Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শুক্ল যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    দুর্গাদাস লাহিড়ী এক পাতা গল্প719 Mins Read0
    ⤶ ⤷

    ১৬. শুক্লযজুর্বেদ – ষোড়শ অধ্যায়

    ষোড়শ অধ্যায়

    মন্ত্রঃ– নমস্তে রুদ্র মন্যব উতো ত ইষবে নমঃ। বাহুভ্যামুত তে নমঃ।১৷ যা তে রুদ্র শিবা তনুরঘোরাহপাপকাশিনী। তয়া নস্ত শন্তময়া গিরিশন্তাভি চাকশীহি৷৷২। মামিং গিরিশস্ত হস্তে বিভৰ্য্যস্তবে। শিবাং গিরিত্র তাং কুরু মা হিংসীঃ পুরুষং জগৎ৷৩৷৷ শিবেন বচসা ত্বা গিরিশাচ্ছা বদামসি। যথা নঃ সর্বমিজ্জগদষক্ষ্মং সুমনা অসৎ৷৷৷৷ অধ্যবোচদধিবক্তা প্রথমো দৈবব্যা ভিষ। অহীশ্চ সর্বাঞ্জম্ভয়সাশ্চ যাতুন্যো হধরাচীঃ পরা সুব।৫৷৷ অসৌ যস্তাম্রো অরুণ উত বঃ সুমঙ্গলঃ। যে চৈনং রুদ্রা অভিতো দিক্ষু শিতাঃ সহস্ৰশোহবৈষাং হেড ইমহে৷৷৬৷৷ অসৌ যোহবসর্পতি নীলগ্রীবোবিলোহিতঃ। উতৈনং গোপা অদৃশ্ৰনুদৃশ্ৰনুদহার্যঃ সদৃষ্টোমৃডয়াতিনঃ ॥৭৷৷ নমোহস্তু নীলগ্রীবায় সহস্রাক্ষায় মীচুষে। অথো যো অস্য সত্বানোহহং তেভভ্যাহ করং নমঃ।।৮। প্রমুঞ্চ ধন্বনমুভয়োরাত্মো জ্যাম্। যা তে হস্ত ইষবঃ পরা তা ভগবো বপ৷৯৷ বিজ্যং ধনুঃ কপর্দিনো বিশল্যো বাণবা উত। অনেশন্নস্য যা ইষব আভুরস্য নিষধিঃ ॥১০৷ যা তে হেতির্মীঢ়ষ্টম হস্তেবভূব তে ধনুঃ। তয়াহম্মান্বিশ্বতত্ত্বমযফ্লয়া পরি ভূজ৷১১৷ পরি তে ধন্বনো হেতিরস্মাণজু বিশ্বতঃ। অথো য ইষুধিস্তবারে অম্মন্নি ধেহি তম্॥১২৷ অবততা ধনুষ্টং সহস্রাক্ষ শতেষুধে। নিশীর্য শল্যানাং মুখা শিবো নঃ সুমনা ভব৷৷১৩ নমস্ত আয়ুধায়ানাততায় ধৃষ্ণবে। উভাভ্যামুত তে নামো বাহুভ্যাং তব ধন্বনে৷১৪৷ মা নো মহান্তমুত মা নো অর্ভকং মা ন উমুত মা ন উক্ষিত। মা নো বধীঃ পিতরং মোত মাতরং মা নঃ প্রিয়স্তম্বো রুদ্র রীরিষঃ ॥১৫৷ মা নস্তোকে তনয়ে মা ন আয়ুষি মা নো গোষু মা নো অশ্বেযু রীয়িষঃ। মা নো বীরা রুদ্র ভামিনো বধীহবিষ্মন্তঃ সদমিৎ ত্বা হবামহে৷১৬৷৷ নমো হিরণ্যবাহবে সেনান্যে। দিশাং চ পতয়ে নমো। নমো বৃক্ষেভ্যো হরিকেশেভ্যঃ। পশূনাং পতয়ে নমো। নমঃ শস্পিঞ্জরায় ত্বিষীমতে পথীনাং পতয়ে নমো। নমো হরিকেশায়োপবীতিনে। পুষ্টানাং পতয়ে নমঃ ॥১৭ নমো ভলুশায় ব্যাধিনে ইন্নানাং পতয়ে নমো। নমো ভবসা হেত্যৈ। জগতাং পতয়ে নমো। নমো রুদ্রায়াততায়িনে ক্ষেত্ৰাণাং পতয়ে নমো। নমঃ সূতায়াহস্ত্যৈ। বনানাং পতয়ে নমঃ ॥১৮ নমো রোহিতায় স্থপতয়ে। বৃক্ষাণাং পতয়ে নমো। ভুবন্তয়ে বারিবস্কৃতায়ৌষধীনাং পতয়ে নমো।নমো মন্ত্রিণে বাণিজায়।কক্ষাণাং পতয়ে নমো। নম উচ্চৈঘৈাষায়াক্ৰয়তে। পত্তীনাং পতয়ে নমঃ।১৯৷৷ নমঃ কৃতস্নায়তয়া ধাবতে। সত্বানাং পতয়ে নমো। নমঃ সহমানায় নিব্যাধিন আব্যাধিনীনাং : পতয়ে নমো নমো নিষঙ্গিণে ককুভায়। স্তেনানাং পতয়ে নমো। নমো নিচেরবে পরিচরায়ারণ্যানাং পতয়ে নমঃ।।২০ নমো বঞ্চতে পরিবঞ্চতে স্তায়ুনাং পতয়ে নমো। নমো নিষঙ্গিণ ইষুধিমতে তস্করাণাং পতয়ে নমো। নমঃ সূকায়িভ্যো জিঘাংসদ্ভো মুতাং পতয়ে নমো। নমোহসিমদভ্যো নক্তঞ্চরদ্ভো বিকৃন্তানাং পতয়ে নমঃ ॥২১ নম উষ্ণীষিণে গিরিচরায় কুলুঞ্চানাং পতয়ে নমো। নম ইমুমদ্ভ্যো ধন্বায়িভ্যশ্চ বো নমো। নম আতন্বোনেভ্যঃ প্রতিদধানেভ্যশ্ব বো নমো। নম আযচ্ছদ্ভো হস্যম্ভাশ্চ বো নম৷৷২২ নমো বিসৃজজ্ঞ্যো বিদ্ধ্যশ্চ বো নমো। নমঃস্বপভো, জাগ্রদ্ভাশ্চ বো নমো। নমঃ শয়ানেভ্য আসীনেভ্যশ্চ বো নমো। নমস্তিষ্ঠদ্ভো ধাবভ্যশ্চ বো নমঃ ॥২৩৷৷ নমঃ সভাভ্যঃ সভাপভিভ্যশ্চ বো নমো। নমোহশেভ্যো হশপতিভ্যশ্চ বো নমো। নম আব্যাধিনীভ্যো বিবিধ্যস্তীভ্যশ্চ বো নমো। নব উগণাভ্য স্থংহতীভ্যশ্চ বো নমঃ ॥২৪৷৷নমো গণেভ্যো গণপতিভ্যশ্চ বো নমো। নমো ব্রাতভ্যো ব্রাতপতিভাশ্চ বোনমো। নমো গৃৎসেভ্যো গৃৎস্পতিভ্যশ্চ বো নমো। নমো বিরূপেভ্যো বিশ্বরূপেভ্যশ্চ বো নমঃ ॥২৫৷ নমঃ সেনাভ্যঃ সেনানিভ্যশ্চ বো নমো। নমো রথিভ্যো অরথেভ্যশ্চ বো নমো নমঃ ক্ষতৃভাঃ সংগ্রহীতৃভ্যশ্চ বো নমো। নমো মহদ্ভো অৰ্ভকেভ্যশ্চ বো নমঃ ॥২৬। নমস্তক্ষভভ্যা থকারেভ্যশ্চ বো নমো। নমঃ কুলালেভ্যঃ কর্মরেভ্যশ্চ বো নমো নমো নিষাদেভ্যঃ পুঞ্জিষ্ঠেভ্যশ্চ বো নমো। নমঃ শনিভ্যো মৃগয়ুভ্যশ্চ বো নমঃ ৷৷২৭৷৷ নমঃ শ্বভ্যঃ শ্বপতিভ্যশ্চ বো নমো নমো ভবায় চ রুদ্রায় চ। নমঃ শৰ্বায় চ পশুপতয়ে চ। নমো নীলগ্রীবায় চ শিতিকণ্ঠায় চ৷২৮ নমঃ কপর্দিনে চ ঝুপ্তকেশায় চ। নমঃ সহস্রাক্ষায় চ শতধন্বনে চানমো গিরিশয়ায় শিপিবিষ্টায় চানমো মীদুষ্টমায় চেষুমতে চ৷৷২৯৷৷ নমো হ্রস্বায় চ বামনায় চ।.নমো বৃহতে চ বর্ষীয়সে চ। নমো বৃদ্ধায় চ সবৃধে চ। নমোহগ্নয় চ প্রথমায় চ।।৩০নম আশবে চাজিরায় চ নমঃ শীঘ্রায় চশীভ্যায় চানম উৰ্মায় চাবন্যায় চনমো নাদেয়ায় চ দ্বীপ্যায় চ৷৩১।নমো জ্যেষ্ঠায় চকনিষ্ঠায় চ নমঃ পূর্বজায় চাপরজায় চ। নমো মধ্যমায় চাপগণ্ডায় চ নমো জঘন্যায় চ বুধ্যায় চ৩২ নমঃ সোভ্যায় চ প্রতিস্যায় চনমো যাম্যায় চ ক্ষেম্যায় চ। নমঃ শ্লোক্যায় চা। বন্যায় চ নম উর্বর্যায় চ খল্যায় চ৷৷৩৩ নমো বন্যায় চ কক্ষ্যায় চ নমঃ শ্ৰবায় চ প্রতিশ্ৰবায় চ। নম আশুষেণায় চাশুরথায় চ নমঃ শূরায় চাবভেদিনে চ৷৩৪৷৷ নমো বিন্মিনে চকচিনে চ নমো বর্মিণে চবরূথিনে চা নমঃ শ্রুতায় চ ঞতসেনায় চনমো দভ্যায় চা হনন্যায় চ৷৷৩৫ নমো ধৃষ্ণবে চ প্রমৃশায় চ নমো নিষঙ্গিণে চেষুধিমতে নমস্তীষেবে চায়ুধিনে চ নমঃ স্বাষুধায় চ সুধম্বনে চ৷৷৩৬নমঃ সুত্যায় চপথ্যায় চ নমঃ কাট্যায় চ নীপ্যায় চ। নমঃ কুল্যায় চ সরস্যায় চ নমো নাদেয়ায় চ বৈশন্তায় চ৷৷৩৭৷নমঃকূপ্যায় চাবট্যায় চনমোবী্যায় চাতপ্যায় চানমো মেধ্যায় চবিদ্যুত্যায় চ নমো বর্ষায় চাবায় চ৷৷৩৮ নমো বাত্যায় চ রেষ্মায় চ নমো বাস্তৃব্যায় চ বাস্তূপায় চ। নমঃ সোমায় চ রুদ্রায় চ নমস্তাম্ৰায় চারুণায় চ৷৷৩৯৷ নমঃ শঙ্গবে চ পশুপতয়ে চ নমঃ উগ্ৰায় চ ভীমায় চ। নোহগ্রেবধায় চ দূরে বধায় চ নমো হন্ত্রে চ হনীয়সে চ। নমো বৃক্ষেভ্যে হরিকেশেভ্যো নমস্তারায়।৪০ নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ। নমঃ শঙ্খরায় চ ময়স্করায় চ। নমঃ শিবায়চ শিবতরায় চ৷৷৪১ নমঃ পার্যায় চাবার্যায় চ। নমঃ প্রতরণায় চোরণায় চনমস্তীৰ্থায় চকূল্যায় চ।নমঃশস্প্যায় চ ফেন্যায় চ৷৷৪২ নমঃ সিকত্যায় চ প্রবাহ্যায় চ। নমঃ কিংশিলায় চক্ষয়ণায় চ। নম কপর্দিনে চ পুলস্তয়ে চ হরিণ্যায় চ প্রপথ্যায় চা৪৩ নমো ব্রজ্যায় চ গোষ্ঠ্যায় চ। নমস্তল্লায় চ গেহ্যায় চ। নমো হৃদয্যায় চ নিবেম্প্যায় চ। নমঃ কাট্যায় চ গরেষ্ঠায় চ৷৷৪৪৷৷ নমঃ শুষ্ক্যায় চ হরিত্যায় চ। নমঃ পাংসব্যায় চ রজস্যায়। নো লোপ্যায় চোলপ্যায় চ। নম ঊৰ্য্যায় চ সুৰ্য্যায় চ৷৷৪৫৷৷ নমঃ পর্ণায় চ পর্ণশদায় চ। নম উদগুরমাণায় চাভিয়তে চ। নম আখিদতে চ প্ৰখিদতে চ। নম ইযুকৃদ্ভো ধনুষ্কৃভ্যশ্চ বো নমো। নমো বঃ কিরিকেভ্যো দেবানাং হৃদয়েভ্যো।নমো বিচিন্বৎকেভ্যো নমো বিক্ষিণৎতেকভ্যো, নম আনিহতেভ্যঃ ৪৬৷৷ দ্ৰাপে অন্ধসম্পতে দরিদ্র নীললোহিত। আসাং প্রজানামেং পশুনাং মা ভের্মা রোক্ষ্মী চনঃ কিঞ্চনামমৎ৪৭৷ ইমা রুদ্রায় তবসে কপর্দিনে ক্ষয়দ্বীরায় প্র ভরামহে মতীঃ। যথা শমস দ্বিপদে চতুষ্পদে বিশ্বং পুষ্টং গ্রামে অস্মিন্ননাতুর৷৪৮৷৷ যা তে রুদ্র শিবা তনুঃ শিবা বিশ্বাহা ভেষজী। শিবা রুতস্য ভেষজী তয়া নো মৃড জীবসে৷৪৯৷ পরি নো রুদ্রস্য হেতিৰ্বণঞ্জু পরি ত্বেষস্য দুর্মতিরঘায়োঃ । অব স্থিরা মঘবদ্ধস্তনু মীঢ়বস্তোকায় তনয়ায় মৃড৷৷৫০৷৷ মীদুষ্টম শিবতম শিববা নঃ সুমনা ভব। পরমে বৃক্ষ আয়ুধং নিধায় কৃত্তিং বসান আ চর পিনাকং বিভ্ৰদা গহি।৫১৷ বিকিরিদ বিলোহিত নমস্তে অস্তু ভগবঃ। যাস্তে সহস্রং হেতয়োহন্যমম্মুন্নি বপন্তু তাঃ।।৫২।। সহস্রাণি সহস্ৰশশা বাহোস্তব হেতয়ঃ। তাশামীশানো ভগবঃ পরাচীনা মুখা কৃধি॥৫৩ অসংখ্যা সহস্রাণি যে রুদ্ৰা অধি ভূম্যা। তেষাং সহস্রযোজনেহব ধন্বানি তন্মসি৷৫৪৷ অস্মিন্ মহত্যর্ণবেহস্তরিক্ষে ভবা অধি। তেষাং সহস্রযোজনেহব ধন্বানি তন্মসি৷৷৫৫৷ নীলগ্রীবাঃ শিতিকণ্ঠাঃ দিবং রুদ্রা উপশ্রিতাঃ। তেষাং সহস্রযোজনেব ধন্বানি তন্মসি৷৷৫৬। নীলগ্রীবাঃ শিতিকণ্ঠাঃ শর্বা অধঃ ক্ষমাচরাঃ। তেষাং সহস্ৰযোজনেহব ধন্বানি তন্মসি৷৫৭৷৷ যে বৃক্ষে শপিঞ্জরা নীলগ্রীবা বিলোহিতাঃ। তেষাং সহস্রযোজনেইব ধন্বানি তন্মসি৷৷৫৮। যে ভূতানামধিপতয়ো বিশিখাসঃ কপর্দিনঃ। তেষাং সহস্রযোজনেহব ধন্বানি তন্মসি৷৷৫৯৷ যে পথাং পথিরক্ষয় ঐলবৃদা আয়ুযুধঃ। তেষাং সহস্রযোজনেহব ধন্বানি তন্মসি৷৬০৷ যেতীর্থানি প্রচরন্তি সৃকাহস্তা নিষীণঃ। তেষাংসহস্রযোজনেহব ধন্বানি তন্মসি৷৬১। যেংগ্নেযু বিবিধ্যাস্তি পাত্রে পিবতো জনা। তেষাং সহস্রযোজনেহব ধন্বানি তন্মসি৷৬২৷৷ য এতাবন্তশ্চ ভূয়াংস দিশো রুদ্রা বিতস্থিরে। তেষাং সহস্রযোজনেহব ধানি তন্মসি৷৷৬৩নমোহস্তু রুদ্রেভ্যা যে দিবি যেষাংবর্ষমিষবঃ। তেভ্যো দশ প্রাচীর্দশ দক্ষিণা দশ প্রতীচীর্দশোদীচীর্দশোৰ্ব্বাঃ। তেভ্যো নমো অন্তু তে নোহবস্তু তে নো মৃডয়ন্তু তে যং দ্বিষ্মে যশ্চ নো দ্বেষ্টি তমেষাং জম্ভে দঃ ৩৪৷৷ নমোহস্ত রুদ্রেভ্যো যেহন্তরিক্ষে যেষাং বাত ইষবঃ। তেভ্যো দশ প্রাচী দশ দক্ষিণা দশ প্রতীচীর্দশোদীচীর্দশোর্বাঃ। তেভ্যো নমো অস্তু তে নোহবন্তু তে নো মৃডয়ন্তু তে যং দ্বিগ্নে যশ্চ নো দ্বেষ্টি তমেষাং জম্ভে দঃ ৬৫৷৷নমোহস্তু রুদ্রেভভ্যা যে পৃথিব্যাং যেষামন্নমিষবঃ। তেভ্যো দশ প্রাচীর্দশ দক্ষিণা দশ প্রতীচীর্দশোদীর্দশোৰ্ব্বাঃ। তেভ্যা নমো অস্তু তে নোহবস্তু তে নো মডয়ন্তু তে যং দ্বিষ্মে যশ্চ নো দ্বেষ্টি তমেষাং জম্ভে দঃ ৬৬৷৷

    [কাণ্ড-৬৬, মন্ত্র সংখ্যা-২৮০]

    .

    মন্ত্ৰার্থঃ– (এই অধ্যায়ে শতরুদ্রিয় হোমের মন্ত্রসমূহের বিধান)

    ১। হে রুদ্র! তোমার মোর (অর্থাৎ ক্রোধের) নিমিত্ত নমস্কার এবং তোমার উধৃত ইষুব (বাণের) নিমিত্তও নমস্কার। তোমার দুই বাহুর নিমিত্তও নমস্কার। (রুদ্র অর্থে জ্ঞানপ্রদ, দুঃখের দ্রাবয়িতা বা বিতাড়ক)

    ২। হে রুদ্র! তোমার যে শরীর মঙ্গলকারী, অভয়ঙ্কর এবং কখনও পাপফল নয়, সেই আপন অত্যন্ত শান্ত শরীরের দ্বারাই, হে গিরিবাসী রুদ্র! তুমি আমাদের দেখ।

    ৩। হে গিরিশ! শত্রুর প্রতি নিক্ষেপ করার নিমিত্ত তুমি আপন হস্তে যে বাণ ধারণ করছ, হে গিরিত্রাত (কৈলাস স্থিত প্রাণীগণের ত্রাতা)! তুমি সেই বাণগুলিকে শান্ত করো। তুমি আপন সেই বাণে কোন মনুষ্য বা চর-প্রাণীকে (জঙ্গমস্ত গো-ইত্যাদিকে) প্রহার (বা হত্যা) করো না৷

    ৪। হে গিরীশায়িন্! আমরা শান্তিকর স্তোত্রের দ্বারা অভিমুখ্য হয়ে তোমাকে স্তবন করছি। (এক্ষণে তুমি প্রসন্ন হয়ে কিছু এমন করো) যে প্রকারে আমাদের সমগ্র জগৎ রোগহীন ও প্রসন্ন হয়।

    ৫। সর্বপ্রধান ও দেবলোকের একমাত্র বৈদ্য ঐ প্রধান বক্তা শিব অধিক করে বলুন; হে রুদ্র! সকল সর্পকে স্থম্ভিত করে এবং সকল রাক্ষসকেও জড়ে পরিণত করে তাদের অধোমুখে পাতিত করুন।

    ৬। এই যে সূর্যরূপ তাম্র, রক্ত, ব (পিঙ্গল) এবং মঙ্গলরূপ রুদ্র আছেন, এবং তার অংশরূপ এই যে সহস্র রুদ্র আরও চার দিকে আধিশ্রিত আছে, সেই সকলের ক্রোধ আমরা প্রার্থনার দ্বারা দূর করব ৷

    ৭। নীল কণ্ঠশালী এবং বিশিষ্ট রূপে রক্তাভ এই যে রুদ্র ধীরে ধীরে সর্পণ (গমন) করছেন, এঁকে তো সাধারণ পশুচারণকারীগণ। (গোপালকগণ) দেখে থাকে এবং এঁকে জল আহরণকারিণী দাসীগণও (বা অঙ্গনাগণও) দেখে থাকে। আমাদের দ্বারাও ভয়পূর্বক দৃষ্ট ইনি আমাদের সুখী করুন।

    ৮।। নীলগ্রীবাশালী, সহস্রচক্ষু ও সেচন-সমর্থ সেই রুদ্রেদেবের উদ্দেশ্যে নমস্কার। এক্ষণে যাঁরা সেই রুদ্রের গণ (অর্থাৎ অনুচর), আমি তাদেরও নমস্কার করছি।

    ৯। হে রুদ্র! আপনি আপনার ধনুর দুই কোটি হতে প্রত্যঞ্চাকে পৃথক্ করুন (অর্থাৎ আপনি আপনার ধনুষের উভয় কোটিতে স্থিত জ্যাকে দূরীকৃত করুন)। এবং আপনার হস্তে যে বাণ আগত (বা ধৃত) হয়েছে, হে ভগবান্ রুদ্র! আপনি সেটিকে অন্য কোনও স্থানে নিক্ষেপ করুন।

    ১০। সেই কপর্দীর (জটাজুটধারীর) ধনুষ জ্যা-বিহীন হয়ে যাক; তিনি বিনা শল্যবাণধারী হোন। এক্ষণে তার সকল বাণ নিষ্ফল হয়ে যাক। এবং তার তূণীরও এক্ষণে শূন্য হয়ে যাক।

    ১১। হে অত্যন্ত সেচন-সমর্থ! তোমার হস্তে যে বাণায়ুধ আছে এবং যে ধনু আছে, সেই সেই রোগহীনের দ্বারাই (অর্থাৎ রোগ নিবারণকারীর) তুমি আমাদের সর্বতঃ স্পর্শ করো বা পালন করো।

    ১২। হে রুদ্র! ধনুষধারী তোমার বাণ আমাদের সকলকে আরও রক্ষা করুক। এক্ষণে যে তোমার পূর্ণকৃত তূণীর আছে, তাদের (অর্থাৎ তুণীরে রক্ষিত বাণগুলিকে) তুমি আমাদের থেকে দূরে রেখে দাও।

    ১৩। হে সহস্রাক্ষ! হে শততূনীরবান্ রুদ্র! আপন সেই ধনুষকে শিথিল করে ও বাণের অগ্রশল্যকে (ফলাকে) দূর করে (বা ধারহীন করে) তুমি আমাদের প্রতি কৃপালু হও।

    ১৪। তোমার না-টানা (রোপিত না হওয়া) ধর্ষক (রিপুহত্যায় ধৃষ্ণ) আয়ুধের (বাণের) নিমিত্ত নমস্কার; তোমার বাহুদ্বয়ের নিমিত্ত নমস্কার এবং তোমার ধনুষের নিমিত্তও নমস্কার।

    ১৫। হে রুদ্র! তুমি আমাদের কোনও মহান্ ব্যক্তিকে হত্যা করো না; কোনও শিশুকে হত্যা করো না; গর্ভাধান করণশীল যুবাকে হত্যা করো না এবং পরিসিক্ত গর্ভকে (গর্ভস্থ ভ্রণকে) হত্যা করো না। তুমি আমাদের পিতাকে হত্যা করো না এবং আমাদের মাতাকে হত্যা করো না। হে রুদ্র! তুমি আমাদের প্রিয় শরীরকে নষ্ট করো না।

    ১৬। হে রুদ্র! তুমি আমাদের পৌত্রে, পুত্রে, আমাদের আয়ু অথবা গো-অশ্বের বিষয়ে পুনঃ পুনঃ ক্রোধ করো না। হে রুদ্র! তুমি আমাদের ক্ৰোধী বীরগণকেও বধ করো না। আমরা সদা হবিযুক্ত হয়ে তোমাকে আহ্বান করছি।

    ১৭। সুবর্ণের বাহুশালী (হিরণ্যবাহু) সোনানী (সৈন্যাধ্যক্ষ) রুদ্রে উদ্দেশ্যে নমস্কার। দিকসমূহের অধিপতি রুদ্রকে নমস্কার। হরে-হরে পত্নীরূপী কেশসমূহে যুক্ত বৃক্ষের উদ্দেশ্যে (অর্থাৎ বৃক্ষরূপী রুদ্রকে) নমস্কার। পশুগণের পালকের (রুদ্রের) উদ্দেশ্যে নমস্কার। বালতৃণ অপেক্ষা পীতবন তেজস্বী রুদ্রের উদ্দেশে নমস্কার। মার্গের (পথের) রক্ষক রুদ্রের উদ্দেশ্যে নমস্কার। নীল কেশশালী, জরাহীন, যজ্ঞোপধাতধারী এবং গুণপূর্ণ মনুষ্যগণের পালক রুদ্রের উদ্দেশ্যে নমস্কার৷

    ১৮। ববর্ণ রুদ্রের নিমিত্ত নমস্কার। শত্রুকে বিদ্ধকারী রুদ্রকে নমস্কার। অন্নের পালক রুদ্রকে নমস্কার। ভগবান্ ভবের (রুদ্রের) আয়ুধের নিমিত্ত নমস্কার। সকল লোক বা চর প্রাণীবর্গের অধিপতি রুদ্রের নিমিত্ত নমস্কার। আততায়ী (বা উদ্যতায়ুধ) রুদ্রের নিমিত্ত নমস্কার। খেতের (জগৎক্ষেত্রের বা দেহের) রক্ষক রুদ্রের নিমিত্ত নমস্কার। অহন্তা (সারথিরূপ) ও জীবনকে চালনাকারী রুদ্রের নিমিত্ত নমস্কার। বনের স্বামী (অর্থাৎ পালক) রুদ্রের নিমিত্ত নমস্কার।

    ১৯। লোহিতবর্ণ, স্থপতি (ছুতার বা সূত্রধর) এবং বৃক্ষের পালককে নমস্কার। ভূমণ্ডলের বিস্তারক ধনকর্তা এবং ওষধিসমূহের অধিপতি রুদ্রকে নমস্কার। মন্ত্রী, বাণিজ্য করণশীল তথা লতাগুল্ম ইত্যাদির পালক রুদ্রকে নমস্কার। তুমুল ধ্বনিকারী, আনন্দ (আহ্বান) করণশীল তথা পদাতিসেনার নায়ক রুদ্রের নিমিত্ত আমার এই নমস্কার।

    ২০। কর্ণ পর্যন্ত আকর্ষিত ধনুষ গ্রহণপূর্বক যুদ্ধে শীঘ্র গমনশীল রুদ্রের নিমিত্ত নমস্কার। সাত্ত্বিক ও শরণাপন্ন প্রাণিগণের পালক রুদ্রকে নমস্কার। শত্রুকে অভিভূত করণশীল, অত্যন্ত বেধনশীল তথা বিদারিণী সেনাগণের প্রভুর নিমিত্ত নমস্কার। নিষঙ্গধারী (অর্থাৎ তৃণধারী), মহান্ এবং চোরাগণের পালক রুদ্রের উদ্দেশ্যে নমস্কার। লুণ্ঠক ও ডাকাতগণের পালক এবং জঙ্গলের অধিপতি রুদ্রকে নমস্কার ৷৷

    ২১। বঞ্চক, পরিবঞ্চক এবং চোরগণের স্বামী রুদ্রকে নমস্কার। খঙ্গধারী, বাণবান্ এবং তস্করগণের প্রভু রুদ্রকে নমস্কার। আয়ুধধারী, হিংসেচ্ছুক ও চুরি করণশীল ডাকাতগণের পালক রুদ্রকে নমস্কার।। অসিধারী, রাত্রিতে ভ্রমণকারী ও শরীরচ্ছেদক লোকগণের পালক রুদ্রকে নমস্কার ৷৷

    ২২। উষ্ণিষ (পাগড়ী বা জটাজুট)-ধারী, পর্বতে-পর্বতে বিচারণশীল এবং ক্ষেত্র, গৃহ ইত্যাদির অপহর্তাগণের পালক রুদ্রকে নমস্কার। বাণধারী ও ধনুষধারী রুদ্রগণকে নমস্কার। ধনুষের দড়িতে (অর্থাৎ জ্যাতে) টান দিতে পরাগ তথা জ্যাতে বাণ যোজনা পূর্বক সন্ধানশীল রুদ্রগণকে নমস্কার। ধনুষকে আকর্ষণকারী এবং বাণসমূহকে ইতস্ততঃ নিক্ষেপকারী রুদ্রগণকে নমস্কার।

    ২৩। বাণ নিক্ষেপকারী এবং (বিদ্ধকারী) তোমাদের অর্থাৎ রুদ্রদের নমস্কার। নিদ্রাশীল এবং জাগরণশীল তোমাদের অর্থাৎ রুদ্রদের নমস্কার।শায়িত এবং উপবিষ্ট রুদ্রদের নমস্কার। স্থিত এবং ধাবনকারী রুদ্রদের নমস্কার।

    ২৪। (রুদ্রগণের) সভাকে নমস্কার, তাদের সভাপতিকে নমস্কার। (রুদ্রদের) অশ্বগুলিকে নমস্কার–তোমাদের অশ্বগুলির পালকগণকে নমস্কার। উৎকৃষ্টরূপে বিদ্ধশালী (রুদ্রদের) সেনাগণকে নমস্কার। বিবিধ রূপে বেধিত (ছেদন)-কারী (রুদ্রদের) সেনাগণকে নমস্কার। উৎকৃষ্ট সেবকগণের সাথে যুক্ত ব্রাহ্মী প্রভৃতি মাতৃকাগণকে নমস্কার এবং হিংসন সমর্থ দুর্গা প্রভৃতি মাতৃকাগণকে নমস্কার ৷৷

    ২৫। গণসমূহকে নমস্কার এবং তোমাদের অর্থাৎ গণপতিগণকেও নমস্কার। নানা জাতিসমূহের সঙ্ঘকে নমস্কার। এই সঙেঘর পালকগণকে নমস্কার। লম্পটগণকে নমস্কার। জটী-মুণ্ডী ইত্যাদি বিরূপগণকে নমস্কার। (নগ্নমুণ্ডজটিলাদয়স্তেভ্যো বো নমঃ)। এবং তুরঙ্গবদন তথা হয়গ্রীব প্রভৃতি বিশ্বরূপ গণসমূহকে নমস্কার।

    ২৬৷ সেনাগণ রূপী রুদ্রদের নমস্কার; সেনাপতিগণকে নমস্কার; রথারোহীগণকে নমস্কার এবং রথহীনগণকে নমস্কার। রথের অধিষ্ঠাতাবৃন্দ রূপী রুদ্রদের নমস্কার; রথের অশ্বকে চালিতকারী সারথিগণকে নমস্কার; মহান্ বীরগণরূপী রুদ্রগণকে নমস্কার; বীর শিশুসমূহরূপী রুদ্রগণকে নমস্কার।

    ২৭। তক্ষ (সূত্রধার) জনরূপী রুদ্রগণকে নমস্কার; রথনির্মাতারূপী রুদ্রগণকে নমস্কার; কুম্ভকারগণকে নমস্কার, কর্মকারগণকে নমস্কার, গিরিচর মাংসাসী ভিল (নিষাদ)-গণকে নমস্কার; শিকারী কুকুরসমূহকে নমস্কার; শিকারী কুকুরগণের শিকারী প্রভুবৃন্দরূপী রুদ্রগণকে নমস্কার।

    ২৮৷ কুকুররূপী রুদ্রদের নমস্কার; কুকুরগণের পালক কিরাত ইত্যাদি রূপী রুদ্রগণকে নমস্কার। ভবরূপী রুদ্রগণকে নমস্কার; রুদ্ররূপী রুদ্রগণকে নমস্কার; শর্বরূপী রুদ্রগণকে নমস্কার; পশুপতি রুদ্রকে নমস্কার; নীলগ্রীবা (বা কৃষ্ণগ্রীবা) ও শিতিকণ্ঠ (বা শ্বেতকণ্ঠ) রুদ্রকে নমস্কার।

    ২৯। কপর্দ (জটাজুট)-ধারী শিবরূপী রুদ্রকে নমস্কার; মুণ্ডিতকেশ রুদ্রকে নমস্কার; সহস্রাক্ষ রুদ্রকে নমস্কার। বহু ধনুর্ধারী শিবকে নমস্কার; গিরি বা পর্বতে শয়নকারী শিবকে নমস্কার। শিপিবিষ্ট (অর্থাৎ বিষ্ণু বা আদিত্যরূপী) রুদ্রকে নমস্কার। অত্যন্ত সেক্তা (মেঘরূপে নিষেককারী) এবং বাণযুক্ত রুদ্রকে নমস্কার।

    ৩০। হ্রস্ব (ক্ষুদ্র) রুদ্রকে নমস্কার। বামনকে নমস্কার। মহান্ রুদ্রকে নমস্কার। সকলের অধিক বর্ষশালী রুদ্রকে নমস্কার। বৃদ্ধকে নমস্কার। অনুভব প্রাপ্তকে নমস্কার। শ্রেষ্ঠ এবং ধনাভূত রুদ্রকে নমস্কার।

    ৩১। জগতে ব্যাপ্তিশীল রুদ্রকে নমস্কার, গতিশীল রুদ্রকে নমস্কার। ক্ষিপ্রকারী রুদ্রকে নমস্কার জলপ্রবাহী রুদ্রকে নমস্কার। লহরযুক্ত (তরঙ্গায়িত) রুদ্রকে নমস্কার। স্থির জলসম্পন্ন রুদ্রকে নমস্কার।

    ৩২। জ্যেষ্ঠ রুদ্রকে নমস্কার এবং কনিষ্ঠরূপী রুদ্রকে নমস্কার। পূর্বজরূপী রুদ্রকে নমস্কার এবং উত্তরজ (পরে উৎপন্ন) রুদ্রগণকে নমস্কার। মধ্যম (অর্থাৎ তির্যক যোনিজাত) রুদ্রকে নমস্কার এবং অপ্রগলভ (অনিয়মজাত) রুদ্রকে নমস্কার। জঘন্য (অর্থাৎ গো-ইত্যাদির পশ্চাতে) এবং নিম্নস্থ (অর্থাৎ বৃক্ষ ইত্যাদি মূলে জাত) রুদ্রকে নমস্কার।

    ৩৩। গন্ধর্বনগরে উৎপন্ন বা পাপপুণ্যজ মনুষ্য লোকে উৎপন্ন রুদ্রকে নমস্কার। বিবাহোচিত হস্তসূত্রধারী অথবা অভিচারে উৎপন্ন রুদ্রকে নমস্কার। পাপীগণকে নরকে আর্তি (পীড়া) প্রদানশীল রুদ্রকে নমস্কার তথা কুশলে উৎপন্ন রুদ্রকে নমস্কার। শ্লোকের যোগ্য রুদ্রকে নমস্কার। সমাপ্তি বা বেদান্তের সাথে সম্বন্ধিত রুদ্রকে নমস্কার। উর্বর ভূমিতে ধান্য ইত্যাদি উৎপন্ন রুদ্রকে নমস্কার। প্রাঙ্গনে বা ফসল মাড়াইয়ের স্থানে (বা খামারে) উৎপন্ন (বা প্রাপ্ত) রুদ্রকে নমস্কার।

    ৩৪। বনে উৎপন্ন (বৃক্ষ ইত্যাদিরূপী) রুদ্রকে নমস্কার। কক্ষ অর্থাৎ তৃণ ও গুল্ম ইত্যাদিতে উৎপন্ন রুদ্রকে নমস্কার। শব্দ-প্রতিশব্দরূপ রুদ্রকে নমস্কার। শীঘ্রগতি সেনাশালী রুদ্রকে নমস্কার। শীঘ্ররথী রুদ্রকে নমস্কার। যুদ্ধে শূর রুদ্রকে নমস্কার এবং শত্রুগণকে বিভেদিত করণশীল রুদ্রকে নমস্কার ৷

    ৩৫। শিরস্ত্রাণযুক্ত রুদ্রকে নমস্কার, তথা কবচধারী রুদ্রকে নমস্কার। শরীররক্ষক বর্মধারী রুদ্রকে নমস্কার; হস্তীর উপরে ধারণীয় শিবিকাধারীরুদ্রকে নমস্কার। প্রসিদ্ধ বীরকে নমস্কার, তথা প্রসিদ্ধ সেনাসম্পন্ন সেনাপতি রুদ্রকে নমস্কার। দুন্দভী শব্দরূপী এবং বাদনদণ্ডকেও, নমস্কার ৷৷

    ৩৬। ধর্ষকরূপী রুদ্রকে নমস্কার এবং বিমর্শকারী (তর্ককারী বা বিচারক) পণ্ডিতরূপী রুদ্রকে নমস্কার। খঙ্গধারী রুদ্রকে নমস্কার, তথা বাণধারী (তূণীরধারী) রুদ্রকেও নমস্কার। তীক্ষ্ণ বাণশালী রুদ্রকে নমস্কার এবং আয়ুধবান্ বীর রুদ্রকে নমস্কার। শোভন আয়ুধশালী (ত্রিশূলধারী) রুদ্রকে নমস্কার এবং শুভ ধনুষশালী (সুধন্থা বা পিনাকধারী) রুদ্রকে নমস্কার।

    ৩৭। ক্ষুদ্র মার্গশালী রুদ্রকে নমস্কার; বিস্তৃত মার্গশালী রুদ্রকে নমস্কার। বিষম মার্গে বা কুল্যায় (বড় খালে) উৎপন্ন রুদ্রকে নমস্কার। পর্বতের অপোভাগে উৎপন্ন রুদ্রকে নমস্কার। কুল্যাতে (নালা ইত্যাদিতে) উৎপন্ন রুদ্রকে নমস্কার। সরোবরে উৎপন্ন রুদ্রকে নমস্কার। নদীতে উৎপন্ন, তথা পুকুরে উৎপন্ন রুদ্রকে নমস্কার।

    ৩৮। কূপ তথা গর্তে উৎপন্ন রুদ্রকে নমস্কার। ঘনাগমে (মেঘের দ্বারা ছায়াচ্ছন্ন স্থানে) উৎপন্ন রুদ্রকে নমস্কার; তথা আতপে (সূর্যের দ্বারা উত্তপ্ত স্থানে) উৎপন্ন রুদ্রকে নমস্কার। মেঘে উৎপন্ন রুদ্রকে নমস্কার; বিদ্যুতে উৎপন্ন রুদ্রকে নমস্কার; বর্ষায় উৎপন্ন রুদ্রকে নমস্কার; বৃষ্টি রহিত স্থানে উৎপন্ন রুদ্রকে নমস্কার।

    ৩৯। বায়ুচক্রে উৎপন্ন রুদ্রকে নমস্কার, তথা প্রলয়ে বিদ্যমানশালী রুদ্রকে নমস্কার। গৃহভূমিতে উৎপন্ন রুদ্রকে নমস্কার; গৃহভূমির পালকরূপী রুদ্রকে নমস্কার। উমার সাথে দুঃখনাশক সোমকে নমস্কার, তথা রুদ্রকে নমস্কার। তাম্রবর্ণ এবং অরুণবর্ণ শঙ্কররূপী রুদ্রকে নমস্কার।

    ৪০। সুখকারীকে নমস্কার; পশুগণের পালককে নমস্কার, উগ্রস্বভাব রুদ্রকে নমস্কার। ভীমস্বরূপকে নমস্কার, সম্মুখে বর্তমান হয়ে বধ করণশালীকে নমস্কার, দূরে বিদ্যমান থেকে বধ করণশালীকে নমস্কার। হন্তাকে নমস্কার এবং অত্যন্ত হন্তাকেও নমস্কার। হরিৎপর্ণশালী বৃক্ষ বা কল্পতরুরূপী রুদ্রকে নমস্কার; সংসার হতে তারণশালী (উদ্ধারকারী) রুদ্রকে নমস্কার।

    ৪১। সুখস্বরূপ রুদ্রকে নমস্কার; কল্যাণময়কে নমস্কার, সুখকারী রুদ্রকে নমস্কার। কল্যাণকারীকে নমস্কার; শিবস্বরূপকে নমস্কার; অত্যন্ত সুখস্বরূপ রুদ্রকে নমস্কার।

    ৪২। সংসারের পারে জীবন্মুক্ত রূপে উৎপন্ন রুদ্রকে নমস্কার। সংসারের মধ্যে সাধারণ মানবরূপে উৎপন্ন রুদ্রকে নমস্কার। মন্ত্রজপ ইত্যাদি দ্বারা উদ্ধারশীল রুদ্রকে নমস্কার। উৎকৃষ্ট তত্ত্বজ্ঞানের দ্বারা মুক্তি প্রাপ্তশালী রুদ্রকে নমস্কার। প্রয়াগ ইত্যাদি তীর্থে উৎপন্ন রুদ্রকে নমস্কার। গঙ্গা ইত্যাদি নদীর কুলে উৎপন্ন রুদ্রকে নমস্কার। কুশ ইত্যাদি রূপে উৎপন্ন রুদ্রকে এবং নদীর ফেনায় উৎপন্ন রুদ্রকে নমস্কার।

    ৪৩। বালুতে উৎপন্ন রুদ্রকে নমস্কার। স্রোতে উৎপন্ন রুদ্রকে নমস্কার। ছোট ছোট প্রস্তাবে উৎপন্ন রুদ্রকে নমস্কার। স্থির জলপ্রদেশরূপী রুদ্রকে নমস্কার। জটাজুটধারী শিবরূপী রুদ্রকে নমস্কার। সম্মুখে বর্তমান বা সর্বান্তর্যামী শিবরূপী রুদ্রকে নমস্কার। ঊষর প্রদেশে উৎপন্ন রুদ্রকে নমস্কার। উৎকৃষ্ট মার্গসম্ভুত রুদ্রকে নমস্কার।

    ৪৪। গোসমূহে উৎপন্ন রুদ্রকে নমস্কার; গো ভূমিতে উৎপন্নরূপী রুদ্রকে নমস্কার। শয্যায় উৎপন্ন রুদ্রকে নমস্কার; ঘরে উৎপন্ন রুদ্রকে নমস্কার; হৃদয়ে উৎপন্ন রুদ্রকে নমস্কার; আবর্ত বা নীহার জলে উৎপন্ন রুদ্রকে নমস্কার। দুর্গম প্রদেশ বা কূপে উৎপন্ন রুদ্রকে নমস্কার; গিরি-গুহা ইত্যাদিতেও স্থিত রুদ্রকে নমস্কার।

    ৪৫। শুষ্ক কাষ্ঠ ইত্যাদিতে উৎপন্ন রুদ্রকে নমস্কার। হরিৎ ও আর্দ্র পত্র ইত্যাদিতে উৎপন্ন রুদ্রকে নমস্কার। ধূলিতে উৎপন্ন এবং রজঃকণায় (বা পরাগে) উৎপন্নরূপী রুদ্রকে নমস্কার। অগম্য প্রদেশে উৎপন্ন রুদ্রকে নমস্কার। বজ (উলুখড়) ইত্যাদি তৃণবিশেষে উৎপন্ন রুদ্রকে নমস্কার। ভূমিতে উৎপন্ন রুদ্রকে নমস্কার; কল্পানল (বা বড়বাগ্নি)-তে উৎপন্নরূপী রুদ্রকে নমস্কার৷

    ৪৬। পর্ণ বা পত্ররূপে উৎপন্ন রুদ্রের নিমিত্ত তথা পত্রকে বিখণ্ডিত করণশালী রুদ্রকে নমস্কার। উদ্যমবানকে নমস্কার এবং অভিতঃ (সকল দিকে) (শত্রুদের) বধশালীরূপী রুদ্রকে নমস্কার। সকল প্রকার দুঃখ দানকারী রুদ্রকে নমস্কার ও প্রকৃষ্টতার সাথে দুঃখদাতা রুদ্রকে নমস্কার। বাণ নির্মাণকারী রুদ্র এবং ধনুষ নির্মাণকারী রুদ্র, তোমাদের নমস্কার। বৃষ্টি ইত্যাদির দ্বারা জগতের উৎপন্নকর্তা তথা দেবগণের হৃদয়বৎ প্রধানভূত অগ্নি-বায়ু-আদিত্য রূপ তিন রুদ্রকে নমস্কার। পাপী ও ধর্মাত্মাগণকে পৃথক করণশীল এই অগ্নি ইত্যাদিরূপী রুদ্রগণকে নমস্কার। পাপকে বিবিধরূপে বিনষ্টকারী অগ্নি ইত্যাদিরূপী রুদ্রগণকে নমস্কার। স্বগ ইত্যাদি লোকসমূহ হতে সৃষ্টি ইত্যাদি কর্মের নিমিত বহির্ভূত, এই অগ্নি বায়ু-সূর্যরূপী রুদ্রদের নমস্কার।

    ৪৭। হে পাপীবর্গকে কুৎসিত গতি প্রাপ্তকারক! হে সোমের পালক! হে মহা-অকিঞ্চন! হে নীরকণ্ঠ রুদ্র! এই প্রজাগণও এই পশুগণের কাহাকেও ভয়ভীত করো না; কাহাকেও রুগ্ন করো না এবং আমাদের কোনও পশু প্রভৃতি যেন বিচিকা ইত্যাদি রোগবান্ না হয়।

    ৪৮। বলবান, জটজুটধারী তথা শত্রুগণের বীরবর্গকে বিনাশকারী রুদ্রের নিমিত্ত এই এই স্তুতিগুলিকে সম্পাদিত করছি। যাতে আমাদের দ্বিপাদ মনুষ্য ইত্যাদি তথা চতুষ্পদ গো ইত্যাদির কল্যাণ হয় এবং আমাদের এই গ্রামে সব কিছু পুষ্ট এবং অনাতুর হতে পারে৷

    ৪৯। হে রুদ্র! তোমার যে শরীর অত্যন্ত শান্ত, যা সদাই শান্ত ও ওষধিস্বরূপ এবং শারীরিক ব্যাধির একমাত্র ওষধি আপন সেই শরীরের দ্বারা জীবনের নিমিত্ত প্রসন্ন করো।

    ৫০। রুদ্রের আয়ুধ আমাদের দূর হতে পরিত্যাগ করুক এবং সেই হিংসনেচ্ছু এবং প্রদীপ্ত রুদ্রের হিংসক বুদ্ধিও আমাদের দূর হতে পরিত্যাগ করুক, (অর্থাৎ সে যেন আমাদের আঘাত করতে না চিন্তা করে)। হে সেচনসমর্থ! ধনবান্ যজমানগণের নিমিত্ত তুমি নিজের ধনুষকে অবনত করে জ্যা-মুক্ত করো (বা শিথিল করো) হে রুদ্র! আমাদের পুত্র পৌত্রদের উপর দয়া করো।

    ৫১। হে অত্যন্ত সেচনসমর্থ! হে অত্যন্ত কল্যাণকারিন্! কল্যাণস্বরূপ তুমি আমাদের প্রতি প্রসন্নচিত্ত হও। তুমি আপন ধনুষ ইত্যাদিকে কোনও উচ্চ বৃক্ষের উপর ধারণ করে রাখো এবং চর্মকে ধারণ করে (কৃত্তিবাসরূপে) ভ্রমণ করো। আপন পিনাককে (ত্রিশূলকে) ধারণ করে আমাদের নিকট আগমন করো৷

    ৫২। হে বাণবর্ষণকারী! হে বিশিষ্ট রক্তাভ! হে ভগব (রুদ্র)! তোমাকে নমস্কার। তোমার যে সহস্র হাতিয়ার (অস্ত্র কিংবা ব্যাধিরূপ অস্ত্র) আছে, তারা আমাদের শত্রুগণকে আঘাত করুক।

    ৫৩। হে রুদ্র! তোমার বাহুতে সহস্র প্রকারের সহস্র অস্ত্র আছে। তাদের উপর তোমার প্রভুত্ব। আছে। তাদের তুমি অন্যত্রগামী মুখশালী করে দাও, (অর্থাৎ তাদের মুখগুলি আমাদের থেকে ভিন্ন দিকে আরও বাঁকিয়ে দাও)

    ৫৪। ভূমির উপর যে অসংখ্য রুদ্র আছে, তাদের সকল ধনুষকে আমরা মন্ত্রবলে সহস্র যোজন দূরে নিক্ষেপ করছি৷৷

    ৫৫৷ এই বিশাল এবং মেঘার অন্তরিক্ষে যে অসংখ্য রুদ্র আছে, আমরা তাদের ধনুষগুলিকে সহস্র যোজন দূরে নিক্ষেপ করে দিচ্ছি।

    ৫৬৷ নীলগ্রীব তথা শ্বেত কণ্ঠশালী যে সকল রুদ্র দ্যুলোকে স্থিত আছে। তাদের ধনুষগুলিকে আমরা সহস্র যোজন দূরে নিক্ষেপ করে, দিচ্ছি৷

    ৫৭। নীলগ্রীব ও শ্বেত কণ্ঠশালী যে রুদ্রগণ ভূমির নীচে (অর্থাৎ পাতাললোকে) সঞ্চরণ করছে, আমরা তাদের ধনুষগুলিকে সহস্র যোজন দূরে নিক্ষেপ করে দিচ্ছি।

    ৫৮। বৃক্ষসমূহে বালতৃণ অপেক্ষা হরিত্বর্ণশালী, নীলগ্রীবাশালী ও রক্তনেত্রধারী রুদ্রগণ স্থিত আছে, তাদের ধনুষগুলিকে আমরা সহস্র যোজন দূরে নিক্ষেপ করে দিচ্ছি।

    ৫৯। যে রুদ্রগণ ভূতসমূহের অধিপতি, বিবিধ বা বিগত শিখা অথবা জটজুটধারী হয়ে আছে, তাদের ধনুষগুলিকে আমরা সহস্র যোজন দূরে নিক্ষেপ করে দিচ্ছি।

    ৬০৷ যে রুদ্র মার্গসমূহের রক্ষক, অন্নের ধারক তথা যাবজ্জীবন যুদ্ধকর্তা আমরা তাদের ধনুষগুলিকে সহস্র যোজন দূরে নমিত করছি৷৷

    ৬১। সৃ (অর্থাৎ ফাঁসী দেওয়ার উপযুক্ত দড়ি) হস্তযুক্ত তথা তরবারি সহ যে রুদ্রগণ প্রয়াগ ইত্যাদি তীর্থে ভ্রমণ করে থাকে, আমরা তাদের ধনুষগুলিকে সহস্র যোজন দূরে নমিত করছি৷৷

    ৬২৷ যে রুদ্র অনুভক্ষণের নিমিত্ত মনুষ্যকে প্রহার করে এবং যে পাত্রে জল পান করে থাকে। আমরা সেই রুদ্রদের ধনুষগুলি দূরে দমিত করছি৷৷

    ৬৩। যে অনেক অথবা অধিক রুদ্র এই ভূমির উপর দিক্-বিদিকে ব্যাপ্ত হয়ে আছে (বা পড়ে আছে), আমি তাদের ধনুষগুলিকে সমস্র যোজন দূরে নমিত করছি৷৷

    ৬৪। যে রুদ্রগণ দ্যুলোকে স্থিত হয়ে আছে, এবং যাদের বাণগুলি বৃষ্টির ফোঁটারূপে পতিত হয়, সেই রুদ্রদের নমস্কার। পূর্ব দিকে আরও যে রুদ্রগণ আছে, তাদের উদ্দেশ্যে আমি আমার দশ অঙ্গুলিকে জুড়ে দিচ্ছি (অর্থাৎ হাত জোড় করে নমস্কার জ্ঞাপন করছি); পশ্চিম দিকেও দশ অঙ্গুলিকে জুড়ে দিচ্ছি। উত্তর দিকে দশ অঙ্গুলিকে জুড়ে দিচ্ছি এবং ঊধ্বদিকেও দশ অঙ্গুলীকে জুড়ে দিচ্ছি। তাদের উদ্দেশ্যে নমস্কার। তারা আমাদের রক্ষা করুক। তারা আমাদের সুখী করুক। আমার যাদের দ্বেষ করি এবং যারা আমাদের দ্বেষ করে, তাদের আমরা এই রুদ্রগণের দ্রংষ্ট্ৰাকরাল মুখে স্থাপন করছি।

    ৬৫। সেই রুদ্রগণকে নমস্কার, যারা অন্তরিক্ষে স্থিত, যাদের বাণই বায়ু (অর্থাৎ বায়ুই যাদের বাণতুল্য অস্ত্র); তাদের উদ্দেশ্যে পূর্ব দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে ও ঊর্ধ্ব দিকে আমি আরও আপন দশ অঙ্গুলীকে যুক্ত করে নমস্কার করছি। তারা নমস্কার প্রাপ্ত হোক। তারা আমাদের রক্ষা করুক। তারা আমাদের সুখী করুক। আমরা যাদের দ্বেষ করি এবং যারা, আমাদের দ্বেষ করছে, তাদের আমরা এই রুদ্রগণের মুখে ধারণ করছি।

    ৬৬। সেই রুদ্রদের নমস্কার, যারা পৃথিবীতে স্থিত, এবং অন্নই যাদের বাণতুল্য অস্ত্র (অর্থাৎ অন্ন সামান্য বস্তু হলেও অযথা অনুভক্ষণে, কদন্নভক্ষণে চৌর্য বা প্রবর্ত্য রোগ সমূহ উৎপাদিত হয়ে থাকে); তাদের উদ্দেশ্যে পূর্ব-দক্ষিণ-পশ্চিম-উত্তর-উর্ধ্বে দশ অঙ্গুলী যুক্ত করছি। তারা নমস্কার প্রাপ্ত হোক। তারা আমাদের রক্ষা করুক। তারা আমাদের সুখী করুক। আমরা যাদের দ্বেষ করি এবং যারা আমাদের দ্বেষ করে, আমরা তাদের এই রুদ্রদের চোয়ালের মধ্যে নিক্ষেপ করছি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতেরোর ত্রাস – দীপান্বিতা রায়
    Next Article সামবেদ-সংহিতা (বঙ্গানুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    Related Articles

    দুর্গাদাস লাহিড়ী

    কৃষ্ণ যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    August 28, 2025
    দুর্গাদাস লাহিড়ী

    সামবেদ-সংহিতা (বঙ্গানুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }