Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    শেরা মন্দিরের সিংহ মানুষ – ৯

    মাটির তলায় হলেও ঘরটা বেশ বড়। সিঁড়ি যেদিকে তার ঠিক উল্টোদিকের দেওয়ালের মাথার কাছে গোলাকার একটা গর্ত আছে। ফোকরটা সম্ভবত ঘরের বাইরে মাটির সমতলের কিছুটা ওপরে অবস্থিত। বাইরের পৃথিবীর আলো আসছে সেখান দিয়ে। ওই ফোকর দিয়ে মানুষ গলতে পারে ঠিকই, কিন্তু সেটা এতটাই ওপরে যে সুদীপ্ত বা হেরম্যান কেউ কারো কাঁধে চেপেও তার নাগাল পাবে না। মসৃণ দেওয়াল বেয়েও সেই ফোকরের কাছে পৌঁছানো অসম্ভব।

    সিঁড়ির ধাপে কিছুক্ষণ বসে থাকার পর নীচে মাটিতে নেমে সুদীপ্তরা ঘুরে ঘুরে ঘরটা দেখতে লাগল। নিরেট পাথুরে দেওয়াল, বাইরে যাবার কোনো পথ নেই। দেওয়ালের গায়ে চিত্রিত প্রাচীন ফিংসের মূর্তিগুলোর ঠোঁটের কোণে রহস্যময় হাসি। জোড়া জোড়া চোখ দিয়ে তারা যেন দেখছে সুদীপ্তদের। সুদীপ্ত বলল, ‘ডক্টর টিউনিস আমাদের এভাবে আটক করলেন কেন? ওঁর মতলবটা কী?’

    হেরম্যান গম্ভীরভাবে জবাব দিলেন, ‘সঠিক ধারণা আমার নেই। তবে এই বিপদের মধ্যেও টিউনিসের কথা শুনে আমার একটা ধারণা হচ্ছে। সিংহ-মানুষের ব্যাপারে উনি নিশ্চিতভাবে কিছু জানেন। হয়তো বা এ তল্লাটে সত্যিই সিংহ-মানুষ আছে। জঙ্গলাকীর্ণ এই প্রাচীন নগরীর এই ভূগর্ভস্থ কুঠুরি যতটা অপরিচ্ছন্ন হবার কথা ততটা কিন্তু নয়।’ ঘরের এককোণে একটা লাঠির মাথায় আধপোড়া একটা মশাল পড়ে থাকতে দেখে সুদীপ্তরা বুঝতে পারল, এ ঘরে ডক্টর টিউনিস বা অন্য কারো যাওয়া-আসা আছে। মশালটা হাতে নিয়ে দেখছিল সুদীপ্ত, হঠাৎ হেরম্যান মাটির ওপর ঝুঁকে পড়ে সুদীপ্তকে বললেন, ‘আশ্চর্য ব্যাপার দেখো!’ মাটির ওপর যেখানে দেওয়ালের মাথার ফোকর গলে আলোকরশ্মি এসে পড়েছে। সেই আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে মেঝের নরম ধুলোর ওপর মানুষের পায়ের ছাপের পাশাপাশি জেগে আছে সিংহর থাবার দাগ!

    সুদীপ্ত বলে উঠল, ‘এ ঘরে সিংহ আর মানুষ দু-ধরনের প্রাণীরই আনাগোনা আছে নাকি? নাকি এ একজনেরই পায়ের ছাপ! আফ্রিকানদের প্রবাদ সত্যি! সিংহ-মানুষ দুটো রূপই ধারণ করতে পারে!’

    হেরম্যান বললেন, ‘কে জানে! তবে আপাতত আমাদের ডক্টর টিউনিসদের পুনঃআগমনের প্রতীক্ষা করা ছাড়া কোনো কাজ নেই। তবে রিভলভারটা সঙ্গে আছে। সেটার উপস্থিতি ওদের জানা নেই। আমার ধারণা যে এখানে আমাদের আটকে রেখে তিলে তিলে মারার জন্য সে আমাদের বন্দি করেনি। সে বা মোগাবো আসবে। তখন একটা লড়াই দেওয়া যাবে।’

    সুদীপ্তরা নিজেদের পূর্ব অভিযানের অভিজ্ঞতায় দেখেছে যে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হলে অন্য প্রসঙ্গে আলোচনা করলে কাজ দেয়। এর আগে বেশ কয়েকবার ‘ক্রিপটিড’ বা ‘গল্পকথার প্রাণীর’ খোঁজে পৃথিবীর বিভিন্ন প্রান্তে হেরম্যানের সঙ্গী হয়েছিল সুদীপ্ত। অনেক বিপদের সাক্ষীও থেকেছে। এবারই বরং নিছক মিশর ভ্রমণে এসে বিপদে জড়িয়ে পড়ল তারা। কখনো তারা গেছে নেপাল-হিমালয়ের প্রাচীন বৌদ্ধমঠে ‘বরফদেশের ছায়া মানুষ’ বা ‘ইয়েতি’র খোঁজে, কখনো ইন্দোনেশিয়ায় ‘সুলাদ্বীপের সোনার ড্রাগন’কে খুঁজতে, আবার টাঙ্গানিকার তীর ধরে গ্রেট রিফট্ অতিক্রম করে অভিযানে সামিল হয়েছে শ্বাপদসঙ্কুল আফ্রিকার গহীনতম প্রদেশে ‘বুরুন্ডির সবুজ মানুষ’-এর খোঁজে। এসব অভিযান সুদীপ্তদের শিখিয়েছে প্রচুর। কতবার যে তারা দুজন মৃত্যুকে ফাঁকি দিয়েছে তার হিসাব নেই। সেসব ঘটনা ভবিষ্যতে মনকে আরও দৃঢ় করেছে। মাটির নীচের প্রাচীন কুঠুরিতে বসে সে সব গল্পই করে চলল তারা। বাইরে সময়ও এগিয়ে চলল তার সঙ্গে।

    দুপুর আর বিকালে পালা করে ঘণ্টাখানেক ঘুমিয়ে নিল দুজন। সুদীপ্ত যখন ঘুম থেকে উঠল তখন ঘরটা প্রায় অন্ধকার হয়ে এসেছে। বাইরের পৃথিবীতে সূর্য ডুবছে। সারা দিন তারা কাটিয়ে দিল মাটির নীচে। হেরম্যান বললেন, ‘রাতটা সতর্ক থাকতে হবে। হয়তো তারা আসবে। সঙ্গে দেশলাই আছে। মশালটা জ্বালানো যেতে পারে, তবে এখন নয়। কারণ, মাটির নীচে বাতাস ভারী হয়ে যেতে পারে তাতে। শ্বাস নিতে সমস্যা হবে।’

    কিছুক্ষণের মধ্যেই বাইরে সূর্য ডুবে গেল। ঘরটা ঢেকে গেল অন্ধকারে। এক দুঃসহ অন্ধকারে চুপচাপ বসে রইল দুজন। সুদীপ্তর মনে হতে লাগল, এ অন্ধকার যেন কোনোদিন কাটবে না! অন্তহীন এ অন্ধকারে ধীরে ধীরে শেষ হয়ে যাবে তারা। একএকটা মুহূর্ত যেন এক-একটা ঘণ্টার মতো ভারী। পাঁচ হাজার বছরের প্রাচীন নগরীর মৃত্যুকূপে আটকে পড়েছে তারা।

    কিন্তু একসময় আবার অন্ধকার ধীরে ধীরে কাটতে শুরু করল। বাইরে চাঁদ উঠছে। সেই আলো ঢুকছে ঘরেও। মিশরীয়দের স্থাপত্য-কৌশল সত্যিই আশ্চর্য ছিল সে সময়। নইলে মাটির নীচে চাঁদের আলো ঢোকার কথা নয়। ঘরের ভিতরটা মোটামুটি স্পষ্ট হয়ে গেল। ফোকরের আলোক উৎসর দিকে তাকিয়ে হেরম্যান বললেন, ‘আজ বোধ হয় পূর্ণিমা!’ পাথুরে মেঝেতে বসে, সিঁড়ির মাথার পাথর সরানোর কোনো শব্দ বা টিউনিসের ফেরার কোনো শব্দর প্রতীক্ষা করতে লাগল তারা।

    ঘণ্টাতিনেক নিস্তব্ধভাবেই কেটে গেল। তারপর একটা অস্পষ্ট খসখস শব্দ শোনা গেল। সুদীপ্তরা বুঝতে পারল শব্দটা আসছে সিঁড়ির মাথা থেকে নয়, দেওয়ালের মাথার ফোকর থেকে। সম্ভবত বাইরে ওখানে কেউ ঘুরে বেড়াচ্ছে। কে ও? সুদীপ্তরা উঠে দাঁড়িয়ে তাকিয়ে রইল সেই ফোকরের দিকে। হ্যাঁ, শব্দটা হচ্ছেই!

    মিনিটখানেক মাত্র। হঠাৎই যেন ফোকরের আলোটা ঢেকে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। বিস্মিত সুদীপ্তরা দেখল তার ভিতর দিয়ে ভিতরে উঁকি দিচ্ছে বিরাট বড় একটা মাথা! সিংহ! সিংহর মাথা! ওপর থেকে সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে তাদের দিকে! প্রাণীটা একবার মুখটা ফাঁক করল। অন্ধকারের মধ্যে ঝিলিক দিয়ে উঠল তার হিংস্র দাঁতগুলো। তার মুখের জান্তব দুর্গন্ধ মাটিতে দাঁড়িয়েও টের পেল তারা। হতভম্ব সুদীপ্তরা দেখতে লাগল তাকে। কালো কেশরঅলা বিরাট একটা সিংহর মাথা! সিংহটা এরপর কয়েক মুহূর্তের জন্য মাথা সরিয়ে নিল। আবার আলোয় ভরে উঠল ঘর। সুদীপ্ত খেয়াল করল হেরম্যানের হাতে রিভলভার উঠে এসেছে।

    দ্বিতীয়বার মাথা ঢোকাল সিংহটা। চোখে সেই জ্বলন্ত দৃষ্টি। টপ্ করে সুদীপ্তর হাতে একফোঁটা গরম জল পড়ল। সিংহর লালা। কী বীভৎস দুর্গন্ধ! সারা গা গুলিয়ে উঠল সুদীপ্তর। আর এরপরই সে খেয়াল করল পশুটা তার মাথার সঙ্গে সামনের থাবা দুটোও ভিতরে ঢোকাচ্ছে। হেরম্যান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘ওর মতলব ভালো নয়। ও গুঁড়ি মেরে ফোকর দিয়ে নীচে নামার চেষ্টা শুরু করেছে! ও ভিতরে চলে আসতে পারে। ওকে থামাতে হবে।’ এই বলে হেরম্যান তাঁর রিভলভার তুললেন সেই জন্তুকে ” লক্ষ করে।

    খট্! খট! ট্রিগার টানার দুটো ধাতব শব্দ হল মাত্র, গুলি বেরোল না! তেম্যান তাড়াতাড়ি রিভলভারটা পরীক্ষা করে বললেন, ‘সর্বনাশ! ডক্টর টিউনিস আমাদের চেয়ে অনেক বেশি চালাক। সকালে আমাদের অনুপস্থিতির সুযোগে তিনি রিভলভার থেকে গুলি সরিয়ে নিয়েছেন!’ সিংহটা একটা চাপা ‘গ-র-র’ শব্দ করল। হয়তো সে নিজের ভাষায় বিদ্রুপ করল সুদীপ্তদের অবস্থা দেখে। একটা পা-ও সে গলিয়ে ফেলেছে। হেরম্যান আর সময় নষ্ট না করে চিৎকার করে উঠলেন, ‘মশালটা জ্বালাতে হবে। ওটা দিয়ে ওকে ঠেকাবার চেষ্টা করতে হবে।’

    সুদীপ্ত মশালটা উঠিয়ে আনল, সৌভাগ্যক্রমে সেটা জ্বলেও উঠল। সিংহটা গজরাতে শুরু করেছে, সম্ভবত সে বুঝতে পারছে মানুষগুলো তাকে আটকাবার কোনো বন্দোবস্ত করছে। সে-ও দ্রুত ফোকর দিয়ে তার দেহটাকে গলাবার চেষ্টা করতে লাগল।

    বেশ জ্বলে উঠল মশালটা। আলোকিত হয়ে উঠল সারা ঘর। সেই আলোতে সিংহটাকে আরও হিংস্র দেখাচ্ছে। কুচকুচে কালো কেশর ফোলানো মাথা, হিংস্র সবুজ চোখ দুটো যেন প্রবল জিঘাংসায় মরকত মণির মতো জ্বলছে, তীক্ষ্ণ ছুরির ফলার মতো ভয়ংকর দাঁতগুলো যেন সেই মুহূর্তেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে চাচ্ছে সুদীপ্তদের।

    মশালটা ঠিকভাবে জ্বলে ওঠার পরই সুদীপ্তরা চোখের ভাষাতে নিজেদের কর্তব্য ঠিক করে ফেলল। হেরম্যান ঠিক ফোকরটার নীচে দেওয়াল ধরে মাটিতে বসে পড়লেন। সুদীপ্ত মশালটা ধরে হেরম্যানের কাঁধের ওপর উঠে দাঁড়াল। পাঁচ ফুট লম্বা লাঠির আগায় দাউ দাউ করে জ্বলছে মশালটা। সুদীপ্ত তাঁর কাঁধে পা রাখার পর দেওয়াল ধরে ধীরে ধীরে উঠে দাঁড়াতে শুরু করলেন হেরম্যান। মশালের আলোতে সিংহটার মুখের ভিতর আল-জিভটা পর্যন্ত দেখতে পাচ্ছে সুদীপ্ত। তার শ্বাসের গরম হলকা পর্যন্ত সে টের পাচ্ছে! লম্বা জিভ থেকে টপটপ করে লালা খসে পড়ছে সুদীপ্তর গায়ে। আর দেরি করা যাবে না। সিংহটা তার দ্বিতীয় পা’টা প্রায় গলিয়ে ফেলেছে ভিতরে। ওটা ভিতরে ঢোকাতে পারলেই দেহটা ভিতরে ঢোকাতে কোনো সমস্যা হবে না। সে নেমে আসবে নীচে। তারপর?

    সুদীপ্ত মুহূর্তের জন্য চোখ বন্ধ করে প্রস্তুত হল ঘটনাটা ঘটাবার জন্য। তারপর হাত উঁচু করে জ্বলন্ত মশালের আগাটা ঢুকিয়ে দিল সিংহর করাল মুখগহ্বরে।

    প্রচণ্ড গর্জনে থরথর করে কেঁপে উঠল সারা ঘর। মাথার ওপর থেকে পলেস্তরা খসে পড়ল। সিংহটা মুহূর্তের মধ্যে সেই ফোকর থেকে টেনে হিঁচড়ে নিজের দেহটাকে বাইরে বার করে নিল। তার ক্রুদ্ধ গর্জনে বাইরেটাও যেন কেঁপে উঠল বেশ কয়েকবার। পাতালঘরে দাঁড়িয়ে সুদীপ্তরা শুনল সে শব্দ। তারপর একসময় সব কিছু নিস্তব্ধ হয়ে গেল।

    নিস্তব্ধতা ভঙ্গ করে হেরম্যান বললেন, ‘ইতে পারে এটা সেই সাথীহারা সিংহটা। আবার এমনও হতে পারে এটা হয়তো ডক্টর টিউনিসের পোষা কোনো সিংহ। ঘরে সিংহ ঢুকিয়ে তিনি মারতে চেয়েছিলেন আমাদের। হয়তো প্রাচীনকালে এই গুপ্ত কুঠুরিতে ওই ফোকর দিয়ে এভাবেই সিংহ ঢুকিয়ে মারা হত বন্দিদের। তারপর কফিনের পাথরটা সরিয়ে আবার প্রাণীটাকে বাইরে বার করে নিয়ে যাওয়া হত। হতভাগ্য বন্দির পরিণতি কেউ জানত না। শুধু জিভ চাটতে চাটতে সিংহটা মন্দির ছেড়ে বেরোত।’ এরপর কিছুক্ষণ ভেবে নিয়ে হেরম্যান বললেন, ‘আমার প্রথম অনুমানটাই ঠিক। ওটা সাথীহারা সিংহটাই। ডক্টর টিউনিস আমাদের খুন করতে চাইলে সিংহ পাঠিয়ে খুন করতেন না। ওই ফোকর দিয়ে মোগাবো তার রাইফেলের নলটা ভিতরে ঢোকালেই কাজ মিটে যেত। তবে সিংহটা নিশ্চয়ই আর দ্বিতীয়বার ওপথে ফিরে আসবে না। আগুনকে শ্বাপদ প্রাণীরা এমনিতেই ভয় পায়। তারপর আগুনের আঘাতে সে নিশ্চয়ই কম-বেশি আহত হয়েছে। সিংহর ভয় থেকে আপাতত আমরা নিরাপদ। আপাতত ডক্টর টিউনিস কখন আসে দেখা যাক। মশালটা আপাতত নিভিয়ে দাও। কার্বন ছড়াচ্ছে। শেষকালে না এর জন্য মরতে হয়!’

    মশাল নিভিয়ে দিল সুদীপ্ত। আবার চাঁদের আলোতে আলোকিত হল ঘর। সিংহর ঘটনার আকস্মিকতা একটু স্তিমিত হবার পর একসময় হেরম্যান বললেন, জানো, পিরামিডের নীচেও প্রাচীন গুপ্তকক্ষে সারকোফেগাস অর্থাৎ কফিন রাখার পাথরের আধারের ওপরও এমনই পূর্ণিমার চাঁদের আলো এসে পড়ত। অথচ বাইরে থেকে দেখে তা বোঝার উপায় ছিল না। রানি হাটশেপমুট, বা বালকরাজা তুতেনখামেনের সমাধিতেও নাকি এ ব্যবস্থা ছিল। দেবীমায়ের উপাসকদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কত উন্নত ছিল ভাবো!

    একসময় পুরো চাঁদটাই তারা দেখতে পেল সেই গহ্বর দিয়ে। সোনার থালার মতো, ছবির বইতে দেখা প্রাচীন মিশরীয় রানিদের সোনার মুকুটে বসানো স্বর্ণবলয়ের মতো চাঁদ। সুদীপ্তরা তাকিয়ে রইল সেদিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }