Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শত মনীষীর কথা ১ – ভবেশ রায়

    ভবেশ রায় এক পাতা গল্প689 Mins Read0
    ⤶ ⤷

    ডেভিড লিভিংস্টোন (১৮১৩-১৮৭৩) – আফ্রিকার আবিষ্কারক

    এককালে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অপবাদ দেয়া হতো। হয়তো আফ্রিকার স্থানীয় অরণ্য-সভ্যতার সাথে তখনও আধুনিক বিশ্বের পরিচয় ঘটেনি বলেই কথাটা অমন করে বলা হতো।

    তবু সেইকালে যাঁরা আধুনিক বিশ্ব থেকে আলোর মশাল হাতে নিয়ে আফ্রিকার ঘন অরণ্যের দুর্গম পথে যাত্রা করেছিলেন এবং বিশ্ব-সভ্যতার আলো নিয়ে পৌঁছে দিয়েছিলেন কালো মানুষদের কাছে, বিশ্বের কাছে তুলে ধরেছিলেন সেই অচেনা জগতের রহস্যময় কাহিনীকে, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি ডেভিড লিভিংস্টোন (David Livingstone)।

    আফ্রিকার নাম মনে হলেই লিভিংস্টোনের কথাও মনে আসে; সভ্যজগতের আধুনিক জীবনযাত্রায় লালিতপালিত হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছিলেন এই রহস্যময় অরণ্যঘেরা দেশ আফ্রিকায়। শুধু আবিষ্কারের নেশায় তিনি আফ্রিকায় কাটিয়েছিলেন প্রায় একত্রিশটি বছর।

    এই মহান পুরুষের জন্ম ১৮১৩ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের ছোট্ট শহর ব্লান্টাইরে। সোনার চামচ মুখে নিয়ে তাঁর জন্ম হয়নি বলে পাড়াশোনা শেষ হবার আগেই উপার্জনের আশায় কাজ নিতে হয়েছিল। তাঁর চাকরি-জীবন শুরু হয় একটা কাপড়ের মিলে। নাম ছিল মেসার্স মনটিথ অ্যান্ড।

    প্রচণ্ড খাটুনির মধ্যেও তাঁর জ্ঞানস্পৃহা কমেনি। কাজের ফাঁকে ফাঁকেই চালিয়ে যেতেন কলেজের পড়া। অবশেষে পাস করলেন ডাক্তারি। যোগ দিলেন মিশনারিদের দলে। ইচ্ছে চীনে গিয়ে কাজ করবেন। কিন্তু মিশনকর্তারা তাঁকে পাঠিয়ে দিলেন আফ্রিকায়।

    এসময় তিনি ধর্মীয় বিষয়েও জ্ঞান অর্জন করেন। ডাক্তারি পড়ার পাশাপাশি তিনি পড়তে লাগলেন বিখ্যাত ধর্মীয় লেখক টমাস ডিকের লেখা ‘দি ফিলোসফি অব রিলিজিয়ন’ (The philosophy of Religion) এবং “দি ফিলোসফি অব এ ফিউচার স্টেট’ (The philosophy of a future state) গ্রন্থ দুটি।

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা ডিটেকটিভ থ্রিলার
    বইয়ের
    বাংলা সাহিত্য
    বাংলা রান্নার রেসিপি বই
    PDF
    সেবা প্রকাশনীর বই
    Library
    বাংলা বিজ্ঞান কল্পকাহিনী
    বাংলা টাইপিং সফটওয়্যার

     

    ১৮৪০ খ্রিস্টাব্দে আফ্রিকার কেপটাউন থেকে যাত্রা করে পৌঁছুলেন তাঁর আস্তানায়। কিন্তু পৌছে যে অভিজ্ঞতা হলো তা প্রায় অবর্ণনীয়। ধর্মপ্রচারের নামে সেখানে চলছিল স্বার্থপরতা, দাসব্যবসা আর লুটতরাজ। আর এই নিয়ে নিজেদের মধ্যেও ছিল দলাদলি, হিংসা-বিদ্বেষ

    এসব ব্যাপার দেখে তিনি কর্মস্থল ছেড়ে চলে এলেন নতুন কর্মস্থল বেচুয়ানাল্যান্ডের কুরুমান নামক স্থানে। সেখানে ছিল পূর্বতন অভিযাত্রী ডাক্তার মোফাটের আশ্রম। ডাক্তার মোফাট তখন ইংল্যান্ডে। অগত্যা লিভিংস্টোনের কাজ হলো স্থানীয় অধিবাসী কাফ্রিদের গ্রামগুলো ঘুরে ঘুরে দেখা, তাদের সাথে মেশা, তাদের ভাষা শেখা ও আচার- আচরণ জানা। লিভিংস্টোনের মনটা ছিল বড় ভালো। আর ডাক্তারিশাস্ত্রে ছিল অসাধারণ দক্ষতা। তাই অল্প দিনের মধ্যে তিনি স্থানীয় লোকদের মন জয় করে ফেললেন। তাদের সাথে হয়ে গেল তাঁর গভীর সম্পর্ক। এরপর ইংরেজ সরকারের অনুমতি নিয়ে তিনি নিজেই কুরুমানের উত্তর-পূর্বদিকে মোবাটসা নামক স্থানে স্থাপন করলেন মিশনারি আশ্ৰম।

    তাঁর আশ্রমটি ছিল এখান থেকে তিনশো কিলোমিটার উত্তর-পূর্বে লিপোপো নদীর উৎসমুখে। এখানেই তিনি তাঁর মিশন স্থাপন করলেন এবং নিজেও সংসার পাতলেন। ১৮৪৪ সালে বিয়ে করলেন রবার্ট মোফাটের মেয়ে ম্যারিকে।

     

    আরও দেখুন
    ই-বুক রিডার
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স
    বাংলা ইসলামিক বই
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা বই
    অনলাইন বুক

     

    লিভিংস্টোন কোলোবেঙ নামে যে গাঁয়ে তাঁর মিশন স্থাপন করেছিলেন, সেটা ছিল বাকউইন নামে একটি উপজাতীয়দের অঞ্চল। বাকউইন উপজাতির সর্দারের নাম ছিল সেচেলে।

    সর্দার সেচেলের সাথে লিভিংস্টোনের অচিরে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়। সেচেলে তখন সাহেবের কাছে ইংরেজি ভাষা শিখতে শুরু করেন। কাজের অবসরে লিভিংস্টোন তাঁকে এ-বি-সি-ডি পড়াতে লাগলেন। পরে সেচেলে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তাঁর দেখাদেখি বাকউইন সম্প্রদায়ের বহু লোক এসে লিভিংস্টোনের কাছে খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণ করে। দেখতে দেখতে লিভিংস্টোন এবং তাঁর স্ত্রী ম্যারি গোটা বাকউইন অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠেন।

    এই মিশনারিতে ডাক্তারি করতে করতেই তাঁর মনে আফ্রিকার অভ্যন্তরভাগ আবিষ্কারের বাসনা জাগে। আসলে ধর্মপ্রচার এবং ডাক্তারির চেয়ে দেশটার ভৌগোলিক আবিষ্কারের দিকেই তাঁর আগ্রহ ছিল বেশি।

    এই ইচ্ছে থেকেই তিনি ১৮৪৯ খ্রিস্টাব্দের একদিন বেরিয়ে পড়লেন পথে। দশটি বড় ষাঁড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিলেন অজানার পথে। এই অভিযাত্রায় তাঁর সাথিদের মধ্যে ছিলেন ইংরেজ খেলোয়াড় উইলিয়াম অসওয়েল এবং মুঙ্গো মারে। ছয় মাস পর গিয়ে পৌঁছুলেন আফ্রিকার কালাহারি মরুভূমিতে। অনেকের ধারণা ছিল, এই মরুভূমি পাড়ি দেওয়া অসম্ভব। কিন্তু লিভিংস্টোন এই অসম্ভবকে সম্ভব করে পাড়ি দিলেন দুস্তর মরুভূমি। তাঁরা কালাহারি মরুভূমি পার হয়ে ১৮৪৯ সালের ১ আগস্ট গিয়ে পৌছুলেন নগামি হ্রদের তীরে।

     

    আরও দেখুন
    অনলাইন বই
    বাংলা কমিকস
    ই-বই ডাউনলোড
    সেবা প্রকাশনী বই
    বই
    বাংলা কুইজ গেম
    বাংলা ইসলামিক বই
    বাংলা গল্প
    PDF
    বাংলা বইয়ের সাবস্ক্রিপশন

     

    এ ছিল সত্যি এক ভয়ংকর জায়গা। মরুভূমির চারদিকে ছিল হাজারো হিংস্র জীবজন্তুর বাস। সিংহ ছিল অগণিত। তাদের ডাকে আকাশ-বাতাস কাঁপে। কিন্তু কোনোদিকে ভ্রূক্ষেপ না করে তিনি মরুভূমি সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে গোয়েন্ডা শহরে গিয়ে পৌঁছুতে সক্ষম হলেন। এই দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে সময় লাগে প্রায় মাস ছয়েকের মতো। আর এই ছয় মাসে তিনি কুড়িবার আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়া জ্বরে। তাঁর দেহ হয়ে যায় অস্থিচর্মসার।

    সেখানে যাওয়ার কিছুদিন পরেই তিনি এই মর্মে খবর পান যে, কোলেবেঙ গাঁয়ে অবস্থিত তাঁর মিশন আক্রান্ত হয়েছে পার্শ্ববর্তী বোয়ের উপজাতীয়দের দ্বারা। বোয়েররা বাকউইন উপজাতীয়দের সমস্ত গ্রাম জ্বালিয়ে দিয়েছে এবং সর্দার সেচেলেও গুরুতর আহত হয়েছেন।

    খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফিরে এলেন তাঁর মিশনারিতে। এসে দেখলেন, দুঘর্টনার খবর তিনি বাইরে থেকে যা পেয়েছিলেন প্রকৃত ঘটনা তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। গোটা বাকউইন অঞ্চলকে তছনছ করা হয়েছে এবং তাঁর মিশনারি ভবন পর্যন্ত বিধ্বস্ত হয়েছে। তাঁর ওষুধপত্র, লাইব্রেরির সমস্ত বইপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। ম্যারি শুধু কোনোমতে পালিয়ে গিয়ে তাঁর জান বাঁচিয়েছেন।

     

    আরও দেখুন
    সাহিত্য পত্রিকা
    বাংলা ই-বই
    বাংলা গানের লিরিক্স বই
    গ্রন্থাগার সেবা
    বাংলা ফন্ট প্যাকেজ
    বাংলা সাহিত্য
    বাংলা অডিওবুক
    বাংলা কমিকস
    ই-বুক রিডার
    বাংলা ডিটেকটিভ থ্রিলার

     

    এই ঘটনায় তিনি প্রথমে ভেঙে পড়েছিলেন। পরে ধাক্কা কাটিয়ে উঠলেন। আবার তিনি বাকউইন উপজাতীয়দের একত্র করে তাদের মনে সাহস ফিরিয়ে আনলেন। গড়ে তুললেন তাদের ঘরবাড়ি এবং নিজের মিশনারি।

    এভাবে কেটে গেল বছরখানেক। তারপর সব ঠিকঠাক করে তিনি আবার বেরিয়ে পড়লেন তাঁর অভিযানে। আবার তিনি ফিরে এলেন নগামি হ্রদের তীরে তাঁর ঘাঁটিতে। নতুন উদ্যমে শুরু হলো তাঁর অভিযান। এবার তিনি অগ্রসর হতে লাগলেন জাম্বেসি নদীর পূর্ব দিকে।

    এখানে ম্যাকোলোলো নামে একটি শক্তিশালী উপজাতি ছিল। তাদের সর্দার বা রাজার নাম ছিল সেবিটুয়ানে। তিনি আশপাশের অনেকগুলো উপজাতীয়দের গ্রাম দখল করে এক বিশাল ও শক্তিশালী রাজ্য পেতে বসেছেন।

    লিভিংস্টোন এসে সাক্ষাৎ করলেন রাজার সঙ্গে। রাজা তাঁকে মিশন স্থাপনে সব ধরনের সাহায্য-সহযোগিতা করার আশ্বাস দিলেন। কিন্তু বাস্তবে কিছু করার আগে হঠাৎ করেই রাজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন।

    পরে রাজা হলেন সেবিটুয়ানের পুত্র সেকেলেটু। নতুন রাজা সেকেলেটুর সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠল লিভিংস্টোনের। পিতার সকল প্রতিশ্রুতি তিনিই পূরণ করলেন। সেকেলেটুর সহযোগিতাতেই লিভিংস্টোন লিমবাই নদীর তীরে সোয়াম্‌পি নামক স্থানে একটি মিশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন।

     

    আরও দেখুন
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা শিশু সাহিত্য
    অনলাইন গ্রন্থাগার
    সাহিত্য পত্রিকা
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা ইসলামিক বই
    বাংলা কুইজ গেম
    অনলাইন বুক
    বই পড়ুন
    বাংলা সাহিত্য

     

    কিন্তু কাজটি শেষ পর্যন্ত পরিকল্পনার কাজ অসমাপ্ত থেকে যায়। শেষ করতে পারলেন না। কেননা, এই জঙ্গলে ছিল সিসি মাছি নামে একজাতের হিংস্র মাছি। আক্রমণে অতিষ্ঠ হয়ে লিভিংস্টোনকে পালাতে হলো সোয়াম্‌পি ছেড়ে। তিনি আবার চলে এলেন কেপটাউনে।

    এখানে এসে তিনি তাঁর স্ত্রী ম্যারি এবং ছেলেমেয়েদের ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর নিজে সেকেলেটুর সাথে মিলিত হবার জন্য তাঁর রাজধানী শহর লিনিয়ান্টের দিকে যাত্রা করলেন।

    তাঁর মনে তখন একটাই চিন্তা—সামান্য খুদে সিসি মাছির ভয়ে তিনি ফিরে এসেছেন? যেমন করে হোক মিশন তাঁকে স্থাপন করতেই হবে। এ ব্যাপারে সেকেলেটু তাঁকে সাহায্য করবেন। লিনিয়ান্টে এসে সেকেলেটুকে বললেন, তিনি এখান থেকে আফ্রিকার পশ্চিম উপকূল পর্যন্ত একটি পথ খুঁজে বের করবেন। সেকেলেটু নিজেও এ ব্যাপরে উৎসাহী হলেন। তা যদি হয় তবে তাঁর রাজ্যেরও পশ্চিম তীরের দেশগুলোর সাথে ব্যবসা-বাণিজ্যপথ খুলে যাবে, তাঁদের ব্যবসারও উন্নতি হবে। তাই তিনি লিভিংস্টোনকে আফ্রিকার পশ্চিম উপকূলে যাবার যাবতীয় ব্যবস্থা করে দিলেন।

     

    আরও দেখুন
    বাংলা টাইপিং সফটওয়্যার
    বাংলা কমিকস
    গ্রন্থাগার
    বাংলা ই-বুক রিডার
    অনলাইন গ্রন্থাগার
    বাংলা লাইব্রেরী
    বাংলা সাহিত্য
    বাংলা গল্প
    ই-বুক রিডার
    বুক শেল্ফ

     

    লিনিয়ান্ট থেকে লিভিংস্টোন যাত্রা করলেন ১৮৫৩ খ্রিস্টাব্দের ৪ নভেম্বর। তাঁরা নৌকা করে চোবে নদী ধরে চলে গেলেন নিমবাই নদী পর্যন্ত এবং সেখান থেকে লিবা নামক স্থানে।

    লিবা অঞ্চলের সবগুলো উপজাতির লোকজনই আগে থেকেই সাদাচামড়ার মানুষ লিভিংস্টোনের নাম শুনেছিল, এবার তারা তাঁকে কাছে পেয়ে খুবই খুশি হলো এবং সবাই তাঁকে গ্রহণও করল সাদরে।

    এখানে কিছুদিন থেকে আবার নতুন করে রসদ এবং লোকজন নিয়ে শুরু হলো তাঁর যাত্রা। তিনি ব্যারেন মরুভূমি পার হয়ে অপর পারে চলে গেলেন। সেখানেও তিনি স্থানীয় আদিবাসীদের মন জয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেন।

    তিনিই আদিবাসীদের প্রথম শেখালেন কেমন করে ঝরনা ও নদীর জলকে কাজে লাগিয়ে শুকনো জমিতে প্রচুর ফসল ফলানো যায়। তাদের শেখালেন ধর্মীয় জ্ঞান ও সভ্যতার কথা। তিনি বহু উপজাতীয় লোককে খ্রিস্টধর্মেও দীক্ষিত করলেন।

     

    আরও দেখুন
    গ্রন্থাগার
    Books
    অনলাইন বুক
    বাংলা উপন্যাস
    বাংলা ভাষা
    বাংলা ই-বুক রিডার
    সেবা প্রকাশনী বই
    বাংলা কমিকস
    বিনামূল্যে বই
    বাংলা ক্যালিগ্রাফি কোর্স

     

    তারপর প্রায় দুবছর পর ১৮৫৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তিনি সেকেলেটুর রাজধানীতে ফিরে এলেন। তাঁর কাছে কিছুদিন কাটিয়ে আবার যাত্রা শুরু হলো তাঁর। এবারে তাঁর লক্ষ্য জাম্বেসি নদীর উৎসমুখ আবিষ্কার।

    এবারও তাঁর যাবতীয় ব্যয়ভার বহন করলেন তাঁর বিশ্বস্ত বন্ধু উপজাতীয় রাজা সেকেলেটু। যাত্রা শুরু হলো ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩ নভেম্বর থেকে। এবার তাঁর সাথে মাকোলোলো উপজাতির অনেক লোক।

    এই মাকোলোলোদের কাছেই তিনি শুনলেন, সামনেই গভীর জঙ্গলে এমন এক ভয়ংকর স্থান আছে, যেখানে আকাশের অনেক ওপর থেকে ভীষণগর্জন করে জল গড়িয়ে নামে আর আকাশে ছড়িয়ে যায় সাদা ধোঁয়া।

    তিনি বুঝলেন এটা কোনো বড় ধরনের জলপ্রপাত হবে। তাঁর অনুমান সত্য হলো। তিনি আবিষ্কার করলেন একটি বৃহৎ জলপ্রপাত। মহারানি ভিক্টোরিয়ার নামানুসারে এর নাম রাখা হলো ভিক্টোরিয়া জলপ্রপাত বা ‘ভিক্টোরিয়া ফস্’। পরে মেপে দেখা গিয়েছিল এই ভয়ংকর প্রপাতের জল নিচের দিকে নামছে ৪৩০ ফুট উঁচু।

    তাঁরা ১৮৫৬ খ্রিস্টাব্দের ২০ মে কুলিম্যানের লিভিংস্টোন তাঁর সঙ্গীসাথিসহ তীরে উপস্থিত হন। এখানে আসারপর তাঁর চোখে পড়ে আরও অনেক অলৌকিক দৃশ্য। এর কয়েকদিন পরে চলতে চলতে দূরে দেখতে পেলেন কতকগুলো কুঁড়েঘরের মতো কিছু। কিন্তু কাছে গিয়ে সবিস্ময়ে লক্ষ্য করলেন, সেগুলো আসলে কুঁড়েঘর নয়, উইয়ের ঢিবি। এতবড় উইয়ের ঢিবি আর কোথাও নেই। এর এক-একটির বেড় ছিল প্রায় ২০/২৫ গজ এই সময় তাঁকে অনেক হিংস্র জীবজন্তুর সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে। একদিন এক সিংহ তাঁকে অতর্কিতে আক্রমণ করে বসে। তিনি অনেক কষ্টে রেহাই পেয়েছিলেন সে-যাত্রায়।

     

    আরও দেখুন
    বাংলা ভাষা
    বাংলা লাইব্রেরী
    সাহিত্য পত্রিকা
    গ্রন্থাগার
    উপন্যাস সংগ্রহ
    PDF
    বাংলা গল্প
    বাংলা কবিতা
    বুক শেল্ফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    কিন্তু বন্য জন্তুর চেয়ে স্থানীয় কাফ্রিরাই তাঁকে বেশি জ্বালাতন করত। অনেক সময় স্থানীয় লোকেরা তাঁকে ভুল বুঝত। যেমন, একবার এক কাফ্রি সর্দারকে তিনি চিকিৎসা করেন। কিন্তু তাতে ওদের ধারণা হলো—তিনি হয়তো সর্দারকে বিষ খাইয়েছেন। অমনি তারা খেপে উঠল। পারে তো এই মেরে বসে। অবশ্য পরে তাঁর চিকিৎসাতেই সর্দার ভালো হয়ে যায় এবং কাফ্রিরা তাদের ভুল বুঝতে পেরে তাঁর অনুগত হয়।

    ১৮৫৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর লিভিংস্টোন দেশে ফিরে যান। দেশের লোক তাঁকে সাদরে অভ্যর্থনা জানান।

    তিনি তাঁর আফ্রিকা অভিযানের ওপর একটি চমৎকার তথ্যমূলক বই রচনা করেন ১৮৫৭ সালে। বইটির নাম ‘মিশনারি ট্র্যাভেলস অ্যান্ড রিসার্চেস ইন সাউথ আফ্রিকা’ (Missionary Travels and Researches in South Africa) |

    বইটি প্রকাশের পর তাঁর নাম ছড়িয়ে পড়ে সারা ইংল্যান্ডে। মহারানি ভিক্টোরিয়া তাঁকে পূর্ব ও মধ্য আফ্রিকা আবিষ্কার বিষয়ক উপদেষ্টার পদে নিয়োগ করেন। তারপর এই কাজেই আবার রাজকীয় উদ্যোগে তাঁকে পাঠানো হয় আফ্রিকায়। স্ত্রীকে নিয়েই তিনি আবার ফিরে এলেন আফ্রিকায়। আবারও শুরু হলো তার অজানার পথে দুঃসাহসিক অভিযান। এবার তাঁর সঙ্গী আঠারো জন স্থানীয় লোক। এ যাত্রায় তাঁকে আগের চেয়ে ও অনেক বেশি দুঃখকষ্টে পড়তে হয়। স্থানীয় কাফ্রিরা পর্যন্ত তা সহ্য করতে পারল না। একদিন তাঁকে জঙ্গলের মধ্যেই ফেলে রেখে, এমনকি তাঁর যথাসর্বস্ব লুট করে নিয়ে তারা পালিয়ে যায়। সবাই অবশ্য অমন খারাপ ছিল না। কাফ্রিদের মধ্যে একজন কিন্তু তাঁর সঙ্গ ছাড়ল না। তার নাম সুসি। এই সুসিই লিভিংস্টোনের মৃত্যু পর্যন্ত তাঁর সঙ্গী ছিল।

     

    আরও দেখুন
    Books
    বুক শেল্ফ
    বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই
    সাহিত্য পর্যালোচনা
    বাংলা সাহিত্য কোর্স
    বাংলা অনুবাদ সাহিত্য
    বাংলা সাহিত্য
    অনলাইন গ্রন্থাগার
    গ্রন্থাগার

     

    এই সময় ঘটে আরেক দুর্ঘটনা। তাঁর স্ত্রী ম্যারিওর মৃত্যু হয়। অন্যদিকে দলত্যাগকারী কাফ্রিরা বাইরে এসে রটিয়ে দিল লিভিংস্টোন মারা গেছেন। কিন্তু তাতেও দমলেন না তিনি। একমাত্র অনুচর ও বন্ধু সুসিকে নিয়েই চলতে লাগলেন। অনেকদিন পর্যন্ত কেউ তাঁর খোঁজই পেল না। তাই অনেকে বিশ্বাস করল, সত্যি হয়তো তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু সবাই কথাটা বিশ্বাস করল না। হয়তো তিনি বেঁচে আছেন, হয়তো কাফ্রিরা তাঁকে বন্দি করে রেখেছে।

    তাই তাঁকে খুঁজে বের করার জন্য আন্দোলন শুরু হলো। শেষে আমেরিকার এক পত্রিকার সম্পাদক ঘোষণা দিয়ে বসলেন, যে লিভিংস্টোনের খবর এনে দিতে পারবে তাকে তাঁর সমস্ত খরচ বাদে এক হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হবে। স্ট্যানলি নামে একজন আমেরিকান সাংবাদিক এই প্রস্তাবে রাজি হয়ে বেরিয়ে পড়লেন পথে। অবশেষে তিনি সত্যি সত্যি খুঁজে বেরও করলেন তাঁকে।

    আট মাস ভ্রমণের পর মধ্য আফ্রিকার উজিজি নামক এক গ্রামে গিয়ে স্ট্যানলি শুনলেন, পাশের গাঁয়ে এক শ্বেতাঙ্গ বৃদ্ধ ভদ্রলোক থাকেন। কিছু সময় পরে স্ট্যানলি দেখলেন, একজন জরাজীর্ণ শ্বেতাঙ্গ বৃদ্ধ ভদ্রলোক এক কাফ্রিকে সাথে নিয়ে তাঁর দিকে এগিয়ে আসছেন। স্ট্যানলি জিগ্যেস করলেন, আপনিই কি ডাক্তার লিভিংস্টোন?

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    সাহিত্য পত্রিকা
    Books
    ই-বুক রিডার
    নতুন উপন্যাস
    বাংলা ভাষা শিক্ষার অ্যাপ
    বাংলা গল্প
    বিনামূল্যে বই
    বাংলা সাহিত্য
    সেবা প্রকাশনীর বই

     

    বৃদ্ধ হেসে উত্তর দিলেন, আমিই লিভিংস্টোন।

    স্ট্যানলি তাঁকে দেশে ফিরে যাবার জন্য অনেক অনুরোধ করলেন। কিন্তু লিভিংস্টোন রাজি হলেন না। তিনি নিজের ডায়েরিখানা স্ট্যানলির হাতে দিয়ে বললেন, জীবনের শেষ কয়েকটা দিনও আমি আফ্রিকাতেই থাকতে চাই।

    স্ট্যানলি এই ডায়েরিখানা সভ্যজগতের সামনে উপস্থিত করলেন। এর ফলে লিভিংস্টোনের যাবতীয় অভিযান সম্পর্কে আমরা জানতে পারি, জানতে পারি আফ্রিকার অনেক অজানা রহস্যের কথা।

    এর অল্প কয়েকদিন পরে ১৮৭৩ খ্রিস্টাব্দের ১ মে চিতাম্বো নামক এক গ্রামে তিনি প্রায় নিঃসম্বল অবস্থায় মারা যান। পরে অবশ্য তাঁর দেহাবশেষ যথাযোগ্য সম্মানের সাথে ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ
    Next Article স্বপ্নবাসবদত্তা – ভাস

    Related Articles

    ভবেশ রায়

    বাণী চিরন্তন – সম্পাদনা : ভবেশ রায় / মিলন নাথ

    November 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }