Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    আইসেনহাওয়ার (১৮৯০-১৯৬৯) – দ্বিতীয় মহাযুদ্ধকালীন মিত্রবাহিনীর সর্বাধিনায়ক

    তিনি যে একদা মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটা তাঁর বড় পরিচয় নয়। তাঁর সে পরিচয় ঢাকা পড়ে গেছে। তিনি ইতিহাস খ্যাত হয়ে আছেন অন্য কারণে। অন্য ঐতিহাসিক কারণে।

    যুক্তরাষ্ট্রের টেক্সাসের কৃষিখামার থেকে উঠে আসা এক ছেলে, যিনি বাল্যকালে নিজেদের খামারবাড়িতে হাঁড়ি-বাসন ধুয়ে সাফ করতেন, মোষের দুধ দোহন করতেন, তিনিই ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় সমগ্র সেক্টরে মিত্রবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আইসেনহাওয়ার। প্রকৃত নাম ডোয়াইট ডেভিড আইসেনহাওয়ার (Dweight David Eisenhower)। বাল্যকালে বন্ধুরা তাঁকে ডাকত ‘আইক’ বলে।

    দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাঁকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল যে, ইতিহাসে তাঁর নজিরই খুঁজে পাওয়া যাবে না। তাঁর কমান্ডের অধীনে এত বৃহৎ সামরিক বাহিনী ছিল যা নেপোলিয়ন, জুলিয়াস সিজার ও শার্লিমান-এর সম্মিলিত বাহিনীর চাইতেও বহু গুণে বড় ছিল। তিনি এমন এক বিশাল নৌবাহিনীর অধিনায়ক ছিলেন, যা নেলসন, হকিন্স, ড্রেক, জুয়ান, পার্ল, জোন্স, অ্যাডমিরাল ও ডিউকের সম্মিলিত নৌবহরের চেয়েও ছিল বিশাল।

    এই মহাশক্তিধর সামরিক জেনারেলের জন্ম ১৮৯০ সালে যুক্তরাস্ট্রের টেকসাসে। আইসেনহাওয়ারের পিতামহ ছিলেন একজন পাদরি—ইউনাইটেড ক্রিশ্চিয়ান ব্রাদারহুড নামের একটি ধর্মীয় সম্প্রদায়ের কর্মকর্তা। তাঁর বাবা-মাও ছিলেন এই সংঘেরই সদস্য- সদস্যা। তাঁরাও গোঁড়াপন্থি ধর্মপ্রচারক ছিলেন। তাই আইসেনহাওয়ার যখন ওয়েস্ট পয়েন্টে মিলিটারি অ্যাকাডেমিতে ভর্তি হতে চাইলেন, তখন বাবা-মা বাধা দিলেন। কারণ, তাঁরা ছিলেন ইউনাইটেড ক্রিশ্চিয়ান ব্রাদারহুডের সদস্য। এই ধর্মসম্প্রদায়টি সব ধরনের যুদ্ধ এবং খুনখারাবির ঘোর বিরোধী ছিল। আর তাঁদের ছেলে হয়ে কিনা সে মানুষ-মারার বিদ্যা শিখতে যাবে? তাই তাঁরা ছেলেকে সোজা নিষেধ করে বসলেন।

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনী বই
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    সাহিত্য পত্রিকা
    বাংলা ভাষা
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    অনলাইন বুক
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বাংলা বই
    গ্রন্থাগার

     

    কিন্তু আইসেনহাওয়ার ছিলেন তাঁর সংকল্পে অটল। তিনি বাবা-মায়ের নিষেধ ও শত উপদেশ সত্ত্বেও মত পরিবর্তন করলেন না। ভর্তি হলেন সামরিক অ্যাকাডেমিতেই মজার ব্যাপার হলো, তাঁর আসলে ভর্তি হবার ইচ্ছে ছিল অ্যানাপোলিস নেভাল অ্যাকাডেমিতে। কারণ, সুইডি হ্যাজলেট নামের তাঁর এক বন্ধু এই কলেজে ভর্তি হয়েছিলেন। তাঁর ইচ্ছে ছিল শেষোক্ত সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারলে দুবন্ধু একত্রে থাকতে পারবেন। কিন্তু একটি হিসেবের ভুলের জন্য তাঁর এ কলেজে পড়া হল না।

    তিনি ভেবেছিলেন, তাঁর দ্বাদশতম জন্মদিবস পালন করেও সেখানে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। কিন্তু জন্মদিনের পরে দেখা গেল তাঁর ভর্তি হওয়ার বয়স পার হয়ে গেছে। সুতরাং তিনি আর সেখানে ভর্তি হতে পারলেন না।

    তিনি কেন পিতামাতার আদেশ অমান্য করেও সামরিক অ্যকাডেমিতে ভর্তি হয়েছিলেন, তারও একটি ইতিহাস আছে। ঘটনাটা তাঁর স্কুলে পড়ার সময়েই ঘটেছিল। তিনি টেকসাস রাজ্যের একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে গিয়েছিলেন একবার এক বন্ধুর সঙ্গে। সেখানেই তিনি সম্পাদকের টেবিলের ওপর পেয়েছিলেন একটি বই। সেটা ছিল বিখ্যাত সমরবিদ হ্যানিবলের সংগ্রামবহুল একটা জীবনী। এই বীরপুরুষ হাতির পিঠে চড়ে আস্‌ পর্বতমালা অতিক্রম করেছিলেন এবং পনেরো বছর পর্যন্ত ইতালিয়ানদের সঙ্গে লড়াই করেছিলেন। বালক আইসেনহাওয়ার বইয়ের পাতা উল্টিয়েই হ্যানিবলের রোমাঞ্চকর সংগ্রামবহুল জীবনকাহিনীটি মন্ত্রমুগ্ধের মতো পড়ে ফেললেন এক নিশ্বাসে।

     

    আরও দেখুন
    বাংলা কুইজ গেম
    বাংলা ভাষা
    বাংলা ই-বুক রিডার
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা অডিওবুক
    অনলাইন গ্রন্থাগার
    অনলাইন বুক
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF
    বই পড়ুন

     

    শুধু তা-ই নয়, তিনি এর পর কয়েক মাস পর্যন্ত আমেরিকার ইতিহাস পড়তে থাকেন। লি গ্রান্ড, ওয়াশিংটন, জ্যাকসন প্রমুখ ব্যক্তির জীবনকাহিনী তাঁর মনে দারুণ প্রভাব বিস্তার করে। ইতিহাসপাঠের প্রতি তাঁর এত ঝোঁক ছিল যে, স্কুলের বার্ষিক রিপোর্টে তাঁর সম্পর্কে বলা হয়েছিল, এই ছেলে ভবিষ্যতে ইতিহাসের অধ্যাপক হতে পারবে।

    কিন্তু সেই বালক পরবর্তীকালে ইতিহাসের অধ্যাপক হননি, বরং তিনি নিজেই সৃষ্টি করেছিলেন ইতিহাস, যে ইতিহাস বিশ্ববিদ্যালয় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। তিনি এমনভাবে ইতিহাসের মোড় ঘুরিয়েছিলেন যে, হ্যানিবল এবং তাঁর হস্তীযূথ অপেক্ষাও তা বিশ্বের মানবজীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়।

    আইসেনহাওয়ারের বাল্যকালে আরেকটি বড় গুণ ছিল। তিনি ছিলেন একজন চৌকস ফুটবল খেলোয়াড়। ওয়েস্ট পয়েন্টে মিলিটারি অ্যাকাডেমিতে পড়ার সময় একজন স্বনামধন্য ফুটবল খেলোয়াড় হিসেবে তাঁর নাম কলেজে পেতলের পাত্রে লেখা হয়েছিল। তবে তাঁর পা ভেঙে যাওয়ার পর তিনি আর খেলতে পারেননি।

    কিন্তু ফুটবল খেলা ছেড়ে দিলেও তিনি দ্বিতীয় মহাযুদ্ধের সমরক্ষেত্রে বিশ্বত্রাস হিটলারকে পরাজিত করে তাঁর গৌরবময় সামরিক জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন।

     

    আরও দেখুন
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    সাহিত্য পত্রিকা
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ভাষা
    বাংলা বই
    বাংলা সাহিত্য কোর্স
    সেবা প্রকাশনী বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ

     

    মিলিটারি অ্যাকাডেমির পড়া শেষে তিনি যথারীতি সামরিক বাহিনীতে যোগদান করেন। চাকরিতে তাঁর প্রথম পোস্টিং হয় টেক্সাসের সান অ্যান্টোনিও ক্যান্টনমেন্টে। তখন তিনি সুদর্শন চেহারার একজন সামরিক অফিসার। এই ক্যান্টনমেন্টে চাকরি করার সময়েই একদিন এক অনুষ্ঠানে কলোরাডোর বাসিন্দা ম্যামি নামে এক শিক্ষিতা ও সুন্দরী মহিলার সঙ্গে তাঁর পরিচয় ঘটে। প্রথম দর্শনেই প্রেম। তারপর ঘনিষ্ঠতা। কয়েক মাসের মধ্যেই ম্যামির সঙ্গে বিয়ে হয়ে যায় আইসেনহাওয়ারের। তাঁর তীক্ষ্ণ বুদ্ধি, নিষ্ঠা আর সাহসিকতার জন্য দ্রুত তাঁর পদোন্নতি ঘটতে থাকে। তারপর তাঁর জীবনে আসে তাঁর সামরিক জীবনের সবচেয়ে গৌরবময় যুগ। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আক্রমণকারী সৈনিকদের সুপ্রিম কমান্ডার মনোনয়নের প্রশ্ন উঠলে আইসেনহাওয়ারের নামই সর্বপ্রথম প্রস্তাবিত হয়। রুজভেল্ট ও চার্চিলই নন, স্ট্যালিনও এই প্রস্তাবকে সমর্থন দেন এবং অতঃপর আইসেনহাওয়ারকেই মিত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার হওয়ার যোগ্যতম ব্যক্তি বলে ঘোষণা করা হয়।

    অথচ কলেজজীবনে তিনি তেমন কোনো মেধার পরিচয় দিতে পারেননি। ১৬৫ জন ছাত্রের মধ্যে তিনি মেধা তালিকার ৬১তম স্থানে ছিলেন। ওয়েস্ট পয়েন্টে মেধার ক্ষেত্রে কৃতিত্ব দেখাতে না পারলেও আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর কৃতিত্ব সকল মেধাবী ছাত্রের কৃতিত্বকেও ছাড়িয়ে গিয়েছিল আর সেটা ছিল তাঁর দূরদর্শিতা।

     

    আরও দেখুন
    ই-বই ডাউনলোড
    সেবা প্রকাশনী বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    নতুন উপন্যাস
    বাংলা ই-বই
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা টাইপিং সফটওয়্যার
    গ্রন্থাগার
    সেবা প্রকাশনীর বই
    উপন্যাস সংগ্রহ

     

    দ্বিতীয় মহাযুদ্ধের কয়েক বছর আগেই তিনি বাধতে যাওয়া যুদ্ধের ধরনধারণ সম্পর্কে ধারণা করতে সক্ষম হয়েছিলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, এই যুদ্ধে বিমান এবং ট্যাংকবহরই সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই তিনি বিমানবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু পদস্থ একজন অফিসারের বিরোধিতার জন্য তা হয়নি। শেষে তিনি ট্যাংকবাহিনীতে যোগদান করেন।

    তিনিই সর্বপ্রথম মার্কিন সৈন্যবাহিনীতে ট্যাংক ডিভিশন পুনর্গঠন করেন। ২৮ বছর বয়সে তিনি ট্যাংক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। ১৯১৮ সালের ১১ নভেম্বর তিনি তাঁর ট্যাংকবহর নিয়ে ইউরোপ রওনা হতে যাবেন, এমন সময় প্ৰথম মহাযুদ্ধের পরিসমাপ্তি ঘটে।

    সেনাবাহিনীতে তিনি যে বিস্ময়কর সাফল্য অর্জন করেছিলেন, তার মূলে ছিল তাঁর শিক্ষাগত যোগ্যতা, সুষ্ঠ প্রশিক্ষণ, সিদ্ধান্ত গ্রহণের শক্তি, কর্মতৎপরতা এবং নেতৃত্বদানের ব্যাপারে যথার্থ যোগ্যতা।

    প্রত্যেকটি লোক তাঁকে শ্রদ্ধা করত। যাকে সাধারণ কথায় আমরা ‘ব্যক্তিত্ব’ বলে থাকি, তিনি এ জিনিসটির পরিপূর্ণ অধিকারী ছিলেন।

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন বই
    বুক শেল্ফ
    বাংলা ই-বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ভাষা
    বাংলা কুইজ গেম
    বাংলা ইসলামিক বই
    ই-বুক রিডার

     

    তাঁর সামরিক বিজয়ের মূলমন্ত্রটি ছিল খুব সাদামাঠা। তিনি বলতেন, ছোট্ট বিষয়গুলোরও বিস্তারিত পর্যালোচনা করে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে, তারপর জীবনপণ করে ঝাঁপিয়ে পড়তে হবে।

    উদাহরণস্বরূপ বলা যায়, ইউরোপ আক্রমণের সময় নৌবাহিনী যেসব কার্যক্রম গ্রহণ করেছিল, তার মধ্যে ছিল আটশত পৃষ্ঠার বিস্তারিত পরিকল্পনা এবং সেই আক্রমণ সম্বন্ধে নৌবাহিনীর তৈরি ম্যাপগুলোর ওজন ছিল তিনশত পাউন্ড।

    আইসেনহাওয়ারের স্ত্রী তাঁর স্বামী সম্পর্কে বলতেন, “আইকের ঠোঁটে সর্বক্ষণ হাসি লেগেই আছে। প্রায় সব ব্যাপারেই তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। সহধর্মিণী হিসেবে তাঁর সঙ্গে আমার অনেকগুলো বছর কেটে গেছে, অথচ আজও আমি তাঁর প্রতি সেই প্রথম দিনকার মতো আকর্ষণ অনুভব করি।”

    তাঁর সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেছেন, “আইক, তোমার মধ্যে সবচেয়ে ভাল গুণ হচ্ছে এই যে, তুমি নামের কাঙাল নও।” বাস্তবিক, আইসেনহাওয়ার খ্যাতির লোভী ছিলেন না। জ্ঞানত তিনি সামনে আসার চেষ্টাই করতেন না। আব্রাহাম লিংকনের মতো তিনিও যশ-খ্যাতির তোয়াক্কা করতেন না। তাঁর সামরিক তকমাগুলোও তিনি পরতেন না।

     

    আরও দেখুন
    বাংলা গল্প
    সাহিত্য পত্রিকা
    সেবা প্রকাশনীর বই
    বাংলা উপন্যাস
    অনলাইন বই
    বাংলা রান্নার রেসিপি বই
    গ্রন্থাগার
    Books
    বাংলা সাহিত্য
    বাংলা ভাষা

     

    তিনি মদ পান করতেন না। তিনি বলতেন, তাঁর ভিতরে এত গোপন কথা ও গুরুত্বপূর্ণ বিষয় রক্ষিত আছে যে, মদ্যপানজনিত মাতালমির প্রভাবে মুখের বাঁধন আলগা হয়ে তা বেরিয়ে পড়া বিচিত্র কিছু নয়।

    আইসেনহাওয়ারের ছেলে তাঁর বাবা সম্পর্কে বলেছেন, “বাবা একজন জবর পড়ুয়া। শান্তির সময়ে এক-এক রাতে তিনি কয়েকটি বই পড়ে শেষ করেন। কিন্তু তিনি যখন যুদ্ধক্ষেত্রে যেতেন, তখন তাঁর কাছে মাত্র একটি বই থাকত, আর সেটি ছিল বাইবেল।” আইসেনহাওয়ার প্রতিদিন ষোল থেকে আঠারো ঘণ্টা কাজ করতেন। পাঁচ ঘণ্টা ঘুমই তাঁর জন্য ছিল যথেষ্ট।

    দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তিনি রচনা করেন একটি উল্লেখযোগ্য গ্রন্থ ‘রিপোর্ট বাই দি সুপ্রিম কমান্ডার টু দি কম্বাইন্ড চিফ অব (Report by the Supreme Commander to the Combined Chief of Staff)। দ্বিতীয় মহাযুদ্ধ সম্পর্কে এটি একটি প্রামাণ্য দলিল বিশেষ।

    যুদ্ধের পর বিজয়ের পুরস্কারস্বরূপ রাজা ষষ্ঠ জর্জ তাঁকে ‘অর্ডার অব মেরিট’ উপাধিতে ভূষিত করেন।

     

    আরও দেখুন
    সেবা প্রকাশনীর বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা গল্প
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা কবিতা
    সেবা প্রকাশনী বই
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বইয়ের
    বাংলা ই-বই
    বইয়ের

     

    তবে তিনি অবসর গ্রহণ করার পর একবার নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন, নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যায়ের অধ্যক্ষ হবেন। কিন্তু সেটা হওয়া তাঁর আর হয়ে ওঠেনি। তাঁকে বরং আবার নতুন করে সামরিক দায়িত্বই নিতে হলো। ১৯৫০ সালে তাঁকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সংক্ষেপে ‘ন্যাটো’-র দায়িত্ব নিতে হয়। তিনি এই দায়িত্বে নিয়োজিত ছিলেন ১৯৫৩ সালের জানুয়ারি পর্যন্ত। এরপর তিনি রিপাবলিকান পার্টির মনোনয়ন পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

    সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমরনায়ক আইসেনহাওয়ারের মৃত্যু হয় ১৯৬৯ সালে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }