‘নিউটনস ল’।

     

    আরও দেখুন
    Philosophiae Naturalis Principia Mathematica
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    গাণিতিক
    গণিতের
    Principia
    বৈজ্ঞানিক
    বিজ্ঞান
    প্রিন্সিপিয়া
    গণিত
    বিজ্ঞানের

     

    এর প্রথম সূত্র হলো, যে বস্তু স্থির থাকে, তা বল প্রয়োগ না করা পর্যন্ত স্থিরই থাকে। বস্তু গতিময় হলে তা একই গতিতে চলতে থাকবে, যতক্ষণ না তার ওপর শক্তি প্রয়োগ করে গতির পরিবর্তন ঘটানো হয়। গতির দ্বিতীয় সূত্র হলো, গতির পরিবর্তনের হারের মাধ্যমে শক্তির পরিমাণ পরিমাপ করা সম্ভব। গতির পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এটা বেগ হ্রাসবৃদ্ধির সাথে সম্পৃক্ত। গতির তৃতীয় সূত্র হলো, প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া রয়েছে এবং এই ক্রিয়া-প্রতিক্রিয়া সমানুপাতিক ও বিরুদ্ধমুখীন হয়ে থাকে।

    ‘প্রিন্সিপিয়া’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়েই উল্লিখিত সূত্রসমূহের বিশ্লেষণ করা হয়েছে। এ ছাড়া এতে বর্ণনা করা হয়েছে দোলকের দোলন এবং বিভিন্ন রকমের তরল পদার্থের গতি সম্পর্কেও।

    গ্রন্থের তৃতীয় খণ্ডে তিনি পৃথিবীমুখীন বস্তুসমূহ পর্যবেক্ষণের মাধ্যমে গতি ও মাধ্যাকর্ষণের নীতিসমূহ উদ্ভাবন করেছেন। পৃথিবী এবং সূর্য সম্পর্কেও তিনি এ খণ্ডে আলোচনা করেছেন।

    আইজাক নিউটনের গবেষণার প্রতি নিষ্ঠা, ধৈর্য এবং একগ্রতা ছিল প্রায় অবিশ্বাস্য রকমের। তাঁর ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কে যেসব গল্প প্রচলিত, আজও তা রূপকথার মতোই।

     

    আরও দেখুন
    গাণিতিক
    গণিতের
    প্রিন্সিপিয়া
    Principia
    Philosophiae Naturalis Principia Mathematica
    বিজ্ঞান
    গণিত
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    বৈজ্ঞানিক
    বিজ্ঞানের

     

    দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমে তাঁর আবিষ্কৃত ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের থিওরি সম্পর্ক তৈরি করেছিলেন একটি গবেষণাগ্রন্থের পাণ্ডুলিপি। কিন্তু দুর্ভাগ্য, তাঁর পোষা কুকুরটি একদিন টেবিলের ওপর লাফ দিয়ে উঠে টেবিল-ল্যাম্পটি উলটে ফেলে দেয়, আর তাতেই তার ওপর রাখা পাণ্ডুলিপিটিতে আগুন ধরে যায়। ফলে পুড়ে ছাই হয়ে যায় তাঁর দীর্ঘদিনের সাধনায়র ফসল।

    কুকুরের কাণ্ড দেখে তো নিউটনের মাথায় হাত। শুধু বললেন, হে নির্বোধ, তুমি জানো না, তুমি আমার কী ক্ষতি করলে!

    এত বড় ক্ষতি হওয়ার পরও তিনি দমলেন না। আবার শুরু করলেন থিসিস লেখার কাজ। এবং দীর্ঘ কয়েক বছর খেটে আবার তৈরি করলেন পুড়ে যাওয়া গনেষণাগ্রন্থটির পাণ্ডুলিপি। এমনই ছিল তাঁর নিষ্ঠা আর ধৈর্য।

    তাঁর মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার নিয়েও আছে এমনই এক মজার গল্প। সেদিন সন্ধেবেলা তিনি বাগানে বসে ছিলেন। ঠিক এ-সময় সামনের গাছ থেকে ঝরে পড়ল একটি আপেল। তখনই তাঁর মনে প্রশ্ন দেখা দিল, আপেলটি বোঁটা থেকে খসে মাটিতে পড়ল কেন?

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    Principia
    গণিত
    বিজ্ঞান
    গণিতের
    গাণিতিক
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    Philosophiae Naturalis Principia Mathematica
    প্রিন্সিপিয়া
    বৈজ্ঞানিক

     

    কারণ, এর আগে আবিষ্কৃত হয়েছে, পৃথিবী গোল, পৃথিবী তার নিজের বিন্দুতে ঘুরছে। তাই যদি হয়, তা হলে এই সন্ধেবেলা তিনি রয়েছেন পৃথিবীর নিচের দিকে উলটো হয়ে। গাছটিও উলটো হয়ে আছে। তা হলে তো আপেলটির মাটিতে না পড়ে শূন্যে উড়ে যাবার কথা।

    নিশ্চয়ই আপেলটি আপনা থেকে পড়েনি। ওটাকে কোনো শক্তি টেনে নামিয়েছে। কী সেই মহাশক্তি? এই চিন্তা থেকেই তিনি আবিষ্কার করেন বিজ্ঞানজগতের সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার ‘মাধ্যাকর্ষণ শক্তি’।

    এত বড় বিজ্ঞানী আইজাক নিউটন, এত তার নামডাক। তারপরও তিনি বিয়েথা করে সংসার পাতেননি। তিনি কেন বিয়ে করেননি, তা নিয়েও এক সুন্দর গল্প প্রচলিত আছে।

    তিনি নাকি একবার একটি মেয়েকে ভালোবেসেছিলেন। তাঁকে বিয়ে করবেন বলে ঠিকও করে রেখেছিলেন। মেয়েটিও তাঁকে ভালবাসতেন। কিন্তু তবু সেই বিয়ে আর হয়নি। কেন হয়নি, সেও এক মজার গল্প। গল্পটা এ-রকমের : তিনি মেয়েটিকে বিয়ে করবেন বলে একদিন তাঁর কাছে গিয়ে হাজির হন। তারপর বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মেয়েটির একটি হাত টেনে নিলেন নিজের হাতে।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    Philosophiae Naturalis Principia Mathematica
    ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা
    গণিত
    বিজ্ঞানের
    Principia
    প্রিন্সিপিয়া
    গাণিতিক
    গণিতের
    বৈজ্ঞানিক

     

    ঠিক তক্ষুনি বিজ্ঞানের একটা গভীর তত্ত্ব তাঁর মনে ঝলক দিয়ে উঠতেই তিনি মগ্ন হয়ে গেলেন গভীর চিন্তায়। মগ্ন তো মগ্ন, এমনই মগ্ন হয়ে গেলেন যে, হাত-ধরা মেয়েটির কথাই তাঁর আর মনেই রইল না।

    কোনো গভীর চিন্তায় ডুবে গেলেই তাঁকে সিগারেট খেতে হতো। এ-রকম চিন্তার ঘোরেই তিনি মেয়েটির আঙুলগুলোকেই মনে করলেন সিগারেট বলে। ভুলে তার আঙুলে ধরিয়ে দিলেন আগুন। মেয়েটি যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল। এই ঘটনার পর পরই মেয়েটির সঙ্গে তাঁর বিয়ে ভেঙে গেল।

    কিন্তু মেয়েটির কথা তিনি জীবনে কোনোদিন ভুলতে পারেননি। পরে মনের মতো কোনো মেয়ে না পেয়ে তাঁর আর বিয়ে করাও হয়ে ওঠেনি।

    এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয় ১৭২৭ সালের ২০ মার্চ। তাঁকে ওয়েস্ট-মিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }