Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শেখ মুজিব : তাঁকে যেমন দেখেছি – আবুল ফজল

    লেখক এক পাতা গল্প94 Mins Read0
    ⤶ ⤷

    ১৬. বিবেকের সংকট

    ১৬. বিবেকের সংকট

    বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ এখন এক দারুণ সংকট আর রুদ্ধবাক অবস্থায় দিন কাটাচ্ছে। এ সংকট বাইরের বা রাষ্ট্রীয় ও প্রশাসনিক পরিবর্তনেই শুধু নয়, নৈতিক চেতনা আর বিবেকের সংকটটাই আজ সবচেয়ে বেশি করে দেখা দিয়েছে। আমরা সবাই এখন (যারা বিবেকের ধার ধারেন না তাঁরা ছাড়া) প্রতি মুহূর্তে বিবেকের দংশন অনুভব করছি। এ দুঃসহ অবস্থা ও আত্মিক যন্ত্রণাকে যদি মুক্তি তথা প্রকাশের সুযোগ দেওয়া না হয় তাহলে এমন দিন খুব দূরে নয়, যখন জাতি হিসেবে আমরা সম্পূর্ণ বিবেকহীন, হৃদয়হীন এক জড়বস্তুর শামিল হয়ে পড়বো। তখন চিরদাসত্ব হবে আমাদের ভাগ্যের লিখন। গোলাম হুকুমের তাঁবেদার মাত্র, তার কোনো বিবেক বা বিবেকের অভিব্যক্তি থাকে না, স্বাধীনতার অর্থ নিশ্চয়ই তা নয়।

    এ অবস্থা থেকে আমাদের বাঁচতে হবে, বাঁচাতে হবে দেশকে দিতে হবে বাঁচার সুযোগ। আপাতত এ করার একমাত্র উপায় জাতির বিবেকের মুখপাত্র যারা–অর্থাৎ লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সবাইকে নির্ভয়ে কথা বলার, আলোচনা-সমালোচনা করার সুযোগ দেওয়া। রুদ্ধদ্বার বিবেকের দরজা-জানালা খুলে না দিলে তাতে বাইরের স্বাস্থ্যপ্রদ মুক্ত আলো-হাওয়া প্রবেশ করতে পারবে না। না পারলে তার হৃদয় আর বিবেকের অকালমৃত্যু অনিবার্য। জাতির মুখপাত্রদের এ দশাপ্রাপ্তি মানে সারা জাতির এ দশা ঘটা। গত তিন-চার বছরের ইতিহাসের দিকে তাকালে মনে স্বতঃই প্রশ্ন জাগে আমরা জাতি হিসেবে দিন দিন হৃদয়হীন, বিবেকহীন হয়ে যাচ্ছি না? শত শত মানুষের সামনে যখন কোনো আদমসন্তানকে প্রকাশ্য রাজপথে যে কোনো অজুহাতে স্রেফ পিটিয়ে হত্যা করা হয়, তখন অগণিত সক্ষম জনতা অত্যন্ত নির্লিপ্তভাবে সে বর্বর দৃশ্য উপভোগ করতে থাকে। আমরা অনেকে তখন অসহায় দর্শক বনে যাই। পরদিন আমাদের সংবাদপত্রগুলোও এ বর্বরতাকে ফলাও করে প্রকাশ করতে দ্বিধা করে না। উচ্চারিত হয় না কোনো মহল থেকে কোনো নিন্দা বা প্রতিবাদ। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী শক্তিরও যেন এ ধরনের ব্যাপারে কিছুমাত্র করণীয় নেই। এ রকম ঘটনা রাজধানীর বুকে এবং অন্যত্র একবার দু’বার নয়, বহুবার ঘটেছে। দেশের বিবেক একবারও সোচ্চার হয়নি এ ধরনের বিবেকহীনতার বিরুদ্ধে।

    তাই মনে প্রশ্ন জাগে, কোথায় আইন, কোথায় শৃঙ্খলা, কোথায় সভ্য আচরণ; কোথায় ইনসাফ? যে ইনসাফ ইসলামের এবং যে কোনো সভ্যতার এক প্রধান স্তম্ভ। সব রকম মানবিক চেতনা এভাবে আমাদের জীবন থেকে যেন দিন দিন বিদায় নিচ্ছে। এর ফলে আমাদের ভাষায় ‘গণপিটুনি’ নামে এক বর্বর শব্দের উৎপত্তি ঘটেছে। এভাবে আইন বা ইনসাফ শুধু নয়, আমাদের নৈতিক মূল্যবোধ আর মানবিক চেতনাও প্রতিদিন পদদলিত হচ্ছে। তাই ভাবি, জাতি হিসেবে আমরা কোথায় নেমে যাচ্ছি? আমরা কি এক বর্বর জাতিতে পরিণত হতে চলেছি? এমন জাতির মুখে রাজনীতি, সমাজনীতি, সাহিত্য, শিল্প, ধর্ম, দর্শন ইত্যাদির বুলি স্রেফ প্রহসনের মতো শোনায় না কি?

    আমাদের দেশ ও রাষ্ট্র আছে, আছে ধর্ম ও শাস্ত্র, আছে স্বাধীনতা–এমনকি আইন-আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টও রয়েছে, কিন্তু এসবের পেছনে যে মহৎ আদর্শ ও লক্ষ্য, তার চর্চা, অনুশীলন ও বাস্তবায়ন ছাড়া সামাজিক জীবনে এসবের কতটুকুই বা মূল্য। তাই এসব কথা আমাদের মুখে আজ স্রেফ ফাঁকা বুলিতে পরিণত। আমরা অহরহ ধর্মের নাম ইসলামের নাম আউড়ে থাকি। দোহাই দিয়ে থাকি আল্লাহ-রসুলের। দেশের বেতার-টেলিভিশনও অহরহ শোনায় ধর্মের বাণী। কিন্তু জীবনে ও কর্মে এসবের সঙ্গে যে আমাদের কিছুমাত্র সংযোগ নেই তা বোধকরি না বললেও চলে। ইসলাম তো বিমূর্ত শিল্প কিংবা অ্যাবস্ট্রাক্ট কিছু নয়। তার একটা বাস্তব বা চক্ষুগ্রাহ্য রূপ আছে। মোটামুটিভাবে শরিয়তের হুকুম-আহকাম পালনের ভিতর দিয়ে তা বাস্তবায়িত হয়ে থাকে। শরিয়তকে বাদ দিলে ইসলাম স্রেফ বায়বীয় হয়ে দাঁড়ায়। আমার বিশ্বাস ইসলাম বায়বীয় বা অশরীরী কোনো কবি-কল্পনা নয়।

    বাংলাদেশের জনসংখ্যার আশি ভাগেরও বেশি মুসলমান। ব্যক্তিগত জীবনে সবাই হয়তো শরিয়তের সব হুকুম-আহকাম পালন করে না কিন্তু সামাজিক আর জাতীয় ক্ষেত্রে তা নগ্নভাবে অবহেলিত হতে দেখলে সবাই অল্পবিস্তর মনঃক্ষুণ্ণ হয়ে থাকে বই কি। প্রকাশ্যে কেউই ধর্মের কিংবা শরিয়তের অবমাননা দেখতে চায় না। তা পালিত হলে অধার্মিকজনও মনে মনে খুশি হয়, স্বস্তিবোধ করে। সামাজিক রেওয়াজ বা কনভেনশনকেও একদম উড়িয়ে দেওয়া যায় না। তাই কট্টর অর্ধামিকেরও মৃত্যুর পর জানাজা পড়া না হলে তার আত্মীয়স্বজন তো বটে এমনকি তার দুশমনেরাও নাখোশ হন এবং আপত্তি জানান।

    আমাদের স্বাধীনতার আয়ু খুব দীর্ঘ নয়। সুদীর্ঘকাল আমরা ইংরেজদের অধীন ছিলাম। তারপর সিকি শতাব্দী ধরে তাঁবেদার ছিলাম পশ্চিম পাকিস্তানের। একাত্তরের মোলই ডিসেম্বরের পর থেকে আমাদের স্বাধীনতার শুরু। তখন থেকে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন রাষ্ট্র। এ স্বাধীনতার জন্য আমরা শেখ মুজিবের কাছে ঋণী। তিনি সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর নাম জাদুমন্ত্রের মতো কাজ করেছে। তাঁর ইচ্ছা-অনিচ্ছা ব্যতিরেকে এবং অনুপস্থিতিতে যে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল। তাতেও তাঁকেই করা হয়েছিল সে সরকারের রাষ্ট্রপতি এবং সে সরকারই নিয়ন্ত্রণ করেছে আমাদের স্বাধীনতা আন্দোলনকে, সে সরকারের বাস্তব বা কাল্পনিক রাজধানীর নাম ‘মুজিবনগর হয়েছিল। অন্য নাম কারো মাথায় আসেনি। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলা যাবে না। তিনি বাংলাদেশের গত পঁচিশ বছরের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অঙ্গ।

    মরহুম ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুর পর আমি যার যা প্রাপ্য এই নামে একটি প্রবন্ধ লিখেছিলাম। আজ শেখ মুজিবুর রহমান নেই, তার সম্বন্ধেও জাতিকে আমি ওই কথাটাই স্মরণ করিয়ে দিতে চাই–অর্থাৎ যার যা প্রাপ্য। জাতির কাছে শেখ মুজিবের কি কোনো প্রাপ্য নেই? এ নশ্বর পৃথিবী থেকে তাঁকে কি আমরা একদম খালি হাতেই বিদায় দেবো? বাংলাদেশে ছটা বিশ্ববিদ্যালয় আছে, হাজার হাজার স্কুল-কলেজ মাদ্রাসা আছে-অতএব বাংলাদেশ যে কিছুটা সভ্য দেশ এ বিষয়ে সন্দেহ নেই। আমার জিজ্ঞাসা–তার মতো একজন জননেতার প্রতি আমরা সভ্য মানুষের মতো ব্যবহার করেছি কিনা? বিশেষ করে তাঁর মৃত্যুর পর? বাংলাদেশের মুসলমান মোটামুটি ধর্মপ্রাণ। অন্য সময় না হলেও জন্ম আর মৃত্যুতে এদেশের মুসলমানরা শরিয়তের নিয়মাবলি পালন করে থাকে। শেখ মুজিবের মৃত্যুর পর তা পালিত হয়েছে কিনা অর্থাৎ শরিয়ত মোতাবেক তাঁর দাফন-কাফন-জানাজা ইত্যাদি হয়েছে কিনা? বলা হয়েছে “প্রাক্তন রাষ্ট্রপতিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।” জানাজা এ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার অন্তর্ভুক্ত কিনা? সেদিন আর যাঁরা নিহত হয়েছেন তাঁদেরও কোনো জানাজা হয়েছে কিনা? সংক্ষিপ্ত সরকারি বিবৃতিতে জানাজার উল্লেখ নেই। প্রাক্তন রাষ্ট্রপতির যথাবিধি জানাজা আদায় হয়েছে এ খবর জানতে পারলে আমাদের মতো সাধারণ মুসলমানের অশান্ত বিবেক কিছুটা হয়তো শান্তি লাভ করতো। অধিকন্তু বর্তমান রাষ্ট্রপতি (খোন্দকার মোশতাক) আর তাঁর সহকর্মীরা যখন প্রায় সবাই শেখসাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ ও দীর্ঘকালের সঙ্গী-সাথী এবং স্নেহপুষ্ট ছিলেন, নিহত শেখসাহেবের রূহ নিশ্চয়ই এ দাবিটুকু তাঁদের কাছে করতে পারে।

    শেখসাহেবের এক নিকট-প্রতিবেশী এ বলে আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন-প্রতিবেশীর প্রতি যে দায়িত্ব ও কর্তব্য তা আমি পালন করতে পারিনি। সে কর্তব্য অতি সামান্য। প্রতিবেশীর মৃত্যু হলে তার দাফন-কাফনে সহায়তা করা, জানাজায় শরিক হওয়া। সেটুকুও আমি করতে পারি নি। এ বেদনা আমাকে সারা জীবন বইতে হবে।

    শেখ নিজে মানুষটাও ছিলেন ওই রকম। সহকর্মী কারো মৃত্যুসংবাদ শুনলে সে যশোর, খুলনা, চাটগাঁ, নোয়াখালী, সিলেট যেখানেই হোক ছুটে যেতেন। জানাজায় শরিক হতেন। জানাজায় শরিক হতে না পারলে পরে সুযোগমতো গিয়ে কবরের পাশে দাঁড়াতেন, জেয়ারত করতেন। ঢাকায় হলে তো কথাই নেই। তিনি নিহত হবার পর তাঁর বিশ্বস্ত সহকর্মীরা তার জানাজায় শরিক হয়েছেন, তেমন কথা শোনা যায়নি। বর্তমান রাষ্ট্রপ্রধান আর তারা মন্ত্রীদের কাছে তাঁর এ দাবিটুকু অনায়াসে করতে পারতেন।

    রাষ্ট্রপ্রধান বা জননেতা হিসেবে না হোক, একজন সাধারণ মুসলমান হিসেবে তাঁর মরদেহের প্রতি এ প্রাথমিক দায়িত্বটুকু যদি পালন করা না হয়ে থাকে তার চেয়ে বেদনার বিষয় আর কী হতে পারে? এ বেদনা বাংলাদেশের বুকের ওপর চিরকাল একটা ভার হয়ে থাকবে।

    শেখ মুজিবের জন্ম মুসলমানের ঘরে। শুনেছি তার পিতা-মাতা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। আমার সঙ্গে তাঁর যে দু’চারবার দেখা আর আলাপ-আলোচনা হয়েছে তাতে আমার মনে হয়েছে ধর্মের ওপর তারও প্রগাঢ় বিশ্বাস ছিল। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়ে যাই তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো মসজিদ ছিল না, আমি একটা মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছি শুনে তিনি অত্যন্ত খুশি হয়ে নিজের খাস তহবিল থেকে ত্রিশ হাজার টাকা দিয়ে বলেছিলেন, আগামী অর্থবছরে তিনি আরো বেশি করে টাকা দেবেন। প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো যখন চট্টগ্রামে আসেন, জনসভায় ভাষণ দিতে উঠে সর্বাগ্রে শহিদদের রুহের মাগফেরাত কামনা আর দোয়া-দরুদ পড়ে তিনি তার বক্তব্য শুরু করেছিলেন। উক্ত জনসভায় আমি সভাপতি ছিলাম বলে এ দৃশ্য আমার চাক্ষুষ দেখা।

    যারা মনে করেন তাঁর সাড়ে তিন বছরের শাসনকাল সম্পূর্ণ ব্যর্থ, তাঁরা তো এ সময়টুকু বাদ দিয়ে তার আগের জীবন ১৯৭২-এর পূর্ব পর্যন্ত তিনি দেশের জন্য যা করেছেন তার বিচার করে তার মূল্যায়ন করতে পারেন। আমার বিশ্বাস রাষ্ট্রপতি হিসেবে না হোক দেশের সর্বপ্রধান রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রধান নেতা হিসেবে আর দেশের স্বাধীনতা সংগ্রামের পেছনে তার যে বিরাট অবদান রয়েছে তার জন্য বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলতে পারবে না। তাদের মানসপটে তাঁর স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে। জেল-জুলুম-বন্দুক-রাইফেল মানুষের স্মৃতিকে কখনো মুছে ফেলতে পারবে না।

    দেশ এইসব ভুলে যাবে কী করে? তাঁর রাজনৈতিক জীবন কিছুমাত্র অগৌরবের কিংবা ছিল না অশ্রদ্ধেয়। যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খল দেশ শাসনে কিছু ভুল-ভ্রান্তি হয়ে থাকলে জন্য বড় বেশি মূল্য দিতে হয়েছে তাঁকে। এ মূল্য দেওয়া-নেওয়াটা সব রকম সীমা ছাড়িয়ে গেছে বলে আমরা দেশের ভবিষ্যৎ ভেবে আতঙ্কিত বোধ না করে পারছি না। এ লেখার প্রেরণাও সে আতঙ্ক থেকে।

    মৃতজনের প্রতি বৈরীভাব রাখতে নেই, ইসলামের শিক্ষাও তাই। আবারও পুনরাবৃত্তি করছি—’যার যা প্রাপ্য’ তাকে তা দেয়া উচিত।

    ইংরেজিতে যে একটা কথা আছে, ‘শয়তানকেও তার প্রাপ্য দিয়ে দাও’-এ ঠাট্টা-বিদ্রূপ কিংবা অর্থহীন হেয় উক্তি নয়। এতে সামাজিক ও নৈতিক মূল্যবোধের পরিচয় রয়েছে। যার যা প্রাপ্য কথাটার মধ্যেও রয়েছে সে মূল্যবোধের স্বীকৃতি।

    জাতির কাছে শেখ মুজিবের যেটুকু স্বীকৃতি আর সম্মান প্রাপ্য তা দেওয়া হলে, আমার বিশ্বাস, জাতির বিবেক কিছুটা অন্তত শান্তি ও স্বস্তি পাবে।

    [রচনাকাল : ২৭ আগস্ট, ১৯৭৫]

    ⤶ ⤷
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনির্বাচিত প্রবন্ধ – আবুল ফজল
    Next Article সিমার – আবুল বাশার

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }