Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    প্লেটো (৪২৮–৩৪৭ খ্রি. পূ.) – দর্শনশাস্ত্র যাঁর হাতে পেয়েছিল পূর্নাঙ্গরূপ

    সক্রেটিস ছিলেন দর্শনশাস্ত্রের আদি জনক। আর তাঁরই সুযোগ্য শিষ্য মহাজ্ঞানী প্লেটো। সক্রেটিস যে দর্শনের সূত্রপাত করে গিয়েছিলেন, প্লেটোতে এসেই তা-ই পূর্ণাঙ্গ রূপ লাভ করেছিল।

    প্লেটো দর্শনশাস্ত্রের এতখানি বিকাশ সাধন করে গেছেন যে তাঁকে অতিক্রম করে যাওয়া আজও কারও পক্ষে সম্ভব হয়নি।

    তাঁর দর্শন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আধুনিক দার্শনিক এম. এন. হোয়াইটহেড মন্তব্য করেছেন, প্লেটোর পর দর্শনশাস্ত্র বিন্দুমাত্র অগ্রসর হয়নি। এ যাবৎ প্লেটোর দর্শনের টীকাভাষ্য রচনা হয়েছে মাত্র।

    আরেক দার্শনিক ইমারসন বলেছেন, দর্শন বলতে যেমন প্লেটোকেই বুঝতে হবে, তেমনি প্লেটো বলতেও বুঝতে হবে দর্শনকে।

    মহাজ্ঞানী এই প্লেটোর জন্ম হয়েছিল ৪২৮ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এক অভিজাত পরিবারে। কেউ কেউ বলেন, প্লেটো নাকি তাঁর আসল নাম নয়, পিতৃদত্ত একটি নামও তাঁর ছিল। তাঁর আসল নাম হলো অ্যারিস্টিক্লিস। কিন্তু তিনি প্লেটো নামেই পরিচিত হন।

    তাঁর পিতার নাম ছিল অ্যারিস্টন এবং মায়ের নাম ছিল পেরিকটিয়োন।

    তিনি ছিলেন বিশাল স্কন্ধের অধিকারী। গ্রিক ভাষায় প্লেটো শব্দের অর্থ বিশাল স্কন্ধ। এজন্যই লোকে তাঁকে প্লেটো বলে ডাকত। তিনি ছিলেন অভিজাত ও ধনীর সন্তান। তবে বাল্যকালটা তাঁর ভালো যায়নি। ওই সময়টা তাঁর বখাটেপনা করেই কেটেছে। দিনমান খেয়ালখুশি মতো ঘুরে বেড়ানোই ছিল তাঁর কাজ।

     

    আরও দেখুন
    রিপাবলিক
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    Republic
    বই পড়ুন
    সেবা প্রকাশনীর বই
    বিনামূল্যে বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা উপন্যাস

     

    তার পরই হঠাৎ করেই প্লেটোর জীবনের মোড় ঘুরে যায়। পাল্টে যায় তাঁর সবকিছু সক্রেটিসের সংস্পর্শে এসে। তিনি হয়ে যান সক্রেটিসের একান্ত ভক্ত শিষ্য। মনোনিবেশ করেন জ্ঞানচর্চায়। সক্রেটিসের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্লেটো তাঁর গুরুর সাথে ছিলেন। সক্রেটিস যখন হেমলকের বিষ পান করে আত্মহত্যা করেন, তখন প্লেটোর বয়স ছিল মাত্র আটাশ বছর। সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো বেরিয়ে পড়েন দেশভ্রমণে।

    সেই সময় তাঁর দেশ ছেড়ে যাবার আরও একটা কারণ ছিল। এথেন্সের অনেক লোকই সে সময় তাঁর প্রতি সন্তুষ্ট ছিল না। গুরু সক্রেটিসের মৃত্যুর জন্য তিনি এথেন্স- এর জনগণকেই দায়ী করতেন। প্লেটো গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন না। তিনি সক্রেটিসের মৃত্যুর জন্য শাসনব্যবস্থাকে দায়ী করেন। এ ছাড়া সেই সময় এথেন্স একটি যুদ্ধে পরাজয় বরণ করেছিল। পরাজয়ের জন্যও তিনি গণতন্ত্রকে দায়ী করেন। তাঁর এ সমস্ত মতপার্থক্যের জন্যই এথেন্সবাসী তাঁর ওপর খেপে ওঠে।

    কেউ কেউ বলেন, এই সময় প্লেটো তাঁর অন্যতম শিষ্য সিরাকুজের শাসনকর্তা ডায়ন-এর মাধ্যমে একটি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে কল্পিত ভূ-স্বর্গ তৈরি করারও চেষ্টা করেছিলেন। এই ষড়যন্ত্র অবশেষে ফাঁস হয়ে যায় এবং সবাই তাঁর ওপর খেপে ওঠে।

     

    আরও দেখুন
    রিপাবলিক
    Republic
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা কমিকস
    বাংলা কবিতা
    বাংলা সাহিত্য কোর্স
    ই-বই ডাউনলোড
    বাংলা ই-বই
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    অবশেষে তাঁর বন্ধুরা তাঁকে এথেন্স ছেড়ে যাবার পরামর্শ দেন। কারণ, এথেন্স তখন তাঁর জন্য আর নিরাপদ ছিল না।

    এথেন্স থেকে পালিয়ে প্লেটো সিসিলিতে গিয়ে সাক্ষাৎ করেন রাজা ডায়োনাইসিয়াস-এর সাথে। সেখানে রাজার জামাতা এবং সিরাকুজের রাজা ডায়নের সঙ্গেও তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। ডায়ন প্লেটোর আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর শিষ্য হয়ে যান।

    প্লেটো ডায়নকে দিয়ে তাঁর আদর্শের দার্শনিক রাজা তৈরি ও রাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, কিন্তু এর কিছুদিন পরেই সিসিলির রাজা ডায়োনাইসিয়াস মারা যান। তাঁর মৃত্যুর পর রাজা হন রাজার পুত্র দ্বিতীয় ডায়োনাইসিয়াস। কিন্তু তিনি ছিলেন সন্দেহপ্রবণ লোক। তিনি তাঁর ভগ্নীপতি ডায়নকে ভালচোখে দেখতেন না। সেইসাথে তিনি প্লেটোকেও বাঁকাচেখে দেখতে শুরু করেন।

    একটা সময় এই সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। নতুন রাজা তাঁর ভগ্নীপতি ডায়নকে দেশ থেকেই বের করে দিলেন।

    এরপর প্লেটোর পক্ষেও আর সিসিলিতে থাকা সম্ভব হলো না। তিনি আবার ফিরে এলেন এথেন্সে। এর কিছুদিন পর তিনি আবার গোপনে সিসিলিতে যান ডায়নের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু সেখানে গিয়েই তিনি ধরা পড়েন এবং কারাগারে নিক্ষিপ্ত হন। পরে এক বন্ধুর সহায়তায় ছাড়া পেয়ে স্বদেশে ফিরে আসতে সক্ষম হন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    Republic
    রিপাবলিক
    বইয়ের
    বাংলা কমিকস
    পিডিএফ
    সেবা প্রকাশনীর বই
    বাংলা বই
    বাংলা শিশু সাহিত্য

     

    এই ঘটনার বছর দশেক পর বিতাড়িত সিরাকুজরাজ ডায়ন তাঁর শ্যালক দ্বিতীয় ডায়োনাইসিয়াসকে দেশ থেকে বিতাড়িত করে সিসিলি দখল করেন। এই খবর পেয়ে প্লেটোও আবার ৩৮৬ খ্রিস্ট পূর্বাব্দে ফিরে যান সিসিলিতে। কিন্তু এবারও প্লেটোর বেশিদিন থাকা হলো না এখানে। সিসিলির সিংহাসন দখল করার কিছুদিনের মধ্যেই ডায়ন নিজেই নিহত হলেন গুপ্তঘাতকের হাতে।

    আবার প্লেটোকে ফিরে আসতে হলো স্বদেশে।

    তিনি এথেন্স ছেড়ে আবারও বিশ্বভ্রমণে বের হন ৩৯৯ খ্রিস্ট পূর্বাব্দে। প্রথমে ভ্রমণ করেন মিশর। এ সময় মিশরের শাসনব্যবস্থা ছিল ধর্মভিত্তিক। দেশের শাসনভার ছিল ধর্মগুরুর হাতে। তাঁকে সহায়তা করত সেনাবাহিনী। এ ছাড়া দেশে ছিল আরও একটি শ্রেণী, যারা ছিল সরাসরি উৎপাদনের সাথে জড়িত। এ ধরনের শাসনব্যবস্থাই ভাল লাগত। তিনি এথেন্সে এ রকমই একটা কিছু করতে চেয়েছিলেন। মিশর ছাড়া তিনি ইতালিও গিয়েছিলেন। তিনি সুদূর ভারতবর্ষেও এসেছিলেন বলে শোনা যায়। ভারতের সনাতন ধর্মের অধ্যাত্মবাদ তাঁকে প্রবলভাবে আকৃষ্ট করেছিল।

     

    আরও দেখুন
    Republic
    বিজ্ঞানের
    রিপাবলিক
    বিজ্ঞান
    সেবা প্রকাশনীর বই
    সেবা প্রকাশনী বই
    বাংলা বই
    Books
    অনলাইন বই
    বাংলা সাহিত্য

     

    তাঁর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘রিপাবলিক’-এ দেশের শাসনব্যবস্থার যে শ্ৰেণীবিভাগ তুলে ধরেছেন, তার ওপর সনাতন ধর্মের জাতিগত শ্রেণীভেদের (ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র) প্রবল প্রভাব রয়েছে বলে অনেকে মনে করেন।

    প্লেটো তাঁর রিপাবলিক গ্রন্থেও দেশের জনগণকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম হলো অভিভাবক শ্রেণী, যারা রাষ্ট্র পরিচালনা ও বিচার কাজ করবে। দ্বিতীয় শ্রেণীতে থাকবে সেনাবাহিনী বা যোদ্ধা। তারা দেশকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করবে। এদের হাতে থাকবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। অভিজাত ও যোদ্ধা—এই দুটি শ্রেণী সম্পর্কে তাঁর আরও কিছু মজার মতবাদ সব ধরনের। তিনি মনে করেন যেহেতু শাসন এবং ক্ষমতা ন্যস্ত করা হবে তাদের হাতে, তাই তাদের থাকতে হবে সব ধরনের লোভ-লালসা ও দুর্নীতির ঊর্ধ্বে। তাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকতে পারবে না। তারা নিঃস্বার্থভাবে দেশ শাসন করবে। অভিভাবক শ্রেণী হবে দার্শনিক রাজা। তারা বিয়ে পর্যন্ত করতে পারবে না। জাগতিক কোনো কামনা-বাসনাই তাদের থাকতে পারবে না। অনেকটা তিব্বতের দালাই লামাদের মতো। নিচু সম্প্রদায়ের বা দাসশ্রেণীর লোকেরা বিয়ে এবং ঘর-সংসার করতে পারবে। তাদের বিষয়সম্পত্তি থাকবে। সমাজের প্রত্যেকেই নিষ্ঠার সাথে পালন করবে নিজ নিজ দায়িত্ব। এটাকেই প্লেটো ‘সামাজিক ন্যায়’ বলে আখ্যায়িত করেছেন।

     

    আরও দেখুন
    রিপাবলিক
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    Republic
    ই-বই ডাউনলোড
    অনলাইন বই
    বাংলা উপন্যাস
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ

     

    এছাড়া প্লেটো কল্পিত রাজ্য বা সমাজে কবির কোনো স্থান ছিল না। তিনি কবিদের সমাজে ঠাঁই দিতেও নারাজ ছিলেন। তিনি তাদের জন্য বরাদ্দ করেছিলেন নির্বাসনদণ্ড। কবিদের প্রতি তাঁর এই নাখোশ হওয়ার একটা কারণ ছিল। তাঁর মতে, পৃথিবীর সকল বস্তুই হলো এক নির্দিষ্ট আদর্শ বস্তুর অনুকরণমাত্র। পৃথিবীতে আমরা যা কিছু দর্শন করি, তার কোনোটাই সত্যি নয়, এর সমস্ত কিছুই হলো এক মহাসত্যের অনুকরণমাত্র। প্লেটোর মতে, এই মহাসত্যের কোনো পরিবর্তন হয় না। কবিরা এই অনুকরণের অনুকরণ করে কবিতা রচনা করে থাকেন। তাই কবিদের কাব্য সত্যনিষ্ঠ নয়। অনুকরণের মধ্যে কোনো মৌলিক তথ্য থাকে না। সেখানে সত্যের বিকৃত রূপটাই ধরা পড়ে মাত্র। কবিরা যেহেতু অনুকরণ করেন, তাতে সত্যের লেশমাত্র থাকে না, তাই কবির কাব্য সত্য নয়। সুতরাং কাব্যচর্চা নিষিদ্ধ হওয়া দরকার।

    তিনি মনে করতেন, জগতের যা কিছু সৃষ্টি, তার সমস্তই মহাস্রষ্টার খণ্ডিত প্ৰকাশ। মানুষের জীবাত্মাও বিশ্বের মহাত্মার খণ্ডিত প্রকাশ মাত্র। এই বিশ্বআত্মাই হল পরমেশ্বর। উল্লেখ্য, এটা সনাতন ধর্মেরও মূল সূত্র।

    প্লেটো ছিলেন ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী। তাঁর মতে, ঈশ্বরই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। তিনিই সকল কারণের কারণ। তিনি দেব-দেবীতেও বিশ্বাস করতেন এবং সনাতন ধর্মের অনুকরণেই বিশ্বাস করতেন যে, এই দেব-দেবীও এক মহাবিশ্বআত্মার বিশেষ বিশেষ গুণের বহিঃপ্রকাশ মাত্র।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    Republic
    রিপাবলিক
    বিজ্ঞানের
    বাংলা গানের লিরিক্স বই
    নতুন উপন্যাস
    বই পড়ুন
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা সাহিত্য কোর্স

     

    মহাকবি হোমার তাঁর মহাকাব্যে স্বর্গের দেব-দেবী নিয়ে কিছু হাসি-তামাশা করায় তাকে তিনি দেখতে পারতেন না। তিনি মহাকবি হোমারকে মহাপাপী বলে আখ্যায়িত করেছেন।

    তিরিশ বছর বয়সে দেশভ্রমণে বের হয়েছিলেন প্লেটো। দেশের পর দেশ ঘুরে ঘুরে কাটিয়ে দেন দশ-দশটি বছর। তারপর ৪০ বছর বয়সে আবার ফিরে আসেন নিজের শহর এথেন্সে। ততদিনে তাঁর প্রতি জনগণের বিদ্বেষও অনেকখানি কমে এসেছিল। স্বদেশে ফিরে এসে স্থাপন করেন একটি দর্শনশিক্ষার স্কুল। পাশাপাশি শুরু হলো তাঁর দর্শনচর্চা।

    তিনি প্রথমবার সিসিলি থেকে দেশে ফিরে এসেই এথেন্সে স্থাপন করেছিলেন তাঁর দর্শনের স্কুল। তাঁর লক্ষ্য ছিল, শহরের তরুণসমাজকে জনসেবা ও শিক্ষার ব্যাপারে প্রশিক্ষণ দেয়া। তাঁর স্কুল বা অ্যাকাডেমিতে শিক্ষা দেওয়া হতো বিজ্ঞান এবং দর্শন।

    প্লেটো দর্শনশাস্ত্রের ওপর বেশ কয়েকটি গ্রন্থও রচনা করে গেছেন। তাঁর বইগুলি ছিল প্রশ্নোত্তরের ভিত্তিতে রচিত। এগুলোকে বলা হয় ডায়ালগ্স্‌ (dialogues)।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    Republic
    রিপাবলিক
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা ই-বুক রিডার
    বই পড়ুন
    Books
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ইসলামিক বই

     

    শিষ্য প্রশ্ন করছেন, গুরু সেসব জটিল প্রশ্নের উত্তর দিচ্ছেন। এ ভাবেই তিনি ব্যাখ্যা করে গেছেন তাঁর যাবতীয় দর্শনশাস্ত্র। তাঁর এই ডায়ালগ রচনার পদ্ধতির মধ্যে ও হিন্দুশাস্ত্রের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতার প্রভাব বিদ্যমান। গীতাও কথোপকথনের ভঙ্গিতে রচিত। শিষ্য অর্জুন প্রশ্ন করছেন আর তাঁর গুরু শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন।

    প্লেটোর রচিত গ্রন্থগুলির মধ্যে আছে ‘লাসেস’ (Laches), ‘ক্রিটিয়াস’ (Critias), ‘প্রোটাগোরাস’ (Protagoras), ‘জরজিয়াস’ (Jorgias), ‘মেনো’ (Meno)।

    তাঁর উল্লেখযোগ্য ডায়ালগগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে ‘সিম্পেজিয়াম’ (Symposium), ‘ফেডো’ (Phaedo), ‘রিপাবলিক’ (Republic), ‘ফেওড্রাস’ (Pheodrus), ‘পারমেনিডেস’ (Parmenides), ‘সোফিস্ট’ (Sophist), ‘পলিটিকাস’ (Politicus), “তিমাই-উস’ (Tima-eus), ‘ফিলেবাস’ (Philebus) এবং ‘লজ’ (Laws)। লজ-ই তাঁর সর্বশেষ গ্রন্থ।

    এই মহান দার্শনিকের মৃত্যু হয় ৩৪৭ খ্রিস্ট পূর্বাব্দে। সক্রেটিসের যেমন সুযোগ্য শিষ্য ছিলেন প্লেটো, তেমনি প্লেটোরও সেরা শিষ্য ছিলেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল তাঁর মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }