Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    সুন্দাদ্বীপের সোনার ড্রাগন – ৭

    সুদীপ্তরা হাজির হল মন্দির চত্বরে। পাথর বাঁধানো চত্বরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে প্যাগোডা ধাঁচের বিশাল মন্দির। সুদীপ্তরা অনুমান করল, মন্দিরের উচ্চতা অন্তত আড়াইশো ফুট হবে। মহাকাল আর দূর থেকে ভেসে আসা সমুদ্রের নোনা বাতাস মন্দিরের গায়ে থাবা বসালেও তার কাঠামোটা মোটামুটি অক্ষতই আছে। চত্বর থেকে প্রশস্ত ধাপ উপরে উঠে মিশেছে মূল প্রবেশদ্বারে। চত্বরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে নানা ধরনের মূর্তি-স্তম্ভ। তবে তাদের একটা অংশ ভেঙে পড়েছে। মন্দিরের অন্য তিন দিক ঘিরে রেখেছে গভীর জঙ্গল।

    সুদীপ্তরা মন্দির প্রদক্ষিণ করতে লাগল। চত্বরে আর মন্দিরের গায়ে কত অপরূপ সব মূর্তি। কোথাও বিষ্ণু, কোথাও ব্রহ্মা, কোথাও বা মহাদেব। কয়েক জায়গায় আবার রয়েছে বুদ্ধমূর্তি বা স্তম্ভের গায়ে খোদিত জাতক-কাহিনির নানা দৃশ্য। ঠিক তেমনই রামায়ণের কিছু দৃশ্যও চোখে পড়ল। সুদীপ্ত ব্যাপারটা হেরম্যানকে বুঝিয়ে বলার পর তিনি বললেন, ‘সম্ভবত দুই ধর্মের ঐক্য স্থাপন করতে কোনো হিন্দু বা বৌদ্ধ রাজা এ মন্দির তৈরি করান।

    সুদীপ্ত বলল, ‘তা হলে মন্দিরে সোনা লুকিয়ে রাখার গল্পটাও সত্যি হতে পারে?’

    হেরম্যান বললেন, ‘হয়তো তাই।’

    হঠাৎই এক জায়গায় থমকে দাঁড়ালেন হেরম্যান। বললেন, ‘আরে, ওই দ্যাখো…!’ মন্দিরের গায়ে খোদিত একটা ছবি। কয়েকজন মানুষ লড়াই করছে বিরাট এক কোমোডো ড্রাগনের সঙ্গে! এর পর এরকম আরও কয়েকটা মূর্তি। কোথাও কোমোডো ড্রাগনকে পুজো করা হচ্ছে, কোথাও তার মুখে ছুড়ে ফেলা হচ্ছে অপরাধীকে। হেরম্যান ছবিগুলো দেখতে-দেখতে একটা ছবির সামনে থমকে দাঁড়ালেন।

    গোটা দশেক লোক সেখানে একটা কোমোডো ড্রাগনের পিঠে সওয়ার। লোকগুলো সশস্ত্র। সম্ভবত কোমোডোর পিঠে চেপে যুদ্ধে যাচ্ছে! ছবিটা খুঁটিয়ে দেখে হেরম্যান বললেন, ‘ছবিটা অদ্ভুত তো! ড্রাগনটা দানবাকৃতি, নাকি ওর পিঠের লোকগুলো বামন, নাকি দুটোই সত্যি??

    মন্দির চত্বরে বেশ কয়েকটা গভীর কুয়োও দেখতে পেলেন তাঁরা। মুখগুলো বেশ চওড়া, ভিতরের দেওয়াল পাথর দিয়ে বাঁধানো। নীচে নামার জন্য দেওয়ালের খাঁজের অংশবিশেষ এখনও কিছুটা রয়েছে। তবে ভিতরটা এত অন্ধকার যে, তার তল পর্যন্ত দৃষ্টি যাচ্ছে না।

    মন্দিরের পিছনে একটা ছোট জলাধার আে সম্ভবত বৃষ্টির জল জমা আছে সেখানে। পাথুরে সিঁড়ি নেমেছে ওই জায়গায়। সুদীপ্তরা নীচে নেমে প্রাণ ভরে জল খেয়ে নিল। হেরম্যান বললেন, ‘চলো, মন্দিরের ভিতরটা এবার দেখব। তারপর কীভাবে অনুসন্ধান চালাব সে নিয়ে ভাবতে হবে।’

    সুদীপ্তরা মন্দির চত্বর ঘুরে উপরে ওঠার সিঁড়ির সামনে দাঁড়াল। হেরম্যান বললেন, ‘দেশলাই আমার কাছে আছে। ভিতরে নিশ্চয়ই অন্ধকার। উপরে যাওয়ার আগে মশাল বানিয়ে নিতে হবে। এখানকার কিছু গাছে রজন আছে, মশালের মতো জ্বলে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি।’

    কিছুক্ষণের মধ্যেই পাশের জঙ্গল থেকে কিছু ডাল জোগাড় করে আনলেন তিনি। তারপর সিঁড়ির ধাপ বেয়ে তাঁরা উপরে উঠতে শুরু করলেন।

    তিনটে ধাপে তৈরি মন্দির। প্রায় সত্তর ফুট উঠে প্রথম ধাপে পৌঁছলেন তাঁরা। আরও সিঁড়ি মন্দিরের গা বেয়ে ক্রমশ উঠে গিয়েছে উপরে। রেলিংহীন ধাপ, কিনারে দাঁড়ালে বেশ ভয় করে। উপর থেকে নীচের চতুর পুরো দেখা যায়। ধাপের মাঝখান থেকে চারপাশে ছড়িয়ে আছে মন্দিরের অনেক ঘর। আর ঘরগুলোর চারপাশে প্রতি তলার ধাপে গোল রেলিংহীন বারান্দা। ঘরের বাইরেও নানা দেবমূর্তি, নক্শার অলঙ্করণ। ঘরের ভিতর জমাটবাঁধা অন্ধকার। মশাল জ্বালিয়ে তাঁরা ঢুকলেন ভিতরে। মাটিতে পুরু বালুকণার স্তর। শতাব্দীর পর শতাব্দী ধরে সমুদ্রের বাতাস বয়ে এনেছে এই বালুকণা। মশালের আলোয় দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে একের পর এক দেবমূর্তি, ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বরের। মূর্তিগুলো জায়গায়-জায়গায় ক্ষয়ে গেলেও তাদের সৌন্দর্য এখনও অটুট।

    বিস্মিত সুদীপ্তরা এ-ঘর থেকে সে-ঘর দেখে বেড়াতে লাগল। একটা ঘরে রয়েছে সেই সময়ের দ্বীপবাসীদের জীবনযাত্রার খোদাই-করা চিত্র। শিকার-দৃশ্য, মাছ ধরার দৃশ্য, যুদ্ধযাত্রা, ধর্মানুষ্ঠানের দৃশ্য। সেখানে আবারও একটা অদ্ভুত ছবি দেখল তারা। একটা বিরাট কোমোডো ড্রাগনের হাঁ-করা মুখের ভিতর দাঁড়িয়ে আছে একটা মানুষ!

    ছবিটা দেখে সুদীপ্ত বলল, ‘আপনার সেই সোনার ড্রাগন সত্যি আছে বা ছিল কি না জানি না, তবে দানবাকৃতির কোমোডো ড্রাগন এক সময় নিশ্চয়ই ছিল। নইলে কোমোডোর মুখের ভিতর মানুষ দাঁড়িয়ে আছে বা কোমোডোর পিঠে বসে একদল লোক যুদ্ধে যাচ্ছে, এমন আশ্চর্য কল্পনা সে যুগের প্রাচীন শিল্পীরা করলেন কীভাবে?’

    মন্দিরের এ ধাপের ঘরগুলো দেখা শেষ হতে তারা বাইরে বেরিয়ে এসে দ্বিতীয় ধাপের দিকে উঠতে শুরু করল। মন্দিরের গায়ের সিঁড়িগুলো কোথাও-কোথাও ভেঙে গিয়েছে। পা ফসকালেই মৃত্যু নিশ্চিত। দ্বিতীয় ধাপে উঠে এল তারা। প্রায় দেড়শো ফুট নীচে মন্দিরের সেই শান বাঁধানো চত্বর। এত উঁচু থেকে জঙ্গলের মাথার উপর দিয়ে অনেক দূর দেখা যাচ্ছে। হেরম্যান হঠাৎ জঙ্গলের মাথার উপর দিয়ে দূরে একদিকে আঙুল তুলে বললেন, ‘আরে, ওই তো সমুদ্র দেখা যাচ্ছে।’

    সুদীপ্তও দেখতে পেল। তবে তার দূরত্ব মন্দির থেকে অন্তত মাইল তিনেক হবে। সুদীপ্তরা এত উঁচুতে বলে দেখতে পাচ্ছে। ভালো করে সেদিকে দেখার পর আরও দূরে সমুদ্রের ভিতর কালো বিন্দুর মতো কী একটা নজরে এল দুজনেরই।

    হেরম্যান বললেন, ‘ওটা সম্ভবত আস্কারি দ্বীপ। তার মানে’ আমরা দ্বীপের পিছনের অংশে এসে পৌঁছেছি। আস্কারি দ্বীপের কাছাকাছি বলে দ্বীপের এ অংশ বিপজ্জনক। সালুইনরা যে কারণে এদিকে জাঙ্ক ভিড়াননি।’

    দ্বিতীয় তলায় অনেক ঘর, তবে এখানকার দেওয়ালের সমুদ্রের বাতাসে আরও বেশি ক্ষতি হয়েছে। জঙ্গলের মাথার উপর দিয়ে নোনা বাতাস গায়ে এসে লাগছে। এখানকার ঘরগুলোয় শুধু বিভিন্ন ভঙ্গিমার বুদ্ধমূর্তি।

    হেরম্যান বললেন, ‘রিচার্ড তাঁর লেখায় মন্দিরকে হিন্দু মন্দির হিসেবে চিহ্নিত করলেও আসলে এ মন্দির ছিল দু’ধর্মের মিলনক্ষেত্র। ইতিহাসের গতি বড় বিচিত্র। এই দ্বীপরাজ্যে হিন্দু ও বৌদ্ধ রাজারা নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টায় দীর্ঘদিন লড়াই চালালেও পরবর্তীকালে উভয়ের নিরাপত্তার স্বার্থেই পরস্পরের কাছাকাছি আসতে বাধ্য হয়েছিল।’

    সুদীপ্ত বলল, ‘আচ্ছা, মন্দিরে মূল গর্ভগৃহ বলতে যা বোঝায়, সেরকম কিছু তো দেখছি না।’

    হেরম্যান বললেন, ‘ব্যাপারটা আমারও মনে হয়েছে। আমি আরও একটা ব্যাপার খেয়াল করছি। বৃত্তাকারে সাজানো তলাগুলোর এ-মাথা থেকে সে-মাথার ব্যাস প্রায় একশো ফুটের বেশি। কিন্তু প্রতি তলার কেন্দ্রবিন্দু থেকে দু’পাশের ঘরের দৈর্ঘ্য পাওয়া যাচ্ছে আশি ফুটের মতো। আমার ধারণা বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে ফাঁপা জায়গা আছে। হয় ঘর অথবা টানেলের মতো কিছু। যেখানে ঢোকার পথ হয়তো বন্ধ হয়ে গিয়েছে।’

    হেরম্যান আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু অনেক দূর থেকে বাতাসে গুমগুম একটা শব্দ ভেসে আসতে লাগল। রাইফেলের শব্দ! সুদীপ্তরা তাড়াতাড়ি ঘর ছেড়ে সংকীর্ণ অলিন্দে এসে দাঁড়াল। শব্দটা আসছে জঙ্গলের ওপাশে সমুদ্রতীরের দিক থেকে। পরপর গুলির শব্দ!

    তাদের মনে হল, রাইফেলের শব্দ যেন জঙ্গলের ভিতর দিয়ে ধীরে-ধীরে মন্দিরের দিকে এগিয়ে আসছে। কিন্তু তারপরই হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল। সুদীপ্ত বলল, ‘হঠাৎ সব কিছু থেমে গেল কেন?’

    হেরম্যান বললেন, ‘ঘটনাটা কী তা বোঝা যাচ্ছে না, তবে যাই হোক না কেন, মন্দিরের বাইরে যাওয়া উচিত নয়।’

    সুদীপ্তরা উপর থেকে জঙ্গলের মধ্যে যতদূর দৃষ্টি যায় দেখার চেষ্টা করতে লাগল। হঠাৎ সুদীপ্তর চোখ গেল অনেক নীচে চত্বরের দিকে। কী যেন একটা নড়ছে! সে বলল, ‘আরে, দেখুন-দেখুন, ছেলেটা! টুসু!’

    একটা থামের আড়াল থেকে বেরিয়ে একটা বিষ্ণুমূর্তির পাদদেশে খোলা চত্বরে বসল সে। এত উঁচু থেকে তার মুখ বোঝা না গেলেও মনে হয় বেশ ধীরস্থির ভাব। সম্ভবত সে রোদে বসে চারপাশে তাকাচ্ছে।

    সুদীপ্ত বলল, ‘ওকে ডাক দেব?’

    হেরম্যান বললেন, ‘এত উঁচু থেকে ওকে ডাকলে, সে শব্দ অনেক দূর পর্যন্ত যাবে। সালুইনের দলবল কাছাকাছি থাকলে আমাদের উপস্থিতি টের পেয়ে যাবে। তবে ওকে আমাদের দরকার। আমরা নীচের ধাপে নামি। তারপর একজন আরও নীচে নেমে ওকে তুলে আনব।’

    হেরম্যানের কথা মতোই উপর থেকে প্রথম ধাপে নেমে এলেন দুজনে। ঠিক তখনই হেরম্যান তাকে থামিয়ে বনের দিকে ইশারা করলেন। সেখান থেকে বেরিয়ে চত্বরের দিকে আসছেন সালুইন। বেশ সন্ত্রস্ত ভঙ্গি তাঁর। চলতে-চলতে পিছন ফিরে জঙ্গলের দিকে তাকাচ্ছেন। চত্বরে উঠে তিনি কিছুটা এগোতে দুজনে দুজনকে দেখতে পেয়ে গেলেন। লাফিয়ে উঠে ছেলেটা অমনি দৌড়তে শুরু করল মন্দিরের দিকে। তার পিছু ধাওয়া করলেন সালুইন। ছেলেটা মন্দিরের কাছাকাছি এসেও আবার বাঁক নিয়ে হঠাৎই চত্বরের মাঝখানে ছুটে এসে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল।

    হেরম্যান আঁতকে উঠে বললেন, ‘ও সম্ভবত কোনো কুয়োয় ঝাঁপ দিল।’ সালুইন জায়াও প্রায় সঙ্গে-সঙ্গেই পৌঁছলেন কুয়োর কাছে। কয়েক মুহূর্ত সেখানে থমকে দাঁড়ালেন তিনি। তারপর তিনিও ঝাঁপ দিলেন। চত্বর থেকে অদৃশ্য হয়ে গেলেন দুজনেই।

    হেরম্যান এবার বললেন, ‘ছেলেটা নয় বাঁচার জন্য ঝাঁপ দিল, কিন্তু সালুইন লাফালেন কেন? নাকি ওই কুয়োর মধ্যে দিয়ে নামার রাস্তা আছে?’

    সুদীপ্তরা মন্দিরের উপর দাঁড়িয়ে ভাবতে লাগল তাদের কর্তব্য কী? কিন্তু এর পরই এমন ঘটনা তারা চাক্ষুষ করল, যা না করলেই ভালো হত। একটা ঘরের আড়ালে দাঁড়িয়ে চত্বরটা লক্ষ করছিল দুজনে। হঠাৎ জঙ্গল থেকে ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এল লু-সেন। স্পষ্টতই সে বিধ্বস্ত মনে হচ্ছে। তার হাতে ধরা আছে রাইফেল। সে এসে চত্বরের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে সম্ভবত সালুইনকে খুঁজল। তারপর চিৎকার করে ডেকে উঠল, ‘সালুইন, সালুইন আপনি কোথায়?’ কোনো উত্তর না পেয়ে আবার সে তার নাম ধরে ডেকে বলল, ‘আপনি কি মন্দিরে? যে ক’টা জংলি এসেছিল নিকেশ করেছি। আমাদের সব লোকও গিয়েছে। জংলিদের বড় দল আসার আগে দ্বীপের অন্য দিকে পালাতে হবে।’

    তার কথার জবাব মিলল না।

    আরও বার দুই ডাকার পর মনে হল, একটু ঘাবড়ে গেল লু-সেন। সে রাইফেল উঁচিয়ে শূন্যে কয়েকবার গুলি চালাল। শূন্য মন্দির চত্বরে প্রতিধ্বনিত হতে লাগল সেই শব্দ। আর এর পরেই সূচনা হল সেই ভয়ংকর ঘটনার। ঘুম ভেঙে মনে হয় একটা স্তম্ভের মাথার উপর থেকে লু-সেনের সামনে লাফিয়ে নামল বিরাট এক কোমোডো। সুদীপ্তরা তার উপস্থিতি খেয়ালই করতে পারেনি। প্রাণীটা এগোল লু-সেনের দিকে । সঙ্গে-সঙ্গে গুলি চালাল সে। কিন্তু তার গুলি শেষ। কোনো শব্দ হল না। প্রাণীটা এগোচ্ছে তার দিকে। বেশ বড় আকার। সুদীপ্তরা অনুমান করল ন’-দশ ফুট হবে। গুলি না চলায় লু-সেন একটু হতভম্ব হয়ে রাইফেলের নলটা ধরে অস্ত্রটাকে মুশলের মতো করে ধরল। ড্রাগনটা এসে কামড়ে ধরল বন্দুকের কুঁদো। কিন্তু প্রাণীটা অসীম শক্তিধর। সে এক ঝটকায় অস্ত্রটা লু-সেনের হাত থেকে খসিয়ে ছুড়ে ফেলল দূরে। তারপর কয়েক পা পিছিয়ে আবার লু-সেনকে আক্রমণের জন্য প্রস্তুত হল। সুদীপ্তরা অবাক হয়ে দেখল লু-সেন কিন্তু পালাল না। জামার নীচ থেকে একটা লম্বা ছুরি বের করল। সূর্যের আলোয় ঝলসে উঠল তার ফলা। তারপর মুহূর্তেই প্রাণীটা ঝাঁপাল তার দিকে, আর সে-ও প্রাণীটার দিকে। ড্রাগনটাকে জড়িয়ে মাটিতে পড়ে গেল লু-সেন। শুরু হল মরণপণ লড়াই। প্রাণীটা দাঁতের কামড়ে, লেজের ঝাপটায় ঘায়েল করতে চাইছে শত্রুকে, আর লু-সেন নিজেকে বাঁচিয়ে ছুরি চালিয়ে যাচ্ছে ড্রাগনের শরীরে। রুদ্ধশ্বাসে তারা দেখতে লাগল ভয়ংকর লড়াইয়ের দৃশ্য। শেষ পর্যন্ত কিন্তু এ লড়াইয়ে লু-সেনের জয় হল। একটা অদ্ভুত আৰ্তনাদ করে প্রাণীটা উলটে স্থির হয়ে গেল। লড়াইয়ের জায়গাটা লাল হয়ে গিয়েছে। ড্রাগনটার বুকের উপর বসে রাগে তার বুকে আরও কয়েকবার ছুরি চালাল। তারপর উঠে দাঁড়াল। তারও সর্বাঙ্গ লাল। হেরম্যান বিস্ময়ে মন্তব্য করলেন, ‘লোকটা মানুষ না দানব?’

    লু-সেন উঠে দাঁড়িয়ে ঘৃণায় একটা লাথি কষাল মৃত কোমোডোর শরীরে। তারপর আবার সালুইনের নাম ধরে ডেকে মন্দিরের দিকে কয়েক পা এগিয়েই থমকে দাঁড়াল। ও দাঁড়াল কেন?

    তার পরমুহূর্তেই সুদীপ্তরা দেখল এক বিস্ময়কর দৃশ্য। চত্বরে ছড়িয়ে-ছিটিয়ে দাঁড়িয়ে থাকা বিশাল মূর্তি-স্তম্ভের আড়াল থেকে বেরিয়ে এল অনেক কোমোডো! অন্তত সংখ্যায় গোটা দশেক হবে। ব্যূহ রচনা করে এগিয়ে যাচ্ছে তারা লু-সেনের দিকে! পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে লু-সেন। ক্রমশ ছোট হয়ে আসছে চক্রব্যূহ। শেষ মুহূর্তে একটা কাজ করল লু-সেন। ঘুরে দাঁড়িয়ে একটা লাফ দিয়ে উলটো দিকে ছুটল।

    ড্রাগনগুলোও বিদ্যুৎগতিতে অনুসরণ করল তাকে। লু-সেন পালাতে পারল না। মাটিতে পড়ে গেল। বাঁচার জন্য সে তার শরীরটাকে গড়িয়ে নিয়ে অদৃশ্য হল একটা মূর্তি-বেদিকার আড়ালে। কোমোডোর দলও ছুটল সেদিকে। তারাও অদৃশ্য হল বেদির আড়ালে। সুদীপ্ত আর হেরম্যান উত্তেজনায় ধাপের কিনারে এসে দাঁড়িয়েছেন। সেই বেদির আড়ালে কী ঘটছে তা তাঁরা দেখতে না পেলেও কোমোডোদের সম্মিলিত শব্দ আর লু-সেনের আর্তনাদে বুঝতে অসুবিধে হল না সুদীপ্তদের। ব্যাপারটা অনুমান করে কাঁটা দিয়ে উঠল সুদীপ্তর শরীরে। কয়েক মুহূর্তের মধ্যেই লু-সেনের গগনভেদী শেষ আর্তনাদ শোনা গেল। তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। একটা রক্তস্রোত বেদির আড়াল থেকে বেরিয়ে জমা হতে লাগল চত্বরের মাঝে। সুদীপ্তদের কানে মাঝে-মাঝে ভেসে আসতে লাগল বেদির আড়ালে ড্রাগনগুলোর ঝটাপটির অস্পষ্ট শব্দ। নরমাংস নিয়ে সম্ভবত তারা ভোজ শুরু করেছে।

    হেরম্যান আক্ষেপের স্বরে বললেন, ‘এরকম একটা সাহসী লোক নিজের কর্মফলে প্রাণ হারাল!’ এর পরেই তিনি বললেন, ‘আমাদের এভাবে দাঁড়ানো ঠিক নয়, চলো আড়ালে যাই।’ ধাপের কিনার ছেড়ে সুদীপ্তরা একটা ঘরে আত্মগোপন করল।

    সুদীপ্ত হেরম্যানকে বলল, ‘কিন্তু ছেলেটা আর সালুইনের কী হল?

    তিনি বললেন, ‘জানি না। তবে অন্ধকার যতক্ষণ না নামবে, ততক্ষণ বাইরে যাওয়া যাবে না। সারাদিন এখানেই কাটাব আমরা।’ এক জায়গাতে সামান্য কিছু শুকনো ঘাস পড়ে আছে দেখলাম। তা দিয়ে একটা মশাল বানিয়ে ফেলি। রাতে কাজে লাগতে পারে।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Our Picks

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026

    কালীগুণীন ও চতুরঙ্গের ফাঁদ – সৌমিক দে

    March 24, 2026

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }