Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    সুপ্রতিম সরকার এক পাতা গল্প142 Mins Read0
    ⤶ ⤷

    ০৪. দ্য গ্রেটেস্ট ডে-লাইট রবারি

    দ্য গ্রেটেস্ট ডে-লাইট রবারি

    —গুলি যে শেষ হয়ে আসছে…

    —হুঁ, কতক্ষণ টানা যাবে আর?

    —খুব বেশি হলে মিনিট পনেরো… ঘিরে ফেলেছে আমাদের, পালানোর পথ নেই আর।

    প্রতিক্রিয়ায় ঝাঁঝিয়ে ওঠেন যুবক, আঘাত-প্রত্যাঘাতের রণভূমিতে যিনি অবিসংবাদিত নেতা।

    —পালানোর কথা উঠছে কেন? পালানো নয়, সুযোগ থাকলে ট্যাকটিক্যাল রিট্রিট করা যেত হয়তো…

    —রিট্রিটের কথাই বলছি… সে সুযোগও তো দেখছি না…

    —শেষ অবধি লড়ে যাওয়া ছাড়া উপায় নেই।

    —হ্যাঁ… আরে! সামলে! খেয়াল করো.. ডানদিক থেকে একটা প্ল্যাটুন এগোচ্ছে…

    —দেখেছি! ফায়ার!

    গুলি এবং পালটা গুলির আওয়াজে নদীতীরবর্তী জঙ্গলের নৈঃশব্দ্য বশ্যতা স্বীকার করেছে তখন।

    .

    কলেজ স্ট্রিটের নিকটবর্তী মার্কাস স্কোয়ারের পশ্চিম দিকে মাড়োয়ারি হস্টেল। যার একটি অপ্রশস্ত ঘর প্রায় মেক-আপ রুমে পরিণত। চেয়ারে বসে এক যুবক। ঠিক পিছনে দাঁড়িয়ে আরেক যুবক। যিনি, প্রায় ঘণ্টাখানেক হয়ে গেল, মগ্ন হয়ে কাঁচি চালাচ্ছেন চেয়ারে আসীন যুবকের চুলে। যিনি ঠায় বসে থাকতে থাকতে সামান্য অধৈর্য এতক্ষণে।

    —আর কত ছোট করবে? এ তো বাটিছাঁট হয়ে যাচ্ছে পুরো…

    —চুপ করে বসো তো, বিহারিদের চুল আরও ছোট হয়।

    —এর থেকে ভাল, ন্যাড়াই করে দাও।

    —দরকার হলে করতাম। আপাতত এই যথেষ্ট।

    —বাঁচা গেল, এবার উঠতে পারি?

    —হ্যাঁ। খইনির ডিবেটা দেরাজে রাখা আছে, ওটা ভুলো না।

    —খইনির বদলে পান চলবে?

    —না। খইনিই। খেতে হবে না, ডিবেটা সঙ্গে রাখবে। মাঝে মাঝে খাওয়ার ভান করতে পারো। আর হাতের চেটোয় চুনের দাগটা যেন থাকে।

    —বুঝলাম। আর কিছু?

    —আর একটা জিনিস শুধু। এই ধুকধুকিটা গলায় ঝুলিয়ে নিয়ো।

    —কী এটা?

    —বললাম তো… ধুকধুকি… পিতলের জিনিস… ভেরি কমন ইন বিহার।

    সাজসজ্জা সম্পূর্ণ হলে আয়নার সামনে দাঁড়ালেন যুবক এবং নিজের চেহারা দেখে চমকিত। দেখে কে বলবে, নিখাদ বঙ্গসন্তান! এ তো পাক্কা বিহারি দেখাচ্ছে!

    .

    সুঠাম চেহারার যুবককে দৃশ্যতই উত্তেজিত দেখায়। সোজাসাপটা বলে দেয় সঙ্গীদের, এসব আকাশকুসুম কল্পনা।

    —মাথা খারাপ হয়েছে তোমাদের? এটা হয় না… জাস্ট ইম্পসিবল!

    —এত উত্তেজিত হওয়ার কিছু নেই। কেন হয় না? কীসের ইম্পসিবল?

    —এই মিটিংটা লালবাজারের কাছে হচ্ছে মানে তোমরা ধরে নিচ্ছ অ্যাকশনটাও লালবাজারের নাকের ডগায় করা যাবে? অত সোজা?

    —ঠিকঠাক প্ল্যান করলে না পারার কিছু নেই।

    —একচুল এদিক-ওদিক হলে কী হতে পারে ভেবেছ? পুলিশ হেডকোয়ার্টার একশো মিটারের মধ্যে। টহলদারি ইদানীং বেড়ে গেছে। সাদা পোশাকের পুলিশ চারপাশে ছড়িয়ে থাকে সর্বক্ষণ। ভাবলে অন্য রাস্তা নিশ্চয়ই বেরবে।

    —হতে পারে। কিন্তু সময় কোথায় হাতে? যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর এমন সুযোগও বারবার আসবে না। ঝুঁকি নেওয়া ছাড়া উপায় নেই।

    —I disagree. তোমরা যা ভাল বোঝো করো। আমি এর মধ্যে নেই। Hope you can pull this off.

    লালবাজার থেকে ঢিলছোড়া দূরত্বের ছাতাওয়ালা গলিতে চলছিল গোপন বৈঠক। মতানৈক্যের জেরে মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন দীর্ঘদেহী যুবক। সন্ধ্যা পেরিয়ে তখন রাত। ঘড়ির কাঁটা পা রেখেছে নয়ের ঘরে।

    বাকিরা বসে পড়লেন ম্যাপ নিয়ে। এলাকার ভূগোল জানা প্রয়োজন পুঙ্খানুপুঙ্খ। মানচিত্রে লাল দাগ পড়তে লাগল কিছু দিকচিহ্নে। ডালহৌসি স্কোয়ার… লালবাজার…কাস্টমস হাউস… ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট… মলঙ্গা লেন… হিন্দ সিনেমা…

    .

    থমথম করছে স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান চার্লস টেগার্টের চোখমুখ। হাতে ধরা ‘The Statesman’, প্রথম পাতার হেডলাইন, ‘The greatest daylight robbery’।

    টেগার্টের বাক্যবাণ বর্ষিত হয় সহকর্মীদের উপর।

    —So gentlemen, how has all this happened right under our noses? You think there is anything more embarrassing than this?

    ইলিসিয়াম রো (বর্তমানে, লর্ড সিনহা রোড)-র স্পেশ্যাল ব্রাঞ্চের দফতরে বৈঠক চলছে জরুরি। টেগার্টের তিরস্কারে অফিসাররা নতমস্তক। নিশ্চুপ এতটাই, পিন পড়লে মনে হবে বোমাবর্ষণ হচ্ছে বুঝি।

    —Officers, I want recovery. At any cost and within the quickest possible time. Do whatever it takes. I won’t take any excuses this time. They just can’t get away with this.

    অফিসাররা শুনলেন এবং বুঝলেন, পেশাদারি অহংয়ে আঘাত লেগেছে দোর্দণ্ডপ্রতাপ টেগার্টের। এই মামলায় সামান্যতম ঢিলেমিও বরদাস্ত করবেন না টেগার্ট। ক্ষুরধার বুদ্ধি এবং কর্মনৈপুণ্যের যোগফলে যিনি তখনই ব্রিটিশ প্রশাসনে প্রায় কিংবদন্তিসম।

    .

    ১৯১৪ সালের মধ্যভাগ। অস্থিরতা ক্রমবর্ধমান বিশ্বের রাজনীতিতে। পরিবর্তন ঘটছে বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কের রসায়নে। দ্রুত মেরুকরণে পটভূমি প্রস্তুত হচ্ছে সম্মুখসমরের। ২৮ জুন অস্ট্রিয়ার আর্চডিউকের হত্যার প্রতিক্রিয়ায় সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল অস্ট্রিয়া-হাঙ্গেরি।

    প্রহর গোনা শুরু হল প্রথম বিশ্বযুদ্ধের। যুযুধান দেশের বন্ধুরাষ্ট্রগুলি সংঘাতে জড়িয়ে পড়ল একে একে। জার্মানির নেতৃত্বে অস্ট্রিয়া-হাঙ্গেরি-বুলগেরিয়ার ‘কেন্দ্রীয় শক্তি’ বনাম সার্বিয়া-রাশিয়া-ফ্রান্স-জাপান-ইংল্যান্ডের ‘মিত্রশক্তি’। যুদ্ধের সূচনা হল । যা স্থায়ী হয়েছিল দীর্ঘ চার বছরেরও বেশি। মিত্রশক্তির শিবিরে ক্রমে যোগ দিয়েছিল ইতালি-রোমানিয়া-আমেরিকাও।

    বিশ্বযুদ্ধের এই অনিশ্চিত প্রেক্ষাপটে রাসবিহারী বসু এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (বাঘা যতীন) মতো বঙ্গজ বিপ্লবীরা পরিকল্পনা করতে শুরু করলেন সশস্ত্র অভ্যুত্থানের। ব্রিটিশরাজকে লাগাতার আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলার এই হল প্রকৃষ্ট সময়, একমত হলেন বাংলার বিপ্লবীদের সংখ্যাগরিষ্ঠ অংশ।

    ব্রিটিশ প্রশাসনের অজ্ঞাত ছিল না বিপ্লবীদের এই সক্রিয়তা। যুদ্ধের আবহের সুযোগ নিয়ে গুপ্ত সমিতিগুলি যাতে শাসককে বিব্রত না করতে পারে, তৎপর ছিল রাষ্ট্রযন্ত্র। তল্লাশি এবং অভিযান জারি ছিল নিরন্তর। বিপ্লবীদের আশু প্রয়োজন ছিল পর্যাপ্ত পরিমাণে আধুনিক আগ্নেয়াস্ত্রের, যা ব্যতিরেকে সশস্ত্র বিপ্লবের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়া অবধারিত।

    ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত আত্মোন্নতি সমিতির আখড়া ছিল ওয়েলিংটন স্কোয়ারের উত্তর-পূর্ব কোণে। নেতৃত্বে ছিলেন বিপিনবিহারী গাঙ্গুলী, অনুকূলচন্দ্র মুখার্জী এবং আরও অনেকে। ১৯১৪-র অগস্টের শুরুতে অনুকূল খবর পেলেন, ২৬ অগস্ট ‘Tactician’ নামের জাহাজে রাষ্ট্রের বরাত দেওয়া প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র কলকাতায় আসছে। বিখ্যাত অস্ত্র আমদানিকারক কোম্পানি R B Rodda-র ২, ওয়েলেসলি প্লেসের অফিসের পিছন দিকে ভ্যান্সিটার্ট রো-র গুদামে। আমদানির মধ্যে রয়েছে মাউজার পিস্তল আর তার গুলি।

    কার্যকারিতার অভিনবত্বে মাউজার ছিল বিপ্লবীদের কাছে উৎকৃষ্ট হাতিয়ার। মাউজার পিস্তলের ‘effective range’ ছিল ৫০০ গজ। একে পিস্তল হিসাবে যেমন ব্যবহার করা যেত, পিস্তল রাখার জন্য কাঠের যে খোল আছে সেটি পিস্তলের সঙ্গে জুড়ে নিলে দূরপাল্লার রাইফেলের মতো কাঁধের উপর রেখে করা যেত গুলি নিক্ষেপ।

    বিপ্লবীরা এই সুযোগ হারাতে চাইলেন না। সিদ্ধান্ত হল অস্ত্র লুঠের, সম্মতি মিলল বিপিনবিহারী এবং বাঘা যতীনের। ২৪ অগস্ট লালবাজারের অদূরেই ছাতাওয়ালা গলিতে এক গুপ্তসভায় মিলিত হলেন বিপ্লবীরা। সে সময় ঢাকার হেমচন্দ্র ঘোষের ‘মুক্তিসংঘ’-এর প্রতিনিধি হিসাবে কলকাতায় কাজ করছিলেন শ্রীশ পাল এবং হরিদাস দত্ত। শ্রীশ পালের উপর দায়িত্ব ন্যস্ত হল অভিযানের পরিকল্পনার।

    ঠিক কীভাবে অস্ত্র লুঠের চেষ্টা হবে, বুঝিয়ে বললেন শ্রীশ। সব শুনে বেঁকে বসলেন বৈঠকে উপস্থিত নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যিনি পরবর্তীকালে এম এন রায় হিসাবে বিখ্যাত হবেন। স্পষ্ট জানালেন, এই অভিযান অলীক কল্পনা ব্যতীত কিছু নয়।

    —I disagree. তোমরা যা ভাল বোঝো করো। আমি এর মধ্যে নেই। Hope you can pull this off.

    নরেন্দ্রনাথ বেরিয়ে গেলেন। বাকিরা বসলেন ম্যাপ নিয়ে। শ্রীশ বুঝিয়ে দিলেন ভৌগোলিক খুঁটিনাটি।

    —ম্যাপটা মন দিয়ে দেখো সবাই… এইখানে লালবাজার… আর এই হল ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট…

    .

    ২৬ অগস্ট, ১৯১৪। সকাল সোয়া এগারোটা। ডালহৌসির অফিসপাড়ায় প্রাত্যহিক তাড়াহুড়োর পরিচিত দৃশ্যপট। গাড়িঘোড়া অবিরাম, নিত্যযাত্রীদের ওঠানামা, বাতাসে ব্যস্ততার গন্ধ।

    রডা কোম্পানির বিশ্বস্ত কর্মচারী শ্রীশ চন্দ্র (হাবু) মিত্র যাবতীয় নথিপত্র নিয়ে হাজির কাস্টমস হাউসের সামনে (বর্তমানে নেতাজি সুভাষ রোডের যেখানে রিজার্ভ ব্যাঙ্কের অফিস, তার অদূরেই)। হাবুর আদবকায়দা ছিল সাহেবি। ট্রাউজার, ধোপদুরস্ত হাফ শার্ট, পায়ে চকচকে বুটজুতো। বাহারি গোঁফ একটা ভারিক্কি ভাব এনেছিল বলিষ্ঠ চেহারায়। প্রথম দর্শনে সমীহের উদ্রেক হওয়া সঙ্গত।

    সাতটি গোরুর গাড়ি আনা হয়েছে মালপত্র নিয়ে যাওয়ার জন্য। সপ্তম গাড়িটি মিনিটপাঁচেক দেরি করেছে আসতে। বিরক্ত হাবু বাজখাঁই ধমক দিয়েছেন গাড়োয়ানকে, ‘উল্লু কে পাটঠে, জলদি কিউঁ আয়ে নেহি!’ গাড়োয়ান কাঁচুমাচু মুখে অধোবদন।

    ২০২টি কাঠের পেটি খালাস হল মালসমেত। ১৯২টি পেটি বোঝাই হল প্রথম ছ’টি গাড়িতে। দেরিতে আসা সপ্তম গাড়িতে বাকি ১০টি। সব কয়টি পেটিতেই কোম্পানির আদ্যক্ষর ‘RBR’।

    লালবাজার থেকে বড়জোর একশো-দেড়শো মিটার দূরত্বের কাস্টমস হাউস থেকে সাতটি গাড়ির সারি রওনা দিল ভ্যান্সিটার্ট রো-র গুদামের উদ্দেশে। পঞ্চম এবং ষষ্ঠ গাড়ির মাঝামাঝি পায়ে হেঁটে তদারকিতে হাবু। মূল সড়ক থেকে ডানদিকে গুদামের রাস্তা ধরল প্রথম ছ’টি গাড়ি। সপ্তম গাড়ি সবার অলক্ষ্যে সোজা চলল পুবদিকে। ম্যাঙ্গো লেন, ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট পেরিয়ে চাঁদনি চকের পাশ দিয়ে ওয়েলিংটনের নিকটস্থ মলঙ্গা লেনের পথে। মিশন রো অথবা গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের অস্তিত্ব ছিল না তখন।

    গোরুর লেজ মুড়িয়ে দ্রুত চালাচ্ছিলেন সপ্তম গাড়ির গাড়োয়ান। ছোট ছোট করে ছাঁটা চুল। পকেটে খইনির ডিবে। হাতের চেটোয় চুনের দাগ। গলায় ধুকধুকি। সাজটা জব্বর হয়েছে। গত রাতের কথা ভেবে নিজের মনেই হেসে ফেলেন।

    —আর কত ছোট করবে? এ তো বাটিছাঁট হয়ে যাচ্ছে পুরো।

    —চুপ করে বসো তো। বিহারিদের চুল আরও ছোটও হয়।

    .

    গুদামে পৌঁছে হিসাব মিলাতে গিয়ে মাথায় হাত হাবুর। সাত নম্বর গাড়িটা কোথায়? ওটাতেই তো আসল জিনিস ছিল। রওনা হওয়ার আগে চালান দেখে মিলিয়ে নিয়েছিলেন। দশটা পেটি ছিল। আটটায় নম্বর ছিল ৩৯৬ থেকে ৪০৩। প্রতিটিতে ৫০০০ করে মাউজারের গুলি। ৪০৪ নম্বর পেটিতে ছিল ৬০০০ গুলি। বাকি একটি পেটির নম্বর ছিল ৮২৮, যার মধ্যে ছিল .৩০০ বোরের ৫০টি মাউজার পিস্তল। সব মিলিয়ে ৪৬,০০০ গুলি আর পঞ্চাশটা মাউজার লোপাট? সর্বনাশ!

    সপ্তম গাড়ির খোঁজে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন হাবু। এবং সেই যে গেলেন, গেলেন তো গেলেন, আর ফিরলেন না। ফেরার কথাও ছিল না।

    তিনিই তো লুঠের প্রধান কুশীলব!

    শ্রীশ চন্দ্র (হাবু) মিত্রের জন্ম ১৮৯০ সালে হাওড়ার রসপুর গ্রামে। শৈশব-কৈশোর অতিবাহিত মধ্য কলকাতার মলঙ্গা অঞ্চলের ১৪, দাস লেনের মাতুলালয়ে। লেখাপড়ার সঙ্গে সংস্রব ছিল না বিশেষ। ছোটবেলা থেকেই ‘বাপরে কী ডানপিটে ছেলে!’ ভয়ডরহীন দস্যিপনার জন্য এলাকায় নামডাক ছিল হাবুর।

    আত্মোন্নতি সমিতির অনুকূলচন্দ্র মুখার্জী থাকতেন ৩৯, মলঙ্গা লেনে। দেশপ্রেমের মন্ত্রে সদ্য যুবকদের দীক্ষিত করা ছিল তাঁর অন্যতম কাজ। পাড়ার ডানপিটে ছেলে হাবুর উপর নজর পড়ল অনুকূলের। নিয়ে গেলেন সমিতির আখড়াতে। প্রশিক্ষণ চলল মুষ্টিযুদ্ধ-লাঠিখেলা-শারীরিক কসরতের। বছরদুয়েক পরে হাবু যখন শক্তসমর্থ, J F Madan কোম্পানির স্টোরকিপারের পদে বহাল হতে সহায়তা করলেন অনুকূল।

    বিপিনবিহারী গাঙ্গুলীর এক সুহৃদ রডা কোম্পানির কর্মী ছিলেন। যাঁর মধ্যস্থতায় ১৯১৩ সালের অগস্ট মাসে রডা কোম্পানিতে চাকরি হল হাবুর। মাসিক বেতন সাকুল্যে তিরিশ টাকা। কর্মনিষ্ঠায় অল্পদিনেই কোম্পানির কর্ণধার Mr. Prike-এর অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠলেন হাবু। Jetty clerk-এর পদে উন্নতি হল দ্রুত, দায়িত্ব পেলেন আমদানি হওয়া মাল খালাসের। ১৯১৪ সালের অগস্ট পর্যন্ত অন্তত ৪০বার মাল খালাস করেছিলেন নিখাদ পেশাদারিত্বে। মালিকের বিশ্বাস আর আস্থা অর্জন করেছিলেন অনায়াসে।

    জাহাজে মাউজার পিস্তল আর গুলি আমদানির খবর হাবুই জানালেন অনুকূলচন্দ্রকে। অস্ত্র লুঠের নিখুঁত ছক কষলেন বিপ্লবীরা। ছাতাওয়ালা গলির গোপন সভায় হাবুও ছিলেন। সভা শেষের কিছু পরে, সেই রাতেই আবার বৈঠক বসল হাবু মিত্রের বাড়িতে। সিদ্ধান্ত হল, অনুকূল একটি গোরুর গাড়ির ব্যবস্থা করবেন। বিহারি গাড়োয়ানের বেশে সেই গাড়ি চালাবেন হরিদাস দত্ত। গাড়ির অদূরে কোমরে গোঁজা রিভলভার সমেত দু’পাশে হাঁটবেন শ্রীশ পাল এবং খগেন দাস। চার বিপ্লবী— সুরেশ চক্রবর্তী, বিমান ঘোষ, আশুতোষ রায় এবং জগৎ ঘোষের উপর দায়িত্ব পড়ল ডালহৌসি স্কোয়ারের আশেপাশে সাদা পোশাকের গোয়েন্দাদের উপর নজর রাখার। কোনওরকম বিপদের আভাস পেলেই যাঁরা চিৎকার করে গান ধরবেন হরিদাস দত্ত-শ্রীশ পালদের সতর্ক করে দিতে।

    ঘটনার আগের রাতে হরিদাস দত্তকে পরম যত্নে গাড়োয়ানের সাজে সাজিয়েছিলেন আদতে দুমকার বাসিন্দা প্রভুদয়াল হিম্মতসিংকা। যিনি ছিলেন আদ্যন্ত দেশপ্রেমিক, নানাবিধ সমাজসেবামূলক ক্রিয়াকর্মে নিবেদিত। প্রখ্যাত সলিসিটর হয়েছিলেন পরবর্তী কালে।

    এতটাই চাতুর্যের সঙ্গে সম্পন্ন হয়েছিল লুণ্ঠনপর্ব, কোম্পানির মালিক Mr. Prike ওয়াটারলু স্ট্রিট থানায় (তখনও হেয়ার স্ট্রিট থানার পত্তন হয়নি) দিনতিনেক পরে অভিযোগ জানানোর আগে পর্যন্ত ঘুণাক্ষরেও কিছু টের পায়নি লালবাজার। গাফিলতির অভিযোগে কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবেই সরকার, জানতেন Prike সাহেব। তিনদিন হন্যে হয়ে খোঁজখবর করেও যখন হদিশ মিলল না খোয়া যাওয়া অস্ত্রের, পুলিশে অভিযোগ দায়ের করা ছাড়া গত্যন্তর ছিল না।

    নগরপাল Fredrick Loch Halliday সহ লালবাজারের কর্তাব্যক্তিদের মাথায় আকাশ ভেঙে পড়ল খবর জানাজানি হওয়ার পর। বিশ্বযুদ্ধের বাজারে এত অস্ত্র বিপ্লবীদের হাতে চলে গেল দিনেদুপুরে, কলকাতা পুলিশের সদর দফতরের নাকের ডগা দিয়ে, বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে? লালবাজার সর্বশক্তি প্রয়োগ করল অস্ত্র উদ্ধারে। গোয়েন্দাদের রাতের ঘুম অন্তর্হিত হল টেগার্টের হুংকারে।

    —Officers.. I want recovery. At any cost and within the quickest possible time. Do whatever it takes. I won’t take any excuses this time. They just can’t get away with this.

    ২৭ সেপ্টেম্বর ৩৪, শিবঠাকুর লেন থেকে গ্রেফতার হলেন হরিদাস দত্ত। উদ্ধার হল গুলিভর্তি ট্রাঙ্ক। বিপ্লবী হরিদাস দত্তের স্মৃতিচারণে লিপিবদ্ধ আছে গ্রেফতারির পর তাঁকে থানায় নিয়ে আসার পরের দৃশ্য। খবর পেয়েই টেগার্ট সহ কর্তারা চলে এলেন থানায়। হরিদাসকে দেখেই টেগার্টের মন্তব্য সহাস্য, ‘Hello Royal Bengal Tiger! Now you are bagged!’

    উদ্ধার হওয়া ট্রাঙ্ক খোলার পর উচ্ছ্বাস অবশ্য ক্ষণস্থায়ী হল টেগার্টের। গুলি গোনার পর দেখা গেল, সব মিলিয়ে ২১,২০০ রাউন্ড। পরের দিন ৬১/১/১ কানুলাল লেনে বিপ্লবীদের গোপন ডেরা থেকে উদ্ধার হল আরো ১,০৪০ রাউন্ড। বছরের বাকি কয়েক মাসে দুটি পিস্তল এবং আরও ৯৬০ রাউন্ড গুলি বিভিন্ন জায়গায় খানাতল্লাশির পর। সব মিলিয়ে ২৩,২০০। বাকি গুলি? পিস্তল? কোথায় গেল?

    পুলিশের বার্ষিক প্রশাসনিক প্রতিবেদনে ঘটনার বিবরণ ছিল বিস্তারে।

    On the 26th August 50 Mauser pistols and 46,000 rounds of ammunition were stolen by Srish Chunder Mittra, the Customs House sirkar of Messrs. R B Rodda & Co. This sirkar was entrusted by the firm with the necessary documents and papers for clearing a consignment of arms and ammunition from the Custom House and took delivery of the goods. One cart containing the abovementioned Mauser pistols and ammunition was diverted from a string of seven carts on the way from Custom House and was eventually traced to an iron yard off Wellington Street where it was found that the arms ammunition had been removed from the carts and stolen. Srish Chundra Mittra disappeared and has not since been found. These weapon and ammunition passed into the hands of anarchists and have been used in dacoity and theft cases. Two pistols and 23,200 rounds of ammunition have since been recovered. Ten persons were prosecuted in connection with this theft and conspiracy to steal, of whom six were discharged and four convicted and sentenced to two year’s rigorous imprisonment each during the current year. The question as to what action was to be taken against the firm responsible for this large loss of arms and ammunition was still under the consideration of the Government at the close of the year.

    .

    বাকি অস্ত্র এবং গুলি পাচার হয়ে গিয়েছিল লুঠের দিনই। পরিকল্পনামাফিক হরিদাস দত্ত গোরুর গাড়ি নিয়ে পৌঁছেছিলেন মলঙ্গা লেনের কাছে কান্তি মুখার্জীর লোহার গুদামের কাছে একটি মাঠে। বিপিনবিহারীর নির্দেশমতো তিন বিপ্লবী, সতীশ দে, বসন্ত দাস এবং জগৎ গুপ্ত কুলির বেশে পৌঁছলেন মাঠে। যুদ্ধকালীন ক্ষিপ্রতায় কয়েকটি ঠিকাগাড়িতে সমস্ত পেটি বোঝাই করে নিয়ে গেলেন ৩, জেলেপাড়া লেনে ভুজঙ্গভূষণ ধরের বাড়িতে। মাঝরাত পর্যন্ত চলেছিল পিস্তল আর গুলি নতুন কেনা বেশ কয়েকটি স্টিলের ট্রাঙ্কে ভরার কাজ। পুড়িয়ে দেওয়া হয়েছিল কাঠের পেটিগুলি।

    বিপিনবিহারীর তত্ত্বাবধানে বাংলার বিভিন্ন বিপ্লবী দলের কাছে পরের কয়েকদিনে পৌঁছে গেল অত্যাধুনিক মাউজার এবং পর্যাপ্ত গুলি। যার কিয়দংশ পৌঁছেছিল বাঘা যতীনের কাছেও, যিনি তখন আক্ষরিক অর্থেই ব্রিটিশ সরকারের ত্রাস হয়ে উঠেছেন। বুড়িবালামের তীরে ১৯১৫-র ৯ সেপ্টেম্বর বিশাল ব্রিটিশ বাহিনীর সঙ্গে বাঘা যতীন এবং তাঁর চার সঙ্গীর বহুশ্রুত লড়াইয়ে ব্যবহৃত হয়েছিল লুঠ হওয়া কয়েকটি মাউজার এবং গুলি। অসম যুদ্ধে মরণপণ লড়েছিলেন বাঘা যতীন, চিত্তপ্রিয় রায়চৌধুরী, জ্যোতিষ পাল, মনোরঞ্জন সেনগুপ্ত এবং নীরেন দাশগুপ্ত। নতিস্বীকার অনিবার্য ছিল গুলি ফুরিয়ে আসার পর।

    —গুলি শেষ হয়ে আসছে..

    —হুঁ, কতক্ষণ টানা যাবে আর?

    বহুপঠিত তথ্য, ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তপ্রিয়। পরের দিন হাসপাতালে গুরুতর আহত বাঘা যতীনের প্রয়াণ। জ্যোতিষের ১৪ বছর সশ্রম কারাদণ্ড হয়, নীরেন আর মনোরঞ্জনের ফাঁসি।

    ১৯১৭-র সেপ্টেম্বরের মধ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশ ৩১টি মাউজার পিস্তল এবং প্রায় সাতাশ হাজার গুলি উদ্ধার করেছিল। তবে তার আগে বিস্তর ক্ষতি যে হয়ে গিয়েছিল ইংরেজদের, তা নিহিত রয়েছে পরিসংখ্যানে। লুঠের মাউজার পিস্তল আর গুলি দিয়ে সারা বাংলায় ৪৪টি রাজনৈতিক ঘটনায় বিপ্লবীদের হাতে নিহতের সংখ্যা ছিল ২৭, আহত ৪৪।

    রাজদ্রোহের বারুদ মজুতই ছিল, অগ্নিসংযোগের জরুরি কাজটি করেছিল অস্ত্র লুঠের সফল অভিযান। যার নেপথ্য নায়ক ছিলেন হাবু মিত্র। শত চেষ্টাতেও যাঁকে ধরতে পারেনি পুলিশ। শ্রীশ পাল, অনুকূলচন্দ্র মুখার্জী সহ অনেকে গ্রেফতার হয়েছিলেন। বিচারের পর ঘটেছিল সাজাপ্রাপ্তি। হাবু ছিলেন অধরাই। কোথায় পালিয়েছিলেন? কী হয়েছিল পরিণতি?

    লুঠের ঘটনার রাতেই দার্জিলিং মেল ধরেছিলেন হাবু। রংপুরের কুড়িগ্রামের বিপ্লবী ডাক্তার সুরেন্দ্র বর্ধনের বাড়িতে আত্মগোপন করেছিলেন কিছুকাল। পুলিশি নজর এড়াতে ডাক্তার বর্ধন এরপর হাবুকে পাঠিয়ে দেন আসামের গোয়ালপাড়ায় রাভা উপজাতিদের হেফাজতে। কিছুদিন পরে জানতে পারেন, হাবু মণিপুরের দিকে রওনা দিয়েছেন। পরবর্তী ঘটনাবলি নিয়ে প্রামাণ্য তথ্য নেই। সুরেন্দ্র বর্ধনের লেখনীতে, ‘আমার মনে হয়, হাবুর যেরূপ দুঃসাহস, ভারতবর্ষ পেরিয়ে যাইতে চেষ্টা করা অসম্ভব নয়। ঐ সময়ে কোন দুর্ঘটনা হওয়াও অসম্ভব নয়।’

    দুর্ভাগ্যের, হাবু মিত্রের কোনও ছবির সন্ধান পাওয়া যায় না।

    .

    বাংলার স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বন্দিত নায়কের তালিকা দীর্ঘ। ক্ষুদিরাম-প্রফুল্ল চাকী-বাঘা যতীন-বিনয়-বাদল-দীনেশের মতো বরণীয়দের জন্য ইতিহাস বরাদ্দ রেখেছে প্রাপ্য সমাদর। কলকাতা পুলিশের সংগ্রহে থাকা ইতিহাসযাপনে তবু মনে হয়, ওঁরা তো চিরপ্রণম্যই, তবে ভাবীকালের কৃপাদৃষ্টি প্রাপ্তির মানদণ্ডে হয়তো কিঞ্চিৎ ভাগ্যবানও বটে।

    হাবু মিত্রের মতো কত অনামী-অজানা-অচেনা বিপ্লবী ছিলেন এই বাংলায়। অপরিমেয় অবদান ছিল অগ্নিযুগের উথালপাথালে, অথচ বিস্মৃত ‘কত প্রাণ হল বলিদান’-এর বহুবচনে, ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’র সমষ্টিতে। নেপথ্যচারী পার্শ্বনায়করা কাব্যে উপেক্ষিত থেকে গেছেন। ইতিহাসেও। আবক্ষ মূর্তি নেই এঁদের। নেই জন্ম বা মৃত্যুজয়ন্তী পালনের সাদর সমারোহ।

    তবু মনে রেখো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Our Picks

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }