Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    সুন্দাদ্বীপের সোনার ড্রাগন – ৪

    জাঙ্ক থেকে নেমে হাঁটুজল পেরিয়ে পারে উঠল সুদীপ্তরা। জাঙ্কের থেকে সকলেই নামল। সেই ছেলেটার কোমরে দড়ি বেঁধে লু-সেন তাকে নামাল। ছোট ছেলেটার চোখে-মুখে আতঙ্কের ছাপ। হেরম্যান পারে উঠে সালুইনকে বললেন, ‘ছেলেটাকে কি লু-সেন বেঁধেই রাখবে? আমার দেখতে খুব খারাপ লাগছে!’

    সালুইন বললেন, ‘ব্যাপারটা আমারও খারাপ লাগছে। কিন্তু উপায় নেই। এত বড় জঙ্গলে ও যদি পালিয়ে যায়, তা হলে খোঁজা মুশকিল হবে’

    জাঙ্কের নাবিকরা জিনিসপত্র সব নামিয়ে ফেলল। সুদীপ্তদের জিনিসপত্র তেমন নেই।

    দুটো রুকস্যাক, দিনকয়েকের মতো কিছু শুকনো খাবার, সামান্য পোশাক, ক্যামেরা, ছুরি, কাগজপত্র আর টুকিটাকি জিনিস। এ ছাড়া আছে একটা হালকা অথচ মজবুত তাঁবু।

    তটরেখার কিছু দূর থেকেই শুরু হয়েছে জঙ্গল। সালুইন বাইনোকুলার দিয়ে চারপাশ দেখে নেওয়ার পর সকলে জঙ্গলে ঢুকল। দলের সব শেষে সেই ছেলেটা আর তার কোমরের দড়ি হাতে লু-সেন। জঙ্গলের ভিতর বেশ কিছুটা এগোবার পর বিশাল একটা গাছের সামনে সালুইনরা থামলেন। গাছটা দেখে অবাক হয়ে গেল সুদীপ্ত। পাঁচজন মানুষও বেড় দিয়ে ধরতে পারবে না গাছটার গুঁড়ি। সেই গুঁড়ি যেন উপরে উঠে স্তম্ভের মতো আকাশকে ধরে রেখেছে।

    সালুইন বললেন, ‘ট্রপিক্যাল রেন ফরেস্টে এ ধরনের বড় গাছ দেখা যায়।’ তারপর হেরম্যানের উদ্দেশে বললেন, ‘আমি এখানে তাঁবু ফেলব। আপনারা এখানেই ফিরবেন।’ হেরম্যান বললেন, ‘ঠিক আছে। তা হলে এই কথাই রইল। তিনদিনের মধ্যে ফিরে আসব আমরা।’

    এর পর সালুইন আর লু-সেনের থেকে বিদায় নিয়ে এগোতে যাচ্ছিল সুদীপ্তরা। হেরম্যান সেই ছেলেটার পাশ দিয়ে যাওয়ার সময় তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভয় পেয়ো না। তোমার সঙ্গে আবার দেখা হবে।’ তিনি কথাগুলো ইংরেজিতেই বললেন, যা ছেলেটার বোঝার কথা নয়। কিন্তু কথাগুলো বলে তিনি যেই পা বাড়াতে গেলেন, হঠাৎ ছেলেটা হেরম্যানের কোটের প্রান্তটা খামচে ধরে উদ্ভট ভাষায় কী বলতে যেন শুরু করল। হেরম্যান দাঁড়িয়ে পড়লেন। ছেলেটার কথা হেরম্যান বা সুদীপ্তর বোধগম্য হচ্ছে না। সালুইন হেরম্যানের কোটটা ছাড়াবার জন্য ছেলেটার কাছে এগিয়ে এলেন। কিন্তু সে আরও জোরে চেপে ধরল কোটটা এবং চেঁচিয়ে হেরম্যানকে কী যেন বলার চেষ্টা করতে লাগল। লু-সেন এবার চিৎকার করে একটা হ্যাঁচকা টান দিল দড়িতে। সেই টানে হেরম্যানের কোট ছেড়ে মাটিতে ছিটকে পড়ল ছেলেটা।

    সুদীপ্ত তাড়াতাড়ি মাটি থেকে তাকে তুলে দাঁড় করাল। হেরম্যান বললেন, ‘না, ওর মাথা একদম খারাপ হয়ে গিয়েছে। ও আমাকে কী বলছিল?’

    লু-সেন বলল, ‘তেমন কিছু না। জল দেখে ও ভয় পেয়েছে। আপনারা যাত্রা শুরু করুন।’

    হেরম্যান বললেন, ‘ওকে বেশি বকাবকি করার দরকার নেই। ঘরবাড়ি ছেড়ে এত দূরে এসেছে তো!’

    ছেলেটা উঠে দাঁড়াবার পর আর কোনো কথা না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সুদীপ্তদের দিকে। হেরম্যান আর না দাঁড়িয়ে অরণ্যের ভিতরে ঢোকার জন্য সুদীপ্তকে নিয়ে এগোলেন।

    হেরম্যান বললেন, ‘আমার অভিযান এবার বিফলে যাবে না। মাঝেমধ্যে ভাবতে খুব খারাপ লাগে যে, প্রচলিত বিজ্ঞানের চর্চা যাঁরা করেন, তাঁরা আমাদের নিয়ে কত হাসাহাসি করেন! এ কাজে না আছে টাকাপয়সা, না আছে খ্যাতি।’

    সুদীপ্ত বলল, ‘তা হলে এ কাজ করেন কেন?’

    হেরম্যান জবাব দিলেন, ‘বলতে পারো, এটা একটা নেশা।’

    সুদীপ্ত বলল, ‘আচ্ছা, এসব জঙ্গলে সত্যিই কি সোনা লুকনো থাকতে পারে?’ হেরম্যান বললেন, ‘প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে সম্পদ লুকিয়ে থাকা অসম্ভব নয়। আসলে এসব নিয়ে নানা মিথ গড়ে ওঠে। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে হিন্দু ও বৌদ্ধদের আগমন ঘটে এসব অঞ্চলে। সুমাত্রা ও জাভা অঞ্চলে গড়ে ওঠে শ্রীবিজয় রাজ্য। দ্বাদশ শতাব্দীতে পূর্ব জাভার মাজাপাহিত হিন্দু রাজ্যের উত্থান হয়। শ্রীবিজয় রাজ্যের পতন ঘটে। বৌদ্ধদের প্রায় গোটা ইন্দোনেশিয়ায় কায়েম হয় মাজাপাহিতদের শাসন। কিন্তু ত্রয়োদশ শতাব্দীতে সুমাত্রায় আরবদের আগমন হয় এবং সেই সঙ্গে শুরু হয় মাজাপাহিতদের শাসন। শেষ পর্যন্ত অবশ্য আরবারই জয়ী হয়। প্রবাদ আছে, আরবদের আক্রমণে যখন মাজাপাহিতদের পতন ঘটতে চলেছে, তখন বরবুদুরের নির্মাতা শৈলেন্দ্রবংশীয় বৌদ্ধ রাজাদের বংশধররা ও যবদ্বীপের হিন্দু রাজারা নাকি দীর্ঘদিনের শত্রুতা ভুলে হাতে হাত মিলিয়ে তাদের সব সম্পদ কোনো এক অজানা দ্বীপে মন্দিরের মধ্যে লুকিয়ে ফেলেন। আশা ছিল, আরবরা চলে গেলে সেইসব সম্পদ ভাগ করে নেবেন। কিন্তু আরবদের পর একে-একে আসে পোর্তুগিজ-ওলন্দাজ-ইংরেজরা। সময়ের সঙ্গে-সঙ্গে নাকি হারিয়ে যায় সেই মন্দিরের ঠিকানা। তবে স্থানীয় লোকের বিশ্বাস, আজও নাকি অজানা মন্দিরে লুকোনো আছে সেই সম্পদ।’

    খবর আপনি জানলেন কীভাবে?’

    সুদীপ্ত আশ্চর্য হয়ে বলল, ‘এত বড় হেরম্যান বললেন, ‘প্রত্নবিদ রিচার্ডের লেখা থেকে জেনেছি। কথা প্রসঙ্গে রিচার্ড মন্দিরের গুপ্তধনের মিথের ব্যাপারটা উল্লেখ করেছেন।’

    সময়ের সঙ্গে-সঙ্গে জঙ্গল আরও গভীর হতে লাগল। টানা ঘণ্টাচারেক চলার পর দুপুরের খাবারের জন্য কিছুক্ষণ এক জায়গায় দাঁড়ালেন তাঁরা। ঠিক সেই সময় প্রথম একটা প্রাণী দেখল সুদীপ্তরা। অনেকটা শূকরের মতো দেখতে বড় প্রাণী। নাকটা শুঁড়ের মতো।

    হেরম্যান বললেন, ‘ও হল টেপির।’

    দুপুরের সামান্য কিছু আহারের পর আবার চলা শুরু হল। কিছু ম্যাকাও গোত্রের পাখিও এবার দেখা গেল যাত্রাপথে। বেলা চারটে নাগাদ হেরম্যান হিসেব করে দেখলেন, জঙ্গলের মধ্যে মাইল দশেক পথ পেরিয়ে এসেছেন। বললেন, ‘আরও এক ঘণ্টা চলব আমরা, তারপর তাঁবু ফেলব।’

    সুদীপ্ত জিজ্ঞেস করল, ‘আপনি যদি সোনালি কোমোডোর খোঁজ পান, কী করবেন?’ তিনি বললেন, ‘তাকে ধরা তো আমাদের পক্ষে সম্ভব নয়। তার ভিডিয়োগ্রাফি করে সভ্যসমাজে হাজির করব। ওর বাসস্থানও চিহ্নিত করব আমরা, যাতে ভবিষ্যতে লোকজন তাকে চাক্ষুষ করতে পারে। বিজ্ঞানীরা তো আবার চোখে না দেখলে কিছু বিশ্বাস করেন না!’

    আরও কিছুটা চলার পর হঠাৎই যেন থমকে দাঁড়ালেন হেরম্যান। সুদীপ্ত তাঁকে বলতে যাচ্ছিল, ‘কী হল?’

    কিন্তু তার আগেই তিনি আঙুল তুলে কী যেন দেখালেন। সেদিকে তাকাতেই চমকে উঠল সুদীপ্ত। কিছু দূরে একটা গাছের ফোকর থেকে উঁকি দিচ্ছে বিরাট বড় মানুষের একটা মাথা! দাঁত বের করে বিরাট মাথাটা যেন সুদীপ্তদের গিলে খেতে চাইছে। তারা এর পর তার দিকে এগিয়ে গেল। পাথরের তৈরি প্রাচীন রক্ষীমূর্তি। গাছের উপর থেকে নেমে আসা মোটা ঝুরির আড়ালে দেহটা এমনভাবে অদৃশ্য যে, শুধু তার ভয়ংকর মুখটাই নজরে আসছে। কালো পাথরের তৈরি রক্ষীমূর্তি, উচ্চতায় প্রায় পনেরো ফুট হবে। জায়গাটা ভালো করে দেখে হেরম্যান উৎফুল্লভাবে বললেন, ‘এটা দেখে মনে হচ্ছে প্রাচীন ধ্বংস্তূপের কাছাকাছি পৌঁছেছি আমরা। হয়তো কোনো তোরণ ছিল এখানে। সূর্য ডুবতে বেশি দেরি নেই। এখানে তাঁবু ফেলা যাক। কাল ভোর থেকে আবার অনুসন্ধান শুরু হবে।’

    মূর্তিটার কিছু দূরে একটা ফাঁকা জায়গা বেছে সুদীপ্তরা তাঁবু খাটিয়ে ফেলল। হেরম্যানের পরামর্শমতো শুকনো ডালপালা জোগাড় করে তাঁবু ঘিরে একটা প্রাচীরও দেওয়া হল। ধীরে-ধীরে বনে আলো কমে আসতে লাগল। রাতের খাওয়া সেরে সুদীপ্তরা তাঁবুতে ঢুকল। কিছুক্ষণের মধ্যেই সুদীপ্তর চোখে ঘুম নেমে এল।

    তখন সম্ভবত মাঝরাত। হেরম্যানের মৃদু ধাক্কায় ঘুম ভেঙে গেল সুদীপ্তর। হেরম্যান চাপা স্বরে বললেন, ‘বাইরে কিছু শুনতে পাচ্ছ?’

    সুদীপ্ত কান খাড়া করতেই শুনতে পেল সেই শব্দ। কেউ যেন বাইরে শুকনো পাতা মাড়িয়ে চলে-ফিরে বেড়াচ্ছে! কখনও তাঁবুর কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। কে ও? শব্দটা কিছুক্ষণ শোনার পর সুদীপ্তরা তাঁবুর দরজা ফাঁক করে বাইরে উঁকি দিল। চাঁদ উঠেছে। তার আলোয় সুদীপ্তদের নজরে পড়ল সেই বীভৎস মুখটা। অরণ্যের প্রাচীন প্রহরী সুদীপ্তদের তাঁবুর দিকে তাকিয়ে যেন এক রহস্যময় হাসি হাসছে। এরপর তারা দেখল, মূর্তির পায়ের কাছে গাছের গুঁড়ির নীচে ঘুরে বেড়াচ্ছে দু’জোড়া জ্বলন্ত চোখ! পাতা ভাঙার শব্দের সঙ্গে-সঙ্গে একটা হিসহিস শব্দও কানে আসছে সেদিক থেকে। হেরম্যান চাপাস্বরে বললেন, ‘ওগুলো কী অনুমান করতে পারছ?’

    সুদীপ্ত জবাব দিল, ‘হ্যাঁ, পারছি।’

    হেরম্যান টর্চ বের করলেন। তারপর সেই জায়গায় আলো ফেললেন।

    সুদীপ্তরা দেখল, হ্যাঁ, তাদের অনুমানই ঠিক। সেই আলোর মধ্যে ধরা পড়েছে দুটো জীবন্ত কোমোডো ড্রাগন! উজ্জ্বল আলোয় মনে হয়, তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছে। তারা তাকিয়ে আছে আলোর দিকে। মাঝেমধ্যে শুধু তাদের চেরা লম্বা জিভ মুখের বাইরে বের করছে। টর্চের আলোয় তাদের ভাঁটার মতো চোখ জ্বলছে। আকারে প্রাণী দুটো সম্ভবত ফুট ছ’য়েক হবে।

    হেরম্যান বললেন, ‘সম্ভবত খাবার খুঁজতে বেরিয়েছে ওরা।’

    টর্চের আলোয় বিস্ময়ের ভাব কাটিয়ে একটা প্রাণী হাঁ করল। মুহূর্তের জন্য তার মুখের ভিতরের সাজানো দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। সুদীপ্ত বলল, ‘প্রাণীগুলো আমাদের আক্রমণ করবে নাকি?’

    কিন্তু তারা কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে গাছের আড়ালে চলে গেল। তারা চলে যাওয়ার পর হেরম্যান বললেন, ‘ভোরের আলো ফুটলেই বেরিয়ে পড়ব আমরা। তবে আলো ফুটতে এখনও ঘণ্টাপাঁচেক বাকি। এ সময়টা ঘুমিয়ে নিই।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }