Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শুক্ল যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    দুর্গাদাস লাহিড়ী এক পাতা গল্প719 Mins Read0
    ⤶ ⤷

    ৩৭. শুক্লযজুর্বেদ – সপ্তত্রিংশ অধ্যায়

    সপ্তত্রিংশ অধ্যায়  

    মন্ত্রঃ– দেবস্য ত্বা সবিতুঃ প্রসেবংশ্বিনোর্বাহুভ্যাং পূষ্ণো হস্তাভ্যাম। আ দদে নারিরসি৷৷৷৷ যুঞ্জতে মন উত যুঞ্জতে ধিয়ো বিপ্রা বিপ্রস্য বৃহততা বিপশ্চিতঃ। বি হোত্রা দধে বয়ুনাবিদেক ইন্মহী দেবস্য সবিতুঃ পরিঙ্কুতিঃ।।২। দেবী দ্যাবাপৃথিবী মখস্য বামদা শিরো রাধ্যাসং দেব্যজনে পৃথিব্যাঃ। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে৷৷৩৷ দেবব্যা বষ্যো ভূতস্য প্রথমজা মখস্য বোহদ শিরো বাধ্যাসং দেবযজনে পৃথিব্যাঃ। মখায় স্বামখশ্য ত্বা শীষ্ণে।৪৷৷ ইয়ত্য আসীম্মুখস্য তেইদ্য শিরো রাধ্যাসং দেবযজনে পৃথিব্যাঃ। মখায় বা মখস্য ত্বা শীষ্ণে।৫৷৷ ইন্দ্রসৌজঃ স্থ মখস্য বোহদ শিরো রাধ্যাসং. দেবযজনে পৃথিব্যাঃ। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় ত্বা মখস্য ত্বাশীষ্ণে। মখায় ত্বা মখস্য বা শীষ্ণে।।৬৷৷ তু ব্ৰহ্মণস্পতিঃ প্র দেব্যেতু সূন্যতা। অচ্ছা বীরং নং পঙক্তিরাধসং দেবা যজ্ঞং নয়ন্তু নঃ। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় বা মখস্য ত্বা শীর্ষে। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে৭৷৷ মখস্য শিয়োহসি। মখায় ত্বা মখস্য ত্বা শীর্ষে। মখস্য শিরোহসি। মখায় ত্বা মস্য ত্বা শীষ্ণে। মখস্য শিরোহসি। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে৷৮। অশ্বস্য ত্বা বৃষ্ণঃ শা ধূপয়ামি দেবযজনে পৃথিব্যাঃ। মখায় ত্বা মখস্য ত্ব। শীষ্ণে। অশ্বস্য ত্ব বৃক্ষঃ শা ধূপয়ামি দেবযজনে পৃথিব্যাঃ। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। অশ্বস্য ত্ব বৃষ্ণঃ শা ধূপয়ামি দেবযজনে পৃথিব্যাঃ। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় ত্বা মখস্য ত্বা শীর্ষে। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে৷৷৷৷ ঋজবে ত্বা সাধবে ত্বা সুক্ষিত্যৈ ত্বা। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণেমখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে। মখায় ত্বা মখস্য ত্বা শীষ্ণে৷৷১০৷৷ যমায় ত্বা মখায় ত্বা সূর্যাস্য ত্বা তপসে। দেবা সবিতা মধ্বানক্রু পৃথিব্যাঃ সংস্পশম্পাহি। অর্চিরসি শোচিরসি তপোহসি৷১১। অনাধৃষ্টা পুরস্তাদগ্নেরাধিপত্য আয়ুর্মে দাঃ। পুত্রবতী দক্ষিণত ইন্দ্রস্যাধিপতে প্রজাং মে দাঃ। সুষদা পশ্চাদ্দেবস্য সবিতুরাধিপত্যে চক্ষুর্মে দাঃ। আশ্রুতিরুত্তরতো ধাতুরাধিপত্যে রায়ম্পোষং মে দাঃ। বিধৃতিরুপরিষ্টাদৃহস্পতেরাধিপত্য ওজো মে দা। বিশ্বাভ্যো মা নাঘ্রাভ্যম্পাহি মনোরশ্বাসি৷৷১২৷ স্বাহা মরুদ্ভিঃ পরি শ্ৰীয়স্ব দিবঃ সংস্পশম্পাহি। মধু মধু মধু।১৩৷৷ গর্ভো দেবানাং পিতা মতীনাং পতিঃ প্রজানা। সং দেবো দেবেন সবিত্রা গত সং সূর্যেণ রোচতে৷৷১৪৷ সমগিরগ্নিনা গত সং দৈবেন সবিত্রা সং সূর্যের্ণাবরাচিষ্ট। স্বাহা সমগ্নিস্তপসা গত সং দৈব্যেন সবিত্রা সং সূর্যের্ণারূরুচত৷১৫৷৷ ধর্তা দিবো বি ভাতি তপসম্পৃথিব্যাং ধর্তা দেবো দেবানামমর্ত্যস্তপোজাঃ। বাচমস্মে নিযচ্ছ দেবায়ুব৷১৬৷ অপশ্যং গোপামনিপদ্যমানমা চ পরা চ পথিভিশ্চরন্ত। স সীচীঃ স বিমূচীর্বসান আ বরীবর্তি ভূবনেন্তঃ৷৷১৭৷ বিশ্বাসাং ভুবাং পতে বিশ্বস্য মনসম্পতে বিশ্বস্য বচসম্পতে সর্বস্য বচসম্পতে। দেবত্বং দেব ঘর্ম দেবো দেবান্। পাহাত্র প্রাবীরনু বাং দেববীতয়ে। মধু মাধ্বীভ্যাং মধু মাধূচীভ্যা৷১৮। হৃদে ত্বা মনসে ত্বা দিবে ত্বা সূর্যায় ত্বা। উর্ধো অধ্বরং দিবি দেবেষু ধেহি৷৷১৯। পিতা নোহসি পিতা নো বোধি নমস্তে অস্তু মা মা হিংসী। ত্বষ্ট্রমন্তা সপেম পুত্ৰাম্পশূন্ময়ি ধেহি প্রজামশ্মসূ ধেহ্যরিষ্টাহহং সহ পত্যা ভূয়াস৷৷২০৷ অহঃ কেতুনা জুষতাং সুজ্যোতিজ্যোতিষা স্বাহা। রাত্রিঃ কেতুন জুতাং সুজ্যোতিৰ্জোতিষা স্বাহা।।২১৷ :

    [কাণ্ড-২১, মন্ত্র-৫৫]

    .

    মন্ত্ৰার্থঃ— ১। (মৃত্তিকা খননের নিমিত্ত অদ্রি অর্থাৎ কাষ্ঠনির্মিত কুড়াল গ্রহণ করণীয়)। হে অভি! সবিতাদেবের প্রেরণায় বিদ্যমান আমি অশ্বিন্দ্বয়ের বাহুসমূহ এবং পূদেবতার হস্তযুগলের দ্বারা তোমায় গ্রহণ করছি। তুমি নারীরূপা (স্ত্রীনাম্নী) হও।

    ২। বিদ্বান্ এবং ব্রাহ্মণ যজমানের মহান ঋত্বিকগণ আপন মনকে একাগ্র করছে এবং আপন বুদ্ধিবৃত্তিকেও একাগ্র করছে। প্রজ্ঞানবি কোন হোতা যজ্ঞের বিধান করছে। সেগুলি এই সবিতাদেবেরই মহতী পরিস্তুতি।

    ৩। হে দ্যোতমানা দ্যাবাপৃথিবী! পৃথিবীর দেবযজন স্থান এই যজ্ঞে আজ আমি তোমাদের দুজনের দ্বারা (দ্যুলোকের জল এবং পৃথিবীর মৃত্তিকায়) যজ্ঞের শিরোভূত মহাবীর-ঘটকে নির্মাণ করছি। (খনন পূর্বক মৃত্তিকা গ্রহণ করণীয়)। আমি যজ্ঞের নিমিত্ত এবং যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত তোমাকে গ্রহণ করছি৷

    ৪। হে বল্মীকরূপা দেবীগণ! সর্বপ্রথম উৎপন্না পৃথিবীর সম্বন্ধে তোমরাও ভূতজাত প্রাণীগণের উৎপত্তির মধ্যে প্রথম উৎপন্নশীলা। পৃথিবীর দেব্যজন স্থান যজ্ঞে আমরা আজ তোমাদের মৃত্তিকার দ্বারা যজ্ঞের শিরোভূত মহাবীর ঘটকে নিষ্পন্ন করব। (বল্মীক-মৃত্তিকাকে গ্রহণ করণীয়) হে বল্মীকমৃত্তিকা! যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত তোমাকে (বা তোমাদের) আমি গ্রহণ করছি।

    ৫। এই পৃথিবী আদিকালে অনেকটাই ক্ষুদ্র-মতো ছিল। হে পৃথিবী! তোমার দ্বারা আজ আমি পৃথিবীর দেবযজন স্থান এই যজ্ঞে যজ্ঞের শিরোভূত মহাবীরঘটকে নিষ্পন্ন করব। (শূকরের দ্বারা খোদিত মৃত্তিকা গ্রহণ করণীয়)। হে মৃত্তিকা! যজ্ঞের নিমিত্ত আমি তোমাকে গ্রহণ করছি। যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত আমি তোমাকে গ্রহণ করছি।

    ৬। হে পূতীকা (তৃণবিশেষ)! তোমরা ইন্দ্রের ওজঃ হতে সৃষ্ট হয়েছে। পৃথিবীর দেব্যজন স্থান এই যজ্ঞে তোমাদের দ্বারা আজ আমি যজ্ঞের শিরোভূত মহাবীরঘটকে নিষ্পন্ন করব। (পূতিকা গ্রহণ করণীয়)। যজ্ঞের নিমিত্ত আমি তোমাকে গ্রহণ করছি। যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত তোমাকে গ্রহণ করছি। (ছাগদুগ্ধ গ্রহণ করণীয়)। যজ্ঞের নিমিত্ত এবং যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত আমি তোমাকে গ্রহণ করছি। (কৃষ্ণাজিনের উপর স্থাপিত এইসব যজ্ঞসম্ভারকে স্পর্শ করণীয়)। হে সম্ভারসমূহ! যজ্ঞ তথা যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত আমি তোমাদের স্পর্শ করছি।

    ৭। (কৃষ্ণজিনটিকে নিয়ে পরিবৃত্তের দিকে চলনীয়)–ব্রহ্মণস্পতি দেবতা আগত হোন। সত্য এবং দ্যোতমানা দ্যাবাপৃথিবীও আগমন করুক। বীর, মার্নবহিতকরীও পংক্তিসাধক আমাদের যজ্ঞকে উত্তারণ করুক। (যজ্ঞীয় সম্ভারগুলি একটি চতুষ্কোণ বিশিষ্ট স্থানে পরিবৃত্তে রক্ষণীয়)। হে সম্ভারসমূহ! যজ্ঞ ও যজ্ঞের শিরোভূত মহাবীরঘটের নিমিত্ত ও তোমাদের এই স্থানে পরিবৃত্তে ধারণ (বা স্থাপন) করছি। (বল্মীকমৃত্তিকা, শূকরমৃত্তিকা এবং পূতিকাগুলি ছাগদুগ্ধের সাথে চটকিয়ে মেখে ভূমিতে রক্ষণীয়) হে মহাবীরঘট নির্মাণকারী সম্ভাররাশি! যজ্ঞ ও যজ্ঞের শিরোভূত মহাবীরঘটকে নির্মাণের নিমিত্ত আমি তোমাদের মিশ্রিত করছি। (ক্রমশঃ তিনটি মহাবীরঘটকে বিধিমতো নির্মাণ করণীয়)। হে মহাবীরঘট! যজ্ঞ ও যজ্ঞের শিরোভূত যজ্ঞদেবতার নিমিত্ত আমি তোমাকে নির্মিত করছি।

    ৮। হে প্রথম মহাবীরঘট! তুমি যজ্ঞের শিরস্বরূপ। (স্পর্শ করণীয়) যজ্ঞের নিমিত্ত এবং যজ্ঞের শিরোভূত যজ্ঞদেবতার নিমিত্ত আমি তোমাকে স্পর্শ করছি। হে দ্বিতীয় মহাবীরঘট! তুমি যজ্ঞের শিরস্বরূপ। (স্পর্শ করণীয়)। যজ্ঞ এবং যজ্ঞের শিরোভূত যজ্ঞদেবতা বিষ্ণুর নিমিত্ত আমি তোমাকে স্পর্শ করছি। হে তৃতীয় মহাবীরঘট! তুমি যজ্ঞের শিরস্বরূপ। (স্পর্শ করণীয়)। যজ্ঞ এবং যজ্ঞদেবতার নিমিত্ত আমি তোমাকে স্পর্শ করছি। (তিনটি মহাবীরঘটকে তৃণধান্যে ঘর্ষণ করে চিক্কণ করণীয়)। হে মহাবীরঘটসমূহ! যজ্ঞ এবং যজ্ঞের শিরোভূত যজ্ঞদেবতার নিমিত্ত আমি তোমাদের চিক্কণ (চক্চকে) করছি।

    ৯। হে মহাবীরঘট! পৃথিবীর দেবযজন স্থান যজ্ঞে সেচক অশ্বের বিষ্ঠায় আমি তোমাকে ধূপিত করছি। হে মহাবীরঘট! যজ্ঞ এবং যজ্ঞের শিরোভূত যজ্ঞদেবতার নিমিত্ত আমি তোমাকে ধূপিত করছি। সেচক অশ্বের বিষ্ঠায় আমি তোমাকে পৃথিবীর দেবযজন স্থান যজ্ঞে ধূপিত করছি। (দ্বিতীয় মহাবীরঘটটিকে ধূপিত করণীয়)। যজ্ঞ তথা যজ্ঞের শিরোভূত অধিদেবতার নিমিত্ত আমি তোমাকে ধূপিত করছি। (এইভাবে তৃতীয় মহাবীরঘটকে ধূপিত করণীয়)।

    ১০। হে প্রথম মহাবীরঘট! ঋজু দ্যুলোকের (অর্থাৎ আদিত্যের) নিমিত্ত আমি তোমাকে অগ্নির উপর স্থাপিত করছি (উঠাচ্ছি)। হে দ্বিতীয় মহাবীরঘট! বৃষ্টির দ্বারা সকল কামনাকে সাধনশালী অন্তরিক্ষের (অর্থাৎ বায়ুর) নিমিত্ত আমি তোমাকে অগ্নির উপর স্থাপন করছি। হে তৃতীয় মহাবীরঘট! আমাদের নিবাসকে সাধারভূতা ভূমির নিমিত্ত আমি তোমাকে অগ্নির উপর স্থাপন করছি। হে প্রথম-দ্বিতীয়-তৃতীয় মহাবীরঘট সমুদায়! যজ্ঞ এবং যজ্ঞদেবতার নিমিত্ত আমি তোমাদের ছাগদুগ্ধের সাথে আসিঞ্চিত করছি।

    ১১। (ব্রহ্মা নামক ঋত্বিক কর্তৃক আজ্ঞাকৃত হয়ে অধ্বর্যু প্রত্যেক মহাবীর বা ঘর্ম বা প্রবর্গকে তিনবার প্রেক্ষণ অর্থাৎ জলসিঞ্চন করে থাকে)।–হে ঘর্ম! যম, যজ্ঞ এবং সূর্যে তাপের নিমিত্ত আমি তোমাকে জলের দ্বারা পবিত্র করছি। (ঘর্মকে ঘৃতে আলিপ্ত করণীয়)–হে ঘর্ম! সবিতাদেব তোমাকে মধুর ঘৃতে আলিপ্ত করুক। (তৃণাস্তীর্ণ বা খড় বিছানো বালুর নীচে শতমান (বা শত রত্তি) পরিমিত রৌপ্য রক্ষণীয়)–হে রজত! তুমি অগ্নি হতে পৃথিবীর সংস্পর্শকে রক্ষা করো। (হে রৌপ্য! তুমি পৃথিবীর রাক্ষসগণের সংস্পর্শ হতে মহাবীরঘটকে রক্ষা করো)। হে ঘর্ম (মহাবীর)! তুমি চন্দ্রের রশ্মি সদৃশ; তুমি অগ্নির তেজঃস্বরূপ; তুমি সূর্যের তাপের সমান।

    ১২। (এক-এক ঘর্মের উপর অঙ্গুলী রক্ষণশালী যজমানকে অধ্বর্যু কর্তৃক এই মন্ত্র উচ্চারণীয়) হে পৃথিবী! তুমি পূর্ব দিকে অগ্নির আধিপত্যে অবস্থিত হয়ে রাক্ষস ইত্যাদির দ্বারা সর্বথা অনাধৃষ্টা হয়ে আছ। সেই তুমি আমাকে আয়ু প্রদান করো। দক্ষিণ দিকে ইন্দ্রের আধিপত্যে বিদ্যমানা তুমি, হে পৃথিবী! পুত্রবতী হয়ে আছ। তুমি আমাকে সন্তান প্রদান করো। পশ্চিম দিকে সবিতার আধিপত্যে বিদ্যমান তুমি সুখের সাথে আশ্রয়ণীয়া হয়ে আছ। তুমি আমাকে দর্শনশক্তি প্রধান করো। উত্তর দিকে ধাতার আধিপত্যে বিদ্যমানা তুমি ঋত্বিগণের আশ্রয়ণের যজণীয় প্রদেশ হয়ে আছ। তুমি আমাকে ধনের সমৃদ্ধি প্রদান করো। ঊধ্বস্থ প্রদেশে বৃহস্পতি দেবের আধিপত্যে বিদ্যমানা তুমি বিশেষ রূপে সকলকে ধারণকারিণী বিধৃতি সংজ্ঞিকা হয়ে আছ। তুমি আমাকে ওজঃ প্রদান করো। (মহাবীর হতে দক্ষিণ ভূমির উপর যজমান কর্তৃক আপন হস্ত উলটা করে ধরণীয়)–হে মহাবীরঘট হতে দক্ষিণ দিকে স্থিতা ভূমি! তুমি আমাকে সকল নাশক রাক্ষক ইত্যাদি হতে রক্ষা করো। (উত্তর দিকে হস্ত স্থাপন করে) হে ঘর্মের উত্তর ভূমি! তুমি মনুর অশ্বরূপ।

    ১৩। হে ঘর্ম! তুমি স্বাহার আকারশালী হওয়ার কারণে সূর্যস্বরূপ; তুমি মরুত্বর্গের দ্বারা অধিষ্ঠিত হও। (প্রত্যেক ধর্মে শত শত রত্তি সুবর্ণ রক্ষণীয়)–হে স্বর্ণ শতমান! তুমি আমাকে ভদ্রলোকের সংস্পর্শক রাক্ষস ইত্যাদি হতে রক্ষা করো। (কৃষাজিনের ব্যজনে বা পাখায় প্রবর্গকে বাতাস করণীয়)–প্রাণ, উদান, ব্যানকে ক্রমশঃ মধু-মধু-মধু বলে এক-এক প্রবর্গে (মহাবীরে) স্থাপন করছি।

    ১৪। দেববর্গের গর্ভ, স্তুতিসমূহের পিতা, এবং প্রজা সকলের অধিপতি প্রবর্গ (মহাবীর) সবিতাদেবের সাথে সঙ্গত হয়েছে। সে (ঘর্ম) এক্ষণে সূর্যের সাথেই শোভিত হচ্ছে।

    ১৫। যে ঘর্ম অগ্নির সাথে একীভাব প্রাপ্ত হয়েছে, সবিতাদেবের সাথে সঙ্গত হয়েছে এবং সূর্যের সাথে শোভিত হয়েছে; স্বাহাকৃত সেই অগ্নিরূপ ঘর্ম সূর্যের তেজের সাথে সবিতাদেবের সাথে এবং সূর্যের সাথে সঙ্গত হয়ে আরোচমান হচ্ছে।

    ১৬। যে এই দ্যুলোককে এবং কিরণরাশিকে ধারণ করণশালী এবং স্বয়ং মনুষ্যধর্ম রহিত (অর্থাৎ অজর ও অমর) দেবতা, সূর্য হতে উৎপন্ন সেই ঘর্মদেব আমাদের বাক্শক্তি প্রদান করুক।

    ১৭। রক্ষক ঘর্মশালী (বা ঘর্মরূপী) আদিত্যকে আমরা কখনও আকাশচ্যুত হতে দর্শন করিনি; (অর্থাৎ আশ্চর্য এই যে, আদিত্য কেন পতিত হয় না?), সেই সার্থেই আমরা তাকে বিভিন্ন মার্গে আগমন ও গমন করতেও দর্শন করেছি। সে সহগমনা এবং বিস্তৃর্গ (এইধারে ঐধারে)–গমনা রশ্মিসমূহকে ধারণ করে এই ভূবনের অন্দরে স্বচ্ছন্দে বিচরণ করছে।

    ১৮। হে সর্বভূ (অর্থাৎ সকল ভুবনের) স্বামী! হে সকলের মনসম্পতি (মনের অধিপতি)! হে সকলের বাণীপতি (বাক্যের পালক)! হে ঘর্ম! দেবশ্রুৎ (অর্থাৎ দেবগণের মধ্যে প্রসিদ্ধ) তুমি দেবতা হয়ে দেবগণকে রক্ষা করো। হে অশ্বিদ্বয়! এইস্থানে যজ্ঞে দেবগণের তর্পণকালে মধুবিদ্যার জ্ঞানের নিমিত্ত মধু নামক ব্রাহ্মণকে প্রাপণশালী এবং মধুবিদ্যাকে পূজনশালী যে অর্থবাগণ তোমাদের দুজনকে জ্ঞান দান করেছিল, তারা তোমাদের দুজনকেও রক্ষা করুক৷

    ১৯। হে ঘর্মদেব! হৃদয় ও মনের পরিশুদ্ধি এবং দ্যুলোক ও সূর্যলোকের প্রাপ্তির নিমিত্ত আমি তোমার স্তব করছি। ঊর্ধ্বমুখ হয়ে, হে ঘর্মদেব! তুমি আমাদের যজ্ঞকে দেবগণের মধ্যে স্থাপিত করো।

    ২০। হে ঘর্ম (বা মহাবীর)! তুমি আমাদের পিতা বা পালক। তুমি নিজেকে আমাদের পিতারূপে জ্ঞাত হও। তুমি আমাদের নমস্কার প্রাপ্ত হও। তুমি আমাদের কখনও হিংসিত করো না। (মুখাবরণ অর্থাৎ ঘোমটা অপসারিত করে দর্শনশালিনী যজমানের পত্নীদের অধ্বর্যু এই যজুঃ বলাবে) –হে মহাবীর! বীর্যের অধিদেতা তৃষ্টার সাথে যুক্ত আমরা স্ত্রীগণ তোমাকে মৈথুনের নিমিত্ত স্পর্শ করছি। পুত্রগণ ও গাভী ইত্যাদি পশুসমূহকে (বা পশুসম্বন্ধিনী বৃদ্ধিকে) তুমি আমাদের মধ্যে স্থাপিত করো। প্রজাগণকে আমাদের মধ্যে ধারিত করো। এই পতির সাথে অবস্থিত হয়ে আমরা যেন সদা অহিংসিতা থাকতে পারি।

    ২১। আপন শুভ জ্যোতির সাথে সুজ্যোতিষ্মন্ দিবস সূর্যের সাথে হবিঃ সেবন করুক। স্বাহা মন্ত্রে এই আহুতি প্রদান করছি! আপন জ্যোতির সাথে শুভ তেজঃশালিনী রাত্রি প্রজ্ঞাপাক অগ্নির সাথে এই হবিঃ সেবন করুক। তাদের উদ্দেশে স্বাহা মন্ত্রে এই আহুতি প্রদান করছি। (এই যজুমন্ত্রগুলি পাঠ করে রৌহিণ হোমে দুই ঘৃতাহুতি প্রদান করণীয়)।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতেরোর ত্রাস – দীপান্বিতা রায়
    Next Article সামবেদ-সংহিতা (বঙ্গানুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    Related Articles

    দুর্গাদাস লাহিড়ী

    কৃষ্ণ যজুর্বেদ সংহিতা (অনুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    August 28, 2025
    দুর্গাদাস লাহিড়ী

    সামবেদ-সংহিতা (বঙ্গানুবাদ : দুর্গাদাস লাহিড়ী)

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }