Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    সুপ্রতিম সরকার এক পাতা গল্প142 Mins Read0
    ⤶ ⤷

    ০৯. বিচারপতি তোমার বিচার

    বিচারপতি তোমার বিচার

    জঙ্গল ঠিক বলা যায় না। গাছগাছালি আর ঘন ঝোপঝাড় বেশ কিছুটা অংশ জুড়ে। তপসিয়া থেকে পায়ে হেঁটে লাগল মাত্র মিনিট সাতেক। সবে আলো ফুটেছে ভোরের। রাতের গন্ধ এখনও মুছে যায়নি পুরো। চারদিকে একবার তাকায় উনিশ বছরের যুবক। কলকাতায় সে এসেছে আগে বেশ কয়েকবার। এই জায়গাটার কথা জানাই ছিল না। শহরের মধ্যেই, অথচ কে বলবে শহর? এত শান্ত, এত সবুজ? কিন্তু সুনীলদা এই কাকভোরে এখানে নিয়ে এল কেন?

    —একটা পরীক্ষা নেব আজ… দেখি পাশ করতে পারিস কিনা… ওই গাছটা দ্যাখ…

    বেশ দশাসই চেহারা গাছটার। লম্বায় যেমন, চওড়াতেও। একবার দেখলে বেশ একটা সমীহ জাগে। আরেকবার দেখতে ইচ্ছে হয়, সময় নিয়ে। সুনীল সোজা চলে গেলেন গাছের সামনে। পকেট থেকে বার করলেন চক, প্রকাণ্ড গুঁড়ির গায়ে বৃত্ত আঁকলেন একটা।

    —এই হল তোর চাঁদমারি। চেম্বারে ছ’টা গুলি আছে। মানে চান্স ওই ছ’টাই। দূরে গিয়ে দাঁড়া… আরও পিছনে… হ্যাঁ… এইবার ঠিক আছে…

    সুনীল রিভলভার হাতে তুলে দেন যুবকের। পিঠ চাপড়ে দেন একটু। আগ্নেয়াস্ত্র হাতে পজিশন নেন যুবক, সাতপাঁচ চিন্তা ধেয়ে আসে। স্নায়ু চঞ্চল হয়ে ওঠে।

    লক্ষ্যভেদের পরীক্ষা? সুনীলদা আগে বলেনি কেন? বললে মানসিকভাবে কিছুটা প্রস্তুত থাকা যেত। এভাবে হুট করে বললে হয়? নাকি ইচ্ছে করেই আগে বলেনি? কত তাড়াতাড়ি মনকে তৈরি করতে পারি, পরখ করছে? তবে করছে যখন, নিশ্চয়ই কোনও দায়িত্ব দেওয়ার কথা ভাবছে। শিরা-ধমনীতে উত্তেজনার স্রোত টের পান যুবক। এবং নিজেই নিজেকে তিরস্কার করেন নিরুচ্চার… এখন উত্তেজিত হলে টার্গেট মিস হয়ে যাওয়ার সম্ভাবনা… মনঃসংযোগ দরকার। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে রিভলভার তাক করেন। পাখির চোখ ওই চক দিয়ে আঁকা বৃত্ত।

    সুনীল পিছনে এসে দাঁড়িয়েছেন। দেখছেন।

    ছ’টার মধ্যে দুটো লক্ষ্যভ্রষ্ট। চারটে ‘বুলস আই’। বিঁধেছে একদম সাদা বৃত্তের মাঝখানে। সুনীল গুঁড়ির কাছে গিয়ে খুঁটিয়ে দেখেন। শান্ত পায়ে ফিরে এসে জড়িয়ে ধরেন যুবককে… ‘সাবাশ!’

    —আমি তা হলে অ্যাকশনের জন্য ফিট, সুনীলদা?

    সুনীল হেসে পিঠে হাত রাখেন, ‘অত উতলা হলে চলে?’

    .

    বিয়েবাড়ির ব্যস্ততাকেও যেন হার মানিয়ে দেবে আয়োজন। সাতসকালেই ভিড় জমিয়েছে ছাত্র-যুবকেরা। তেরঙা পতাকায় সাজানো হচ্ছে সমিতির ঘর। কিন্তু মাঝারি আয়তনের ঘরে কী করে অত লোক ধরবে? খবর তো ছড়িয়েই পড়েছে, আশেপাশের গ্রাম থেকেও ছেলেছোকরারা আসবে দল বেঁধে। বাইরে মঞ্চ বাঁধা ছাড়া উপায় নেই। কাজও শুরু হয়ে গিয়েছে কাঠের পাটাতন তৈরির, সাদা চাদরে মুড়ে দিয়ে চেয়ার-টেবিল পাতার।

    হন্তদন্ত হয়ে তদারকিতে সমিতির কর্তাব্যক্তিরা, যাঁদের বিয়েবাড়ির আগের সন্ধ্যার কন্যাদায়গ্রস্ত পিতার মতো দেখাচ্ছে। হ্যাঁ রে, মাইক তো এখনও এল না? রাস্তায় যে কাগজের পতাকা দিয়ে চেন ঝোলানোর কথা ছিল একটাও তো দেখছি না? আখড়ার ঘরটা ভাল করে ঝাঁট দেওয়ার সময় হল না কারও? তাড়াতাড়ি কর বাবা তোরা, উনি আর ঘণ্টাদুয়েকের মধ্যে এসে পড়বেন যে!

    ‘উনি’-ই প্রধান অতিথি আজ জয়নগর ব্যায়াম সমিতির বার্ষিক সভায়। ‘উনি’ আসছেন শুনেই উৎসাহের বান ডেকেছে এলাকার সর্বত্র। ‘ওঁকে’ স্বাগত জানাতেই সীমিত সাধ্যে আয়োজনের আড়ম্বর।

    গাড়ি যখন ঢুকল ব্যায়াম সমিতির অপ্রশস্ত রাস্তায়, কালো মাথায় ঢেকে গিয়েছে যেদিকে দু’চোখ যায়। জয়ধ্বনি উঠছে মুহুর্মুহু। সৌম্যকান্তি দীর্ঘদেহী মানুষটি গাড়ি থেকে নামলেন। দৃঢ় পদচারণায় উঠলেন মঞ্চে। শুরুতেই উচ্চারণ করলেন, ‘বন্দে মাতরম!’

    নেতাজি সুভাষচন্দ্র বসু! পরিচিত চেহারাটা দেখে উল্লাসে ফেটে পড়ল জনতা, সহস্র কণ্ঠের আওয়াজে ধ্বনিত হল ‘বন্দে মাতরম’!

    ব্যায়াম সমিতির কর্তা সুনীল চ্যাটার্জীর নজর আটকে যায় একেবারে সামনের সারিতে জয়ধ্বনি দিতে থাকা যুবকের উপর। শক্তসমর্থ চেহারা, উজ্জ্বল দুটি চোখ। গলার শিরা ফুলিয়ে স্লোগান দিচ্ছে মুষ্টিবদ্ধ হাত ঝাঁকিয়ে। কে ছেলেটা? মুখটা চেনা লাগছে, এলাকারই নিশ্চয়ই, কিন্তু সমিতির আখড়ায় দেখেননি কখনও। এর মতো ছেলেই দরকার এখন। নেতাজি ফিরে যাওয়ার পর খোঁজ নিতে হবে। কে ছেলেটা?

    .

    —মা.. কলকাতার বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য। ফিরতে দেরি হতে পারে।

    —কোথায় যাচ্ছিস? ফিরতে দেরি হবে মানে? কত দেরি, কী কাজ? সঙ্গে কে যাচ্ছে? মায়ের প্রশ্নবাণে বিরক্তই বোধ করে ছেলে।

    —এখনই বলা যাবে না কত দেরি হবে। সমিতির কাজ আছে।

    মধ্যবয়সি মহিলা দীর্ঘশ্বাস ফেলেন, কথা বাড়ান না আর। এতদিনে বুঝে গেছেন, হাজারবার জিজ্ঞেস করলেও আর জবাব পাওয়া যাবে না। মাসকয়েক হল এই এক নতুন হুজুগে মেতেছে ছেলে। কী? না, সমিতি!

    টানাটানির হতদরিদ্র সংসার, স্বামী গত হয়েছেন। বড়ছেলে তবু কলকাতায় একটা মোটামুটি চাকরি জুটিয়েছে। যত চিন্তা এখন ছোটছেলেকে নিয়েই। পড়াশুনোয় কোনওদিনই বিশেষ মনোযোগ ছিল না, কিন্তু বয়স আঠারো পেরিয়ে উনিশ। চাকরিবাকরির কিছু একটা চেষ্টাচরিত্র তো করতে হবে এবার। তা না, দিনরাত ওই সমিতিতে পড়ে থাকা। পাড়ার লোকে বলাবলি করে, ওটা নামেই ব্যায়াম সমিতি। আসলে নাকি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের আখড়া।

    শোনার পর থেকেই ভয় আরও গাঢ় হয়েছে মনে। ছেলে ছোট থেকেই যা ডাকাবুকো প্রকৃতির, কোনও বিপদে জড়িয়ে পড়বে না তো ওই স্বদেশিদের পাল্লায় পড়ে? এই যে বলছে, ফিরতে দেরি হবে…কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিচ্ছুটি বলবে না। ভয় হবে না? ছেলের অবশ্য তাতে থোড়াই কেয়ার।

    —চিন্তা কোরো না মা.. বলছি তো..বেশি দেরি হলে চিঠি লিখব..

    .

    ‘Lt. Col. Simpson was shot dead. Mr J W Nelson, judicial secretary, was wounded in the leg. Another bullet narrowly missed Mr. A. Marr, Finance member….’

    উপরের উদ্ধৃতি ১৯৩০-এর ৯ ডিসেম্বরের ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকার প্রতিবেদন থেকে। প্রসঙ্গ, ৮ ডিসেম্বরের রোমহর্ষক ‘অলিন্দ-যুদ্ধ’, রাইটার্স বিল্ডিংয়ে বিনয়-বাদল-দীনেশের দুঃসাহসিক অভিযান। সর্বজনবিদিত, সিম্পসনকে হত্যা করার পর বাদল আত্মহত্যা করেন পটাশিয়াম সায়ানাইড খেয়ে। বিনয় আত্মহত্যার চেষ্টা করেন গুলি চালিয়ে এবং ১৩ ডিসেম্বর প্রয়াত হন মেডিক্যাল কলেজ হাসপাতালে। ত্রয়ীর মধ্যে দীনেশ গুপ্ত শুধু বেঁচে যান, বিষ খাওয়া এবং গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করার পরেও।

    ব্রিটিশ সরকার চিকিৎসাধীন দীনেশের পরিচর্যায় বিন্দুমাত্র ত্রুটি করেনি। বরং পরম যত্নে তাঁকে বাঁচিয়ে তুলেছিল, যাতে স্পেশ্যাল ট্রাইব্যুনালের বিচার-প্রহসনের সাতপাকে বেঁধে ফেলা যায় অকুতোভয় যুবককে, মৃত্যুদণ্ড দিয়ে দৃষ্টান্তমূলক বার্তা পৌঁছে দেওয়া যায় বিপ্লবীদের কাছে। ১৯৩১–এর ৭ জুলাইয়ের শেষ রাতে ফাঁসিকাঠের পাটাতন সরে গিয়েছিল দীনেশের পায়ের তলা থেকে।

    সংবাদপত্রে শিরোনাম হয়েছিল, ‘Dauntless Dinesh Dies at Dawn.’। কলকাতা কর্পোরেশনের সভায় গৃহীত হয়েছিল প্রস্তাব, ‘This corporation records its sense of grief at the execution of Dinesh Chandra Gupta who sacrificed his life in the pursuit of his ideal.’

    দীনেশের ফাঁসি বঙ্গজ বিপ্লবীদের পুঞ্জীভূত ক্ষোভের বারুদে অগ্নিসংযোগের কাজ করল। দীনেশের নিজের হাতে গড়া মেদিনীপুর শাখার Bengal Volunteers (বিভি)-এর বিপ্লবীরা ফেটে পড়লেন ক্রোধে। যত দ্রুত সম্ভব প্রত্যাঘাতের সিদ্ধান্ত হল। যার পরিণতিতে জেলা ম্যাজিস্ট্রেট কর্নেল জেমস পেডিকে হত্যা করলেন যতিজীবন ঘোষ এবং বিমল দাশগুপ্ত। বিমলকে চিহ্নিত করল পুলিশ, কিন্তু ধরতে পারল না। বিমল ফেরারি হলেন।

    পেডি-হত্যা ছিল প্রতিশোধস্পৃহার তাৎক্ষণিক প্রতিক্রিয়া মাত্র। আসল লক্ষ্য ছিলেন স্পেশ্যাল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট Ralph Reynolds Garlick, যিনি দীনেশ গুপ্তের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। যিনি বিচারাধীন বিপ্লবীদের প্রতি বরাবরই ছিলেন খড়গহস্ত, রাজদ্রোহের যে-কোনও মামলায় অভিযুক্তের প্রতি ছিলেন মাত্রাছাড়া নির্মম।

    এহেন গার্লিক সাহেবকে কৃতকর্মের ফল পেতেই হবে, সংকল্প করলেন বিপ্লবীরা। কিন্তু করবে কে কাজটা?

    .

    কানাইলাল ভট্টাচার্য। উনিশ বছরের চনমনে যুবক, বাড়ি জয়নগর থানার মজিলপুর অঞ্চলে। যাকে জয়নগর ব্যায়াম সমিতির বার্ষিক সভায় চোখে পড়ল এলাকার নেতৃস্থানীয় বিপ্লবী সুনীল চ্যাটার্জীর। নেতাজির নামে জয়ধ্বনি দিচ্ছে সোৎসাহে। কে ছেলেটা? খোঁজ নিতে হবে সভা মিটে গেলে, সাতদা-কেও বলতে হবে।

    ‘সাতদা’। সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। পেশায় হোমিয়োপ্যাথি ডাক্তার। চেম্বার বারুইপুরে। রোগীর আনাগোনা লেগেই আছে অবিশ্রান্ত। আর যাওয়া-আসা ছেলের দলের। চব্বিশ পরগনার বিপ্লবী দলগুলির সর্বজনশ্রদ্ধেয় অভিভাবক। সুনীল অত্যন্ত বিশ্বাসভাজন সাতদা-র। জয়নগর-মজিলপুরে ব্যায়াম সমিতির প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে সাতদা-রই আশীর্বাদ। স্বয়ং নেতাজি বিশেষ পছন্দ করেন সাতকড়ি ডাক্তারকে। সাতদা-রই অনুরোধে জয়নগরে সুভাষচন্দ্র বসুর পদার্পণ ব্যায়াম সমিতির বিপ্লবীদের উৎসাহ দিতে।

    গার্লিক-নিধনের ছক কষা শুরু হল। সুনীল চ্যাটার্জীর উপর দায়িত্ব দিলেন সাতদা, উপযুক্ত ছেলে খুঁজে বার করার। নির্দেশ স্পষ্ট, অ্যাকশন করতে যাওয়ার সময় শুধু রিভলভার নয়, বিষও থাকবে সঙ্গে। কাজ হাসিলের পর পালাতে পারলে ভাল, না পারলে আত্মহত্যা। ধরা দেওয়া যাবে না, কোনও পরিস্থিতিতেই না।

    ‘ছেলে’ খুঁজে পেতে বিশেষ কষ্ট করতে হল না সুনীলকে। ততদিনে কানাই যোগ দিয়েছে ব্যায়াম সমিতিতে, দীক্ষিত হয়েছে বিপ্লবের মন্ত্রে। সমিতির একঝাঁক তরুণ তুর্কি তখন অ্যাকশনের জন্য মরিয়া। তাত্ত্বিক আলোচনায় তেমন আগ্রহ নেই তাদের, উৎসাহ নেই দীর্ঘমেয়াদি পরিকল্পনায়। মূলধন বলতে শুধু আবেগ আর সাহস। দেশের জন্য কিছু করতে হবে, তাতে মরতে হলে হবে। এই দলে সকলের মধ্যে সহজেই আলাদা করা যায় কানাইকে। পেটানো চেহারা তার, শরীরচর্চার জন্য ব্যায়াম সমিতিতে হাজিরার প্রয়োজন নেই এমনিতে। প্রায় প্রতিদিনই সন্ধের পর সুনীলদা’র কাছে হত্যে দিয়ে পড়ে থাকে, ‘কাজ দেবে না কিছু? কুস্তি-লাঠিখেলা ভাল লাগছে না আর। চান্স দিয়ে দেখোই না একবার অ্যাকশনের, রিভলভার চালানোটা রপ্ত করে ফেলেছি।’

    ‘চান্স’ এল ১৯৩১–এর জুলাইয়ে। হাজরা রোডে একটি মেসের তিনতলায় একটি ঘর ভাড়া করে রেখেছিলেন সুনীল। কলকাতায় এলে ওখানেই উঠতেন, চলত বিপ্লবীদের গোপন বৈঠক। বাকি সময় ঘর থাকত তালাবন্ধ। সুনীলের নির্দেশে তাঁর দুই সহযোগী কানাইকে জয়নগর থেকে নিয়ে এলেন কলকাতায়। সেদিন ২৫ জুলাই। হঠাৎ তলবে কানাই অবাক, কিছুটা উত্তেজিতও। ঘটনাচক্রে কানাইয়ের মা-ও তখন কলকাতায়, বড়ছেলের বাড়িতে উঠেছেন। সুনীলকে প্রশ্নে প্রশ্নে অতিষ্ঠ করে তুললেন কানাই, উত্তরে জুটল মৃদু হাসি আর পিঠ চাপড়ানি, ‘ঠিক সময়ে সব জানতে পারবি। কাল ভোরভোর উঠবি, একটা জায়গায় নিয়ে যাব।’

    ‘জায়গা’ বলতে তপসিয়ার কাছে, গাছপালা-ঝোপঝাড়ে ভর্তি ভূখণ্ড। যেখানে কানাইয়ের হাতে রিভলভার তুলে দিয়ে লক্ষ্যভেদের মহড়া নিলেন সুনীল, ‘এই হল তোর চাঁদমারি, চেম্বারে ছ’টা গুলি আছে। মানে চান্স ওই ছ’টা…’

    কানাই এতক্ষণে আন্দাজ করে ফেলেছে, তাকে বাছা হয়েছে কোনও অ্যাকশনের জন্য। সুনীলদা এখনও পুরোটা ভাঙছে না, দুপুরের খাওয়াদাওয়ার পর নিয়ে এসেছে আলিপুর কোর্টে। ঘুরে ঘুরে দেখাচ্ছে সব, ‘এইটা মুনসেফ কোর্ট, এখানে সাব-জজরা বসেন। এই বড় ঘরটা হল বার লাইব্রেরি। আর এই লম্বা জায়গাটায় টাইপিস্টরা বসেন। সব ভাল করে দেখে রাখ, কোথা দিয়ে ঢুকলাম আর কোন দিক দিয়ে বেরব। বেরনোর আগে সেশন জজের এজলাসটা দেখিয়ে দিই চল। গার্লিক সাহেব যেখানে বসেন।’

    গার্লিক সাহেব! শরীরে অ্যাড্রিনালিনের বাড়তি ক্ষরণ নিমেষে টের পায় কানাই। সেই গার্লিক, যে বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসির হুকুম দিয়েছিল? সুনীলদার হাত চেপে ধরে কানাই।

    —সুনীলদা! তা হলে কি…

    সুনীল রাশ টানেন সঙ্গী যুবকের উত্তেজনার।

    —বলেছি না উতলা হবি না! ঠান্ডা মাথায় দেখে নে ঘরটা।

    ঘরের সামনে ঠায় দাঁড়িয়ে রিভলভারধারী সার্জেন্ট। প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক চিঠি সম্প্রতি পেয়েছেন গার্লিক। সরকার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে এজলাসে। উকিল-মোক্তার বা সাধারণ মানুষ, যে-ই ঢুকছে ঘরে, সার্জেন্টের তীক্ষ্ণ দৃষ্টি আগে জরিপ করে নিচ্ছে আপাদমস্তক। এজলাসে ঢুকে একটা বেঞ্চে বসেন সুনীল। পাশে কানাই, যে শান্তভাবে তখন চোখ বুলিয়ে নিচ্ছে ঘরের ডাইনে-বাঁয়ে-সামনে-পিছনে। কয়েকটা তাগড়াই চেহারার লোক জজসাহেবের পিছনে দাঁড়িয়ে। ওরা কারা? সাদা পোশাকের পুলিশ?

    শ্রাবণের কলকাতায় তখন বর্ষার একচ্ছত্র দাপট। কোর্ট থেকে ফেরার পথে কানাইয়ের জন্য এক জোড়া ক্যাম্বিসের জুতো কিনলেন সুনীল। ছাতা জয়নগর থেকে নিয়েই এসেছে কানাই। মেসে ফেরা হল যখন, বিকেল গড়িয়ে সন্ধে।

    —কানাই… এক কাজ কর.. চট করে মায়ের কাছ থেকে ঘুরে আয় একবার.. মাসিমা তো এখন তোর দাদার বাড়িতে, না?

    —হ্যাঁ।

    —বলবি… কলকাতার বাইরে যাচ্ছিস কাজে। ফিরতে দেরি হতে পারে।

    রাতের খাওয়া মায়ের কাছেই সারলেন কানাই। অগ্রাহ্য করলেন উদ্বিগ্ন প্রশ্নমালা।

    —চিন্তা কোরো না মা .. বললাম তো, বেশি দেরি হলে চিঠি লিখব।

    .

    মেসে ফেরার পর সব খুলে বললেন সুনীল। কানাই যা আন্দাজ করেছিল, তা-ই। গার্লিক সাহেবকে হত্যা করে দীনেশের ফাঁসির বদলা! কাগজ-কলম বার করে কানাইয়ের হাতে দিলেন সুনীল।

    —নে… লেখ…

    —কী?

    —লেখ… ‘বন্দে মাতরম! ধ্বংস হও; দীনেশ গুপ্তর অবিচারে ফাঁসি দেওয়ার পুরস্কার লও: ইতি—বিমল গুপ্ত।’

    —লিখলাম… এর পর?

    —এই লেখাটা, মানে চিরকুটটা.. রাখবি ডান পকেটে, আর এই পটাশিয়াম সায়ানাইডের প্যাকেট বাঁ পকেটে। ছ’ ঘরা এই রিভলভারটা ছাতার মধ্যে। খেয়াল রাখিস, loaded কিন্তু! Suicide squad-এর যে তালিকা পুলিশের কাছে আছে, তাতে কানাইলাল ভট্টাচার্যের নাম নেই। কেউ চেনে না তোকে। এটা অ্যাডভান্টেজ। ভগবান না করুন, যদি তুই পালাতে না পারিস, বিষটা মুখে ফেলে দিবি। পুলিশ তোর পকেটে চিরকুট পাবে, ভাববে, তুই-ই ম্যাজিস্ট্রেট পেডি-র হত্যাকারী পলাতক বিমল দাশগুপ্ত। ভুল ভাঙবে, কিন্তু আসল আততায়ীর হদিশ পাবে না। বুঝলি?

    কানাই মাথা নাড়েন, আর সুনীল বলতে থাকেন।

    —তুই আগে যাবি, বেরবি বারোটা নাগাদ। আমি একটু পরে যাব ট্যাক্সিতে। একবার উপরে গিয়ে দেখেও আসব তোকে। তারপর নীচে অপেক্ষা করব গাড়িতে। তোকে একটু সাজিয়েও দেব কাল।

    .

    ২৭ জুলাই, ১৯৩১। রণসাজ সম্পূর্ণ কানাইয়ের। নেহাতই গোবেচারা গ্রাম্য যুবকের বেশ। এলোমেলো চুল, কোঁচা-দোলানো হেটো ধুতি আধময়লা। গলা-আঁটা অপরিষ্কার শার্ট। তার উপর কোট। পায়ে নতুন সাদা ক্যাম্বিসের জুতো। হাতে ছাতা, যার মধ্যে গুলিভরা আগ্নেয়াস্ত্র। বেলা বারোটা নাগাদ আলিপুরগামী ট্রামে উঠে বসলেন কানাইলাল ।

    সেশনস কোর্টের গাড়িবারান্দার নীচে যখন সুনীল চ্যাটার্জীকে নিয়ে একটা ট্যাক্সি এসে দাঁড়াল, ঘড়িতে বেলা একটা। চালক প্রেম সিং বহুদিনের পরিচিত সুনীলের। প্রেম সিং জানে, এঁরা ইংরেজদের বিরুদ্ধে লড়ছেন, বিপজ্জনক কাজকর্মের সঙ্গে যুক্ত। বাড়তি ঔৎসুক্য দেখায় না কখনও। ডাকলেই চলে আসে, সে দিন হোক বা রাত। আজ যেমন। সুনীলবাবু ডাকতেই অন্য সওয়ারিদের তোয়াক্কা না করে হাজির।

    সুনীল উপরে উঠলেন। এজলাসে গার্লিক সাহেব নেই, লাঞ্চে গেছেন। একটু পরেই আসবেন। কানাই সুবোধ বালকের মতো বসে আছে আমজনতার ভিড়ে। সাজ এত নিখুঁত হয়েছে, সন্দেহ করার কোনও কারণ খুঁজে পায়নি এজলাসের দোরগোড়ায় দাঁড়ানো সার্জেন্ট। সুনীল নেমে আসেন, চড়ে বসেন ট্যাক্সিতে।

    —সিংজি… ইঞ্জিন চালু রাখুন… বললেই স্টার্ট দেবেন।

    .

    কাঁটায় কাঁটায় দুটোয় গার্লিক ফের এলেন এজলাসে। সসম্ভ্রমে উঠে দাঁড়াল সবাই। গার্লিক বসলেন, শুনানি শুরু হল।

    —Me Lord… my humble submission before the Learned Court is that…

    উকিলের সওয়াল শুনতে শুনতে যখন মাথা নিচু করে একমনে কিছু নোট করছেন গার্লিক, কানাই ঠিক করলেন, এই হল মোক্ষম সময়। নিজেকে ভাগ্যবান মনে হয় উঠে দাঁড়ানোর মুহূর্তে, এই লোকটা দীনেশ গুপ্তের প্রাণ নিয়েছে, কত বিপ্লবীকে বাধ্য করেছে কারাবাসে, একে খতম করার সুযোগ পাওয়াটাই তো পরম প্রাপ্তি। ক’জন পায়?

    কেউ কিছু বোঝার আগেই কানাই দ্রুত উঠে পড়েন, চকিত ক্ষিপ্রতায় পৌঁছে যান সাক্ষীর শূন্য কাঠগড়ায়। ঘরটা বিশেষ বড় নয়। সামান্যই দূরত্ব কাঠগড়া থেকে জজসাহেবের টেবিলের। সিলিং লক্ষ্য করে প্রথম গুলি… শব্দে সচকিত গার্লিক মুখ তুলতে না তুলতেই কানাই লাফ দিয়ে উঠলেন কাঠগড়ার রেলিংয়ের উপর। সেখান থেকে এক লাফে গার্লিকের টেবিলে, এর চেয়ে ঢের লম্বা লাফ সে হেসেখেলে দিয়ে থাকে ব্যায়ামের আখড়ায়। মাত্র কয়েক হাতের দূরত্ব থেকে সোজা গার্লিকের কপাল লক্ষ্য করে গুলি। কেউ কিছু বুঝে ওঠার আগেই। লক্ষ্যভেদ, এজলাসেই সম্পন্ন গার্লিক-নিধন।

    সাদা পোশাকের পুলিশ গুলি চালাল অভাবিত ঘটনার ঘোর কাটিয়ে। লক্ষ্যভ্রষ্ট। কানাইয়ের পালটা গুলি লাগল পুলিশের কাঁধে। সার্জেন্ট ততক্ষণে ছুটে এসেছেন আওয়াজ পেয়ে। গুলি চালিয়েছেন কানাইকে লক্ষ্য করে। লাগল পেটে আর পায়ে। ভূপতিত কানাইয়ের শরীরে আরও কয়েক রাউন্ড গুলিবর্ষণ অতঃপর। ততক্ষণে পটাশিয়াম সায়ানাইডের শিশির পুরোটাই গলায় ঢেলে দিয়েছেন বীর বিপ্লবী। এজলাসেই মৃত্যু।

    আদালতে তুলকালাম তখন। প্রাণভয়ে লোকজন ছুটে বেরচ্ছে এজলাস থেকে। বহির্মুখী জনতার ঠেলাঠেলিতে উলটে পড়েছে চেয়ার-টেবিল-বেঞ্চ। কাগজপত্র লন্ডভন্ড। পাশের ঘর থেকে ফোন গিয়েছে লালবাজারে, সশস্ত্র বাহিনী প্রয়োজন। হাসপাতাল থেকে তলব করা হয়েছে অ্যাম্বুল্যান্স।

    কোর্টের বাইরে ট্যাক্সিতে তখন ঠায় বসে সুনীল। ছটফট করছেন টেনশনে। কাজটা হল? কানাই ফিরছে না কেন এখনও? তখনও জানেন না, যাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা, সে এজলাসে পড়ে প্রাণহীন। লোকজনের ভীতসন্ত্রস্ত ছোটাছুটি দেখে এক আইনজীবীকে সুনীল জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে?’

    উত্তর এল ঝটিতি।

    —Garlick shot dead. Assailant shot dead too!

    সুনীল শুনলেন এবং কথা বাড়ালেন না। শান্ত ভঙ্গিতে নির্দেশ দিলেন চালককে।

    —সিংজি… গাড়ি স্টার্ট করুন।

    .

    পুলিশের রিপোর্টে ঘটনার বিবরণ যেমনটা ছিল, তুলে দিলাম হুবহু।

    On 27th July 1931 at 2 p. m., Mr. R. R. Garlick, I. C. S., Senior Sessions Judge, 24 parganas, was while sitting in Court, fatally shot through the head by a Bengali Youth.

    The assassin, who was immediately shot down by the Sergeant on duty, committed suicide while lying wounded under the table, by swallowing cyanide of potassium from a phial which was found on the floor. The Police Surgeon, who held the postmortem examination, was of opinion that death was due to hydro-cyanic acid poisoning. A bullet of .450 bore, which was extracted from the body, was evidently that fired from the revolver of the Sergeant. In the left hip pocket of the deceased was found a slip of paper with a bullet hole through it, on which was written ‘Bande Mataram; Cursed be your Court, whose injustice condemned Dinesh Gupta to execution. Receive the reward for it. – Bimal Gupta’; while in the other pocket were found 14 live revolver cartridges of .380 bore.

    The revolver which was found in the possession of the assailant is a 6-chambered .380 bore, with fall out cylinder, marked ‘Jupitre’ with trade mark ‘E.C.’ and bearing the number 15621 on heel of butt and also the word ‘Eiber.’ It bears Spanish proof mark and the cylinder rotates from right to left. The four live cartridges in the revolver and the fourteen live cartridges found in the coat pocket of the assassin bear the base mark ‘S. & W. .38 Spl.’ and each charged with 16 grs. black power and weighing 140 grs.

    The photograph of the deceased assassin was definitely identified by a deponent on 29th October 1932 as that of one Kanai Lal Bhattacharji, son of Nagendra Nath, of Majilpur police-station Joynagar. 24-Parganas.

    Mr. Garlick was the President of the Special Tribunal which on 2nd February 1931 convicted and sentenced to death Dinesh Ch. Gupta for the murder of Lt. Col. N. Simpson, I M S Inspector-General of Prisons, Bengal, at Writers’ Buildings, Calcutta, on 8th December 1930.

    Sunil Chatarji’s group of the Jugantar Party was responsible for this outrage. (File 439/31)

    .

    লালবাজারের কর্তারা ছুটে এলেন, মৃত কানাইয়ের পকেট থেকে উদ্ধার হল সেই চিরকুট… ‘ধ্বংস হও…।’ কে এই বিমল গুপ্ত? পেডি-হত্যার ফেরারি আসামি বিমল দাশগুপ্ত? বিমলের আত্মীয়স্বজনদের খবর দিল পুলিশ। জানা গেল অচিরেই, আততায়ী বিমল নন। তবে কে?

    ‘কে’, জানতে চেষ্টার কসুর করেনি লালবাজার। ব্যর্থ হয়ে বিজ্ঞাপন দিতে হয়েছিল কাগজে, ‘A reward is hereby declared, worth Rupees Five Hundred to be given to one who can identify the murderer of Mr. Garlick.’

    সাড়া মেলেনি বিজ্ঞাপনে। ঘটনার এক বছর তিন মাস পর মৃতদেহের ছবি দেখে কানাইলালকে চিহ্নিত করেছিলেন একজন। উদ্দেশ্য সফল হয়েছিল বিপ্লবীদের। গার্লিক নিহত, অথচ পুলিশ অন্ধকারে ছিল এক বছরেরও বেশি।

    কানাই মা-কে বলে গিয়েছিলেন, দেরি হলে চিঠি লিখবেন। মা অধীর অপেক্ষায় ছিলেন। চিঠি আসেনি। দুঃসংবাদ এসেছিল।

    .

    কানাই একা নন। তাঁর মতো এমন যে কত, যাঁরা অগ্রপশ্চাৎ ভাবেননি দেশের জন্য হাসতে হাসতে জীবন বাজি রাখার আগে, যাঁদের না ছিল অমরত্বের প্রত্যাশা, না ছিল ইতিহাসে ঠাঁই পাওয়ার সুপ্ত বাসনা। যাঁদের প্রাপ্য মর্যাদা দিতে ধারাবাহিক কার্পণ্য করেছে ইতিহাসও। প্রত্যাশিত পরিণাম— বিস্মৃতি!

    কেউ মনে রাখেনি, কেউ মনে রাখে না!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026
    Our Picks

    স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার – সুপ্রতিম সরকার

    August 11, 2026

    একটি পেরেকের কাহিনী – সাগরময় ঘোষ

    August 11, 2026

    সেই সময় ১ – সুনীল গঙ্গোপাধ্যায়

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }