Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    মার্কো পোলো (১২৫৬–১৩২৩) – দুঃসাহসিক অভিযাত্রী

    কবি নজরুলের ভাষায়- “থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে” বলে যাঁরা ঘরের মায়া কাটিয়ে বিশ্বের অজানা দুর্গম পথে পাড়ি জমিয়েছিলেন, আবিষ্কার করেছিলেন কত অজানা পথের সন্ধান, রহস্যময় হাজারো ইতিহাস, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ঘটিয়েছিলেন সেতুবন্ধন, তাঁদেরই অগ্রপথিক ছিলেন অভিযাত্রী মার্কো পোলো।

    মার্কো পোলো ছিলেন একেবারে বংশগতসূত্রেই অভিযাত্রী। যাযাবরের সন্তান যাযাবর। পিতা ছিলেন নিকোলো পোলো আর কাকা মোফিয়া পোলো। এঁরা ছিলেন ভেনিস শহরের বাসিন্দা। নিকোলো পোলোইর সন্তান এই মার্কো পোলো। জন্ম ১২৫৬ খ্রিস্টাব্দে ইতালির ভেনিস শহরে।

    মার্কো পোলো যখন মাতৃগর্ভে, তখনই বাবা আর কাকা দু’জনই চলে গিয়েছিলেন চীনদেশে বাণিজ্য-সফরে। তারপর যখন বাণিজ্যশেষে ফিরে এলেন, তখন মার্কো নবীন যুবক।

    ইতালির পোলো পরিবারের জীবনের ধারা ছিল এ-রকমেরই। এই পরিবারের সদস্যরা কখনও ঘরে থাকতেন না। বেরিয়ে পড়তেন ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে। তারপর বাণিজ্যের উদ্দেশ্যে ঘুরে বেড়াতেন দেশ থেকে দেশান্তরে। ঘাটে ঘাটে চলত তাঁদের কেনাবেচা।

    কেউ ভেনিস থেকে পালতোলা জাহাজযোগে যাত্রা করতেন সমুদ্রপথে, কেউ-বা স্থলপথে। পুরনো কনস্টান্টিনোপল ছিল সেকালের ইউরোপ ও এশিয়ার প্রধান বাণিজ্যকেন্দ্ৰ।

    তুরস্কের ভেতর দিয়ে কেউ কেউ চলে আসত আরও পুর্বদিকে তেহরান, খোরাশান, বোখারা, পামির, খিরঘিজ এইসব শহরে। এসব দেশের রাজা-মহারাজা ও খান- সুলতানদের কাছে মূল্যবান জিনিসপত্র বিক্রি করে ঘরে ফিরতেন বহু বছর পরে।

    মার্কো পোলোর বাবা আর কাকাও এমনই এক দীর্ঘ বাণিজ্য-সফরে বেরিয়েছিলেন সেবার। তারপর যেতে যেতে পৌঁছেছিলেন তাতার সাম্রাজ্যের সম্রাট কুবলাই খাঁর দরবারে। তখন এ অঞ্চলে কুবলাই খাঁই ছিলেন সবচেয়ে শক্তিশালী সম্রাট।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা ইসলামিক বই
    বাংলা কুইজ গেম
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    নতুন উপন্যাস
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    গ্রন্থাগার সেবা
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্য

     

    কুবলাই খাঁ এই ইউরোপীয় সওদাগরদের খুবই খাতিরযত্ন করলেন। এমনকি তাঁদের রাজ-প্রতিনিধি করে আবার নিজেই পাঠালেন ইউরোপের ধর্মগুরু পোপের কাছে। পোপের কাছে সম্রাট দুজন ধর্মপ্রচারক চেয়ে পাঠালেন তাঁর দেশে খ্রিস্টধর্ম প্রচার করার জন্য। আর বললেন, তাঁরা আবার যখন তাঁর দরবারে ফিরে আসবেন, তখন যেন জেরুজালেমে খ্রিস্টের কবরের প্রদীপের পবিত্র তেল নিয়ে আসেন।

    নিকোলো পোলো আর মোফিয়া পোলো আবার যখন সত্যি সত্যি দুবছর পর ধর্মপ্রচারক আর খ্রিস্টের কবরের তেল নিয়ে কুবলাই খানের দরবারের উদ্দেশে যাত্রা করলেন, তখন তাদের সহঅভিযাত্রী হলেন মার্কো পোলো।

    এ-এভাবেই হলো মার্কো পোলোর অভিযাত্রী জীবনের সূচনা। মার্কো পোলো তাঁর যৌবনের প্রারম্ভের এই যাত্রা শুরু করেছিলেন ১২৭১ সালের মাঝামাঝি সময়ে।

    তাঁরা যথারীতি পোপের কাছ থেকে ভিসেনজ ও গুয়েনমা নামে দুজন ধর্ম প্রচারক এবং যিশুর কবরের তেল নিয়ে করলেন যাত্ৰা।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    বাংলা ই-বুক রিডার
    সেবা প্রকাশনী বই
    সাহিত্য পত্রিকা
    বাংলা সংস্কৃতি বিষয়ক কর্মশালা
    বাংলা লাইব্রেরী
    বাংলা বই
    বাংলা কুইজ গেম
    বাংলা অডিওবুক
    বাংলা টাইপিং সফটওয়্যার

     

    কিন্তু সেই যাত্রাপথ তো সহজ ছিল না। হাজারো বিপদ আর রহস্য। পথে পড়েছে কখনও ধু-ধু তেপান্তরের মাঠ, কখনও খাড়াই পর্বতের সংকীর্ণ পথ। শহর ছাড়িয়ে গ্রাম, গ্রাম ছাড়িয়ে দুর্গম পথ। উট, গাধা, কুকুর নিয়ে মাসের পর মাস তাঁরা চলেছেন এইসব পথ ধরে এক দেশ থেকে অন্য দেশে। নদী-নালা ও জলাশয় বা মরুদ্যানের সংখ্যা ছিল এক্কেবারেই কম।

    পথে পড়ে আর্মেনিয়া নামে এক বিশাল দেশ। আকাশছোঁয়া পাহাড়-পর্বতে ঘেরা চারিদিক। প্রবাদ আছে, সেখানকার সবচেয়ে উঁচু পর্বতের ওপর হযরত নূহ নবীর (আঃ) নৌকা বা নোয়ার আর্ক অবস্থিত। পাহাড়ের সর্বোচ্চ শিখরগুলো সবসময়ই ঢাকা থাকে বরফে।

    আর্মেনিয়ার দক্ষিণ-পশ্চিমে কুর্দিস্তান আর উত্তর-পশ্চিমে জর্জিয়া পথ ধরে চলতে চলতে মার্কোরা সম্মুখীন হলেন এক অদ্ভুত ঘটনার।

    কোথা থেকে উড়ে এল এক রাক্ষুসে পক্ষিরাজ। সে মার্কোদের তাঁবুর পাশে দাঁড়িয়ে থেকে তাদের মাল টানার গাধা আর ঘোড়াগুলোকে ঠোকড় মেরে তুলে নিয়ে গেল শূন্যে। সবাই ভেবেছিলেন—এটাই হয়তো সিন্দাবাদের রক পাখি। কিন্তু মার্কোর বাবা বুঝিয়ে দিয়ে বললেন, না এটা কাল্পনিক রূপকথার রক পাখি নয়। এটা হলো বাস্তবের বড় জাতের রক্তপায়ী উইগি নামের শকুন। এরা যেমন হিংস্র তেমনি বিশাল। বড় বড় জন্তু শিকার করতে পারে।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    ই-বুক রিডার
    বাংলা কবিতা
    বাংলা উপন্যাস
    বাংলা কমিকস
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা সাহিত্য
    বই
    Library
    বাংলা গল্প

     

    এই জর্জিয়ার পাহাড়েই তাঁরা সাক্ষাৎ পেয়েছিলেন আরেক আশ্চর্য বস্তুর। জ্বলন্ত জল, যে জল জ্বলে ওঠে। এই আশ্চর্য জল দেখে সেদিন তারা যারপরনাই বিস্মিত হয়েছিলেন। সেদিন তাঁরা চিনতে পারেননি। এখন অবশ্য আমরা সবাই জানি ওটা কী ছিল। ওটা ছিল পেট্রল–আজ যা সারা বিশ্বের সর্বাধিক প্রয়োজনীয় বস্তু এবং তরল সোনা নামে পরিচিত। এই পেট্রলকেই তারা সেদিন দেখে অবাক হয়ে গিয়েছিলেন— আজ থেকে কয়েকশো বছর আগে।

    জর্জিয়ার কাছাকাছি আর্মেনিয়ার নিচে পারস্যের গায়ে ও কাস্পিয়ান সাগরের এধারে ওধারে অনেক জায়গাতেই এমন পেট্রলের স্বভাবিক ফোয়ারা পাওয়া যেত। কিন্তু সেখানকার লোক এর ব্যবহার জানত না, চিনতও না।

    কুবলাই খানের দেশে পৌঁছানোর আগেই মার্কোরা পড়েছিলেন আরও হাজারো বিপদে। তাঁরা আক্রান্ত হয়েছিলেন দিনদুপুরে অন্ধকার সৃষ্টি করার ক্ষমতার অধিকারী জাদুকর দস্যুদলের কবলে।

    তাঁরা সাক্ষাৎ পেয়েছিলেন নদীতে জেসপার নামের একধরনের মূল্যবান পাথরেরও। কিন্তু সে বড় মায়াবি পাথর! সেই মায়াবি মণিমুক্তা খচিত পাথর সংগ্রহ করতে আসত রাশিয়া, চীন, কিরগিজ এবং মাঞ্চুরিয়া থেকে বহু লোক। কিন্তু এই মুক্তো যে নিতে এসেছে সে আর ঘরে ফিরে যেতে পারেনি। মরুভূমির বুকে সবাই প্রাণ হারাত। আজও নাকি মরুভূমির ধু-ধু করা বুকে ভেসে বেড়ায় সেইসব মানুষের অশরীরী আত্মা। আজও তারা ডাকে পথহারা পথিককে।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    গ্রন্থাগার
    উপন্যাস সংগ্রহ
    অনলাইন বই
    বাংলা শিশু সাহিত্য
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা উপন্যাস
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    এমনি করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে মার্কোরা অবশেষে চলে এলেন কুবলাই খানের দেশে। তারপর তাঁর রাজদরবারে।

    কুবলাই খান এবারও তাঁদের খুব সমাদরে গ্রহণ করলেন। বেশি মুগ্ধ হলেন দারুণ বুদ্ধিদ্বীপ্ত তরুণ সওদাগর মার্কো পোলোকে দেখে। মার্কোকে তিনি তাঁর একান্ত সহকারী নিয়োগ করলেন। মার্কো ক্রমশ তাঁর অভিজ্ঞতা ও বুদ্ধি দিয়ে সম্রাট কুবলাই খানকে সহযোগিতা করতে লাগলেন। তিনি সাহসিকতা ও বুদ্ধির জোরে দেখতে দেখতে একদিন দখল করে নিলেন কুবলাই খানের মন্ত্রীরপদ।

    সে সময় তাতার দেশে নানরকম ভুয়া তন্ত্রমন্ত্রের প্রতাপ ছিল—ছিল অনেক জাদুকরের দাপট। এরা ভূতপ্রেতের খেলা দেখিয়ে, জাদুমন্ত্রের ছলাকলা দেখিয়ে নিজেদের ফায়দা লোটার চেষ্টা করত। দেশের সব লোক, স্বয়ং কুবলাই খাঁ পর্যন্ত এদের ভয় করে চলতেন। এদের ঘাঁটাতে সাহস করতেন না। এরা নাকি দেবতার দূত—অসীম ওদের ক্ষমতা।

    কিন্তু মার্কো পোলো এসব জারিজুরি সব ধরে ফেললেন। একদিন তিনি সম্রাটকে হাতেনাতে প্রমাণ করে দেখালেন যে, এসবই ফাঁকি কারবার।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    Books
    বাংলা অডিওবুক
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বুক শেল্ফ
    বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই

     

    ফলে ব্যাপারটা হিতে বিপরীত হয়ে দাঁড়ালো মার্কোর জন্য। স্বার্থান্বেষী এই লোকগুলো মার্কো পোলোর ওপরে খেপে উঠল। এমনিতেই রাজার সভাসদরা মার্কো পোলোকে খুব সুনজরে দেখত না। একজন বিদেশি সাদা চামড়ার লোক এসে তাদের সবাইকে ডিঙিয়ে সম্রাটের প্রিয়পাত্র হয়ে যাবে, সবার ওপর দিয়ে ক্ষমতা দেখাবে, এটা তারা সহ্য করতে পারত না। তারা চেষ্টা করছিল মার্কো পোলোর ক্ষতি করার। এরপর যখন মার্কো তাদের তন্ত্রমন্ত্রের ব্যবসা নষ্ট করতে চাইল, তখন তারা রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠল।

    অবশ্য বুদ্ধি আর কৌশলে তারা পেরে উঠল না মার্কো পোলোর সঙ্গে। কিন্তু এসব হলে কী হবে এবার মার্কো নিজেই তিক্ত-বিরক্ত হয়ে উঠলেন। তাঁর আর মন চাইল না এদেশে থাকতে।

    তা ছাড়া দিনও তো আর কম হলো না। এরই মধ্যে দেখতে দেখতে কেমন করে পার হয়ে গিয়েছিল দীর্ঘ উনিশটি বছর। এই দীর্ঘদিন ধরেই তাঁরা দেশছাড়া। এবার তাই দেশে ফেরার জন্য তাঁর মন ব্যাকুল হয়ে উঠল।

    সম্রাট কুবলাই খাঁ মার্কোকে ছাড়তে না চাইলেও, অনিচ্ছা সত্ত্বেও তাঁকে ছাড়তে বাধ্য হলেন। অবশেষে ১২৮৯ সালে এক ঘটনার সূত্রে মার্কোদের দেশে ফেরার ব্যবস্থা করা হলো।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    বাংলা সাহিত্য
    বাংলা ই-বুক রিডার
    বাংলা সাহিত্য কোর্স
    পিডিএফ
    সেবা প্রকাশনী বই
    বাংলা ই-বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    উপন্যাস সংগ্রহ
    বাংলা উপন্যাস

     

    এ-বছরই সম্রাটের ভাইপো এবং পারস্যের সম্রাট আরগন খাঁর পত্নীবিয়োগের ঘটনা ঘটে। তাই তাঁর বিয়ের জন্য আবারও রাজকন্যা চাই। সম্রাট তাঁরই বংশের বোগাতিন নামের এক সুন্দরী কন্যাকে ঠিক করেছেন। আরগন খাঁর জন্য তাঁকে নিয়ে পৌঁছে দিতে হবে পারস্যে—এই দায়িত্ব পড়ল মার্কো পোলোর ওপর।

    অবশেষে মার্কো পোলোর স্বদেশ প্রত্যাবর্তনের আয়োজন করা হলো। তৈরি করা হলো জাহাজ। সমুদ্রপথে যেতে হবে। সম্রাট তাঁর সঙ্গে লোকলস্কর দিলেন। দিলেন সবরকমের জিনিসপত্র। তারপর একদিন মার্কো পোলো রাজকন্যাকে নিয়ে শুরু করলেন তাঁর ফিরতি অভিযান।

    দীর্ঘ তিন মাসে ১৫০০ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছুলেন যবদ্বীপে। তারপর দক্ষিণ-পশ্চিমে জাভা সাগরের ভেতর দিয়ে সুমাত্রায় এবং মালাক্কা প্রণালীর ভেতর দিয়ে বঙ্গোপসাগর, সেখান থেকে আন্দামান, সিংহল, মালাবার উপকূল ধরে ভারত মহাসাগর পার হয়ে পৌঁছুলেন পারস্য উপসাগরে শেষে দীর্ঘ কয়েক বছরের সমুদ্রযাত্রা। হরমোজার সমুদ্র বন্দরে তাঁরা পৌঁছুলেন ১২৯৩ সালে।

     

    আরও দেখুন
    সেরা ট্যুর প্যাকেজ
    বাংলা শিশু সাহিত্য
    PDF
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা ই-বই
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্য
    বিনামূল্যে বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন

     

    কিন্তু যাঁর জন্য এসেছিলেন, দেখলেন সেই আরগন খাঁরই মৃত্যু হয়েছে। অবশেষে আরগন খাঁর পুত্র কুমার গাজান খাঁ নিজেই বিয়ে করলেন বোগাতিনকে। মার্কো পোলোরও দায়িত্ব হলো শেষ।

    পারস্যে থাকতে থাকতেই মার্কো পোলো পেলেন সম্রাট কুবলাই খাঁর মৃত্যুসংবাদ। মনে দারুণ দুঃখ পেলেন। তারপর তাঁরা ফিরে এলেন নিজের শহর ভেনিসে।

    দেশে ফিরে আসার কয়েক মাস পরেই আর এক দুর্ঘটনা ঘটে মার্কো পোলোর জীবনে। তিনি একটি যুদ্ধে গিয়ে বন্দি হন শত্রুর হাতে—নিক্ষিপ্ত হন কারাগারে।

    অবসর মুহূর্তে তিনি তাঁর এই বহু বছরের দীর্ঘ ভ্রমণের রোমাঞ্চকর কাহিনী নিয়ে একটি বই লেখেন। বিস্ময়কর সেই ভ্রমণ কাহিনী। তাঁর এই বই যখন প্রকাশিত হয়, তখন তাতে বর্ণনা করা আজগুবি সব ঘটনার কথা কেউ বিশ্বাসই করতে চায়নি; কিন্তু পরবর্তীকালে সবই সত্য বলে প্রমাণিত হয়েছে।

    এই মহান অভিযাত্রীর মৃত্যু হয় ১৩২৩ খ্রিস্টাব্দে। আজও তিনি তাঁর এই রোমাঞ্চকর অভিযাত্রার জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনিই বিশ্বের দুঃসাহসিক অভিযাত্রী, যিনি প্রায় অর্ধেকপৃথিবী ভ্রমণ করেছিলেন পায়ে হেঁটে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }