Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    সুন্দাদ্বীপের সোনার ড্রাগন – ২

    পরদিন সুদীপ্তরা যখন বন্দরে গিয়ে পৌঁছল তখন সূর্যদেব সবে উদয় হচ্ছেন। হেরম্যান বলেছেন তাদের জাঙ্কের নাম ‘ঘোস্ট’।

    হেরম্যান বললেন, ‘চলো, ঘোস্টকে খুঁজে বের করার আগে কফি খেয়ে নেওয়া যাক।’

    সুদীপ্তরা দোকানে ঢুকল। দু’মগ কফি নিল। কফি শেষ করে হেরম্যান যখন দাম মেটাতে যাচ্ছেন তখন দোকানদার বলল, ‘না, পয়সা লাগবে না।’

    হেরম্যান বললেন, ‘কেন, আমরা বিদেশি বলে?’

    চুপ করে থেকে লোকটা জবাব দিল, ‘আমাদের বিশ্বাস আছে, মৃত্যুপথযাত্রী মানুষকে পানীয় দান পুণ্যের কাজ।’

    সুদীপ্তরা বেশ অবাক হল তার কথা শুনে। হেরম্যান প্রশ্ন করলেন, ‘কী বলতে চাইছেন আপনি?’

    বৃদ্ধ বলল, ‘কাল বিকেলে আপনিই তো ‘ওরা’ দ্বীপে যাওয়ার জন্য নৌকো খুঁজছিলেন! আপনারা যে ওখানে যাচ্ছেন সেটা চাউর হয়ে গিয়েছে। ওই দ্বীপে প্রাচীন পুরোহিতদের প্রেতাত্মারা থাকেন। কোমোডোও আছে অনেক। মার্চ-এপ্রিল হল ওদের ডিম ফোটার সময়। ওরা এখন হিংস্র হয়ে ওঠে। ওই দ্বীপের গা ঘেঁষেই একটা দ্বীপে অসভ্য মানুষের বাস। ওদের তিরে অনেক ধীবরের প্রাণ গিয়েছে। কাজেই এত বিপদকে ফাঁকি দিয়ে আপনাদের ফিরে আসাটা…!’ কথাটা শেষ করল না লোকটা।

    হেরম্যানও আর কথা বাড়ালেন না। সুদীপ্তকে বললেন, ‘অসভ্যদের দ্বীপের কথাটা জানা ছিল না। তবে চিন্তার কিছু আছে বলে মনে হয় না। বিদেশি দেখলে স্থানীয় মানুষরা অনেক কথা বাড়িয়ে বলে!’

    সমুদ্রের তীর ধরে জাঙ্কের খোঁজে হাঁটতে শুরু করল সুদীপ্তরা। হেরম্যান বললেন, ‘আরে, এই তো আমাদের জাঙ্কের মালিক লু-সেন! আমাদেরই খুঁজতে এদিকে আসছে।’ সুদীপ্ত দেখল এগিয়ে আসছে লম্বা এক চিনা লোক। সে এসে দাঁড়াল সুদীপ্তদের সামনে। পরনে নেটের গেঞ্জি আর জিনস্ । ডান হাতের উপর দিকে কোমোডো ড্রাগনের উল্কি আঁকা। সে তার কুতকুতে চোখে একবার ভালো করে জরিপ করে নিল দুজনকে।

    লু-সেন বলল, ‘চলুন, মিস্টার সালুইন জায়া চলে এসেছেন। আপনাদের জন্যই দেরি হচ্ছে।’

    সুদীপ্তরা লাগেজ নিয়ে অনুসরণ করল তাকে। যেতে-যেতে লোকটা হেরম্যানের উদ্দেশে বলল, ‘শুনুন মিস্টার, আমি ছাড়া অন্য কেউ যে আপনাকে ‘ওরা’ দ্বীপে নিয়ে যেতে সাহস করবে না তা নিশ্চয়ই বুঝেছেন! টাকা দিচ্ছেন বলে মাথা কিনে নিচ্ছেন ভাববেন না। জাঙ্ক আমার মর্জিমতো চলে। ইচ্ছে না হলে কালই ফিরে আসতে পারি আমি। সেক্ষেত্রে টাকা ফেরত পাবেন। আগেই কথাগুলো জানিয়ে দিলাম।’

    অন্য নৌকোগুলো থেকে একটু তফাতে দাঁড়িয়েছিল ঘোস্ট। গায়ে তার নাম লেখা। বেশ পুরনোই। একটা পালও আছে। আরও দুজন মাল্লা আছে। কাঠের পাটাতন বেয়ে লু-সেনের সঙ্গে জাঙ্কে ওঠার পর সে সুদীপ্তদের জাঙ্কের একটা ঘর দেখিয়ে চলে গেল ইঞ্জিনঘরের দিকে। লু-সেনের দেখানো ঘরে ঢুকল সুদীপ্তরা। ভিতরটা মামুলি। কাঠের ঘর, নিচু ছাদ। আসবাব বলতে একটা খাট। সুদীপ্তরা সে ঘরে ঢুকে জিনিসপত্র রাখতে-না-রাখতেই জাঙ্ক কেঁপে উঠল। ইঞ্জিন চালু হয়ে গিয়েছে। সুদীপ্ত ছোট ডেকের চারপাশ ভালো করে দেখল। এক দিকে দুটো খুপরি ঘর, অন্য দিকে রেলিংয়ের সঙ্গে কাছি দিয়ে বাঁধা আছে কয়েকটা পিপে। তার পাশেই একটা খাঁচায় রয়েছে দুটো বাঁদর জাতীয় ছোট প্রাণী। জাঙ্কের খোলে নামার পথ পিছন দিকে। সিঁড়ির কিছু অংশ জেগে আছে ডেকের উপর। সামনে সারেঙের ঘর।

    জল কেটে এগিয়ে চলল জাঙ্ক। আশপাশে আরও কিছু নৌকো এগিয়ে চলেছে সমুদ্রের গভীরে।

    তটরেখা অস্পষ্ট হতে-হতে মিলিয়ে যেতে শুরু করেছে। কুয়াশার আবরণ মুছে গিয়ে ফুটে উঠছে দু’-একটা অস্পষ্ট দ্বীপ। হঠাৎ সারেঙের ঘরের দিক থেকে একজন লোককে হেঁটে আসতে দেখল সুদীপ্তরা। মাঝবয়সি, চোখে কালো সানগ্লাস, পরনে নীল রঙের দামি সুট। ভদ্রলোক সুদীপ্তদের সামনে এসে বললেন, ‘আমি, সালুইন। সালুইন জায়া। আপনারাই তো ‘ওরা’ দ্বীপে যাচ্ছেন? পরিচয় করতে এলাম।’ করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন।

    পরিচয়দান ও করমর্দন শেষ হলে হেরম্যান জিজ্ঞেস করলেন, ‘আপনি তো ব্যবসার কাজে ওখানে যাচ্ছেন শুনেছি? ওই দ্বীপে আগে গিয়েছেন? কত সময় লাগবে যেতে?’

    সালুইন বললেন, ‘ওই দ্বীপের পাশ দিয়ে আমি একবার গিয়েছি, কিন্তু নামা হয়নি। বেশ বড়, জনমানবহীন দ্বীপ। সন্ধে নাগাদ ওর কাছে পৌঁছে যাব আশা করা যায়। তবে রাতে তো নামা যাবে না। ভোরের জন্য অপেক্ষা করতে হবে।’ একটু থেমে ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করলেন, ‘আপনারা ওদিকে কেন যাচ্ছেন? কোনও গুপ্তধনের খোঁজে নাকি?’

    হেরম্যান হেসে বললেন, ‘এদিকে কিছু প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ আছে শুনেছি। আমি ইতিহাসে আগ্রহী। সেসব দেখতেই যাচ্ছি। আমাদের দেখে গুপ্তধন সন্ধানী মনে হল কেন?’

    সালুইন বললেন, ‘অনেকের ধারণা, প্রাচীন মন্দিরে গুপ্তধন থাকে। তার খোঁজে অনেকে নানা দ্বীপে ঘুরে বেড়ান। তাঁরা দু’-একটা ভাঙা মূর্তি ছাড়া কিছু পেয়েছেন বলে শুনিনি! তাই জেনে নিলাম আপনারা সে গোত্রের কি না?’

    হেরম্যান বললেন, ‘না, আমরা সে গোত্রের নই।’

    সালুইন বললেন, ‘আপনারা যখন ইতিহাসে আগ্রহী, নিশ্চয়ই ইন্দোনেশিয়ার প্রাচীন মন্দির প্লম্বানন আর বরবুদুর দেখেছেন? প্লম্বাননের ব্রহ্মমূর্তি, বরবুদুরের হাতি আর কোমোডোর লড়াইয়ের পাথর-খোদাই কী অসাধারণ, তাই না?’

    হেরম্যান তাঁর প্রশ্নে সম্মতিসূচক মাথা নেড়ে সমুদ্রের দিকে তাকালেন। সালুইন এর পর আরও কী যেন বলতে যাচ্ছিলেন। কিন্তু কাছ থেকেই কোনো কিছুতে ঘা দেওয়ার শব্দ শোনা যেতেই সকলে কথা থামিয়ে তাকাল। ডেকের উপর একটা ছোট কাঠের ঘর। তার দরজা তালাবন্ধ, কিন্তু বন্ধ পাল্লা কাঁপছে। ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। সুদীপ্ত বলল, ‘দরজা তো বাইরে থেকে বন্ধ, কিন্তু ভিতরে কেউ আছে নাকি?’ কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে-সঙ্গেই জোরে কয়েকবার শব্দ হল সেখান থেকে, তারপরই ঘরের ভিতর থেকে ভেসে এল দুর্বোধ্য এক কণ্ঠস্বর!

    হেরম্যান বললেন, ‘আরে, এ তো মানুষের গলা!’

    ঠিক সেসময় সুদীপ্তরা দেখল, ইঞ্জিনঘরের দিক থেকে লু-সেন আসছে। তাকে দেখে সালুইন বললেন, ‘ও ঘরে কাকে আটকে রেখেছ?’

    লু-সেন জবাব দিল, ‘একটা ছেলে। ওর বাপ আজই আমার জাঙ্কে ওকে তুলে দিয়ে গিয়েছে কাজ শেখানোর জন্য। ধীবর-নাবিকের ছেলেরা তো এভাবেই কাজ শেখে। কিন্তু ছেলেটা জাঙ্কে থাকতে চাইছে না। জাঙ্ক থেকে পালাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল। তাই আটকে রেখেছি।’

    সালুইন বললেন, ‘বুঝলাম। আমরা এখন অনেক দূরে। ও পালাতে পারবে না। তুমি দরজা খুলে দাও।’

    সালুইনের কথায় লু-সেন গিয়ে দরজার তালাটা খুলে দিল। অমনি ভিতর থেকে বেরিয়ে এল একটা অদ্ভুত খর্বাকৃতি ছেলে। ফুট চারেকও লম্বা নয়। কালচে গায়ের রং। ঝাঁকড়া কালো চুলে মুখের প্রায় অর্ধেক ঢাকা। তবে কেমন যেন রুক্ষ চেহারা।

    সুদীপ্ত বিস্মিতভাবে বলল, ‘এইটুকু ছেলে পালাবার জন্য জলে ঝাঁপ দিয়েছিল?’ সালুইন মাথা নাড়লেন। ছেলেটাকে একবার স্থিরদৃষ্টিতে দেখে নিয়ে লু-সেন সালুইনকে বলল, ‘আমি যাচ্ছি। হুইল ধরতে হবে।

    সালুইন সদুীপ্তদের উদ্দেশে বললেন, ‘আমিও এখন যাই। আমরা একসঙ্গে অন্তত দিন পাঁচেক থাকছি। পরে ভালো করে কথা হবে।’

    তাঁরা চলে যেতে ছেলেটা সুদীপ্তদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভয়ে-ভয়ে ডেকের এক কোণে গিয়ে দাঁড়াল।

    সুদীপ্ত আর হেরম্যান নিজেদের কথায় ফিরে এলেন।

    হেরম্যান বললেন, ‘মিস্টার সালুইনকে প্লন্থানন আর বরবুদুর দেখার ব্যাপারে বাধ্য হয়েই মিথ্যে বলতে হল। ইতিহাসে আগ্রহী, অথচ ও দুটো বিখ্যাত প্রাচীন স্মারক না দেখে আমরা ‘ওরা’ দ্বীপের ভগ্নস্তূপ খুঁজছি শুনলে লোকটা সন্দেহ করত।’ সুদীপ্ত বলল, ‘কিন্তু ওরাও তো এই দ্বীপে নামবে?’

    হেরম্যান বললেন, ‘দ্বীপে নেমে যে-যার কাজে দু’ভাগে ছড়িয়ে যাব। তখন বুদ্ধিমতো কাজ করা যাবে।’

    কিছুক্ষণ গল্প করার পর এক সময় আর ডেকে দাঁড়াতে ভালো লাগল না সুদীপ্তদের। তাঁরা ঘরে ঢুকল। বারোটা নাগাদ দুপুরের খাওয়া হলে জাঙ্কের দুলুনি আর একঘেয়ে শব্দে ঘুমিয়ে পড়ল সুদীপ্ত।

    বিকেলে ঘুম ভেঙে ঘরের বাইরে এসে সুদীপ্ত দেখল, জাঙ্ক দাঁড়িয়ে পড়েছে। লু-সেনের লোক দুজন নোঙর নামাচ্ছে জলে। আগেই ডেকে দাঁড়িয়ে ছিলেন হেরম্যান। সুদীপ্তকে বললেন, ‘লু-সেন বলে গেল, আজ এখানেই রাত্রিবাস করব আমরা। ‘ওরা’ দ্বীপ বেশি দূর নয়। দূরে কালো মতন একটা বিন্দু দেখা যাচ্ছে, ওটা একটা দ্বীপ। তার ওপাশেই ‘ওরা’ দ্বীপ। বিন্দুর মতো দ্বীপটায় ট্রাইবালদের বাস। এ সময় নাকি ও জায়গা অতিক্রম করা নিরাপদ নয়। তাই ভোরের জন্য অপেক্ষা করতে হবে।’

    সুদীপ্ত তাকাল দূরের দ্বীপটার দিকে। তার মাথায় সূর্য অস্ত যাচ্ছে। সুদীপ্তর চোখ গেল ডেকের কোনার দিকে। সেখানে একইভাবে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। তাকে দেখে বেশ কষ্ট হল সুদীপ্তর। এতটুকু ছেলে! কতই বা বয়স ওর? ভবিষ্যতের রুটি-রুজির জন্য এই বয়সে একলা অন্যের নৌকোয় তুলে দিয়ে গেল ওর বাবা।

    আলাপ জমাবার জন্য সুদীপ্ত এগিয়ে গিয়ে পিঠে হাত রাখতেই চমকে উঠে মুখ ফেরাল ছেলেটা। ইন্দোনেশিয়ার স্থানীয় ভাষা বাহাসা। সুদীপ্ত জানে না সে ভাষা

    বই দেখে কাজ চালানোর মতো কিছু বাহাসা বাক্য শিখেছেন হেরম্যান। তিনি বাহাসায় তার নাম জিজ্ঞেস করলেন। কিন্তু জবাব মিলল না। কিছুক্ষণ হেরম্যানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ছেলেটা দূরের দ্বীপের দিকে আঙুল তুলে দেখাল। তারপর ভেক পেরিয়ে, তাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল সে ঘরে গিয়ে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামল সমুদ্রের বুকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সূর্যমন্দিরের শেষ প্রহরী – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }