Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    সুন্দাদ্বীপের সোনার ড্রাগন – ৬

    গাছের গায়ে বাঁধা অবস্থায় বসে রইলেন হেরম্যান আর সুদীপ্ত।

    ‘এখন কী করবেন? এভাবে মৃত্যুই কি আমাদের ভবিতব্য?’ জিজ্ঞেস করল সুদীপ্ত। হেরম্যান বললেন, ‘দ্যাখো, মৃত্যু যেমন কঠিন ব্যাপার নয়, তেমন খুব সহজ ব্যাপারও নয়। তুমি ঘাবড়িও না, শেষ পর্যন্ত যদি অন্তিম পরিণতি নেমেও আসে, তবে তা আমাদের পক্ষে কম গৌরবজনক নয়। আমরা মরব বীরের মতো এই অজানা দ্বীপে।’ কথাগুলো বলে হাসলেন হেরম্যান।

    সুদীপ্ত বলল, ‘কিন্তু কোনো অভিযানে অর্ধেক পথে এভাবে মৃত্যু কি খুব ভালো?

    ওরা যেভাবে আমাদের রেখে গেল তাতে মুক্তির তো কোনো উপায় দেখছি না।’ হেরম্যান বললেন, ‘আমার পকেটে একটা বড় ছুরি আছে, তবে ওরা আমাদের হাত এমনভাবে বেঁধেছে যে…!’

    সুদীপ্ত বার কয়েক শরীরটাকে মুচড়ে চেষ্টা করল যদি কোনোভাবে বাঁধন খুলে বেরিয়ে আসা যায়। হেরম্যান চুপচাপ কী যেন ভাবছেন।

    কিছু দূরে মৃদু একটা শব্দ হল। সুদীপ্তরা দেখল, একটা ঝোপ হঠাৎ দুলে উঠল । কী ওখানে? ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল একটা কোমোডো! হেরম্যান চাপাস্বরে বললেন, ‘মড়ার মতো চুপচাপ থাকো। ও আক্রমণ করতে এলে একসঙ্গে চিৎকার করে ঘাবড়ে দিতে হবে।’

    ড্রাগনটা দেখছে সুদীপ্তদের। মাঝে-মাঝে লম্বা জিভ মুখের বাইরে বের করছে। মাঝারি আকারের কোমোডো। প্রাণীটা কিন্তু একটু এগিয়েই থমকে দাঁড়াল। তারপর সুদীপ্তদের কিছুটা দূর দিয়ে অন্য একটা গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। প্রাণীটা দূরে চলে যাওয়ায় সুদীপ্ত জিজ্ঞেস করল, ‘ও চলে গেল কেন?’

    হেরম্যান বললেন, ‘এত সুন্দর খাবার মজুত আছে দেখে মনে হয় বন্ধু-বান্ধবদের নিমন্ত্রণ করতে গেল। একদম গ্র্যান্ড ফিস্ট!’

    এর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামল। বসে থাকতে-থাকতে মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিল সুদীপ্ত। হেরম্যানের ধাক্কায় তাকাল সে। আকাশে চাঁদ উঠেছে। গাছের পাতার ফাঁক দিয়ে চুঁইয়ে আসা চাঁদের আলোয় অন্ধকার কিছুটা ফিকে। হেরম্যান চাপাস্বরে বললেন, ‘কেমন যেন একটা শব্দ হচ্ছে!’

    সুদীপ্তও শুনতে পেল সেই শব্দ। শুকনো পাতার উপর হালকা পায়ের শব্দ। যে গাছে তাদের বাঁধা হয়েছে সম্ভবত তার গুঁড়ির আড়াল থেকে। কিন্তু ফিরে দেখার উপায় নেই।

    সুদীপ্ত বলল, ‘সেই কোমোডোটা ফিরে এল নাকি?’

    হেরম্যান বললেন, ‘ঠিক বুঝতে পারছি না। চুপ করে থাকো, শব্দ’কোরো না। ভাগ্যে যা আছে হবে।’

    ক্রমশ সুদীপ্তদের পিছনে এগিয়ে আসতে লাগল শব্দ। তাকে দেখতে না পেলেও সে যে গাছের গুঁড়ি লক্ষ করে এগোচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শব্দটা থামল এসে তাদের ঠিক পিছনেই। হঠাৎই যেন ঘাড়ে একটা শীতল স্পর্শ অনুভব হল সুদীপ্তর। সাপের স্পর্শ? নিজেকে বাঁচাবার জন্য চিৎকার করে উঠল সে। হেরম্যানও চেঁচালেন। আর ঠিক সেই মুহূর্তেই গাছের আড়াল থেকে লাফ দিয়ে তাদের সামনে এসে দাঁড়াল সেই ছেলেটা। তার হাতে ধরা একটা পাথরখণ্ড। ছেলেটা প্রথমে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বলল। বিস্মিত সুদীপ্তরা। ছেলেটা তার হাতের পাথরখণ্ডটা ঘসতে শুরু করল। দড়ি কাটার চেষ্টা করছে। কিছুক্ষণ পর পাথরের ঘসায় দড়িটা ছিঁড়ে গেল। সুদীপ্তও হাতটাকে সামনে এনে ছেলেটার চেষ্টায় আলগা করে ফেলল হাতের বাঁধন। তারা উঠে দাঁড়াল।

    ছেলেটা দাঁড়িয়ে আছে। সুদীপ্ত-হেরম্যান দুজনেই বিস্মিত। ছেলেটা নিজের বুকে আঙুল ঠেকিয়ে দুবার বলল, ‘টুসু-টুসু।’

    সম্ভবত তার নাম টুসু। তারপর ছেলেটা সুদীপ্তদের ফ্যাসফ্যাসে গলায় আরও কিছু বলল, কিন্তু তার বিন্দুবিসর্গ তারা বুঝতে পারল না।

    হেরম্যান বললেন, ‘সালুইনদের কথা শুনে যা বুঝেছি তাতে ও আস্কারি দ্বীপের বাসিন্দা। প্রকৃতির সন্তান। আসলে সাধারণ সভ্য সমাজের এইটুকু ছেলের পক্ষে যা অসম্ভব, ওর ক্ষেত্রে তা সম্ভব। তবে ওর গলার স্বর শুনে আমার মনে হচ্ছে ও ছোট হলেও আমরা ঠিক যত ছোট মনে করছি ও ঠিক তত ছোট নয়। ওর বুদ্ধি ও সাহস যথেষ্ট। হয়তো ও-ই আমাদের বাঁচার পথ দেখাতে পারে।’

    সুদীপ্ত বলল, ‘কিন্তু ওর কথা তো বোঝা যাচ্ছে না!’

    হেরম্যান কী যেন বলতে যাচ্ছিলেন কিন্তু ছেলেটা হঠাৎ উত্তেজিতভাবে একদিকে আঙুল তুলে দেখিয়ে শব্দ করল, ‘হুই! হুই!’

    তার দৃষ্টি অনুসরণ করে সুদীপ্তরা দেখতে পেল দূরে জঙ্গলের মধ্যে দুটো উজ্জ্বল আলোর বিন্দু ঘোরাফেরা করছে। না, সেগুলো কোমোডোর চোখ নয়, টর্চের আলো!

    সেগুলো এদিকেই আসছে। কেমন যেন পাংশু হয়ে গেল ছেলেটার মুখ। ভয় পেয়ে সে কী যেন বলল সুদীপ্তদের। তারপর ছুটতে শুরু করল জঙ্গলের অন্য দিকে। সম্ভবত সালুইন আর লু-সেন কোনো কারণে ফিরে আসছেন!

    হেরম্যান বললেন, ‘পালাও।’

    ছেলেটা যেদিকে ছুটছে সেদিকেই ছুটতে শুরু করলেন তাঁরা। জঙ্গল ভেঙে ছোটার শব্দে তাঁদের গতিপথ টের পেয়ে গেলেন সালুইনরা। সঙ্গে-সঙ্গে পরপর গর্জে উঠল তাঁদের রাইফেল। ছুটন্ত সুদীপ্তদের মাথার হাতখানেক উপর দিয়ে রাইফেলের বুলেট গিয়ে লাগল একটা ডালে। ঝোপঝাড় ভেঙে সুদীপ্তদের তাড়া করলেন তাঁরা।

    দুজনে ছুটেই চলছে বাঁচার জন্য। পড়ে যাচ্ছে, সঙ্গে-সঙ্গে উঠে আবার ছুটছে। ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে হাত-পা, অন্ধকারে গাছের গুঁড়িতে ধাক্কা লেগে থেঁতলে যাচ্ছে শরীর। ছেলেটা কোন দিকে গেল, তারা কোন দিকে যাচ্ছে, কিছুই খেয়াল নেই। শুধু ছোটা আর ছোটা! এক সময় তাদের পিছনে পায়ের শব্দ মিলিয়ে গেল, তবুও তারা থামল না।

    ঘণ্টা তিনেক ছোটার পর তাদের শক্তি ফুরিয়ে এল। একসময় আর এগোতে পারল না। একটা গাছে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল দুজনেই। উঠে বসার মতো শক্তি তখন আর নেই।

    রাত তখন কত খেয়াল নেই। উঠে বসে সুদীপ্ত দেখল, হেরম্যানও উঠে বসেছেন। কেন তার ঘুম ভাঙল সুদীপ্ত পরক্ষণেই বুঝতে পারল। দূর থেকে বাতাসে ভেসে আসছে স্পষ্ট একটা শব্দ। ঘণ্টাধ্বনি! বেশ গম্ভীর শব্দে বাজছে। আলো-আঁধারি মাখা জঙ্গলে ছড়িয়ে পড়ছে সেই শব্দ। রহস্যময় চাঁদের আলো আর ঘণ্টাধ্বনি মিলেমিশে কেমন যেন ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে!

    হেরম্যান বললেন, ‘শুনতে পাচ্ছ?’

    সুদীপ্ত বলল, ‘হ্যাঁ, পাচ্ছি। সুন্দা ধীবরদের কথা তা হলে মিথ্যে নয়?’

    তিনি বললেন, ‘না, মিথ্যে নয়। রিচার্ডের দেখা সেই মন্দিরও আছে। হয়তো বা সেই সোনালি ড্রাগনও মিথ্যে নয়।’

    কিছুক্ষণ চুপ করে থেকে হেরম্যান বললেন, ‘আমি ভূতে বিশ্বাস করি না। হয় মানুষ বাজাচ্ছে, নয়তো বাতাস বা অন্য কোনোভাবে দুলছে ঘণ্টাটা।’

    সুদীপ্ত বলল, ‘সালুইন বা তাঁর দলবল বাজাচ্ছেন না তো?’

    হেরম্যান বললেন, ‘তাদের আমরা পিছনে ফেলে এসেছি। তারা নিশ্চয়ই নিজেদের উপস্থিতি জানান দেবে না। ঘণ্টার শব্দ দ্বীপের বাইরেও যায়।’

    বেশ কিছুক্ষণ ধরে বাজার পর এক সময় থেমে গেল সেই শব্দ। হেরম্যান বললেন, ‘শব্দটা আসছিল উত্তর-পশ্চিম দিক থেকে। আলো ফুটলে ওই দিকেই এগোব।’ সুদীপ্ত তাকিয়ে দেখল শুকতারা ফুটে উঠেছে।

    হেরম্যান হঠাৎ বললেন, ‘আচ্ছা, জঙ্গলে ঢোকার পর তুমি ছেলেটাকে আর দেখেছিলে?’

    সুদীপ্ত বলল, ‘দেখিনি। হয়তো ওর সন্ধানেই সালুইনরা ফিরে এসেছিলেন।’

    হেরম্যান বললেন, ‘ওর জন্যই আমরা এখনও বেঁচে আছি। জানি না আর ওর সঙ্গে দেখা হবে কিনা!’ উত্তর দিক থেকে বেশ ঠান্ডা বাতাস ভেসে আসছে। হেরম্যান বললেন, ‘সম্ভবত সমুদ্রের কাছাকাছি অবস্থান করছি আমরা। ঠান্ডা হাওয়া সেখান থেকেই আসছে।’ সুদীপ্তরা ছেলেটার কথা ভাবতে-ভাবতে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে লাগল। একসময় সত্যিই ভোর হল।

    সুদীপ্তরা উঠে দাঁড়াল, হাঁটতে শুরু করল উত্তর-পশ্চিম দিকে।

    একসময় জঙ্গল ফিকে হয়ে এল। আর তারপরই গাছপালার ফাঁক দিয়ে সুদীপ্তরা দেখতে পেল খোলা জায়গায় সূর্যের আলোয় দাঁড়িয়ে আছে কালো পাথরে তৈরি ভগ্নপ্রায় বিশাল এক প্রাচীন মন্দির!

    হেরম্যান সুদীপ্তকে জড়িয়ে ধরে বললেন, ‘আছে! আছে! দ্যাখো, ভাগ্য আমাদের ঠিক জায়গায় এনে ফেলেছে! আমার মন বলছে কষ্ট বিফলে যাবে না।’ জঙ্গল থেকে বেরিয়ে তাঁরা এগোলেন মন্দিরের দিকে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }