Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    কাজী নজরুল ইসলাম (১৮৯৯–১৯৭৬) – বাংলার বিদ্রোহী কবি

    ধূমকেতুর মহাবিস্ময় নিয়ে বাংলার কাব্যসাহিত্যের আকাশে যাঁর আবির্ভাব, যিনি রবীন্দ্রোত্তর কাব্যসাহিত্যে ঘটিয়েছিলেন রীতিমতো বিপ্লব, তিনি আর কেউ নন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

    জন্ম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বাংলা) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পিতা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। পরপর চার পুত্রের অকালমৃত্যুর পর কবির জন্ম। তাই মা অনেক দুঃখে পাওয়া ধন ছেলের নাম রেখেছিলেন দুখু মিয়া। কবির পারিবরিক অবস্থা খুব সচ্ছল ছিল না। পিতা ছিলেন স্থানীয় মাজার এবং মসজিদের খেদমতগার। মাত্র আট বছর বয়সে নজরুল পিতৃহীন হন। ফলে তাঁদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। গ্রামের মক্তব থেকেই নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন (১৩১৬) তিনি। পিতার মৃত্যুর পর তাঁকে ছাড়তে হয় লেখাপড়া।

    এই সময় তিনি মাত্র বারো বছর বয়সে যোগ দেন লেটো গানের দলে। তখন গ্রামের মুরুব্বিরা কবিকে রানীগঞ্জের শিয়ারশোল স্কুলে ভর্তি করিয়ে দেন। কিন্তু স্কুলের চারদেয়ালের গণ্ডি এবং তার বাঁধাধরা নিয়মনীতি তাঁর সহ্য হলো না। কবি একদিন স্কুল ছেড়ে উধাও হলেন।

    স্কুল ছেড়ে আসানসোলে এসে এক রুটির দোকানে মাসিক পাঁচ টাকা বেতনে চাকরি নেন তিনি। এখানে তাঁকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হতো। কবি-প্রতিভা ছিল নজরুলের আজন্ম। লেটোর দলে থাকতেই তিনি মুখে-মুখে গান তৈরি করে দিতেন। রুটির আটা মাখতে মাখতেই তিনি সঙ্গীদের মনে আনন্দ দেওয়ার জন্য গাইতেন :

    ঘামেতে ভিজলো আমার গা-টা মাখতে মাখতে গমের আটা। এই রুটির দোকানের পাশের বাড়িতেই থাকতেন আসানসোল থানার দারোগা কাজী রফিজউদ্দিন। দারোগা কবির কণ্ঠে গান শুনে মুগ্ধ হয়ে তাঁকে নিজের বাড়ি ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে এনে ভর্তি করিয়ে দেন। কিন্তু এখানেও কবি বেশিদিন টিকতে পারলেন না। দশম শ্রেণীতে ওঠার পর পরই স্কুল থেকে পালিয়ে যান। ঠিক এই সময়ই বেধে যায় প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সরকার তখন যুদ্ধপ্রস্তুতির জন্য সৈন্যদলে নতুন লোক ভর্তি করছিল।

     

    আরও দেখুন
    ই-বুক রিডার
    বাংলা সাহিত্য
    Library
    বুক শেল্ফ
    বাংলা ভাষা
    বইয়ের
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    Books
    বিনামূল্যে বই

     

    একদিন কবি কাউকে কিছু না বলে সোজা গিয়ে নাম লেখান ৪৯ নম্বর বাঙালি পল্টনে। সালটা ১৯১৭। পরে তিনি বাঙালি রেজিমেন্টের হাবিলদার পদে উন্নীত হন।

    কিন্তু যুদ্ধের ডামাডোলের মধ্যেও তিনি কাব্যচর্চা ছাড়েননি। এই সময়েই রচিত হয় তাঁর প্রথম গল্প ‘বাউণ্ডেলের আত্মকথা’, এবং মুক্তি’, ‘স্বামীহারা’, ‘ব্যথার দান’ ও ‘হেনা’ নামের অন্যান্য গল্প। এ ছাড়া তাঁর ‘রিক্তের বেদন’ গ্রন্থের গল্পগুলোও এই সময়েরই রচনা।

    সওগাতের জ্যৈষ্ঠ সংখ্যায় (১৩২৬) তাঁর প্রথম গল্প ‘বাউণ্ডেলের আত্মকথা’ প্রকাশিত হয়। এবছরই বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রকাশিত হয় ‘মুক্তি’ এবং সওগাতের কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় প্রথম প্রবন্ধ ‘তুর্ক মহিলার ঘোমটা খোলো’।

    যুদ্ধ থেমে গেলে কবি দেশে ফিরে আসেন। শুরু হয় তাঁর একনিষ্ঠ কাব্যচর্চার জীবন। বাংলা ১৩২৭ সালে কবি মোজাম্মেল হকের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয় মোসলেম ভারত’ পত্রিকা। কবি এই পত্রিকার সাথে জড়িত হয়ে পড়েন। তাঁর একের পর এক গল্প এবং কবিতা প্রকাশিত হতে থাকে এই পত্রিকায়।

     

    আরও দেখুন
    Library
    বাংলা সাহিত্য
    বাংলা কমিকস
    বাংলা ই-বই
    সেবা প্রকাশনী বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা সাহিত্য কোর্স
    অনলাইন গ্রন্থাগার
    বই পড়ুন
    বাংলা ফন্ট প্যাকেজ

     

    ১৯২০ সালের শুরুতে বাঙালি রেজিমেন্ট ভেঙে দেয়া হলে তিনি করাচি ছেড়ে কলকাতায় চলে আসেন এবং ৩২ নম্বর কলেজ স্ট্রিটের বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে আশ্রয় নেন।

    সেসময় দেশে ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন (১৯২০-১৯২২) চলছিল। সেই অগ্নিঝরা আন্দোলনের পটভূমিকায় পূর্ণোদ্যমে চলতে থাকে নজরুলের একাগ্র সাহিত্য সাধনা।

    ১৯২১ সালে কবি কুমিল্লার আলী আকবরের সাথে তাঁদের বাড়িতে আসেন। এখানেই তিনি আলী আকবরের ভাগিনী নার্গিস আরা খানমকে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে সুখের হয়নি। তিনি বিয়ের রাতেই সেখান থেকে পালিয়ে আসেন।

    ১৯২১ সালে রচিত হয় কবির চিরস্মরণীয় কবিতা ‘বিদ্রোহী’, যাতে যিনি ঘোষণা করেন-

    বল বীর—
    বল উন্নত মম শির!
    শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
    বল বীর—
    বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
    চন্দ্র সুর্য গ্রহ তারা ছাড়ি’
    ভূলোক-দ্যুলোক গোলক ভেদিয়া
    খোদার আসন ‘আরশ’ ছেদিয়া
    উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
    মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
    বল বীর
    আমি চির-উন্নত মম শির!

     

    আরও দেখুন
    বাংলা ইসলামিক বই
    ই-বুক রিডার
    পিডিএফ
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের
    ই-বই ডাউনলোড
    অনলাইন বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বই
    Library

     

    কবিতাটি প্রথম মুদ্রিত হয় বাংলা ১৩২৮ সালের কার্তিক সংখ্যায় ‘মোসলেম ভারত’ পত্রিকায়। প্রকাশ হওয়া মাত্রই কবিতাটি বাংলা সাহিত্যে বিদ্রোহের সূচনা করেছিল। কোনো একটিমাত্র কবিতাকে কেন্দ্র করে এমন অকুণ্ঠ প্রশংসা ও নিন্দা প্রাপ্তির ঘটনা বাংলা সাহিত্যে অন্য আর কোনো কবির ভাগ্যের ঘটেনি।

    কবি ১৯২২ সালের ১২ আগস্ট তারিখে প্রকাশ করেন অর্ধসাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’। এই পত্রিকাতেই ১৯২২ সালের ২২ সেপ্টেম্বর পুজো সংখ্যায় প্রকাশিত হয় তাঁর ‘আনন্দময়ীর আগমন’ কবিতাটি। এই কবিতার জন্যই তিনি ব্রিটিশ শাসকগোষ্ঠীর রুদ্ররোষে পতিত হন এবং রাজদ্রোহের অভিযোগে কারারুদ্ধ হন। কারাগারে বসেই তিনি রচনা করেন তাঁর বিখ্যাত কোরাস গান—’শিকল পরার গান’।

    হুগলী জেলে কারারুদ্ধ থাকাকালে কয়েদিদের ওপর জেল কর্তৃপক্ষের অত্যাচারের প্রতিবাদে কবি অনশন ধর্মঘট পালন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, চিত্তরঞ্জন দাস প্রমুখ নজরুলকে অনশন ভঙ্গ করার অনুরোধ জানিয়ে টেলিগ্রাম ও পত্র প্রেরণ করেন। প্রেসিডেন্সি জেলের ঠিকানায় রবীন্দ্রনাথ ঠাকুর যে টেলিগ্রাম প্রেরণ করেছিলেন সেটা ছিল এরকম : Give up hunger strike our literature claims you। কিন্তু জেল কর্তৃপক্ষ সেই টেলিগ্রাম নজরুলকে দেননি। তারা Addresee not found সিল মেরে রবীন্দ্রনাথের টেলিগ্রামটি কাছে ফেরত পাঠিয়ে দেন। এই সময় রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত’ নাটকটি নজরুলকে উৎসর্গ করেন। অবশেষে কুমিল্লার বিরজাসুন্দরী দেবীর অনুরোধে ৩৯ দিন পরে কবি অনশন ভঙ্গ করেন।

     

    আরও দেখুন
    বাংলা টাইপিং সফটওয়্যার
    গ্রন্থাগার সেবা
    বুক শেল্ফ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    অনলাইন বই
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    ১৯২২ সালে প্রকাশিত হয় ‘অগ্নিবীণা’। কবি জেলে থাকতেই প্রকাশিত হয়েছিল বইটি। তিনি জেল থেকে ছাড়া পান ১৯২৩ সালের ডিসেম্বর মাসে। এই বছরই তাঁর জীবনে ঘটে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। ১৯২৪ সালের ২৫ এপ্রিল তিনি প্রমীলা সেনগুপ্তের সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। বিয়ের পর কবি সস্ত্রীক হুগলিতে গিয়ে বসবাস করতে শুরু করেন।

    ১৯২৫ সালে তিনি ফরিদপুরে কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনে যোগদান করেন। এই সম্মেলনে গান্ধীজীর সঙ্গে কবির পরিচয় ঘটে। নজরুলের কণ্ঠে তাঁর চরকার গান শুনে গান্ধীজী মুগ্ধ হন। এরপর কংগ্রেসের রাজনীতিতে তিনি সরাসরি অংশগ্রহণ করতে শুরু করেন। কংগ্রেসের অঙ্গসংগঠন মজুর স্বরাজ পার্টির (১৯২৫) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন নজরুল। একই বছর তাঁর সম্পাদনায় সাপ্তাহিক ‘লাঙল’ (১৯২৫) পত্রিকা প্রকাশিত হয়। ১৯২৬-এর ২ এপ্রিল রাজরাজেশ্বরী মিছিলকে কেন্দ্র করে কলকাতায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বেধে যায়। এই বর্বরতার বিরুদ্ধে তিনি ঘৃণা আর ক্ষোভ প্রকাশ করেন এবং হিন্দু-মুসলমানের সম্প্রীতি কামনা করে ‘লাঙল’ পত্রিকায় অগ্নিবর্ষী প্রবন্ধ, গান ও কবিতা প্রকাশ করেন। একই বছরের নভেম্বর মাসে ফরিদপুর থেকে বঙ্গীয় বিধান সভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তমিজুদ্দীন খানের কাছে হেরে যান।

     

    আরও দেখুন
    বাংলা ফন্ট প্যাকেজ
    ই-বুক রিডার
    বাংলা অডিওবুক
    উপন্যাস সংগ্রহ
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা উপন্যাস
    অনলাইন বই
    বইয়ের
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ই-বুক রিডার

     

    ১৯২৬ সাল থেকে কবি গান-রচনায় মেতে ওঠেন। চলতে থাকে অজস্র ধারায় গান রচনার পালা।

    কবি প্রথমবার ঢাকায় আসেন ১৯২৭ সালের ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় বার আসেন ১৯২৮ সালের মার্চ মাসে। সাহিত্যসমাজের দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠানে গেয়ে শোনান তাঁর অতিবিখ্যাত ‘চল, চল চল’ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ গানটি, যেটি বর্তমানে আমাদের দেশের রণসঙ্গীতের মর্যাদার অধিকারী।

    কবির শ্রেষ্ঠ কবিতা ও গানের সংকলন ‘সঞ্চিতা’ প্রকাশিত হয় ১৯২৮ সালের অক্টোবর মাসে। এই সময় নজরুলের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী।

    ইতিমধ্যেই কবির জীবনে নেমে আসে পরপর কয়েকটি দুর্যোগ। আর্থিক অনটন তো ছিলই, প্রথম পুত্র আজাদ কামালের অকালমৃত্যু হয়, ১৯৩০ সালে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায় কবির দ্বিতীয় পুত্র বুলবুল। এ মৃত্যু তাঁর মনে দারুণ আঘাত হানে।

    ১৯২৯ সালেই গ্রামোফোন কোম্পানির সাথে কবির যোগাযোগ হয়েছিল, পরে ১৯৩৫ সালে তিনি কোম্পানির এক্সক্লুসিভ কমপোজার নিযুক্ত হন।

     

    আরও দেখুন
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা ভাষা
    ই-বই ডাউনলোড
    গ্রন্থাগার
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা রান্নার রেসিপি বই
    পিডিএফ

     

    ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে নজরুলকে দেয়া হয় ব্যাপক সংবর্ধনা। সংবর্ধনা সভায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাঁর সভাপতির ভাষণে নজরুলকে প্রতিভাবান বাঙালি কবি বলে আখ্যায়িত করেন। একই সভায় সুভাষচন্দ্র বসু কবিকে সম্ভাষণ জানিয়ে বলেন, আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব, তখনও তাঁর গান গাইব।

    ‘প্রলয় শিখা’ কাব্যগ্রন্থে রাজদ্রোহমূলক কবিতা থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজদ্রোহের মামলা দায়ের করা হলে আদালত তাঁকে ছয়মাসের কারাদণ্ড প্রদান করে। ১৯৩১ সালের ৪ মার্চ গান্ধী-আরউইন চুক্তির ফলে জেল খাটার দায় থেকে তিনি মুক্তি পান।

    ১৯৩১ সাল থেকে কবি চলচ্চিত্র ও রঙ্গমঞ্চের সাথেও জড়িয়ে পড়েন। তাঁর ‘আলেয়া’ নাটক মঞ্চস্থ হয় ১৩৩৮ সালের ৩ পৌষ এবং ‘ধ্রুব’ ছবিটি মুক্তি পায় ১৯৩৫ সালের ১ জানুয়ারি। এই ছবিতে তিনি সঙ্গীত রচনা ও পরিচালনা ছাড়াও নারদের ভূমিকায় অভিনয়ও করেছিলেন।

     

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা ই-বুক রিডার
    বই পড়ুন
    Library
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    গ্রন্থাগার সেবা
    বাংলা কুইজ গেম
    সাহিত্য পত্রিকা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক

     

    ১৯৪০ সালে স্ত্রী প্রামীলা নজরুল আক্রান্ত হন পক্ষাগাত রোগে। এর মাত্র দুবছর পর ১৯৪২ সালে ১০ই জুলাই থেকে কবি নিজেও পিস্‌ ডিজিস নামে দুশ্চিকিৎস্য ব্যাধিতে আক্রান্ত হন, বাক্শক্তি হারিয়ে ফেলেন চিরদিনের জন্য। বিদেশে পাঠিয়েও কবিকে রোগমুক্ত করা সম্ভব হয়নি।

    বাংলাদের স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু শেখ মুজিবর রমহান ১৯৭২ সালের ২৪ মে কবিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঢাকায় নিয়ে আসেন।

    ১৯৭৬ সালের ২৯ আগস্ট সকাল ১০টায় নির্বাক কবি ঢাকার পিজি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

    বাংলা সাহিত্যে নজরুলের অবদান অনন্য সাধারণ। বাংলা কাব্য-জগতে তিনি ‘বিদ্রোহী কবি’ নামে খ্যাত। রবীন্দ্রযুগে যেসব কবি রবীন্দ্র প্রভাব অতিক্রম করে স্বাধীনভাবে কবিতা রচনা করে স্বকীয়তার পরিচয় দিয়েছেন, তাঁদের মধ্যে তাঁর স্থান শীর্ষে। জনপ্রিয়তার আলোকে রবীন্দ্রনাথের পরই নজরুলের স্থান।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    অনলাইন গ্রন্থাগার
    Books
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    PDF
    বাংলা শিশু সাহিত্য
    বুক শেল্ফ
    পিডিএফ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা গল্প

     

    ‘অগ্নিবীণা’ (১৯২২), ‘বিষের বাঁশি’ (১৯২৪), ‘ভাঙার গান’ (১৯২৪), ‘সাম্যবাদী’ (১৯২৫), ‘সর্বহারা’ (১৯২৬), ‘ফণিমনসা’ (১৯২৭), ‘জিঞ্জির’ (১৯২৮), ‘সন্ধ্যা’ (১৯২৯) ও ‘প্রলয়-শিখা’ (১৯৩০) কাব্যগ্রন্থে কবির বিদ্রোহীরূপ পরিস্ফুট।

    পৌরুষ ও শক্তির চিত্তচাঞ্চল্যে, জগচেতনা ও নির্যাতিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় স্বজাত্যবোধ ও স্বাধীনতার স্পৃহায়, মানবতা ও সাম্যবাদের বাণী বিন্যাসকাব্যের কবিতাবলী সমুজ্জল।

    ‘রুদ্রবীণা’র ঝঙ্কারময় কবিতার পাশাপাশি তিনি কোমল-মধুর মানবিক প্রেমের কবিতাও রচনা করেন। ‘দোলন চাঁপা’ (১৯২৩), ‘ছায়ানট’ (১৯২৪), ‘পূবের হাওয়া’ (১৯২৫), ‘সিন্ধু-হিন্দোল’ (১৯২৭) এবং ‘চক্রবাক’ (১৯২৯) কাব্যে নজরুলের প্রেমিকরূপ প্রকাশ পায়। ‘মরু-ভাস্কর’ (১৯৫৭) তার আরেকটি বিশেষ কাব্যগ্রন্থ। ‘ঝিঙে ফুল’ (১৯২৬) ও ‘সাতভাই চম্পা’ ছোটদের কবিতা গ্রন্থ।

    তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনাতেও সিদ্ধহস্ত ছিলেন। ‘বাঁধনহারা’ (১৯২৭), ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০) এবং ‘কুহেলিকা’ (১৯৩১) তাঁর উপন্যাস। ‘ব্যথার দান’ (১৯২২), ‘রিক্তের বেদন’ (১৯২৫) ও ‘শিউলিমালা’ (১৯৩১) গল্পগ্রন্থ। তিনি ‘ঝিলিমিলি’ (১৯৩০), ‘আলেয়া’ (১৯৩১) ও ‘মধুমালা’ (১৯৫৯) নামে তিনটি নাটক রচনা করেন। ‘যুগবাণী’ (১৯২২), ‘রাজবন্দীর জবানবন্দী’ (১৯২৩), ‘দুর্দিনের যাত্রী’ (১৯২৬) ও ‘রুদ্রমঙ্গল’ তাঁর প্রবন্ধ গ্রন্থ।

     

    আরও দেখুন
    বইয়ের
    Library
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ফন্ট প্যাকেজ
    অনলাইন গ্রন্থাগার
    অনলাইন বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা কবিতা
    বুক শেল্ফ

     

    গীতিকার, সুরকার ও গায়ক হিসেবেও তিনি কিংবদন্তিতুল্য সুনাম অর্জন করেছিলেন। দেশাত্মবোধক গান, কোরাস গান, প্রেম সঙ্গীত, শ্যামাসঙ্গীত, ইসলামি সঙ্গীত, পল্লীগীতি ও হাসির গানের তিনি ছিলেন দক্ষ স্রষ্টা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তাঁর দেশাত্মবোধক গান ছিল মুক্তিকামী জনতার প্রেরণার উৎস। ‘বুলবুল’ (প্রথম খণ্ড ১৯২৮, ২য় খণ্ড ১৯৫২), ‘চোখের চাতক’ (১৯২৯), ‘চন্দ্রবিন্দু’ (২য় সংস্করণ ১৯৪৬), ‘নজরুলগীতিকা’ (১৯৩০), ‘নজরুল স্মরণিকা’ (১৯৩১), ‘সুরকাসী’ (১৯৩১), ‘জুলফিকার’ (১৯৩২), ‘বনগীতি’ (১৯৩২), ‘গুলবাগিচা’ (১৯৩৩), ‘গীতিশতদল’ (১৯৩৪), ‘স্বরলিপি’ (১৯৩৪), ‘সুর-মুকুর’ (১৯৩৪) ও ‘গানের মালা’ (১৯৩৪) তাঁর রচিত সঙ্গীত গ্রন্থাবলি।

    তাঁর ‘অগ্নিবীণা’, ‘বিষের বাঁশি’, ‘ভাঙার গান’, ‘প্রলয়শিখা’, ‘যুগবাণী’ ও ‘চন্দ্ৰবিন্দু’ তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল।

    কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিনী স্বর্ণপদক (১৯৪৫), ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ (১৯৬০), রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৬৯), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি-লিট (১৯৭৪) ও বাংলদেশ সরকার কর্তৃক একুশে পদক (১৯৭৬) প্রদান করা হয়। তিনি বাংলাদেশের জাতীয় কবি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }