Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶ ⤷

    অক্টোপাসের লাল মুক্তো – ৫

    পরদিন ভোরে ডেকে প্রচণ্ড চিৎকার-চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল সুদীপ্তর। কিছু একটা নিশ্চয়ই হয়েছে! সেই দানব অক্টোপাস দেখা দিয়েছে নাকি? হেরম্যান বললেন, ‘তাড়াতাড়ি বাইরে চলো!’

    সুদীপ্তরা ডেকের যে পাশে আছে তার উল্টোদিকে পরপর ক’টা কেবিন আছে। তার একটা যেটা রাইখের জন্য বরাদ্দ তার দরজার সামনে জড়ো হয়েছে বোটের প্রায় সকলেই। রাইখও আছে তাদের মধ্যে। সবার চোখে-মুখেই উত্তেজনার ভাব। সুদীপ্তরা সেখানে যেতেই আকিরা ইশারায় ঘরের ভিতরটা দেখালেন। খাটের ওপর সাদা চাদর চুড়ি দিয়ে উপুড় হয়ে পড়ে আছে একজন। আর তার পিঠটা রক্তে ভেসে যাচ্ছে। রক্তের উৎসমুখে ছিন্ন চাদর ভেদ করে ক্ষতচিহ্নও দেখা যাচ্ছে। সম্ভবত ছুরিকাঘাত। আকিরা বললেন, ‘ওর নাম সামুরা। মিনিটখানেক আগে বোটেরই একজন ধীবর ওকে ডাকতে এসে এই দৃশ্য দেখতে পেয়েছে।’ মরগ্যান বললেন, ‘কিন্তু ও এঘরে এল কী ভাবে? মিস্টার রাইখ, এটা তো আপনার ঘর?’

    রাইখ একটু আমতা আমতা করে বলল, ‘আসলে, আমার ঘরের জানলাটা খুলছিল না। বড্ড গুমোট লাগছিল। তাই রাতে শোবার আগে পাশের ঘর থেকে ওকে ডেকে তুলে আমার শোবার জায়গা বদল করি।’

    মরগ্যান তাকে আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই বিছানাতে মৃতবৎ পড়ে থাকা লোকটা ছটফট করে উঠল, সঙ্গে সঙ্গে ওশো ‘ও বেঁচে আছে! বেঁচে আছে!’ বলে চিৎকার করে কেবিনে ডুকে পড়ল। আর তার সঙ্গে সঙ্গে অন্য সবাইও । জ্ঞান ফিরেছে লোকটার। ওশো তার মাথাটা তুলে ধরে বলল, ‘তোমার এ অবস্থা কে করল?’

    ধীবর অস্পষ্টভাবে বলল, ‘কাউকে দেখিনি। হঠাৎ ঘুমের মধ্যে পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হল। তারপর আর কিছু মনে নেই।’ এই বলে আবার অজ্ঞান হলে গেল লোকটা।

    আকিরা বলে উঠলেন, ‘ফার্স্ট-এইড বক্স আনো এখনই। আর ডেক থেকে নৌকা নামাও। ক্ষতটা বেশ গভীর। তবে ওকে বন্দরে নিয়ে যেতে পারলে হয়তো বেঁচে যাবে।’ দুজন ধীবর ছুটল নৌকা নামাতে। আর ওশো ফার্স্ট-এড বক্স এনে লোকটার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে শুরু করল। আকিরাও হাত লাগালেন তাতে। মরগ্যান বললেন, ‘কিন্তু এ ঘটনা কে ঘটাল? আমাদেরই কেউ? নাকি বাইরে থেকে কেউ উঠে এসেছিল বোটে?’ আকিরা বললেন, ‘এই জনমানবহীন সমুদ্রে কে বোটে উঠবে?’

    ওশো হঠাৎ বলে উঠল, ‘আমি যেন ঘুমের ঘোরে কাল ডেকের ওই কাঠের সিন্দুকটার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি।’ তার কথা শোনামাত্র সুদীপ্ত বলে উঠল, ‘আমিও তো একই দৃশ্য দেখেছি। ভেবেছিলাম আমি ভুল দেখছি।’

    হেরম্যান সঙ্গে সঙ্গে বললেন, ‘কেউ মাঝসমুদ্র থেকে বোটে উঠে না আসুক, বোট ডাঙা ছাড়ার আগেই এ বোটে লুকিয়ে উঠে বসে নেই তো? চলুন তো ওই সিন্দুকের ওখানটা আগে দেখি। ওর আড়ালে ঘাপটি মেরে থাকতে পারে কেউ। সারা বোটের চারদিকে ভালো করে খুঁজতে হবে।’

    তাঁর কথা শুনে সবাই ছুটল ডেকের একপাশে পড়ে থাকা সিন্দুকটার দিকে। না, তার আড়ালে কেউ নেই। এরপর সবাই বোটের খোলসহ লুকিয়ে থাকার মতো অন্য জায়গাগুলো খুঁজতে যাচ্ছিল, কিন্তু নিছকই কৌতূহলবশত কঙ্কালটা একবার দেখার জন্য কালো কাঠের সিন্দুকের ডালাটা একবার তুলল সুদীপ্ত। অন্য কোনো লোক তার মধ্যে নেই ঠিকই কিন্তু সিন্দুকের ভিতর অন্য একটা দৃশ্য অপেক্ষা করছিল সবার জন্য। শোয়ানো কঙ্কালটা সিন্দুকের গায়ে ঠেস দিয়ে একটু ওপরে উঠে এসেছে। তার একটা হাত কোলের কাছে রাখা। সে হাতে ধরা আছে একটা রক্তমাখা তীক্ষ্ণ ছুরি! প্রাচীন কঙ্কালটার গায়েও লেগে আছে এক বিঘত লম্বা সেই ছুরি থেকে চুঁইয়ে পড়া রক্ত! সে দৃশ্য দেখেই এক ধীবর আতঙ্কে চেঁচিয়ে উঠল, ‘ভূত ভূত! এই ভূতই ছুরি মেরেছে সামুরাকে।’ তার চিৎকার শুনে অন্য ডুবুরিরাও ছুটে এল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ডেকে। বেগতিক দেখে আকিরা এক ধমকে তাদের থামিয়ে একটা রুমাল দিয়ে সেই ছুরিটা তুলে নিলেন কঙ্কালটার হাত থেকে। ছুরিটা ভালো করে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে বললেন, বেশ দামি ছুরি। হাতলটা মুক্তোখচিত। সাধারণত পয়সাঅলা মুক্তো ব্যবসায়ীরা এ ছুরি রাখে। মরগ্যান, আপনি আপাতত ছুরিটা আপনার জিম্মায় রাখুন।’

    মরগ্যান ছুরিটা হাতে নিলেন। ঠিক এই সময় একজন ডুবুরি বলল, ‘আমরা আর এ বোটে থাকব না। সামুরাকে নিয়ে চলে যাব।’

    মরগ্যানও বললেন, ‘আমারও এ জায়গায় থাকা সমীচীন মনে হচ্ছে না। অভিশপ্ত এ জায়গা। আমি বোট নিয়ে ফিরব।

    তাঁর কথা শুনে প্রাথমিকভাবে সবাই নিশ্চুপ হয়ে গেলেও রাইখ হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে বলে উঠল, ‘আমরা ভূতের ভয়ে পালিয়ে যাব? না, আমরা ফিরব না। তাছাড়া আমি অনেক অর্থব্যয় করে এখানে এসেছি।’

    হেরম্যানও বেশ দৃঢ়ভাবে বললেন, ‘আমারও এই অভিমত। দানব অক্টোপাসের রহস্য উদ্ঘাটন না করে আমিও ফিরতে চাই না। সামুরাকে খুন করার চেষ্টা করে, কঙ্কালের হাতে ছুরি ধরিয়ে কেউ হয়তো ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়াবার চেষ্টা করছে।’ মরগ্যান বললেন, ‘কিন্তু আমি যদি বোট থেকে নেমে যাই, তখন আপনারা কী করবেন?’

    রাইখ বেশ দৃঢ়ভাবে বলল, ‘সে আপনার ইচ্ছা। তবে তাতে তেমন অসুবিধা হবে না। আমার দুই পুরুষ জার্মান নেভিতে কাজ করেছে। আমিও জার্মান নেভিতে ভলেন্টিয়ার হিসাবে ট্রেনিং নিয়েছি। এই বোট থেকে শুরু করে সাবমেরিনও চালাতে পারি আমি।’ সুদীপ্ত বেশ অবাক হয়ে গেল তার কথা শুনে। আর মরগ্যান কেমন যেন ম্রিয়মাণ হয়ে বললেন, ‘ঠিক আছে তাহলে থাকি।’ কিছুক্ষণের মধ্যেই ওশোর নেতৃত্বে আহত ডুবুরিকে নিয়ে বোট থেকে নেমে তীরের দিকে পাড়ি দিল ডুবুরিরা। প্রায় অর্ধেক লোক খালি হয়ে গেল। বোটে রয়ে গেল সুদীপ্তরা পাঁচজন।

    বোট ছেড়ে সবাই চলে যাবার কিছুক্ষণ পর হেরম্যান আকিরাকে বললেন, ‘আমি আর সুদীপ্ত একবার জলের নীচে ঘুরে আসতে চাই। আপনার আপত্তি আছে?’

    আকিরা একটু ইতস্তত করে বললেন, ‘আপত্তি নেই। তবে সঙ্গে থাকতে পারব না।

    দুজনকে তো ওপরে থাকতে হবে আপনাদের ওপরে টেনে তোলার জন্য।’ মরগ্যান ইতিমধ্যে তাঁর কেবিনে ফিরে গেছেন। রাইখ আকিরাকে বলল, ‘ঠিক আছে আমি টেনে তোলার কাজে সাহায্য করব।’

    হেরম্যান বললেন, ‘আমি একটু ঘর থেকে আসছি। তারপর জলে নামব।’ মিনিট তিনেকের মধ্যেই ফিরে এলেন হেরম্যান। তাঁর হাতে একটা ছোট বাক্স। রাইখ জিজ্ঞেস করল, ‘আপনার হাতে কী?’

    হেরম্যান হেসে জবাব দিলেন, ‘বাক্স। ক’টা ঝিনুক সংগ্রহ করব। দেখি যদি মুক্তো পাওয়া যায়।

    কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল সুদীপ্তরা। শুধু ঝাঁপ দেবার আগে আকিরা সুদীপ্তর হাতে ওশোর হারপুন গানটা ধরিয়ে তার কার্যকারিতা বুঝিয়ে দিলেন। জিনিসটা লম্বা নলঅলা বন্দুকের মতো। মুখে তিরের ফলার মতো হারপুন গোঁজা। ট্রিগার টিপলেই তা ছিটকে বেরিয়ে যায়। অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা করার পর প্রথমে হেরম্যান তারপর সুদীপ্ত ঝাঁপ দিল জলে।

    আবার সেই আশ্চর্য পৃথিবীতে পৌঁছে গেল তারা। পায়ের নীচে ঝিনুকের বিছানা। চারদিকে ডুবো পাহাড়ের তলদেশের গুহা। হেরম্যান এগোলেন সেই বিশাল গুহাটার দিকে। তাঁর পিছনে তাঁকে অনুসরণ করল সুদীপ্ত। গুহাটার কিছুটা সামনে এসে দাঁড়িয়ে পড়লেন হেরম্যান। আগের দিনের মতোই সুদীপ্তদের মাথার ল্যাম্পের আলো প্রবেশ করছে না বিশাল গুহামুখের ভিতর। গুহার ভিতর জমাটবাঁধা অন্ধকার। যে মাছের দল আগের দিন গুহামুখে খেলা করছিল তারা যেন হঠাৎ কোথাও উধাও হয়ে গেছে। জলতলে সেই গুহার সামনে কেমন যেন একটা থমথমে পরিবেশ! হের গুহার কিছুট তফাতে নিচু হয়ে বসে বাক্সটা খুলে কী একটা ছোট্ট জিনিস যেন মাটিতে বসিয়ে ঝিনুক চাপা দিলেন। তারপর সুদীপ্তকে ইশারা করলেন ওপরে ভেসে ওঠার জন্য।

    ওপরে ওঠার পর আকিরা আর রাইখ সাগ্রহে একসঙ্গে জানতে চাইলেন, ‘কী দেখলেন?’

    হেরম্যান জবাব দিলেন, ‘তেমন নতুন কিছু চোখে পড়ল না।’

    ডুবুরির পোশাক ছেড়ে সুদীপ্তরা কেবিনে ফিরে আসার পর সুদীপ্ত হেরম্যানকে জিজ্ঞেস করল, ‘ওটা কী বসিয়ে এলেন?’ হেরম্যান তাঁর ব্যাগ থেকে একটা ছোট্ট মনিটর স্ক্রিন বার করে সেটা চালু করে বললেন, ‘এই দ্যাখো। ওটা একটা ক্যামেরা। জলতলে অন্ধকারেও ওই ক্যামেরা ছবি তুলে এখানে পাঠাতে পারে।’

    সত্যি সত্যিই মনিটরের পর্দায় ফুটে উঠেছে জলতলের ছবি। সেই গুহামুখ! সেদিকেই তাগ করা আছে ক্যামেরা। হেরম্যান আবার বললেন, ‘সব ছবি স্টোর হয়ে থাকবে এতে। ওই দানব অক্টোপাস যদি গুহা ছেড়ে বেরিয়ে আসে তবে সে ধরা পড়বে ক্যামেরাতে। হয়তো সে কাছেই আছে। নিশ্চয়ই খেয়াল করেছ যে মাছের ঝাঁকগুলো আর নেই?’ হেরম্যানের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই দরজায় টোকা পড়ল। মনিটরটা তাড়াতাড়ি লুকিয়ে ফেললেন হেরম্যান। সুদীপ্ত দরজা খুলল। মরগ্যান দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, ‘শুধু একটা কথা জানাতে এলাম। কাল রাতে সিন্দুকের সামনে দাঁড়িয়ে থাকা লোককে আমিও দেখেছি। চিনতেও পেরেছি। তিনি হলেন রাইখ। তবে প্রমাণ নেই।’—এই বলে মরগ্যান চলে গেলেন। সুদীপ্ত হেরম্যানকে বলল, ‘আমারও যেন একবার মনে হয়েছিল লোকটা রাইখ!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }