Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    শেরা মন্দিরের সিংহ মানুষ – ৪

    ভোরের আলো ছড়িয়ে পড়েছে প্রাচীন স্থাপত্যগুলোর ওপর। হাজার হাজার বছর ধরে এই প্রাচীন নগরী এমন কত সূর্যোদয় দেখেছে কে জানে! প্রাচীন মিশরীয় সভ্যতার কত উত্থান-পতনের সাক্ষী চারপাশে ছড়িয়ে থাকা এই সব মূর্তি, স্তম্ভ, দেওয়ালগুলো! হাজার হাজার বছর আগে হয়তো সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলতানে মুখরিত হয়ে উঠত এ নগরী। মন্দির থেকে ভেসে আসত মিশরীয় পুরোহিতদের মন্ত্রোচ্চারণের শব্দ, শোনা যেত সৈনিকদের পদধ্বনি, রথের চাকার ঘড়ঘড় শব্দ। সোনার সর্পখোদিত ফারাওদের সোনার উষ্ণীষে, রানিদের অঙ্গ-আভরণে ঝিলিক দিত প্রভাতি সূর্য। কখনো কখনো নগরীর ভিতর থেকে ভেসে আসত খাঁচায় বন্দি পোষা সিংহ বা অন্তঃপুরে শিকলবন্দি রানিদের পোষা চিতাবাঘের ডাক, নতুন সূর্যের আলো ডানায় মেখে নেবার জন্য আকাশে উড়িয়ে দেওয়া হত বাজপাখি। সেসব দিন এখন সুদূর অতীত। শুধু মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জীর্ণ পাথরগুলো।

    নগরীর ভিতর এগোচ্ছিল সুদীপ্তরা। হুইল চেয়ারে ডক্টর টিউনিসকে নিয়ে এগোচ্ছিল মোগাবো। তার পাশাপাশি হাঁটছিল সুদীপ্তরা। এগোতে এগোতে ডক্টর বললেন, ‘রানি শেবা বা শিবার কথা হয়তো আপনারা জানেন। বাইবেলে বর্ণিত আছে তাঁর কথা। জ্ঞানী রাজা সলেমনের বুদ্ধিমত্তার ওপর পরীক্ষা নিয়েছিলেন। সলেমন ছিলেন ইজরায়েলের রাজা। কিন্তু রানি শেবা বা শিবার রাজ্য কোথায় ছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেন শেবার রাজধানী ছিল লোহিত সাগরের তীরে আরবে। আবার কেউ কেউ বলেন তিনি ছিলেন মিশরীয়। রাজা সলেমনের প্রথম পত্নী ছিলেন মিশরীয় আরবি পুঁথিতে উল্লেখ আছে সলেমনের প্রথম স্ত্রী ছিলেন মিশরীয় এবং সেই স্ত্রী নাকি শেবা। প্রচুর ধন-সম্পত্তির অধিকারিণী ছিলেন তিনি। আরবীয়ন ও ব্যবলীয়ন পুঁথিতে আবার শেবাকে একজন জাদুকরী বা মায়াবী রূপে চিত্রিত করা হয়েছে। যাই হোক অনেকে আবার মনে করেন ইয়েমেনের মতো এখানেও আস্তানা ছিল শেবার। তিনি এখানেই তাঁর সম্পত্তি অর্থাৎ সোনাদানা লুকিয়ে রেখে যান। এখানে পাথরের গায়ে খোদিত কিছু হিয়ারেগ্লিফিকেও ওই বক্তব্যের সমর্থনে ইঙ্গিত মিলেছে।’

    কথা বলতে বলতে সুদীপ্তরা হাজির হল এক জায়গাতে। সে জায়গাতে একসময় সম্ভবত একটা তোরণ ছিল। তা আজ ভেঙে পড়েছে। দু-পাশের স্তম্ভ দুটোই শুধু দাঁড়িয়ে আছে। আর তার গায়ে দাঁড়িয়ে আছে দুটো প্রাচীন মূর্তি। অন্তত ত্রিশ ফুট উঁচু হবে মূর্তি দুটো। তাদের দেহ সিংহর, মুখ মানুষের। সিংহ-মানুষ! বা দণ্ডায়মান ফিংস। ডক্টর বললেন, ‘এই মূর্তি দুটো এই প্রাচীন নগরীর পাহারাদার। সিংহ-মানুষ। আপনাদের বলছিলাম না, প্রাচীন জনশ্রুতি একসময় সিংহ-মানুষরা এ নগরী পাহারা দিত!’

    এগোতে থাকল সুদীপ্তরা। অসংখ্য প্রাচীন মূর্তি ছড়িয়ে আছে চারপাশে। মরুঝড়ে, কালের প্রকোপে তাদের অনেকেরই অঙ্গপ্রত্যঙ্গ খসে পড়েছে। তাদের মধ্যে কোনোটা ভেড়ার দেহঅলা হ্যাথোরের, কোনোটা বা সূর্যদেব ‘আমনের’, কোনোটা বা কুকুরমুখী দেবতা অনুবিসের। ডক্টর টিউনিস বুঝিয়ে দিতে লাগলেন সবকিছু। পাথুরে পথ সোজা এগিয়েছে খণ্ডহর নগরীর ভিতর। পাথুরে মাটিতে আজও জেগে আছে কয়েক হাজার বছরের প্রাচীন ধাতুর বেড়ি পড়ানো রথের চাকার ঘষটানির দাগ! ডক্টর টিউনিস সেটা দেখালেন সুদীপ্তদের। একসময় সুদীপ্তরা দেখতে পেল ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে বিরাট বড় এক প্রাচীন কাঠামো। রোদে পোড়া ধূসর রঙের ঘাসবন তার চারপাশে। মোগাবো এবার তার কাঁধ থেকে রাইফেলটা খুলে নিল। সুদীপ্ত খেয়াল করল হেরম্যান মুহূর্তের জন্য হাত দিলেন কোমরে। ওখানে জামার নীচে তাঁর রিভলভারটা রাখা আছে। ডক্টর টিউনিস আঙুল তুলে দেখিয়ে বললেন, ‘ওই হল, রানি শেবার মন্দির।’

    সুদীপ্তরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল সে জায়গাতে। বিশাল পাথুরে চত্বরের মধ্যে দাঁড়িয়ে আছে মন্দিরটা। বিরাট বিরাট থাম ধরে রেখেছে মন্দিরের ছাদটাকে। থামের গায়ে আঁকা আছে সিংহ-মানুষের মূর্তি। কালের প্রকোপে কিছুটা ক্ষয়ে গেলেও তাদের চিনতে অসুবিধা হচ্ছে না। শেবার মন্দির থেকে আরও বেশ কিছুটা দূরে ঘাসবনের মধ্যে দূর থেকে চোখে পড়ছে আর একটা জীর্ণ মন্দির। সুদীপ্ত জিজ্ঞেস করল, ‘ওই স্থাপত্যটা কী?’

    ডক্টর টিউনিস জবাব দিলেন, ‘ওটা দেবী থেট’ বা ‘থথের’ মন্দির। প্রাচীন মিশরীয়দের জ্ঞান ও জাদুবিদ্যার দেবী ছিলেন তিনি। তবে ওখানে এখন আর ঢোকা যায় না। একেবারে ধ্বংসস্তূপ। রানি শেবা দেবী থথ-এর উপাসক ছিলেন।’

    শেবার মন্দিরের দিক থেকে মানুষ সমান ঘাসবন চলে গেছে থথ মন্দিরের দিকে। মোগাবো একবার সতর্কভাবে রাইফেল উঁচিয়ে দেখে নিল সেদিকটা। তারপর চত্বর পেরিয়ে তারা প্রবেশ করল মন্দিরের ভিতর। অসংখ্য স্তম্ভ ধরে রেখেছে বিরাট ছাদটাকে। ভাঙা ছাদের ছিদ্র গলে সূর্যকিরণ ঢুকছে, তবুও বিরাট বিরাট থামের আড়ালে অন্ধকার খেলা করছে। একটা বেশ গা-ছমছমে পরিবেশ মন্দিরের ভিতর। প্রথমে একটা বেশ বড় হলঘর। তার ঠিক মাঝখানে উঁচু বেদিতে পাশাপাশি বসে আছেন এক রাজা ও তাঁর রানি। আর সেই বেদির ঠিক নীচে নতজানু ভঙ্গিতে বসে আছে দু-জন সিংহ-মানুষ। ডক্টর টিউনিস বললেন, ‘অনেকের অনুমান এটা রাজা সলেমন ও রানি শেবার মূর্তি। লক্ষ করে দেখুন, রাজার মুকুটটা মিশরীয় ফারাওদের মতো নয়, অন্য ধরনের। এ জন্যই এমন ধারণা করা হয়।’

    মন্দিরের ভিতর ঘুরতে করল সুদীপ্তরা। অস ঘর। এখানে-ওখানে ছড়িয়ে আছে অসংখ্য মূর্তি। নানা বিচিত্র ভঙ্গি তাদের। কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে। কোনোটা ফ্যারাওয়ের, কোনোটা পাথরের, কোনোটা আমনের। দেওয়ালে প্যানেলের গায়েও রয়েছে অসংখ্য চিত্রলিপি। সুদীপ্ত ক্যামেরা বার করে ছবি তুলতে শুরু করল। নানা ধরনের বিচিত্র সব ছবি। মিশরীয়দের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে, তাদের রাজসভা, বিচারসভা, মায় শেষযাত্রার দৃশ্য অব্দি। তাদের কিছু অংশ খসে পড়লেও বা বিবর্ণ হলেও মহাকাল তাদের সম্পূর্ণ গ্রাস করে নিতে পারেনি। হাত দিয়ে ঘষে ধুলোর আবরণ একটু সরালেই তার আড়াল থেকে ঝিলিক দিচ্ছে ছবির উজ্জ্বল সোনালি বা নীল রং। ছবি আঁকার সময় এ দুটো রঙের খুব বেশি ব্যবহার করত সে সময়ের মানুষরা।

    হেরম্যান ডক্টর টিউনিসকে বললেন, ‘আপনি হিয়ারোগ্লিফিক পড়তে জানেন?’

    তিনি হেসে জবাব দিলেন, ‘কিছুটা পারি। সবটা নয়। কারণ এই চিত্রভাষা এক এক সময় এক এক ভাবে লেখা হয়েছে। ফরাসি পণ্ডিত শ্যাপলিয় প্রথম এই বর্ণমালার পাঠোদ্ধার করেন ‘রোসেটা স্টোন’ থেকে। ওই পাথরটা নেপোলিয়নের মিশর অভিযানের সময় তাঁর এক সেনাপতি কুড়িয়ে পেয়েছিলেন।’

    কথা বলতে বলতে ডক্টর টিউনিসের হুইল চেয়ার দাঁড়িয়ে পড়ল এক জায়গাতে। দেওয়ালের দিকে তাকিয়ে তিনি বললেন, ‘ওই ছবিটা খুব গুরুত্বপূর্ণ, ওটা দেখুন।—’

    একদিকে দেওয়াল জুড়ে বিরাট একটা ছবি। এক রাজা ও তার রানি তাঁদের ভৃত্য পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁদের একজন ভৃত্যের হাতে শিকল বাঁধা বেশ কয়েকটা ছোট ছোট প্রাণী। কুকুরের মতো তারা বসে আছে পায়ের কাছে। একজন রানির পা চাটছে। তাদের দেহ সিংহর, মাথাটা বাচ্চা ছেলের!

    ছবিটা দেখার পর ডক্টর টিউনিস বললেন, ‘এই সিংহ-মানুষরা সম্ভবত দেবতা ছিল না। তাহলে এদের হীনভাবে চিত্রিত করা হত না। কারণ, মিশরের রাজা-রানিদের মধ্যেও ধর্মভাব প্রবল ছিল। এ ধরনের প্রাণীর নিশ্চিত উপস্থিতি ছিল সে সময়। কল্পিত প্রাণী ছিল না তারা। আপনাদের অন্য একটা জায়গাতে এবার নিয়ে যাব।’ কিছুক্ষণের মধ্যেই তিনি এরপর হাজির হলেন মন্দিরের পিছন দিকে। জায়গাটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশেপাশে ঘাসের জঙ্গল। একটা ছাদহীন কাঠামো শুধু দাঁড়িয়ে আছে। অদ্ভুত কাঠামো। তার দেওয়ালের পরিবর্তে রয়েছে পাথরের লম্বা লম্বা শিক বা দণ্ড। ঠিক যেন এটা ছিল পাথরের তৈরি বিরাট খাঁচা বা গরাদ ঘর। মাথার ওপরটাও পাথরের শিকের ছিল। সেগুলো অবশ্য খসে পড়েছে। ঘরটাতে সুদীপ্তদের নিয়ে ঢুকলেন ডক্টর। তাঁর ইঙ্গিতে মোগাবো মেঝের ওপর এক জায়গাতে ধুলো সরাতেই সেখানে ফুটে উঠল বেশ কিছু পায়ের ছাপ। আরও এক জায়গার ধুলো সরাতেই একই রকম ছাপ বেরিয়ে এল। থাবাঅলা পায়ের ছাপ। পাথর খোদিত ছাপ। হেরম্যান নীচু হয়ে বসে সেই প্রাচীন ছাপগুলো পরীক্ষা করে বললেন, ‘সিংহর পায়ের ছাপ!’

    টিউনিস হেসে বললেন, ‘সিংহ নয়, সিংহ-মানুষের পায়ের ছাপ। এই মন্দির পাঁচ হাজার বছরের প্রাচীন। ঘরের মেঝেতে নরম স্যান্ডস্টোনের গুঁড়োর প্রলেপ দেওয়া হত। সেই নরম কাঁচা মেঝেতে আঁকা হয়ে গেছিল তাদের পায়ের ছাপ। সিংহর পরিবর্তে সিংহ-মানুষ বলছি কারণ, ঘরের কোনায় মাটিতে গাঁথা ওই পাথরের জলের পাত্রটা দেখুন। সিংহ শ্রেণির প্রাণীরা সাধারণত জল চেটে খায়। ওই পাত্রে মুখ ডুবানো যেত না, জল অন্য কোনো ছোট পাত্রে তুলে পান করতে হত, নিছক সিংহর পক্ষে যা সম্ভব নয়। এ মন্দিরের একটা ঘরে ঠিক এ জায়গায় ছবি আছে। যেখানে দেখানো হয়েছে এখানে এই ঘরে বেশ কয়েকটা সিংহ-মানুষ বসে আছে।’

    কথা বলছিলেন মিস্টার টিউনিস। কিন্তু হঠাৎ একটা অস্পষ্ট শব্দ শুনে তাঁর কথা থেমে গেল। কিছুটা তফাতে একটা থামের গায়ের ঘাসের বন যেন দুলে উঠল। মোগাবো সঙ্গে সঙ্গে রাইফেল তাগ করল সে দিকে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। ঝোপটা আবার দুলে উঠল। আর তারপরই থামের আড়াল থেকে বেরিয়ে এল একটা লোক। তার কাঁধে রাইফেল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }