Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    অ্যাডভেঞ্চার সমগ্র ১ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত এক পাতা গল্প504 Mins Read0
    ⤶

    আহুল – ১০

    ১০

    সুড়ঙ্গর ভিতর থেকে বাইরেটা ভালো করে দেখার চেষ্টা করতে লাগল সবাই। না, কোথাও কোনো জংলিকে দেখা যাচ্ছে না। তবে চারদিকে কেমন যেন থমথমে পরিবেশ। সলকের মাথাটা ছাই রঙের মেঘে ঢাকা। তার চুড়ো দেখা যাচ্ছে না। বাইরের বাতাস সুড়ঙ্গর মতো গরম না হলেও সেখানেও বাতাসে গুমোট ভাব। পিনাক আকাশের দিকে তাকিয়ে বলল, এই মেঘটা সত্যিই বর্ষার মেঘ। আজ-কালের মধ্যেই বর্ষা নামবে!

    সুদীপ্ত বলল, সে জন্যই কি পোকা-মাকড়গুলো ঘর ছেড়ে বেরিয়ে পড়েছে? পিনাক জবাব দিল, তা হতে পারে, আবার ভূমিকম্প হবারও সম্ভাবনা আছে। হেরম্যান বললেন, আজ রাতে বৃষ্টি নামলেই ভালো। আমাদের পালানোর সুবিধা হবে।

    অলিভিয়েরা বললেন, কী করবেন? জংলিগুলোকে তো দেখা যাচ্ছে না। বাইরে বেরিয়ে জঙ্গলের কিছুটা তফাতে ওই গিরিশিরার ভগ্নাবশেষে গা ঢাকা দেওয়া যেতে পারে প্রথমে। তারপর অন্ধকার নামলে জঙ্গলে ঢুকব। নাকি একেবারে রাত নামার জন্য অপেক্ষা করবেন?

    সুড়ঙ্গমুখের ঠিক বিপরীত দিকে কালো পাহাড়টা। তার থেকে একটু কোণাকুণিভাবে মাটির ওপর ছোট ঢিপির মতো জেগে আছে পাহাড়েরই একটা অংশ। দেখতে অনেকটা নীচু প্রাচীরের মতো। ঝরনার জল নীচে নেমে যে জলাটা সৃষ্টি করেছে, সেটা সুদীপ্তদের ডানদিকে। বাঁদিকে পাথুরে দেওয়াল অর্ধবৃত্তাকারে এগিয়ে জঙ্গলের কিনারে শেষ হয়েছে। কিছুটা ঘাস জমি পেরিয়েই তারপর জঙ্গল। সুড়ঙ্গর মুখ থেকে সেই পাথুরে দেওয়ালও অন্তত পাঁচশো মিটার। সেটাও ঘাসজমি। বুকে হেঁটে সেটা পেরোতে হবে। নইলে দূর থেকে তাদের কেউ দেখে ফেলতে পারে। সুড়ঙ্গর মাথার ওপরই রয়েছে একটা টিলা।

    হেরম্যান বাইরের দিকে তাকিয়ে বললেন, রাতে বেরোলে অন্য সমস্যা হতে পারে। প্ৰাণীটা বা প্রাণীগুলো যদি গুহা ছেড়ে বেরিয়ে আসে তখন সামনের ফাঁকা জমি পেরোনো যাবে না। জংলিরাও এদিকে চলে আসতে পারে। আর পিনাকের কথামতো যদি ভূমিকম্প হয় তবে পাথর চাপা পড়ে মরব আমরা। তার চেয়ে চারদিক দেখে নিয়ে বেরিয়ে পড়াই ভালো।

    অবস্থা খতিয়ে দেখে শেষ পর্যন্ত হেরম্যানের প্রস্তাবেই সায় দিল সবাই। ঠিক হল, দুজন দুজন করে বাইরে বেরোনো হবে। সম্বল বলতে সুদীপ্তর কাছে থাকা রিভলভারের একটামাত্র গুলি।

    হেরম্যান আর অলিভিয়েরার কাছে দুটো ছুরি আছে। ঠিক হল, প্রথমে বাইরে যাবেন হেরম্যান আর পিনাক। তাদের গুহার মধ্যে থেকে রিভলভার হাতে পাহারা দেবে সুদীপ্ত। পাথুরে দেওয়ালটার ওপাশে পৌঁছে রুমাল নাড়িয়ে সংকেত দিলে সুদীপ্তরা বাইরে আসবে।

    শেষবারের মতো একবার ভালোভাবে দেখে নিয়ে হেরম্যান আর পিনাক বাইরে বেরিয়ে পড়লেন। ঘাসজমির মধ্যে দিয়ে বুকে হেঁটে তারা এগোতে লাগলেন পাথরের প্রাচীরটার দিকে। উদ্যত রিভলভার হাতে তাদের দিকে তাকিয়ে রইল সুদীপ্ত। শ্বাসরুদ্ধ করা মুহূর্ত। এই বুঝি জংলিদের কোলাহল শোনা যায়! কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু ঘটল না। নির্বিঘ্নেই হেরম্যানরা পৌঁছে গেলেন ঘাসজমির ওপাশে পাথুরে দেওয়ালের আড়ালে। সেখানে পৌঁছে হেরম্যান সংকেত করলেন। সুদীপ্তরাও বেরিয়ে পড়ল তারপর। শেষ পর্যন্ত তারাও পৌঁছে গেল পাথুরে দেওয়ালের আড়ালে।

    সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। ভালো করে চারদিক দেখে নিল। না, কেউ কোথাও নেই। এবার এগোতে হবে জঙ্গলের দিকে। সূর্য হাঁটতে শুরু করেছে সলকের আড়ালে। দিন শেষ হতে চলেছে। সলকের মাথায় আরও মেঘ জমতে শুরু করেছে। ধূসর থেকে তারা কালো বর্ণ ধারণ করছে ক্রমশ।

    এরপর আবার বুকে হেঁটে জঙ্গলের দিকে যাবার পালা। এবারও প্রথমে হেরম্যান আর পিনাক বুকে হেঁটে এগোতে শুরু করল জঙ্গলের দিকে। তাদেরকে কিছুটা তফাতে অনুসরণ করল সুদীপ্তরা। সামনের দুজনের সঙ্গে পিছনের দুজনের হাত-পঞ্চাশ মতো ব্যবধান। মাটি খুব গরম। হাতে, পিঠে যেন ছেঁকা লেগে যাচ্ছে। জমিটা ঢালু, মাঝে মাঝে ছোট ছোট গর্ত আছে। ঝরনার জল, বা দুদিন আগের বৃষ্টির জল জমা হয়েছে সেই ডোবাগুলোতে। সুদীপ্তরা সেই ডোবাগুলোর পাশ দিয়ে বুকে হেঁটে যেতে গিয়ে একটা অদ্ভুত জিনিস খেয়াল করল। বুড়বুড়ি কাটছে জল। প্রচণ্ড উত্তাপে ফুটতে শুরু করেছে ডোবার জল!

    এগোচ্ছিল সুদীপ্তরা। কিন্তু হঠাৎ সামনে হেরম্যানেরা যেখানে এগোচ্ছিল, ঠিক সেখানে ঘাসজমি ফুঁড়ে উঠে দাঁড়াল দুজন জংলি। সম্ভবত হেরম্যান আর তারা পরস্পরকে দেখে ফেলেছে! সুদীপ্তদের দিকে পিছন ফিরে জংলি দুজনের একজন ধনুকে তির লাগাতে গেল। ঠিক সেই সময় ঘাসজমি থেকে স্প্রিং-এর মতো লাফিয়ে উঠে তার ঘাড় চেপে ধরল। বেশ কিছুটা দূর থেকেও সুদীপ্তদের কানে একটা শব্দ এল—মট! জংলিটা ঘাসবনে লুটিয়ে পড়ল। দ্বিতীয় জংলিটা হতবাক হয়ে গেছিল ব্যাপারটা দেখে। সে পালাতে যাচ্ছিল, কিন্তু তার হাত চেপে ধরল পিনাক। হেরম্যান ততক্ষণে তার পাশে উঠে দাঁড়িয়েছে। স্থান-কাল ভুলে উত্তেজনায় উঠে দাঁড়িয়েছে সুদীপ্তরাও। একটা ঝটাপটি শুরু হল দ্বিতীয় জংলিটা আর পিনাকের মধ্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যে পিনাক তাকে মাথায় উঠিয়ে দূরে ছুড়ে ফেলল। তারপর হেরম্যান আর পিনাক ছুটতে শুরু করল জঙ্গলের দিকে। কিন্তু মাটিতে পড়ার পরই দ্বিতীয় লোকটা অদ্ভুত স্বরে আর্তনাদ করে উঠল। সুদীপ্তরাও জঙ্গলের দিকে ছুটতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পাশের জঙ্গল থেকে বেরিয়ে এল একদল জংলি। তাদের প্রথমেই নজর পড়ল সুদীপ্তদের ওপর। হেরম্যানরা তখন ঢুকে পড়েছে অন্যদিকের জঙ্গলে। জংলিরা সুদীপ্তদের দেখামাত্রই জান্তব আক্রোশে চিৎকার করে উঠল। জঙ্গলের দিকে এগোবার কোনো উপায় নেই। সুদীপ্তরা একটু বাঁক নিয়ে তিরের মতো ছুটল কাছেই একটা পাথুরে দেওয়ালের দিকে। সুদীপ্তদের পাশ দিয়ে শিসের মতো শব্দে করে হাওয়া কেটে বেরিয়ে গেল জংলিদের বেশ কয়েকটা তির। কিন্তু শেষ পর্যন্ত তারা পৌঁছে গেল সেই পাথুরে দেওয়ালের আড়ালে। সুদীপ্তদের পিছনে একটু কোণাকুণি বেশ খানিকটা তফাতে সেই কালো পাহাড় আর গুহামুখের অবস্থান। দেওয়ালের দিকে অর্ধবৃত্তাকার ব্যূহ রচনা করে এগিয়ে আসতে লাগল জংলিদের দলটা। তাদের সবার আগে তির উঁচিয়ে ব্যাঙের উল্কি গায়ে আঁকা সর্দারটা। তার ঠোঁটের কোণে যেন হাসি ফুটে উঠেছে! সুদীপ্তরা বুঝতে পারল তারা এবার ফাঁদে পড়ে গেছে। গর্ত থেকে ইঁদুর টেনে বার করার মতো টেনে বার করে তাদের হত্যা করবে জংলিরা। হেরম্যানদের কাছে আগ্নেয়াস্ত্র নেই। তারা বেরিয়ে এসে এতগুলো লোকের বিরুদ্ধে লড়তে পারবে না।

    জংলিরা ধীর পায়ে এগিয়ে আসছে দেওয়ালের দিকে। বৃত্ত ক্রমশ ছোট হয়ে আসছে। সর্দারটা এক সময় দেওয়ালের হাত কুড়ি সামনে চলে এল। শেষ বিকেলের আলো এসে পড়েছে তার মুখে। সে মুখে ফুটে উঠেছে জিঘাংসা। শ্বাপদের মুখও এত হিংস্র হয় না। তার অনুচরদের চোখেও জান্তব দৃষ্টি। সুদীপ্তদের ঘিরে ফেলেছে তারা। মরার আগে অন্তত একটা কিছু শেষ চেষ্টা করতে হবে। একদম কাছে এসে গেছে জংলিটা। রিভলভার বার করে মুহূর্তের জন্য সর্দারটাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল সুদীপ্ত। অব্যর্থ লক্ষ্য। বীভৎস আর্তনাদ করে মাটি ছেড়ে শূন্যে লাফিয়ে উঠল লোকটা। তারপর শূন্যে ঘুরপাক খেয়ে ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে এক ঝাঁক তির ছুটে এল সুদীপ্তদের দিকে। একটা তির সুদীপ্তর মাথার চুল ছুঁয়ে উড়ে গেল আকাশের দিকে। গুলি চালিয়েই সে বসে পড়েছিল। এক মুহূর্ত সময়ের ব্যবধানে মৃত্যুকে ফাঁকি দিতে পারল সে। অন্য তিরগুলো পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে আগুনের ফুলকি তুলে ছিটকে পড়ল এদিক-ওদিক। তবে সর্দারের মৃত্যু দেখে কয়েক পা পিছু হটে দাঁড়াল জংলিগুলো। ধনুকে তির লাগিয়ে পাথুরে দেওয়ালের দিকে তাকিয়ে তারা সুদীপ্তদের মাথা তোলার প্রতীক্ষা করতে লাগল। সুদীপ্তরাও দেওয়ালের ফাঁকের ফাটল দিয়ে তাদের দেখতে লাগল। সুদীপ্ত চাপাস্বরে অলিভিয়েরাকে বলল, আমাদের পিছনটাও তো অরক্ষিত। ওরা যদি ঘুরপথে আমাদের পিছনে আসে তাহলে আর কিছু করার নেই।

    অলিভিয়েরা বললেন, ও পথে ওরা সম্ভবত আসবে না। কারণ তাহলে গুহার সামনে দিয়ে ওদের আসতে হবে। ও জায়গাটা ওরাও ভয় করে। নইলে এতক্ষণে নিশ্চয়ই ওরা ওই পথও ধরত। অন্ধকার নামলে আমরা সোজা ছুটব জঙ্গলের দিকে। তারপর অদৃষ্টে যা আছে হবে।

    বাতাসে গরমের ভাব আরও বেড়ে চলেছে। দু-দলই নিজেদের জায়গায় দাঁড়িয়ে প্রতীক্ষা করছে। জংলিরা সর্দারের হত্যাকারীদের কিছুতেই পালাতে দেবে না। কখন তারা বাইরে বেরোবে জংলিরা তার প্রতীক্ষা করছে। আর সুদীপ্তরা প্রতীক্ষা করছে অন্ধকার নামলে জংলিদের চোখে ধুলো দিয়ে পালাবার। মেঘ জমছে সলকের মাথায়। এক সময় সূর্য ডুবল দলকের আড়ালে। নামতে শুরু করল অন্ধকার। কিন্তু জংলিরা সম্ভবত সুদীপ্তদের মতলব অনুমান করতে পারল। অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই তারা বেশ কয়েকটা মশাল জ্বালিয়ে ফেলল। আলোকিত হয়ে উঠল সামনেটা। তাদের দৃষ্টি এড়িয়ে আর অন্ধকারে পালানো সম্ভব নয়। মশালের আলোতে মুখে সাদা রং আর বিচিত্র রংমাখা অসভ্য বর্বর লোকগুলো ঠিক যেন প্রেতমূর্তি। মৃত্যুর পরে পৃথিবীতে সুদীপ্তদের নিয়ে যেতে এসেছে তারা। সময় এগিয়ে চলল।

    চাঁদ উঠল একসময়। মেঘের আড়ালে ফ্যাকাশে চাঁদ। গরম আরও বাড়ছে। থমথমে বাতাসে কী একটা ঝাঁঝালো গন্ধ নাকে আসতে লাগল। অলিভিয়েরা বললেন, সম্ভবত গন্ধকের গন্ধ। কোথা থেকে আসছে কে জানে! সুদীপ্তদের মনে হল জংলিদের মধ্যে একসময় একটু চঞ্চলতা দেখা দিল। তারা দু-একজন মুঠো ভর্তি মাটি তুলে নিয়ে শুঁকতে থাকল। কয়েকজন সুদীপ্তদের পিছনে কালো পাহাড়টার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কী যেন বলাবলি করল! তারপর কয়েক পা আরও এগিয়ে আবার থমকে দাঁড়াল।

    অলিভিয়েরা বলল, ওদের ভাবগতিক দেখে মনে হচ্ছে অধৈর্য হয়ে উঠছে তারা। হয়তো কিছুক্ষণের মধ্যে এগিয়ে আসবে আক্রমণের জন্য।

    কার্তুজ শেষ। তবুও সুদীপ্ত কিছুটা অবচেতনেই তার জামার নীচে হাত দিল কোনো অস্ত্র আছে কিনা তা দেখার জন্য। একটা লম্বা শক্ত জিনিসে তার হাত ঠেকল। সুদীপ্ত সেটা বার করল। এই অবস্থার মধ্যেও সেটা দেখে হাসি পেল সুদীপ্তর। সেই হাড়ের টুকরোটা! অলিভিয়েরা বলল, এটা কী?

    সুদীপ্ত সেটা তার হাতে দিয়ে বলল, একটা হাড়ের টুকরো। আমরা পথে কুড়িয়ে পেয়েছিলাম। সম্ভবত জংলিদের কিছু হবে। পিনাক এই ফাঁপা হাড়টা দিয়ে ছুরির হাতল বানাবে ভেবেছিল।

    জংলিদের জিনিস! হাড়টাকে আবছা আলোতে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে হঠাৎই যেন উজ্জ্বল হয়ে উঠল অলিভিয়েরার চোখ। বিড়বিড় করে তিনি বললেন, হার্জেল আমাকে এমন একটা জিনিসের কথা বলেছিল। হয়তো এটাই আমাদের রক্ষা করতে পারে। কীভাবে? প্রশ্নটা করেই সুদীপ্ত দেওয়ালের ফোকর দিয়ে দেখতে পেল জংলিরা মশাল হাতে এগিয়ে আসছে দেওয়ালের দিকে। সে চাপাস্বরে অলিভিয়েরাকে সতর্ক করল, ওরা এগিয়ে আসছে!

    অলিভিয়েরা একবার সেই ফাটল দিয়ে দেখল তাদের। তারপর সেই ফাঁপা হাড়ের টুকরোটাতে মুখ দিয়ে জোরে ফুঁ দিতেই সুদীপ্ত চমকে গেল। একটা তীক্ষ্ণ গম্ভীর শব্দ বেরিয়ে এল সেই হাড়ের টুকরো থেকে—‘আ-হু-উ-উ-ল!’

    শব্দটা কানে যাবার সঙ্গে সঙ্গেই জংলিরা থমকে দাঁড়িয়ে পড়ল।

    অলিভিয়েরা আবার ফুঁ দিলেন। আবার বাতাসে শব্দ ছড়িয়ে পড়ল—‘আ-হু-উ-উ-ল!’ আর এর পরই যেন কালো পাহাড়ের দিক থেকে একটা তীক্ষ্ণ প্রত্যুত্তর ভেসে এল—‘আ-হু-উ-উ-ল…!’

    আতঙ্ক ফুটে উঠল জংলিদের চোখে। সামনে না এগিয়ে এবার তারা পিছনে ফিরে দৌড়তে শুরু করল।

    সুদীপ্তদের পিছনে পাহাড়ের দিকে একটা অস্পষ্ট শব্দ হল। অলিভিয়েরা সুদীপ্তর হাতে হ্যাঁচকা টান দিয়ে বললেন—শুয়ে পড়ুন! দেওয়ালের গা ঘেঁষে অন্ধকারে শুয়ে পড়ল দুজনে। কয়েক মুহূর্তের মধ্যেই সেই পাহাড়ের দিক থেকে ডানা মেলে একটা কালো ছায়া উড়ে এল। গন্ধকের গন্ধ ছাপিয়ে পুতি গন্ধে ভরে উঠল আকাশ। বিশ্রী দুর্গন্ধ! মাথার ওপর দিয়ে উড়ে যাবার সময় মুহূর্তের জন্য একবার তার হিংস্র লাল চোখ আর ছুরির মতো নখওলা থাবাগুলো সুদীপ্ত যেন দেখতে পেল। কি বীভৎস সেগুলো! উড়ন্ত দানবটা সুদীপ্তদের মাথার ওপর দিয়ে উড়ে দেওয়াল ভিঙিয়ে গিয়ে পড়ল পলায়মান জংলিদের মাঝখানে। প্রচণ্ড আর্তনাদ শুরু হল জংলিদের মধ্যে। সাথীহারা ক্রুদ্ধ প্রাণীটা প্রচণ্ড আক্রোশে ফালা ফালা করে চিরছে তাদেরকে। অলিভিয়েরা সুদীপ্তকে বলল, উঠে পড়ুন, এবার পালাতে হবে। দুজনে মিলে সেই পাথুরে দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে দৌড় লাগাল জঙ্গলের যে অংশে হেরম্যানরা তাদের প্রতীক্ষায় আছেন সে দিকে। জঙ্গলের ভিতরে ঢুকেই দেখা হলো তাদের সঙ্গে। হেরম্যান আর পিনাক দীর্ঘক্ষণ ধরে জঙ্গলের আড়াল থেকে লক্ষ করছিল এই ভয়ংকর চিত্রনাট্য। সুদীপ্তকে জড়িয়ে ধরলেন হেরম্যান। তারপর আর সময় নষ্ট না করে চারজনেই জঙ্গল ভেঙে ছুটতে শুরু করল। পিছন থেকে ভেসে আসতে লাগল জংলিদের অস্পষ্ট আতনাদ।

    বেশ কিছুটা ছোটার পর হেরম্যান অলিভিয়েরাকে জিজ্ঞেস করলেন, প্রাণীটার ডাক আপনি নকল করলেন কীভাবে? অলিভিয়েরা সেই হাড়ের টুকরোটা দেখিয়ে বললেন, এই ফাঁপা হাড়টা আসলে একটা বাঁশি। আ-হুলের ডাক বার হয়। জংলিরা এটা বাজিয়ে তাকে গুহার বাইরে ডাকত। ভাগ্যক্রমে এটা আপনাদের হাতে আসে। হার্জেল আমাকে বলেছিল এ বাঁশির কথা। সে ব্যাপারটা শুনেছিল জংলিদের হাত থেকে পালিয়ে আসা বন্দিদের থেকে।

    হেরম্যান সুদীপ্তকে বললেন, যে রাতে জংলিরা জলার পাড়ে আমাদের নিয়ে গেল সেদিন বাঁশিটা ওদের কাছে থাকলে প্রাণীটাকে ডাকার জন্য ওদের অত সাধ্যসাধনা করতে হতো না। আমরাও বাঁচতাম না। মনে আছে ওদের সর্দারটা নিজের পোশাকের মধ্যে কী যেন খুঁজছিল? সম্ভবত এই বাঁশিটাই এ কথা বলার পর হেরম্যান অলিভিয়েরাকে জিজ্ঞেস করলেন, বেঁচে ফিরলে কালো পাহাড়টার কী নাম দেবেন? জংলিরা সম্ভবত আর আমাদের অনুসরণ করবে না।

    অলিভিয়েরা হেরম্যানের কথার কী একটা জবাব দিতে যাচ্ছিলেন। কিন্তু সেই মুহূর্তে সুদীপ্তদের পায়ের তলার মাটি যেন মৃদু কেঁপে উঠল। আর তার পরই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পৃথিবী। আকাশ লাল হয়ে উঠল। সুদীপ্তরা জঙ্গলের ফাঁক দিয়ে দেখতে পেল দূরে পিছনে ফেলে আসা কালো পাহাড়টার মাথাটা উড়ে গেছে। লক্ষ-কোটি তুবড়ি, রংমশাল যেন ফোয়ারার মতো নির্গত হচ্ছে সেখান থেকে। অগ্ন্যুৎপাত! দীর্ঘদিন ঘুমিয়ে থাকার পর জেগে উঠেছে কালো পাহাড়টা।

    অলিভিয়েরা মন্তব্য করলেন, কেন মাটি এত গরম হচ্ছিল, বাতাসে গন্ধকের গন্ধ ভাসছিল এবার বোঝা যাচ্ছে। অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে সুদীপ্তরা দ্রুত এগিয়ে চলল দূর থেকে দূরে। শেষ রাতে বাঁধ ভাঙা বৃষ্টি নামল সলকের পাদদেশে। সেই কালো পাহাড়, সেই দুঃস্বপ্নের জগৎকে তখন সুদীপ্তরা অনেক পিছনে ফেলে এসেছে।

    পরিশিষ্ট ঃ বর্ষাবনের বৃষ্টি! যেমন ভয়ংকর, তেমনই আশ্চর্য সুন্দর তার রূপ। সলকের গা বেয়ে দুর্বার গতিতে নেমে আসা জলধারাগুলো ভরিয়ে তুলছে নদীখাতগুলোকে। জলস্রোত পাথরে ধাক্কা খেয়ে পাক খেতে খেতে উল্কার বেগে ছুটে চলেছে। তাতে পড়লে খড়কুটোর মতো ভেসে যাবে সুদীপ্তরা। আবার তারই সঙ্গে সঙ্গে বড় বড় গাছগুলো তাদের ধূসরতা মুছে বৃষ্টির জলে সবুজে সবুজ হয়ে উঠছে। বড় বড় গাছগুলোর মাথা আন্দোলিত হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে যেন আনন্দ উল্লাস করছে তারা। এ এক অদ্ভুত সৌন্দর্য। সারাদিন চলল বৃষ্টি। এগিয়ে চলল সুদীপ্তরা। চলতে চলতে অলিভিয়েরাকে হেরম্যান জিজ্ঞেস করলেন, প্রাণীটা সম্বন্ধে আপনার বক্তব্য কী?

    অলিভিয়েরা বললেন, এমন হতে পারে প্রাণীটা তেজস্ক্রিয়তার ফলে এমন রূপ ধারণ করেছে।

    দিন শেষ হল এক সময়। রাত এল। সেই রাতও শেষ হতে চলল এক সময়। শেষ রাতে একটা টিলার ওপর উঠতেই সুদীপ্তরা দেখতে পেল সমুদ্র। বৃষ্টি তখন একটু থেমেছে। চাঁদের আলোতে দেখা যাচ্ছে সলকের তুষার ধবল শৃঙ্গ। অপূর্ব দৃশ্য। হঠাৎ পিনাক আকাশের দিকে আঙুল তুলে বলল, ওই দেখুন!

    সুদীপ্তরা তাকিয়ে দেখল তাদের মাথার অনেক ওপর দিয়ে সমুদ্রের দিকে উড়ে যাচ্ছে বাদুড়ের মতো এক প্রাণী। কিন্তু বাদুড় অত বড় হয় না! সেই প্রাণীটাই হবে!

    হেরম্যান সেদিকে তাকিয়ে মন্তব্য করলেন, সমুদ্রর ওপাশেই তো বোর্নিও তাই না? হয়তো প্রাণীটা ওখান থেকেই এসেছিল। সাথীহারা, বাসাহারা প্রাণীটা হয়তো ফিরে যাচ্ছে তার আদি বাসস্থান বোর্নিওর জঙ্গলে।

    অন্ধকার আকাশে সমুদ্রের ওপর দিয়ে হারিয়ে গেল প্রাণীটা। অলিভিয়েরা একটা শব্দ করলেন এরপর। ‘আহু-উ-ল’ নয়, ‘অ্যাহয়!’ এ শব্দ করে জলযানকে ডাকে নাবিকরা। প্রত্যুত্তরে সমুদ্র থেকে ভেসে এল সেই শব্দ অ্যাহয়, অ্যাহয়! একটা জেলে ডিঙি এগিয়ে আসছে পাড়ের দিকে। ঢাল বেয়ে সুদীপ্তরা নামতে শুরু করল সমুদ্রের দিকে। হেরম্যান সুদীপ্তকে বলল, এরপর ভাবছি মাদগাস্কারা যাব। সেখানে নাকি শুনেছি মানুষখেকো গাছ আছে…ক্রমশ এগিয়ে আসতে লাগল জেলে-ডিঙিটা। সুদীপ্ত জবাব দিল আমিও যাব।

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, জন্ম ১৯৭৩ কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ। বর্তমান বাসস্থান কাঁচরাপাড়া। কিশোর সাহিত্যের নিয়মিত লেখক। সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা প্রায় প্রতিটি প্রতিষ্ঠিত শিশু-কিশোর পত্রিকায় নিয়মিত লেখেন। বড়দের জন্যও লেখেন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তার সুদীপ্ত-হেরম্যানের উপন্যাস অনূদিত হয়েছে ইংরেজিতেও। জনপ্রিয় এফ.এম. চ্যানেলগুলোতে পরিবেশিত হয়েছে একাধিক গল্পর নাট্যরূপ। শখ-আড্ডা, ভ্রমণ।

    লেখক পরিচিতি

    .

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, জন্ম ১৯৭৩ কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ। বর্তমান বাসস্থান কাঁচরাপাড়া। কিশোর সাহিত্যের নিয়মিত লেখক। সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা প্রায় প্রতিটি প্রতিষ্ঠিত শিশু-কিশোর পত্রিকায় নিয়মিত লেখেন। বড়দের জন্যও লেখেন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তার সুদীপ্ত-হেরম্যানের উপন্যাস অনূদিত হয়েছে ইংরেজিতেও। জনপ্রিয় এফ.এম. চ্যানেলগুলোতে পরিবেশিত হয়েছে একাধিক গল্পর নাট্যরূপ। শখ-আড্ডা, ভ্রমণ।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    Next Article নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    বিষ্ণুলোকে সন্ধ্যা নামে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    March 20, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    সাদা বিড়াল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    January 31, 2026
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    নেকড়ে খামার – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 10, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    জাদুকর সত্যচরণের জাদু কাহিনি – হিমাদ্রি কিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }