Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    ডায়োজিনিস (৪১২–৩২২ খ্রি. পূ.) – একনিষ্ঠ জ্ঞান সাধক

    তাঁকে নিয়ে সেকালে প্রচলিত ছিল নানা কথা। কেউ বলত তাঁকে পাগল, আর কেউ বলত মহান জ্ঞানসাধক। জ্ঞানের পাগল এই দার্শনিকের নাম ছিল ডায়োজিনিস। গ্রিসের সাইনব শহরে তাঁর জন্ম হয়েছিল ৪১২ খ্রিস্টপূর্বাব্দে। এই মহান দার্শনিকের জীবন ছিল সত্যি বড় বিচিত্র। তাঁর গোটা জীবনটাই এক রূপকাহিনীর গল্পের মতো।

    তিনি সাইনব শহরে যে স্কুলে পড়াশোনা করতেন, তার প্রধান শিক্ষকের নাম ছিল অ্যান্টিথেনেস। একদিন তিনি হঠাৎ করেই স্কুলের সব ছেলেকে ছুটি দিয়ে স্কুলঘর থেকে বেরিয়ে যেতে বললেন। যেহেতু প্রধান শিক্ষকের আদেশ, তাই সব ছাত্র বইখাতা হাতে নিয়ে হুড়মুড় করে বেরিয়ে গেল। কিন্তু গেলেন না শুধু ডায়োজিনিস। ছেলেদের অনুরোধ সত্ত্বেও তিনি তাঁর আসন থেকে নড়লেন না। কথা শুনে রেগেমেগে বেত হাতে ছুটে এলেন অ্যান্টিথেনেস। তবু ডায়োজিনিস নড়লেন না। তাঁর যুক্তি, উপযুক্ত কারণ না হলে কিছুতেই সময়ের আগে তাঁর আসন থেকে নড়বেন না। তাতে করে যদি তাঁকে বেত দিয়ে পিটিয়ে রক্তাক্তও করে ফেলা হয়, তবুও নয়। শেষ পর্যন্ত তা-ই হয়েছিল। তাঁকে কিছুতেই সময়ের আগে ক্লাসঘর নড়ানো যায়নি। শত ভয় দেখিয়েও নয়।

    তারপর যতই তাঁর বয়স বাড়তে লাগল, ততই তাঁর জীবনে দেখা দিল বৈচিত্র্য। তিনি শুরু করলেন এক অদ্ভুত জীবন-যাপন। চাল নেই, চুলো নেই, ঠায় নেই, ঠিকানা নেই—সত্যি সে এক দারুণ জীবন-যাপন। শোনা যায়, কৈশোর পেরনোর পর সারা জীবনে তিনি নাকি কখনও কোনোদিন বিছানায় পর্যন্ত শুয়ে দেখেননি।

    এরই মধ্যে তাঁর মাথায় চাপল এক পাগলামি। তিনি সহসা ভাবলেন, না, এভাবে আর নয়। এবার থেকে ঘর বাঁধতে হবে। তাঁর থাকার জন্য ঘর বানাতে হবে, ঘরে শোবার জন্য বিছানা তৈরি করতে হবে। কিন্তু বললেই তো আর হল না। তার জন্য টাকা চাই।

    কিন্তু তিনি টাকা পাবেন কোথায়? তাই তিনি তাঁর এক বন্ধুর কাছে লিখলেন টাকার জন্য। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেল তাঁর সেই বন্ধু তাঁকে ঘর বানাবার জন্য টাকা দিলেন না।

    এদিকে ডায়োজিনিস একদিন দেখলেন, শহরের রাস্তার পাশে পড়ে আছে অনেকগুলো বড় বড় চোঙা। তার মধ্যে দিব্যি ঢোকা যায়। তিনি ভাবলেন, বেশ তো মজা! ওই চোঙাগুলোর মধ্যেই তো বাস করা যায়! তা হলে আর ঘর বানাবার দরকার কী? যা ভাবলেন তা-ই করলেন। পরিত্যক্ত ওই চোঙার ভেতরেই তিনি পাতলেন তাঁর আস্তানা।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    Library
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    PDF
    গ্রন্থাগার

     

    শোনা যায়, ডায়োজিনিস এরপর তাঁর সারাটা জীবন নাকি এই পরিত্যক্ত চোঙার মধ্যেই কাটিয়ে দিয়েছিলেন। তাঁর আর ঘর বাঁধা হয়নি। এই সময় তাঁর সম্পত্তি বলতে ছিল জল পান করার একটা পাত্র। এর কিছুদিন পরেই ঘটল আরও একটা ঘটনা। একদিন তিনি তাঁর চোঙার আস্তানায় বসে আছেন, এমন সময় দেখলেন, পাশের প্রস্রবন থেকে কতকগুলো ছেলে জল খাচ্ছে। তাদের সাথে কোনোকিছু ছিল না বলে তারা আঁজলা ভরেই জল খাচ্ছিল। তাই দেখে ডায়োজিনিসের দিব্যচক্ষু খুলে গেল।

    তিনি ভাবলেন, ছেলেগুলো যদি কোনো পাত্র ছাড়াই আঁজলা ভরে জল খেতে পারে, তবে তিনি পারবেন না কেন? তা হলে তাঁরই-বা জল খাবার জন্য শখ করে মাটির পাত্র রাখার দরকারটা কী? সঙ্গে সঙ্গে তিনি তাঁর সেই মাটির পাত্রটিকে ভেঙে ফেলে দিলেন। এবার তিনি মুক্ত হলেন সব ধরনের জাগতিক বস্তুর অধিকার থেকে। পরিণত হলেন সত্যিকার অর্থে একজন নিঃস্বে। কিন্তু তাঁর এই নিঃস্বতা যে কতখানি শ্রদ্ধা-উদ্রেককারী ছিল, সে কথা ভাবলেও বিস্মিত হতে হয়। জগতের কোনো বস্তুর প্রতি তাঁর বিন্দুমাত্র লোভও ছিল না। তাঁর কাছে একটি হীরের টুকরো এবং একটি ইটের ভাঙা টুকরোর মধ্যে কোনো পার্থক্যই ছিল না।

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বাংলা ভাষা
    বাংলা সাহিত্য
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা অডিওবুক
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা ই-বুক রিডার
    নতুন উপন্যাস

     

    তাঁর এই নির্লোভ ব্যক্তিত্ব সম্পর্কে আর একটি চমৎকার গল্প আছে। মহাবীর আলেকজান্ডার ছিলেন বিশ্ববিজয়ী বীর। সারা পৃথিবীতে তিনি ছিলেন অসীম সম্মান, প্রচণ্ড ক্ষমতা ও শক্তির অধিকারী। প্রায় অর্ধেক পৃথিবী ছিল তাঁর পদানত। মহাবীর আলেকজান্ডারও নাম শুনেছিলেন এই মহান দার্শনিকের। তিনি যুদ্ধ জয় করতে করতে যখন সাইনব শহরে এসে উপস্থিত হলেন, তখন ভাবলেন, এখানে যখন এসেই পড়েছি, তখন ডায়োজিনিসের সঙ্গে একবার একটু দেখা করেই যাওয়া যাক।

    শীতের সকাল। ডায়োজিনিস সেদিন চোঙার পাশে বসে সকালের রোদ পোহাচ্ছিলেন। এমন সময় সেখানে এসে সদলবলে হাজির হলেন আলেকজান্ডার। তিনি নিজেই সামনে এগিয়ে গিয়ে বিনীতভাবে ডায়োজিনিসকে অভিবাদন জানিয়ে বললেন, আমি সম্রাট আলেকজান্ডার। আমি কি আপনার কোনো উপকার করতে পারি?

    ডায়োজিনিস কিছু না বলে কেবল বিরক্তির সঙ্গে সম্রাটের মুখের দিকে তাকালেন। আলেকজান্ডার ডায়োজিনিসকে ছায়া দিয়ে দাঁড়িয়েছিলেন।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বই পড়ুন
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা সাহিত্য
    অনলাইন বুক
    ই-বই ডাউনলোড
    বাংলা ইসলামিক বই
    বই

     

    ডায়োজিনিস খানিক পরে বললেন, পারেন।

    —পারি? আলেজান্ডার মহা আগ্রহে বললেন, বলুন, আমি আপনার কী উপকার করতে পারি? আমি আপনার যে-কোনো সাহায্যের জন্য প্রস্তুত।

    —আপনি আমার সামনে দাঁড়িয়ে সকালের রোদটুকু আটকে রেখেছেন। সরে গিয়ে রোদটা ছেড়ে দিতে পারেন। তা হলে আমার উপকার হয়।

    আলেকজান্ডার লজ্জা পেয়ে সঙ্গে সঙ্গে তাঁর সামনে থেকে সরে দাঁড়ালেন। যারা সম্রাটের সঙ্গে এসেছিল, তারা তো অবাক। এই সামান্য ভিক্ষুক শ্রেণীর লোকটা মহাবীর সম্রাটকে এমনভাবে অপমান করতে পারে, সেটা তারা ধারণাও করতে পারেনি। তারা ভেবেছিল, হয়তো সম্রাট এক্ষুনি রেগে গিয়ে বুড়োটাকে কতল করার আদেশ দেবেন।

    কিন্তু আলেকজান্ডার কিছুই করলেন না, শুধু বিষণ্ন মনে ফিরতে ফিরতে বলতে লাগলেন, আমি যদি মহাবীর আলেকজান্ডার না হয়ে দার্শনিক ডায়োজিনিস হতে পারতাম, তা হলে নিজেকে ধন্য মনে করতাম।

     

    আরও দেখুন
    বিজ্ঞানের
    বিজ্ঞান
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গ্রন্থাগার সেবা
    বাংলা কমিকস
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা ই-বই
    সেবা প্রকাশনীর বই
    ই-বুক রিডার
    সাহিত্য পর্যালোচনা

     

    ডায়োজিনিসকে নিয়ে আরও অনেক মজার গল্প আছে।

    একদিন তিনি নগরীর পথের ধারে দাঁড়িয়ে এই বলে চিৎকার করে ডাকতে লাগলেন, হে এথেন্সবাসী, তোমরা শুনে যাও, তোমরা সবাই এসো আমার কাছে। আমি তোমাদের একটা কথা বলব।

    মহান দার্শনিককে এথেন্সের সবাই শুধু চিনতই না, তাঁকে সম্মান করত। তাই তারা তাঁর ডাকে সাড়া দিয়ে জড়ো হতে লাগল তাঁর চারপাশে। নিশ্চয়ই তিনি আজ তাদেরকে কোনো জ্ঞানের কথা শোনাবেন। লোক জড়ো হতে লাগল হাজারে হাজারে। শেষে সবাই বলতে লাগল, আমরা এসে গেছি, মহান দার্শনিক। এবার আপনি আপনার কথা বলুন। তখন দার্শনিক ডায়োজিনিস বলতে লাগলেন, দ্যাখো, আমি একজন ভালো লোক খুঁজছি। তোমাদের মধ্যে এমন ভালো লোক কেউ কি আছে? আমি তাকেই খুঁজছি, অন্য কাউকে নয়।

    ডায়োজিনিসের কথা শুনে সবাই তো হতবাক। কোথায় তিনি তাদেরকে জ্ঞানের কথা বলবেন, তা নয়, এসব কী বলছেন পাগলের মতো!

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বাংলা ফন্ট প্যাকেজ
    অনলাইন গ্রন্থাগার
    উপন্যাস সংগ্রহ
    বাংলা কুইজ গেম
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    ই-বই ডাউনলোড

     

    হতাশ হয়ে সবাই চলে গেল যে যার পথে। তারা ডায়োজিনিসের এই পাগলামোর কোনো অর্থই খুঁজে পেল না।

    আর একদিনের একটি ঘটনা। ডায়োজিনিস দিনের বেলা লণ্ঠন জ্বেলে হাঁটছিলেন এথেন্সের একটা পথ দিয়ে। তাই একজন তাকে দেখে বলল, এ কী ডায়োজিনিস, আপনি দিনের বেলা আলো জ্বেলে পথ হাঁটছেন কেন?

    ডায়োজিনিস বললেন, আমি একজন ভালো লোক খুঁজছি, তাই আলো জ্বেলে হাঁটছি।

    মহান দার্শনিক ডায়োজিনিসের মৃত্যু হয় ৩২২ খ্রিস্টপূর্বাব্দে। মৃত্যুর কিছুদিন আগে তিনি তাঁর এক বন্ধুকে ডেকে বললেন, আমি মারা গেলে আমার মৃতদেহকে কবর দিও না। খোলা মাঠের মধ্যে ফেলে রেখো।

    বন্ধু বললেন, তা হলে যে শেয়াল-শকুনে ছিঁড়ে খাবে।

    —তা হলে এক কাজ কোরো।

    -কী কাজ?

     

    আরও দেখুন
    বিজ্ঞান
    বিজ্ঞানের
    বই পড়ুন
    পিডিএফ
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা অডিওবুক
    বাংলা কমিকস

     

    —আমার মৃতদেহের পাশে একটি শক্ত লাঠি রেখে দিও। ওই লাঠি দিয়ে শিয়াল- শকুন তাড়ানো যাবে।

    —মরা মানুষ কি লাঠি ধরতে পারে নাকি? ডায়োজিনিস, এমন দুঃখের দিনেও তুমি হাসালে।

    –তাই যদি হয়, তা হলে একজন মৃত মানুষের জন্য শিয়াল-শকুনকেও ভয় পাবার কিছুই নেই। কারণ, যে মৃত, যে সব ধরনের ভয়-ভাবনার ঊর্ধ্বে।

    এই ছিলেন দার্শনিক ডায়োজিনিস। আজকের এই হানাহানি আর স্বার্থপরতার যুগে দার্শনিক ডায়োজিনিসের আদর্শ রূপকথার গল্প-কাহিনীর মতো বলে মনে হতে পারে। কিন্তু তিনি সত্যিকারভাবেই ছিলেন একজন জ্ঞানী ও পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতি মোহমুক্ত মানুষ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }