Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অপার্থিব প্রেয়সী – আফজাল হোসেন

    লেখক এক পাতা গল্প118 Mins Read0
    ⤶ ⤷

    সুবাসওয়ালা

    ঘুঘু ডাকা দুপুর। সবেমাত্র ভাত খেয়ে উঠেছি। বারান্দার বেতের চেয়ারে বসে খবরের কাগজের পাতা উল্টাতে-উল্টাতে হাই চাপছি। শরীর দুপুরের ভাত ঘুমের আমন্ত্রণ জানাচ্ছে। এমন সময় পিপ-পিপ, মোটরসাইকেলের হর্নের শব্দে মুখ তুলে দেখি, বাসার সামনে আমার প্রাণের দোস্ত সুমন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখেই, আন্তরিক ভঙ্গিতে হাসি দিয়ে, চেঁচিয়ে বলল, ‘প্যান্ট পরে চলে আয়।’

    ছেলেবেলা থেকেই সুমন খেয়ালী স্বভাবের। যখন যা মন চায় তাই করে। বাধা দিয়েও কোন লাভ হয় না। আর মোটরসাইকেলটা কেনার পর উড়নচণ্ডী স্বভাবটাও পেয়েছে। কথা নেই বার্তা নেই বলবে, ‘চল।’

    ‘কোথায়!’

    ‘ডৌয়াতলা।’

    ডৌয়াতলা এক অজ পাড়া গাঁয়ের নাম। কাদা প্যাকপ্যাকে রাস্তাঘাট। প্রায় হাঁটু সমান কাদায় ডজন খানেক আছাড় খেয়ে যেখানে পৌঁছেছিলাম, তা হলো এক মহিলাপীরের আস্তানা। পীরসাহেবা বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করেন। সব চিকিৎসারই ওষুধ হচ্ছে কলা পাতায় মোড়ানো এক মুঠ কাদা। বড়ি বানিয়ে, রোদে শুকিয়ে, প্রতিদিন সকালে খালি পেটে খেতে হবে। সুমনের পাল্লায় পড়ে এমন মহিলাপীর, শিশুপীর, সাধুবাবা, মেয়ে ছেলে হয়ে গিয়েছে, চল্লিশ দিনের জিন্দা কবর, গণ্ডগ্রামের মেলা-উৎসব এ ধরনের বিভিন্ন স্থানে যাওয়ার অগণিত পূর্ব অভিজ্ঞতা রয়েছে আমার। এসব ক্ষেত্রে ও এমনভাবে অধিকার নিয়ে প্রস্তাব করে, যে না বলতে পারি না, শেষ পর্যন্ত যেতেই হয়।

    প্যান্ট পরে, পরিপাটী করে চুল আঁচড়িয়ে, সানগ্লাসটা চোখে লাগিয়ে সুবোধ বালকের মত গিয়ে সুমনের মোটরসাইকেলের পিছনে চেপে বসলাম। কাশিপুরের পোস্ট অফিস, বাজার অতিবাহিত হওয়ার পর কৌতূহল চেপে না রাখতে পেরে জিজ্ঞেস করেই ফেললাম, ‘কোথায় যাচ্ছি?

    ‘আজ রাসপূর্ণিমা।’

    রাসপূর্ণিমা! তার মানে আজ মাধবপাশার দুর্গারসাগরের (বরিশালের ঐতিহ্যবাহী দিঘি) পশ্চিম পাড়ে রাসউৎসব উপলক্ষে মেলা বসেছে। আমরা সেই মেলায় যাচ্ছি।

    আমরা অনেকক্ষণ ধরে মেলার ভিতরে ঘুরছি। হঠাৎ লক্ষ করলাম সুমন আমার পাশে নেই। আমি তেমন উদ্বিগ্ন হলাম না-এমনটাই বরাবর হয়। ও হয়তো এখন কোন মেয়েকে পটানোর কাজে ব্যস্ত। ও পারেও! ওর সুদর্শন চেহারা আর ব্যক্তিত্বসম্পন্ন মার্জিত ব্যবহারে যে কোন মেয়েই প্রথম দেখাতেই মোমের মত গলে যায়। দুশ্চিন্তার কিছুই নেই, সময় মত ওর দেখা পেয়ে যাব-এই ভেবে একা-একাই মেলার ভিতরে ঘুরতে শুরু করলাম।

    ঘুরতে-ঘুরতে উত্তর মাথার বট গাছের গোড়ায় বসে থাকা এক লোকের উপর আমার দৃষ্টি পড়ল। লোকটার গায়ে কালো আলখাল্লার মত পোশাক। পিঠ পর্যন্ত ছড়ানো কোঁকড়ানো জট পাকানো চুল। সারা মুখ ভর্তি দাড়ি- গোঁফ। দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে। দাড়ি-গোঁফের জঙ্গলের মধ্যে জ্বলজ্বলে জ্যোতির্ময় দুটো চোখ। লোকটার সামনে সাদা ধবধবে এক টুকরো কাপড় বিছানো। সেই কাপড়ের উপরে লাল, নীল, সাদা, হলুদ বিভিন্ন রঙের ছোট-ছোট শিশি সাজানো। শিশিগুলোর মুখ ছিপি দিয়ে আটকানো। দেখে মনে হচ্ছে আতরের শিশি। হিন্দুদের রাস উৎসবের মেলায় কেউ আতর বিক্রি করতে এসেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ‘এই শিশিগুলোতে কী?’

    খসখসে গলায় উত্তর এল, ‘সুবাস।’

    সুবাস! মানে সুগন্ধ! তা সুগন্ধই তো, না দুর্গন্ধ?’ এই বলে নুয়ে একটা শিশি তুলতে গেলে, লোকটা আমাকে বাধা দিয়ে বললেন, ‘আপনি কি বিবাহিত না অবিবাহিত?’

    ‘অবিবাহিত!’

    ‘প্রেমিকা আছে?’

    এবার আমি কিছুটা চটে গেলাম। কঠিন গলায় বললাম, ‘আবোল- তাবোল এসব কী জিজ্ঞাসা করছেন?’

    ‘এই শিশিগুলোর প্রতিটায় ভিন্ন-ভিন্ন সুবাস। আর প্রতিটা সুবাসের বিশেষ-বিশেষ ক্ষমতা রয়েছে।’

    ‘দয়া করে একটু খুলে বলুন!’

    লোকটা আমার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে শুরু করলেন, ‘আপনি যদি বিবাহিত হতেন,’ আঙুল তুলে লাল রঙের একটা শিশি দেখিয়ে, ‘তা হলে আপনাকে ওই শিশির সুবাস নিতে বলতাম। কারণ ওই শিশিতে যে সুবাস রয়েছে তা গায়ে মেখে কেউ যদি তার স্ত্রীর সাথে রাত্রি যাপন করে তা হলে তারা দু’জনেই এমন সুখ পাবে যা তারা জীবনেও ‘পায়নি।’

    নীল রঙের একটা শিশির দিকে আঙুল তুলে, এই শিশির সুবাস কেউ গায়ে মেখে কোন মেয়েকে গিয়ে ‘ভালবাসি’ বললে, সাথে-সাথে সেই মেয়ে তার প্রেমে পাগল হয়ে যাবে।

    সবুজ রঙের একটা শিশি দেখিয়ে, এই সুবাস গায়ে মাখলে পৃথিবীর সমস্ত জন্তু-জানোয়ার তার বশ হয়ে যাবে। তা বাঘ-সিংহই হোক আর বিষাক্ত সাপই হোক।’

    গোলাপি রঙের শিশি দেখিয়ে,- ‘মাঝ রাতে এই সুবাস গায়ে মাখলে পরীস্থান থেকে দলে-দলে পরীরা ছুটে আসবে। তবে খুব সাবধান! অপবিত্র অবস্থায় থাকলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে।’

    রোগ সারাবার, ব্যবসায় উন্নতি করার, অনিদ্রা দূর করবার, সুন্দর স্বৰ্গীয় স্বপ্ন দেখবার—এ ধরনের বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন রঙের শিশির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন সুবাসওয়ালা। যত্ত সব বুজরুকি!

    রং-বেরঙের শিশির সারির এক কোনায় মিশমিশে কালো রঙের একটা শিশি রয়েছে। সেই শিশিটার সাথে এখন পর্যন্ত আমার পরিচয় হয়নি। কালো শিশিটা দেখিয়ে বললাম, ‘ওই শিশিতে কী ধরনের সুবাস?’

    সুবাসওয়ালা এবার যেন কেমন একটু গম্ভীর হয়ে গেলেন। থমথমে গলায় বললেন, ‘রাত যখন ঠিক বারোটা তখন এই সুবাস গায়ে মাখলে মৃত আত্মারা এসে দেখা দেবে। অবশ্য ব‍্যবহারের প্রথম দিকে নিকট আত্মীয়, প্রিয়জন, পরিচিতজন কেউ মারা গিয়ে থাকলে, তাদের আত্মা এসে দেখা দেয়।’

    ‘নিকট আত্মীয়ের আত্মা এসে দেখা দেয়’ সুবাসওয়ালার এই কথাটা শুনে আমার হৃদয়ে সূক্ষ্ম খোঁচা অনুভব করলাম। খুব ছোট সময় আমার একমাত্র মামাকে হারিয়েছিলাম। মামার চেহারাও এখন আর ঠিক মত মনে করতে পারি না। মামার কথা ভাবলে ভাসা-ভাসা মনে পড়ে, এক বৃষ্টির দিন মামা আমাকে স্কুল থেকে আনতে গেলেন। গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছিল তখন। মামা তাঁর ঘাড়ের উপর আমাকে বসিয়ে হাঁটতে শুরু করলেন। আমি মামার মাথার কোঁকড়ানো চুল মুঠো করে ধরে শক্ত ভাবে বসে আছি। কী আনন্দ মনে, সবার চেয়ে উঁচুতে আমি!

    বেশ কয়েক বছর আগে বিনা নোটিশে বাবাও চলে গেলেন। বাবা বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী রেজিস্ট্রার ছিলেন। সেই সুবাদে তাঁকে ঢাকা থাকতে হত। মাসে একবার এসে দুই-তিন দিন থেকে চলে যেতেন। এই সময়ে আমাদের প্রয়োজনীয় বাজার-সদাই করে দিতেন। বাজারে যেতেন আমাকে সঙ্গে নিয়ে। যেহেতু তাঁর দূরে থাকতে হয় তাই আমাকে বাজার করা শিখাতে চাইতেন। মাছের বাজারে ঘোরাঘুরির এক পর্যায়ে বাবা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলতেন, ‘তোর কী মাছ খেতে ইচ্ছে করছে?’ বাবা মারা যাওয়ার পর থেকে আমি নিজেই বাজার করি। মাছের বাজারে ঘুরে-ঘুরে মাছ পছন্দ করি। কিন্তু বহুদিন হয়ে গেল কেউ আর আমাকে মমতা ভরা কণ্ঠে জিজ্ঞেস করে না, ‘তোর কী মাছ খেতে ইচ্ছে করছে?’

    সুবাসওয়ালাকে নরম গলায় জিজ্ঞেস করলাম, ‘কত দাম ওই কালো শিশির সুবাসের?’

    ‘বিশ টাকা।’

    ‘মাত্র বিশ টাকা! এত মূল্যবান জিনিসের দাম মাত্র বিশ টাকা?’ মনে- মনে ভাবি যতসব বুজরুকি আর ভণ্ডামি, মানুষের আবেগ নিয়ে ব্যবসা।

    আমার প্রশ্ন শুনে সুবাসওয়ালা অদ্ভুত ভঙ্গিতে হাসি দিলেন। তাঁর হাসি দেখে আমার পিলে চমকে উঠল। মনে হলো, এই হাসির উৎস চেনা পৃথিবীর নয়, কোন অদেখা ভুবনের।

    শেষ বিকেলে সুমনকে পেয়ে গেলাম। দিঘির দক্ষিণ দিকের একটা কৃষ্ণচূড়া গাছের নীচে বসে এক রূপবতীর সঙ্গে বাদাম চিবুচ্ছে। আমাকে দেখেই লাজুক হাসি দিয়ে বলল, ‘এতক্ষণ মনে-মনে তোকেই খুঁজছিলাম।’ চেহারায় কেমন অনুতপ্ত ভাব ফুটিয়ে তুলল। আমি কিছুই বললাম না, শুধু কটমট করে তাকালাম। সন্ধ্যা হয়ে আসছে বলে রূপবতীও যাওয়ার জন্যে ব্যস্ত হয়ে উঠল।

    রূপবতী বিদেয় হওয়ার পর সুমন বলল, ‘চল, আপার বাসায় যাই।’

    আমি বললাম, ‘অসম্ভব!’ সুমনের বড় বোন নূপুর আপার শ্বশুরবাড়ি বানারীপাড়ায়। প্রায় সাত-আট কিলোমিটার দূরে। এখন সেখানে গেলে রাত সেই বাড়িতেই কাটাতে হবে।

    সুমন আমতা-আমতা করে বলল, ‘এতদূর আসার পরেও আপার সাথে দেখা না করে চলে গেলে আপা শুনলে তো কষ্ট পাবে!’

    ‘বাড়িতে মা একা। এখন নূপুর আপার বাড়িতে গেলে রাতে ফেরা যাবে না। তা হলে তুই-ই ভেবে দেখ, আমার পক্ষে কি যাওয়া সম্ভব?’

    শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো- সুমন একা বানারীপাড়া যাবে, আমি ফিরে আসব। কিছুক্ষণ পর নতুল্লাবাদগামী একটা লোকাল বাসে উঠে পড়লাম।

    রাত বারোটা। আমি আমার ঘরে। সুবাসওয়ালার কাছ থেকে কিনে আনা কালো শিশিটার ছিপি খুললাম। অদ্ভুত একটা গন্ধ নাকে লাগল, হাসনাহেনা ফুলের গন্ধের সাথে কাঠ পোড়া ঝাঁঝাল গন্ধ মেশালে যেমন গন্ধ হবে, কিছুটা সেরকম মনে হচ্ছে। শিশির ভিতরে আতরের মতই ঘোলাটে এক ধরনের তরল। এক টুকরো তুলোয় শিশি থেকে খানিকটা তরল মাখিয়ে আমার দু’হাতের পিঠে ঘষে লাগালাম। সমস্ত ঘর হাসনাহেনা ফুল আর কাঠ পোড়া ঝাঁঝাল গন্ধে ভরে গেল।

    মনের ভিতরে বিচিত্র সব ভাবনা এসে ভর করল। এই গন্ধেই কি আকৃষ্ট হয়ে আত্মারা চলে আসবে! ভাল কথা, সুবাসওয়ালাকে তো জিজ্ঞেস করা হয়নি, সুবাস গায়ে মাখার পর ঘর কি অন্ধকার করে ফেলতে হবে! নাকি আলোতেও আত্মারা আসবে! ভূত, প্রেত, আত্মারা অন্ধকার পছন্দ করে এই ভেবে আলো নিভিয়ে, বিছানায় শুয়ে আবার ভাবতে শুরু করলাম, আত্মা কী? কোথায় আত্মার বাস? প্রতিটা জীবিত প্রাণীর মধ্যেই সুপ্ত অবস্থায় যে সত্তা বিরাজ করে সেটাই তো আত্মা। যখন সেই আত্মা দেহ ছেড়ে চলে যায় তখন সেই নিথর দেহটাকে আমরা মৃতদেহ বলি, লাশ বলি। কোথায় চলে যায় এই আত্মা? হয়তো অপার্থিব কোন জগতে!

    ভাবতে-ভাবতে কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। দরজায় অনবরত কড়া নাড়াবার শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম জড়ানো গলায় প্রশ্ন করলাম, ‘কে?’

    উত্তর এল, ‘আমি।’

    গলা শুনেই বুঝলায় কে এসেছে। আলো জ্বেলে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুটো বেজে পাঁচ মিনিট। এত রাতে সুমন এসেছে! কী ব্যাপার!

    দরজা খুলে দেখি বিধ্বস্ত চেহারা নিয়ে সুমন দাঁড়িয়ে আছে। রেশমি কোমল চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছড়িয়ে রয়েছে। চেহারায় কেমন বিষণ্ণ ছাপ। মেলায় যাওয়ার সময় গায়ে থাকা কফি কালারের ফুলহাতা শার্ট আর ব্লু জিন্স এখনও পরনে। শার্টের পকেটের কাছটা ছিঁড়ে ঝুলে পড়েছে। শার্টের বুকের কাছের দুটো বোতামও নেই। প্যান্টের হাঁটুর কাছটা ছিঁড়ে ছিবড়ের মত সুতো বেরিয়ে আছে।

    আমি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম, ‘এ কী অবস্থা তোর!’

    সুমন ম্লান হাসি দিয়ে বলল, ‘ছোট-খাট একটা অ্যাক্সিডেন্ট করেছি। উদ্বিগ্ন হবার কিছুই নেই।‘

    ‘ব্যথা পাসনি?’

    ‘অ্যাক্সিডেন্ট করে প্রথমে যখন মোটরসাইকেল নিয়ে পড়ে যাই তখন প্রচণ্ড ব্যথা লাগছিল। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ করি কিছুক্ষণ পরে কোন ব্যথা নেই!’

    ‘কই দেখি, কী রকম ক্ষত হয়েছে।’

    ‘আরে, দেখতে হবে না! হাঁটুর চামড়া সামান্য একটু ছড়ে গিয়েছে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিয়েছি, এখন সব ঠিক।’

    ‘তা তোর আর নূপুর আপার বাড়িতে যাওয়া হয়নি?’

    কী করে যাব, মোটরসাইকেলটা বিকল হয়ে গেল আর শার্ট-প্যান্টের যে অবস্থা! মোটরসাইকেলটা সামসু মিয়ার গ্যারেজে রেখে একটা বাস ধরে চলে এলাম।

    সুমন যেন দম নেওয়ার জন্য একটু থেমে আবার বলতে শুরু করল, ‘এত রাতে বাসায় যাওয়া সম্ভব নয়। ইদানীং বাবার ব্লাড প্রেশার খুব বেড়েছে। এত রাতে, এই অবস্থায় বাসায় গেলে, বাবা-মা ঘুম থেকে উঠে ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসবে। তাই তোর কাছে থাকতে এসেছি।’

    ‘তা হলে দাঁড়িয়ে আছিস কেন? শার্ট-প্যান্ট ছেড়ে আমার একটা লুঙ্গি পরে হাত-মুখ ধুয়ে আয়। রাতে কিছু খাওয়া হয়েছে?

    দেখা গেল, লুঙ্গি পরে হাত-মুখ ধোয়ার ব্যাপারে সুমনের কোন আগ্রহই নেই। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে বলল, ‘মোহনা হোটেল থেকে মোরগ পোলাও খেয়ে এসেছি।

    সুমন আর আমি বিছানায় শুয়ে পড়েছি। আলো নিভানো। খাটের ডান পাশে শুয়েছে সুমন। ও শার্ট-প্যান্ট পরা অবস্থায়ই শুয়ে পড়েছে।

    আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, ‘বিকেলে যে রূপবতীর সাথে বাদাম চিবাচ্ছিলি, তার নাম কী?’

    ক্লান্ত গলায় উত্তর দিল, ‘সুমনা।’

    ‘তা সুমনার সাথে সুমনের মন দেওয়া-নেওয়া হলো, নাকি বাদাম চিবানো পর্যন্তই শেষ?’

    ভারী নিঃশ্বাস ফেলে বলল, ‘জানি না।’

    আমি আর সুমনকে ঘাঁটালাম না। ভাবলাম ও বোধ হয় খুব ক্লান্ত, ওকে ঘুমোতে দেই। শুধু-শুধু বেচারাকে বিরক্ত করে লাভ নেই।

    ভোরবেলা মায়ের বিলাপের মত কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তড়াক করে উঠে, বিছানা থেকে নেমে মায়ের কাছে ছুটে গেলাম।

    ‘মা, তুমি এভাবে কাঁদছ কেন?’ ভিতু গলায় জিজ্ঞেস করলাম।

    ‘ওরে, সর্বনাশ হয়ে গেছে রে! সর্বনাশ!’ ডুকরে ডুকরে কেঁদে উত্তর দিল মা।

    উদ্বিগ্ন গলায় বলল, ‘কী হয়েছে, মা! কী হয়েছে! বলো আমায়!’

    ‘ওরে, সুমন আর নেই। ও আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। গতরাতে ও অ্যাম্বিডেন্ট করেছে।’

    ‘তুমি কোন্ ভ্রমনের কথা বলছ?’

    ‘আমাদের সুমন! তোর বন্ধু সুমন!’ ফুঁপিয়ে কেঁদে ওঠে মা।

    কথাটা শোনার পর মনে হলো, কেউ আমার গায়ে এক বালতি ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছে। আমার বুকের ভিতরটা জ্বলে-পুড়ে যাচ্ছে। কাঁদতে পারছি না আমি। চোখ-মুখ দিয়ে গরম হলকা বেরুচ্ছে। মা এসব কী আবোল-তাবোল কথা বলছে! গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল নিয়ে মাধবপাশার দুর্গারসাগরের পূর্ব পাড়ের রাস্তার মোড় ঘোরার সময় নাকি সুমন একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় সুমনকে শের-ই-বাংলা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু শেষ রক্ষা হয় না, রাত ১০ টা ১০ মিনিটে সুমন মারা যায়। ওর পকেটে থাকা কলেজ আইডি কার্ড দিয়ে ঠিকানা খুঁজে বের করে, ভোরবেলা ওদের বাসায় খবর পাঠানো হয়। আমি এসব কথা বিশ্বাস করি না! গতরাতে সুমন আমার সঙ্গে ঘুমিয়েছে। আমার বিছানার ডান পাশের বালিশটা, যে বালিশটায় ও শুয়ে ছিল, সেটা এখনও ঢালু হয়ে রয়েছে। আমি বিশ্বাস করি না সুমন মারা গিয়েছে! সুমন যদি সত্যিই মারা গিয়ে থাকে, তা হলে গতরাতে ২টা ৫ মিনিটে কে এসেছিল আমার কাছে? তা হলে কি সুবাসওয়ালার কাছ থেকে কিনে আনা কালো শিশির সুবাস গায়ে মাখায় সুমনের আত্মা এসেছিল?

    শের-ই-বাংলা হাসপাতালের মর্গের ট্রলির উপরে সুমনের দেহটা পড়ে আছে। অ্যাক্সিডেন্টের মৃত্যু বলে, হাসপাতাল কর্তৃপক্ষ লাশের পোস্ট মর্টেম না করে নিতে দেবে না। সুমনের গায়ে সেই কফি কালারের শার্ট আর ব্লু জিন্স। শার্টের পকেটের কাছটা ছেঁড়া আর প্যান্টের হাঁটুর কাছটাও ছিঁড়ে ছিবড়ের মত সুতো বেরিয়ে রয়েছে। রাতে ও যে অবস্থায় আমার কাছে এসেছিল ঠিক তেমন! শুধু বুকের কাছে শার্টের ছেঁড়া জায়গাটা রক্তে মাখামাখি হয়ে চপচপে হয়ে আছে। হাঁটুর কাছে প্যান্টের ছেঁড়া জায়গাটাও ছোপ-ছোপ রক্তের দাগে একাকার। রাতের মতই রেশমি চুলগুলো এলোমেলো ভাবে কপালে বিছানো! ঠোঁটের কোণে জমে থাকা রক্তে চার- পাঁচটা পিঁপড়া মুখ ডুবিয়ে রয়েছে। গভীর ঘুমে তলিয়ে গিয়েছে সুমন। আর কখনওই ওকে জাগানো সম্ভব নয়।

    আসরের নামাজের পরে সুমনের লাশ দাফন করা হয়ে গেলে আমি চলে আসি দুর্গারসাগরের পশ্চিম পাড়ের সেই রাসউৎসবের মেলায়। আজও মেলা বসেছে। সারা মেলার মাঠ তন্নতন্ন করে খুঁজে ফিরি সেই সুবাসওয়ালাকে। কোথাও তাকে পাই না। আমার পকেটে সেই কালো শিশিটা। যে শিশির প্রায় গলা পর্যন্ত ভরা তরল সুবাস রয়েছে এখনও। এই সুবাস গায়ে মাখলে মৃত প্রিয়জনদের আত্মা এসে দেখা দেবে। কিন্তু সেটা আর আমি চাই না। এক সময় যে প্রিয়জনদের সাথে সুখ-দুঃখের কত দিন-রাত্রি পার করেছি, আজ তাদের মৃত আত্মার দেখা পেয়ে কোন লাভই নেই। তাতে কষ্টটা বরং আরও বেড়ে যাবে-একটুও কমবে না। এসেছিলাম শিশিটা সুবাসওয়ালাকে ফেরত দেবার জন্য। সন্ধ্যা মিলিয়ে যাবার পরেও তাঁর দেখা পেলাম না। শিশিটা ছুঁড়ে মারলাম দিঘির জলে। কূপ করে শব্দ তুলে ডুবে গেল শিশিটা।

    নতুল্লাবাদগামী একটা বাসে উঠে পড়লাম। বাসের সিটে বসেও দিঘির টলমলে জলে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্বের লাফালাফি দেখা যাচ্ছে। বাস ছুটতে আরম্ভ করল, ঠিক সেই মুহূর্তে চোখে যেন বিভ্রম দেখলাম। দেখলাম, ছায়ার মত কালো একটা অবয়ব শূন্য থেকে ভেসে-ভেসে নেমে, দিঘির জলে মিলিয়ে গেল। অবয়বটা ছিল সেই অদ্ভুত চেহারার সুবাসওয়ালার।

    ইতিকথা

    পাঠকদের অনেকেরই হয়তো মনে আছে, ২০০০ সালে একটা গুজব উঠেছিল, সে বছরের পঞ্চম মাসের পঞ্চম তারিখে পৃথিবী ধ্বংস হয়ে যাবে! অর্থাৎ মে মাসের ৫ তারিখ। এই গুজবে অনেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছিল আমার বন্ধু সুমনও বেশ উদ্বিগ্ন হয়েছিল। মে মাসের ৪ তারিখ সকালে সে নিজের হাতে বাজার করে এনেছিল। তরিতরকারি, ইলিশ মাছ এবং দুটো মুরগি। তার মায়ের হাতে বাজার দিয়ে বলেছিল, ‘মা, মোরাগ পোলাও, সরিষা ইলিশ আর মুরগির চামড়া পাখনা দিয়ে মুগ ডাল রান্না করবে। কাল যদি সত্যিই পৃথিবী ধ্বংস হয়ে যায় তবে তার আগে পছন্দের খাবারগুলো শেষবারের মত খেয়ে নিতে চাই।’ সুমনের মা তাঁর ছেলের পছন্দের খাবার রান্না করে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু তাঁর ছেলে আর ফিরে আসেনি!

    মে মাসের ৫ তারিখে পৃথিবী ধ্বংস হয়নি। ভোর বেলার সূর্যটা ঠিক আগের মতই সোনালি আলো ছড়িয়ে জেগে উঠেছিল। কিন্তু সুমন আর জেগে ওঠেনি। সে তখন ঘুমে-ঘুমে পাড়ি দিচ্ছিল অদেখা ভুবনের পথ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরাইফেল, রোটি, আওরাত – আনোয়ার পাশা
    Next Article গুহামানবী – আফজাল হোসেন

    Related Articles

    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026
    Our Picks

    অপেক্ষার বারোমাস – অর্পিতা সরকার

    May 1, 2026

    শ্মশানকোকিলের ডাক – সৌভিক চক্রবর্তী

    May 1, 2026

    এসো না অসময়ে – অর্পিতা সরকার

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }